Tag: হানিয়া আমির

  • হানিয়া-সজল কারোর সঙ্গেই আমার বন্ধুত্ব নেই: মাহিরা খান

    ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তার উদ্দেশ্যে আয়োজিত এক দাতব্য তহবিল সংগ্রহ অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যে গেছেন পাকিস্তানি চলচ্চিত্র ও নাট্যজগতের শীর্ষ তারকা মাহিরা খান। ‘লাক্স ইভেন্টস ইউকে’র উদ্যোগে লন্ডনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে তিনি ব্রিটিশ-পাকিস্তানি কমিউনিটির ভক্তদের সঙ্গে বিশেষ মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন। 

    অনুষ্ঠান চলাকালীন এক প্রশ্নের জবাবে মাহিরা খানের কাছে জানতে চাওয়া হয়— সজল আলি, হানিয়া আমির ও ইকরা আজিজের মধ্যে কার সঙ্গে তিনি পরবর্তীতে কাজ করতে চান? 

    প্রশ্নের উত্তরে মাহিরা অত্যন্ত স্পষ্টভাবে জানান, এই তিন সহশিল্পীর সঙ্গেই তার সুন্দর সম্পর্ক রয়েছে, তবে তারা কেউই তার ঘনিষ্ঠ বন্ধু নন। 

    মাহিরা বলেন, ‘তাদের সবার সঙ্গেই আমার সুসম্পর্ক রয়েছে, কিন্তু তাদের কারোর সঙ্গেই আমার গভীর বন্ধুত্ব নেই।’ ব্যস্ত সূচির কারণে নিয়মিত দেখা-সাক্ষাৎ বা আড্ডা দেওয়া সম্ভব হয় না বলেই তাদের মধ্যে দূরত্ব থাকে বলে উল্লেখ করেন তিনি। 

    শিল্পীদের মধ্যে কোনো ধরণের প্রতিদ্বন্দ্বিতা বা তিক্ততা রয়েছে কিনা— এমন সম্ভাবনাও নাকচ করে দেন মাহিরা। 

    কথোপকথনের একপর্যায়ে অভিনেত্রী সজল আলির ভূয়সী প্রশংসা করেন মাহিরা। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে তিনি ও সজল যদি কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করেন, তবে তা পাকিস্তানি চলচ্চিত্রের ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা হতে পারে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সোশ্যাল মিডিয়ায় মাহিরায় এমন স্পষ্টবাদী বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তরা তার এই সততার প্রশংসা করেন। অনেকেই ভবিষ্যতে পর্দায় সজল ও মাহিরার রসায়ন দেখার আগ্রহ প্রকাশ করেছেন। 

    মাহিরা খানকে সর্বশেষ ‘লাভ গুরু’, ‘নিলুফার’ এবং ‘আগ লাগে বস্তি মে’ চলচ্চিত্রে দেখা গেছে। এ ছাড়া ‘রাজিয়া’, ‘হাম কাহাঁ কে সাচে থে’, ‘এক হ্যায় নিগার’, ‘সদকে তুমহারে’, ‘বিন রায়’ ও ‘কায়েদ-ই-আজম জিন্দাবাদ’-এর মতো জনপ্রিয় ড্রামা ও চলচ্চিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

    খুব শিগগিরই তাকে ওয়াহাজ আলির বিপরীতে নতুন ধারাবাহিক ‘মিট্টি দে বাওয়ে’-তে দেখতে পাবেন দর্শকরা। 

    সূত্র: সিয়াসাত ডেইলি 

    বিনোদন ডেস্ক

  • হানিয়া আমিরের পোশাক নিয়ে নেটপাড়ায় তীব্র বিতর্ক, উরফি জাভেদের সঙ্গে তুলনা

    পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ‘ইভস সেন্ট লরেন্ট’-এর আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। 

    ইভেন্টে তার লুক ও ফ্যাশন চয়েস প্রশংসিত হলেও, পোশাকের ধরন নিয়ে নেটিজেনদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।

    কী পোশাক পরেছিলেন হানিয়া?

    হাই-প্রোফাইল এই উদ্বোধনী অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে হানিয়াকে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়তে, ছবি তুলতে এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। 

    অনুষ্ঠানে হানিয়া সম্পূর্ণ কালো রঙের একটি ‘ইভস সেন্ট লরেন্ট’ অনসাম্বল (পোশাক) পরিধান করেছিলেন, যার মধ্যে ছিল একটি সিল্কের রাফেল্ড ম্যাক্সি স্কার্ট এবং সঙ্গে কালো স্টকিংস। এই ওয়েস্টার্ন লুকের সঙ্গে তিনি নুড মেকআপ এবং একটি স্লিক ওয়েট-হেয়ার (ভেজা চুলের) স্টাইল বেছে নিয়েছিলেন। 

    হানিয়ার এই খোলামেলা ওয়েস্টার্ন পোশাকের ভিডিও সামনে আসতেই নেটদুনিয়া স্পষ্ট দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একদল ভক্ত হানিয়ার পাশে দাঁড়িয়ে তার ফ্যাশন চয়েসকে সমর্থন করেছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    একজন ভক্ত সমালোচকদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘আপনাদের সমস্যাটা কী? এটা সম্পূর্ণ তার (হানিয়া) নিজের পছন্দ। তাকে তার মতো থাকতে দিন। আপনারা সবসময় মানুষকে তার চেহারা বা পোশাক দিয়ে বিচার করতে প্রস্তুত থাকেন।’ 

    অন্যদিকে, সমালোচকদের মতে এ ধরনের ফ্যাশন পাকিস্তানের নিজস্ব সংস্কৃতি, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অনেকে হানিয়াকে ভারতীয় ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদ ও রাখি সাওয়ান্তের সঙ্গে তুলনা করতেও ছাড়েননি। 

    পাকিস্তানের জনপ্রিয় অনলাইন শপিং সাইটের নাম টেনে একজন মন্তব্য করেন, ‘যখন আপনি দারাজ থেকে উরফি জাভেদের অর্ডার দেবেন!’ আবার কেউ কেউ লিখেছেন, ‘আমাদের মেয়েদের জন্য এটি একটি খারাপ উদাহরণ।’ 

    এছাড়া অনেকে অভিনেত্রী আলিজাহ শাহর প্রসঙ্গ টেনে বলেন, আলিজাহ এই ধরনের পোশাক পরলে হয়তো সামাজিক যোগাযোগমাধ্যমে এর চেয়েও অনেক বেশি ট্রোলের শিকার হতেন। 

    এদিকে, পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ও ট্রোল চললেও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানাননি হানিয়া আমির। সাধারণত যেকোনো বিতর্কিত বিষয় এড়িয়ে চলতেই পছন্দ করেন এই অভিনেত্রী। 

    সূত্র: সামা টিভি 

    বিনোদন ডেস্ক

  • ফোর্বসের তালিকায় হানিয়া আমির

    পাকিস্তানের বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি এই তারকা মর্যাদাপূর্ণ ২০২৬ সালের ‘ফোর্বস ৩০ অনূর্ধ্ব ৩০ এশিয়া’ তালিকায় বিনোদন ও ক্রীড়া ক্যাটাগরিতে আনুষ্ঠানিকভাবে জায়গা করে নিয়েছেন। 

    এই স্বীকৃতি আঞ্চলিক অঙ্গনে অন্যতম প্রভাবশালী তরুণ ব্যক্তিত্ব হিসেবে তার উত্থানকে যেমন প্রমাণ করে, তেমনি তার বাণিজ্যিক সাফল্য ও ক্রমবর্ধমান আন্তর্জাতিক পরিচিতিকেও তুলে ধরেছে। 

    ২০১৬ সালে রূপালি পর্দায় অভিষেকের পর থেকে হানিয়া আমিরের এই দীর্ঘ পথচলার কথা বিশেষভাবে উল্লেখ করেছে ফোর্বস। বর্তমানে ইনস্টাগ্রামে ২ কোটিরও বেশি ফলোয়ার নিয়ে তিনি পাকিস্তানের সবচেয়ে অনুসরিত নারী। 

    ফোর্বস জানিয়েছে, জনপ্রিয় সব নাটকে ধারাবাহিক চমৎকার অভিনয় এবং সাম্প্রতিক সময়ে সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করার ক্ষমতাই তাকে এই বৈশ্বিক স্বীকৃতি এনে দিয়েছে। 

    পাশাপাশি বিনোদন দুনিয়ায় তার ক্রমবর্ধমান প্রভাবের বিষয়টিও এই তালিকায় উঠে এসেছে। বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘জো বাচে হ্যায় সাঙ্গ সামেত লো’-তে তার অন্তর্ভুক্তি চলতি বছরের শেষের দিকে তাকে আরও বড় পরিসরে আন্তর্জাতিক দর্শকদের সামনে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ফোর্বসের এই স্বীকৃতি কেবল হানিয়ার অভিনয় দক্ষতার মধ্যেই সীমাবদ্ধ নয়। অভিনয়ের পাশাপাশি তার সামাজিক দায়বদ্ধতা এবং বিভিন্ন প্রচারণামূলক কাজের প্রতি অঙ্গীকারকেও সম্মান জানানো হয়েছে। 

    সম্প্রতি জাতিসংঘ নারী সংস্থার জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে তার নিয়োগ পাওয়ার বিষয়টি ফোর্বস বিশেষভাবে উল্লেখ করেছে। বিনোদন ও সমাজসেবার এই দ্বিমুখী সমন্বয় পাকিস্তানের আধুনিক সাংস্কৃতিক অঙ্গনে হানিয়াকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। 

    বছরের অন্যতম ব্যস্ত ও সফল এই সময়ে ক্যারিয়ারের এমন একটি বড় অর্জনকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উদযাপনের মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তারকা। 

    বিনোদন ডেস্ক

  • হানিয়া ও আসিমের ভাইরাল ভিডিও নিয়ে নেটিজেনদের জল্পনা

    জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও অভিনেতা আসিম আজহার সফল তারকা জুটি হিসেবে বেশ পরিচিত। ২০১৮ সালের দিকে এ তারকা জুটির ঘনিষ্ঠতা প্রথম সামাজিক মাধ্যমে আলোচনায় আসে। একটা সময় তাদের প্রেম ছিল খোলামেলা। এরপর তিক্ত বিচ্ছেদ তাদের আলাদা করে দেয়। 

    দীর্ঘ নীরবতার পর সম্প্রতি তাদের ঘনিষ্ঠতা আবারও নজর কেড়েছে নেটিজেনদের মাঝে। যুক্তরাষ্ট্রের আসিম আজহারের কনসার্টে হঠাৎ করেই দেখা মেলে হানিয়া আমিরের। আর তারপরই ভাইরাল একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে নতুন করে আলোচনা— বন্ধুত্ব নাকি পুরনো সম্পর্কের নতুন অধ্যায় শুরু। 

    পরে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে খবর প্রকাশ পায়। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আবারও তাদের একসঙ্গে ঘনিষ্ঠতা সম্পর্কে নতুন করে গুঞ্জন তৈরি করেছে। সেই সঙ্গে আলোচনায় আসে আসিম আজহারের আগের বাগদান ভেঙে যাওয়ার বিষয়টিও।

    সম্প্রতি একটি কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অভিনেতা আসিম আজহার। সেখানেই দর্শকদের মাঝে উপস্থিত ছিলেন অভিনেত্রী হানিয়া আমির। তাকে দেখতে পেয়েই ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কনসার্ট চলাকালীন হঠাৎই মঞ্চে ঘটে যায় এক চমকপ্রদ মুহূর্ত।  কিছু সময়ের জন্য হানিয়া আমিরের হাত ধরে রাখেন আসিম। সেই দৃশ্যই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দুজনকে হাসিখুশি ও স্বাভাবিক ভঙ্গিতে দেখা যায়, যা ভক্ত-অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে, যা পুরো ঘটনাকে আরও আলোচিত করে তোলে।

    সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দর্শকরা চিৎকার করে ‘হানিয়া, হানিয়া’ বলে ডাকছেন। আবার আসিম গান গাওয়ার সময় তার কয়েকজন ভক্তের হাত ধরেন। আর প্রথম সারিতেই ছিলেন হানিয়া। আসিমও সেই মুহূর্তে হাসিমুখে সাড়া দেন, আর হানিয়ার দিকে হাত বাড়িয়ে দেন। এ ঘটনায় তাদের প্রেম নিয়ে নতুন আলোচনার সূত্রপাত।  

    তবে কনসার্টে নিজেকে আড়ালে রাখতে চেয়েছিলেন হানিয়া আমির। অভিনেত্রী মুখ ঢেকেছিলেন যে রুমাল দিয়ে, তাতে বড় বড় অক্ষরে লেখা ছিল ‘আসিম আলি’। ভিড়ের মধ্যে নিজেকে লুকিয়ে রাখতে চাইলেও ভক্তরা  ঠিকই তাকে চিনে ফেলেন। সামাজিক মাধ্যমে একাধিক ছবি আর ভিডিও সামনে আসে সেই কনসার্টে হানিয়া আমিরের। 

    ভাইরাল সেই ভিডিও ঘিরে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, এটি কেবল বন্ধুত্ব। আবার কারও কারও মতে, এটা পুরোনো সম্পর্ক নতুন করে জোড়া লাগার ইঙ্গিত। তবে এত জল্পনা-কল্পনার মাঝেও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি আসিম আজহার বা হানিয়া আমির। তাই প্রশ্নটা থেকেই যাচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • হানিয়া আমিরের যে ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়

    পাকিস্তানি সংগীতশিল্পী আসিম আজহার এবং জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার ঝড় তুলেছে। যুক্তরাষ্ট্রে আসিমের একটি কনসার্টে তাদের বিশেষ একটি মুহূর্ত ক্যামেরাবন্দি হয়, যা এখন নেট দুনিয়ায় ভাইরাল।

    রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আসিম আজহারের একটি কনসার্টে দর্শকসারিতে উপস্থিত ছিলেন হানিয়া আমির। তাকে দেখা মাত্রই ভক্তদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তবে চমকের তখনও বাকি ছিল। পারফরম্যান্স চলাকালীন এক পর্যায়ে আসিম আজহার মঞ্চে হানিয়ার হাত ধরেন। যদিও এটি ছিল খুবই সংক্ষিপ্ত একটি মুহূর্ত, কিন্তু উপস্থিত ভক্তদের নজর এড়াতে পারেনি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। অনেকে এই মিথস্ক্রিয়াকে ‘অর্থবহ’ এবং ‘অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করছেন। তাদের এই ‘ওয়ার্ম ইন্টারঅ্যাকশন’ বা উষ্ণ সম্পর্ক কি পুরোনো বন্ধুত্বের ইঙ্গিত নাকি নতুন কিছুর শুরু—তা নিয়ে এখন সরগরম সামাজিক মাধ্যম।

    উল্লেখ্য, ২০১৮ সাল থেকেই হানিয়া ও আসিমের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। ২০২৫ সালের জুনে আসিম তার সাবেক বাগদত্তা মেরুব আলির সঙ্গে বিচ্ছেদের পর আবারও তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। কনসার্টে হানিয়ার উপস্থিতি সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। অনেকে সামাজিক মাধ্যমে এই জুটিকে বিয়ের আহ্বানও জানিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • নিউইয়র্কে মুখ ঢেকে ‘প্রেমিকের’ কনসার্টে, যেভাবে ধরা পড়লেন হানিয়া আমির!

    পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে সম্প্রতি সংগীতশিল্পী আসিম আজহারেরর নিউইয়র্ক কনসার্টে দেখা গেছে। এতে তাদের সম্পর্ক নিয়ে পুরোনো গুঞ্জন আবারও জোরালো হয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, হানিয়া নিজেকে আড়াল করার চেষ্টা করছেন। মুখে কাপড় দিয়ে ও মাথায় টুপি পরে তিনি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে নিজের নাটকের জনপ্রিয় গান ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ গাইছিলেন।

    তবে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা সত্ত্বেও ভক্তরা দ্রুতই তাকে চিনে ফেলেন। পরে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

    ২০১৮ সাল থেকেই হানিয়া ও আসিমের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। ২০২৫ সালের জুনে আসিম তার সাবেক বাগদত্তা মেরুব আলির সঙ্গে বিচ্ছেদের পর আবারও তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। কনসার্টে হানিয়ার উপস্থিতি সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। অনেকে সামাজিক মাধ্যমে এই জুটিকে বিয়ের আহ্বানও জানিয়েছেন।

    এদিকে জল্পনা আরও বাড়িয়ে হানিয়া পরে ইনস্টাগ্রামে নিউইয়র্কের রাস্তায় হাঁটার একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাকে ‘Outta My Mind’ গাইতে শোনা যায়। গানটি কানাডীয় শিল্পী মনসুনের।

    বর্তমানে আসিম আজহার উত্তর আমেরিকায় একটি রেকর্ডগড়া কনসার্ট ট্যুরে ব্যস্ত, যার বেশিরভাগ শো প্রায় হাউসফুল।

    অনলাইন ডেস্ক

  • মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া

    জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন হয়রানি এবং বুলিং নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি বিদ্রূপাত্মকভাবে লিখেছেন ‘অ্যাটেনশন সিকার’, সেখানে তিনি ডিজিটাল জগতের রূঢ় বাস্তবতা তুলে ধরেন। 

    ‘কাভি ম্যাঁয় কাভি তুম’ (২০২৪) এবং ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ (২০২৫)-এর মতো জনপ্রিয় পাকিস্তানি ড্রামার এই অভিনেত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাম্প্রতিক অনুপস্থিতির কারণ ছিল ক্রমাগত নেতিবাচকতা। এমনিতে অনলাইন দুনিয়ায় এই অভিনেত্রী বেশ সরব থাকেন। 

    হানিয়া বলেন, ‘আমি বিতর্কের কাছে নতুন কেউ নই। কিন্তু এই নেতিবাচকতা আমাকে ভাবিয়ে তুলেছিল যে আমার নিজেকে বদলে ফেলা উচিত কিনা।’ 

    তিনি আক্ষেপ করে বলেন, ‘মানুষ সুখী নারীদের ঘৃণা করে। শুধু পুরুষরাই নয়, এমনকি নারীরাও এই তালিকায় রয়েছে।’

    নারীদের প্রতি অন্য নারীদের নেতিবাচক মনোভাব নিয়ে হানিয়া চরম হতাশাও প্রকাশ করেন। একে তিনি একটি ‘হেট ট্রেন’ বা ঘৃণার মিছিল হিসেবে অভিহিত করে বলেন, ‘আমরা যেন অন্য নারীকে নিচু করার মধ্যেই এক ধরণের শান্তি খুঁজে পাই।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি আরও যোগ করেন, আগে এই সামাজিক বিচারগুলো ঘরে বা সমাজে সীমাবদ্ধ ছিল, এখন তা ইনস্টাগ্রামে চলে এসেছে। এখনও মানুষের বর্ণ বা শারীরিক গঠন নিয়ে মন্তব্য করা হচ্ছে। 

    হানিয়া সম্প্রতি তার এবং এক বান্ধবীর পোশাকের মধ্যে করা একটি ‘দিস অর দ্যাট’ তুলনামূলক পোস্টের উদাহরণ টেনে প্রশ্ন তোলেন— কেন এই ধরণের কনটেন্ট তৈরি করা হয়? 

    তার ভাষায়, ‘যদি এটি ফ্যাশন নিয়েই হতো, তবে আপনারা কেন পুরুষদের সঙ্গে অন্য পুরুষের তুলনা করেন না?’ তার মতে, এই ধরণের তুলনা কেবল নারীদের মধ্যে অহেতুক প্রতিযোগিতাই বাড়িয়ে দেয়। 

    খ্যাতি অর্জন করলে প্লাস্টিক সার্জারি বা অসৎ উপায়ের আশ্রয় নেওয়ার যে অপবাদ নারীদের দেওয়া হয়, তারও প্রতিবাদ জানান হানিয়া। 

    তিনি বলেন, ‘কোনো নারী যখন প্রচলিত নিয়ম নিয়ে প্রশ্ন তোলে, তখন সে নিরাপদ থাকে না। আপনারা একটু ভাবুন তো, একজন সুখী ও সন্তুষ্ট নারীকে দেখলে আপনাদের কেন খারাপ লাগে?’

    হানিয়া তার অনুসারীদের উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘আমাদের একটু থামা উচিত এবং ভাবা উচিত— আমরা কি কাউকে কেবল সে জনপ্রিয় বলে ঘৃণা করছি? নাকি সে অনেক কিছু অর্জন করেছে বলে? নাকি সে তার জীবনকে দারুণভাবে উপভোগ করছে বলে?’

    হানিয়ার এই সাহসী পোস্টের নিচে দেশটির অনেক প্রভাবশালী ব্যক্তি এবং তারকা অভিনেত্রীর প্রশংসা করেছেন। পরিশেষে তিনি সবাইকে ইতিবাচক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘মানুষকে তার নিজের মতো থাকতে দিন।’

    সূত্র: দ্র এক্সপ্রেস ট্রিবিউন

    বিনোদন ডেস্ক

  • শেষ হলো হানিয়া-আব্বাসের আলোচিত সিরিজ ‘মেরি জিন্দেগি হ্যায় তু’

    পাকিস্তানের বর্তমান সময়ের জনপ্রিয় তারকা জুটি হানিয়া আমির ও বিলাল আব্বাস খানের বহুল আলোচিত সিরিজ ‘মেরি জিন্দেগি হ্যায় তু’-এর যাত্রা শেষ হলো। ২০২৫ সালের শেষ দিকে শুরু হওয়া এ নাটক দীর্ঘ চার মাসের সফল প্রচারের পর গত ২২ মার্চ মুক্তি পায় এর শেষ পর্ব। ৩৪ পর্বের এ মেগা হিট সিরিজটি বিদায়বেলায় দর্শকহৃদয়ে বড় এক শূন্যতা রেখে গেছে।

    জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এ নাটকটিতে ‘ডা. আয়রা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন। এ নাটকে হানিয়ার বিপরীতে ‘কামইয়ার’ চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেন বিলাল আব্বাস খান।

    কাজ শেষ করার পর নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন হানিয়া আমির। শুটিং সেটের পর্দার পেছনের কিছু অদেখা মুহূর্ত শেয়ার করে অভিনেত্রী লিখেছেন—‘সফর কঠিন ছিল, কিন্তু গন্তব্য প্রিয়। বিদায়, প্রিয়রা।’

    সামাজিক মাধ্যমে তার এমন বিদায়ী বার্তায় ভক্ত-অনুরাগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। মন্তব্য ঘরে আবেগ ধরে রাখতে পারেননি তারা, জানিয়েছেন ভালোবাসার কথা।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    রাদান শাহের দুর্দান্ত চিত্রনাট্য ও মুসাদ্দিক মালেকের সুনিপুণ পরিচালনায় নাটকটি শুধু পাকিস্তানেই নয়, আন্তর্জাতিকভাবেও ব্যাপক সমাদৃত হয়েছে। হানিয়া আমির ও বিলাল আব্বাস ছাড়াও এ সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আলি রেহমান খান, আলী খান, জাভেরিয়া আব্বাসি, ওয়ার্দা আজিজ প্রমুখ। বর্তমানে নাটকের সবকটি পর্ব ইউটিউব প্ল্যাটফর্মে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

    নাটকটির সফলতায় বড় ভূমিকা রেখেছে এর টাইটেল ট্র্যাক বা ওএসটি। অসীম আজহার ও সাবরি সিস্টার্সের কণ্ঠে গাওয়া গানটি মাসজুড়েই ছিল মিউজিক চার্টের শীর্ষে।

    বিনোদন ডেস্ক

  • হানিয়াকে নিয়ে মিথ্যাচার, ফেঁসে গেলেন আদনান ফয়সাল

    পাকিস্তানি অভিনেতা ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর মেরাজ হক সম্প্রতি পডকাস্ট হোস্ট আদনান ফয়সালের বিরুদ্ধে ‘ভণ্ডামির’ অভিযোগ তুলেছেন। জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে আদনান ফয়সালের করা এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই বিতর্কের সূত্রপাত হয়।

    বিতর্কটি শুরু হয় যখন ‘এফএইচএম পাকিস্তান’-এর মালিক আদনান ফয়সাল দাবি করেন, তার পডকাস্টে আসার জন্য হানিয়া আমির ২০ লক্ষ (২ মিলিয়ন) রুপি দাবি করেছিলেন।

    সম্প্রতি ফয়সাল কোরাইশির সঞ্চালিত একটি অনুষ্ঠানে পুনরায় তিনি এই দাবি করেন। আদনান ফয়সাল জানান, তিনি প্রায় ৭০০টিরও বেশি সাক্ষাৎকার নিয়েছেন এবং কাউকে কখনো টাকা দেননি। তার ভাষ্যমতে, ফয়সাল কোরাইশির মতো তারকাকে যেখানে তিনি পারিশ্রমিক দেননি, সেখানে হানিয়া আমিরকে টাকা দেওয়ার প্রশ্নই ওঠে না।

    আদনান ফয়সালের এই মন্তব্যের পরই সরব হন মেরাজ হক। তিনি অভিযোগ করেন, আদনানের টিম উল্টো মেরাজকে তাদের পডকাস্টে আসার আমন্ত্রণ জানিয়েছিল, তবে শর্ত ছিল মেরাজকেই ২ লক্ষ ৮৫ হাজার রুপি দিতে হবে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    একে ‘প্রমোশনাল এক্সপোজার’ বা প্রচারণার সুযোগ হিসেবে উল্লেখ করা হয়েছিল। মেরাজ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানান, তিনি কোথাও ইন্টারভিউ দেওয়ার জন্য টাকা দেন না। মেরাজের এই অভিযোগের পর আরও অনেক কনটেন্ট ক্রিয়েটর আদনান ফয়সালকে নিয়ে মুখ খুলতে শুরু করেছেন।

    ট্রাভেল ইনফ্লুয়েন্সার জেনিথ ইরফানও একই ধরনের প্রস্তাব পাওয়ার কথা জানিয়ে বিষয়টিকে ‘সন্দেহজনক’ বলে অভিহিত করেন। সামাজিক মাধ্যমে তালহা ভাইবস নামে একজন অভিযোগ করেন, পডকাস্টে আসার জন্য তার কাছে ৩ লক্ষ রুপি চাওয়া হয়েছিল। অভিনেত্রী আইমান খান এই বিতর্কিত পোস্টে হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন, যা নেটিজেনদের মাঝে আলোচনার খোরাক জুগিয়েছে।

    ঘটনাটি পাকিস্তানের ডিজিটাল মাধ্যমে পারিশ্রমিক ও স্বচ্ছতা নিয়ে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে। নেটিজেনদের মতে, একদিকে বড় তারকাদের ‘চাহিদা’ নিয়ে সমালোচনা করা এবং অন্যদিকে ছোট ক্রিয়েটরদের কাছ থেকে টাকা চেয়ে সাক্ষাৎকার নেওয়া চরম দ্বিমুখী আচরণ।

    বিনোদন ডেস্ক

  • প্রযোজক বন্ধুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মুখ খুললেন হানিয়া

    পাকিস্তানি প্রযোজক উমর মুখতারের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ এবং তা নিয়ে সামাজিক মাধ্যমে চলা সমালোচনার মুখে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেত্রী হানিয়া আমির। অভিযুক্ত প্রযোজকের সঙ্গে বন্ধুত্বের কারণে গত কয়েকদিন ধরেই নেটিজেনদের তোপের মুখে ছিলেন তিনি।

    সম্প্রতি মডেল ও ইনফ্লুয়েন্সার মাহনুর রহিম প্রযোজক উমর মুখতারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে মাহনুর দাবি করেন, উমর তাকে সামাজিক মাধ্যমে গভীর রাতে (ভোর ৩টা) আপত্তিকর এবং অস্বস্তিকর বার্তা পাঠাতেন।

    একই ভিডিওতে মাহনুর হানিয়া আমিরেরও সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, হানিয়া পাকিস্তান ও জাতিসংঘের (UN) জাতীয় শুভেচ্ছা দূত হওয়া সত্ত্বেও কীভাবে এমন আচরণের অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    প্রশ্নের মুখে পড়ে এবার এ বিষয়ে স্পষ্ট জবাব দিলেন এই পাকিস্তানি অভিনেত্রী। গত ২০ ফেব্রুয়ারি ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে হানিয়া এই বিতর্কের জবাব দেন। তিনি লেখেন, ‘সম্প্রতি এমন একটি পরিস্থিতিতে আমার নাম জড়ানো হয়েছে, যে বিষয়ে আমার কোনো জ্ঞান বা সম্পৃক্ততা ছিল না। আমি বিষয়টি স্পষ্টভাবে পরিষ্কার করতে চাই।’

    হানিয়া জোর দিয়ে বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ করে এমন যেকোনো ধরনের হয়রানি বা শোষণের বিরুদ্ধে তার অবস্থান সব সময় আপসহীন। পাশাপাশি তিনি এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করারও আহ্বান জানান।

    এছাড়া সাহস করে নিজেদের অভিজ্ঞতার কথা বলার জন্য মাহনুর রহিমসহ অন্য নারীদের প্রশংসা করেন হানিয়া। অভিনেত্রী জানান, বর্তমানে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে তিনি অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন।  তিনি আরও যোগ করেন, ‘আমার সঙ্গে কারও পূর্বের মেলামেশাকে যেন কখনোই সেই ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ডের সমর্থন হিসেবে গণ্য না করা হয়।’

    নিজের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে হানিয়া আমির বলেন, প্রতিটি শিল্প ও সমাজে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং জবাবদিহিতা বজায় রাখা আমার অঙ্গীকার। একজন নারী হিসেবে ক্ষতিকর আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং যারা প্রতিবাদ করছেন তাদের সমর্থন দেওয়া আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। 

    বিনোদন ডেস্ক