পাকিস্তান থেকে অনেক ভালোবাসা পেয়েছি: সঞ্জয় লীলা বনসালি

Written by

in

সঞ্জয় লীলা বনসালি নির্মিত প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ সাড়া ফেলেছে। স্বাধীনতা-পূর্ব পাঞ্জাবের একটি সেট তৈরি করে সিরিজটির শুটিং হয়েছে। সেই স্থানটি এখন পাকিস্তানের অংশ।

rnrn

অবিভক্ত ভারতের প্রেক্ষাপটের নির্মিত এ সিরিজ নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিওয়্যার-এ সাক্ষাতকার দিয়েছে সঞ্জয় লীলা বানসালি।

rnrn

তিনি জানান, পাকিস্তান থেকে প্রচুর ভালোবাসা পেয়েছেন তিনি। সেখানকার দর্শকরা হীরামান্ডি নিয়ে সত্যিই আগ্রহী।

rnrn

বানসালি বলেন, আমি পাকিস্তান থেকে এত ভালবাসা পেয়েছি, তারা সবাই সিরিজটির জন্য অপেক্ষা করছে, কখন গল্পটি বলা হবে সেজন্য অপেক্ষা করছে। এটি এমন একটি বিষয় যা বলতে গেলে আমাদেরকে একত্রিত করে। সমস্ত ভারত যখন এক ছিল, যখন আমরা অবিভক্ত ছিলাম তখনটার গল্প। হীরামান্ডির এই চরিত্রগুলো যতটা তাদের (পাকিস্তানি) ততটা আমাদেরও (ভারতীয়)।

rnrn

আমি এখনো অনুভব করি যে আমরা সবাই এক, আমি এখনো অনুভব করি যে আমরা সবাই অনেকভাবে সংযুক্ত। কিছু লোক যারা সমস্যা তৈরি করতে চায় তাদেরকে বাদ দিলে, দুপক্ষের মানুষেরই দুপক্ষের মানুষের জন্য প্রচুর ভালোবাসা রয়েছে।

rnrn

সমালোচনার বিষয়ে এ নির্মাতা আরও বলেন, এই চরিত্রগুলোর মধ্যে এমন কিছু জিনিস আছে যা আমার কাজের সঙ্গে মানুষকে সংযুক্ত করে। সেজন্য তারা আমার কাজ নিয়ে কথা বলে। অনেকে পছন্দ করবে, অনেকে পছন্দ করবে না। এটাই দর্শক ও চলচ্চিত্র নির্মাতার মধ্যে দেওয়া-নেওয়ার একটি অংশ। যখন দর্শক আমার প্রশংসা করে তখন সেটায় আমার আপত্তি নেই। একইসঙ্গে যখন দর্শক আমার কাজের সঙ্গে সংযুক্ত হতে পারে না তখন সমালোচনা করে। এটায়ও আমার আপত্তি নেই।

rnrn

১৯৪০ এর দশকের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে তৈরি ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’। সিরিজটিতে দেখানো হয়েছে লাহোরের এক যৌনপল্লির গল্প। চরিত্রগুলোতে তখনকার সময়ের প্রেম, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার ও রাজনীতির মতো বিষয়গুলো উঠে এসেছে। 

rnrn

এতে অভিনয় করেছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, অদিতি রাও হায়দারি এবং ফারদিন খানসহ অনেকে।
rn 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *