Tag: হানিয়া আমির

  • পাকিস্তানের জামাই হচ্ছেন বাদশা?

    ভারত এবং পাকিস্তানের তারকাদের মধ্য প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। রণবীর কাপুরের সঙ্গে মাহিরা খান থেকে সোনালী বেন্দ্রে-শোয়েব আখতারসহ এমন বহু গুঞ্জন বাতাসে ভেসে বেড়িয়েছে। এবার সে গুঞ্জনের তালিকায় যোগ হয়েছে ভারতীয় র‌্যাপার বাদশা এবং পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের নাম।

    সম্প্রতি বাদশা দুবাইয়ে একটি কনসার্টে পারফর্ম করেন। সেখানে হাজির হয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। আগে থেকেই গুঞ্জন ছিল বাদশার সঙ্গে হানিয়ার প্রেমের। কনসার্ট ঘিরে সেখানে কিছু সুন্দর সময় কাটান এ জুটি।

    সে মুহূর্তের কিছু ছবি নেটদুনিয়ায় প্রকাশও করেন অভিনেত্রী। সেখান থেকেই রটে যায় বাদশার পাকিস্তানের জামাই হওয়ার গুঞ্জন।

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হানিয়া ও বাদশা হাত জোড় করে একে অপরকে অভিবাদন জানাচ্ছেন। এরপর বাদশা হানিয়ার কাছে এসে তাকে বাহুডোরে আগলে নেন।

    মঞ্চে যাওয়ার আগে বাদশা সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘হানিয়ার জন্য একটু আওয়াজ করুন।’ এরপর থেকে নেটিজেনরা ভেবে বসেন ভারতীয় এই গায়ক হানিয়াকে জীবনসঙ্গী করতে চলেছেন!

    অবশ্য দুবাইয়েই প্রথম নয়, এর আগে লন্ডনে পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টেও বাদশা ও হানিয়ার অন্তরঙ্গতা দেখা যায়।

    তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বাদশা এই প্রেমের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বাদশা বলেছেন, ‘হানিয়া আমার খুব ভাল বন্ধু, এবং আমাদের মধ্যে একটি দুর্দান্ত সম্পর্ক রয়েছে। আমরা যখনই দেখা করি তখন আমরা অনেক মজা করি এবং এটুকুই। সে তার জীবনে সুখী আর আমি আমার জীবনে। আমাদের সমীকরণটি দুর্দান্ত, তবে লোকেরা প্রায়ই এটির ভুল ব্যাখ্যা করে এবং তবে তারা যা বিশ্বাস করতে চায় তা দেখতে পায়।’

    চলতি বছরের মে মাসে এক সাক্ষাৎকারে বাদশার সঙ্গে তার প্রেমের সম্পর্কের বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন হানিয়াও। তিনি বলেন, ‘আমার মাঝে মাঝে মনে হয় আমার একমাত্র সমস্যা হলো আমি বিবাহিত নই। বিবাহিত হলে এসব গুজব থেকে দূরে থাকতাম। বাদশা আমার খুব ভালো বন্ধু। ব্যক্তিত্বের বাইরেও তিনি এত ভালো, সরল মানুষ। তিনি সত্যিই একজন চমৎকার ব্যক্তি…. আমি মনে করি এটি একটি সাধারণ জিনিস এবং সে কারণেই আমরা বন্ধু।’

    বিনোদন ডেস্ক

  • পাকিস্তানি অভিনেত্রীকে জড়িয়ে ধরলেন বাদশা, ভিডিও ভাইরাল

    পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে ভারতের জনপ্রিয় র‌্যাপার বাদশার প্রেমের গুঞ্জন এখন অনেকটাই ওপেন সিক্রেট। যদিও তাদের এই সম্পর্ক নিয়ে ক্রমাগত লুকোচুরি খেলে আসছেন তারা। কিছুতেই এ ব্যাপারে মুখ খোলেন না এই যুগল!

    তবে সম্প্রতি এই জুটির একটি নতুন ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে নেটিজেনদের মাঝে।

    কয়েকদিন আগে বাদশার কনসার্টে অংশ নিয়েছিলেন হানিয়া। এরপরে, তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ইভেন্টের একটি ক্লিপ পোস্ট করেন। সেখানে দেখা যায়, হানিয়াকে জড়িয়ে ধরে রেখেছেন বাদশা।

    ক্লিপটিতে দেখা যাচ্ছে, হানিয়া ও বাদশা হাত জোড় করে একে অপরকে অভিবাদন জানাচ্ছেন। এরপর বাদশা হানিয়ার কাছে এসে তাকে বাহুডোরে আগলে নেন। মঞ্চে যাওয়ার আগে বাদশা সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘হানিয়ার জন্য একটু আওয়াজ করুন।’

    নিজেদের সম্পর্ককে আপাতত বন্ধুত্বের নাম দিয়েছেন দুজনে। ক্লিপটিতে পাক সুন্দরী হানিয়াকে ধূসর শার্ট এবং ট্রাউজারে দেখা গেছে। বাদশার পরনে ছিল টি-শার্ট ও প্যান্ট। 

    ভিডিও পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘এ আমার সুন্দর বন্ধু! তিনি একজন নিখুঁত রকস্টার! বাদশা আসলে হিরো।’

    নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এটি পুনরায় শেয়ার করে বাদশা লিখেছেন, ‘সবাই জানে আসল রকস্টার কে’।

    কনসার্টটি দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে বলে কিছু ভক্ত দাবি করলেও তাদের মধ্যে কয়েকজন দাবি করেছেন যে এটি কানাডায় অনুষ্ঠিত হয়েছিল।

    এদিকে গত মাসে লন্ডনে গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হাজির হয়েছিলেন হানিয়া। সেখানে বাদশাও উপস্থিত ছিলেন যিনি দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে মঞ্চ ভাগ করেছিলেন। সেখানেও হানিয়ার সঙ্গে বাদশার অন্তরঙ্গতা ফুটে উঠে।

    বাদশা এবং হানিয়া বেশ কিছুদিন ধরেই প্রেম করছেন বলে গুঞ্জন। বিশেষ করে দুবাইয়ে দেখা হলে তারা প্রায়ই ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও শেয়ার করেন। হানিয়া তার সামাজিক মাধ্যমে বাদশাকে নিয়ে হামেশাই পোস্ট করে থাকেন। বলে রাখা ভালো, এর আগে গ্রেস জ্যাসমিন মাসিহকে ২০১২ সালে বিয়ে করেছিলেন বাদশা। তাদের ৮ বছরের দাম্পত্যে ইতি পরে ২০২০ সালে। দুজনের এক কন্যা সন্তানও রয়েছে, জেসেমাই।

    বিনোদন ডেস্ক

  • হানিয়া আমিরকে বিয়ে নিয়ে পরামর্শ দিলেন ইমরানের প্রাক্তন স্ত্রী

    পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সৌন্দর্য এবং অভিনয়গুণে উপমহাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। হানিয়ার কাজের বড় ভক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান। হানিয়ার সঙ্গে ‘জানান’ নামে একটি সিনেমায়ও কাজ করেছেন তিনি।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে হানিয়ার প্রসঙ্গে কথা উঠলে রেহাম তাকে ক্যারিয়ারে শতভাগ মনোযোগী হওয়ার পরামর্শ দেন। এখনই বিয়ে নিয়ে ভাবতে নিষেধ করে রেহাম বলেছেন, ‘এই মুহূর্তে হানিয়ার একেবারেই বিয়ে নিয়ে ভাবা উচিৎ নয়। হানিয়ার মতো প্রতিভা খুব বেশি নেই।’

    হানিয়া পরিশ্রম চালিয়ে গেলে ভবিষ্যতে বলিউডেও নিজের নাম প্রতিষ্ঠিত করতে পারবেন বলে সে সাক্ষাৎকারে আশাবাদ ব্যক্ত করেন রেহাম।

    উল্লেখ্য, ২০১৭ সালে ‘তিতলি’ নামের একটি নাটকের মধ্য দিয়ে টেলিভিশনে অভিষেক হয় হানিয়া আমিরের। এর বছরখানেক আগেই ‘জানান’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষিক্ত হন ২৭ বছর বয়সি হানিয়া।

    বিনোদন ডেস্ক

  • পাকিস্তানি আলিয়া ভাট বলায় আনন্দে আটখানা হানিয়া

    কদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে নিজের তুলনা করে আলোচনায় আসেন বাংলাদেশের জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা।  তিনি জানান, অনেকেই তাকে হানিয়ার সঙ্গে তুলনা করে। এবার লুবাবার সেই পছন্দের অভিনেত্রী জানালেন, নিজ দেশে তাকে ভক্তরা পাকিস্তানি আলিয়া ভাট বলে ডাকে। আর এই নামে বেশ খুশি তিনি।

    দেখতে অনেকটা একই রকম হওয়ায় বলিউড অভেনেত্রী আলিয়া ভাটের সঙ্গে তুলনা করা হয় হানিয়া আমিরের। আর এই বিষয়টি বেশ উপভোগ করেন বলে জানিয়েছেন হানিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়ার চিত্তাকর্ষক প্রতিভার প্রশংসা করেছেন হানিয়া।

    হানিয়া স্বীকার করেছেন, আলিয়া ভাটের মতো দেখতে হওয়ায় বিনোদন জগতে কিছুটা বাড়তি সুবিধা পান তিনি। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি অনেক প্রজেক্ট পেয়েছি কারণ আমি আলিয়া ভাটের মতো।’ হানিয়া উদাহরণ টেনে বলেন, যখন ভারতের ব্র্যান্ডগুলি আলিয়া ভাটের সাথে চুক্তিতে স্বাক্ষর করে, তখন তারা প্রায়ই পাকিস্তানে সহযোগিতার জন্য তার সঙ্গে যোগাযোগ করে।

    হানিয়া আলিয়া ভাটের প্রশংসা করে বলেন, ‘তিনি খুবই প্রতিভাবান এবং আশ্চর্যজনক অভিনেত্রী।’ হানিয়া  দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুরসহ অন্যান্য বলিউড তারকাদের প্রতিও তার অনুরাগের কথাও জানান।

    বিনোদন ডেস্ক