Tag: হানিয়া আমির

  • হানিয়ার নকল বিয়ে!

    পাকিস্তানের আলোচিত তারকা জুটি হানিয়া আমির ও আসিম আজহার। সাম্প্রতিক গুঞ্জন, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। এরই মাঝে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে নতুন জল্পনা, গোপনে ইতোমধ্যে দুজন বিয়েও সেরে ফেলেছেন। 

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একটি আয়োজনে হানিয়া ও আসিম একসঙ্গে নাচছেন ও আনন্দে মেতে উঠেছেন। দুজনের পরনেই ছিল হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক। আশপাশের সাজসজ্জা ও পরিবেশ দেখে অনেকেরই মনে হয়েছে, এটি হয়তো কোনো গায়ে হলুদ বা বিয়ের অনুষ্ঠান। আর এ নিয়েই ভক্ত-অনুরাগীদের ধারণা, কিছুটা গোপনেই হয়তো চার হাত এক করেছেন হানিয়া আমির ও আসিম আজহার। 

    ভক্তরা সেই ভিডিওর মন্তব্যের ঘরে তাদের নতুন জীবনকে ঘিরে শুভকামনাও জানিয়েছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে এই ভিডিওর আসল রহস্য পরে উদঘাটিত হয়েছে। এটি আসলে তাদের বিয়ের কোনো আয়োজন ছিল না। সেটি ছিল হানিয়া আমিরের জন্মদিন উপলক্ষ্যে করা আয়োজন। গেল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ছিল এ পাকিস্তানি অভিনেত্রীর জন্মদিন। হানিয়ার জন্মদিনের থিমই ছিল ‘বিয়ে’। 

    এমনকি সেদিনের ভিডিওতে অভিনেত্রীকে স্পষ্ট বলতে শোনা যায়, ওয়েলকাম টু মাই ফেক ওয়েডিং—অর্থাৎ আমার নকল বিয়েতে স্বাগতম। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জন্মদিন উদযাপনের ভিডিও শেয়ার করেন হানিয়া নিজেও। মজার ছলে ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, চুপিচুপি ভিডিও করা ঠিক না, এটা খারাপ। 

    প্রসঙ্গত, গত কয়েকমাস ধরে পাকিস্তানের শোবিজে হানিয়া ও আসিমের বিয়ের গুঞ্জন নিয়ে নানা ধরনের কথা শোনা যাচ্ছে। দীর্ঘদিন পর বিভিন্ন জায়গায় প্রকাশ্যে দুজনকে একসঙ্গে দেখা গেছে। কিন্তু তাদের মধ্যে প্রেম চলছে কিনা বা বিয়ের পরিকল্পনা সম্পর্কে দুজনের কেউই এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। 

    বিনোদন ডেস্ক

  • হানিয়া আমিরের নতুন সিরিয়াল নিয়ে তুমুল আলোচনা

    গত বছরের মাঝামাঝিতে ‘সর্দার জি ৩’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে পাকিস্তানি তারকা হানিয়া আমিরের। এছাড়াও ২০২৪ সালে ‘কাভি মে কাভি তুম’ সিরিয়ালে অভিনয় করে দর্শক–সমালোচকদের প্রশংসা কুড়ান হানিয়া আমির। এরপর কিছুদিন তাকে নতুন কোনো ধারাবাহিকে দেখা যায়নি। প্রায় এক বছর বিরতির পর আবারও টেলিভিশনে ফিরেছেন এই জনপ্রিয় তারকা।

    এবার তিনি অভিনয় করছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ সিরিয়ালে। এই নাটকে প্রথমবারের মতো তার বিপরীতে দেখা গেছে বিলাল আব্বাস খানকে। আইরা ও কাময়ার চরিত্রে এই জুটির অভিনয় দর্শকের নজর কেড়েছে।

    ২০২৫ সালের ৭ নভেম্বর এআরআই ডিজিটালে প্রচার শুরু হয় ‘মেরি জিন্দেগি হ্যায় তু’। ইউটিউবে প্রতিটি পর্বই কোটির বেশি ভিউ পাচ্ছে। চলতি বছরের জানুয়ারির শুরুতেই সিরিয়ালটির মোট ভিউ ছাড়িয়েছে ৬০০ মিলিয়ন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সিরিয়ালটি ঘিরে ব্যাপক আলোচনা চলছে। পাকিস্তানের বাইরে বাংলাদেশ ও ভারতেও দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে এটি। প্রেম, বিশ্বাস, ভুল–বোঝাবুঝি ও আবেগের টানাপোড়েনকে কেন্দ্র করে গল্প এগিয়েছে, যেখানে কাময়ার ও আইরার সম্পর্ককে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। বিশেষ করে হানিয়া আমির ও বিলাল আব্বাস খানের পর্দার রসায়ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছে।

    তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও রয়েছে। ধীরগতির গল্প বলা ও অতিরিক্ত ফ্ল্যাশব্যাক ব্যবহার নিয়ে কেউ কেউ অসন্তোষ প্রকাশ করেছেন। দর্শকদের মতে, চিত্রনাট্য আরও সংক্ষিপ্ত ও ঝরঝরে হতে পারত।

    সিরিয়ালের টাইটেল গানটিও আলাদা করে জনপ্রিয়তা পেয়েছে। গানটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছে। সিক্স সিগমা প্লাসের প্রযোজনায় ধারাবাহিকটি নির্মাণ করেছেন মুসাদ্দিক মালেক। 

    এদিকে, ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করা এই অভিনেত্রী এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’ ও ‘আনা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে নিয়ে রহস্যময় ইঙ্গিত দিলেন হানিয়া আমির

    পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন নতুন নয়। তবে এবার আর শুধু গুঞ্জনেই থেমে থাকেননি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু মজার অথচ স্পষ্ট ইঙ্গিতের কারণে ভক্তদের মধ্যে ধারণা জোরালো হচ্ছে খুব শিগগিরই, সম্ভবত আগামী সপ্তাহেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হানিয়া। 

    পাকিস্তানি গায়ক আসিম আজহারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। সম্প্রতি তাদের বিয়ে নিয়ে খবর ছড়িয়ে পড়তেই ইন্টারনেটজুড়ে শুরু হয় তুমুল আলোচনা। প্রি-ওয়েডিংয়ের আয়োজনের গুঞ্জন শোনা যায়। কিছু ছবি ভাইরাল হয়। আর সবশেষে হানিয়ার নিজস্ব মন্তব্য, সব মিলিয়ে রহস্য যেন আরও ঘনীভূত হয়েছে।

    এর আগে খবর আসে, শুক্রবার (১৬ জানুয়ারি) আসিম আজহারের বাসায় একটি কাওয়ালি নাইট আয়োজন করা হয়। অনুষ্ঠানটির একাধিক ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে মিল দেখা যায় ব্যাকড্রপ ও পোশাকের রঙে। এতে অনেকেই ধারণা করেন, প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও নিশ্চয়তা মেলেনি। 

    তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে হানিয়ার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে ভক্তদের মন্তব্যের জবাব। এক ভক্ত প্রশ্ন করেন, ‘পরের ফাংশন কি ঢোলকি নাইট?’ এর উত্তরে হানিয়া লেখেন, ‘ডান’। আরেকজন লেখেন, ‘কাল থেকেই শুরু, তাই তো?’ হানিয়ার জবাব, ছিল ‘একদম’।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অন্যদিকে, পাকিস্তানের বিয়ের আগে অন্যতম আয়োজন হলো মায়ুন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কনে বা বরকে নির্দিষ্ট কয়েক দিন বা এক দিন ঘরে থাকার নিয়ম মানতে হয়। সাধারণত হলুদ রঙের পোশাক পরানো হয় এবং পরিবারের বড়রা হলুদ, তেল ও প্রাকৃতিক উপাদান মেখে দেন। অনুষ্ঠানটি আনন্দ, গান ও পারিবারিক আড্ডার মাধ্যমে উদযাপন করা হয় এবং এটি ঢোলকি বা মেহেদি অনুষ্ঠানের আগেই সম্পন্ন হয়। এই মায়ুন অনুষ্ঠান কবে সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেত্রী সংক্ষেপে উত্তর দেন, ‘আজ’। হানিয়ার এই খুনসুটি ভরা জবাবগুলোই অনেক ভক্তের কাছে স্পষ্ট ইঙ্গিত বিয়ের আয়োজন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।

    উল্লেখ্য, এর আগে গ্যালাক্সি ললিউডের উপস্থাপক মোমিন আলি মুনশি দাবি করেছিলেন, ২০২৬ সালেই বিয়ের পরিকল্পনা করছেন হানিয়া আমির ও আসিম আজহার। সেই বক্তব্যের পর থেকেই জল্পনা আরও গতি পায়। তবে এত আলোচনার পরও এখনো পর্যন্ত হানিয়া আমির কিংবা আসিম আজহার কেউই আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর নিশ্চিত করেননি। ফলে ভক্তদের অপেক্ষা এখন শুধুই সেই চূড়ান্ত ঘোষণার। 

    সূত্র: ডেইলি টাইমস

    বিনোদন ডেস্ক

  • রহস্যময় পোস্টে হানিয়ার প্রেমজীবন ঘিরে ফের জল্পনা

    গায়ক অসীম আজহারের সঙ্গে সম্পর্ক নিয়ে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা উসকে দিয়েছেন পাকিস্তানের তারকা অভিনেত্রী হানিয়া আমির। অসীম আজহারের বাড়িতে আয়োজিত এক সঙ্গীতানুষ্ঠানের পর অভিনেত্রীর শেয়ার করা একটি রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 

    ‘কাভি ম্যায় কাভি তুম’ নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া হানিয়া সম্প্রতি ইনস্টাগ্রামে একাধিক ছবির ক্যারোসেল পোস্ট করেন। ছবিগুলোতে তাকে দেখা যায় অসীম আজহারের আয়োজিত একটি ঘরোয়া কাওয়ালি সন্ধ্যায় অংশ নিয়েছেন অভিনেত্রী, যা মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছে। 

    বিশেষ এই সন্ধ্যায় ২৮ বছর বয়সী অভিনেত্রী পরেছিলেন ভারী নকশায় সজ্জিত একটি হাফ-ব্যাকলেস কালো শাড়ি। বেণি করা চুলের স্টাইলের সঙ্গে কালো চুড়ি ও ভারী সোনার বালা তার লুককে আরও আকর্ষণীয় করে তোলে। ভক্তদের মতে, পুরো সাজেই ছিল ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    প্রসঙ্গত, অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে এত আলোচনার কারণ, হানিয়া আমির ও ‘জো তু না মিলা’ খ্যাত গায়ক অসীম আজহার অতীতে সম্পর্কে ছিলেন। তাই সাম্প্রতিক মাসগুলোতে হঠাৎ দুজনের একাধিক সূক্ষ্ম ইঙ্গিত আবারও পুনর্মিলনের সম্ভাবনা উসকে দিয়েছে। 

    বিশেষ করে অসীম আজহার তার প্রাক্তন বাগদত্তা মীরুব আলীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকেই এই গুঞ্জন আরও জোরালো হয়েছে। গুঞ্জন শুরুর পর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে এই জুটিকে একসঙ্গে দেখা গেছে। তবে এখনো পর্যন্ত হানিয়া আমির বা অসীম আজহার কেউই প্রকাশ্যে প্রেমের গুঞ্জনের বিষয়ে মুখ খোলেননি। 

    বর্তমানে অভিনয়ের ক্ষেত্রে হানিয়া বেশ ব্যস্ত সময় পার করছেন। তিনি শিগগিরই নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘জো বাচায় হ্যায় সাং সমই লো’-তে অভিনয় করতে যাচ্ছেন। অন্যদিকে, অসীম আজহার গত নভেম্বরের শেষের দিকে প্রকাশ করেছেন তার প্রথম স্বাধীন অ্যালবাম ‘অসীম আলী’, যা তার সংগীত জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। 

    বিনোদন ডেস্ক

  • হানিয়া আমিরের ডিভোর্স নিয়ে ভবিষ্যদ্বাণী, যে প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী

    পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। নতুন বছরের শুরু হতেই দেশটির বিনোদন জগৎ ললিউডে জোর গুঞ্জন ছড়ায়- গায়ক আসিম আজহারের সঙ্গে তার পুরোনো প্রেম নতুন করে জোড়া লাগতে পারে, যা গড়াতে পারে বিয়ে পর্যন্ত। তবে জ্যোতিষীরা ভবিষ্যদ্বাণী করেন, ২০২৬ সালে হানিয়ার ডিভোর্স হবে!

    একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে জ্যোতিষীরা বলেন, ‘বর্তমানে কোনো সম্পর্কে না থাকা সত্ত্বেও হানিয়ার ২০২৬ সালেই ডিভোর্স হবে’।  জ্যোতিষীদের এমন ভবিষ্যদ্বাণীর প্রতিক্রিয়া জানিয়েছেন ‘মেরি জিন্দেগি’ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় স্টোরি শেয়ার করে হানিয়া লিখেছেন, ‘আজব! আগে তো আমাকে বিয়ে করতে দিন’। 

    এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা হানিয়া ও হৃদয়ছোঁয়া গায়ক-অভিনেতা আসিম আজহারের বিয়ে নিয়ে নানা জল্পনা করছেন, যদিও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো খবর পাওয়া যায়নি।

    ২০১৮ সাল থেকে হানিয়া ও আসিমের প্রেমের খবর ছিল ওপেন সিক্রেট। তবে ২০২০ সালে সেই সম্পর্কে ইতি ঘটে। এরই মধ্যে আসিম আজহারের বাগদান ভেঙে যাওয়ার খবর সামনে এলে, হানিয়া ও আসিমের ফের কাছাকাছি আসার গুঞ্জন আরও জোরালো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের প্রতি ইতিবাচক ইঙ্গিত, বিভিন্ন পাবলিক ইভেন্টে একসঙ্গে উপস্থিতি—সব মিলিয়ে ভক্তদের মধ্যে তাদের ঘনিষ্ঠতার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। সে কারণেই অনেকের ধারণা, চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই তারকা জুটি।


    এদিকে আজহারের একক অ্যালবাম মুক্তির পর আবারও এ আলোচনা তুঙ্গে ওঠে, কারণ একটি গানে ‘হানিয়াআআ’ শব্দটি নেটিজেনদের দৃষ্টি কাড়ে। এতে করে দুজনের একের পর এক দেখা হওয়ার পর ভবিষ্যতে কী হতে পারে—তা নিয়ে ভক্তরা আরও কৌতূহলী হয়ে পড়েছেন। 

    হানিয়া আমিরের বিয়ে নিয়ে যখন পাকিস্তানের বিনোদন অঙ্গন উত্তাল, তখন এ বিষয়ে ভবিষ্যদ্বাণী করেন প্রখ্যাত জ্যোতিষী সামিয়া খান। হানিয়ার রাশিফল বিশ্লেষণ করে তিনি সতর্ক করে বলেন, এই মুহূর্তে হানিয়ার ক্যারিয়ারে মনোযোগ দেওয়া উচিত। তার মতে, ২০২৬ সালে বিয়ে করলে বিচ্ছেদের প্রবল সম্ভাবনা রয়েছে, যা হানিয়ার ব্যক্তিত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।  

    বিনোদন ডেস্ক

  • কেমন কেটেছে ২০২৫ সাল, ভক্তদের সঙ্গে শেয়ার করলেন হানিয়া আমির

    পাকিস্তানের তারকা অভিনেত্রী হানিয়া আমির সম্প্রতি এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে তার গত বছরের আতঙ্ক, শোক ও স্থিতিস্থাপকতার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। সেই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ২০২৫ সাল তাকে একইসঙ্গে ‘সবচেয়ে খারাপ এবং সবচেয়ে ভালো সময়ের’ অনুভূতি দিয়েছে। 

    রোববার (৪ জানুয়ারি) ইনস্টাগ্রামে শেয়ার করা ওই পোস্টে হানিয়া আমির মোট ২০টি ছবি শেয়ার করেন যেখানে শুটিং সেটের মুহূর্ত, বন্ধুদের সঙ্গে আড্ডা এবং ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত উঠে এসেছে। দীর্ঘ ক্যাপশনে তিনি তার পুরো বছরের মানসিক উত্থান-পতন ও আত্মঅনুসন্ধানের কথা তুলে ধরেন। 

    পোস্টে অভিনেত্রী লেখেন, একসময় তার বিশ্বাস ছিল যেকোনো দুঃখ এড়িয়ে বেঁচে থাকার মতো যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছেন তিনি। তবে জীবন তাকে বুঝিয়ে দিয়েছে যে সেই ধারণা ভুল ছিল।  হানিয়ার ভাষ্য, এই উপলব্ধি তাকে বদলে দিয়েছে এবং শিখিয়েছে আত্মবিশ্বাস কতটা ভঙ্গুর হতে পারে। 

    নিজের বাহ্যিক সংযম ও ভেতরের কষ্টের পার্থক্য তুলে ধরে এই পাকিস্তানি তারকা লেখেন, ‘একজন মানুষ সেটে হাসতে পারেন, ক্যামেরার সামনে ফুল হাতে পোজ দিতে পারেন, অথচ ভেতরে ভেতরে আতঙ্কে তার শ্বাস নিতে কষ্ট হয়- যা অন্য কেউ দেখতে পায় না। তার মতে, অনেক সময় শক্তি মানে যেকোনো পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখা। 

    অভিনেত্রী আরও জানান, ২০২৫ সালে তার এমন অনেক রাত কেটেছে যা ছিল মানসিকভাবে ক্লান্তিকর। একই সঙ্গে বছরটি তাকে সমর্থন ও পরিপূর্ণতার অপ্রত্যাশিত অনেক মুহূর্তও উপহার দিয়েছে। 

    হানিয়া বলেন, গত বছর তার এমন কিছু সুযোগ এসেছে যার জন্য তিনি অপেক্ষায় ছিলেন। কাজগুলো ঠিক উপহারের মতো অনুভূতি হয়েছে তাকে, যেখানে আনন্দ এসেছে নিঃশব্দে। ভালোবাসা ছিল শান্ত ও স্থির, আর বছরের শেষটা কেটেছে এমন মানুষের সঙ্গে, যারা তাকে মনে করিয়ে দিয়েছেন-উষ্ণতা আবার ফিরে আসতে পারে। 

    পোস্টের শেষ ভাগে হানিয়া ২০২৫ সালকে পরীক্ষা ও ধৈর্যের অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। তার ভাষায় তিনি হেসেছেন, কেঁদেছেন, টিকে থেকেছেন এবং সামনে এগিয়ে গেছেন।  পোস্টটি তিনি এমন এক সময়ে দিলেন, যখন অভিনেত্রী ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ ড্রামা সিরিয়ালে অভিনয়ের জন্য আলোচনায় রয়েছেন।  এতে তার বিপরীতে অভিনয় করছেন বিলাল আব্বাস খান। 

    বিনোদন ডেস্ক

  • হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন, যা বললেন অভিনেত্রী

    পাকিস্তানের শোবিজ অঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখ হানিয়া আমির। সৌন্দর্য আর অভিনয় দক্ষতা দিয়ে তিনি যেমন ভক্তদের হৃদয় জয় করেছেন, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক সময়ে একের পর এক ইস্যুতে সংবাদের শিরোনাম হওয়া এই অভিনেত্রীকে ঘিরে এবার ডালপালা মেলছে বিয়ের গুঞ্জন। 

    শোনা যাচ্ছে, চলতি বছরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।

    ইনস্টাগ্রামে রহস্যময় জবাব বিয়ের এই জল্পনা উসকে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অভিনেত্রীর একটি মন্তব্য। সম্প্রতি হানিয়ার একটি পোস্টে এক অনুরাগী সরাসরি মন্তব্য করেন, তোমার বিয়ের গুঞ্জন শুনছি। ভক্তের এমন মন্তব্যে চুপ থাকেননি অভিনেত্রী। জবাবে তিনি মজা করে লেখেন, আমিও শুনছি।

    হানিয়ার এই ছোট অথচ রহস্যময় উত্তরটিই নেটিজেনদের মাঝে কৌতূহল বাড়িয়ে দিয়েছে বহুগুণ। অনেকেই মনে করছেন, ‘যা রটে তা কিছু তো বটে’।

    পাত্র কি সাবেক প্রেমিক আসিম? হানিয়ার বিয়ের গুঞ্জনের সঙ্গে উঠে আসছে তার সাবেক প্রেমিক ও জনপ্রিয় গায়ক আসিম আজহারের নাম।

    ২০১৮ সালের দিকে আসিমের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হানিয়া, যা ২০১৯ সালে প্রকাশ্যে আসে। তবে ২০২০ সালে তাদের সেই পথ আলাদা হয়ে যায়।

    কিন্তু বর্তমান গুঞ্জন বলছে, সেই পুরনো প্রেম নাকি নতুন করে জোড়া লেগেছে। নেটিজেনদের একাংশের ধারণা, প্রাক্তন প্রেমিক আসিম আজহারকেই বিয়ে করতে পারেন অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনো হানিয়া বা আসিম—কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

    পেশাগত সাফল্য ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও দারুণ সময় পার করছেন হানিয়া আমির। চলতি বছরটা তার ক্যারিয়ারের জন্য বেশ পয়মন্ত ছিল। বিশেষ করে ‘সর্দার জি ৩’ সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

    এখন সত্যিই কি বিয়ের সানাই বাজতে চলেছে, নাকি সবটাই কেবল উড়ো খবর—তা জানতে ভক্তদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

    বিনোদন ডেস্ক

  • হানিয়া আমিরের সঙ্গে সিনেমা, যা বললেন শাকিব খান

    গত সেপ্টেম্বরে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন হানিয়া আমির। প্রতিষ্ঠানটির এক আয়োজনে হানিয়া বলেন, ‘আমার মনে হয়, তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান।’

    এর পর থেকেই গুঞ্জন ছড়িয়েছে, শাকিব খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির। বিষয়টি নিয়ে চর্চার মধ্যে শাকিব খান জানালেন, আসলেই একটি সিনেমা নিয়ে হানিয়া আমিরের সঙ্গে কথা হচ্ছে।

    কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাইয়ের এক ভ্লগে বিষয়টি নিয়ে শাকিব খানকে কথা বলতে দেখা গেছে। আজ শুক্রবার বিকেলে নিজের ইউটিউব চ্যানেলে ভ্লগটি প্রকাশ করেন রাফসান।

    সপ্তাহখানেক আগে বনানীতে একটি ব্র্যান্ডের শোরুম উদ্বোধন করেন শাকিব খান, সেখানে রাফসানও ছিলেন। ভ্লগে দেখা গেছে, রাফসানকে দেখে শাকিব খান বলেন, ‘তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম আমার ফিউচার হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে।’

    এ সময় পাশ থেকে একজন জানতে চান, উনি (হানিয়া আমির) কি আপনার সঙ্গে মুভি করছেন? উত্তরে শাকিব খান বলেন, ‘হ্যাঁ, একটা মুভির কথা হচ্ছে।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    কোন সিনেমা নিয়ে কথা হচ্ছে, তা এখনো খোলাসা করেননি শাকিব খান। তিনি বর্তমানে ‘সোলজার’ নামে একটি সিনেমা করছেন, তার বিপরীতে আছেন তানজিন তিশা ও জান্নাতুল ঐশী।

    ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নামে আরেক সিনেমায়ও দেখা যাবে শাকিব খানকে। তার বিপরীতে তাসনিয়া ফারিণের অভিনয়ের কথা শোনা যাচ্ছে।

    পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশে হানিয়া আমিরের পরিচিতি রয়েছে। ২০২৪ সালে পাকিস্তানি টিভি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’–এ অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি। এর মধ্যে ‘সরদারজি ৩’ সিনেমা দিয়ে বলিউডেও অভিষেক ঘটেছে হানিয়ার। ছবিটি পাকিস্তানে সাফল্য পেয়েছে।

    ‘মেরি জিন্দাগি হ্যায় তু’ নামে নতুন একটি টিভি সিরিয়ালে কাজ করছেন হানিয়া। ৭ নভেম্বর থেকে এআরআই ডিজিটাল টিভিতে সিরিয়ালটি প্রচারে এসেছে। এতে প্রথমবারের মতো অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে জুটি বেঁধেছেন হানিয়া।

    বিনোদন ডেস্ক

  • গায়কের নতুন গানে ‘হানিয়া’, আবারও প্রেমের গুঞ্জন

    নিজের প্রথম একক অ্যালবামের প্রথম গান প্রকাশের পরই আলোচনায় পাকিস্তানের জনপ্রিয় গায়ক আসিম আজহার। গানে উচ্চারিত একটি শব্দ—‘হানিয়া!’—ভক্তদের কৌতূহলে ফেলে দিয়েছে, তিনি কি আবারও অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন?

    নতুন গান ‘তেরে বিন নহি লাগদা’ মূলত কিংবদন্তি সংগীতশিল্পী নুসরাত ফতেহ আলি খান-এর প্রতি শ্রদ্ধাঞ্জলি। তবে গানের একটি বিশেষ অংশে আসিমের মুখে ‘হানিয়া’ শোনা যায়, আর ঠিক সেখানেই ভিডিওতেও দেখা যায় গায়ককে—যা থেকেই জন্ম নিয়েছে নতুন গুঞ্জন।

    সাম্প্রতিক সময়ে দুজনকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। কয়েকদিন আগে অভিনেত্রী ইয়াশমা গিলের জন্মদিনের পার্টিতে তারা দুজন উপস্থিত ছিলেন। এর পরপরই হানিয়াকে দেখা যায় আসিমের জন্মদিনেও, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে।

    এর আগেই আসিম প্রকাশ করেছিলেন তার আসন্ন অ্যালবামের টিজার ভিডিও। সেখানে দেখা গেছে শৈশবের কিছু মুহূর্ত, পুরনো পারফরম্যান্স ও তার মা অভিনেত্রী গুল-এ-রানার আবেগঘন বক্তব্য। ভিডিওটির শেষে অ্যালবামের সম্ভাব্য ট্র্যাকলিস্টের ইঙ্গিতও পাওয়া যায়।

    তবে তীক্ষ্ণ নজরের দর্শকরা সেখানে লক্ষ্য করেছেন এক মুহূর্তের জন্য হানিয়া আমিরের উপস্থিতি—২০১৯ সালের এক ফ্যাশন শোতে তাদের ভাইরাল পারফরম্যান্সের দৃশ্যটি ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ নামের সম্ভাব্য গানের নিচে দেখা গেছে।

    আসিমের জন্য এ ধরনের রহস্য তৈরি করা নতুন কিছু নয়। ২০২৪ সালের অ্যালবাম ‘বেমতলব’ প্রকাশের আগেও তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খালি করে দিয়েছিলেন, নতুন অধ্যায়ের ইঙ্গিত দিতে।

    আসন্ন ২৪ নভেম্বর মুক্তি পাচ্ছে তার নতুন অ্যালবাম ‘আসিম আলি’। ভক্তদের প্রত্যাশা, এটি হতে যাচ্ছে আসিম আজহারের সবচেয়ে ব্যক্তিগত ও আবেগঘন অ্যালবাম।

    বিনোদন ডেস্ক

  • দীর্ঘ বিরতি শেষে আবারও নাটকে হানিয়া আমির

    পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসফর’, ‘সাং-এ-মাহ’, ‘আন্না’ ও ‘দিলরাবা’র মতো নাটকে অভিনয় করে দর্শক জনপ্রিয়তা অর্জন করেছেন। দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের দর্শকদের কাছেও তিনি পরিচিত মুখ। 

    পাকিস্তান টেলিভিশনে তার সর্বশেষ ‘কভি মে কভি তুম’ নাটকে ফাহাদ মোস্তফার বিপরীতে অভিনয় করতে দেখা যায় তাকে, যা শেষ হয় ২০২৪ সালের নভেম্বরে। এরপর প্রায় এক বছর নাটক থেকে দূরে ছিলেন অভিনেত্রী। এরপর মনোযোগ দেন তার প্রথম ভারতীয় পাঞ্জাবি চলচ্চিত্র ‘সর্দারজি ৩’-এ, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন দিলজিৎ দোসাঞ্জ।

    বহুল প্রতীক্ষার পর এবার টিভি নাটকে ফিরছেন হানিয়া আমির। ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকে প্রথমবারের মতো অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। এর মধ্যেই প্রায় ১০ মাস অপেক্ষার পর নির্মাতারা গত সপ্তাহে এ নাটকের প্রথম টিজার প্রকাশ করেছেন। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে দুটি প্রোমো, যা ভক্তদের নজর কেড়েছে। নাটকটি পরিচালনা করছেন মুসদ্দিক মালিক এবং এটি লিখেছেন রাদাইন শাহ্।

    এর মধ্যেই নাটকটির প্রিমিয়ারের তারিখ ঘোষণা করা হয়েছে। পাকিস্তানি গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল ৭ নভেম্বর নাটকটি মুক্তি পাবে। এটি প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায় দেখানো হবে। 

    বিনোদন ডেস্ক