Tag: বরুণ

  • বরুণ-নাতাশার ঘর আলো করে এলো প্রথম সন্তান

    বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের ঘর আলো করে এলো একটি ফুটফুটে কন্যাসন্তান। সোমবার সন্ধ্যায় রাজকন্যার জন্ম দেন নাতাশা। বিয়ের তিন বছর পর তাদের ঘরে নাতনি আসার সুখবর দেন দাদা বলিউডের বিখ্যাত পরিচালক ডেভিড ধাওয়ান। 

    সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি হাসপাতালে নাতাশাকে নিয়ে যায় পরিবার। তখনই সেখানে ভিড় করেন পাপারাজ্জিরা। ছেলে না মেয়ে হবে এটা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে যায় সেখানে। পরে মেয়ে হওয়ার খবর পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তা ছড়িয়ে দেন ভক্তরা।

    মা ও মেয়ে সুস্থ আছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। 

    চলতি বছরের ফেব্রুয়ারিতে মা-বাবা হচ্ছেন বলে জানান বরুণ-নাতাশা। স্ত্রীকে জড়িয়ে ধরে একটি ছবি পোস্ট করে ভক্তদের মন কেড়ে নিয়েছিলেন বরুণ। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই নানা আদুরে মুহূর্তের ছবি দিয়েছেন এ দম্পতি। তাদের ছবি ভরে উঠেছে শুভেচ্ছা বার্তায়। এমনকি মহাধুমধামে নাতাশার সাধ অনুষ্ঠানও হয়েছিল। সেই ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছিলেন হবু মা–বাবা।

    ২০২১ সালে দীর্ঘ ১৪ বছরের বন্ধু পোশাকশিল্পী নাতাশা দালালকে বিয়ে করেন বরুণ ধাওয়ান। যদিও শুরুতে এ সম্পর্কে রাজি ছিলেন না নাতাশা। বরুণ নিজেই বলেছিলেন এক সাক্ষাৎকারে- তাকে নাকি চারবার না বলেন নাতাশা। যদিও হাল ছাড়েননি বরুণ। বাকি ইতিহাস সবারই জানা। বছর তিনেক আগে আরব সাগর উপকূলবর্তী অলিবাগের একটি রিসোর্টে বিয়ে করেন এই জুটি।
     

    বিনোদন ডেস্ক

  • আলিয়ার খুঁত কী, ফাঁস করলেন ‘সাবেক প্রেমিক’ 

    বরুণ আর আলিয়া এখন বন্ধু। ২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দি ইয়ার’-এর মধ্য দিয়ে বলিউডে একসঙ্গেই আত্মপ্রকাশ করেছিলেন দুজন। এরপর দুজনের প্রেমের গুঞ্জনে তুঙ্গে উঠে যায় এ জুটি। পরবর্তী সময়ে ‘কলঙ্ক’ ছবিতেও এ জুটি দুর্দান্ত জনপ্রিয়তা পায়।

    তবে দুজনার প্রেমের সম্পর্ক টেকেনি বেশিদিন। শুধু রয়ে গেছে খুনসুটিময় বন্ধুত্বটা। আলিয়া ভাটের হাসি একবার যিনি শুনেছেন, তিনি ভুলতে পারবেন না। অট্টহাসি শুনলেই যে কেউ চিনে যান আলিয়াকে। এ নিয়ে তার পেছনে লাগেন সহকর্মীরাও, বিশেষ করে বরুণ ধাওয়ান।

    বারবার দুই বন্ধুকে একসঙ্গে দেখতে চান দর্শক। তবে এখনই আবার দুজনে জুটি বাঁধবেন এমন খবর শোনা যায়নি। শিগগির ‘বাওয়াল’ ছবিতে বরুণকে দেখা যাবে জাহ্নবী কাপুরের সঙ্গে। আর আলিয়া দেখা দেবেন তার প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এ।

    করণ জোহরের সঙ্গে কফির আড্ডায়ও অতিথি হয়ে এসেছিলেন দুই তারকা। যথারীতি পরস্পরের পেছনে লাগছিলেন। আলিয়ার তখনো বিয়ে হয়নি রণবীর কাপুরের সঙ্গে। অভিনেত্রীর জন্য পাত্র খোঁজার বিজ্ঞাপন বরুণকেই বানিয়ে দিতে বলেছিলেন করণ। বরুণ সাগ্রহে বিজ্ঞাপন বানিয়ে ফেলেন সেখানেই। 

    বলেন, পাত্রী বেশ নমনীয়, আলু সেদ্ধর মতো। যেখানেই রাখুন ফিট করে যাবে। ত্বক মাখনের মতো, খুবই কোমল। এসবের মাঝে কর্ণ বরুণকে থামিয়ে বলেন, আর কিছু যোগ করতে চাও? বরুণ একটু ভেবে বলেন, ও হ্যাঁ, একটু খুঁতের কথা বলতে হবে! 

    শুনুন, আলিয়া যেভাবে হাঁটে… ভীষণ দুঃখিত; কিন্তু হাঁটাটা ওকে ঠিকভাবে শেখাননি সোনি রাজদান ও মহেশ ভাট। আলিয়ার বাবা ও মায়ের নাম নেওয়ার সময় ক্ষমাও চেয়ে নেন বরুণ। তবে চূড়ান্ত সেই রসিকতার মাঝে আলিয়া আবার হাসতে শুরু করেন। হেসে ওঠেন উপস্থিত সবাই। এর কয়েক বছর পর আবার তারা অতিথি হয়ে এসেছিলেন ‘কফি উইথ করণ’-এ।

    বিনোদন ডেস্ক

  • সার্বিয়ায় সামান্থার সঙ্গী বলিউড নায়ক

    সামান্থা রুথ প্রভুর জুটি এবার বলিউড নায়ক বরুণ ধাওয়ান। আমেরিকান সায়েন্স ফিকশন সিরিজে অভিনয় করতে সার্বিয়ায় যাচ্ছেন তারা। 

    rnrn

    ভারতের জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে,  শিগগিরি শুটিংয়ের জন্য সার্বিয়ায় পাড়ি জমাবে সিনেমার পুরো টিম। সামান্থা সেখানে বরুণের সঙ্গে মাসব্যাপী শুটিং করবেন।

    rnrn

    সিরিজটির নাম সিটাডেল। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রথম ওয়েব সিরিজ প্রসঙ্গে বরুণ বলেন, ‘সিরিজটিতে কাজ করা সত্যিই বিস্ময়কর। সার্বিয়াতে শুটিং করতে যাচ্ছি আমরা। সেখানে আমাদের প্রচুর অ্যাকশনসহ এক মাসব্যাপী শুটিং চলবে। ভারতে এখনও এমন কিছু দেখেনি দর্শকেরা।’

    rnrn

    গত মাসে মুক্তি পাওয়া আমেরিকান সংস্করণ ‘সিটাডেল’ এ স্পাই এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। নাদিয়া সিং অর্থাৎ প্রিয়াঙ্কা এমন একজন গুপ্তচর, যিনি সরকারের খাতায় মৃত একজন মানুষ। তার সঙ্গী ছিলেন এজেন্ট রিচার্ড ম্যাডেন। তারা কাজ করেন আন্তর্জাতিক স্পাই এজেন্সি ‘সিটাডেলে’।

    rnrn

    বরুণকে আগামীতে জাহ্নবী কাপুরের বিপরীতে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ সিনেমায় দেখা যাবে।

    rnrn

    সামান্থাকে সবশেষ গুণশেখর পরিচালিত পৌরাণিক গল্পনির্ভর সিনেমা ‘শকুন্তলমে’ দেখা গিয়েছিল। আগামীতে তাকে রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমা ‘কুসি’তে দেখা যাবে। সিনেমাটি মুক্তি পাবে ১ সেপ্টেম্বর।
    rn 

    বিনোদন ডেস্ক

  • কিয়ারার গালে হঠাৎ চুমু বরুণের, যা করলেন প্রেমিক সিদ্ধার্থ?

    কয়েক দিন পরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। পর্দায় বেশিরভাগ সময় ঘরোয়া, শান্ত স্বভাবেই দেখা গেছে কিয়ারাকে। অন্যদিকে সিদ্ধার্থ পর্দায় একেবারে নায়কোচিত রূপেই ধরা দিয়েছেন। 

    rnrn

    সিনেমার সেট থেকে তাদের প্রেমপর্বের শুরু। বলিউডের অন্যতম মিষ্টি যুগল বলে নামডাকও রয়েছে তাদের। কিন্তু একবার কিয়ারার ওপর নাকি বেজায় রাগ করেন সিদ্ধার্থ। নেপথ্যে ছিল বরুণ ধাওয়ানের ভূমিকা।

    rnrn

    কিয়ারার গালে হঠাৎ চুমু দিয়ে বসেন অভিনেতা বরুণ ধাওয়ান। তবে ঘটনাটি ঘটে একটি পত্রিকার শুটিংয়ের সময়। পরিচালক অ্যাকশন বলার আগেই কিয়ারার গালে চুমু দেন বরুণ। কথাটা কানে যায় সিদ্ধার্থের। তাতেই কিয়ারার ওপর ক্ষুব্ধ হন অভিনেতা। দুজনের মধ্যে এ নিয়ে ঝগড়াও হয়। 

    rnrn

    তবে সিদ্ধার্থ-কিয়ারার ঘনিষ্ঠদের মতে, তাদের দুজনের মধ্যে বোঝাপড়া অসম্ভব ভালো। একে অপরের কাজের প্রতি শ্রদ্ধাশীলও তারা।

    rnrn

    এ কারণে এ বিষয়টি আর বেশি দূর গড়ায়নি।

    rnrn

    প্রসঙ্গত, ২০১৮ সালে ‘লাস্ট স্টোরি’ সিনেমা সেটে সিদ্ধার্থ-কিয়ারার প্রথম দেখা। তার পরে ‘শেরশাহ’ ছবিতে জুটি বাঁধেন তারা।

    বিনোদন ডেস্ক