Tag: হলিউড

  • অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা জেনিফার লোপেজের

    বিয়ের মাত্র দুই বছরের মাথায় সংসার ভাঙছে হলিউডের আলোচিত তারকা দম্পতি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের।  

    অনেকদিন ধরেই গুঞ্জনের ডালপালা বাড়ছিল। এরইমধ্যে এবার জানা গেছে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন লোপেজ। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

    গতকাল মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেন অভিনেতা ও পপ তারকা জেনিফার। আজ বুধবার এটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। 

    ওই আবেদনে বিচ্ছেদের তারিখ হিসাবে ২০২৪ সালের ২৬ এপ্রিল উল্লেখ করা হয়েছে। অবশ্য জেনিফারের প্রতিনিধি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। এটি চূড়ান্ত হলে বেনের দ্বিতীয়বারের জন্য এবং জেনিফার চতুর্থবারের জন্য বিবাহবিচ্ছেদ হবে। 

    জানা গেছে, জেনিফার এবং বেন অনেকদিন ধরেই নিজেদের মধ্যে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।  

    গত বছর ৬০ মিলিয়ন ডলার খরচ করে দুইজন যৌথ মালিকানায় লস অ্যাঞ্জেলসে একটি বাড়ি কেনেন। কিন্তু পরে আর্থিক বিরোধে জড়িয়ে পড়েন দুইজন।

    বিনোদন ডেস্ক

  • হলিউড অভিনেত্রী জেনিফারের গায়ে ছোড়া হলো কালো তরল পদার্থ!

    হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের জীবনে এমন কোনো ঘটনা ঘটবে তা কল্পনারও অতীত। তার গায়ে কালো তরল পদার্থ ছোড়া হয়েছে। মুহূর্তেই মেজাজ হারান তিনি। এর পর রেগে চিৎকার শুরু করেন। 

    rnrn

    আশপাশের লোকজন থাকলেও তারা কেউ জেনিফারের কাছে ছুটে যাননি। এমনই একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও এই ভিডিওর কোনো সত্যতা যাচাই করা হয়নি। 

    rnrn

    জেনিফারের পরনে ছিল সাদা রঙের টপের সঙ্গে ঘিয়ে রঙের প্যান্ট। ঘাড় থেকে আড়াআড়িভাবে ঝোলানো ছিল স্লিং ব্যাগ। ফোনে কারও সঙ্গে ভিডিওকলে কথা বলছিলেন হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। হঠাৎ করে দূর থেকে কে বা কারা যেন কালো রঙের তরল পদার্থ ছুড়ে দিলেন তার গায়ে। অভিযুক্তকে দেখা না গেলেও সেই মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী।

    rnrn

    জেনিফারের শুভাকাঙ্ক্ষীরা এই ভিডিও দেখার পর অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রিয় অভিনেত্রীর সঙ্গে এ ধরনের আচরণ কে করেছেন, তা জানতে চেয়েছেন তারা। পরে জানা যায়, ভিডিওর যে দৃশ্য ধরা পড়েছে, তা আসলে শুটিংয়ের দৃশ্য। 

    rnrn

    অ্যাপল টিভি প্লাস প্ল্যাটফর্মে ‘দ্য মর্নিং শো’ নামের একটি সিরিজ রয়েছে। সেই সিরিজে আলেকজান্দ্রার চরিত্রে অভিনয় করছেন জেনিফার। ‘দ্য মর্নিং শো’ সিরিজের শুটিংয়ের দৃশ্য এটি। তারই একটি অংশ ভিডিও হিসাবে ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। 

    rnrn

    সূত্র: আনন্দবাজার। 

    বিনোদন ডেস্ক

  • হলিউড অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড আর নেই

    হলিউড অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড আর নেই। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে মারা যান তিনি। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিলো ৮৮ বছর। 

    তিনি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। দ্য হাঙ্গার গেমস ও ডোন্ট লুক নাউ সিনেমায় অভিনয় করে সাদারল্যান্ড বেশ প্রশংসা কুড়িয়েছিলেন।

    ডোনাল্ড সাদারল্যান্ডের ছেলে ও অভিনেতা কিফার সাদারল্যান্ড এক বিবৃতিতে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

    দ্য ডার্টি ডজনস, এমএএসএইচ এবং ক্লুটে সিনেমায় সাদার‌ল্যান্ড অভিনয় করেন। 

    কানাডার নিউ ব্রান্সউইকে শহরে জন্ম সাদারল্যান্ডের। ১৯৫৭ সালে কানাডা ছেড়ে লন্ডন চলে যান তিনি। 

    বিনোদন ডেস্ক

  • হলিউড অভিনেতাকে গুলি করে হত্যা

    হলিউডের অভিনেতা জনি ওয়াক্টরকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন জনপ্রিয় আমেরিকান শো ‘জেনারেল হসপিটাল’-এর অভিনেতা। তার বয়স হয়েছিল ৩৭ বছর।

    সূত্রের খবর, চোরেরা চুরি করতে গিয়ে অভিনেতাকে খুন করেছে। জনপ্রিয় অভিনেতাকে খুনের ঘটনা ঘটে ২৫ মে। 

    এক সাক্ষাত্‍কারে জনি ওয়াক্টরের মা স্কারলেট ওয়াক্টর জানিয়েছেন, তার সন্তানকে হত‍্যা করেছে তিন দুষ্কৃতকারী।

    জানা গেছে, সেদিন ভোরে বন্ধুদের সঙ্গে বেড়াতে যাচ্ছিলেন জনি। এসময় তার এক বন্ধুর নজর যায় অভিনেতার গাড়ির দিকে। তিনজন অজানা ব্যক্তি গাড়ির কাছে ঘোরাঘুরি করছিল। অভিনেতার গাড়ি থেকে ক্যাটালিটিক কনভার্টার চুরি করার চেষ্টা করছিল তারা। তখনই দুষ্কৃতকারীরা অভিনেতাকে গুলি করে।

    অভিনেতার মায়ের অভিযোগ, চোরদের চুরি করতে দেখেও তার ছেলে কিছু বলেননি। তাও তাকে হত্যা করা হয়েছে।

    অভিনেতাকে গুলি করার পর ওই তিন দুষ্কৃতকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জনপ্রিয় অভিনেতার মর্মান্তিক মৃত্যুতে হলিউডের বহু অভিনেতা শোক প্রকাশ করেছেন।

    বিনোদন ডেস্ক

  • চ্যাটজিপিটির বিরুদ্ধে কণ্ঠ নকলের অভিযোগ স্কারলেটের

    ‘ব্ল্যাক উইডো’খ্যাত মার্কিন অভিনেত্রী স্কারলেট জোহানসনের কণ্ঠস্বর নকলের অভিযোগ উঠেছে চ্যাটজিপিটির বিরুদ্ধে। এর পরপরই সেই বিতর্কিত কণ্ঠটিকে চ্যাটবট থেকে সরিয়ে ফেলেছে ওপেনএআই।

    rnrn

    ওপেনএআইয়ের এ পদক্ষেপ নেওয়ার পর একটি বিবৃতি প্রকাশ করেছেন জোহানসন। কণ্ঠস্বরটি ‘স্কাই’ নামে পরিচিত, যা ব্যবহারকারীর সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে যোগাযোগ স্থাপনের সুযোগ দিত চ্যাটজিপিটিকে। চ্যাটবটটির নতুন এআই টুলের মধ্যে থাকা বেশ কিছু ভয়েস অপশনের একটি ছিল এটি।

    rnrn

    তবে জোহানসনের কণ্ঠস্বরের সঙ্গে স্কাইয়ের কণ্ঠের মিল থাকায় সাম্প্রতিক দিনগুলোয় সমালোচনা ও বিদ্রূপের মুখে পড়েছে কোম্পানিটি। এটি নিয়ে সমালোচনা এতটাই হয়েছে যে, ‘স্যাটারডে নাইট লাইভ’-এ বিষয়টি নিয়ে উপহাস করতে দেখা যায় অভিনেত্রীর স্বামী কলিন জস্টকেও।

    rnrn

    অভিনেত্রী জানান, গত বছরের সেপ্টেম্বরে আমি স্যাম অল্টম্যানের কাছ থেকে একটি অফার পাই, যিনি ‘চ্যাটজিপিটি ৪.০’তে আমার কণ্ঠস্বর ভাড়া করতে চেয়েছিলেন।

    rnrn

    তিনি জানান, কিন্তু আমাদের মধ্যে সংযোগ ঘটার আগেই সিস্টেমটি বের হয়ে গেছে। তাদের এমন পদক্ষেপের বিপরীতে আমি আইনি পরামর্শক ভাড়া করতে বাধ্য হয়েছি, যিনি অল্টম্যান ও ওপেনএআইকে দুটি চিঠি পাঠিয়েছেন। এতে উল্লেখ ছিল, তারা কী করেছে। পাশাপাশি স্কাইয়ের কণ্ঠ তৈরির প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত জানতে চাওয়া হয় এতে। এর পরপরই স্কাইয়ের কণ্ঠ সরিয়ে ফেলতে একপ্রকার বাধ্য হয় ওপেনএআই।

    rnrn

    এক বিবৃতিতে ওপেনএআই জানিয়েছে, স্কাই-এর কণ্ঠটি স্কারলেট জোহানসনের কণ্ঠের অনুকরণ না। তার আইনজীবীরা অল্টম্যান এবং ওপেনএআই প্রতিষ্ঠানকে আলাদা দুটি চিঠি পাঠিয়ে তারা কীভাবে ‘স্কাই’ ভয়েস তৈরি করেছেন তা ব্যাখ্যা করতে বলেছিলেন। 

    rnrn

    একটি বিবৃতিতে ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান বলেছেন, ‘স্কাই’ কণ্ঠটি স্কারলেট জোহানসনের কণ্ঠের মতো হওয়ার কথা ছিল না। তারা তার সঙ্গে যোগাযোগ করার আগেই এটি নির্বাচন করেছিল। স্কারলেটের সঙ্গে যোগাযোগ করার আগেই ‘স্কাই’-এর কণ্ঠ দেওয়া অভিনেত্রীকে যুক্ত করা হয়েছিল। কিন্তু স্কারলেটের প্রতি সম্মান রেখেই ‘স্কাই’-এর কণ্ঠ ব্যবহার স্থগিত করা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ৭ জনকে ৮ বার বিয়ে করেছিলেন এই হলিউড অভিনেত্রী

    গতকাল ২৩ মার্চ হলিউডের কিংবদন্তি অভিনেত্রী এলিজাবেথ টেলরের চলে যাওয়ার দিন। ২০১১ সালের এই দিনে ৭৯ বছর বয়সে মারা যান এই অভিনেত্রী। তার প্রস্থানের দিন চলুন জেনে নেওয়া যাক এই অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য।

    rnrn

    সাতজন পুরুষকে আটবার বিয়ে করেছিলেন টেলর। তার স্বামীর তালিকায় ছিলেন— কনরাড হিলটন, মাইকেল উইলডিন, মাইক টড, এডি ফিশার, রিচার্ড বার্টন, জন ডব্লিউ ওয়ার্নার এবং ল্যারি ফরটেনস্কি। 

    rnrn

    এর মধ্যে অভিনেতা রিচার্ড বার্টনকে দুবার বিয়ে করেন। তবে কারও সঙ্গে থিতু হতে পারেননি। বিয়ে নিয়ে নিজেই মজা করে বলেছিলেন— ‘সাতজনকে আটবার বিয়ে করেছিলাম!’

    rnrn

    এলিজাবেথ টেলর হলিউড অভিনেত্রীদের মধ্যে প্রথম মিলিয়ন ডলার পারিশ্রমিক পেয়েছিলেন। ‘ক্লিওপেট্রা’ ছবির জন্য নিয়েছিলেন এই সম্মানী। দশ লাখ ডলার গুনে নিয়েছিলেন তিনি। 

    rnrn

    জিনগত ত্রুটি নিয়ে জন্মেছিলেন টেলর। মেরুদণ্ডের একটি হাড় বাঁকা ছিল তার। তাই অসুখ-বিসুখ লেগেই থাকত। সারা জীবনে ৭০ বারের বেশি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, ২০ বারের বেশি বড় ধরনের অস্ত্রোপচার হয় তার।

    rnrn

    সুগন্ধীর প্রতি বিশেষ দুর্বলতা ছিল এলিজাবেথের। তিনিই প্রথম অভিনেত্রী যিনি নিজের জন্য আলাদা সুগন্ধী তৈরি করেছিলেন। ভক্তরা তার তৈরি সেই পারফিউমের নাম দিয়েছিলেন ‘ভায়োলেট আইজ’।

    বিনোদন ডেস্ক

  • কুরআনকে ‘স্ফটিকের মতো স্বচ্ছ’ বললেন হলিউড অভিনেতা

    হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ সৌদি আরব সফরে এসে মুসলমানদের পবিত্র গ্রন্থ কুরআন পড়ার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। গত রমজানে কুরআন পড়ার অনুভূতি জানালেন তিনি। কুরআন নিয়ে তার মুগ্ধতার কথা বলতে গিয়ে এই পবিত্র গ্রন্থকে ‘স্ফটিকের মতো স্বচ্ছ’ বলে বর্ণনা করেছেন তিনি। প্রশংসা করেছেন এর প্রাঞ্জলতারও। 

    এই হলিউড অভিনেতা বলেন, ‘কুরআন সুন্দর ও স্পষ্ট’।

    সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের রমজান মাসে কুরআন পড়েছিলেন উইল স্মিথ। সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা জানিয়েছেন অভিনেতা। তিনি বলেন, এর সরলতা আমার ভালো লেগেছে। কুরআন খুব স্পষ্ট। স্ফটিকের মতো স্বচ্ছ। কুরআন পড়ে ভুল বোঝার সুযোগ নেই।

    উইল স্মিথ আরও জানিয়েছেন, ইহুদিদের তোরাহ ও খ্রিস্টানদের বাইবেলও তিনি পড়েছেন। আর কুরআন, তোরাহ ও বাইবেলের মধ্যে অনেক মিল খুঁজে পেয়ে অবাক হয়েছেন এই অভিনেতা।

    তিনি বলেন, এগুলোর মধ্যে একটি গল্পের বিষয়ে এত মিল পেয়ে আমি অবাক হয়েছিলাম। একজন বাবা হিসেবে ইব্রাহিমের পরবর্তীতে আইজ্যাক (ইসা) ও ইসমাইলের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি আমি কখনই পুরোপুরি বুঝতে পারিনি। যখন তিনটি গ্রন্থ পড়ে পুরো বিষয়টি অনুধাবন করতে পারি, সেই অনুভূতিটা সত্যিই সুন্দর ছিল।

    এমবিসির পডকাস্টে মধ্যপ্রাচ্যের দেশগুলো ও এসব দেশের সংস্কৃতি নিয়ে নিজের ভালোবাসার কথাও উল্লেখ করেছেন উইল স্মিথ। তিনি মজা করে বলেছেন, মনে হয় আমার পূর্বের জীবনে দৈত্য ছিলাম। মনে হচ্ছে- আমি আমার বাড়িতেই আছি। বিষয়টি আমার ভালো লাগছে। গাই রিচি পরিচালিত হলিউডের ব্যবসাসফল সিনেমা ‘আলাদিন’–এ জিনি (দৈত্য) চরিত্রে অভিনয় করেন উইল স্মিথ।
     

    বিনোদন ডেস্ক

  • কুরআন পড়ে মুগ্ধ হয়ে যা বললেন হলিউড তারকা

    পবিত্র কুরআনের ভালোবাসায় এবার মুগ্ধ হলেন মার্কিন অভিনেতা ও হলিউড সুপারস্টার উইল স্মিথ। শুধু মুগ্ধ হননি, জানিয়েছেন কুরআন সম্পর্কে তার নিজের মতামত। তিনি পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরিফ পড়েছেন। কুরআনকে তিনি ‘খুবই স্পষ্ট’ হিসেবে অভিহিত করেছেন।

    সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে স্মিথ বলেছেন, আমি সরলতাকে পছন্দ করি, কুরআন স্পষ্ট; এটি খুবই স্পষ্ট। কুরআন নিয়ে ভুল বোঝাবুঝির কোনো উপায় নেই। কুরআনের সারমর্ম ছিল খুবই সুন্দর ও পরিষ্কার।

    তিনি জানিয়েছেন, তিনি ইহুদি ও খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থও পড়েছেন। তিনি বেশ অবাক হয়েছেন যখন কুরআন, তোরাহ ও বাইবেলের মধ্যে অনেক মিল খুঁজে পেয়েছেন।

    স্মিথ বলেন, আমি অবাক হয়েছিলাম, যখন দেখেছিলাম এগুলোর মধ্যে কত মিল। আমি কখনো ইব্রাহিমকে পিতা হিসেবে বুঝতে পারিনি এবং এর পর ঈসা ও ঈসমাইলের সঙ্গে তার বিভক্তি। এই অনুধাবনের সমাপ্তিটা খুব সুন্দর ছিল।

    এই হলিউড তারকা এখন সৌদি আরব সফরে রয়েছেন। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছেন।

    তিনি মজা করে বলেছেন, আমার মনে হয় আমার পূর্বের জীবনে দৈত্য ছিলাম। মনে হচ্ছে আমি আমার বাড়িতেই রয়েছি। আমি বিষয়টি পছন্দ করছি।

    উইল স্মিথ বিখ্যাত আলাদিন ছবিতে দৈত্যের চরিত্রে অভিনয় করেছিলেন।

    গত বছর রমজান মাসে কুরআন শরিফ পড়েছিলেন বলে জানিয়েছেন এই তারকা। 

    সূত্র: আলআরাবিয়া

    বিনোদন ডেস্ক

  • দামি ঘড়ির কারণে আটক টারমিনেটরখ্যাত শোয়ার্জনেগার

    যে কারণে বিমানবন্দরে জেরার মুখে টারমিনেটরখ্যাত শোয়ার্জনেগার

    জনপ্রিয় হলিউড তারকা টারমিনেটরখ্যাত আর্নল্ড শোয়ার্জনেগারকে জার্মানির মিউনিখ বিমানবন্দরে তিন ঘণ্টা আটকে জেরার মুখে পড়তে হয়। 

    পণ্য ঘোষণা ফরমে সঙ্গে যা যা রয়েছে, সব তথ্য সঠিকভাবে জানালেও; ভুলবশত নিজের দামি একটি ‘আডেমার্স পাগুয়ে’ ঘড়ির কথা ভুলে যাওয়ায় আটকে যান এ অভিনেতা। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, বিলাসবহুল ঘড়িটি ইউরোপে নিলামের জন্য মূল্য ধরা হয়েছে ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ৫৪ লাখ ৫০ হাজার টাকা। যার ফলে বিমানবন্দরের শুল্ক বিভাগের মুখোমুখি হতে হয় শোয়ার্জনেগারকে।

    মিউনিখ বিমানবন্দরের প্রেস অফিসার জানান, আর্নল্ডকে মুক্তি দেওয়া হয়েছে। ঘটনা প্রসঙ্গে প্রেস অফিসার বলেন, তিনি একটিমাত্র পণ্যের ঘোষণা করেননি। এটা তার একটি ঘড়ি। যে পণ্য ইউরোপের বাইরে থেকে আমদানি করে ইউরোপে ব্যবহার করার জন্য নিয়ে আসা হয়েছে। সে ক্ষেত্রে সবার জন্য যে প্রক্রিয়া অনুসরণ করা হয়, সেটাই করা হয়েছে।

    আরও পড়ুন: 

    মূলত যুক্তরাষ্ট্রের এই প্রবীণ অভিনেতা এবং সাবেক ক্যালিফোর্নিয়ার গভর্নর একটি দাতব্য সংস্থাকে অর্থ সাহায্যের জন্য ঘড়িটি এনেছিলেন নিলামে বিক্রি প্রসঙ্গে। নিলামে ঘড়িটি বিক্রি করে যে অর্থই পেতেন, সেগুলো দাতব্য সংস্থাকে দান করার জন্য জার্মানি ভ্রমণে গিয়েছিলেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • হলিউডের অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডে নমিনেশন পেল শাহরুখ খানের জওয়ান

    হলিউডের মর্যাদাপূর্ণ পুরস্কারের আসর অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’ সিনেমাটি। 

    rnrn

    ২০২৪ সালের অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডের নমিনেশনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হয়েছে সম্প্রতি। সেখানে সেরা আন্তর্জাতিক ফিচার স্থান পেয়েছে শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত এ সিনেমাটি। 

    rnrn

    একই বিভাগে ফ্রান্সের ‘অ্যানাটমি অব এ ফল’ ও ‘দ্য টেস্ট অব থিংস’, দক্ষিণ কোরিয়ার ‘কংক্রিট ইউটোপিয়া’, ফিনল্যান্ডের ‘ফলেন লিভস’, জাপানের ‘পারফেক্ট ডেজ’, স্পেনের ‘সোসাইটি অব দ্য স্নো’ সিনেমাগুলোর সঙ্গে লড়বে ‘জওয়ান’।

    rnrn

    উল্লেখ্য, হলিউডে অ্যাস্ট্রা অ্যাওয়ার্ড ২০১৬ সাল থেকে শুরু হয়। 

    rnrn

    ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে বসবে এবারের আসর। প্রসঙ্গত চলতি বছর ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে চার বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ খান। 

    rnrn

    ফিরেই হাজার কোটি রুপির ব্যবসা দিয়ে বলিউড চাঙ্গা করে দিয়েছেন। ফিরতি সিনেমা ‘জাওয়ান’ আবারও ধামাকা দিয়েছে। এটিও এক হাজার কোটি রুপির বেশি আয় করেছেন। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে তার অভিনীত ‘ডাঙ্কি’ সিনেমাটি।

    আনন্দনগর প্রতিবেদক