Tag: নুসরাত ফারিয়া

  • বেশিরভাগ পুরুষের চেয়ে হীরা মেয়েদের মন বেশি বোঝে: নুসরাত ফারিয়া

    ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জুলাই গণ-আন্দোলনের পর রুপালি পর্দায় খুব একটা দেখা যায়নি। তবে অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক মাধ্যমে নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের মাঝে বরাবরই সরব উপস্থিতি রয়েছে তার। 

    সম্প্রতি সামাজিক মাধ্যমে মাঝে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। সেখানে তার গ্ল্যামারাস লুক দেখে যে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগীরা, তা বলার অপেক্ষা রাখে না। 

    সেখানে নুসরাত ফারিয়াকে দেখা গেছে, কাঁধখোলা কালো গাউন, নজরকাড়া নেকলেস আর খানিকটা স্নিগ্ধ বোল্ড লুকে। টিউব কাটের বডি ফিটেড কালো মেরমেড গাউনে ফুটে উঠেছে অভিনেত্রীর শার্প লুক। সাজসজ্জায় বেছে নিয়েছেন ডায়মন্ড ও পান্নার মিশেলে তৈরি নেকলেস, মানানসই দুল ও ব্রেসলেট। এ ছবিগুলোতে নুসরাত ফারিয়ার অভিব্যক্তিতে ফুটে ওঠে আভিজাত্য আর আত্মবিশ্বাসের ছাপ। সেসব ছবিতে দেখা গেছে, কখনো জানালার পাশে দাঁড়িয়ে, আবার কখনো বিলাসবহুল সোফায় হেলান দিয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন অভিনেত্রী।

    তিনি বলেন, শুধু ছবিই নয়, ভক্তদের নজর কেড়েছে ছবির পোস্টে দেওয়া  ক্যাপশনটি। সেই ক্যাপশনে নুসরাত ফারিয়া লিখেছেন— বেশিরভাগ পুরুষের চেয়ে হীরাই মেয়েদের মন বেশি বোঝে। 

    ছবিগুলো পোস্ট করার পরপরই মন্তব্যের ঘরে নেটিজেনসহ ভক্ত- অনুরাগীদের মন ভরে যায়। অনেকেই বোল্ড লুকের প্রশংসা করেছেন অভিনেত্রীর রূপের প্রশংসা করে এক নেটিজেন  লিখেছেন— ‘একদম কুইন লুক!’ আরেক নেটিজেন মন্তব্য করেছেন— ‘সত্যিই দারুণ লাগছে ফারিয়া আপু!’ 

    বিনোদন ডেস্ক

  • ‘পটাকা’র পর ঈদে নতুন গানে ফিরছেন ফারিয়া

    দীর্ঘদিন পর আবারও নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে ‘লোকে বলে’ শিরোনামের একটি নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। গানটি তৈরি হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের আয়োজনে।

    শুক্রবার (২২ মে) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নতুন গানের ঘোষণা দেন নুসরাত ফারিয়া। সেখানে তিনি জানান, ভক্তদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নতুন গান নিয়ে ফিরছেন তিনি। একই সঙ্গে এবারের ঈদ উদযাপন আরও বিশেষ হতে যাচ্ছে বলেও ইঙ্গিত দেন এই অভিনেত্রী-গায়িকা। আগামী ২৬ মে গানটি প্রকাশ হওয়ার কথা রয়েছে।

    ফোক-পপ ঘরানার ‘লোকে বলে’ গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটি প্রকাশিত হবে এসভিএফ এবং ব্লিং মিউজিক–এর ব্যানারে। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ভারতের নির্মাতা ও কোরিওগ্রাফার বাবা যাদব।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বিনোদন অঙ্গনে নুসরাত ফারিয়ার যাত্রা শুরু হয়েছিল শিল্পী বেলাল খান–এর একটি গানের মডেল হিসেবে। পরে উপস্থাপনা, নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের অবস্থান তৈরি করেন। অভিনয়ের পাশাপাশি ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে সংগীতশিল্পী হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। গানটি প্রকাশের পর প্রশংসার পাশাপাশি সমালোচনাও তৈরি হয়েছিল।

    ২০২৪ সালে এসভিএফের ব্যানারে তার সর্বশেষ গান প্রকাশিত হয়। ‘লোকে বলে’ হতে যাচ্ছে নুসরাত ফারিয়ার পঞ্চম একক গান।

    এদিকে গান প্রকাশের পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় কাটছে এই তারকার। সম্প্রতি দুবাইয়ে একটি স্টেজ পারফরম্যান্সে অংশ নিয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সংশ্লিষ্টদের আশা, আসন্ন ঈদে ‘লোকে বলে’ গানটি দর্শক-শ্রোতাদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে।

    বিনোদন ডেস্ক

  • চাকচিক্যের আড়ালে প্রতিদিনই আমাদের স্ট্রাগল করতে হয়: ফারিয়া

    ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়, উপস্থাপনা ও গানের জগতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে আলাদা পরিচিতি তৈরি করলেও তার এই পথচলা ছিল না একেবারে মসৃণ। অসংখ্য চ্যালেঞ্জ, প্রতিদিনের লড়াই আর আত্মবিশ্বাসকে সঙ্গী করেই আজকের অবস্থানে পৌঁছেছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে তারকাখ্যাতির আড়ালে লুকিয়ে থাকা সংগ্রাম, মানসিক চাপ এবং জীবনের নানা বাস্তবতা নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

    নুসরাত ফারিয়া বলেন, ‘স্ট্রাগল ছাড়া লাইফে কোনো কিছু অ্যাচিভ করা যায় না। কিছু কিছু স্টুডেন্ট থাকে না, আপনাদের মধ্যেই আছে যারা অনেক পড়াশোনা করে, কিন্তু কোনোভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারে না। আমি ছিলাম তাদেরই একজন। আমি অনেক চেষ্টা করতাম, কিন্তু কখনো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতাম না।’

    তিনি আরও বলেন, ‘আমি সবসময় আমার আম্মুর কাছে গিয়ে আফসোস করতাম, ‘আম্মু, আমি এত পড়ছি, এত এফোর্ট দিচ্ছি, তারপরও কেন ভালো রেজাল্ট করতে পারছি না?’ তখন আমার আম্মু আমাকে একটা কথা বলেছিলেন ‘মেবি তুমি যেটা করছো, চর্চায় আছো। তাই হার্ডওয়ার্কের কোনো অপশন নেই।’

    ‘আমি এখন পর্যন্ত ২৩টা সিনেমা করেছি। গান করেছি সাত থেকে আটটা। দেশ-বিদেশ মিলিয়ে সাড়ে পাঁচশোর বেশি শো করেছি। কিন্তু তারপরও প্রতিবার যখন মঞ্চে দাঁড়াই বা ক্যামেরার সামনে দাঁড়াই, আমি ঠিক ততটাই টেনশনে থাকি, ততটাই নার্ভাস থাকি। আমার মনে হয়, এটাই আমার ফার্স্ট টেক এবং এটাই আমার লাস্ট টেক।’  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তার কথায়, ‘যে জায়গাটাতে আমরা কাজ করি, বিশেষ করে ফেম দেখে অনেক চাকচিক্য মনে হয়। কিন্তু প্রতিদিনই একটা স্ট্রাগল থাকে। আমাদের প্রতিদিন বেস্ট থাকতে হয়, বেস্ট দেখতে হয়, বেস্ট কথা বলতে হয়, বেস্ট পারফরম্যান্স দিতে হয়।’

    সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। ফারিয়া বলেন, ‘একদিন যদি এক ইঞ্চি মোটা লাগে, পরের দিন সোশ্যাল মিডিয়াতে আমাদের মেরে ফেলবে। ওই দেখেন, নায়িকা মোটা হয়ে গেছে। আবার একদিন যদি এক ইঞ্চি ভুল কথা বলে দেই, তখনও সমালোচনা শুরু হয়ে যায়। আমাদের কাছে নিজের সেরাটা দেওয়ার বাইরে আর কোনো অপশন নেই।’

    বিনোদন ডেস্ক

  • দুবাই যাওয়ার কথা থাকলেও দেশে ফিরছেন নুসরাত ফারিয়া

    তুরস্কের ইস্তানবুল থেকে দুবাই যাওয়ার কথা থাকলেও উদ্ভূত যুদ্ধপরিস্থিতির কারণে সেখানে আটকা পড়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ইসরাইল ও আমেরিকার আকস্মিক হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুবাই বিমানবন্দরে আটকা পড়েন তিনি। 

    সামাজিক মাধ্যমে এক পোস্টে এ দুঃস্বপ্নের কথা জানান অভিনেত্রী। পরে দীর্ঘ অনিশ্চয়তা ও উদ্বেগজনক সময় পার করে অবশেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন নুসরাত ফারিয়া।

    এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের নিজের এই দুঃসহ পরিস্থিতির কথা জানিয়েছেন অভিনেত্রী। গত শনিবার রাতে দেওয়া সেই পোস্টে নুসরাত ফারিয়া দিনটিকে ‘দুঃস্বপ্নের মতো’ বলে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন— ঘুম থেকে উঠে শুনলাম যুদ্ধ। ইউএই (আরব আমিরাতের)-এর আকাশপথ বন্ধ। মুহূর্তের মধ্যে সবকিছু থেমে গেল। 

    নুসরাত ফারিয়া বলেন, ইস্তানবুল থেকে দুবাই যাওয়ার কথা ছিল। এয়ারপোর্টে দাঁড়িয়ে মনে হচ্ছিল চারপাশের পৃথিবীটা বদলে যাচ্ছে— এত অনিশ্চয়তা, এত চাপ, এত ভয়। তবে এই সংকট মুহূর্তে ইস্তানবুলে অবস্থানরত বন্ধু ও তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফারিয়া। 

    চরম বিশৃঙ্খলার মাঝেও তারা যেভাবে তার নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং বারবার খোঁজ নিয়েছেন, তা তাকে ভেঙে পড়তে দেয়নি বলেও জানান অভিনেত্রী।  বর্তমানে তিনি প্লেনে চড়ে ঢাকার পথে রয়ে হয়েছেন। পোস্টে বিশ্বজুড়ে শান্তি কামনার পাশাপাশি সৃষ্টিকর্তা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া।

    বিনোদন ডেস্ক

  • রমজান মাস যেভাবে কাটে নায়িকা নুসরাত ফারিয়ার

    ঢাকাই সিনেমার হালের দর্শকপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। ক্যারিয়ারে বহু চড়াই-উতরাই পেরিয়ে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। সারা বছর শুটিং আর শোবিজ অঙ্গনের নানা কাজে ব্যস্ত সময় পার করলেও রমজান এলেই তার দৈনন্দিন জীবনে আসে পরিবর্তন। আর দশজন ধর্মপ্রাণ মুসলিমের মতো নুসরাত ফারিয়ারও রোজার মাস কাটে সংযম ও পবিত্রতার মধ্য দিয়ে।

    এ সময় নিজের কাজের চাপ কিছুটা কমিয়ে পরিবার এবং আত্মশুদ্ধির দিকেই বেশি মনোযোগ দেন এ অভিনেত্রী। রমজান মাস ফারিয়ার কাছে কেবল সংযমের নয়, বরং শৈশব ও কৈশোরের অনেক আবেগঘন স্মৃতিরও এক বিশেষ সময়। জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে এখনো সেই পুরোনো দিনগুলোকে মিস করেন তিনি।

    রমজান মাস কীভাবে কাটে—এমন প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া বলেন, ‘রোজার মাস আমার কাছে সবসময়ই আলাদা অনুভূতির। রোজার সময় চেষ্টা করি পরিবারকে বেশি সময় দিতে। একসঙ্গে ইফতার করা, তারাবির নামাজ আদায়, রাতের আড্ডা, সেহরি—এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাকে আলাদা আনন্দ দেয়। ব্যস্ততার মাঝেও যতটুকু পারি পরিবারকে প্রাধান্য দিতে চেষ্টা করি।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নতুন সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে অভিনেত্রী জানান, এই মুহূর্তে একাধিক কাজ নিয়ে আলোচনা চলছে। তার ভাষায়, ‘বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে কথা এগোচ্ছে, প্রাথমিক পর্যায়ের আলোচনা ও পরিকল্পনাও হচ্ছে। কিন্তু কোন কাজটি চূড়ান্ত হবে, কিংবা সবগুলোতেই যুক্ত থাকব কিনা তা এখনো নিশ্চিত নয়। তাই সময়ের আগে কোনো ঘোষণা দিতে রাজি নই।’

    সব মিলিয়ে পবিত্র এই মাসটাতে দৈনন্দিন ব্যস্ততাকে কিছুটা দূরেই ঠেলে দেন ফারিয়া।  এই সময়টায় পরিবার, ইবাদত, সংযম, পবিত্রতার মধ্য দিয়ে তিনি আত্মিক শান্তি খুঁজে পান। 

    বিনোদন ডেস্ক

  • যে কারণে কনার জন্য মার খেয়েছিলেন ফারিয়া!

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়ার এক মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে অভিনেত্রী এক যুগ আগের তিক্ত এক অভিজ্ঞতার কথা সামনে এনেছেন। সেখানে তিনি জানান, দেশের বাইরে একটি শোতে কণ্ঠশিল্পী কনার পক্ষে কথা বলায় তাকে মার খেতে হয়েছিল। 

    সাক্ষাতকারে অতীত সেই স্মৃতি স্মরণ করে অভিনেত্রী বলেন, ‘কনা আপুর জন্য আমি মার খেয়েছিলাম। ২০১৩ সালে একটি শো করতে নেপালে গিয়েছিলাম। অনুষ্ঠানটির উপস্থাপিকা ছিলাম আমি। শিল্পীদের মধ্যে ছিলেন কনা আপু ও জেমস ভাই। নেপালে এটি বেশ বড় একটি শো ছিল।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ফারিয়া সেই অনুষ্ঠানে কনার সঙ্গে হওয়া দুর্ব্যবহারের প্রতিবাদ করায় তিক্ত এক অভিজ্ঞতার মুখে পড়েন। সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘কোনো একটি কারণে আয়োজকের স্ত্রী কনা আপুর সঙ্গে খারাপ ব্যবহার করেন। সেই মুহূর্তে বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করি। আমি বলেছিলাম, এ ঘটনার জন্য কনা আপুর কাছে আপনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। তখন ওরা আমাকে আটকে রাখে। তখন তো বয়স আরও কম ছিল, রক্ত গরম ছিল, মাথা গরম ছিল।’ 

    সামাজিক মাধ্যমে সবসময় সরব থাকা এ অভিনেত্রীর শোবিজে যাত্রা শুরু হয় একজন রেডিও জকি হিসেবে। পরে টিভি উপস্থাপিকা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান। তবে অভিনয়ে নাম লেখানোর পর তার ক্যারিয়ারের মোড় পুরোপুরি ঘুরে যায়। 

    বিনোদন ডেস্ক

  • তোমরাই শিখিয়েছ ভালোবাসার মানে: নুসরাত

    ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র ‘আশিকী’ দিয়ে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার এ সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হয়। তার বিপরীতে ছিলেন কলকাতার অঙ্কুশ হাজরা। এই সিনেমাটি নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।

    তবে সিনেমার গ্ল্যামারাস অভিনেত্রী অভিনয়ে এখন অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছেন। তবে সামাজিক মাধ্যমে তিনি সরব আছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্টে বাবা-মায়ের ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন নুসরাত ফারিয়া। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বাবা-মায়ের ৩৭ বছরের দাম্পত্য জীবনের প্রসঙ্গ টেনে ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আম্মু-আব্বু, তোমরা এমন এক ভালোবাসার উদাহরণ তৈরি করেছ, যা ভাঙা তো দূরের কথা, স্পর্শ করাও কঠিন। ৩৭ বছরের একসঙ্গে পথচলা, যত ঝড়-ঝাপটাই আসুক তোমাদের বন্ধন আজও ততটাই মজবুত।

    বাবা-মায়ের কাছ থেকে পাওয়া জীবনের বড় শিক্ষার প্রসঙ্গ তুলে অভিনেত্রী বলেন, তোমরাই শিখিয়েছ ভালোবাসা মানে ধৈর্য, ত্যাগ আর একে অপরের পাশে থাকা। তোমরাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উদাহরণ।

    সামাজিক মাধ্যমে নুসরাত ফারিয়ার এ পোস্টটি দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের এমন পারিবারিক ভালোবাসার প্রকাশ ভক্ত-অনুরাগীদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। সেই সঙ্গে ভক্তরা তার বাবা-মায়ের প্রতি শুভকামনাও জানিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • এবার প্রতারণার ফাঁদে নুসরাত ফারিয়া

    প্রতারণার শিকার হলেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তাও যেনতেন নয়, একেবারে গুরুতর। তার নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া প্রোফাইল তৈরি করা হয়েছে এবং ওই আইডি থেকে মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

    সোমবার দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ওই ভুয়া আইডির একটি স্ক্রিনশট প্রকাশ করে সবাইকে সতর্ক করেছেন অভিনেত্রী। নুসরাত ফারিয়া স্পষ্ট উল্লেখ করেছেন, ‘কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটা সম্পূর্ণ প্রতারণা। আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

    শুধু তাই নয়, ভক্ত ও সাধারণ মানুষের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। তিনি উল্লেখ করেছেন, ‘ভুয়া প্রোফাইলটির পোস্টে প্রতিক্রিয়া দেবেন না, কারো কথায় টাকা পাঠাবেন না; অবিলম্বে এমন প্রোফাইল রিপোর্ট করুন।’

    তারকাদের নামে ভুয়া ফেসবুক আইডি তৈরি করা হয়। হোয়াটসঅ্যাপ থাকার খবরটি নতুন নয়। এমন খবর প্রায়ই  শোনা যায়। ফারিয়া নিজেও এবার এমন বিড়ম্বনার শিকার। তাই পোস্টে সবাইকে সচেতন ও নিরাপদ থাকার আহ্বান জানিয়েছেন নায়িকা।

    এর আগে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবং চিত্রনায়ক আলমগীরও একই ধরনের ভুয়া আইডির বিড়ম্বনায় পড়েছিলেন। আলমগীরের বিষয়ে তার মেয়ে আঁখি আলমগীর সতর্ক করেছিলেন, আর প্রভা নিজেই বিষয়টি নিয়ে কথা বলেছিলেন।

    বিনোদন ডেস্ক

  • সমুদ্রপাড় থেকে খোলা চুলের আবেদনময়ী ছবি দিলেন নুসরাত

    ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া দীর্ঘদিন দেশের বাইরে আছেন। এর ফাঁকেই একেক দিন একেক সাজে ভক্তদের সামনে হাজির হচ্ছেন তিনি। কখনো ওয়েস্টার্ন, কখনো ফিউশন লুকে, আবার কখনো একেবারেই ক্যাজুয়াল ভঙ্গিমায়। প্রতিবারের মতো এবারও তার নতুন লুক ভক্তদের মাঝে আলাদা সাড়া ফেলেছে।

     অভিনয় থেকে শুরু করে আইটেম গানে নাচ— সবখানেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন নুসরাত ফারিয়া। সিনেমার পর্দার ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব অভিনেত্রী। নিয়মিতই নিজের বিভিন্ন লুক ও মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।

    সেই ধারাবাহিকতায় গতকাল শনিবার (৪ অক্টোবর) সকালে ভক্তদের জন্য সমুদ্রপাড় থেকে শেয়ার করলেন কিছু ছবি। কালো রঙের বিকিনি ও স্কার্ট-স্টাইল আউটফিটে ধরা দিলেন অভিনেত্রী। খোলা চুল, হালকা সাজ ও হালকা গহনায় সাজানো ফারিয়ার এ লুক মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের। সমুদ্রের পানিতে দাঁড়িয়ে থাকাবস্থায় তোলা ছবিগুলোতে তাকে দেখা যায় বেশ সাহসী ও আত্মবিশ্বাসী ভঙ্গিমায়।

    ছবিগুলোর ক্যাপশনে নুসরাত ফারিয়া লিখেছেন—‘তোমার চোখে বেশি লাগছে? তাহলে স্ক্রল কর, প্রিয়’। অর্থাৎ যারা নুসরাতের এই অবতারে অস্বস্তি বোধ করছেন, তাদের জন্য ‘স্ক্রল করে এগিয়ে যাওয়ার’ বার্তা দিলেন অভিনেত্রী।

    সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশের পরপরই তা দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে লাইক-কমেন্টে ভরে যায় ফারিয়ার পোস্ট। অনেকেই তার ফিটনেস ও স্টাইলের প্রশংসা করেছেন। কেউ আবার মন্তব্য করেছেন তার সাহসী রূপ নিয়ে।

    বিনোদন ডেস্ক

  • অবশেষে গ্রেফতার ইস্যুতে মুখ খুললেন নুসরাত ফারিয়া

    বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একটি হত্যাচেষ্টা মামলায় গত মে মাসে গ্রেফতার হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। আকস্মিক এ ঘটনায় শোবিজ অঙ্গনে দেখা দিয়েছিল বিস্ময় ও ক্ষোভ। তবে মাত্র দুই দিন পরই জামিনে মুক্তি পান তিনি।

    কারাগার থেকে বেরিয়ে সমর্থন ও পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন ফারিয়া। সে সময় এক ফেসবুক পোস্টে লিখেছিলেন—এটা ছিল তার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। এরপর প্রায় চার মাস তিনি এ নিয়ে আর কোনো মন্তব্য করেননি। অবশেষে হত্যাচেষ্টা মামলায় জামিনের পর গ্রেফতার প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন এই অভিনেত্রী।

    নিউইয়র্কভিত্তিক বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’-এর বিশেষ অনুষ্ঠান ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান-এ ফারিয়া বলেন, ‘এ রকম কিছু হবে আশা করিনি। কখনো দুঃস্বপ্নেও ভাবিনি। যার জীবন স্কিন কেয়ার, মেকআপ, একটু ঘোরাফেরা, শপিং করা, পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুদের সঙ্গে কোথাও ভালো খেতে যাওয়া, এই ছোট ছোট জিনিস নিয়ে যে খুশি তার জীবনে এত জটিলতা! কী করবো না করবো এগুলো নিয়ে যখন চিন্তা করতে হয় তখন ভীষণ হতাশ হই।’

    এরপর ফারিয়া বলেন, ‘আমি মনে করি, এটাকেই বড় হওয়া বলে। পরিস্থিতি মানুষকে বড় করে। আমার মনে হয় পুরো ঘটনাতে আমি অবশ্যই মানসিকভাবে বড় হয়েছি। এবং ওইটার (গ্রেফতার) পর এটা আমার প্রথম সাক্ষাতকার। আমি কোথাও কথা বলিনি। এমন না যে আমি কথা বলতে চাইনি। আমি এখনো কথার জন্য মানসিকভাবে প্রস্তুত নই।’ 

    অভিনেত্রী আরও বলেন, ‘আমি মনে করি, আমার সঙ্গে যেটা হয়েছে, সেটা অন্য কারো সঙ্গে হতে পারত। অনেকের সঙ্গেই হয়তো বা হচ্ছে, হবে। আমি এ বিষয়ে জানি না। তবে আমি ভাগ্যবান। আমার কাজের মাধ্যমে গোটা দেশের মানুষের ভালোবাসা পেয়েছি। যাদের দোয়া ভালোবাসার কারণে আমি আজকে আপনার (জায়েদ খান) সামনে দাঁড়িয়ে আছি। আমার পরিবার, বাবা-মা, ভাই-বোন তাদের সবার দোয়া এবং ভালোবাসার কারণে কঠিন সময় পার করতে পেরেছি।’  

    হত্যা মামলায় জামিনের অল্প কিছুদিনের মধ্যেই লাইট ক্যামেরা, অ্যাকশনের জগতে নুসরাত। অভিনেত্রীর কথায়, ‘তার (গ্রেফতার) ঠিক ১০-১৫ দিন পর থেকে আমি আবার কাজ করা শুরু করেছি। তবে পুরো ঘটনাটা আমাকে একটা জিনিস শিখিয়ে দিয়েছে, কোনো কিছুই স্থায়ী নয়। জীবন খুবই অস্থায়ী, অনিশ্চয়তা ভরা। যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। এ জন্য নিজেকে মানসিকভাবে তৈরি থাকতে হবে। তুমি যদি সৎ থাকো তাহলে পৃথিবীর কোনো খারাপ শক্তি তোমাকে আটকে রাখতে পারবে না। তোমাকে বিপদের সম্মুখীন করবে কিন্তু সেই বিপদ থেকে সৃষ্টিকর্তা নিজেই তোমাকে বাঁচিয়ে নিয়ে আসবেন। এটা আমার জীবন থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা।’ 

    সবশেষে দর্শক, সংবাদকর্মী এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফারিয়া বলেন, ‘আমি আমার দর্শকদের কাছে কৃতজ্ঞ কারণ, তারা যেভাবে একসাথে হয়ে আমার জন্য কথা বলেছেন। আমার মিডিয়ার সহকর্মীরা, সাংবাদিক ভাই-বোনেরা, জন্মের পর থেকে এখন অবধি যাদের চিনি প্রত্যেকটা মানুষ আমার জন্য কথা বলেছেন, কেঁদেছেন। শিল্পী নুসরাত ফারিয়া হিসেবে আমার মনে হয় না এর থেকে বড় অর্জন পাওয়ার আছে।’

    বিনোদন ডেস্ক