কিয়ারার গালে হঠাৎ চুমু বরুণের, যা করলেন প্রেমিক সিদ্ধার্থ?

Written by

in

কয়েক দিন পরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। পর্দায় বেশিরভাগ সময় ঘরোয়া, শান্ত স্বভাবেই দেখা গেছে কিয়ারাকে। অন্যদিকে সিদ্ধার্থ পর্দায় একেবারে নায়কোচিত রূপেই ধরা দিয়েছেন। 

rnrn

সিনেমার সেট থেকে তাদের প্রেমপর্বের শুরু। বলিউডের অন্যতম মিষ্টি যুগল বলে নামডাকও রয়েছে তাদের। কিন্তু একবার কিয়ারার ওপর নাকি বেজায় রাগ করেন সিদ্ধার্থ। নেপথ্যে ছিল বরুণ ধাওয়ানের ভূমিকা।

rnrn

কিয়ারার গালে হঠাৎ চুমু দিয়ে বসেন অভিনেতা বরুণ ধাওয়ান। তবে ঘটনাটি ঘটে একটি পত্রিকার শুটিংয়ের সময়। পরিচালক অ্যাকশন বলার আগেই কিয়ারার গালে চুমু দেন বরুণ। কথাটা কানে যায় সিদ্ধার্থের। তাতেই কিয়ারার ওপর ক্ষুব্ধ হন অভিনেতা। দুজনের মধ্যে এ নিয়ে ঝগড়াও হয়। 

rnrn

তবে সিদ্ধার্থ-কিয়ারার ঘনিষ্ঠদের মতে, তাদের দুজনের মধ্যে বোঝাপড়া অসম্ভব ভালো। একে অপরের কাজের প্রতি শ্রদ্ধাশীলও তারা।

rnrn

এ কারণে এ বিষয়টি আর বেশি দূর গড়ায়নি।

rnrn

প্রসঙ্গত, ২০১৮ সালে ‘লাস্ট স্টোরি’ সিনেমা সেটে সিদ্ধার্থ-কিয়ারার প্রথম দেখা। তার পরে ‘শেরশাহ’ ছবিতে জুটি বাঁধেন তারা।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *