জেল জীবনের ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ সালমান খানের

Written by

in

তারকাদের ব্যক্তিগত জীবনের খবর জানতে সর্বদাই আগ্রহী সাধারণ মানুষ। আর সেটা যদি হয় বলিউড সুপাস্টার সালমান খানের মতো তারকা তাহলে তো কোনো কথাই নেই। ভাইজান সম্পর্কে জানতে কে না আগ্রহী!

‘আমাজন প্রাইম ভিডিও’র পপুলার শো ‘অ্যালাইন্স’-এর লেটেস্ট প্রোমো প্রকাশ্যে আসতেই ভাইজান ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী।

এই শোয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন সুপারস্টার সালমান খান। প্রতিযোগীদের উদ্ভুদ্ধ করতে আর ভাই সোহেল খানকে অনুপ্রাণিত করতেই শোয়ে আসছেন সালমান। ব্যক্তিগত জীবনের গোপন তথ্য নিজেই ফাঁস করবেন। সেই ইঙ্গিতই রয়েছে প্রোমোতে। কোন ঘটনা খোলসা করবেন ভাইজান?

‘অ্যালাইন্স’-এর প্রোমো অনুযায়ী জেল জীবনের সেই অন্ধকারাচ্ছন্ন দিনের ভয়াবহ স্মৃতিচারণ করবেন সালমান। 

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় যখন জেলে গিয়েছিলেন সালমান খান সেই সময়ের অভিজ্ঞতা প্রকাশ করবেন তিনি। সালমান খান বলেন, ‘অনেক বছর আগে যখন আমি জেলে গিয়েছিলাম তখন আমাদের সামনে লোহার শিক ছিল। খুব ছোট একটি জায়গায় প্রায় ৫০ থেকে ৭০ জনকে থাকতে দেওয়া হয়েছিল। এতগুলো মানুষের ব্যবহারের জন্য ছিল মাত্র একটা টয়লেট। সেখানে ছিল পিপড়া, তেলাপেকা আর টিকটিকির উপদ্রব। তার থেকেও খারাপ পরিস্থিতি ছিল যখন টয়লেট ভরে ময়লা ভেসে থাকত।’ 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *