পরীমনির সঙ্গে সম্পর্ক জোড়া লাগার প্রশ্নে যা বললেন রাজ

Written by

in

তারকা দম্পতি পরীমনি ও রাজের সংসার এখন ভাঙনের মুখে। রাজের সঙ্গে আর সংসার করা হবে না—সাফ জানিয়ে দিয়েছেন ঢালিউড নায়িকা। তিনি স্বামীর বিরুদ্ধে গায়ে হাত তোলারও অভিযোগ করেছেন।

rnrn

গত কয়েকদিন ধরে ক্রমাগত ফেসবুক পোস্ট করে রাজের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি সামনে আনেন পরী।
rnএ সব বিষয়ে রাজ বরাবরই চুপচাপ। এর আগেও নায়িকা বিদ্যা সিনহা মিমকে রাজের সঙ্গে জড়িয়ে পরীমনি স্ট্যাটাস দিয়েছিলেন। দুজনের মধ্যে বিয়েবহির্ভুত সম্পর্ক আছে—এমন অভিযোগও করেছিলেন পরী। তখনও নিরব ছিলেন রাজ। 
rnপরীমনির গায়ে হাত তোলার অভিযোগ তোলার পর এ বিষয়ে আর চুপ থাকতে পারলেন না রাজ।  তিনিও এবার বিচ্ছেদ ইস্যুতে মুখ খুললেন।

rnrn

রোববার ফেসবুকে রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার মতো গুরুতর অভিযোগ করেন পরীমনি। এ ব্যাপারে প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে রাজ বলেন, ‘আমি এখন চুপচাপ আছি। কিছু বলতে চাইছি না। এই পরিস্থিতিতে আমার এখন একা থাকা দরকার। পরে এসব ব্যাপারে কথা বলব।’

rnrn

আত্মপক্ষ সমর্থন না করলে ভুল-বোঝাবুঝির সুযোগ থেকে যায় কিনা, তা জানতে চাইলে রাজ বলেন, ‘ভুল বুঝলে বুঝুক। তবে আমি স্পষ্ট বলি- আমি কোনো ভুল করিনি।’

rnrn

তাদের সম্পর্ক যে আর টিকছে না, সেটিও স্পষ্ট করেন রাজ- ‘না, আর হবে না (জোড়া লাগবে না)।’

rnrn

ফেসবুকে পরীমনির পোস্ট করা ছবি ও স্ট্যাটাসকে ইঙ্গিত করে রাজ বলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নেয়, নিচ্ছে।’

rnrn

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন।  গত বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।
rn 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *