Tag: মুক্তি

  • ‘সেনারা প্রাণ দিচ্ছেন, আর আমরা ঘরে বসে পাকিস্তানি ছবি দেখব’

    আগামী ২ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পাকিস্তানের সিনেমা ‘মওলা জাট’। এতে অভিনয় করেছেন একসময়ে বলিউড কাঁপানো অভিনেতা ফাওয়াদ খান ও অভিনেত্রী মাহিরা খান। কিন্তু এ সিদ্ধান্তে মোটেই খুশি নয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্র জানায়, ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর পাক শিল্পীরা নিষিদ্ধ হন বলিউড ইন্ডাস্ট্রিতে। অবশেষে সেই জট কেটে গিয়ে ২ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ছবি ‘মওলা জাট’-এর। কিন্তু এ সিদ্ধান্তে মোটেই খুশি নয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। তারা হুঁশিয়ারি দিয়েছেন— কোনোভাবেই এ ছবি ভারতের প্রেক্ষাগৃহে প্রদর্শন করতে দেওয়া হবে না।

    সংবাদমাধ্যমকে এমএনএসের সভাপতি অমেয়া খোরপার বলেছেন, ভারতে কিছুতেই পাকিস্তানের ছবি এবং অভিনেতাদের গ্রহণ করা হবে না। তিনি অন্য রাজ্যের রাজনৈতিক দলকেও এ ছবি মুক্তির বিরোধিতা করার আবেদন করেছেন। তিনি বলেন, এ ছবি ভারতে মুক্তি পাবে না। শুধু ছবিই নয়; পাকিস্তানের কোনো শিল্পীকেই এ দেশে গ্রহণ করা হবে না। যদি এমন কিছু হয়, তা হলে জোরদার আন্দোলন হবে।

    এমএনএসের সভাপতি আরও বলেন, সীমান্তে আমাদের সেনারা প্রাণ দিচ্ছেন। পাকিস্তানি অভিনেতাদের আমাদের কিসের প্রয়োজন, আমাদের এখানে কি প্রতিভার অভাব রয়েছে?

    হুমকি দিয়ে খোরপার বলেন, প্রেক্ষাগৃহের মালিকরা জানেন— প্রেক্ষাগৃহের দরজা-জানলার কাচ খুবই দামি। পাকিস্তানের কোনো অভিনেতা এখানে এলেই আমরা হামলা করব। শিল্প ও রাজনীতি ভিন্ন সে কথা উল্লেখ্য করে তিনি বলেন, সেনাদের জীবনের থেকে শিল্প কখনই বড় হতে পারে না। এটাকে হুমকি হিসেবেই নেওয়া উচিত। গত সপ্তাহ পর্যন্ত ওরা হামলা করেছে। আর আমরা ঘরে বসে পাকিস্তানের ছবি দেখব? এ দেশের মাটিতে আমরা ওদের পা রাখতে দেব না। আমরা ভাঙচুর করব।

    উল্লেখ্য, অভিনেত্রী মাহিরা খান ও ফাওয়াদ খান দুজনই ভারতীয় ছবিতে কাজ করেছেন। শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে জুটি বেঁধেছিলেন মাহিরা। অন্যদিকে ‘কাপুরস অ্যান্ড সন্স’-এ নজর কেড়েছিলেন ফাওয়াদ খান। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে আনুশকার সঙ্গে ফাওয়াদের সমীকরণে মজেছিল ভারতীয় দর্শক। সোনম কাপুরের সঙ্গে ফাওয়াদের ‘খুবসুরত’-ও জনপ্রিয় হয়েছিল।

    বিনোদন ডেস্ক

  • ভারতে মুক্তি পাচ্ছে পাকিস্তানের ছবি

    আবারও ভারতে মুক্তি পাচ্ছে পাকিস্তানের ছবি। ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর ভারতে নিষিদ্ধ হয়ে যান পাক অভিনেতা ও শিল্পীরা। অবশেষে সেই জট খুলতে চলেছে। পাক অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ‘মওলা জাট’ মুক্তি পাচ্ছে ভারতের প্রেক্ষাগৃহে। এই ছবিটি পাকিস্তানে মুক্তি পায় ২০২২ সালে। ছবির পরিচালক বিলাল লশারি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেন— ‘মওলা জাট’ ভারতেও মুক্তি পাচ্ছে।
    ‘মওলা জাট’ ছবির পোস্টার শেয়ার করে পরিচালক বিলাল লিখেছেন— আগামী ২ অক্টোবর এ ছবিটি ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে। দুবছর হয়ে যাওয়ার পরও সপ্তাহান্তে পাকিস্তানের প্রেক্ষাগৃহ ভরিয়ে তুলছে এ ছবি। এ ছবি ভারতের পাঞ্জাবের দর্শকরা দেখবেন। আমরা উদ্গ্রীব হয়ে আছি।
    একই পোস্ট শেয়ার করে নেন অভিনেতা ফাওয়াদ ও অভিনেত্রী মাহিরা খানও। ভারতে এ দুই পাক-তারকার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছেন। তাই এ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তারা উচ্ছ্বসিত। প্রায় ১০ বছর পর ভারতে কোনো পাকিস্তানি ছবি মুক্তি পেতে চলেছে।
    ফাওয়াদ ও মাহিরার ধারাবাহিক ‘হামসফর’ ভারতেও বেশ জনপ্রিয় হয়েছিল। তাই এ জুটিকে বড়পর্দায় দেখতে তারাও অপেক্ষা করে আছেন। তবে নিন্দুকদের কটাক্ষেরও শিকার হচ্ছে এ ছবি। অনেকেই প্রশ্ন তুলছেন, কোন যুক্তিতে ফের পাকিস্তানের ছবি দেখানো হবে ভারতে?
    উল্লেখ্য, মাহিরা ও ফাওয়াদ দুজনই ভারতীয় ছবিতে কাজ করেছেন। শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে জুটি বেঁধেছিলেন মাহিরা খান। অন্যদিকে ‘কাপুরস অ্যান্ড সন্স’-এ নজর কেড়েছিলেন ফাওয়াদ খান। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে আনুশকার সঙ্গে ফাওয়াদের সমীকরণে মজেছিলেন ভারতীয় দর্শকরা। সোনম কাপুরের সঙ্গে ফাওয়াদের ‘খুবসুরত’-ও জনপ্রিয় হয়েছিল।

    বিনোদন ডেস্ক

  • হাসিনা সরকারের বিরুদ্ধে গান বানিয়েও যে কারণে মুক্তি দিতে পারেননি হায়দার হোসেন

    শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল গত জুলাইয়ে। হাসিনা সরকারের আগ্রাসী আচরণে ব্যাপক প্রাণহানির পর সে আন্দোলন রূপ নেয় সরকার পদত্যাগের এক দফা দাবিতে গণঅভ্যুত্থানে। ছাত্র-জনতার সে অভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয় হাসিনা সরকারের।

    শেখ হাসিনার সরকার যখন নির্বিচারে শিক্ষার্থীদের হত্যা করছে, তখন ‘আমি লিখতে চাইনি’ শিরোনামে একটি গান বানিয়েছিলেন শিল্পী হায়দার হোসেন। গত ১৮ জুলাই গানটি প্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু ঠিক সে সময়ই দেশে সব ধরনের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় সরকার। 

    যদিও হাসিনা সরকারের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দাবি করেছিলেন, ইন্টারনেট তারা বন্ধ করেননি, নিজে নিজে বন্ধ হয়ে গেছে। পরে অবশ্য তদন্তে পলকের দাবি মিথ্যা বলে প্রমাণিত হয়।

    ইন্টারনেট বিভ্রাটের কারণে সে সময় নিজের ‘আমি লিখতে চাইনি’ গানটি প্রকাশ করতে পারেননি জানিয়ে সামাজিক মাধ্যমে এই বর্ষীয়ান গায়ক বলেন, ‘এই গানটি আমি লিখেছিলাম কোটা সংস্কার আন্দোলনের জন্য এবং ১৮ জুলাই আপলোড করার উদ্দেশ্যে; কিন্তু পোস্ট করার আগ মুহূর্তে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। অনেকের অনুরোধে গানটি আবার আপলোড করলাম।’

    গানটির কথাগুলো এমন-‘আমি বলতে চাইনি/ তবু বলতে হয়/ আমি লিখতে চাইনি/ তবু লিখতে হয়/ এতগুলো প্রাণ ঝরে গেল/ বিবেক কেমনে নির্বাক রয়?’

    ছাত্র-জনতার বিজয়ের পর আরও একটি নতুন গান প্রকাশ করেছেন হায়দার হোসেন। এটির শিরোনাম ‘বিজয় উল্লাস’।

    প্রসঙ্গত, বর্তমানে হৃদযন্ত্রের অসুস্থতায় ভুগছেন হায়দার হোসেন। গত জুনে বেশ ক’দিন হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাকে। সেসময় তার হৃদযন্ত্রে একটি করোনারি স্টেন্ট (রিং) বসানো হয়। তবে অসুস্থ থাকা সত্ত্বেও নতুন গান লেখা চালিয়ে যাচ্ছেন এ শিল্পী।

    স্পোর্টস ডেস্ক

  • কারাগারের দিনগুলো কেমন ছিল, জানালেন র‍্যাপার হান্নান

    শেখ হাসিনা সরকারের দমনপীড়নের বিরুদ্ধে গান গেয়ে জেল খাটতে হয়েছে র‍্যাপার হান্নান হোসাইনকে। কোটা সংস্কার আন্দোলনের সময় ‘আওয়াজ উডা’ গান মুক্তির পর তাকে গ্রেফতার করা হয়, নেওয়া হয় দুই দিনের রিমান্ডে। শেখ হাসিনা সরকারের পতনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন এই র‍্যাপার।

    rnrn

    কারাগারের দিনগুলো কেমন কেটেছিল, একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপে তা জানিয়েছেন হান্নান। তার ভাষায়, ‘আমি আগে কখনোই জেল দেখিনি। বাইরে কী চলছে, জানতাম না। কারাগারে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎও বন্ধ ছিল। পরিবারের সঙ্গে দেখা করতে পারিনি। পরে দেখা করার সুযোগ পেয়েছি। কারাগারে থেকেই শুনেছিলাম, আমার জন্য অনেকে রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়িয়েছে। আবেগে চোখের পানি ধরে রাখতে পারিনি।’

    rnrn

    তার সেই আলোচিত গান লেখার প্রেক্ষাপট নিয়ে হান্নান বলেন, ‘গানটা যখন লিখেছি তখন শিক্ষার্থীরা রাস্তায় ছিলেন। পরে অল্প কিছু অভিভাবকও নেমেছেন। তবে অনেকে চুপ ছিলেন। কোনো কথা বলছিলেন না, নামছিলেনও না। আওয়াজও তুলতে পারছিলেন না। সেটা দেখেই গানের শিরোনাম করেছি, আওয়াজ উডা বাংলাদেশ।’

    rnrn

    গত ২৫ জুলাই নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে পুলিশের হাতে আটক হন হান্নান। আটকের পর তাকে আদালতে তোলার আগে পুলিশ তার পরিবারের কাছে টাকা দাবি করে বলেও জানান এই র‍্যাপার, ‘সেদিন দুপুরে আমাকে থানায় নেওয়া হয়; পরদিন দুপুর পর্যন্ত আমার পরিবারকে বিষয়টি জানানো হয়নি। পরে পরিবারকে জানানো হয়। পরিবারের কাছে প্রথমে এক লাখ টাকা চেয়ে পুলিশ বলেছে, মামলা দেবে না, ছেড়ে দেব। পরে থানা থেকে ছাড়াতে দেড় লাখ টাকা চেয়েছিল।’

    rnrn

    গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এর পরদিন (৬ আগস্ট) মুক্তি পান হান্নান। মুক্তির সময়ের অনুভূতি জানিয়ে হান্নান বলেন, ‘মুক্তির আনন্দটা ভাষায় প্রকাশ করা কঠিন। সেদিন সকাল ১০টার দিকে আমার মুক্তি পাওয়ার কথা ছিল। পরিবারের সদস্য, প্রতিবেশী, বন্ধুরা আমাকে নিতে এসেছিলেন। বের হতে হতে বিকেল চারটা বেজেছিল।’

    বিনোদন ডেস্ক

  • ‘পুষ্পা ২’ নিয়ে ধোঁয়াশা কাটেনি, পিছিয়ে যেতে পারে মুক্তি

    ২০২১ সালে ‘পুষ্পা’ ছবির মাধ্যমে জাতীয় পর্যায়ে চর্চার কেন্দ্রে চলে আসেন দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন। বক্স অফিসে ছবিটি একাধিক নজির সৃষ্টি করেছে। তার পরেই নির্মাতারা ছবির সিক্যুয়েলের কথা ঘোষণা করেন। বছরের শুরুতেই জানা গিয়েছিল, ‘পুষ্পা ২’ মুক্তি পাবে আগামী ১৫ আগস্ট।

    rnrn

    সম্প্রতি ‘পুষ্পা ২’-এর মুক্তি নিয়ে জল্পনা দানা বেঁধেছে। দক্ষিণী ইন্ডাস্ট্রিসহ বলিউডেও যা নিয়ে চর্চা শুরু হয়েছে। শোনা গিয়েছিল, নির্ধারিত সময়ে ছবির কাজ শেষ করার সম্ভাবনা নেই বলেই নির্মাতারা ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন। সূত্রের দাবি, ছবির এখনও বেশ কিছু অংশের শুটিং বাকি রয়েছে। পাশাপাশি এ রকমও শোনা যাচ্ছে যে, ভিএফএক্সের কাজ শেষ করতে এখনও অনেকটা সময় লাগবে নির্মাতাদের। তাই তারা ছবি মুক্তি পিছিয়ে দিতে চাইছেন।

    rnrn

    সূত্রের খবর, সম্প্রতি ছবির মুক্তি নিয়ে পরিচালক সুকুমার ও অল্লু একপ্রস্ত বৈঠক করেছেন। তা হলে ছবিটি কবে মুক্তি পেতে পারে? শোনা যাচ্ছে, নির্মাতারা বড়দিনের সময়ে ছবিটিকে নিয়ে আসতে চাইছেন। ‘পুষ্পা’ মুক্তি পেয়েছিল ডিসেম্বর মাসে। তাই সিক্যুয়েলের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করছেন অনেকেই। একটি সূত্রের মতে, প্রথম পর্বের মাধ্যমে দর্শকের যে প্রত্যাশা তৈরি হয়েছে, কোনও রকম তাড়াহুড়োয় তা নষ্ট করতে চাইছেন না নির্মাতারা। খুব দ্রুত নির্মাতারা এই প্রসঙ্গে ঘোষণা করতে পারেন।

    অনলাইন ডেস্ক

  • ঈদে মুক্তি পাচ্ছে পূজা চেরির ‘আগন্তুক’

    ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সিনেমা ‘আগন্তুক’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও পূজা চেরি। এ সিনেমা সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি ‘তুফান’, ‘ময়ূরাক্ষী’, ‘ডার্ক ওয়ার্ল্ড, ‘রিভেঞ্জ’ এরপর পঞ্চম সিনেমা হিসেবে ঈদের তালিকায় যুক্ত হলো। 

    সিনেমার পরিবেশক জাহিদ হাসান অভি বলেন, সিনেমাটি প্রথমে ভালোবাসা দিবসে মুক্তি দিতে চেয়েছিলাম; কিন্তু সেসময় শাকিব খানের ‘দরদ’ আসবে জেনে আর মুক্তি দিইনি। এবার আমাদের আরেক সিনেমা ‘জংলি’ মুক্তির কথা ছিল। শেষ করতে না পারায় রেডি থাকা আগন্তুক মুক্তি দিচ্ছি। ইতোমধ্যে দেশের সব সিনেপ্লেক্স চূড়ান্ত হয়েছে, সিঙ্গেল স্ক্রিনে কথাবার্তা চলছে।

    অভি জানান, ‘পোস্টার রিলিজের মাধ্যমে সিনেমাটির প্রচার শুরু হলো। মঙ্গলবার সন্ধ্যায় ট্রেলার রিলিজ দেওয়া হবে।’

    সুমন ধর পরিচালিত আগন্তুক সিনেমায় পূজা চেরি ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহীন প্রমুখ।
     

    বিনোদন ডেস্ক

  • ব্ল্যাকমেইলের শিকার ফারিণ! 

    ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি তার বড় পর্দায় অভিষেক হয়েছে। ঈদে এবার খুব বেশি নাটকে দেখা যাবে না তাকে। তাবে তাকে এবার দেখা যাবে রাইসা চরিত্রে। এই গল্পে দর্শক দারুণ একটি বার্তা পাবে। হতাশায় আত্মহত্যার পথ বেচে না নিয়ে কীভাবে একটা মেয়ে সত্যের উন্মোচন করে রাইসার চরিত্রের মধ্য দিয়ে নির্মাতা সেটি তুলে ধরেছেন। 

    rnrn

    বিয়ের পর খুব সুন্দরভাবেই সংসার ও চাকরিটা করছিলেন রাইসা। তবে সংসারে তার দুই জা মাঝে মধ্যে তাকে নিয়ে নানা রকম খারাপ মন্তব্য করে। কিন্তু রাইসা একদম পাত্তা না দিয়ে স্বামী রাকিবের কাছে নিজেকে প্রিয় করে তুলে। কিন্তু বিপত্তি ঘটে রাইসার প্রাক্তন প্রেমিককে ঘিরে। সে একদিন সোশ্যাল মিডিয়ায় রাইসার একটা ভিডিও ছাড়ে। আর নিমিষেই বদলে যায় রাইসার চারপাশ। 

    rnrn

    এমনই এক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘মুক্তি’। এতে রাইসা চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। নাটকটি নিয়ে অভিনেত্রী দারুণ আশাবাদী। 

    rnrn

    তিনি বলেন, ‘ঈদে এবার খুব বেশি আমার নাটক নেই। যে কটি কাজ করেছি তার মধ্যে এটি একটি। গল্পে দর্শক দারুণ একটি বার্তা পাবে। হতাশায় আত্মহত্যার পথ বেচে না নিয়ে কীভাবে একটা মেয়ে সত্যের উন্মোচন করে আমার চরিত্রের মধ্য দিয়ে নির্মাতা সেটি তুলে ধরেছেন।’ নাটকটিতে আরও অভিনয় করেছেন খায়রুল বাসার। 

    rnrn

    নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। এটির গল্প ও পরিচালনায় মাহমুদ মাহিন।

    বিনোদন ডেস্ক

  • মুক্তির আগেই ইতিহাস গড়ে ১ হাজার কোটির ব্যবসা পুষ্পার

    বলিউডে ২০২৪ সালে মুক্তি পেতে চলা সিনেমাগুলোর মধ্যে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ সবচেয়ে প্রতীক্ষিত বলাই চলে। ‘পুষ্পা’ সিনেমার প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তি নিয়েও দর্শক, নির্মাতাদের প্রত্যাশা তুঙ্গে। ফলে সিনেমা মুক্তির অনেক আগেই ব্যবসার নতুন রেকর্ড তৈরি করে ফেলেছে ছবিটি।

    rnrn

    জানা গেছে আল্লুর ‘পুষ্পা টু’-এর ওটিটি সত্ত্ব নেটফ্লিক্স কিনেছে ২৭৫ কোটি রুপিতে। এটি বর্তমানে ওটিটি চুক্তি থেকে সর্বোচ্চ আয়কারি ভারতীয় চলচ্চিত্রগুলোর একটি। ওটিটি থেকে সর্বোচ্চ আয় করেছে ‘আরআরআর’ (৩২৫ কোটি)। এরপর আছে কেজিএফ টু’ (৩২০ কোটি)। শাহরুখের ‘জওয়ান’কে সরিয়ে তৃতীয় স্থান দখল করে নিল ‘পুষ্পা টু’। তৃতীয় স্থান থেকে এক ধাপ নেমে চতুর্থ স্থানে আছে ‘জওয়ান’ (২৫০ কোটি)। প্রভাসের ‘সালার’ (১৬২ কোটি) আছে পঞ্চম স্থানে।

    rnrn

    ছবির প্রি-বক্স অফিসেই ইতিহাস তৈরি করেছে ‘পুষ্পা: দ্যা রাইজ়’। প্রথম ভারতীয় ছবি হিসেবে ১০০০ কোটির ব্যবসা দিয়ে ফেলেছে এই ছবি। দক্ষিণ ভারতীয় আরও দুই সফল ছবি ‘কেজিএফ চ্যাপ্টার টু’, ‘আরআরআর’ও এই মাইলফলক ছুঁতে পারেনি। 

    rnrn

    ছবির হিন্দি ডাবিংয়ের থিয়েট্রিক্যাল সত্ত্বর ব্যবসা নাকি ২০০ কোটি টাকার। দক্ষিণ ভারতের সিনেমা হলে মুক্তির সত্ত্বে ব্যবসা ২৭০ কোটা টাকার। বিদেশ থেকে নাকি ১০০ কোটি টাকার ব্যবসা আসতে পারে ছবির। দেশেই নাকি ব্যবসা করবে ৫৫০ কোটি টাকার। নেটফ্লিক্সের মতো ওটিটি প্ল্যাটফর্মে ‘পুষ্পা: দ্যা রাইজ়’-এর সত্ত্বের মূল্য ২৭৫ কোটি টাকা। অডিও এবং স্যাটেলাইটের সত্ত্ব ৪৫০ কোটি টাকার। ফলে মুক্তির আগেই এই ছবির ব্যবসা ১০০০ কোটি টাকা। যা ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ডই বটে। 

    rnrn

    ২০২১ সালে বক্স অফিস সাফল্য পায় আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা’। পুষ্পরাজের চরিত্রে দর্শকপ্রিয়তা পান আল্লু অর্জুন। তিন বছর পর এবার বড় পর্দায় মুক্তির অপেক্ষায় ‘পুষ্পা টু ’। ‘পুষ্পা টু: দ্য রুল’ ১৫ আগস্ট মুক্তি পাবে।

    অনলাইন ডেস্ক

  • ফারিণের অসময় আজ

    তাসনিয়া ফারিণ অভিনীত ‘অসময়’ মুক্তি পাচ্ছে আজ। সন্ধ্যা ৭টায় কাজল আরেফিন অমির নির্মিত ওয়েব ফিল্মটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাবে।

    গতকাল সন্ধ্যায় রাজধানীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার। এ অনুষ্ঠানে এসেছেন অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।

    আগামীকাল থেকে বঙ্গতে ২০ টাকায় সাবস্ক্রাইব করে দর্শকরা দেখতে পাবেন কনটেন্টটি।

    সিনেমাটির ট্রেলারে দেখা গেছে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে তাসনিয়া ফারিণ। বাবা-মা-ভাইকে নিয়ে বেশ টানা পোড়েনের মাঝেই দিন কাটান তিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও বন্ধুদের সঙ্গে চলাফেরা করতে গিয়ে অপরাধ চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। উচ্চবিত্ত পরিবারের ছেলেদের ব্ল্যাকমেইল করে। এক সময় জেলখানায় যেতে হয় তাকে। আর এ নিয়েই পরিবারে নেমে আসে কালোছায়া। এতে দেখানো হয়েছে উচ্চবিত্তদের জীবনযাত্রাও।    

    আরো পড়ুন:

    সিনেমার মতো বাস্তব জীবনে কখনো ফারিণকে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল কি-না জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে এখন পর্যন্ত পড়তে হয়নি। তবে আমার পরিচিত অনেকের সঙ্গেই ঘটেছে। আমার মনে হয়, আশপাশে এ রকম অনেক ঘটনা দেখতে পাবেন— যারা দোষ না থাকা সত্ত্বেও এমন পরিস্থিতিতে জড়িয়ে যান। যেখান থেকে পরিত্রাণটা খুব কষ্টকর। সিনেমাটিতে যেমন সমাপ্তিটা দেখেছি আমরা, কখনো কখনো তার চেয়ে বিপরীত সমাপ্তিও হয়। হঠাৎ একটা পরিবার ধ্বংস হয়ে যায়। সমাজে নেগেটিভ প্রভাব পড়ে। হাস্যরসের মাধ্যমেই এ বার্তাটি ফুটিয়ে তোলা হয়েছে। আমি তো গল্পটির সঙ্গে খুব রিলেট করতে পেরেছি।

    কয়েক দিন আগেই এফডিসিতে শুটিং চলাকালীন নিজের মোবাইল হারিয়ে ফেলেন ফারিণ। এ ঘটনায় থানায় গিয়েছিলেন তিনি। ফারিণ বলেন, অসময়ের শুটিংয়ের সময় আমার মোবাইল হারিয়ে গিয়েছিল। সিনেমাটিতে যে দৃশ্যটি আমরা দেখছিলাম- আমাদের ইরেশ ভাইয়ের মোবাইল হারিয়ে যায়। থানায় যান তিনি। এমন একই ঘটনা তখন আমার জীবনে বাস্তবে হয়েছে। দেখে আসলে হাসি পাচ্ছিল, এ জিনিসটা শুটিংয়ের সময়ে আমার সঙ্গে হয়েছে! হয়তো মোবাইল হারানোর কারণেই এত ভালো একটি প্রোডাকশন নির্মাণ সম্ভব হয়েছে।    

    ‘অসময়’-এ অভিনয় করেছেন তারিক আনাম খান, রুনা খান, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, জিয়াউল হক পলাশ, শাহেদ আলী, শরাফ আহমেদ জীবন, শিমুল, শাশ্বত দত্ত প্রমুখ। 
     

    বিনোদন ডেস্ক

  • ‘ফাইটার’ মুক্তির আগে দীপিকা-আনন্দর দ্বন্দ্ব!

    ২৫ জানুয়ারি মুক্তি পাবে বলিউডের আরেকটি অ্যাকশন সিনেমা ‘ফাইটার’। যে সিনেমা দিয়ে ফের সামনে আসছেন নির্মাতা-নায়িকা জুটি সিদ্ধার্থ আনন্দ এবং দীপিকা পাড়ুকোন।

    rnrn

    ফাইটার সিনেমা মুক্তির আগে এই দুজনের একটি ‘দ্বন্দ্ব’ প্রকাশ্যে এসেছে। সেটি হলো ‘ফাইটার’ মুক্তির আগে আনন্দকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন দীপিকা। 

    rnrn

    আনন্দ ইনস্টাগ্রামে মাত্র ২০ জনকে অনুসরণ করেন। সংক্ষিপ্ত এ তালিকায় আছেন শাহরুখ খান, হৃত্বিক রোশন, অনিল কাপুর, করণ সিং গ্রোভার এবং বিপাশা বসু।  

    rnrn

    আনন্দ এবং দীপিকার ‘আনফলো’র এ ঘটনা নিয়ে তাদের ভক্ত-অনুরাগীদের কেউ কেউ আবার বলছেন, দুজনের মধ্যে আসলে কোনো ধরনের ঝামেলা হয়নি। নতুন কৌশলে ‘ফাইটার’ প্রচারে নেমেছেন তারা। 

    rnrn

    ২০১৯ সালে ভারতের বিমানবাহিনীর যুদ্ধ নিয়ে ‘ফাইটার’ সিনেমার গল্প সাজিয়েছেন সিদ্ধার্থ।

    rnrn

    এই সিনেমার জন্য হৃত্বিক ৫০ কোটি রুপি নিয়েছেন। আর দীপিকা নিয়েছেন ১৫ কোটি। 

    rnrn

    এ সিনেমায় বিমানযোদ্ধার অভিনয় করেছেন হৃত্বিক রোশন। তবে দীপিকাকে দেখা যাবে ভিন্ন অ্যাকশনে। 

    বিনোদন ডেস্ক