Tag: হানিয়া আমির

  • কীভাবে জনপ্রিয় হলেন হানিয়া আমির

    পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার চোখের চাহনি, প্রাণবন্ত হাসি আর স্বতঃস্ফূর্ত অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করে তুলেছেন তিনি। অভিনেত্রী খুব অল্প সময়েই সবচেয়ে প্রিয় মুখগুলোর একটিতে পরিণত হয়েছেন। হানিয়ার অভিনয়ে আছে তারুণ্যের উচ্ছ্বাস, বাস্তবতার ছোঁয়া আর আবেগের গভীরতা। তার প্রতিটি সাহসী নারী চরিত্র যেন জীবনের গল্প বলে, তাই দর্শকও তাকে খুঁজে পায় নিজেদের মধ্যে।

    হানিয়া আমিরের কিছু নাটক হয়ে উঠেছে তার ক্যারিয়ারের মোড় ঘোরানোর একটি অধ্যায়। যে নাটকগুলো শুধু জনপ্রিয়তাই এনে দেয়নি, বরং প্রতিষ্ঠিত করেছে তাকে এক অনন্য অভিনেত্রী হিসেবে। হানিয়া আমিরের জনপ্রিয়তা শুধু তার সৌন্দর্যে সীমাব্ধ থাকেনি; বরং প্রতিটি চরিত্রে প্রাণ ঢেলে দেওয়ার ক্ষমতা ছিল। কখনো ভালোবাসায় ভরা মেয়ে, কখনো বঞ্চিত নারী, আবার কখনো প্রতিবাদী কণ্ঠস্বর— সব ভূমিকাতেই নিজের অভিনয়কে ভিন্নমাত্রায় উপস্থাপন করেন তিনি। তার নাটকগুলো প্রমাণ করে, হানিয়া আমির শুধু এক উদীয়মান অভিনেত্রী নন, বরং টেলিভিশনের ভুবনে একজন শক্তিশালী অভিনেত্রী। সেই স্মরণীয় নাটকগুলো নিয়েই আজকের কথামালা।

    ইশকিয়া

    হানিয়া আমির এখানে রুমি চরিত্রে অভিনয় করেছেন, যে পরিবার, প্রেম আর বিশ্বাসঘাতকতার টানাপোড়েনে পড়ে যায়। ফারহান সাঈদ ও ফিরোজ খানের সঙ্গে অভিনয়ে তার রসায়ন নাটকটিকে অন্য মাত্রা দিয়েছে। প্রেম, ঈর্ষা আর প্রতিশোধের মিশ্রণে তৈরি নাটকটি ছিল টিআরপি তালিকার শীর্ষে।

    ভিসাল

    এই নাটকে হানিয়া আমির ছিলেন পারি চরিত্রে, যে সরল-সাদামাটা স্বভাবের হলেও ভাগ্যের খেলায় জড়িয়ে পড়ে এক জটিল সম্পর্কে। হাসান খান ও সাবা হামিদের সঙ্গে তার অভিনয় রসায়ন নাটকটিকে করেছে প্রাণবন্ত। রোমান্স, ট্র্যাজেডি ও পারিবারিক দ্বন্দ্ব— সব মিলিয়ে নাটকটি দর্শকদের কাছে দারুণ জনপ্রিয়তা পায়।

    মেরে হমসফর

    রোমান্টিক-ড্রামা ঘরানার এই নাটকটি হানিয়া আমিরকে এনে দিয়েছে বিশাল পরিচিতি। এখানে তিনি হালা চরিত্রে অভিনয় করে নিজেকে জাত  চিনিয়েছেন, যাকে ছোটবেলা থেকেই পরিবারে অবহেলা করা হয়। জীবনের প্রতিটি মুহূর্তে অবজ্ঞা আর কষ্ট সয়ে বড় হওয়া হালা শেষমেশ খুঁজে পায় সত্যিকারের ভালোবাসা। হানিয়ার অভিনয়ে হালার দুর্বলতা, লড়াই আর মানসিক শক্তি দর্শককে গভীরভাবে ছুঁয়ে যায়।

    সাঙ এ মাহ

    এটি একটি সামাজিক ইস্যুভিত্তিক নাটক, যেখানে উপজাতীয় সংস্কৃতির নানা দিক উঠে এসেছে। হানিয়া এখানে ঘাগ চরিত্রের ভুক্তভোগী এক নারীর ভূমিকায় অভিনয় করেছেন। তার চরিত্রের যন্ত্রণা ও প্রতিবাদী মানসিকতা নাটকটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। হানিয়ার চোখের ভাষা আর সংলাপ-উচ্চারণ দর্শকের মনে আজও গেঁথে রয়েছে ।

    ফির ওয়াজুদ

    এখানে হানিয়া হামির এক দৃঢ়চেতা ও আত্মসম্মানবোধসম্পন্ন একজন  নারীর চরিত্রে অভিনয় করেছেন। সমাজ ও পরিবারে নারীর অবস্থান, ভালোবাসার জন্য লড়াই এবং ব্যক্তিত্ব ধরে রাখার গল্প এই নাটককে বিশেষ করে তুলেছে। তার অভিনয়ে একাধারে কোমলতা ও দৃঢ়তার মিশেল দর্শকদের মনে গভীর ছাপ ফেলে।

    বিনোদন ডেস্ক

  • হানিয়া আমির কি জটিল কোনো রোগে ভুগছেন?

    অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে। স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাৎক্ষণিক মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। 

    মঙ্গলবার (১৪ অক্টোবর) সংবাদমাধ্যম জিও-টিভির প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, হানিয়া আমিরের হাসপাতালে ভর্তির ব্যাপারে এখনো সঠিক কারণ জানা যায়নি।

    তবে তার সাম্প্রতিক ছবি ও ভিডিওতে বেশ ফ্যাকাসে ও অসুস্থ দেখিয়েছে তাকে। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের হিউস্টনে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য এসেছিলেন।

    হাসপাতাল থেকে হানিয়া আমিরের ছবি ছড়িয়ে পড়লে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তার কী হয়েছে জানতে চাচ্ছেন তারা। তিনি কি জটিল কোনো রোগে ভুগছেন?

    পাকিস্তানি তারকাদের মধ্যে সর্বাধিক ফলোয়ারধারী তারকা হানিয়া আমির। ইনস্টাগ্রামে ১ কোটি ৯০ লাখেরও বেশি মানুষ তাকে ফলো করেন।

    অভিনয় ছাড়াও ফটোশুট ও সোশ্যাল মিডিয়ার কনটেন্ট নিয়েও ব্যস্ত সময় কাটান তিনি। 

    বিনোদন ডেস্ক

  • ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পেলেন হানিয়া আমির

    এবারের হাম অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পেয়েছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। এই বিশেষ সম্মাননা হাতে পাওয়ার পর মঞ্চেই তিনি পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই আবেগঘন মুহূর্তের ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

    জমকালো দশম ‘হাম অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে নীল রঙের ঝলমলে পোশাকে উজ্জ্বল উপস্থিতি ছিল হানিয়া আমিরের। হাতে বিশেষ পুরস্কার ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ নিয়ে মঞ্চে উঠে তিনি যখন বক্তব্য শুরু করেন, তখন সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

    পুরস্কার হাতে নিয়ে হানিয়া আমির তার চিরাচরিত স্বভাবসুলভ হাসিতে সবার আগে আসসালামু আলাইকুম বলে সবাইকে শুভেচ্ছা জানান। বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। যখনই আমি মঞ্চে আসি, কী বলবো কোনো ধারণাই থাকে না। কিন্তু অনেক ধন্যবাদ।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এরপর তিনি তার কাছের মানুষ ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি আমার পরিবার, বন্ধুদের ধন্যবাদ দিতে চাই যারা আমার পরিবারের মতোই। আর আমার ভক্তরা, যারা অবিশ্বাস্য ও পৃথিবীর সবচেয়ে মিষ্টি মানুষ, তারাও আমার পরিবারের মতো। অনেক ধন্যবাদ।’

    তার কথায়, ‘অনলাইন বা সামনাসামনি আপনারা যে ভালোবাসা দেখান, তার জন্য কৃতজ্ঞতা। এখানে সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। এই পুরস্কার পাওয়াটা আমার জন্য অনেক আনন্দের।’

    বিনোদন ডেস্ক

  • তবে কি শাকিব খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির?

    ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যম ফেসবুকে।

    একটি সূত্র জানায়, সম্প্রতি অভিনেত্রীর ঢাকায় আসার পর গুঞ্জন ছড়িয়ে পড়ে— কিং খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে একটি পণ্যের প্রচারে এসেছিলেন অভিনেত্রী। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। সেখানে অনুষ্ঠানের উপস্থাপক জানতে চান, ‘শাহরুখ খান নাকি শাকিব খান—কে আপনার পছন্দ?’ 

    সেই প্রশ্নের জবাবে হানিয়া আমির বলেন, আমার মনে হয়— তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ। এ ঘটনার পর সিনেমাপ্রেমীদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে, শাকিবের নায়িকা হচ্ছেন হানিয়া।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    চলতি মাসের শুরুর দিকে আমেরিকা থেকে ফিরেছেন শাকিব খান। পরে তরুণ নির্মাতা সাকিব ফাহাদের ‘সোলজার’ সিনেমার লুক টেস্ট ও শুটিং-পূর্ববর্তী কাজে অংশ নেন। তবে কি এ সিনেমায় থাকবেন হানিয়া আমির? এ বিষয়ে ‘সোলজার’ সিনেমার পরিচালক সাকিব ফাহাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের সিনেমায় হানিয়া আমির নেই। 

    ‘সোলজার’ সিনেমার শুটিংয়ের মধ্যেই আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স সিনেমার শুটিংও শুরু করবেন শাকিব খান। আর এ সিনেমার পরিচালকও একই কথা জানালেন, তাদের সিনেমায় কোনো পাকিস্তানি নায়িকাকে আপাতত দেখা যাবে না।

    বিনোদন ডেস্ক

  • বাংলাদেশের মানুষ অসাধারণ: হানিয়া আমির

    পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর পর থেকেই বাংলাদেশে তার ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।  এই অভিনেত্রী যে কদিন ছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে তুমুল আলোচনায় ছিলেন। রোববার মধ্যরাতে ঢাকাকে বিদায় জানান হানিয়া আমির।

    ঢাকা সফরের অনুভূতি প্রকাশ করে মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন পাকিস্তানি এই জনপ্রিয় মডেল।

    বাংলাদেশিদের শান্তি কামনা করে হানিয়া আমির লেখেন, পাকিস্তানে ফিরে যাওয়ার সময় এসেছে। বাংলাদেশের ভক্ত এবং জনগণকে বিদায় জানানো খুব কঠিন। যারা আমাকে সত্যিই ভালোবাসে এবং সমর্থন করে- তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। খাবার অসাধারণ ছিল, মানুষগুলো অসাধারণ। অনেক ধন্যবাদ।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে ঢাকায় আসার প্রথম দিনেই সামাজিক মাধ্যমে বাংলায় লিখে ভক্তদের হৃদয় ছুঁয়ে দেন হানিয়া আমির। তার এ সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেমন তুঙ্গে ছিল, ঠিক তেমনি নানা পরিকল্পনাও করেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা। 

    একটি ছবি শেয়ার করে ক্যাপশনে হানিয়া আমির লেখেন—আসসালামুয়ালাইকুম, বাংলাদেশ কেমন আছ?’ সঙ্গে যোগ করেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি। মুহূর্তেই নেটিজেনরা তাকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ঢাকায় কাটানো হানিয়া আমিরের কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরালও হয়। গত ১৯ সেপ্টেম্বর বিকালে ঘুরতে যান পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। তাকে সঙ্গ দিয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। সেখানে কিছু সময় কাটান অভিনেত্রী। সেই সময়ের কিছু মুহূর্ত নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নেন হানিয়া। 

    উল্লেখ্য, পাকিস্তানের জনপ্রিয় মডেল-অভিনেত্রী হানিয়া আমির ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন। তিনি খুব অল্প সময়েই প্রাণবন্ত অভিনয় ও উচ্ছ্বল ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নেন। 

    ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন এই অভিনেত্রী। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘সরদারজি ৩’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে হানিয়ার। এ সিনেমাটি পাকিস্তানে সাফল্য পেয়েছে। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন হানিয়া আমির। 

    বিনোদন ডেস্ক

  • বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ হানিয়া আমির

    পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এই প্রথমবারের মতো ঢাকায় এসেছিলেন। গত ১৮ সেপ্টেম্বর রাতে সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসেন তিনি। সফর শেষে রোববার মধ্যরাতে ঢাকাকে বিদায় জানান অভিনেত্রী।

    এর আগে আন্তর্জাতিক ব্র্যান্ড সানসিল্কের আমন্ত্রণে পূর্বঘোষণা অনুযায়ী গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন হানিয়া আমির। সানসিল্কের নির্ধারিত কিছু শর্ত পূরণ করে সাধারণ দর্শকরাও প্রিয় তারকার সঙ্গে সরাসরি দেখা ও কথা বলার সুযোগ পান। এরপর গতকাল রোববার (২১ সেপ্টেম্বর)  সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেওয়ার পরই তিনি পাকিস্তানে ফিরে যান।

    সংক্ষিপ্ত সফর হলেও ঢাকার প্রতি আলাদা টান অনুভব করেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। সফর শেষে হানিয়া আমির বলেন, বাংলাদেশের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তায় তিনি মুগ্ধ হয়েছেন।

    এর আগে ঢাকায় আসার প্রথম দিনেই সামাজিক মাধ্যমে বাংলায় লিখে ভক্তদের হৃদয় ছুঁয়ে দেন হানিয়া আমির। তার এ সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেমন তুঙ্গে ছিল, ঠিক তেমনি নানা পরিকল্পনাও করেন এ অভিনেত্রী। সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা। 

    একটি ছবি শেয়ার করে ক্যাপশনে হানিয়া আমির লেখেন—আসসালামুয়ালাইকুম, বাংলাদেশ কেমন আছ?’ সঙ্গে যোগ করেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি। মুহূর্তেই নেটিজেনরা তাকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এরই মধ্যে ঢাকায় কাটানো এ অভিনেত্রীর কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ঘুরতে যান পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। তাকে সঙ্গ দিয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। সেখানে কিছু সময় কাটান অভিনেত্রী। সেই সময়ের কিছু মুহূর্ত নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নেন হানিয়া। 

    সামাজিক মাধ্যমে সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে— রাফসানের সঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া; তাদের একসঙ্গে আহসান মঞ্জিল প্রাঙ্গনে ফুচকা ও ঝালমুড়িও খেতে দেখা যায়। মাটির কাপে দুধ চাও খান তারা। 

    এ কনটেন্ট ক্রিয়েটর সামাজিক মাধ্যমে হানিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি-ভিডিও শেয়ার করেছেন। সেখানে ক্যাপশনে ইফতেখার রাফসান লিখেছেন— ‘হানিয়া কেন ব্রেকআপ ঝালমুড়ি খেল?

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, পাকিস্তানের জনপ্রিয় মডেল-অভিনেত্রী হানিয়া আমির ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন। তিনি খুব অল্প সময়েই প্রাণবন্ত অভিনয় ও উচ্ছ্বল ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নেন। 

     ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন এ অভিনেত্রী। 

    ‘সরদারজি ৩’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে হানিয়ার। এ সিনেমাটি পাকিস্তানে সাফল্য পেয়েছে। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। 

    বিনোদন ডেস্ক

  • হানিয়া আমিরের অভ্যর্থনা দেখে হতাশ বারিশা

    পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এই প্রথমবারের মতো ঢাকায় এসেছেন। গত ১৮ সেপ্টেম্বর রাতে সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসেন তিনি। অভিনেত্রীর আগমনে তরুণদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি করেছে। আলোচনার ঝড় তুলেছেন হানিয়া আমির। ঢাকায় পা রেখেই তিনি খেলেন নাগা মরিচ দিয়ে ফুচকা। ঘুরে দেখলেন রাজধানী ঢাকা। 

    গত শনিবার এক জমকালো অনুষ্ঠানে হাজির হয়ে তিনি হয়ে উঠেছিলেন সবার নজরের মধ্যমণি। ভালোবাসায় সিক্ত হন ভক্ত-অনুরাগীরা। তবে হতাশা প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের অন্যতম পরিচিত মুখ নৃত্যশিল্পী, মডেল-অভিনেত্রী ও উপস্থাপিকা বারিশা হক। তিনি বাংলাদেশে হানিয়া আমিরকে দেওয়া অভ্যর্থনা-সম্মান ও ভালোবাসা দেখে নিজ দেশের শিল্পীদের কথা মনে করে হতাশার কথা ব্যক্ত করেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে বারিশা হক এ হতাশার কথা জানান।

    অভিনেত্রী তার স্ট্যাটাসে লিখেছেন— আমি পাকিস্তানের নাটক দেখি না, অভিনেত্রীদের চিনি না। ইনভাইটেশনও পাই না। ভালো লাগল— এত সম্মান ও ভালোবাসা পাকিস্তানি শিল্পী পেয়েছেন। কিন্তু আমাদের দেশের শিল্পীরা দর্শকদের কাছে কতটা অবহেলিত, তাই প্রমাণ করে।

    উল্লেখ্য, ২০০৮ সালে বিটিভিতে কুইজ শো এবং বিতর্কে অংশ নেন বারিশা হক। বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্যে দীক্ষা নেন। এভাবেই শুরু হয় বারিশার পথচলা। অল্প দিনের পথচলায় নৃত্য ও উপস্থাপনার পাশাপাশি বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে মডেলিং ও অভিনয়ের চেয়ে ব্র্যান্ড প্রমোশনেই বেশি ব্যস্ত থাকেন বারিশা হক।

    বিনোদন ডেস্ক

  • হানিয়া আমির ইস্যুতে আইনি ব্যবস্থা নেবেন হাসান মাসুদ

    অভিনেতা হাসান মাসুদ দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আছেন। এই বিরতির পরও প্রায়ই খবরে উঠে আসেন তিনি। একসময়ের জনপ্রিয় এ অভিনেতাকে নিয়ে এবার যা ঘটল তা রীতিমতো দুঃখজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন অভিনেতা হাসান মাসুদ।

    গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাত থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি পোস্ট। সেখানে দাবি করা হয়েছে— রাজধানীর একটি অনুষ্ঠানে হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। এ বিষয়ে জানতে চাইলে ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা বলে জানান এ অভিনেতা।

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই পোস্টে বেশ কিছু ভুল তথ্য ও বর্ণবাদী বিবরণ রয়েছে। এমনকি হাসান মাসুদের সঙ্গে হানিয়া আমিরের হাত না মেলানোর দাবিটিও সম্পূর্ণ ভুয়া। বাংলাদেশ সফরে পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হানিয়া আমির প্রসঙ্গে এ অভিনেতা বলেন, আমি তাকে চিনি না, জানি না। সে কবে বাংলাদেশে এসেছে, কবে যাবে, তাও জানি না।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    হাসান মাসুদ বলেন, সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে যে— এমন একটা আজগুবি খবর ছড়ায় কীভাবে? এটা দায়িত্বহীনতার পরিচয়। আমাকে নিয়ে একটা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ব্যাপারটি আমার জন্য ভীষণ অপমানজনক।

    তিনি বলেন, আমার সুনাম নষ্ট করার জন্য এটা করা হয়েছে। যারা এমন তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব, তারা যদি এটি সংশোধন না করে।

    প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর রাতে সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। প্রথমবারের মতো তার বাংলাদেশ সফর তরুণদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে।

    বিনোদন ডেস্ক

  • হানিয়া আমিরকে আমি চিনি না: হাসান মাসুদ

    দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ঘুরছে। যেখানে দাবি করা হয়েছে, শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।

    এ খবরটি একেবারে ভুয়া বলে জানিয়েছেন হাসান মাসুদ।

    ওই পোস্টে বলা হয়েছে, ‘শিল্পকলায় হানিয়া আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তারকাদের এক বিশাল মিলনমেলার উৎপত্তি হয়। বাংলাদেশের ছোট-বড় সব তারকারাই সেখানে উপস্থিত ছিল।

    যেমন আরশ খান, মিলন মালহোত্রা, আদনান আদি, মুন্না খান, মৌসুমীর স্বামী ও মহানায়ক রুবেলসহ আরও অনেকে। হাসান মাসুদও তাদের সঙ্গে ছিলেন। 

     হানিয়া আমির একে একে সবার সঙ্গে হাত মেলালেন। যখন হাসান মাসুদ হাত মেলানোর জন্য নিজের ডান হাত বাড়িয়ে দিলেন, পাকিস্তানি এই মডেল তখন তার সঙ্গে হাত মেলাতে আপত্তি জানান।

    মূলত হাসান মাসুদ দেখতে কালো বলেই তার সঙ্গে হাত মেলাননি হানিয়া আমির।’

    এ বিষয়ে হাসান মাসুদ বলেন, ‘এমন কোনো ঘটনা আমার জানা নেই। হানিয়া আমিরকেই আমি চিনি না। তিনি কবে বাংলাদেশে এসেছেন, তা জানাও আমার কথা নয়।

    বলা দরকার, গত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখ নয় শাকিবকেই বেছে নিলেন হানিয়া আমির

    প্রথমবারের মতো বাংলাদেশে এসে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় হোটেল শেরাটনে এক জমকালো অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন এই অভিনেত্রী। ওই অনুষ্ঠানে ঘটে এক চমকপ্রদ মুহূর্ত। 

    মঞ্চে হানিয়া আমিরের সামনে বলিউড ও ঢালিউডের দুই কিং খানের ছবি এক পর্দায় আনা হয়। এ বিষয়ে পাকিস্তানি অভিনেত্রীর কাছে প্রশ্ন করা হয়, শাকিব খান এবং শাহরুখ খানের মধ্যে কাকে বেছে নেবেন?

    তখন দর্শক সারিতে ছিল টানটান উত্তেজনা। কাকে বেছে নেবেন হানিয়া আমির! তবে মুহূর্তেই তিনি বলে দিলেন শাকিব খানের নাম। সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। 

    তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে নানা আলোচনার- সমালোচনার জন্ম হয়। অনেকে মন্তব্য করেছেন- বাংলাদেশের দর্শকদের খুশি করতেই শাকিব খানের নাম বলেছেন হানিয়া। এতে তার সত্যিকারের পছন্দের বিষয়ে প্রশ্ন ওঠে। কিন্তু শাকিবের নাম বলার পরপরই একটি কথা বলতে শোনা যায় হানিয়া আমিরকে। তাতে খানিকটা স্পষ্ট হন নেটিজেনরা— ঠিক কেন শাকিব খানকেই বেছে নিয়েছিলেন হানিয়া আমির। এ সময় উচ্ছ্বাসের সঙ্গে হানিয়াকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় আপনারা শাকিব খানকেই বেশি পছন্দ করেন।’  এ মন্তব্য থেকে বোঝা যায়, দর্শকদের পছন্দের প্রতি সম্মান জানাতেই তিনি শাকিব খানের নাম নিয়েছেন, তবে নিরপেক্ষতার সঙ্গে দুজনেই যে তার পছন্দের— তা বলাই বাহুল্য।

    বিনোদন ডেস্ক