অস্ত্রোপচারের পর কেমন আছেন নুসরাত ফারিয়া

Written by

in

চোখের অস্ত্রোপচার করালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তার বাঁ চোখে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ আছেন এ অভিনেত্রী। 

rnrn

অস্ত্রোপচারের কথা নিশ্চিত করে ফারিয়ার মা ফেরদৌসী বেগম জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই তার বাঁ চোখে সমস্যা হচ্ছিল। রোববার সন্ধ্যার পর পরই বনানীর একটি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে। 

rnrn

ফেরদৌসী বেগম বলেন, চোখের সমস্যার কারণে কিছু দিন ধরে ও কাজ বন্ধ রেখেছে। যদিও চোখের এ সমস্যা খুব জটিল কিছু নয়। তার পরও চোখ একটা সংবেদনশীল জায়গা। এ কারণে দ্রুতই অস্ত্রোপচার করানো হয়েছে। ঘণ্টা দেড়েকের অস্ত্রোপচার সফল হয়েছে। সে পুরোপুরি সুস্থ আছে এখন।

rnrn

ফারিয়ার মা ফেরদৌসী বেগম আরও বলেন, রোববার আমরা ফারিয়াকে হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। 

rnrn

চিকিৎসকের বরাত দিয়ে ফারিয়ার পরিবার থেকে জানানো হয়েছে পুরোপুরি সুস্থ হতে সপ্তাহখানেক লাগবে। এরপর শুটিংয়ে ফিরবেন ফারিয়া।

rnrn

এদিকে রোববার রাত সাড়ে ৯টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে চোখে ব্যান্ডেজ বাঁধা একটি ছবি পোস্ট করেন ফারিয়া। ধারণা করা হচ্ছে, এটি অস্ত্রোপচারের পর তোলা। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘সেরে ওঠা না পর্যন্ত বিরতি।

rnrn

প্রসঙ্গত, নুসরাত ফারিয়ার ২০১৩ সালে সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘প্রলয়’। গল্পে প্রধান যে সমস্যাটি তুলে ধরা হয়েছিল, তা হলো নির্বিচারে নারী ধর্ষণ। আর এবার তিনি দর্শকের জন্য নিয়ে এসেছেন ‘আবার প্রলয়’। 
rnএবারের গল্পের প্লট সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, যেখান থেকে প্রায় প্রতিদিনই একের পর এক নাবালিকা নিখোঁজ হয়ে যাচ্ছে। আসলে এদের স্থানীয় ছেলেরা প্রেমের ফাঁদে ফেলে পাচার করে দিচ্ছে দেশে-বিদেশে। 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *