Tag: ঈদ

  • এবার ঈদে দুই পর্দাতেই দেখা যাবে তাদের সিনেমা

    কুরবানির ঈদে প্রেক্ষাগৃহ ও টিভিপর্দা- দুই মাধ্যমেই সিনেমা নিয়ে হাজির হচ্ছেন একাধিক শিল্পী। যাদের নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। এদের মধ্যে রয়েছেন শবনম বুবলী, জয়া আহসান, শরিফুল রাজ, এফ এস নাঈম, জিয়াউল রোশান প্রমুখ। ঈদে নতুন সিনেমা মুক্তির পাশাপাশি টিভি পর্দায়ও ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে তাদের অভিনীত সিনেমা। 

    শবনম বুবলী

    ঢাকাই সিনেমার জনপ্রিয় ব্যস্ত নায়িকা শবনম বুবলী। প্রতি ঈদেই এখন তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পায়।  রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘জংলি’, ওটিটিতে এসেছিল ‘ছায়া’। বলা যায়, দুই মাধ্যম মিলিয়ে একাধিক সিনেমা মুক্তির ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। 

    কুরবানির ঈদেও প্রেক্ষাগৃহে মুক্তির তালিকায় রয়েছে তার অভিনীত ‘পিনিক’ ও ‘সরদার বাড়ির খেলা’ নামে দুটি সিনেমা। এরইমধ্যে ‘সরদার বাড়ির খেলা’ নামে সিনেমাটির একটি পোস্টারও প্রকাশ হয়েছে। অভিনেত্রী তার ফেসবুক পেইজ থেকে পোস্টার শেয়ার করে দর্শকদের জানান দিয়েছেন, ঈদে আসছেন তিনি। এছাড়া ‘পিনিক’ সিনেমাটিও ঈদে আসবে- এমনটাই জানিয়েছেন নির্মাতা জাহিদ জুয়েল। 

    তবে এটি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শেষ মুহূর্তে এটি মুক্তির মিছিলে থাকবে কিনা সেটি নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে বুবলি ভক্তদের জন্য সুখবর হচ্ছে, বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও একাধিক সিনেমা নিয়ে উপস্থিত হতে যাচ্ছেন এ অভিনেত্রী। চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে তার তিনটি সিনেমা। ঈদের দিন সকালে প্রচার হবে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ছায়া’, ঈদের চতুর্থ দিন দর্শকরা দেখতে পাবেন মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’ ও ঈদের ষষ্ঠ দিন প্রচার হবে এম ডি ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’। বলা যায়, কুরবানীর ঈদে দুই পর্দা মাতাবেন এ অভিনেত্রী।

    জয়া আহসান

    কুরবানির ঈদে দুই সিনেমা নিয়ে হাজির থাকছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দর্শক আগ্রহে তুঙ্গে থাকা ‘তান্ডব’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন রায়হান রাফি ও প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এতে সাংবাদিক চরিত্র নিয়ে পর্দায় উপস্থিত হবেন এ অভিনেত্রী। 

    এদিকে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ নামে এ অভিনেত্রীর আরও একটি সিনেমাও ঈদে মুক্তির তালিকায় রয়েছেন। এদিকে টিভিতেও রয়েছে তার অভিনীত সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। দীপ্ত টিভিতে ঈদের দিন দুপুরে প্রচার হবে ‘পেয়ারার সুবাস’। এটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। 

    এ অভিনেত্রী বর্তমানে রয়েছেন কলকাতায়। সেখানে ‘তান্ডব’ সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এফ এস নাঈম

    চলতি বছর ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এফ এস নাঈম অভিনীত সিনেমা ‘জলে জ্বলে তারা’। অরুণ চৌধুরী পরিচালিত এ সিনেমাটি ঈদের তৃতীয় দিন চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। এতে তার সঙ্গে রয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। টিভির পাশাপাশি প্রেক্ষাগৃহেও দেখা মিলবে এ অভিনেতার। রায়হান রাফি পরিচালিত ‘তান্ডব’ সিনেমার গুরুত্বপুর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। কুরবানি ঈদে তাই দুই পর্দায় দেখা মিলবে এ অভিনেতার।  

    শরিফুল রাজ

    ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির তালিকায় রয়েছে শরিফুল রাজ অভিনীত ‘ইনসাফ’ নামে একটি সিনেমা। এটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রিজার। এদিকে গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল এ অভিনেতার ‘দেয়ালের দেশ’ নামে একটি সিনেমা। এবার এটি টিভিতে প্রিমিয়ার হতে যাচ্ছে। জানা গেছে, ঈদের চতুর্থ দিন চ্যানেল আইয়ে প্রচার হবে সিনেমাটি। 

    জিয়াউল রোশান

    দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেতে যাচ্ছে জিয়াউল রোশান অভিনীত সিনেমা ‘সরদার বাড়ির খেলা’। এ সিনেমার পূর্বের নাম ছিল ‘পুলসিরাত’। তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার আপত্তির মুখে এর নাম পরিবর্তন করা হয়। ২০২২-২৩ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমাটি পরিচালনা করেছেন রাখাল সবুজ। সম্প্রতি এর পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক। এছাড়াও এ অভিনেতার ‘রিভেঞ্জ’ নামে একটি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে। এটি পরিচালনা করেছেন এমডি ইকবাল।

    রিয়েল তন্ময়

  • বিশেষ সম্মাননা পেলেন বুবলী

    ঈদে মুক্তি পেয়েছে ‘জংলি’। সেই সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরইমধ্যে তাকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। বুবলী চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে আলোকিত নারী সম্মাননা পেয়েছেন।

    শনিবার রাজধানীর আগারগাওয়ে লায়ন্স টাওয়ারে আযোজিত এক অনুষ্ঠানে বুবলীর হাতে ‘আলোকিত নারী সম্মাননা স্মারক ২০২৫’ তুলে দেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী দিলারা জামান।

    বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, পৃথিবীর সব নারীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা।

    বুবলী আরও লিখেছেন, কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রাপ্তি সবসময়ই অনেক ভালোলাগার। এটা আরও ভালো কাজের জন্য উৎসাহ যোগায়। তবে সফল সব নারীদের নিয়ে কোনো আয়োজনে যখন আলাদা করে সম্মাননা জানানো হয় তখন একটু বেশিই আনন্দ দেয়। কারণ, একজন নারী হিসেবে এটি ভীষণ গর্বের এবং সম্মানের। আর এই সম্মাননাটি গ্রহণ করি আমি আমাদের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী শ্রদ্ধেয় দিলারা জামান ম্যামের হাত থেকে, এটাও অনেক অনেক ভালোলাগার বিষয়।

    ঈদে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমা। এ সিনেমা প্রসঙ্গে বুবলী বলেন, প্রথম দিন থেকে এখন পর্যন্ত ভালোবাসা পাচ্ছে ‘জংলি’। পরিবারসহ সবাই দেখছেন- এটা একজন শিল্পী হিসেবে সত্যিই ভীষণ ভালোলাগার। আমার বিশ্বাস এই ভালোলাগার রেশ থেকে যাবে বহুদিন।

    এদিকে বুবলীর প্রযোজনা সংস্থা ‘বিগ প্রোডাকশনস’ থেকে শিগগিরই কাজ শুরু হতে যাচ্ছে। এরইমধ্যে তিব্বত লাক্সারি সোপর বিজ্ঞাপনেও মডেল হয়েছেন তিনি। এটি নির্মাণ করেছেন সনক মিত্র।

    বিনোদন ডেস্ক

  • ঈদের পরও বক্স অফিসে রাজত্ব ভাইজানের, ৩ দিনে কত আয় সিকান্দারের

    বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের অ্যাকশন-থ্রিলার সিকান্দার ২০২৫ সালের ৩০ মার্চ ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শক ও সমালোচকদের কাছ থেকে। শুরুটা একটু ধীরে হলেও সোমবার বড় আয় হয়েছে সিনেমাটির। তবে মঙ্গলবার ফের কিছুটা কমেছে ব্যবসা। সব মিলিয়ে প্রথম তিন দিনে সিকান্দারের আয় খুব একটা কম নয়।

    স্যাকনিল্কের মতে, মুক্তির দ্বিতীয় দিনে সিকান্দার ২৯ কোটি টাকা তোলে ভারতীয় বাজার থেকে। প্রথম মঙ্গলবার (৩য় দিন) সিনেমাটি বক্স অফিসে ১৭.৮১ কোটি টাকা আয় করেছে, যার ফলে তিন দিনে মোট আয় হয়েছে ৭২.৮১ কোটি টাকা। বিশ্বব্যাপী আয় বর্তমানে ৯৫ কোটি টাকা ছাড়িয়েছে। যদিও সিনেমাটি ভিকি কৌশলের ‘ছাবা’ বা মোহনলালের ‘এল২: এমপুরান’কে ছাপিয়ে গিয়ে বছরের সর্বোচ্চ ওপেনিং আয়ের রেকর্ড করতে পারেনি। যদিও নির্মাতাদের দেওয়া পরিসংখ্যান খানিক আলাদা। 

    জানা গেছে, সিনেমাটি প্রথম দিনে ভারতে ৩৫.৪৭ কোটি ও দ্বিতীয় দিনে ৩৯ কোটি আয় করেছে এবং বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। তবে ভাইজানের ঈদ উপলক্ষ্যে রিলিজ হিসেবে এ সংখ্যা কিছুটা হতাশাজনক বলে মনে হচ্ছে।

    অ্যাকশন থ্রিলারটি সিনেমাটি পরিচালনা করেছেন এআর মুরুগাদোস, যিনি গজিনি এবং দরবারের মতো ছবির জন্য সর্বাধিক পরিচিত। ২০২৩ সালে সালমান খানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর ব্যর্থতার পর এটি সালমানের বড়পর্দায় প্রত্যাবর্তন ছিল। তবে দর্শকরা সিকান্দারের গল্পের সঙ্গে একাত্মবোধ করতে পারেননি।

    সালমানকে নিয়ে সিকান্দার তৈরির বিষয়ে বলতে গিয়ে এআর মুরুগাদোস পিটিআইকে বলেন, যখন আপনি সুপারস্টারদের সঙ্গে কাজ করেন, তখন আপনি স্ক্রিপ্টের প্রতি ১০০ শতাংশ সত্যবাদী হতে পারেন না। দর্শকদের জন্য, ভক্তদের জন্য আমাদের আপস করতে হয়। পরিচালক হিসেবে আমরা ১০০ শতাংশ সত্যবাদী হতে পারি না। আমাদের ভক্তদের সন্তুষ্ট করতে হবে এবং তাদের সম্পর্কে ভাবতে হবে।

    সিকান্দারে সালমানের সঙ্গে অভিনয় করেছেন সত্যরাজ, রাশমিকা মান্দানা, কাজল আগরওয়াল, শরমন ঝোশি, প্রতীক বব্বর প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • সালমানকে নিয়ে বদনাম, জবাব দিলেন রাশমিকা

    বলিউডে এখন চর্চার কেন্দ্রে সালমান খান। ঈদ উপলক্ষে রোববার মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ছবি ‘সিকান্দার’। সেখানে তার সঙ্গে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা।

    সম্প্রতি তার বিরুদ্ধে শোনা যায় তিনি নাকি সেটে দেরি করে আসেন, কাজকে হাল্কাভাবে নেন ও রগচটা ইত্যাদি। এসব দুর্নাম নিয়ে এবার মুখ খুলেছেন তিনি।

    সিকান্দার ছবির প্রচারণার সময় সালমান বলেছেন, ‘আমি সেটে দেরিতে পৌঁছাই, আমি কাজকে হাল্কাভাবে নিই—আমার নামে এ রকম অনেক কাহিনি শোনা যায়। আমি যদি সময়ের ব্যাপারে শৃঙ্খল না হতাম বা সময়কে ঘিরে উদাসীন থাকতাম, তাহলে আমি ১০০টির বেশি ছবি কী করে করতাম?’

    সালমান সারা দিন কী করেন, সে হিসাবও দিয়েছেন। দিনচর্চা ভাগ করে নিয়েছেন। কারণ, যাতে মানুষ বুঝতে পারেন সময়কে ঘিরে তিনি কতখানি শৃঙ্খলপরায়ণ। সালমানের ভাষ্যে, ‘অনেকে সকাল ছয়টায় কাজ শুরু করে দেন; কিন্তু আমি সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে সেটে পৌঁছে যাই। এর কারণ আমার আরও অনেক দায়িত্ব আছে। কাগজপত্রে স্বাক্ষর করা, ফোন করা, জিমে গিয়ে ওয়ার্ক আউট করা, সকালে এসব কাজ থাকে। এরপর বাড়িতে ফিরে একটু জিরিয়ে নিই। এরপর কফি খাই। তারপর ছবির দৃশ্যগুলো বোঝার চেষ্টা করি।’

    সেটে আসার পর পুরোপুরি কাজে ডুবে যান তিনি। ভ্যানিটি ভ্যানের চেয়ে সেটে বেশি সময় কাটান এ নায়ক। তিনি বলেন, ‘আমার কাজের পদ্ধতি আলাদা হতে পারে। তবে এর মধ্যে অনেক পরিশ্রম লুকিয়ে আছে, যা মানুষ বাইরে থেকে দেখতে পায় না।’ অভিনেতা জানিয়েছেন, একজন লেখকের ছেলে হওয়ার দরুন দৃশ্য এবং ছবির ভাবনাকে গভীরভাবে অনুধাবন করেন তিনি, যাতে তার অভিনয়ে প্রাণ আসে। সালমান বলেছেন, ‘রগচটা বলেও আমার দুর্নাম আছে; কিন্তু আমি রগচটা হলে একেকজন পরিচালকের সঙ্গে চার-পাঁচটা ছবি কীভাবে করতাম।’

    এবার সালমানের শৃঙ্খলা আর পরিশ্রম নিয়ে মুখ খুলেছেন রাশমিকা। তিনি বলেন, ‘সালমানের সঙ্গে কাজ শুরু করার আগে ওনার ব্যাপারে অনেক গুজব শুনেছিলাম; কিন্তু আমি গুজবে নয়, অভিজ্ঞতায় বিশ্বাসী। তিনি প্রতিদিন সেটে সময়মতো হাজির থাকতেন। ওনার বিষয়ে যেসব কথা শুনেছিলাম, তা সত্যের চেয়ে কয়েক শ মাইল দূরে।’

    বিনোদন ডেস্ক

  • মাস তিনেক বাদে সেই বারান্দাতে দেখা গেল সালমানকে

    প্রতি বছর ঈদে বান্দ্রার গ্যালাক্সি আবাসনের সামনে থিক থিক করে ভিড়। সালমান খানকে এক ঝলক দেখার জন্য হাজারও লোকের জমায়েত হয় প্রতি বছর। যদিও গত বছর মুখ দেখাননি অভিনেতা। তবে নিজের সদ্য মুক্তি পাওয়া ছবি ‘সিকান্দরের’ঘোষণা করেন সেদিন। চলতি বছর মুক্তি পেয়েছে সালমানের সেই ছবি। যদিও হলফেরত সমীক্ষা খুব একটা আশার আলো দেখাচ্ছে না। তবে এ বছর আর অনুরাগীদের ফেরালেন না সালমান। নিজের আবাসনের বারান্দায় প্রায় মাস তিনেক বাদে দেখা গেল তাকে। যদিও আড়াল রইল।

    প্রতি বছর গ্যালাক্সির বারান্দা থেকে বাবা সেলিম খানকে পাশে নিয়ে অনুরাগীদের উদ্দেশে হাতে নাড়েন সালমান। এ বার অবশ্য নিরাপত্তার ঘেরাটোপেই থাকতে হলো তাকে। পরনে সাদা কুর্তা পাজামা, ঠোঁটে হাসি। বুলেটপ্রুফ কাচের আড়ালে ছিলেন অভিনেতা। সঙ্গে ছিলেন বোন অর্পিতা খানের দুই ছেলে মেয়ে, আয়ত ও অহিল। মামার দেখাদেখি হাত নাড়ল দুই খুদেও। গত বছর সালমানের এ বাড়ির বারান্দায় গুলি ছোড়ে বিষ্ণোই দলের দুই বন্দুকবাজ। তার পর থেকে সালমানের চলাফেরায় নিষেধাজ্ঞা জারি। বুলেট প্রুফ গাড়ি থেকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা, চব্বিশ ঘণ্টা নজরদারির মধ্যেই রয়েছেন তিনি। দিন যত ঘনিয়েছে, আরও কড়া হয়েছে নজরদারি। তবে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি সালমান। এ দিন স্বল্পদৈর্ঘ্যের একটি ভিডিও পোস্ট করে সালমান লেখেন, ‘আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা।’

    বিনোদন ডেস্ক

  • ঈদে গান নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মাহফুজুর রহমান

    ঈদের গান মানেই এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের ভিন্ন সংযোজন। প্রতি ঈদেই ভক্তদের জন্য নতুন নতুন গান নিয়ে হাজির হন তিনি। যদিও গানের জন্য তিনি যতটা না প্রশংসিত হন, তার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি ট্রলেরই শিকার হন। তবুও শ্রোতা-দর্শকরা তার গান থেকে ঈদে অন্যরকম বিনোদন পেয়ে থাকেন।  তবে এবারের রোজার ঈদে ঘটছে ব্যতিক্রম- গান শোনাবেন না মাহফুজুর রহমান। 

    এটিএন বাংলার জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

    জানা গেছে, মাহফুজুর রহমান বর্তমানে শারীরিকভাবে কিছুটা অসুস্থ। সেই সঙ্গে ব্যস্ততাও বেড়েছে, যার কারণে এবার ঈদে তার গানের কোনো আয়োজন থাকছে না।  

    গত কুরবানি ঈদে ভিন্নরূপে হাজির হয়েছিলেন মাহফুজুর রহমান। বাংলা গানের পাশাপাশি তিনি গেয়েছিলেন হিন্দি গানও। ‘আমার চোখের আলো’ শিরোনামে একক সংগীতানুষ্ঠানে তিনি পরিবেশন করেন একাধিক গান। এ ছাড়া ‘ওয়াদা করো’ নামে দ্বৈত গানের একটি অনুষ্ঠানে তাকে দেখা গেছে নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনার সঙ্গে গান গাইতে। শুধু এটিএন বাংলায় নয়, এটিএন নিউজেও সম্প্রচারিত হয় তার আরেকটি একক সংগীতানুষ্ঠান ‘জড়িয়ে আছি তোমায়’।

    গান গাওয়ার পাশাপাশি সংগীত নিয়ে বিভিন্ন রকমের পরীক্ষা-নিরীক্ষাও করে থাকেন মাহফুজুর রহমান। কখনো রোমান্টিক, কখনো জীবনঘনিষ্ঠ গান নিয়ে হাজির হন দর্শকের সামনে তার নিজস্ব ঢঙে। তার গান নিয়ে যতই আলোচনা-সমালোচনা থাকুক না কেন, একটা বিষয় স্পষ্ট—তিনি থেমে থাকার মানুষ নন।

    উল্লেখ্য, ড. মাহফুজুর রহমান একসময় শুধু গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবেই পরিচিত ছিলেন।  কিন্তু ২০১৬ সালের পর থেকে তার নাম উচ্চারিত হয় মূলত একজন গায়ক হিসেবে। নিজের চ্যানেলেই প্রচার করেছেন একের পর এক একক সংগীতানুষ্ঠান।  আলোচনা-সমালোচনায় ভরা এসব গান নেট দুনিয়াই বেশ সাড়া ফেলে। 

    যুগান্তর ডেস্ক

  • এবার নগরকৃষকরা মেতেছে ঈদ আনন্দে…

    টেলিভিশনের ঈদ অনুষ্ঠানের সেরা আয়োজন ‘কৃষকের ঈদ আনন্দ’। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় এই অনুষ্ঠানটির এবারের পর্ব ধারণ করা হয়েছে নগরকৃষকদের অংশগ্রহণে। কৃষকের ঈদ আনন্দ এবার আরো জমজমাট এর ব্যতিক্রমী ও মজার সব খেলাধূলায়। 

    নির্মাতা শাইখ সিরাজ বলেন, ‘১৯৯৭ সালের কিউয়োটো প্রটোকলে সিদ্ধান্ত নিয়ে ২০০০ সালে জাপানের টোকিও সিটিতে “Tokyo Green Roof Initiative” বাস্তবায়ন করা হয়। যেখানে বড় ভবনগুলোর ছাদে গাছ লাগানোকে করা হয় বাধ্যতামূলক। এর ফলে বছর কয়েকের মাঝেই টোকিও শহরের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেন্টিগ্রেড কমিয়ে আনা সম্ভব হয়েছে। 

    আমাদের দেশেও ছাদকৃষি একটি সামাজিক বিপ্লব ঘটিয়ে দিয়েছে। গত শতাব্দীর আশির দশকে শুরু করেছিলাম বাসভবনের ছাদে কাজী পেয়ারা চাষের মাধ্যমে ছাদকৃষি কার্যক্রম। এরপর সময়ের সাথে সাথে বাসভবনের ছাদে তো বটেই, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত এমনকি কারখানার ছাদেও ছাদকৃষির আয়োজন চলছে। 

    বাংলাদেশে ৪৬ হাজার ১১০টি শিল্পকারখানা আছে। এর অর্ধেকও যদি সবুজ করা যায়, আনা যায় কৃষি উৎপাদনে প্রকৃতির যেমন উপকার হবে খাদ্য উৎপাদনেও রাখবে ভূমিকা। এই ছাদকৃষি আন্দোলনকে আরও গতিশীল করতে ছাদকৃষক তথা নগরকৃষকদের নিয়ে এবার শূন্যে আয়োজন করেছি কৃষকের ঈদ আনন্দ।”

    ‘কৃষকের ঈদ আনন্দ’প্রচার হবে ঈদের পরদিন বিকেল সাড়ে চারটায় চ্যানেল আইতে। 

    বিনোদন ডেস্ক

  • ঈদে এক নাটকে আট তারকা!

    বাজেট সংকুচিত করতে ইদানীং নাটকে অভিনয়শিল্পীর পরিমান অনেক কম থাকে। বিশেষ করে বাবা মা বা সিনিয়র শিল্পীদের উপস্থিতি অনেকাংশে নেই বললেই চলে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ‘একান্নবর্তী’ নামে ঈদের জন্য নির্মিত একটি নাটক। 

    এটি নির্মিত হয়েছে আটজন তারকাশিল্পী নিয়ে। তারা হলেন দিলারা জামান, তারিক আনাম খান, মাসুম বাশার, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মনিরা মিঠু, নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটি পরিচালনা করেছেন মহিন খান। 

    রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিংবাড়িতে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নির্মাতা জানিয়েছেন, এতে  আমাদের দেশের একান্নবর্তী পরিবারের যে ঐতিহ্য তাই তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।  

    নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘একান্নবর্তী পরিবার বলতে এখন কিছুই নেই। তারপরও এ ধরনের গল্প নিয়ে নাটক নির্মিত হলে আমরা হারানো ঐতিহ্য ফিরেও পেতে পারি।’ 

    তারিক আনাম খান বলেন, ‘সত্যিকার অর্থে মহিন দর্শকের পালসটা বেশ ভালো বুঝে। যে কারণে আমাদের সংস্কৃতির নিজস্ব কিছু যে গল্প থাকে। তাই নিয়ে সে কাজ করার চেষ্টা করে। এটা অনুপ্রেরণা দেবারই মতো।’ 

    মাসুম বাশার বলেন, ‘মহিনের কাজ মানেই জানান কথা একটি ভালো স্ক্রিপ্ট, একটি পরিবারের গল্প থাকবে।’ চিত্রলেখা গুহ বলেন, ‘সম্পর্কের নিয়মিত চর্চা থাকলে যে পরিবারও টিকে থাকে এই নাটকই তার দৃষ্টান্ত।’ 

    নিলয় বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে কিংবদন্তী শিল্পীদের সঙ্গে একই নাটকে কাজ করতে পেরেছি।’ 

    হিমি বলেন, ‘আমার কাছে মনে হয় আমরা সবাই একটি পরিবারের। সেই পরিবারটি মিলেই একান্নবর্তী পরিবারকে বাংলাদেশের ঘরে ঘরে ফিরিয়ে আনার চেষ্টাই এই নাটক।’ 

    অভিনেতা নিলয় আলমগীরের ইউটিউব চ্যানেল ‘নাফ এন্টারটেইনম্যান্ট’-এ আগামী ঈদে নাটকটি প্রচার হবে।

    আনন্দনগর প্রতিবেদক

  • বৈশাখী টেলিভিশনে ঈদের বর্ণিল আয়োজন

    ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে মোট ২৭ নাটক,৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ‘ফানি মোমেন্ট’সহ নানা আয়োজন। 

    বিশেষ সংগীতানুষ্ঠানগুলোর মধ্যে ঈদের ৭দিন সকাল ৮.১৫ মিনিটে প্রচার হবে  ‘বৈশাখীর সকালের গান’। লিটু সোলায়মানের প্রযোজনায় অংশ নেবেন রিজিয়া পারভীন, শবনম প্রিয়াংকা, শীলা দেবী, পুজা, সেনিজ, অনিন্দিতা অথি ও উর্মি খান।

    ঈদের ৭দিন সকাল ১১.০০ টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী ঐশী, সাব্বির, লুইপা, লিজা, আশিক, দিপা, ইথুন বাবু, পরান, মৌসুমী, গামছা পলাশ, নিশি শ্রাবনী, রাজীব ও সানজিদা রিমি। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তাসনুভা মোহনা, তাবাসসুম প্রিয়াংকা, তমা রসিদ ও আসিন জাহান।

    নিকোলাস হীরার প্রযোজনায় এবং তমা রসিদের উপস্থাপনায় ঈদের ৭ দিন দুপুর ১.০০ টায় প্রচার হবে চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’।

    ঈদের দিন দুপুর ১২.৩০ মিনিটে প্রচার হবে কমেডি শো: ‘ফানি মোমেন্ট’। বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকের হাস্যরস ও ফান নিয়েই এ অনুষ্ঠান।

    দুপুর ১.৩০ মিনিটে প্রচার হবে বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকে ব্যবহৃত গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘নাটকের গান’। নাটকের গান ও ফানি মোমেন্ট অনুষ্ঠান দুটি প্রযোজনা করেছেন নিকোলাস হীরা।

    ঈদের ৭দিন দুপুর ২.৩০ মিনিট থেকে প্রচার হবে ৭টি সিনেমা। ঈদের দিন প্রচার হবে ‘কোটি টাকার কাবিন’। এফ আই মানিকের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, রাজ্জাক, সুচরিতা, ফারুক, ডিপজল প্রমুখ।

    ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’। অভিনয় করেছেন- রিয়াজ, পূর্ণিমা, রাজ্জাক, আফজাল শরীফ প্রমুখ। পরিচালনা এস এ হক অলিক।

    ঈদের তৃতীয় দিন প্রচার হবে ‘পুড়ে যায় মন’। অপূর্ব রানার পরিচালনায় এতে অভিনয় করেছেন সায়মন সাদিক, পরিমনি, আলীরাজ, সুচরিতা প্রমুখ।

    ঈদের চতুর্থ দিন রয়েছে ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’। এফ আই মানিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, ডিপজল প্রমুখ।

    ঈদের ৫ম দিন রয়েছে ‘বউ শাশুড়ির যুদ্ধ’। আজাদী হাসনাত ফিরোজের  পরিচালনায় এতে অভিনয় করেছেন- ফেরদৌস, শাবনূর, সোনিয়া, নাসির খান প্রমুখ।

    ঈদের ৬ষ্ঠ দিন প্রচার হবে ‘চুপি চুপি প্রেম’। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন সায়মন সাদিক, সায়ন্তিকা, আলীরাজ, মিশা সওদাগর প্রমুখ।

    ঈদের ৭ম দিন প্রচার হবে ‘সবার উপরে তুমি’। এফ আই মানিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন- শাকিব খান, স্বস্তিকা, উজ্জল, ভিক্টর ব্যানার্জী প্রমুখ।

    ২৭টি নাটকের মধ্যে ১৫টি একক, ৭ পর্বের ৫টি ধারাবাহিক এবং ৭টি মেগা নাটক। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮.১৫ মিনিটে এবং ৯.৫৫ মিনিটে। এর বাইরে চাঁদ রাতে ১০.০০টায় প্রচার হবে নাজিমউদ্দিন পাপ্পুর রচনা ও পরিচালনায় একক নাটক ‘গহীনে বিজয়’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন- বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনার।

    বাকি ১৪টি একক নাটকের মধ্যে- মোশারফ করিম, তানিয়া বৃষ্টি অভিনীত ‘টোনাটুনির সংসার’, খায়রুল বাসার, সাফা কবির অভিনীত ‘প্রেম অথবা মায়া’, তৌসিফ, কেয়া পায়েল অভিনীত ‘কামিনা আমিনা’, খায়রুল বাসার, তানজিন তিশা অভিনীত ‘মন খারাপের ঘর’, মোশাররফ করিম রোবেনা জুঁই অভিনীত ‘প্যারা আজমল’, রাশেদ সীমান্ত, অলংকার চৌধুরী, সঞ্চিতা দত্ত অভিনীত ‘প্রেমের ফুল ফোটেনা’, নিলয়-হিমি অভিনীত ‘অকর্মা’, জোভান, কেয় পায়েল অভিনীত ‘ডাকাতিয়া প্রেম’, জোভান, তানজিন তিশা অভিনীত ‘স্বপ্নের শেষ ঠিকানা’, মোশাররফ করিম ,প্রভা অভিনীত ‘সেইম সেইম’, আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ অভিনীত ‘কোন একদিন’, রাশেদ সীমান্ত, ফারজানা আহসান মিহি অভিনীত ‘আফ্রিকান পরিবার’, শ্যামল মাওলা, মাইমুনা মম অভিনীত ‘অভাবের সংসার’ এবং জাহের আলভী, মায়শা প্রাপ্তি অভিনীত ‘আমার কোন গার্লফ্রেন্ড নাই’।

    ঈদের ৫টি ৭পর্বের ধারাবাহিক হলো- আল হাজেনের পরিচালনায় রাশেদ সীমান্ত-অহনা রহআন অভিনীত ‘লন্ডনী জামাই’, ফরিদুল হাসানের পরিচালনায় জাহের আলভী-পারজানা আহসান মিহি অভিনীত ‘মানি লোকের মান’, হাসান জাহাঙ্গীরের পরিচালনায় কাজী হায়াৎ, ওমর সানী, ডন, হাসান জাহাঙ্গীর অভিনীত ‘ব্ল্যাকমানি’, মাহমুদ হাসান রানার পরিচালনায় মীর সাব্বীর, শমী, আ খ ম হাসান, মিহি অভিনীত ‘শাশুড়ির বিয়ে’ এবং রুহুল আমিন শিশিরের পরিচালনায় শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, ফারজানা ছবি, আইনুন পুতুল অভিনীত ‘ট্রাক ড্রাইভার’।

    ঈদ অনুষ্ঠানমালায় প্রতিদিন রাত ১১.৪০ মিনিট প্রচার হবে ৭টি মেগা নাটক। নাটকগুলো হলো- শিপন মিত্র, আঁচল আখি, মানসী প্রকৃতি অভিনীত ‘কুবের মাঝি’, ইরফান সাজ্জাদ, নাবিলা ইসলাম অভিনীত ‘সাহেব বিবি গোলাম’, আরফান আহমেদ-মৌটুসী বিশ্বাস অভিনীত ‘আমি মানুষ’, সজল- নাদিয়া মিম অভিনীত ‘হৃদয়ে তুমি’, মাসুদ রানা মিঠু-ফাজানা আহসান মিহি অভিনীত ‘পাঁচ টন’, চিত্রনায়িকা পপি-হাসান জাহাঙ্গীর অভিনীত ‘নায়িকার বিয়ে-২’ এবং আমিরুল হক চৌধুরী, শশী, আ খ ম হাসান, বীথি রানী সরকার অভিনীত ‘ভাগ্যবিবি’। 

    ঈদ আয়োজন নিয়ে বলতে গিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, বৈশাখী টেলিভিশনের মূল লক্ষ্যই হচ্ছে দর্শকদের বিনোদন দেওয়া। আর বিনোদনপ্রিয় মানুষকে কিছুটা বিনোদন দেয়ার জন্যই আমাদের এ আয়োজন।  কতটুকু সফল হতে পারব সে বিচারের ভার বৈশাখী টেলিভিশনের দর্শকদের, যাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমাদের এগিয়ে চলা। 

    তিনি আরো বলেন, বিগত বছরের তুলনায় এবারকার ঈদে আমরা অনেক বেশি আনন্দিত। কারণ, দীর্ঘ ১২ বছরেরও অধিক সময় কারাগারে বন্দী থাকার পর আমাদের প্রাণপ্রিয় ব্যবস্থাপনা পরিচালক, বহুমুখী প্রতিভার অধিকারি জনাব মোহাম্মদ রফিকুল আমিন মুক্তি পেয়েছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে বৈশাখী টেলিভিশন নতুন করে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। 

    সবশেষে বৈশাখী টিভির শুভানুধায়ী, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটরসহ অগনিত দর্শক ও আপনাদের জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।

    যুগান্তর ডেস্ক

  • প্রথমবার ঈদের সিনেমার নায়িকা হলেন যারা

    বর্তমানে অধিকাংশ সিনেমা নায়ককেন্দ্রিক। নায়িকানির্ভর সিনেমা খুব একটা দেখা যায় না। তাই সিনেমা থেকে শুরু করে প্রচার-প্রচারণায় নায়কের প্রাধান্যই বেশি থাকে। একই চিত্র এবারের ঈদেও। তবুও ঈদের সিনেমার নায়িকা হবার দৌড়ে পিছিয়ে থাকতে চান না অভিনেত্রীরা। 

    এবারের ঈদেও মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে পুরোনো নায়িকাদের সঙ্গে প্রথমবার ঈদ সিনেমার নায়িকা হয়ে প্রেক্ষাগৃহে আসতে চলেছেন পাঁচ নায়িকা। তাদের মধ্যে রয়েছেন নুসরাত ফারিয়া, প্রার্থনা ফারদিন দীঘি, তাসনিয়া ফারিণ, সুনেরাহ বিনতে কামাল, রিশিতা নন্দিনী শিমু। 

    নুসরাত ফারিয়া

    প্রথমবার ঈদ সিনেমার নায়িকা হয়ে প্রেক্ষাগৃহে আসছেন নুসরাত ফারিয়া। ‘জ্বীন-৩’ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর তিনি জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ফিরছেন। এতে তিনি জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজলের বিপরীতে অভিনয় করেছেন। 

    এরইমধ্যে প্রচারণার অংশ হিসাবে সিনেমার দুটি পোস্টার প্রকাশ হয়েছে। যেখানে নুসরাত ফারিয়ার উপস্থিতিও ছিল। দিন তিনেক আগে প্রকাশ হয় ‘কন্যা’ শিরোনামে এ সিনেমার একটি গান। এখানেও সজলের সঙ্গে ফারিয়া বেশ প্রশংসা কুড়ান। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।   

    প্রার্থনা ফারদিন দীঘি

    গত বছর থেকেই প্রচারণা চলছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমার। এটি গত ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। এতে সিয়ামের সঙ্গে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। এটিই হতে যাচ্ছে এ অভিনেত্রীর প্রথম কোনো ঈদসিনেমা। এটি পরিচালনা করেছেন এম রাহিম। এ সিনেমায় আরও রয়েছেন শবনম ইয়াসমিন বুবলী। 

    তাসনিয়া ফারিণ

    নাটকের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গত বছরই সিনেমায় অভিষেক হয় তার। প্রথম সিনেমা ‘ফাতিমা’। বাণিজ্যিক ঘরানার বাইরে এবারই প্রথম ‘ইনসাফ’ নামে একটি সিনেমায় কাজ করছেন তিনি। আর এটি দিয়েই ঈদের সিনেমার নায়িকা হতে যাচ্ছেন। এতে তিনি অভিনয় করছেন দুই নায়কের সঙ্গে। একজন হচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, অন্যজন শরিফুল রাজ। এটি পরিচালনা করছেন সঞ্জয় সমাদ্দার। সিনেমাটির কাজ প্রায় শেষের দিকে। কিছুদিনের মধ্যেই এটি সেন্সরে জমা দেয়া হবে। সবকিছু ঠিক থাকলে ঈদেই মুক্তি দিতে চান সংশ্লিষ্টরা । 

    সুনেরাহ বিনতে কামাল

    ঈদের সিনেমার মধ্যে আলোচনায় রয়েছে ‘দাগি’ সিনেমাটি। এতে অভিনয় করেছেন অভিনেতা আফরান নিশো। তিনি নাটকের বেশ জনপ্রিয় ছিলেন। তবে সিনেমা শুরুর পর আর নাটকে ফেরেননি। এ ঈদেও তিনি তার অভিনীত ‘দাগি’ সিনেমায় দুই নায়িকা নিয়ে ফিরছেন। পুরোনো সঙ্গী তমা মির্জার সঙ্গে এবার রয়েছেন সুনেরাহ বিনতে কামাল। এটি হতে যাচ্ছে সুনেরাহর প্রথম ঈদসিনেমা। এরই মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডে প্রশংসিত হয়েছে। প্রচারণাও চলছে পুরোদমে। সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন।  

    রিকিতা নন্দিনী শিমু

    নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত সিনেমা ‘চক্কর ৩০২’। এটি গত বছর থেকেই মুক্তির অপেক্ষায় রয়েছে। ঘোষণা দিয়েও মুক্তি পাচ্ছিল না। অবশেষে এ ঈদে মুক্তি পেতে যাচ্ছে এটি। সিনেমাটি দিয়ে প্রথমবার ঈদের নায়িকা হয়ে পর্দায় আসতে চলেছেন রিকিতা নন্দিনী শিমু। এরইমধ্যে সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে, যা বেশ প্রশংসিত হয়েছে। 

    এছাড়াও ‘আতরবিবি লেন’ নামে একটি সিনেমা সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান লাবু। এটিও ঈদে আসার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এ সিনেমায় অভিনয় করেছেন ফারজানা সুমী। ঈদে সিনেমাটি মুক্তি পেলে এটি হবে এ নায়িকার প্রথম ঈদ সিনেমা। 

    ঘোষণা অনুযায়ী এবারের ঈদে মুক্তির মিছিলে রয়েছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘ইনসাফ’, ‘পিনিক’, ‘জ্বীন-৩’, ‘চক্কর-৩০২’ সিনেমাগুলো। হয়তো এ তালিকায় আরও নতুন সিনেমা যোগ হবে। এসব সিনেমার মধ্যে অনেক নায়িকা রয়েছেন যারা এর আগেও ঈদ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহ মাতিয়েছেন। ‘বরবাদ’ সিনেমার মধ্য দিয়ে দ্বিতীয়বার দেশের সিনেমায় অভিনয় করলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এবারও তিনি তার প্রথম সিনেমা ‘প্রিয়তমা’র নায়ক শাকিব খানের বিপরীতেই অভিনয় করেছেন। এ জুটি তাদের দ্বিতীয় সিনেমা নিয়ে ঈদে প্রেক্ষাগৃহে আসছেন।  

    এদিকে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীকে তো বলা হয় ঈদ সিনেমার হিট নায়িকা। প্রতি বছরেই তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পায়। এবারও ব্যতিক্রম নয়। এরইমধ্যে তার অভিনীত ‘জংলি’ ও ‘পিনিক’ নামে সিনেমা দুটো রয়েছে মুক্তির তালিকায়। এবারও প্রেক্ষাগৃহে থাকছেন চিত্রনায়িকা তমা মির্জা। ‘দাগি’ সিনেমার আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এটি এ জুটির দ্বিতীয় সিনেমা। তাদের প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তি পায় ২০২৩ সালের ঈদে। যা বেশ আলোচনায় ছিল।  

    রিয়েল তন্ময়