Tag: শুভশ্রী

  • নায়িকারা বন্ধু হয় না, মানতে নারাজ ঋতাভরী

    টালিউড অভিনেত্রী ঋতাভরী মাসির কাছ থেকে উপহার পেয়েছে ছোট্ট ইয়ালিনি। আর সেই খবর টালি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে। একটি ছবি শেয়ার করে সেখানেই জানিয়েছেন রাজপত্নী। দেখা গেছে, মন দিয়ে কিছু করছে ১৪ মাসের ক্ষুদে। আর সেই ছবির ওপরে লেখা রয়েছে— ওর সব কিছু পছন্দ হয়েছে…@ঋতাভরী চক্রবর্তী।

    যদিও ঋতাভরীর থেকে কী কী উপহার এলো ইয়ালিনির জন্য, সেটি স্পষ্ট নয় ছবি থেকে। তবে রাজকন্যার হাতে দেখা গেল একটা ছোট্ট কৌটা। সামনে রাখা একটা বাক্স। গত শনিবার (৮ ফেব্রুয়ারি) ‘ক্যালেন্ডার’ সিনেমার লঞ্চ ছিল ঋতাভরীর। সেই উদ্বোধনেই হাজির হয়েছিলেন ইয়ালিনির মাম্মা শুভশ্রী গাঙ্গুলী। 

    এদিন ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠানের ছবি শেয়ার করে ঋতাভরী লিখেছেন— ইউভান-ইয়ালিনির মা আর আমার মা দারুণ ফ্রেম। দুই অসাধারণ নারী যাকে আমি ভালোবাসি। 

    আর এই অনুষ্ঠানে হাজির মিডিয়ার কর্মীদের উদ্দেশ্যে ঋতাভরী বলেন, লোক বলে নায়িকারা বন্ধু হয় না, এটি একদমই ঠিক নয়। আজ শুভশ্রী এত কাজ সত্ত্বেও এখানে এসেছে। আমরা সবসময় একে অপরকে উৎসাহ দিই উন্মতি করতে।

    এদিকে শনিবার বলিউড ক্যারিয়ারের ১৮ বছর পূর্ণ করলেন শুভশ্রী গাঙ্গুলী। সেই জন্য ফ্যান মিটেরও আয়োজন করা হয়েছিল। যেখানে দেখা যায়, প্রিয় নায়িকাকে চোখের সামনে দেখে  হাউমাউ করে কাঁদতে দেখা যায় অনেককে। 

    মাতৃত্ব আর ক্যারিয়ার— ব্যালেন্স করায় বরাবরই সিদ্ধহস্ত শুভশ্রী। ইউভানের জন্মের পরও কাজ থেকে সেভাবে ছুটি নেননি তিনি। এমনকি ইয়ালিনি গর্ভে থাকার সময়েও চুটিয়ে কাজ করেছেন। মেয়ের যখন দুই মাস বয়স, তখন বাবলি সিনেমার শুট করেছিলেন অভিনেত্রী।

    আপাতত শুভশ্রীর হাতে টানা কাজ। দেবালয় ভট্টাচার্যের একটি ভূতের সিনেমাতে কাজ করার কথা রয়েছে তার। একই সঙ্গে সৃজিতের বিনোদিনী তিনি, লহ গৌরাঙ্গ নাম রে-তে থাকছেন, যা আসছে ২০২৫ সালের ডিসেম্বরে। পাশাপাশি এক পিরিয়ড ছবিতে কাজ করার সুখবর শেয়ার করেন অভিনেত্রী। নাম ‘রায়বাঘিনী ভবশংকরী’, পরিচালনায় শুভ্রজিৎ মিত্র।

    চরিত্রের প্রয়োজনে বিগত কয়েক বছর ধরেই নিজেকে ভেঙেগড়ে নিয়েছেন তিনি। ২০২৮ সালে রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শুভশ্রী। ২০২০ সালে জন্ম হয় ইউভানের। ইয়ালিনি কোলে আসে ২০২৩-এর নভেম্বর মাসে। 

    রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রীর বাবলি ও সন্তান মুক্তি পেয়েছিল ২০২৪ সালে। দুটোতেই প্রশংসিত হয়েছিল অভিনয়। 

    বিনোদন ডেস্ক

  • বুম্বাদাকে বিয়ে করতে চেয়েছিলেন শুভশ্রী

    রোববার (৯ ফেব্রুয়ারি) টালিউডে ১৮ বছর পূর্ণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।  অভিনয় জীবনের এই বিশেষ দিনটি ভক্ত অনুরাগীদের সঙ্গে কাটালেন তিনি। সেই সঙ্গে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। 

    এমন দিনে অভিনেত্রী শেয়ার করেছেন ছোটবেলার কথা, বাস্তবে কার অনুরাগী শুভশ্রী? তার কথায়, ‘বলিউডের শাহরুখ খান এবং টালিউডে জিৎ-কোয়েল জুটির বড় ভক্ত। তবে ছোটবেলায় আমি বলতাম, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিয়ে করব। সত্যিই ভাবতাম, বড় হলে বুম্বাদার সঙ্গে আমার বিয়ে হবে’।

    অভিনেত্রী বলেন, সিনেমা আমার জীবন নয়, জীবনের একটা অংশ। এই অংশে আমি অনেক কিছু পেয়েছি, সবচেয়ে বেশি পেয়েছি মানুষের ভালোবাসা। 

    অভিনেত্রীর কথায়, ‘চ্যালেঞ্জ’ বা ‘পরাণ যায় জ্বলিয়া রে’র সময় যারা আমাকে দেখেছেন, আজ তারা আমার সন্তানকেও দেখতে পাচ্ছেন। একইভাবে ভালোবাসা দিচ্ছেন আমাকে, আর এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।

    আবেগআপ্লুত হয়ে শুভশ্রী জানান, এদিন যখন আমার অনুরাগীরা চোখে জল নিয়ে আমাকে দেখলেন, আমি নিজেও কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। 

    চলচ্চিত্র নির্মাতা স্বামী রাজ চক্রবর্তী, দুই ছেলে-মেয়ে এবং অনুরাগীদের সঙ্গে ভবিষ্যতে জীবনের প্রতিটি অধ্যায় ভালোভাবে কাটানোর জন্য ভক্তদের আশির্বাদ চান জনপ্রিয় এ অভিনেত্রী।

    যুগান্তর প্রতিবেদন

  • আবার পরিচালনায় ফিরছেন ইন্দ্রদীপ, থাকছেন জীতু-শুভশ্রী

    আবার নতুন ছবির প্রস্তুতি শুরু করেছেন টালিউড পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। আর এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ে থাকছেন জীতু কমল ও শুভশ্রী গাঙ্গুলী। নভেম্বরের ফার্স্ট উইকে এ ছবির শুটিং শুরু হবে জানা গেছে।

    ইন্দ্রদীপ সুরকার হিসেবে একটানা কাজ করে চলেছেন। কিন্তু গত কয়েক বছরে পরিচালক হিসেবেও টালিউডে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন তিনি। শুরু থেকেই ইন্দ্রদীপ ভিন্ন স্বাদের ছবি পরিচালনা করেন। তার প্রথম ছবি ছিল ‘কেদারা’।  একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয় ছবিটি। বিশেষ করে ছবির কেন্দ্রীয় চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায়ের অভিনয় আজও মনে রেখেছেন দর্শকরা। 

    পরবর্তীকালে ‘বিসমিল্লাহ’ বা ‘আগন্তুক’ দর্শকদের পছন্দ হয়। এ ছাড়া পরিচালকের ‘উত্তরণ’ ছবিতে কৌশিকের সঙ্গে অঙ্কুশ হাজরার দ্বৈরথ ছিল নজরকাড়া। এবার নতুন ছবির প্রস্তুতি শুরু করেছেন পরিচালক। ছবিতে অভিনেতা নির্বাচনও চমকপ্রদ। জানা গেছে, ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জীতু কমল ও শুভশ্রী গাঙ্গুলী।

    আনন্দবাজার সূত্রে জানা যায়, নতুন ছবিতেও ইন্দ্রদীপ চমক হাজির করতে চলেছেন। তবে ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে পরিচালক আপাতত নিজেই প্রযোজনার দায়িত্ব নিয়েছেন ছবিটির। আর ছবির বিষয়বস্তু সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যাচ্ছে না।

    এদিকে পুরো বিষয়টিই ইন্দ্রদীপ আড়ালে রাখতে চাইছেন। তারপরও এ ছবি নিয়ে টালিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে। অতীতে শুভশ্রী দর্শকদের ভিন্ন স্বাদের অভিনয় উপহার দিয়েছেন। জীতুও তার ব্যতিক্রম নন। এই দুই শক্তিশালী অভিনেতা পর্দায় কী চমক হাজির করতে চলেছেন, তা নিয়ে দর্শকমহলে কৌতূহল থাকা স্বাভাবিক।

    অন্যদিকে পরিচালক ইন্দ্রদীপের বেশিরভাগ ছবিতেই কৌশিককে দেখা গেছে। এ ছবিতেও তা ব্যতিক্রম হচ্ছে না। তা ছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রুদ্রনীল ঘোষ, বিদীপ্তা চক্রবর্তী, স্নেহা চট্টোপাধ্যায় প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • দেবকে দেখে ‘চোখে জল’ শুভশ্রীর

    টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রীর প্রেমে পূর্ণতা পায়নি। জীবনের গতিপথে অনেকটাই এগিয়ে গেছেন দুজনেই। তবুও সাবেককে দেখলে কি আজও মন উথালপাথাল হয়? 

    টালিউড নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে সুখী দাম্পত্য শুভশ্রীর। দুই সন্তান নিয়ে জমিয়ে সংসার করছেন তিনি। ‘রাজশ্রী’র প্রেমে ভরা সংসারের টুকরো ঝলক হামেশাই ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে রুক্মিণীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন দেব।

    তবে একটা সময় টালিউড সুপারস্টার দেবের সঙ্গে শুভশ্রীর প্রেমসম্পর্ক ছিল ওপেন সিক্রেট। প্রকাশ্যে কোনো দিন সম্পর্কের কথা সেভাবে স্বীকার করেননি তারা। তবে প্রেমভাঙার পর সবটা পরিষ্কার হয়েছিল। দেব-শুভশ্রীর সম্পর্ক ভেঙেছে— এখন আর বন্ধু নন তারা। তবে একই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে সৌজন্যতা বজায় রেখেছেন এ অভিনেতা-অভিনেত্রী।

    ব্যক্তিগতজীবনে দুজনেই অনেকটা পথ এগিয়ে গেলেও দেব-শুভশ্রীর রসায়ন আজও ভুলতে পারেন না ভক্তরা। বাস্তবে প্রেম পূর্ণতা না পেলেও পর্দায় দেব-শুভশ্রীর রসায়ন ব্লকবাস্টার হিট। 

    বর্তমানে টেক্কার প্রচারে ব্যস্ত দেব। সেখানে তার সঙ্গী বর্তমান প্রেমিকা রুক্মিণী। কিন্তু প্রচারের ফাঁকে দেবের সামনে ফিরল শুভশ্রী প্রসঙ্গ। 

    দেব-শুভশ্রীর ‘অমর প্রেমকাব্য’ নিয়ে প্রশ্ন রাখলেন দেবের সহকর্মী কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় দেব-কুণাল চাপানউতোরের মাঝেই বৃহস্পতিবার একসঙ্গে বসে কফির কাপে চুমুক দিলেন দুজনে। একটি গণমাধ্যমের হয়ে দেবের সাক্ষাৎকার নেন কুণাল ঘোষ। সেখানেই দেবের সামনে কুণালের গুগলি।

    দেবকে তৃণমূল মুখপাত্রের সটান প্রশ্ন— ‘সিলসিলা’ ছবির এক গানে অমিতাভের জন্য রেখার চোখে চকচকে জল স্পষ্ট দেখেছিলাম। আর এক অ্য়াওয়ার্ড শোয়ে শুভশ্রীর চোখেও নাকি তেমন জল দেখেছিলেন ভক্তরা। চোখ তুলে তাকাননি দেবের দিকে। সেই ভিডিও ভাইরাল হয়েছিল— ব্যাপারটা কি পুরো ‘সিলসিলা’? মুচকি হেসে দেব জানান, কিন্তু সেদিন আমি অমিতাভ ছিলাম না, আমি দেব ছিলাম। 

    ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ হোক বা কোনো কমন ফ্রেন্ডের পার্টি, মাঝেমধ্যে একছাদের তলায় পাওয়া যায় দুজনকে। বছরখানেক আগে এক অ্যাওয়ার্ড সেরেমনির মঞ্চে শুভশ্রীর হাতে ইন্দুবালা ভাতের হোটেলের জন্য সেরা ওটিটি অভিনেত্রীর সম্মান তুলে দিয়েছিলেন দেব।  

    দুজনের মধ্যকার অস্বস্তিবোধ নজর এড়ায়নি ভক্তদের। কারুর মনে হয়েছিল শুভশ্রীর চোখ ছলছল, কেউ আবার দেবের চোখে দেখেছিলেন পুরোনো ভালোবাসা। দেব-শুভশ্রী জুটির সফর শুরু হয়েছিল ‘চ্যালেঞ্জ’ থেকে। তারপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’, ‘রোমিও’— একসঙ্গে রুপালি পর্দা কাঁপিয়েছেন তারা। ব্রেকআপের পরও প্রযোজক দেব তার প্রথম ছবির নায়িকা হিসাবে কাস্ট করেছিলেন শুভশ্রীকে। তবে সেই ছবি (ধূমকেতু) আজও বাক্সবন্দি হয়ে পড়ে রয়েছে। সহ-প্রযোজক রানা সরকারের সঙ্গে মতের মিল না হওয়ার কারণে দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে এ ছবির মুক্তি। দেব-শুভশ্রী ভক্তরা একান্তভাবে চায় ছবিটি মুক্তি পাক।

    কেন ভেঙেছিল দেব-শুভশ্রীর বহুচর্চিত প্রেম? এই প্রশ্নের উত্তর অজানা। তবে রুক্মিণীকে বিয়ের প্রসঙ্গে এক সাক্ষাৎকারে দেব বলেন, এখন তো বিয়ে হওয়ার চেয়ে ভাঙছে বেশি! এই সময় ভালো থাকা, সুস্থ সম্পর্কে থাকাই আসল। আমি আর রুক্মিণী ভালো আছি’। দেব-রুক্মিণীর সম্পর্কে পূর্ণ সমর্থন রয়েছে দুই পরিবারেই। নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন তারা। এখন দেখার পালা— কবে ‘প্রজাপতি’র আর্শীবাদ নিয়ে বিয়েটা বাস্তবে সেরে ফেলেন তারা।

    বিনোদন ডেস্ক

  • ছেলের জন্মদিনে সারপ্রাইজ দিলেন শুভশ্রী

    প্রথমে ছেলে এর পর গত ৩০ নভেম্বর কন্যা সন্তানের মা হয়েছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী। এত দিন মেয়েকে আড়ালে রেখেছিলেন। অবশেষে ৯ মাস পর সামনে আনলেন ছোট্ট ইয়ালিনিকে। এজন্য অভিনেত্রী বেছে নিয়েছেন বিশেষ দিন। 

    বৃহস্পতিবার ছেলে ইউভানের জন্মদিন সামাজিকমাধ্যমে প্রকাশ করলেন ১০ মাসের কন্যা ইয়ালিনিকে।

    সবে অল্প স্বল্প দাঁড়াতে শিখেছে ছোট্ট ইয়ালিনি। তবে ক্য়ামেরার সামনে এক মাথা ঝাঁকড়া চুল নিয়ে নজর কেড়েছেন মিষ্টি ইয়ালিনি। ভাই ইউভানের সঙ্গে যে তার দারুণ বন্ধুত্ব, তা স্পষ্ট হয়েছে ছবিতে। ইউভানের জন্মদিনে, মেয়ের ছবি পোস্ট করে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শুভশ্রী।

    ২০২০ সালে লকডাউনের সময় জন্ম হয় শুভশ্রী-রাজের প্রথম সন্তান ইউভানের। দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করতে বেশি সময় নেননি তারা। কেননা দুজনেই চেয়েছিলেন ইউভানের যেন একজন খেলার সঙ্গী আসে। তারই ধারাবাহিকতায় গতবছরের শেষে জন্ম হয় ইয়ালিনির। 

    বিষয়টি নিয়ে সেসময় ভারতীয় সংবাদমাধ্যমকে রাজ বলেছিলেন, সবটাই পরিকল্পিত। আমি-শুভ ঠিকই করেছিলাম ইউভানের তিন বছর হতেই ওর একজন খেলার সঙ্গী নিয়ে আসতে হবে। সেই মতোই সবটা হচ্ছে। যদি কেউ ভাবে পরিকল্পনাবিহীন তা কিন্তু একেবারেই নয়।

    বিনোদন ডেস্ক

  • প্রধানমন্ত্রীর কাছে কী দাবি জানালেন শুভশ্রী

    পশ্চিমবঙ্গের আরজি করকাণ্ডের ঘটনায় মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করার এ ঘটনার রেশ পুরো ভারতে ছড়িয়ে পড়েছে। একে একে বলিউডের তারকারাও কলকাতার এ ঘটনার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন।

    rnrn

    মৃতা চিকিৎসকের বিচারের দাবিতে আরও সরব হয়েছেন হৃতিক রোশন, আলিয়া ভাট, কারিনা কাপুর, প্রীতি জিনতা, রিচা চড্ডা ও টুইঙ্কল খান্না, আয়ুষ্মান খুরানা, সামান্থা রুথ প্রভুরা। যদিও বলিউডের তিন খানের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে বলিউডের নতুন প্রজন্মের অভিনেতারা ইতোমধ্যে সরব হয়েছেন। সে তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা। পিছিয়ে নেই শাহরুখকন্যা সুহানা খানও।

    rnrn

    আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসকের জন্য ন্যায়বিচার চেয়ে পথে আছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গত ১৫ আগস্ট থেকে একের পর প্রতিবাদ মিছিল চলছে কলকাতা শহরে। বাড়িতে বসে থাকেননি কলকাতার তারকারাও। সাধারণ মানুষের সঙ্গে পথে নেমেছেন তারাও।

    rnrn

    এভাবেই যেন সবার ভাবনা একাকার হয়ে ক্রমশ বৃহৎ আন্দোলনের রূপ নিচ্ছে। সেপ্টেম্বর মাসের আজ প্রথম দিন, নাগরিক সমাজের ‘মহামিছিল’। সেখানে হাঁটবেন খ্যাতনামা সব তারকা। সবার একটাই দাবি— ‘বিচার চাই’। বারবার রাষ্ট্রের কাছে জবাব চেয়েছেন সবাই। এবার মোদির কাছে অনুরোধ শুভশ্রীর। তুললেন ‘স্বচ্ছ ভারত’ অভিযানের প্রসঙ্গ।

    rnrn

    তবে এই প্রথম নয়, এর আগে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-কর্মসূচি প্রসঙ্গ টেনে সমালোচনা করেছেন অভিনেত্রী। কখনো আবার সমাজে মেয়েদের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার বার্তাও দিয়েছেন। দিন কয়েক আগেই শুভশ্রী প্রশ্ন তোলেন— রাতারাতি নোটবন্দি হতে পারে, লকডাউনের ঘোষণা হতে পারে। তা হলে রাতারাতি ধর্ষকের কেন ফাঁসি হতে পারে না? এবার শুভশ্রীর মোদির কাছে অনুরোধ— স্বচ্ছ ভারতের নয়, আমাদের সুরক্ষিত ভারতের প্রয়োজন। যদিও সম্প্রতি এমনই এক পোস্ট সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই পোস্ট শেয়ার করে নিচ্ছেন অনেকেই। ১৪ আগস্ট রাত থেকে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন শুভশ্রী। প্রযোজক-পরিচালক তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীকে নিয়ে পথেও নেমেছিলেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • শুভশ্রীর সদ্যোজাত কন্যাকে নায়িকা হওয়ার প্রস্তাব

    সদ্য জন্ম নেওয়া শুভশ্রীর কন্যাকে চলচ্চিত্রপাড়ার নায়িকা হওয়ার প্রস্তাব দিচ্ছেন অভিনেতা-প্রযোজক। বিষয়টি শুনলে ভ্রু কুঁচকে উঠলেও ঘটনাটি সত্য। টালিউড পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির ৪ দিনের কন্যা ইয়ালিনিকে চলচ্চিত্রে প্রবেশের টিকিট দিলেন আরেক জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা।

    rnrn

    এ নিয়ে সামজিকমাধ্যমে একটি স্টোরি শেয়ার করেছেন শুভশ্রী। সেখানে অঙ্কুশ হাজরার স্ট্যাটাসের স্ক্রিনশটকে স্টোরি দেন রাজপত্নী। ইনস্টাগ্রামে অঙ্কুশকে তার এক ভক্ত প্রশ্ন করেন, রাজ চক্রবর্তী ও শুভশ্রীর কন্যা ইয়ালিনিকে নিয়ে কিছু বলতে। সেখানে অঙ্কুশ লেখেন, আমার ভবিষ্যৎ নায়িকা। সেখানে একটি হ্যাশট্যাগও ব্যবহার করতে দেখা গেছে তাকে। ইয়ালিনি ও অঙ্কুশের নামের আদ্যক্ষর দিয়ে তৈরি হ্যাশট্যাগ 'ইয়ালকুশ' ব্যবহার করেন অঙ্কুশ। আর এটি ব্যাপক ভালো লাগে শুভশ্রীর।

    rnrn

    অনেকেই মজা করে বলছেন, জন্মেই কি নায়িকা হয়ে গেছে ইয়ালিনি? বয়স মাত্র ৪ দিন। এটা তো বিশ্বরেকর্ড।

    rnrn

    নিজের সদ্যোজাত কন্যাশিশুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভশ্রী লিখেছেন, 'যারা আমায় শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রত্যেককে আমি আলাদা করে ধন্যবাদ জানাতে পারিনি। আমি প্রত্যেকের ভালোবাসায়, শুভেচ্ছায় অভিভূত, উচ্ছ্বসিত। নিজেকে ধন্য বলে মনে হচ্ছে।' 

    rnrn

    এই লেখার সঙ্গে সামাজিকমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। পরনে হাসপাতালের পোশাক, চোখে মোটা ফ্রেমের চশমা।

    rnrn

    প্রসঙ্গত, ২০১৮ সালের মে মাসে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির বিয়ে হয়। এর পর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর দম্পতির কোল আলো করে আসে প্রথম সন্তান ইউভান। এবার কন্যা ইয়ালিনিকে পেয়ে তাদের জীবনের আকাঙ্ক্ষা যেন পূর্ণ হলো।

    বিনোদন ডেস্ক

  • ফিট থাকার রহস্য জানালেন শুভশ্রী

    স্বামী রাজ চক্রবর্তী ও ছেলে ইউভানকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। এবার তিনি শারীরিকভাবে ফিট থাকার রহস্য উন্মোচন করলেন। 

    rnrn

    সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, ঘুম থেকে উঠে দিন শুরু হয় যোগ ব্যায়াম দিয়ে। ট্রেনারের সঙ্গেও পরিচয় করিয়ে দেন তিনি। একসঙ্গে কীভাবে প্রেগন্যান্সি ওয়ার্কআউট বা যোগ করেন সেটা ‘আ ডে উইথ মি’ অ্যালবামে শেয়ার করেছেন।  

    rnrn

    প্রসঙ্গত, টালিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী। এর পর একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান।
    rn 

    বিনোদন ডেস্ক

  • শুভশ্রীর জন্মদিনের ছবি দেখে সমালোচনা

    ৩ নভেম্বর ধুমধাম করে জন্মদিন উদযাপন করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। চক্রবর্তী বাড়িতে এলাহি আয়োজন করেছিলেন কর্তা রাজ চক্রবর্তী। ৯ মাসের অন্তঃসত্ত্বা, ফলে খুব বেশি বাইরেও যাচ্ছেন না। তাই বাড়িতেই নিজের মতো করে বিশেষ দিনটি উদযাপন করলেন টালিপাড়ার রাজ ও শুভশ্রী। 

    তুঁতে রঙের একটি ড্রেসের সঙ্গে মানানসই গহনায় সেজেছিলেন নায়িকা। ছেলে ইউভানকে কোলে নিয়ে কেক কাটলেন। বন্ধুবান্ধব অনেকেই এসেছিলেন নায়িকাকে শুভেচ্ছা জানাতে। কিন্তু জন্মদিনের শুভেচ্ছার মাঝেও এসেছে একের পর এক নেতিবাচক মন্তব্য।

    কেউ লিখেছেন, “আর কত বোটক্স করাবেন?” আবার কারও মন্তব্য, “মানছি আপনি সন্তানসম্ভবা, কিন্তু তাও এমন দেখাবে কেন?” আবার কারও বক্তব্য, “একটু অন্যভাবে সাজতে পারতেন।” নানা জনের নানা মন্তব্যের কোনো উত্তর দেননি শুভশ্রী। 

    কিছু দিন আগেই শেষ করেছেন রিয়েলিটি শোয়ের শুটিং। তবে এই মুহূর্তে আর কোনো নতুন কাজ শুরু করবেন না অভিনেত্রী। এখন শুধু চিত্রনাট্য শুনছেন। সম্প্রতি পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে মিটিংও করেছেন তিনি। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবার ফ্লোরে ফিরবেন আগামী বছর। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজ়ের পর এবার বড়পর্দায় নাকি জুটি বাঁধবেন শুভশ্রী ও দেবালয়।

    বিনোদন ডেস্ক

  • ৪ ছেলে ও ৮ মেয়ের মা হবেন শুভশ্রী!

    স্বামী রাজ চক্রবর্তী ও ছেলে ইউভানকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। শিগগিরই দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন তিনি। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা তিনি। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। 

    তবে অভিনেত্রী নাকি ৪ ছেলে ও ৮ মেয়ের মা হবেন। সম্প্রতি এমন খবরে রীতিমতো হতবাক শুভশ্রীর ভক্তরা।

    ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, অন্তঃসত্ত্বা অবস্থাতেও সমানতালে কাজ করে যাচ্ছেন শুভশ্রী। সর্বশেষ ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। গত রোববার ছিল এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। যেখানে তাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন কেকেআর সাকী। সেই ভবিষ্যদ্বাণী শুনে রীতিমতো চমকে উঠেছেন অভিনেত্রী। 

    ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর সেটে শুভশ্রীকে উদ্দেশ্য করে সাকী বলেন, ‘আজ থেকে ১৫ বছর পর অভিনেত্রীর সুন্দর একটা বাড়ি হবে। যাতে রাজ-শুভশ্রীর সঙ্গে থাকবে তাদের দুষ্টু-মিষ্টি ৪ ছেলে আর গোলুমোলু ৮ মেয়ে।’ এমন কথা শুনে চোখ ছানাবড়া হয়ে যায় শুভশ্রীর। 

    পাশ থেকে মিঠুন চক্রবর্তী বলেন, ‘ওটা তো আর বাড়ি থাকবে না।’ এ কথা শুনে হাসতে থাকেন শুভশ্রী।

    তবে পুরো ব্যাপারটাই হয়েছে মজার ছলে। যেটা বেশ উপভোগ করেছেন শুভশ্রী ভক্তরা। অনেকেই মজা করে বলেছেন, এতগুলো সন্তানের মা হলে মন্দ হবে না!

    আরও পড়ুন: 

    প্রসঙ্গত, টালিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী। এর পর একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান।

    বিনোদন ডেস্ক