Tag: সাকিব খান

  • ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও-কাকে ইঙ্গিত করলেন অপু

    ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তিনি অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ছাড়াও সোশ্যাল মাধ্যমেও বেশ সরব থাকেন। ভিন্ন সময় ভিন্ন লুকে অভিনেত্রী তার ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন। এবার অপু বিশ্বাস তার ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিলেন কালো পোশাকে।

    সম্প্রতি অভিনেত্রী সামাজিক মাধ্যমে কালো পোশাকে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে খোলা চুলে মুগ্ধ হয়ে অপলকদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। ছবি শেয়ার করে অপু বিশ্বাস ক্যাপশনে লিখেছেন— ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও।

    অপু ড্রামা কুইন হিসাবে কাকে ইঙ্গিত করেছেন সেই প্রশ্নও তুলেছেন নেটিজেনরা। কেননা, একদিন আগেই অপু বিশ্বাসের স্বামী টালিউড সুপারস্টার শাকিব খান তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি ও তার ছেলের জন্মদিন উদযাপন করেছেন।

    এদিকে নেটিজেনরা কমেন্ট বক্সে অভিনেত্রীর রূপের বেশ প্রশংসা করেছেন। ভক্ত মুনিয়া জাহান লিখেছেন— বিউটি কুইনে অনেক সুন্দর লাগছে। আরেকজন লিখেছেন—এই পিকগুলোয় সত্যিই দেখতে ভালো লাগছে।

    উল্লেখ্য, ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্বচরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করা অভিনেত্রী অপু বিশ্বাস ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ দিয়ে পরিচিতি পান। তার বিপরীতে ছিলেন শাকিব খান। এরপর শাকিব খানের সঙ্গে একের পর এক জুটি বেঁধে সিনেমা করে অপু বিশ্বাস প্রতিষ্ঠিত হন। সেই সময় ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে অভিনেত্রীর। কারণ তখন শাকিব খান মানেই অপু বিশ্বাস। সমালোচকদের মতে, সালমান শাহ ও শাবনূরের পর এতটা সফল কোনো জুটি আসেনি। ২০১৭ পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি সিনেমা মুক্তি পায় অপু বিশ্বাসের।

    বিনোদন ডেস্ক

  • ছেলের জন্মদিনে অপু বিশ্বাসের ভালোবাসা মাখা পোস্ট

    ঢাকাই সিনেমার আলোচিত প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের আজ (শুক্রবার) জন্মদিন। বিচ্ছেদের পর অপুর সঙ্গেই থাকছে ছেলে আব্রাম। বিশেষ এই দিনে ছেলেকে নিয়ে ফেসবুকে একটি বিশেষ পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস

    বৃহস্পতিবার দিনগত রাত ১২টা বাজার পরই ছেলের দুটি ছবি পোস্ট করেন অপু। পোস্টের শুরুতেই ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অপু বিশ্বাস লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার প্রাণের ধন আব্রাম খান জয়! আজ তুমি নতুন বছরে পা দিলে, আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত। তোমার জন্মের সেই দিনটি এখনো আমার মনে উজ্জ্বল হয়ে আছে, তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে।’

    নায়িকা লিখেছেন, ‘গত দিনগুলোতে তুমি শুধু বড় হয়ে ওঠোনি, বরং নিজের মেধা, সাহসিকতা আর ভালোবাসায় আমাদের সবাইকে মুগ্ধ করেছো। তোমার প্রতিটি হাসি, তোমার প্রতিটি ছোট-বড় কৃতিত্ব আমাকে গর্বিত করে। তুমি সত্যিই এক অনন্য সদা হাসিখুশি, জিজ্ঞাসু এবং মমতায় পূর্ণ। তোমার আজকের এই দিনটি যেমন বিশেষ, তেমনই আমি চাই তোমার সামনের প্রতিটি দিনই হোক আশীর্বাদে ভরপুর।’

    অপু আরও লিখেছেন, ‘উপরওয়ালা তোমাকে সুস্থ রাখুক এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য দান করুক। তুমি যেন সবসময় নিজের মতো করে সুখে-শান্তিতে বড় হতে পারো, আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হয়। গত দিনগুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটি সাফল্যে গর্বিত হয়েছি, আর তোমার যেকোনো কষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি। তুমি জানো মা সব সময় তোমার পাশে আছে এবং থাকবে। তুমি আরও অনেক দূর যাবে, তোমার সাফল্য এবং আনন্দই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মা তোমাকে অনেক ভালোবাসে।’

    সবশেষে এই নায়িকা লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার ছোট্ট রাজপুত্র! তোমার নতুন বছর হোক আনন্দে ও ভালোবাসায় ভরপুর এবং সামনের প্রতিটি বছর হোক তোমার জীবনের নতুন নতুন সাফল্যের গল্প।’

    বিনোদন ডেস্ক

  • আব্রাম-শেহজাদকে নিয়ে শাকিবের অন্যরকম দিন 

    ঢালিউড সুপারস্টার শাকিব খানের জন্মদিন ছিল মঙ্গলবার। এ তারকার জন্মদিনে ভক্তরা উজাড় করে ভালোবাসা দিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। এমন ভালোবাসায় সিক্ত এ চিত্রনায়ক। এমন ভালোবাসায় ভক্তদেরও কৃতজ্ঞতা জানিয়েছেন শাকিব।  

    rnrn

    অন্য বছরগুলোতে যেভাবে জন্মদিন পালন করেছেন তার থেকে এ বছর ব্যতিক্রমভাবে উদযাপন করেছেন। এ বিশেষ দিনে দুই ছেলেকে নিয়ে কেক কেটে বিশেষ মূহুর্ত উদযাপন করেছেন এ সুপারস্টার, যা শাকিবের জীবনে অনন্য দিন হিসেবে খ্যাতি পেয়েছে। 

    rnrn

    এদিকে ভক্তদের উদ্দেশ্য করে শাকিব খান লিখেছেন, আমার জন্মদিনে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তাদের কাছে আমি চিরঋণী।

    rnrn

    এদিন মঙ্গলবার সন্ধ্যার পর দুই সন্তান-আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরকে নিয়ে কেট কাটেন এই নায়ক। পাশাপাশি দিনভর সিক্ত হন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও ভালোবাসায়।
    rnশাকিব খান কৃতজ্ঞতা প্রকাশ করে বুধবার দুপুরে তার নিজের ফ্যানপেজে ভক্তদের পাঠানো ফুলসহ নানা উপহারের ছবি দিয়ে একটি পোস্টে লেখেন, সব প্রশংসা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আপনাদের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন।

    rnrn

    শাকিব খান আরও বলেন, গতকাল আমার জন্মদিনে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার কাছে আমি চিরঋণী। আমার বিশ্বাস, আজীবন এই ভালোবাসায় সিক্ত করবেন। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে বাকি জীবনটা পার করতে চাই।   

    rnrn

    এদিকে এ অভিনেতার ঈদে মুক্তির কথা আছে দুই সিনেমা- লিডার আমিই বাংলাদেশ এবং আগুন।

    বিনোদন ডেস্ক

  • স্বর্গের সুখ বুঝি এমনি হয়: বুবলী

    ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীর একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন আজ।  তাই অনেক উচ্ছ্বসিত অভিনেত্রী বুবলী। ছেলের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভেরিফায়েড পেজে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।  

    rnrn

    তিন পেরিয়ে চার বছরে পা রাখলেন শেহজাদ। ২০২০ সালের ২১ মার্চ তারকা অভিনেত্রীর কোলজুড়ে এসেছিলেন বীর।

    rnrn

    সোমবার দিবাগত রাত ১২টা ১৩ মিনিটে ফেসবুকে বীরের পুরনো একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান বুবলী।  

    rnrn

    অভিনেত্রী ক্যাপশনে লেখেন, জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি এনে দিয়ে আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে বাবা।  তোমার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমি যেন স্বর্গে আছি।

    rnrn

    বুবলী লেখেন, তোমাকে বুকে নেবার পর কি যে শান্তি লাগছিল। স্বর্গের সুখ বুঝি এমনি হয়।  তখন অনেক কেঁদেছিলাম বাবা। কিন্তু অবশ্যই তা অনেক শান্তি আর সুখের কান্না ছিল।

    rnrn

    সবশেষ নায়িকা লেখেন, তুমি আমার অক্সিজেন লক্ষীমানিক, আমার পুরো পৃথিবী।  অনেক অনেক দোয়া আর ভালোবাসা তোমার জন্য।  শুভ জন্মদিন আমার কলিজা বাবা।  এর পরই জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোটিকন।

    rnrn

    প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগযোগমাধ্যমে প্রথমে বেবি বাম্পের ছবি পোস্ট করেন বুবলী।  এর পর ৩ অক্টোবর শাকিব খানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিয়ের তারিখ প্রকাশ করেন তিনি।  স্ট্যাটাসে লেখেন, এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০।  এর মধ্যে ‘২০ জুলাই ২০১৮ সাল’ হচ্ছে শাকিব-বুবলীর বিয়ের তারিখ এবং ‘২১ মার্চ ২০২০ সাল’ হচ্ছে ছেলে শেহজাদ খান বীরের জন্ম।
    rn 

    বিনোদন ডেস্ক