Home / Entertainment / কবে বিয়ের পিঁড়িতে বসছেন শ্বেতা-রুবেল?

কবে বিয়ের পিঁড়িতে বসছেন শ্বেতা-রুবেল?

ভারতের টালিদুনিয়ায় ‘পাওয়ার কাপল’ এ জুটি। বহুদিন ধরেই জল্পনা চলছে তাদের বিয়ে নিয়ে। অবশেষে জানা গেল সেই মাহেন্দ্রক্ষণ—আসছে ২০২৫ সালের জানুয়ারিতেই গাঁটছড়া বাঁধছেন শ্বেতা-রুবেল।

একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’র সেট থেকেই প্রেম শুরু শ্বেতা-রুবেলের। প্রথম দিকে আড়ালেই রেখেছিলেন তাদের সম্পর্কের কথা। তবে টলিপাড়ায় প্রেমের খবর বেশি দিন চাপা থাকে না। এখন অবশ্য প্রকাশ্যেই নিজেদের সম্পর্কের কথা জোর গলায় স্বীকার করেন তারা। যদিও বিয়ে নিয়ে এখনো মুখে কুলুপ এঁটেছেন শ্বেতা-রুবেল। 

আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে, তাদের ফোন বেজে গেছে। ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, জানুয়ারি মাসের মাঝামাঝি বিয়ে করছেন তারা। দিনক্ষণ সবই ঠিক হয়ে গেছে।

সামাজিকমাধ্যমেও নিজেদের সম্পর্কের নানা মুহূর্ত তুলে ধরেন শ্বেতা-রুবেল। জন্মদিন হোক বা পূজা, বিশেষ দিনগুলো একসঙ্গেই কাটান তারা। এবার পূজায় যেন বেশি করে পরস্পরের কাছাকাছি ছিলেন তারা। গুঞ্জন ওঠে— অবিবাহিত যুগল হিসাবে এটাই হয়তো তাদের শেষ পূজা। আগামী বছর দম্পতি হিসাবে পরস্পরের সঙ্গে পূজা কাটাবেন শ্বেতা ও রুবেল।

উল্লেখ্য, বিয়ের প্রস্তুতির পাশাপাশি কাজের ব্যস্ততাও রয়েছে তারকা জুটির। শ্বেতাকে এ মুহূর্তে দেখা যাচ্ছে— ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। তার বিপরীতে রয়েছেন রণজয় বিষ্ণু। অন্যদিকে রুবেল ব্যস্ত তার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ নিয়ে। তার বিপরীতে অভিনয় করছেন পল্লবী শর্মা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *