দেবের পা ছুঁয়ে প্রণাম করলেন অঙ্কুশ

Written by

in

টালিগঞ্জের দুই দর্শকনন্দিত অভিনেতা দেব এবং অঙ্কুশ। এই দুই অভিনেতা একে অপরের সহকর্মী এবং প্রতিদ্বন্দ্বী তো বটেই প্রয়োজনে আবার একে অপরের পাশে দাঁড়াতেও দ্বিধা করেন না। ঠিক যেমন দেবের ছবি ‘কিশমিশ’-এ অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন অঙ্কুশ। 

ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, দেবের ‘খাদান’ সিনেমাটিতেও ক্যামিও চরিত্রে থাকবেন অঙ্কুশ। টালিপাড়ায় অনেকেই এই দুই নায়ককে টালিউডের ‘করণ-অর্জুন’ বলে থাকেন! শাহরুখ-সালমানের পথে হেঁটেই একে-অপরের ছবিতে ক্যামিও। 

তবে গত বুধবার রাতে ‘টেক্কা’র স্ক্রিনিংয়ে অভূতপূর্ব এক দৃশ্যের স্বাক্ষী হয়ে সিনেমাপ্রমিরা। প্রেক্ষাগৃহে প্রবেশ করেই ‘অগ্রজ’ দেবের পা ছুঁয়ে প্রণাম করলেন অঙ্কুশ। 

অঙ্কুশ বরাবরই টলিউড সুপারস্টারের প্রতি শ্রদ্ধাশীল। যখন যেখানেই দেখা হয়েছে, একেবারে দাদা-ভাইয়ের মতোই একে-অপরের রসায়ন নজর কেড়েছেন। কখনও বা আবার বুকে টেনে নিয়েছেন দুজন দুজনকে। দেব-অঙ্কুশের এমন রসায়ন দেখে বরাবর অনুরাগীরা ইচ্ছেপ্রকাশ করেছেন, পর্দায় বড় পরিসরে তাদের একসঙ্গে দেখার জন্য। চলতি বছর মে মাসে ‘মির্জা’ কোটির ক্লাবে ঢুকতেই দেব-অঙ্কুশকে একফ্রেমে দেখার ইচ্ছে প্রকাশ করেছিলেন ভক্তরা। 

অঙ্কুশ অবশ্য তাতে সায় দিয়েছিলেন বটে! টালিউডের ‘করণ-অর্জুন’ এবার একসঙ্গে পর্দায় কবে ধরা দেন? সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে ‘টেক্কা’র স্ক্রিনিংয়ে দেবের পা ছুঁয়ে অঙ্কুশের প্রণাম করার দৃশ্য ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি ফটোশিকারিরা। যে ভিডিও দেখে অঙ্কুশের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *