Tag: কিয়ারা

  • মা, স্ত্রী ও শাশুড়িকে নিয়ে সিদ্ধার্থের পোস্ট

    মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। গর্ভে বাড়ছে সন্তান,
    তবুও কাজ থেকে ছুটি নেননি। শুধু তাই নয় মেট গালার মঞ্চ কাঁপিয়েছেন। অভিনেত্রীর মুকুটে
    জুড়েছে নতুন পালক।

    গর্ভবতী কিয়ারাকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছে স্বামী সিদ্ধার্থ মালহোত্রা।
    সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে নিজের মায়ের
    সঙ্গে থাকা একটি ছবি পোস্ট করেছে এ অভিনেতা। ওই পোস্টে মা ছাড়াও স্ত্রী কিয়ারা ও শাশুড়ির
    কথা বলেছেন তিনি।

    পোস্টে সিদ্ধার্থ লেখেন, ‘মা তোমাকে ভালোবাসি। সবকিছু শুরু হয়েছে তোমাকে
    দিয়ে। কিন্তু এবারের মা দিবস একটু বিশেষ। কারণ, এটা শুধু মায়ের নয়। এবার মা, শাশুড়িমা
    এবং এই নতুন ক্লাবে অংশ নেওয়া কির (কিয়ারা) হাত ধরে নতুন অধ্যায় শুরু হতে চলেছে।’

    ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ ও কিয়ারা। দেখতে
    দেখতে গুটি গুটি পায়ে দাম্পত্যের দুবছর কাটিয়ে ফেলেন। বিয়ের দ্বিতীয় জন্মদিন পার হতেই
    অনুরাগীদের সুখবর দেন এ তারকাজুটি। জানিয়েছিলেন তারা মা-বাবা হতে চলেছেন।

    বিনোদন ডেস্ক

  • অন্তঃসত্ত্বা কিয়ারা কীভাবে ত্বকের যত্ন নেন? জেনে নিন

    মা হতে চলেছে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। জীবনের এই বিশেষ সময় উপভোগ করছেন তিনি। তবে এই সময়ে শারীরিক নানা পরিবর্তন হয়। ত্বকেও তার প্রভাব পড়ে। সে কারণে এ সময় ত্বকের যত্ন প্রয়োজন। আর শুধু ত্বকের যত্ন নিলেই হবে না, খাদ্যাভ্যাসও সঠিক হওয়া প্রয়োজন। তবে অভিনেত্রীও ত্বকের বিশেষ যত্ন নিচ্ছেন। আর কিয়ারা আদভানি এই অন্তঃসত্ত্বা অবস্থায় কীভাবে ত্বকের যত্ন নিচ্ছেন, তা তার ভক্ত-অনুরাগীদের জানার আগ্রহ থাকে বেশি। কিয়ারার মতো ঔজ্জ্বল্য চাইলে অন্তঃসত্ত্বাদের এভাবেই ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। 

    জেনে নিন আপনার প্রিয় অভিনেত্রীর ত্বক রহস্য।

    সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি ত্বকের ক্ষতি করে। যদি সূর্যের রশ্মি আপনার ওপর পড়ে, তবে কালো কালো দাগছোপ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই বাইরে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত। কিয়ারা সাধারণত নো মেকআপ লুকই পছন্দ করেন। তাই কাজল, ব্লাশ, মাশকারা এবং হালকা লিপস্টিকে নিজেকে সাজিয়ে বাইরে বের হন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • সন্তান পৃথিবীতে আসার আগে বড় পদক্ষেপ নিলেন সিদ্ধার্থ-কিয়ারা!

    বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি গত ফেব্রুয়ারি মাসেই সুখবর দিয়েছেন— এবার দুই থেকে তিন হতে চলেছেন তারা। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তারকা দম্পতি জানিয়েছেন, তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। এ মুহূর্তে নতুন কোনো কাজ হাতে নেননি সিদ্ধার্থ। গোটা সময়টাই স্ত্রী কিয়ারাকে দিতে চান তিনি। এর মাঝেই হবু সন্তানের জন্য নতুন এক পদক্ষেপ করলেন সিদ্ধার্থ-কিয়ারা।

    গতকাল বুধবার (২৬ মার্চ) কিয়ারা ও সিদ্ধার্থ মুম্বাইয়ে বাড়ি খুঁজতে বের হন। যদিও ফটোসাংবাদিকদের দাবি— তারা ইতোমধ্যে বাড়িটি কিনে ফেলেছেন। নতুন বাড়ির অন্দরসজ্জার দায়িত্বে রয়েছেন বলি বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। তাদের সঙ্গে গৌরীকে দেখামাত্রই শুরু হয়েছে জল্পনা, তা হলে হবু সন্তানের ঘরের সাজসজ্জার দায়িত্ব গৌরীকে দিতে চান তারকা দম্পতি। নিমেষে ছড়িয়ে পড়ে এই ভিডিও। 

    এদিন কিয়ারার পরনে ছিল কালো প্যান্ট ও গোলাপি রঙের জামা। সিদ্ধার্থকে জলপাই রঙের কার্গো প্যান্ট ও নীল শার্টে দেখা যাচ্ছে। দুজনেরই মুখে ছিল মাস্ক। কিয়ারার ওজন খানিকটা বৃদ্ধি পেয়েছে বলেই মত অনুরাগীদের।

    বিনোদন ডেস্ক

  • মা হতে চলেছেন কিয়ারা, দীপিকা-প্রিয়াংকার স্থান নিতে চলেছেন অভিনেত্রী

    বলিউডে প্রথম সারির অভিনেত্রী বলতে প্রথমেই উঠে আসে দীপিকা পাড়ুকোন ও প্রিয়াংকা চোপড়ার নাম। দ্বিতীয়জন বলিউড থেকে হলিউডে গিয়েও পাকাপাকি জায়গা করে নিয়েছেন। পারিশ্রমিকের দিক থেকেও দুই অভিনেত্রীই শীর্ষে। এবার এ তালিকায় জুড়তে চলেছে অভিনেত্রী কিয়ারা আদভানির নাম। দিন কয়েক আগেই মা হতে চলার সুখবর দিয়েছেন অভিনেত্রী। কর্মজগতে আরও এক সাফল্য অপেক্ষা করে রয়েছে কিয়ারার জীবনে।

    কিছু দিন আগেই মুক্তি পেয়েছে কিয়ারার সিনেমা— ‘গেম চেঞ্জার’। দক্ষিণী অভিনেতা রামচরণের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী। ছবিটি বক্স অফিসে আলোড়ন ফেলতে পারেনি ঠিকই, কিন্তু এই ছবির জন্য বড় অঙ্কের পারিশ্রমিক নিয়েছিলেন কিয়ারা আদভানি। এ ছবির পর থেকে দক্ষিণী সিনেমার জগতেও শক্ত ভিত তৈরি করেছেন অভিনেত্রী। এবার তাকে দেখা যাবে দক্ষিণী তারকা যশের বিপরীতে। ছবির নাম ‘টক্সিক’। এ সিনেমার জন্যও নাকি বিরাট অঙ্কের পারিশ্রমিক চেয়েছেন কিয়ারা আদভানি।

    জানা যাচ্ছে, এ সিনেমার জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন অভিনেত্রী। এ সিনেমার মাধ্যমেই কন্নড় চলচ্চিত্রজগতে তিনি পা রাখছেন। ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিকের অধিকারী অভিনেত্রীদের মধ্যে নাম লেখাতে চলেছেন তিনি এ সিনেমার মাধ্যমেই। কিয়ারার আগে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ‘টক্সিক’ ছাড়া হৃতিক রোশনের সঙ্গে ‘ওয়ার ২’ সিনেমাতেও দেখা যাবে কিয়ারা আদভানিকে।

    অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। প্রিয়াংকাকেও এবার দেখা যাবে দক্ষিণী সিনেমায়। এসএস রাজামৌলির পরবর্তী সিনেমায় তিনি নাকি ৩০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন।

    বিনোদন ডেস্ক

  • ইংরেজি বলে সমালোচিত, এবার জবাব দিলেন কিয়ারা!

    সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ফ্রান্সে যান কিয়ারা আদভানি। এটাই তার কান-এ প্রথমবার যাওয়া। প্রতি বছরই নানা পোশাক পরে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় নজর কাড়েন ভারতীয় তারকারা। সেই তালিকায় অনেক আগেই নাম লিখিয়েছেন দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাই, আনুশকা শর্মা, সোনম কাপুর, সারা আলি খান, অদিতি রাও-সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী।

    rnrn

    এই প্রথম দেখা গেল কিয়ারাকে। সেখানে অড্রি হেপবার্নের মতো কিয়ারার পোশাক যতটা প্রশংসিত হয়েছে, ততটাই সমালোচিত হয়েছেন তিনি তার ইংরেজি বলার ধরনের কারণে। গত কয়েকদিন ধরেই নেটপাড়ায় হাসাহাসি হচ্ছে তাকে নিয়ে। অবশেষে কটাক্ষের জবাব দিলেন অভিনেত্রী!

    rnrn

    কানে উপস্থিত আলোকচিত্রীদের সঙ্গে কথা বলার সময়ে তিনি বলেন, আমার কাছে কান-এ আমন্ত্রণ পাওয়াটা খুবই সম্মানজনক। আমার ক্যারিয়ারের এক দশক হতে চলেছে। তার মাঝে অসাধারণ একটি প্রাপ্তি হল আমার। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে আসতে পেরে এবং ‘রেড সি ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমা’ কর্তৃক সম্মানিত হতে পেরে আমি আপ্লুত।

    rnrn

    পুরো কথাটিই তিনি ইংরেজিতে বলেছেন এবং নায়িকার বলার ভঙ্গি নিয়ে নেটমাধ্যমে হাসির রোল উঠেছে। অনেকেই তার এই কথা শুনে বলেছেন, কিয়ারা কি নিজেকে কিম কার্দাশিয়ান মনে করছেন?

    rnrn

    অনেকে আবার বলেছেন, ভারতের বাইরে বেরিয়েই বিদেশি হয়ে গিয়েছেন নাকি নায়িকা! কান-এ থাকাকালীন এ নিয়ে কোনও মন্তব্য করেননি কিয়ারা, দেশে ফিরতেই কটাক্ষের জবাবে তিনি সমাজমাধ্যমে লিখেছেন, যে নারী অন্য নারীর হয়ে কথা বলে, তার পাশে দাঁড়ান, তাকে উৎসাহ দিন, যাতে সেই মানুষটি নিজেকে বিশ্বাস করা শুরু করে।

    অনলাইন ডেস্ক

  • করণের কথা ভুল প্রমাণ করলেন কিয়ারা

    বলিউডে স্বজনপোষণের ওপর নির্ভর করে ছবিতে চরিত্র দেওয়া হয়— পরিণীতি চোপড়ার এ বক্তব্যের প্রতিবাদ করেন করণ জোহর, ‘আমি কখনো পার্টিতে গিয়ে কাউকে ছবির জন্য বলেছি বলে তো মনে পড়ে না। পরিণীতির কথার জবাব দিলেন তামিল নায়িকা কিয়ারা আদভানি। করণের কথা ভুল প্রমাণ করলেন তিনি। 

    পার্টিতে গিয়েই করণ জোহরের ছবির প্রস্তাব পেয়েছিলেন বলে জানালেন কিয়ারা আদভানি। পরিণীতি চোপড়ার বক্তব্য কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। 

    আনন্দবাজার প্রতিবেদনে আরও জানা যায়, অভিনেত্রী একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন— বলিউডের অন্দরে পক্ষপাত ও স্বজনপোষণের ওপর নির্ভর করে ছবিতে চরিত্র দেওয়া হয়। বিভিন্ন পার্টিতে ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। পরিণীতির এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খোলেন করণ জোহর।

    তিনি বলেছেন, ‘আমি কখনো পার্টিতে গিয়ে কাউকে ছবির জন্য বলেছি বলে তো মনে পড়ে না। এর জবাবে কিয়ারা আদভানির জানান, পার্টিতে গিয়েই তিনি করণ জোহরের ছবির প্রস্তাব পেয়েছিলেন।

    রাজকুমার রাও ও জাহ্নবী কাপুরের সঙ্গে একটি আলোচনায় পরিণীতির নাম উল্লেখ না করে করণ জানান, কিছু প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রীও স্বজনপোষণের মতো শব্দবন্ধনী ব্যবহার করেন। তারা দাবি করেন, পার্টিতে কাজের ছবির সুযোগ দেওয়া হয়। করণ বলেন, ‘আমি কখনো পার্টিতে গিয়ে কাউকে ছবির জন্য বলেছি বলে তো মনে পড়ে না।

    এ ঘটনার পর কিয়ারা আদভানির একটি পুরনো ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। সেই ভিডিওতে অভিনেত্রী বলেছেন, একটি পার্টিতে করণ জোহর ‘লাস্ট স্টোরিজ়’ ছবির প্রস্তাব দিয়েছিলেন। কিয়ারা জানান, করণকে প্রায়শই স্বজনপোষণ নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়। কিন্তু তার ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটেনি। অভিনেত্রী তার টিমকে বারবার বলেছিলেন— করণ জোহরের সঙ্গে যেন যোগাযোগ করা হয়। অডিশনের ব্যবস্থা করা হয়। কিন্তু কথা কানে তোলেননি ম্যানেজার। এর পর করণ নিজে উদ্যোগী হয়ে কিয়ারাকে কাস্ট করেন। স্রেফ একটি পার্টিতে গিয়ে ছবির সুযোগ পেয়েছেন, তাই পরিচালকের উদ্দেশে কৃতজ্ঞতাও জানিয়েছেন অভিনেত্রী।

    অন্যদিকে পরিণীতি চোপড়া জানিয়েছিলেন, তিনি নৈশ পার্টি, প্রচারমূলক জমায়েতে অংশ নেন না। মূলত এই জায়গাগুলোতেই ছবি সংক্রান্ত কথাবার্তা হয়ে থাকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে একই কথা বলেছেন অদিতি রাও হায়দরি। ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণের উপস্থিতিকে সমর্থন জানিয়ে তিনি বলেন, যোগ্যতা থাকলেও বাকি অভিনেতা-অভিনেত্রীরা ন্যায্য সুযোগ পান না।

    বিনোদন ডেস্ক

  • প্রথমবারের মতো কান উৎসবে কিয়ারা

    ফ্রান্সে মঙ্গলবার শুরু হয়েছে চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’। ৭৭তম এ আসরে প্রথমবারের মতো আমন্ত্রণ পেয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। কান চলচ্চিত্র উৎসবে ভারতকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন 'কবির সিং'খ্যাত অভিনেত্রী।

    উৎসবে 'রেড সি ফিল্ম ফাউন্ডেশন'-এর 'উইমেন ইন সিনেমা গালা ডিনার'-এ অংশ নিতে দেখা যাবে কিয়ারাকে।

    এনডিটিভি জানিয়েছে, 'উইমেন ইন সিনেমা গালা ডিনার'-এ সারা বিশ্ব থেকে ৬ জন প্রতিভাবান নারীকে আমন্ত্রণ জানানো হয়েছে। যারা বিনোদন মহলে অসামান্য অবদানের জন্য স্বীকৃত। সেখানেই ভারতের হয়ে আলো ছড়াবেন কিয়ারা।

    কান চলচ্চিত্র উৎসবের অন্যতম পরিচিত মুখ ঐশ্বর্য রাই বচ্চন। প্রতি বছরই কানের লাল গালিচায় হাঁটতে দেখা যায় তাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ঐশ্বরিয়া এবং অদিতি রাও হায়দারি বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়েলের শুভেচ্ছাদূত হিসেবে উৎসবে থাকবেন। 

    কান চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৫ মে পর্যন্ত। এই ১২ দিন বিশ্বের বিভিন্ন দেশের নবীন-প্রবীণ অভিনয়শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের উপস্থিতিতে মুখর থাকবে উৎসব।

    বিনোদন ডেস্ক

  • প্রথমবার সালমানের সঙ্গে কিয়ারা

    বলিউডের বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী কিয়ারা আদভানি। বর্তমানে তিনি ‘গেম চেঞ্জার’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরপর তিনি শুরু করবেন ফারহান আখতারের বহুল আলোচিত ‘ডন ৩’ সিনেমার শুটিং। 

    rnrn

    এরই মধ্যে নতুন খবর প্রকাশ হলো বলিউডভিত্তিক বেশকিছু গণমাধ্যমে। টাইমস ইন্ডিয়া জানায়, প্রথমবারের মতো বলিউড ভাইজান সালমান খানের বিপরীতে দেখা যাবে তাকে।

    rnrn

    সিনেমার নাম ‘সিকান্দার’। এটি পরিচালনা করবেন আমির খানের ‘গজনী’-এর নির্মাতা এ আর মুরুগাদোস।

    rnrn

    সম্প্রতি কিয়ারাকে এই সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার অফিসে দেখা যায়। একই দিন কার্তিক আরিয়ানও গিয়েছিলেন।

    rnrn

    সিনেমার গল্প নিয়ে নির্মাতা জানান, এটি একটি ইমোশনাল ও পাওয়ারফুল সামাজিক গল্প হবে। এটির কাজ নিয়ে সালমানের সঙ্গে আরও পাঁচ বছর আগে আলোচনা হয়েছে। এটি ২০২৫ সালের ঈদে বড় পর্দায় মুক্তি দেওয়া হবে।

    বিনোদন ডেস্ক

  • যশের বিপরীতে কারিনা নাকি কিয়ারা? 

    বলিউডে অভিনয়ে নিয়মিত হওয়া কারিনা কাপুর ক্যারিয়ার সমৃদ্ধ করার চেষ্টা করছেন দক্ষিণ ভারতের ইন্ডাস্ট্রিতেও। কিছু দিন আগেই ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কন্নড় ইন্ডাস্ট্রিতে নাম লেখাচ্ছেন কারিনা। 

    rnrn

    সেখানকার জনপ্রিয় নায়ক কেজিএফ সুপারস্টার ইয়াশের বিপরীতে ‘টক্সিক’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছেন। বিভিন্ন সাক্ষাৎকারে কারিনা এ সিনেমায় অভিনয়ের ইঙ্গিত দিয়েছেন। স্বভাবতই ভক্তরাও ছিলেন উচ্ছ্বসিত। এ সিনেমায় অভিনয়ের জন্য অভিনেত্রীকে মোটা অঙ্কের (১২ কোটি ভারতীয় রুপি) পারিশ্রমিকও দেওয়া হচ্ছে বলে খবর রটেছে। 

    rnrn

    কিন্তু টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট বলছে, কারিনা কাপুর খান নয়, কিয়ারা আদভানিকে ‘টক্সিক’-এ অভিনয় করার জন্য চূড়ান্ত করা হয়েছে। 

    rnrn

    দক্ষিণ ভারতীয় গণমাধ্যমগুলো অবশ্য বলছে, কারিনা এ প্রজেক্টের জন্য একেবারেই ফিট নন। তাকে যশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দেখাবে না। আসলে তাকে কখনো বিবেচনা করা হয়নি। 

    rnrn

    অবশ্য কারিনাকে নিয়ে এমন খবর এটাই প্রথম নয়। এর আগেও কয়েকটি সিনেমায় তাকে চূড়ান্ত করার খবর প্রকাশ হওয়ার পর বাদ দেওয়া হয়েছে। 

    rnrn

    সর্বশেষ শাহরুখ খানের ‘ডানকি’তেও তাকে নেওয়া হচ্ছে বলে খবর প্রকাশ হয়েছিল। কিন্তু পরে জানা যায়, কারিনা নয়, চরিত্রটিতে অভিনয় করেছেন তাপসী পান্নু। 

    rnrn

    উল্লেখ্য, কারিনা কাপুরকে আগামীতে ‘ক্রু’ নামে একটি সিনেমায় দেখা যাবে। এ সিনেমায় তিনি টাবু ও কৃতি শ্যাননের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

    বিনোদন ডেস্ক

  • ‘ডন ৩’ তে কিয়ারার সঙ্গে থাকছেন জাহ্নবিও

    ঘোষণার পর থেকেই ‘ডন-৩’ ছবিটি আলোচনার কেন্দ্রে রয়েছে। কারণ শাহরুখের পরিবর্তে এই ছবিতে ডন হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন রণবীর সিং। আর ছবির নায়িকা হিসেবে কিয়ারা আদভানির কথা ঘোষণা করেছেন নির্মাতারা। এ সিনেমায় আরও একটি চরিত্রে থাকবেন জাহ্নবি।

    rnrn

    ২০০৬ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত প্রথম ‘ডন’। ছবিতে রোমার চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াংকা চোপড়া। অন্যদিকে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান। 

    rnrn

    সূত্রের খবর, ‘ডন ৩’ ছবিতে কারিনার মতো একটি চরিত্রকে রাখার পরিকল্পনা করেছেন ফারহান। আর এই চরিত্রের জন্য প্রস্তাব গেছে জাহ্নবি কাপুরের কাছে।

    rnrn

    সম্প্রতি, ফারহানের অফিসের বাইরে দেখা যায় জাহ্নবিকে। তার পর থেকেই বলিপাড়ায় গুঞ্জন দানা বাঁধে। শোনা যাচ্ছে, আগের মতোই ছবিতে একটি বিশেষ গান রাখার পরিকল্পনা করেছেন নির্মাতারা এবং জাহ্নবিকেই এই চরিত্রের জন্য তাদের পছন্দ হয়েছে।

    বিনোদন ডেস্ক