নিরাপত্তা সংকটে সালমানকে ছাড়াই শেষ হচ্ছে ‘সিংহম আগেন’-এর শুটিং

Written by

in

বাবা সিদ্দিকির মৃত্যুর পরে ওলটপালট হয়ে গেছে সালমান খানের জীবন। কেননা, লরেন্স বিষ্ণোইদের মূল নিশানায় তিনি। নিরাপত্তা জোরদার করলেও প্রতি মুহূর্ত কাটছে আতঙ্কে। চুক্তিবদ্ধ রয়েছেন বলে বাধ্য হয়ে ‘বিগবস্ ১৮’র কাজ চালিয়ে যাচ্ছেন। সেখানেও সঞ্চালনা করার সময় জানিয়েছেন, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। তবে এবার আরও বড় সিদ্ধান্ত নিলেন ভাইজান।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘সিংহম আগেন’ ছবিটির কথা প্রকাশ্যে আসে। তারকাখচিত এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করার কথা ছিল সালমান খানের। বন্ধু রোহিত শেট্টি ও অজয় দেবগনের অনুরোধেই এই ছবিতে ক্যামিয়ো চরিত্রে দেখা দিতে রাজি হয়েছিলেন তিনি। কিন্তু সেই কথা সালমান রাখতে পারবেন না বলে শোনা যাচ্ছে। একের পরে এক খুনের হুমকি পাচ্ছেন তিনি। বাবা সিদ্দিকির চেয়েও কঠিন পরিণতি হবে, এমন হুমকিও দেওয়া হয়েছে তাকে। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই ‘সিংহম আগেন’ ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মুম্বাইয়ের এক তামাক কারখানায় সালমানের একদিনের শুটিং হওয়ার কথা ছিল। বাবা সিদ্দিকির মৃত্যু ও একের পরে এক হুমকির জেরে সেই শুটিং বাতিল হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে সালমান ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানায়, রোহিত শেট্টি ও অজয় দেবগনও নিজেদের মধ্যে আলোচনা করেছেন। এই অবস্থায় তারাও সালমানকে আর অনুরোধ করতে চাইছেন না। এই সময় সালমানকে অনুরোধ করা মোটেই সংবেদনশীল হবে না।

সেই সূত্র আরও বলেন, বাবা সিদ্দিকির মৃত্যুর পরে সালমানের সঙ্গে শুটিং করা খুবই অসংবেদনশীল হয়ে উঠবে। এছাড়া, ১৮ অক্টোবরের মধ্যে রোহিতকে সেন্সর বোর্ডের কাছে ছবিটি জমা দিতেই হত। তাই এই পরিস্থিতিতে সালমানকে ছাড়াই ছবির কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

রোহিত শেট্টি পরিচালিত এই ছবিতে দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর খান, রণবীর সিংহ, অক্ষয় কুমার ও টাইগার শ্রফরাও অভিনয় করেছেন।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *