Tag: হিরো আলম

  • টালিউডের বনি সেনগুপ্তকে হিরো আলমের সঙ্গে তুলনা!

    আমি যে পারশ্রিমিক পাই সেটি মেনে নিতে পারি, আমি ইন্ডাস্ট্রির লিডিং হিরো। অনেক বছর কাজ করে অনেক সঞ্চয় জমা করেছি আমি। সেটা নিয়ে কেউ কথা বলতে পারে না। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দপ্তর থেকে বের হয়েই আত্মবিশ্বাসী স্বরে এসব কথা বলেন টালিউড অভিনেতা বনি সেনগুপ্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিওর কিছু অংশ ভাইরাল হতেই সমালোচনার মুখে পড়েন বনি। 

    rnrn

    ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর সূত্র জানায়, গত ১৪ মার্চ ফের সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয় বনিকে। ২০১৪ সালে ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে ফিল্মি ক্যারিয়ার শুরু করেন তিনি। গত ১০ বছরে ইন্ডাস্ট্রি থেকে কত অর্থ আয় করেছেন, সেসবের হিসাব-নিকাশের কাগজপত্র জমা দিতে হয় ইডি দপ্তরে।

    rnrn

    এ অভিনেতার সিনেমার সংখ্যা কয়েকটি। সেই উপার্জনেই বিদেশভ্রমণ থেকে বিলাসবহুল গাড়ি ও জীবনযাপন করছেন তিনি, যা নিয়ে চর্চা হচ্ছে নানা মাধ্যমে। কেউ কেউ আবার রাজ্যের আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে টালি তারকার ৪০ লাখ রুপির লেনদেনের কথা শুনে প্রশ্ন তুলতেও ছাড়ছেন না।

    rnrn

    বনিকে দ্বিতীয় দফায় ইডির জেরা এবং তার আত্মবিশ্বাসী বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীরা মন্তব্য করে বলছেন, ‘এসব বাতেলাবাজি। কেউ আবার ‘হিরো আলম, ঠকবাজ, নোবেলজয়ী অভিনেতা’ বলেও সম্বোধন করছেন তাকে।

    rnrn

    এমনকি অভিনেতা অরিত্র দত্ত বণিকও কটাক্ষ করলেন বনিকে। অরিত্রের ভাষ্যমতে, সাধগুরু কিংবা সন্দীপ মাহেশ্বরীকে মোটিভেশনাল স্পিকার হিসেবে আমি আর গুরুত্ব দেব না। আত্মবিশ্বাস কাকে বলে তা দেখে নিন। এভাবেই আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে আমাদের। তা হলে আপনার দোরগড়ায় সাফল্য।

    বিনোদন ডেস্ক

  • দুবাইয়ের সেই স্বর্ণ ব্যবসায়ীর সম্পর্কে যা বললেন হিরো আলম

    পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধনে দুবাই গেছেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। 

    বুধবার সেই স্বর্ণের দোকান উদ্বোধনীর দিনে দেশের সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয় যে, সেই আরাভ খান একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলার পলাতক আসামি।   

    সেই স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানসহ আরও অনেকেই। খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

    এমন একজন হত্যা মামলার আসামির দাওয়াতে দুবাই যাওয়ার বিষয়ে মুখ খুলেছেন হিরো আলম।

    এ নিয়ে বৃহস্পতিবার সকালে হোয়াটসঅ্যাপে গণমাধ্যমকে হিরো আলম বলেন, ‘আমি জানি, সবই জানি, সারাক্ষণ আরাভ ভাইয়ের কাছেই থাকি। বিষয়টি জানি। এটা নিয়ে আমাদের কোনো কিছু করার নাই তো। আমরা আর্টিস্ট যেকোনো জায়গাতে যেতে পারি। কে কী সেটা তো আমরা দেখিনি।’

    আগে থেকেই বিষয়টি জানতেন কিনা, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, এখানে আসার পর, যেদিন নিউজ হয়েছে তখন জানলাম।’

    বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। কারণ আমরা আর্টিস্ট, আমরা যে কোনো জায়গায় যেতে পারি। আর এই যে নিউজ করেছে, উনি যে এক মাস ধরে প্রচার চালাচ্ছে, এক মাস আগে কোথায় গিয়েছিল। তার নামে এত কিছু আছে, এ নিয়ে যদি আগে নিউজ করত, আমরা ভেবে দেখতাম, অনুষ্ঠানে যাব কী যাব না।’

    দুবাই থেকে আরও তিন দিন পরে দেশে ফিরবেন বলেও জানান হিরো আলম। 

    বিনোদন ডেস্ক

  • দুবাই থেকে পাওয়া টাকা গরিবদের দেবেন হিরো আলম

    দেশে নির্বাচনের মাঠ গরম করে এবার বিদেশের গণ্ডিতে পা রাখছেন সামাজিক মাধ্যমে আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। 

    rnrn

    একটি জুয়েলারি দোকান উদ্বোধন করতে দুবাই গিয়েছেন হিরো আলম। দুবাই যাওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। 

    rnrn

    সেখানে তিনি বলেন, আমার খুবই একজন আপন, আমাকে খুব আদর করে ভালোবাসে-আরাভ ভাই। আপনারা সবাই জানেন আগামী ১৫ মার্চ আরাভ জুয়েলারির শুভ উদ্বোধন। আর এই উদ্বোধনে বাংলাদেশ, ভারত এবং বিভিন্ন জায়গা থেকে বড় বড় স্টারদের নিয়ে আরাভ ভাই এ জুয়েলারি শপ উদ্বোধন করছেন।

    rnrn

    হিরো আলম বলেন, দুবাইয়ে বেশ কয়েক দিন থাকব। প্রবাসী ভাইবোনদের সঙ্গে দেখা করব, আড্ডা দেব। তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করব। সব ঠিক থাকলে আগামী ১৯ মার্চ দেশে ফিরর।

    rnrn

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে বহুবার গেছি কিন্তু দুবাইয়ে প্রথমবার যাচ্ছি। তাও একটি সোনার দোকানের উদ্বোধন করতে। আমার ইচ্ছে আছে, এখান থেকে যে টাকা পাব তার পুরোটাই গরিব-দুঃখীদের মাঝে বিলিয়ে দেব।

    rnrn

    সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নিউ গোল্ড সুকে ১৫ মার্চ উদ্বোধন হতে যাচ্ছে একটি স্বর্ণের দোকান। আরাভ জুয়েলার্স নামের এই প্রতিষ্ঠানের কর্ণধার বাংলাদেশের একসময়ের চলচ্চিত্র অভিনেতা আরাভ খান।

    rnrn

    এই অনুষ্ঠানে ক্রিকেটার সাকিব আল হাসানসহ বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, গায়ক নোবেল, রুবেল খন্দকার, বেলাল খান, জাহেদ পারভেজ পাভেল এই জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে দুবাই যাচ্ছেন বলে তারা ভিডিওবার্তায় জানিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • ফের তাসরিফকে নিয়ে যা বললেন হিরো আলম

    তরুণ সংগীতশিল্পী ও সমাজসেবক তাসরিফ খান ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত। এর প্রভাবে তার মুখের একাংশ বেঁকে গেছে। তার মুখের বাঁ-পাশ বেঁকে গেছে। 

    তাসরিফ এমন রোগে আক্রান্ত হওয়ার পর শুক্রবার রাতে দেশের আলোচিত ইউটিউবার হিরো আলম লাইভে বলেন, ‘আল্লাহপাক চাইলে মানুষকে পতন করতে পারে, এক মিনিটে। আপনারা সবাই জানেন তারই একটা চাক্ষুস প্রমাণ তাসরিফ খান। সে কিন্তু খুব ভালো গান গায়, সিঙ্গার। আল্লাহ্পাক তার কণ্ঠ ভালো দিয়েছে। আজকে তার মুখের অবস্থা কী করেছে, দেখেছেন? প্যারালাইসিসে মুখ বাঁকা হয়ে গেছে। এটা হলো অহঙ্কারের পতন।’

    হিরো আলমের এমন মন্তব্যের পর শনিবার রাতে ফেসবুক লাইভে আসেন সংগীতশিল্পী তাসরিফ খান। এ সময় হিরো আলম প্রসঙ্গে তিনি বলেন, “হিরো আলম সাহেব আপনাকে নিয়ে আমার একটু কথা আছে। আজ বিকালে একটা লাইভে দেখেছি গতকাল আপনি আমাকে অভিশাপ দিয়েছেন। আমি আপনার অভিশাপ দেওয়া নিয়ে কিছুই মনে করিনি।

    তিনি বলেন, তবে আমার একটা জায়গায় কথা আছে। আপনি লাইভে গিয়ে আমাকে ব্যঙ্গ করেছেন অভিশাপ দিয়েছেন। আপনি বলেছেন যে, চাঁদপুরের কোনো একটা কনসার্টে আমার যাওয়ার কথা ছিল যেখানে আপনারও আসার কথা ছিল। সেখানে আমি নাকি বলেছি আপনি আসলে আমি যাব না। এই যে ইনফরমেশনটা আপনাকে যে দিয়েছে সেটা ঠিক ছিল না।

    তিনি আরও বলেন, আমি আপনাকে জানাতে চাই আপনার সৎসাহস ও ডেডিকেশনকে আমি অনেক শ্রদ্ধা করি। আপনার সাহসের জায়গাটা রেসপেক্ট করি। আমরা অনেক সময় মানুষের কথা শুনে ভেঙে পড়ি। আপনার থেকে এই জিনিসটা আমার শেখার আছে। আমি আপনার প্রতিটি ভালো কাজকে সন্মান করি। তবে আপনি আমাকে নিয়ে আপনার ওই ভুল ধারণাটা রাখবেন না। আপনি যদি কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আপনার ভালো করুক।

    চাঁদপুরের ওই কনসার্টে হিরো আলম থাকলে তাসরিফ থাকবেন না তথ্যটি মিথ্যা। তাসরিফের এমন দাবির পর হিরো আলম জানান, তাসরিফ এখন মিথ্যা বলছে। তখন কিন্তু ঠিকই আমাকে ছোট করেছিল। এখন মানুষ খারাপ বলবে তাই অস্বীকার করছে। 

    তিনি বলেন, শুধু তাসরিফ না আমাকে নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করেছে। সেটি পরে আবার অস্বীকারও করেছে। আসলে আমি ব্যক্তি তাসরিফকে নিয়ে কিছু বলতে চাইনি। আমি শুধু বোঝাতে চেয়েছি অহঙ্কারের পতন আছে।

    বিনোদন ডেস্ক

  • হিরো আলমের বিতর্কিত মন্তব্যের জবাবে যা বললেন তাসরিফ

    ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত সংগীতশিল্পী তাসরিফ খান। তার অসুস্থতায় ফেসবুক লাইভে এসে বিতর্কিত মন্তব্য করেন আলোচিত ইউটিবার হিরো আলম। তবে এর জবাবে হিরো আলমের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তাসরিফ।

    শনিবার রাতে এক ফেসবুক লাইভে নিজের ফেসিয়াল প্যারালাইসিসের চিকিৎসার আপডেট জানান তাসরিফ। সেখানেই এক ফাঁকে জানান, হিরো আলম যে তাকে অভিশাপ দিয়েছেন তাতে কিছু মনে করেননি তিনি। বরং হিরো আলমের সৎসাহস, ডেডিকেশনের প্রতি শ্রদ্ধা জানান এই সংগীতশিল্পী।

    হিরো আলমের উদ্দেশে তাসরিফ বলেন, আমি দেখেছি একটা লাইভে আপনি আমাকে অভিশাপ দিয়েছেন। আপনার অভিশাপ দেওয়া নিয়ে আমি কিছুই মনে করিনি। আমার একটা জায়গায় কথা, আপনি বলেছেন— চাঁদপুরে কোনো একটা কনসার্টে আমার যাওয়ার কথা ছিল, যেখানে আপনারও আসার কথা ছিল। আমি নাকি বলেছি, আপনি আসলে আমি যাব না! এই যে তথ্যটা আপনাকে যেই দিয়েছে বা মনগড়া তথ্যই হোক, এটা একটা ভুল কথা।

    তিনি আরও বলেন, আপনাকে আমি জানাতে চাই, যেসব কাজ আপনি করেন, আপনার যে সৎসাহস এবং আপনার যে ডেডিকেশন-এফোর্ট, সেটাকে আমি অনেক রেসপেক্ট করি। আমরা অনেক সময় অনেকের কথা শুনে অনেক সময় ভেঙে পড়ি, কিন্তু আপনার থেকে এই জিনিসটা মনে হয় আমার নিজেরও শেখার আছে। সো আপনার জায়গাটা আমার কাছে রেসপেক্টের জায়গা।

    তিনি আরও বলেন, তার মানে এই নয় যে, আপনি যে কাজই করেন সেটা আমি সাপোর্ট করি। যেই কাজগুলো মনে করি আপনার কাছ থেকে শেখার আছে, সেই কাজগুলোকে আমি অবশ্যই সাপোর্ট করি এবং আপনাকে রেসপেক্ট করি। আপনি আমাকে অভিশাপ দিয়েছেন সেটাতে আমি কিছুই মনে করিনি, তবে আপনি আপনার ভেতর ভুল ধারণাটা রাখবেন না দয়া করে। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আমার কোনো কথায়-যেটা আমি বলিনি, তাও যদি পেয়ে থাকেন আমাকে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

    বিনোদন ডেস্ক

  • তাসরিফকে নিয়ে বিতর্কিত মন্তব্য হিরো আলমের

    ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত সংগীতশিল্পী তাসরিফ খান। সেই পোস্টে মন্তব্যে অসংখ্য নেটিজেন তার সুস্থতা কামনা করেছেন, ভালোবাসা প্রকাশ করেছেন। কিন্তু ঠিক এর বিপরীত মনোভাব পোষণ করলেন আলোচিত অনলাইন ইউটিবার হিরো আলম।

    তাসরিফের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, এই প্যারালাইসিস হলো অহঙ্কারের পতন।   

    শুক্রবার রাতে লাইভে এসে হিরো আলম বলেন, ‘আল্লাহপাক চাইলে মানুষকে পতন করতে পারে, এক মিনিটে। আপনারা সবাই জানেন তারই একটা চাক্ষুস প্রমাণ তাসরিফ খান। সে কিন্তু খুব ভালো গান গায়, সিঙ্গার। আল্লাহ্পাক তার কণ্ঠ ভালো দিয়েছে। আজকে তার মুখের অবস্থা কী করেছে, দেখেছেন? প্যারালাইসিসে মুখ বাঁকা হয়ে গেছে। এটা হলো অহঙ্কারের পতন।’

    তাসরিফের প্রতি তার এই মনোভাবের কারণ উল্লেখ করে হিরো আলম বলেন, ‘কিছু দিন আগে চাঁদপুরে একটা প্রোগ্রামের কথা ছিল আমার। সেখানে আমি ছিলাম, তাসরিফ ছিল, আরও অনেকে ছিল। এই তাসরিফ যখন শুনেছে আমি ওই প্রোগ্রামে যাব, সে বলেছে— হিরো আলম ওখানে গেলে আমি প্রোগ্রামে যাব না। এই তাসরিফ কিন্তু একদিন এটা বলেছিল। আজকে তার অবস্থা দেখেছেন?’

    তিনি আরও বলেন, আবার সুন্দরী কিছু নায়িকা আছে দেখবেন, অনেক হিরোও আছে, তারা হিরো আলম থাকলে অভিনয় করবে না, অনেকেই কিন্তু বলেছে, দেখবেন। অনেক নায়িকাই বলেছে- তার বডি ফিটনেসের সঙ্গে যায় না, চেহারার সঙ্গে যায় না। কিছু লোক বলেছে- হিরো আলম কীসের হিরো। আমি তাদেরকে ধিক্কার জানাই— আমি যদি কোনো ভালো কাজ করে থাকি আল্লাহ্র কাছে বলি তাদের প্যারালাইসিস দিয়ে দেও আল্লাহ।’

    সংগীতশিল্পী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ছিলেন তাসরিফ খান। ২০১৭ সালের ৫ জানুয়ারি তিনি গড়ে তোলেন ব্যান্ড দল ‘কুঁড়েঘর’।

    তার ব্যান্ড থেকে প্রকাশিত ‘তাই তো আইলাম সাগরে’, ‘রাজার রাজ্যে সবাই গোলাম’, ‘আমি মানে তুমি’সহ এমন অনেক গান ভক্ত-শ্রোতার হৃদয় ছুঁয়েছে।

    তাসরিফ ব্যাপক পরিচিতি পান ২০২২ সালে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করে। সেই লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

    ওই সময় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন তিনি। সেই অভিজ্ঞতা নিয়ে ‘বাইশের বন্যা’ নামের একটি বইও লিখেছেন। এবার বইমেলায় প্রকাশ পেয়েছে সেটি।

    বিনোদন ডেস্ক

  • স্বর্ণের দোকান উদ্বোধন করতে দুবাই যাচ্ছেন হিরো আলম

    দেশে নির্বাচনের মাঠ গরম করে, এবার বিদেশের গণ্ডিতে পা রাখছেন সামাজিক মাধ্যমে আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। 

    একটি জুয়েলারি দোকান উদ্বোধন করতে দুবাই যাচ্ছেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় জানিয়েছেন হিরো আলম।  শুক্রবার সন্ধ্যার দিকে ফেসবুক পেজে ভিডিও পোস্ট করেছেন হিরো আলম।

    এতে তিনি বলেন, আমার খুবই একজন আপন, আমাকে খুব আদর করে ভালোবাসে- আরাফ ভাই। আপনারা সবাই জানেন আগামী ১৫ মার্চ আরাফ জুয়েলারির শুভ উদ্বোধন। আর এই উদ্বোধনে বাংলাদেশ থেকে, ভারত থেকে এবং বিভিন্ন জায়গা থেকে বড় বড় স্টারদের নিয়ে আরাফ ভাই এই জুয়েলারি শপ উদ্বোধন করছে।

    দুবাইয়ের হিন প্লাজায় এই স্বর্ণের দোকান উদ্বোধন নিয়ে বেশ উচ্ছ্বসিত হিরো আলম। তিনি বলেন, এই উদ্বোধনে আপনাদের হিরো আলম আসছে দুবাই। দেখা হবে কথা হবে, মাস্তি হবে।

    অনলাইনে কনটেন্ট বানানোর পাশাপাশি এখন নানা কারণেই আলোচিত হিরো আমল। সম্প্রতি বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনও করেছেন তিনি।

    যুগান্তর প্রতিবেদন

  • হিরো আলমকে নিয়ে ফের যা বললেন শাহরিয়ার নাজিম জয়

    সোশ্যাল মিডিয়ায় আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলমের ভাস্কর্য তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল কয়েক বছর আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী উত্তম কুমার নির্মাণ শুরু করেছিলেন ভাস্কর্যটির। সম্প্রতি এর কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন হিরো আলম।

    এদিকে কয়েক দিন আগে ভাস্কর্যের পুরনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন হিরো আলম। এর পরই সেই ছবিটি নিজের টাইমলাইনে পোস্ট করে উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘হিরো আলমকে নিয়ে যারা লাফায়, তাদের থামাতে পারে একমাত্র সরকার।’ হিরো আলমকে নিয়ে আলোচনা করার ব্যাপারে কথা বলে অবশ্য নিজেই কটাক্ষের মুখে পড়েছেন এ অভিনেতা।

    বৃহস্পতিবার ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে হিরো আলম প্রসঙ্গে জয় লেখেন, ‘বাংলাদেশের মানুষ শিক্ষিত হলো, উন্নত হলো, বিনয়ী হলো, বিবেকবান হলো, কর্মে ব্যস্ত হলো। মানুষের উদারতা এবং ভদ্রতা ও দুর্বলতার সুযোগ নিয়ে সরকার বিকারহীনভাবে জনগণের ওপর চাপিয়ে দিল এক অদ্ভুত বিনোদন।’

    হিরো আলমকে নিয়ে আলোচনা-সমালোচনা ও মাতামাতির জন্য অবশ্য সরকারকে দায়ী করলেন এ উপস্থাপক। এ বিষয়ে তিনি লেখেন— ‘যা রাষ্ট্রের ভাবমূর্তি প্রতিবেশী দেশের কাছে অবিরত নষ্ট করছে, যা প্রকৃত শিল্পীদের অপমান করছে। সরকারকে দায়ী করছি এই কারণে যে, তাকে নিয়ে আমরা যারা লাফাই তাদের থামাতে পারে একমাত্র সরকার।’

    এদিকে হিরো আলমের ব্যাপারে কথা বলে নিজেই কটাক্ষের মুখে পড়েছেন। পোস্টের মন্তব্যের ঘরে অধিকাংশ নেটিজেনই আলোচিত হিরো আলমের পক্ষে কথা বলেছেন। মানুষ হিসেবে হিরো আলমের ব্যক্তিস্বাধীনতা রয়েছে বলেও কেউ কেউ উল্লেখ করেছেন।

    আবার কেউ মন্তব্য করেছেন, ‘হিরো আলম আপনার থেকে অধিক জনপ্রিয়। তার ভালো একটি মন রয়েছে। বোঝার চেষ্টা করুন। কখনো ইর্ষান্বিত হবেন না।’ আবার একজন জয়ের কাছে প্রশ্ন রেখেছেন— ‘হিরো আলমের প্রতি এত হিংসা কেন?’

    বিনোদন ডেস্ক

  • ভাষার মাসে পাঠান সিনেমার মুক্তি নিয়ে অসন্তোষ হিরো আলমের

    মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন আলোচিত অভিনেতা হিরো আলম।

    rnrn

    মঙ্গলবার সকালে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময়  শহিদ মিনারের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। 

    rnrn

    হিরো আলম বলেন, ‘এর আগে বগুড়াতে ফুল দিয়েছি। ঢাকায় এবারই প্রথম ফুল দিলাম। কিন্তু এখানকার ফুল দেওয়ার পরিবেশ আগের মতো আর নাই। আমার কথা, আমরা শহিদদের শ্রদ্ধা জানাব, ফুল দিব, কিন্তু এখানকার পরিবেশ আজকে দেখলাম লোক দেখানো। এগুলো ফুল দেওয়া বলে না, শহিদদের শ্রদ্ধা জানানো বলে না।

    rnrn

    ‘এখানে এসে ফুল দেওয়া-না দেওয়া করে স্লোগান দেয় ডাইরেক্ট অ্যাকশন, এখানে এগুলো স্লোগান চলে না। এখানে শহিদদের কথা বলবে। এখানে এসে রাজনীতির কথা কেন হবে। আজকে শহিদের কথা বলবে তারা। আর ফুল দেওয়ার আগে ফটো সেশন করে। ফটোশুটের জন্য জায়গা তো এটা নারে ভাই।’

    rnrn

    সেখানে রাজনীতিতে নিজের সক্রিয়তা নিয়ে কথা বলেন হিরো আলম। সম্প্রতি বগুড়ার দুটি আসন থেকে উপনির্বাচনে সংসদ সদস্য পদে লড়েছিলেন তিনি। কোনো দলের প্রার্থী না হলেও এখন পুরোদমে রাজনীতিতে সক্রিয় বলে দাবি করেন তিনি ।

    rnrn

    হিরো আমল বলেন, ‘পুরোপুরি রাজনীতির ভেতর আছি এখন। যেহেতু দেশের লোক ভালোবাসা দিয়েছে। আর দেশের জন্যে কাজ করতে চাই। এ জন্যে জনগণের পাশে থাকতে চাই।’

    rnrn

    একই সঙ্গে ভাষার মাসে দেশে ‘পাঠান’ সিনেমা মুক্তির প্রক্রিয়া নিয়েও সমালোচনা করেন হিরো আলম। তিনি বলেন, ‘বিষয়টা আমার কাছে লজ্জাজনক। ভাষার মাসে মাতৃভাষার কোনো সিনেমা রিলিজ করা উচিত ছিল। আমি মিডিয়ার লোক হলেও বলব, পাঠান ছবি ভাষার মাসে রিলিজ দেওয়ার পক্ষে নয়।’

    rnrn

    সম্প্রতি উপহার পাওয়া গাড়িতি অ্যাম্বুলেন্সে পরিণত করার বিষয়েও কথা বলেন তিনি। হিরো আলম বলেন, ‘আমি যে গাড়িটি পেয়েছি সেই গাড়ির কাজ চলছে, ২০ দিনের মধ্যে গাড়ির কাজ শেষ হবে। আশা করছি আগামী ২০ দিনের মধ্যে অ্যাম্বুলেন্সটা আমরা জনগণের মধ্যে বুঝিয়ে দিতে পারব।’  

    বিনোদন ডেস্ক

  • ফুল দিতে এসে ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান চলে না: হিরো আলম

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।

    মঙ্গলবার সকালে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময়  শহিদ মিনারের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর।

    হিরো আলম বলেন, ‘এর আগে বগুড়াতে ফুল দিয়েছি। ঢাকায় এবারই প্রথম ফুল দিলাম। কিন্তু এখানকার ফুল দেওয়ার পরিবেশ আগের মতো আর নাই। আমার কথা, আমরা শহিদদের শ্রদ্ধা জানাব, ফুল দিব, কিন্তু এখানকার পরিবেশ আজকে দেখলাম লোক দেখানো। এগুলো ফুল দেওয়া বলে না, শহীদদের শ্রদ্ধা জানানো বলে না।

    ‘এখানে এসে ফুল দেওয়া-না দেওয়া করে স্লোগান দেয় ডাইরেক্ট অ্যাকশন, এখানে এগুলো স্লোগান চলে না। এখানে শহিদদের কথা বলবে। এখানে এসে রাজনীতির কথা কেন হবে। আজকে শহিদের কথা বলবে তারা। আর ফুল দেওয়ার আগে ফটো সেশন করে। ফটোশুটের জন্য জায়গা তো এটা নারে ভাই।’

    সেখানে রাজনীতিতে নিজের সক্রিয়তা নিয়ে কথা বলেন হিরো আলম। সম্প্রতি বগুড়ার দুটি আসন থেকে উপনির্বাচনে সংসদ সদস্য পদে লড়েছিলেন তিনি। কোনো দলের প্রার্থী না হলেও এখন পুরোদমে রাজনীতিতে সক্রিয় বলে দাবি করেন তিনি ।

    হিরো আমল বলেন, ‘পুরোপুরি রাজনীতির ভেতর আছি এখন। যেহেতু দেশের লোক ভালোবাসা দিয়েছে। আর দেশের জন্যে কাজ করতে চাই। এ জন্যে জনগণের পাশে থাকতে চাই।’

    একই সঙ্গে ভাষার মাসে দেশে ‘পাঠান’ সিনেমা মুক্তির প্রক্রিয়া নিয়েও সমালোচনা করেন হিরো আলম। তিনি বলেন, ‘বিষয়টা আমার কাছে লজ্জাজনক। ভাষার মাসে মাতৃভাষার কোনো সিনেমা রিলিজ করা উচিত ছিল। আমি মিডিয়ার লোক হলেও বলব, পাঠান ছবি ভাষার মাসে রিলিজ দেওয়ার পক্ষে নয়।’

    সম্প্রতি উপহার পাওয়া গাড়িতি অ্যাম্বুলেন্সে পরিণত করার বিষয়েও কথা বলেন তিনি। হিরো আলম বলেন, ‘আমি যে গাড়িটি পেয়েছি সেই গাড়ির কাজ চলছে, ২০ দিনের মধ্যে গাড়ির কাজ শেষ হবে। আশা করছি আগামী ২০ দিনের মধ্যে অ্যাম্বুলেন্সটা আমরা জনগণের মধ্যে বুঝিয়ে দিতে পারব।’  

    বিনোদন ডেস্ক