জামিনে বেরিয়ে যা বললেন নোবেল

Written by

in

অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতারের পর জামিনে মুক্তি পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। জামিনে মুক্তির পর লালমনিরহাট ও শরীয়তপুরে কনসার্টে পারফর্ম না করার ঘটনায় ক্ষমা চেয়েছেন তিনি।

rnrn

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় রিমান্ড শেষে জামিন পান সমালোচিত এই গায়ক।

rnrn

সোমবার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এই আদেশ দেন।

rnrn

এদিন আসামি নোবেলকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক হুমায়ুন কবির তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

rnrn

অন্যদিকে তার আইনজীবী আবদুল্লাহ আল মামুন জামিন চেয়ে আবেদন করেন। 

rnrn

শুনানির সময় মামলার বাদী সাফায়েত ইসলাম উপস্থিত ছিলেন। 

rnrn

বাদী আদালতকে বলেন, তিনি টাকা বুঝে পেয়েছেন। জামিন দিলে তার কোনো আপত্তি নেই।

rnrn

এরপর আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। 

rnrn

এদিন বিকালে আদালতের হাজতখানা থেকে বেরিয়ে নোবেল বলেন, উত্তরবঙ্গ ও শরীয়তপুরের অনুষ্ঠান নিয়ে আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি কথা দিলাম, উত্তরবঙ্গ ও শরীয়তপুরের ভেদরগঞ্জ গিয়ে প্রোগ্রাম দুটি ফের করে দিয়ে আসব। আর যা কিছু হয়েছে সে জন্য ক্ষমা প্রার্থনা করছি আমি।

যুগান্তর প্রতিবেদন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *