ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও-কাকে ইঙ্গিত করলেন অপু

Written by

in

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তিনি অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ছাড়াও সোশ্যাল মাধ্যমেও বেশ সরব থাকেন। ভিন্ন সময় ভিন্ন লুকে অভিনেত্রী তার ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন। এবার অপু বিশ্বাস তার ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিলেন কালো পোশাকে।

সম্প্রতি অভিনেত্রী সামাজিক মাধ্যমে কালো পোশাকে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে খোলা চুলে মুগ্ধ হয়ে অপলকদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। ছবি শেয়ার করে অপু বিশ্বাস ক্যাপশনে লিখেছেন— ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও।

অপু ড্রামা কুইন হিসাবে কাকে ইঙ্গিত করেছেন সেই প্রশ্নও তুলেছেন নেটিজেনরা। কেননা, একদিন আগেই অপু বিশ্বাসের স্বামী টালিউড সুপারস্টার শাকিব খান তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি ও তার ছেলের জন্মদিন উদযাপন করেছেন।

এদিকে নেটিজেনরা কমেন্ট বক্সে অভিনেত্রীর রূপের বেশ প্রশংসা করেছেন। ভক্ত মুনিয়া জাহান লিখেছেন— বিউটি কুইনে অনেক সুন্দর লাগছে। আরেকজন লিখেছেন—এই পিকগুলোয় সত্যিই দেখতে ভালো লাগছে।

উল্লেখ্য, ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্বচরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করা অভিনেত্রী অপু বিশ্বাস ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ দিয়ে পরিচিতি পান। তার বিপরীতে ছিলেন শাকিব খান। এরপর শাকিব খানের সঙ্গে একের পর এক জুটি বেঁধে সিনেমা করে অপু বিশ্বাস প্রতিষ্ঠিত হন। সেই সময় ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে অভিনেত্রীর। কারণ তখন শাকিব খান মানেই অপু বিশ্বাস। সমালোচকদের মতে, সালমান শাহ ও শাবনূরের পর এতটা সফল কোনো জুটি আসেনি। ২০১৭ পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি সিনেমা মুক্তি পায় অপু বিশ্বাসের।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *