Tag: হলিউড

  • হলিউড ছাড়ছেন অ্যাঞ্জেলিনা জোলি

    হলিউডের অন্যতম সফল ও খ্যাতনামা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। অ্যাঞ্জেলিনা একজন স্টার কিড, তার বাবা-মাও দুজন স্বনামধন্য। এতটা জনপ্রিয় হওয়ার কারণে তার দিকে হামেশাই নজর থাকে চিত্র সাংবাদিকদের। সে জন্য তিনি হলিউড থেকে সরে যেতে চান বলে ওয়াল স্ট্রিট জার্নাল ম্যাগাজিনকে জানিয়েছেন।

    কারণ হিসেবে তিনি তার সব বিষয় সবাইকে জানাতে পছন্দ করেন না বলে জানান। একই সঙ্গে বলেছেন, তার বিয়ে ভাঙার ঠিক ছয় মাস আগে তিনি বেলস পালসি রোগের শিকার হন। 

    ব্র্যাড পিটের সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলির যখন বিচ্ছেদ হয়, তখন স্বাধীনভাবে বাঁচার এবং ঘুরে বেড়ানোর ক্ষমতা নাকি হারিয়ে ফেলেছিলেন অভিনেত্রী। তার ডিভোর্সের কারণেই এসব তাকে বেশি করে সহ্য করতে হয় বলেও জানান। সবাই তখন তাদের ব্যক্তিগত বিষয়ে জানার জন্য মুখিয়ে থাকেন।

    সারাক্ষণ পাবলিক এবং সংবাদমাধ্যমের আতশ কাচের নিচে থাকতে থাকতে এতটাই স্ট্রেসড হয়ে পড়েন অ্যাঞ্জেলিনা যে, তিনি রীতিমতো অসুস্থ হয়ে পড়েন। ২০১৬ সালে ব্র্যাড পিটের সঙ্গে তার ডিভোর্সের পর স্ট্রেসের মাত্রা এত বেড়ে যায় যে, ম্যালেফিশিন্ট: মিস্ট্রেস অব ইভিল শুট করার সময় তার কণ্ঠস্বর বদলে যায়। 

    আরও পড়ুন: 

    অভিনেত্রীর কথায়, 'আমার শরীর স্ট্রেসের কারণে খুব খারাপ হয়ে গিয়েছিল। আমার ব্লাড সুগার ওঠানামা করছিল। এমনকি আমার ডিভোর্সের ঠিক ছয় মাস আগে বেলস পালসি হয়ে যায়।'

    বিনোদন ডেস্ক

  • যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বাইডেনের কাছে হলিউড অভিনেতাদের চিঠি

    হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছেন হলিউড অভিনেতারা। এদের মধ্যে ছিলেন কেট ব্ল্যানচেট, জোয়াকিন ফিনিক্স, রমি ইউসেফ এবং অ্যান্ড্রু গারফিল্ডের মতো তারকারা। খবর এএফপির।

    বাইডেনের কাছে লেখা অভিনেতাদের এই চিঠিতে বলা হয়েছে— ‘আমরা আপনার প্রশাসন এবং সমগ্র বিশ্বের নেতাদের পবিত্র ভূমির সব মানুষের জীবনের প্রতি সম্মান জানানোর এবং অবিলম্বে যুদ্ধবিরতি পালনের ব্যবস্থা করার আহ্বান জানাই।’ ওই চিঠিতে আরও বলা হয়, ‘মানুষের জীবন বাঁচানো একটি নৈতিক দায়িত্ব।’

    আরও পড়ুন:

    ইসরাইল কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে কট্টর ইসলামপন্থি গ্রুপ হামাসের ব্যাপক হামলায় কমপক্ষে ১,৪০০ মানুষ নিহত হওয়ার পর ইসরাইল হামাসকে নির্মূল করার ঘোষণা দিয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

    হামাসের এমন হামলার জবাবে ইসরাইলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে অনেক ভবন গুঁড়িয়ে দিয়েছে। এসব হামলায় কমপক্ষে ৪ হাজার ফিলিস্তিনি নাগরিক নিহত হন। এদের অধিকাংশ বেসামরিক নাগরিক।

    ইসরাইলি বাহিনী গাজায় স্থল অভিযান চালানোরও প্রস্তুতি নিয়েছে। তারা বলেছে, খুব শিগগির এ অভিযান শুরু হবে।

    তাই বিনোদন জগতের কয়েক ডজন শীর্ষ তারকা আরও মানুষের প্রাণহানি বন্ধে গাজা ও ইসরাইলে যুদ্ধবিরতি পালনে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ জো-সোফির, কার জিম্মায় থাকছে দুই মেয়ে?

    চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন হলিউড তারকা দম্পতি জো জোনাস ও সোফি টার্নার। গত ৬ সেপ্টেম্বর বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা। 

    তবে বিচ্ছেদের কয়েক মাস আগেই তারা ইংল্যান্ডে স্থায়ীভাবে চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তাদের দুটি সন্তানকে লালন-পালনের জন্য সোফি তার জন্মস্থান ইংল্যান্ডে একটি স্থায়ী বাড়ি তৈরির চিন্তা করেছিলেন। পরে সন্তানদের নিয়েও বিস্তর টানাটানি চলে জো ও সোফির মধ্যে। 

    আরও পড়ুন 

    এদিকে চার বছর আগে একবার নয়, দুবার একে অপরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন জো এবং সোফি। তিক্ততার কারণেই নাকি বিবাহবিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন জো। তবে তাদের এই বিচ্ছেদে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তাদের দুই কন্যা। 

    বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যেই সন্তানদের নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয় জো ও সোফির মধ্যে। কয়েক দিন আগে শোনা গিয়েছিল, দুই সন্তানকে আটকে রাখার অভিযোগে জোয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন সোফি।  

    সেখানে দুই সন্তান কোথায় থাকবে এ নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। পরে আদালত সিদ্ধান্ত দেয়। সেই সিদ্ধান্ত সম্মতি জানিয়েছেন সাবেক এ যুগল। 

    আপাতত আমেরিকার নিউইয়র্ক ও তার আশপাশেই জো ও সোফির দুই সন্তানকে রাখার পরামর্শ দিয়েছেন আদালত। 

    নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড, হাডসন ভ্যালির মতো কোনো একটি জায়গায় থাকতে পারে তারা। এই নির্দেশ অমান্য করলে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে কড়া পদক্ষেপ করতে পারেন আদালত, সেই হুশিয়ারিও এখন থেকেই দিয়ে রেখেছেন বিচারক। 

    এমনকি পরিস্থিতি বিবেচনা করে জো ও সোফির থেকে সন্তানদের দূরে রাখার সিদ্ধান্তও নিতে পারেন আদালত বলে জানা গেছে। 

    ২০১৯ সালে বিয়ের পরে ২০২০ সালে প্রথম কন্যাসন্তানের জন্ম দেন সোফি। তার পরে ২০২২ সালে সাবেক দম্পতির কোলে আসে দ্বিতীয় কন্যাসন্তান। বিচ্ছেদের পর দুই সন্তান কার কাছে থাকবে, তাই নিয়ে ঝামেলা শুরু হয় জো ও সোফির মধ্যে। 

    জো আমেরিকার নাগরিক হলেও সোফি আদতে ইংল্যান্ডের বাসিন্দা। জোয়ের সঙ্গে বিয়ের পর সোফি আমেরিকায় এলেও বারবার দেশের টানে ইংল্যান্ডে ফিরেছেন। 

    তার দুই মেয়ে ইংল্যান্ডে বড় হোক এমনটাই চান সোফি। এদিকে জো নাছোড়বান্দা। তার দাবি দুই সন্তানের জন্ম আমেরিকায়। আমেরিকান নাগরিক হিসেবে তারা সেখানেই বড় হবে, এ যুক্তিতে চাপ দিতে থাকেন জো। 

    বিনোদন ডেস্ক

  • অভিনয় ছাড়ছেন ক্রিস ইভানস!

    হলিউডে জনপ্রিয় অভিনেতা ক্রিস ইভানস। দর্শক ও অনুরাগীদের কাছে ‘ক্যাপ্টেন আমেরিকা’ নামে পরিচিত তিনি। ‘ক্যাপ্টেন আমেরিকা’সহ, ‘অ্যাভেঞ্জার্স’ ফ্র্যাঞ্চাইজির একাধিক সিনেমায় দেখা গেছে তাকে। শুধু মার্ভেল নয়, সম্প্রতি ‘নাইভ্স’, ‘গোস্টেড’র মতো সিনেমায় তার পারফরম্যান্সও নজর কেড়েছে সমালোচকদের।

    rnrn

    তবে হঠাৎ করেই অভিনয় থেকে খানিকটা দূরে এ তারকা অভিনেতা। চলতি বছর একদিনও অভিনয় সংক্রান্ত কোনো কাজে দেখা যায়নি ক্রিসকে। এমনকি বছরের বাকি চার মাসেও আর কাজে ফেরার ইচ্ছা নেই তার। তাহলে কী অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিস?

    rnrn

    সম্প্রতি মার্কিন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে এ বিষয়ে তিনি বলেন, আমি কখনোই পুরোপুরিভাবে অভিনয়কে বিদায় জানাতে চাই না। কারণ এই পেশাটা খুব মজার। আমি মজা পাই এ কাজটা করে। আমি নিজের কাজ নিয়ে যথেষ্ট গর্বিতও। তবে শুধু টাকার জন্য কাজ করিনি কখনও। আমার প্রতিটা ছবির সঙ্গে আমার নিজস্ব আবেগ জড়িত। আমি অভিনয়ের ক্ষেত্রে আহামরি মহারথী নই। তাই নিজের উপর খুব বেশি চাপও দিতে চাই না। ভাল কাজ অবশ্যই করব, তবে মেপে।

    আনন্দনগর ডেস্ক

  • ‘বলিউডের সবাই অনেক প্রফেশনাল’

    অভিনেতাঅভিনেতা আনিসুর রহমান মিলন। দীর্ঘ ক্যারিয়ারে কাজ করেছেন অসংখ্য নাটক, সিনেমায়। তবে প্রায় দেড় বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি ফিরেছেন দেশে। বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’  বিভাগে কথা বলেছেন তিনি।। দীর্ঘ ক্যারিয়ারে কাজ করেছেন অসংখ্য নাটক, সিনেমায়। তবে প্রায় দেড় বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি ফিরেছেন দেশে। বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’  বিভাগে কথা বলেছেন তিনি।

    rnrn

    দেশে ফিরলেন কবে?
    rnফিরেছি বেশ কয়েকদিন হলো। তবে কাউকে কিছু জানাইনি। কিছুটা সময় একান্তে থাকতে চেয়েছিলাম। 

    rnrn

    এখন কী দেশেই থাকবেন?
    rnকিছু সময় যুক্তরাষ্ট্রে এবং কিছু সময় দেশে থাকব। এভাবেই এখন কাজ করব। কারণ আমার ছেলে যুক্তরাষ্ট্রের স্কুলে পড়ে। তার যখন ছুটি থাকবে তখন দেশে এসে কাজ করে যাব। এখন যে পরিস্থিতি, বিশেষ করে আমার স্ত্রী মারা যাওয়ার পর আমার ছেলেকে একা ছাড়তে চাচ্ছি না। 

    rnrn

    নতুন কাজ শুরু করেছেন?
    rnনতুন কাজ নয়, পুরোনো অনেকগুলো কাজ আটকে ছিল, সেগুলোই শেষ করছি। যেহেতু আমি প্রায় দেড় বছর দেশের বাইরে ছিলাম, অনেকগুলো সিনেমার কাজ শেষ করা হয়নি।  দেশে ফিরে সেগুলো শেষ করছি। 

    rnrn

    কয়টি সিনেমার কাজ হাতে রয়েছে?
    rn‘মায়া: দ্য লাভ’, ‘মুক্তি’, ‘গাঙচিল’ সিনেমাগুলোর দুই-একদিনের শ্যুট বাকি আছে।  এছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘নদীর জলে শাপলা ভাসে’। চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে আসিফ আকবর পরিচালিত ‘এমআরনাইন’ এবং হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’। 
    rnযুক্তরাষ্ট্রেও একটি সিনেমায় কাজ করার খবর শোনা গিয়েছিল…

    rnrn

    হলিউডের একটি সিনেমাতে কাজ করেছি। নাম ‘ফ্ল্যাশ ইট’। এছাড়া আমেরিকান সিনেমা ‘বোন ইয়ার্ড’এও কাজ করেছি। যেখানে সহশিল্পী হিসেবে মেইল গিবসনের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছি। 

    rnrn

    হলিউডের শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?
    rnশুরুতে কিছু অস্বস্তি লাগতো। মনে হতো যেন আমরা আলাদা কেউ। কিন্তু হলিউডের সবাই অনেক প্রফেশনাল। তারা আপনার কাজটাই দেখে, আপনাকে কাজ দিয়েই চেনে। তাই পরে আর আলাদা মনে হয়নি। এমনকি  দেশে কিংবা বিদেশে কোথাও আমি কোনোরকম বৈষম্য পাইনি। আমার চরিত্রে অনুযায়ী যেমন পরিবেশ আর কমফোর্ট আমার দরকার তেমনটাই পেয়েছি। 

    rnrn

    হলিউড এবং ঢালিউড ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কী?
    rnদুটো ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য আসলে কাজের ধরণে। হলিউডে প্রি প্রোডাকশনে অনেক জোর দেয়া হয়। অনেক গোছানো আর সিস্টেম্যাটিক কাজ করে তারা। যেভাবে শিডিউল করা থাকে সেভাবেই হয়। যদি কোনো দিন শুটিংয়ে আট ঘণ্টার বেশি কাজের সম্ভাবনা থাকে তাও আগের দিন রাতে মেইল করে জানিয়ে দেয় তারা। 

    নূসরাত অনন্যা

  • ১ বিলিয়ন ডলারের গোলাপি মাইলফলকে বার্বি

    বার্বি সিনেমায় বিশ্বকে গোলাপি রঙে রাঙিয়ে তুলেছেন গ্রেটা গেরউইগ। তিনি প্রথম নারী নির্মাতা, যিনি একক পরিচালক হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন। বিবিসি জানিয়েছে, রোববার এক বিবৃতিতে প্রযোজক সংস্থা ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে- এ সপ্তাহে বিশ্বব্যাপী ১.০৩ বিলিয়ন ডলার টিকিট বিক্রি হয়েছে।

    বার্বি সিনেমার এ অর্জনকে ওয়ার্নার ব্রাদার্স ‘যুগান্তকারী মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছে। 

    ২১ জুলাই হলিউডে বার্বি মুক্তি পেয়েছে। এ সিনেমার মূল দুই চরিত্রের মধ্যে ‘বার্বি’র ভূমিকায় মার্গট রবি ও ‘কেইন’ চরিত্রে রায়ান গসলিং অভিনয় করেছেন। মুক্তির মাত্র ১৭ দিনের মাথায় বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে সিনেমাটি। ওয়ার্নার ব্রাদার্স এ অর্জনকে নাম দিয়েছেন ‘বার্বিলিয়ন”। 

    যুক্তরাষ্ট্রে 'বার্বি' ৪৫৯ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিকভাবে ৫৭২ মিলিয়ন ডলার আয় করেছে।

    ওয়ার্নার বলেন, এই অংকের আয় এই ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য ঘটনা। মহামারির পর থেকে মাত্র পাঁচটি সিনেমা বিলিয়ন ডলার আয় করতে পেরেছে। সেগুলো হলো- ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’, ‘টপ গান ম্যাভেরিক’, ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’ এবং অ্যাভাটারের সিক্যুয়েল। ‘বার্বি’র সঙ্গে একই দিনে মুক্তি পায় ক্রিস্টোফার নোলান পরিচালিত সিনেমা 'ওপেনহাইমার'।

    চেইন ভ্যু সম্প্রতি জানিয়েছে, ‘বার্বি’ এবং ‘ওপেনহাইমার’ এই দুই সিনেমাই ব্যবসা সফল সিনেমা।

    যুক্তরাষ্ট্রে ডমেস্টিক ডিস্ট্রিবিউশনের সভাপতি জেফ গোল্ডস্টেইন বলেন, গ্রেটা গেরউইগ ছাড়া আর কারও পক্ষেই বিশ্বব্যাপী সমাদৃত আইকনিক চরিত্রটির (বার্বি) জীবনের আনন্দ, আবেগ ও বিনোদনের এই গল্প ফুটিয়ে তোলা সম্ভব হতো না। গেরউইগ আক্ষরিক অর্থেই সারা বিশ্বকে গোলাপি রঙে রাঙিয়ে তুলেছেন।

    জেফ গোল্ডস্টেইন বলেন, মাঝে কোভিড মহামারিতে এবং স্ট্রিমিং কোম্পানির দৌরাত্ম্যে সিনেমা ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে; কিন্তু বার্বি দেখতে প্রেক্ষাগৃহের বাইরে দর্শকদের লম্বা লাইন পড়ে গেছে। একাধিকবার হলে গিয়ে সিনেমাটি দেখার ঘটনা প্রমাণ করে- সিনেমা শিল্প তার প্রাণ ফিরে পেয়েছে।

    গোল্ডস্টেইন মনে করেন, বার্বির গোলাপি দুনিয়া দর্শককে ব্যাপকভাবে আকৃষ্ট করেছে। অনেক নারী গোলাপি পোশাক পরে হলে গেছেন।

    যুক্তরাষ্ট্রে সিনেমা হলগুলোতে বার্বির ডল বক্স বসানো হয়েছিল, যেখানে দর্শকরা সেলফি তুলেছেন। এছাড়া বার্বির ছবি ও নামাঙ্কিত পোশাক এবং এর আনুষঙ্গিক পণ্যও বাজারে এসেছে।

    ‘বার্বি’ চরিত্রের মার্গট রবি এই সিনেমার প্রযোজকদের একজন। তিনি বলেন, এ পরিমাণ টাকা আয়ের বিষয়ে প্রাথমিকভাবে একটা ধারণা আমার ছিল। তবে সিনেমার জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ হলো এর প্রচার।

    বিশ্বের বিভিন্ন শহরে বড় বড় বিলবোর্ডে বার্বির গোলাপি দুনিয়া তুলে ধরার পাশাপাশি সব মাধ্যমেই সিনেমার প্রচার চালানো হয়েছে বলে জানান রবি।

    বিনোদন ডেস্ক

  • তিন মাসের সন্তান নিয়ে হলিউডের ধর্মঘটে ‘হ্যারি পটার’

    হাতে প্ল্যাকার্ড ও কোলে তিন মাসের সন্তানকে নিয়ে হলিউডে অভিনয় শিল্পীদের ধর্মঘটে যোগ দিয়েছেন হ্যারি পটার খ্যাত ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ। 

    rnrn

    গত ২ মে থেকে আন্দোলনে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। পরিশ্রম ও কাজের ভিত্তিতে ন্যায্য পারিশ্রমিকের দাবিতে আন্দোলন শুরু করেন তারা। শুধু তা-ই নয়, ছবি বা সিরিজ অথবা যেকোনো সৃজনশীল কাজের ক্ষেত্রে শিল্পীদের বিকল্প হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিরুদ্ধেও সরব হন তারা।

    rnrn

    ইতোমধ্যেই হলিউডের এই ধর্মঘটে নিজেদের সমর্থন জানিয়েছেন টম ক্রুজ, রবার্ট ডাউনি জুনিয়র, কিলিয়ান মারফি, এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পিউয়ের মতো তারকারা। 

    rnrn

    এবার সেই আন্দোলনে যোগ দিলেন ড্যানিয়েল। তার সঙ্গে ছিল এক দশকের প্রেমিকা এরিন ডার্ক ও তাদের সদ্য জন্ম নেওয়া তিন মাসের সন্তান।

    rnrn

    ‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় মুভি সিরিজে অভিনয় করে সিনেমাপ্রেমীদের কাছে দর্শকপ্রিয়তা পেয়েছেন ড্যানিয়েল।  অন্য দিকে, যুক্তরাষ্ট্রের অভিনেত্রী এরিন ডার্ক অভিনয় করেছেন ‘গুড গার্লস রিভোল্ট’, ‘বিসাইড স্টিল ওয়াটার্স’, ‘মুনশাইন’-এর মতো সিনেমা এবং সিরিজে।

    বিনোদন ডেস্ক

  • বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে হলিউডে তথ্যচিত্র

    ২০১৬ সালে হ্যাকিংয়ের কবলে পড়ে বাংলাদেশ ব্যাংক। তাতে দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকাররা হাতিয়ে নেয় ৮১ মিলিয়ন ডলার। তবে হ্যাকারদের সামান্য একটি ভুল টাইপের কারণে আরও বেশি অর্থ চুরি যাওয়া থেকে রক্ষা পায় বাংলাদেশ ব্যাংক। 

    rnrn

    বিস্ময়কর গল্পটি এবার উঠে এসেছে সিনেমার পর্দায়। এ ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘বিলিয়ন ডলার হাইস্ট’ শিরোনামের একটি তথ্যচিত্র। 

    rnrn

    যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে। ১৫ আগস্ট তথ্যচিত্রটি মুক্তি পাবে। 

    rnrn

    ওই প্রতিবেদনে বলা হয়েছে ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্ট থেকে তৈরি ও পরিচালক ড্যানিয়েল গর্ডনের নির্মিত আসন্ন ‘বিলিয়ন ডলার হাইস্ট’ তথ্যচিত্রটি মনে করিয়ে দেয় ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা কতটা বাস্তব ছিল। এ ঘটনার পর বিশ্বের সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা কী পরিমাণ সতর্ক হয়ে উঠেছিলেন, সেটিও মনে করিয়ে দেয় এই তথ্যচিত্র।

    rnrn

    এটির ট্রেলারে দেখা গেছে, একদল সিকিউরিটি হ্যাকার বাংলাদেশ ব্যাংক থেকে ডলার হাতিয়ে নিতে সক্ষম হয়। হ্যাকারদের সামান্য ভুল টাইপের কারণে আরও অনেক অর্থ হাতিয়ে নেওয়া থেকে রক্ষাও পায় বাংলাদেশ ব্যাংক। 

    rnrn

    কীভাবে হ্যাকাররা সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন ব্যাংকিং সিস্টেম ব্যবহার করতে সক্ষম হয় তা ‘বিলিয়ন ডলার হাইস্ট’-এ উঠে এসেছে। এ সিস্টেম ব্যবহার করে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ডলার চুরি করা হয়।

    rnrn

    তথ্যচিত্রে বিভিন্ন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ এবং লেখক মিশা গ্লেনির সঙ্গে একাধিক সাক্ষাৎকার রয়েছে। যেখানে দেখানো হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে সাইবার ক্রাইম কতটা পরিশীলিত এবং প্রচলিত হয়ে উঠেছে। 

    rnrn

    বলা হয়েছে, সমন্বিত সাইবার আক্রমণগুলো মানবতার জন্য একই ধরনের হুমকি তৈরি করে; যেমনটা করে থাকে মহামারি, গণবিধ্বংসী অস্ত্র এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো। 
    rn 

    যুগান্তর ডেস্ক

  • যে কারণে হলিউডে কাজ করবেন না প্রিয়াঙ্কা

    বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে বলিউডের চেয়ে গেল কয়েক বছর ধরে হলিউডে নিয়মিত তিনি। সম্প্রতি হলিউডে কলা-কুশলী ও লেখকদের চলমান ধর্মঘটের সমর্থন জানিয়ে বলেছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত হলিউডে তিনিও কাজ করবেন না। 

    rnrn

    ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড’র সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘আমি আমার ইউনিয়ন এবং সহকর্মীদের সঙ্গে দাঁড়িয়েছি। সংহতিতে আমরা একটি ভালো আগামী তৈরি করব।’ 

    rnrn

    এদিকে, ধর্মঘটের ঘোষণার পর সিনেমা সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলো বয়কট করছেন হলিউডের অভিনেতা-অভিনেত্রীরাও। ১৩ জুলাই লন্ডনে ছিল হলিউডের সবচেয়ে আলোচিত সিনেমা ‘ওপেনহেইমার’র প্রিমিয়ার। তবে ধর্মঘটের ঘোষণা আসতেই অনুষ্ঠান বয়কট করে সেখান থেকে বের হয়ে যান শিল্পীরা। 

    rnrn

    উল্লেখ্য, ১৩ জুলাই ধর্মঘটের ডাক দিয়েছে অভিনয়শিল্পীদের সংগঠন ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড’। তাদের দাবি, বেতন বৃদ্ধি, অনলাইন স্ট্রিমিং সার্ভিস কোম্পানিগুলোর কাছ থেকে পারিশ্রমিক বৃদ্ধি, রয়্যালিটির স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। 

    rnrn

    এ ধর্মঘটের কারণে ক্ষতির মুখে পড়তে যাচ্ছে হলিউডের বেশ কয়েকটি বড় প্রজেক্ট। এ তালিকায় আছে বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাভাটার’ ও ‘গ্ল্যাডিয়েটর’। এ ছাড়া ‘ডেডপুল-৩’, ‘বিটলজুস’র সিক্যুয়েলসহ আরও কিছু সিনেমাও পড়তে পারে ঝুঁকিতে। সেই সঙ্গে এইচবিও চ্যানেলের আলোচিত সিরিজ ‘হাউজ অব দ্য ড্রাগন’, নেটফ্লিক্সের ‘স্যান্ডম্যান’ ও ‘ফ্যামিলি গাই’ সিরিজের দ্বিতীয় সিজনও ধর্মঘটের নেতিবাচক প্রভাবে পড়তে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। এ ছাড়া পুনঃনির্ধারণ করা হতে পারে এমি অ্যাওয়ার্ডস, কমিক-কন’সহ বিভিন্ন আয়োজন।

    বিনোদন ডেস্ক

  • অভিনয় শিল্পীরাও ধর্মঘটে, হলিউডে অচলাবস্থা

    শেষ দফা আলোচনা ভেস্তে যাওয়ার পর লেখকদের সঙ্গে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন হলিউডের অভিনয় শিল্পীরা। ৬৩ বছরের মধ্যে এই প্রথমবার ইন্ডাস্ট্রিতে অভিনেতা ও লেখকরা একযোগে ধর্মঘট করছেন। এই ধর্মঘটে চলচ্চিত্র ও টেলিভিশনের অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে।

    rnrn

    মেরিল স্ট্রিপ, জেনিফার লরেন্সের মতো এ তালিকাভুক্ত তারকাসহ এক লাখ ৬০ হাজার অভিনয় শিল্পীর প্রতিনিধিত্বকারী সংগঠন দ্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড বলেছে, বেতন কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কর্মক্ষেত্রে যে হুমকি তৈরি হয়েছে, সে বিষয়ে তাদের দাবির কোনো মীমাংসা হয়নি। কোনো ঐকমত্য ছাড়াই আলোচনা শেষ হয়েছে।

    rnrn

    ইউনিয়নের প্রধান আলোচক ডানকান ক্র্যাবট্রি-আয়ারল্যান্ড বলেছেন, স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের জাতীয় বোর্ড স্টুডিও ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মঘটে যাওয়ার পক্ষে ভোট দিয়েছে।

    rnrn

    বৃহস্পতিবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে ধর্মঘট শুরু হবে। গ্রিনিচ সময় শুক্রবার সকাল থেকে অভিনয় শিল্পীরা লেখকদের সঙ্গে ধর্মঘটে যোগ দিচ্ছেন। ১৯৬০ সালের পর থেকে এই প্রথমবারের মতো হলিউডে এমন একযোগে ধর্মঘট হচ্ছে। ১৯৮০ সালে অভিনেতাদের ইউনিয়ন ধর্মঘটে গিয়েছিল। এটি তিন মাসের বেশি স্থায়ী হয়েছিল।

    rnrn

    টেলিভিশন ও চলচ্চিত্রে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের বিরুদ্ধে ও ভালো বেতনের দাবিতে লেখকেরা ১১ সপ্তাহ ধরে ধর্মঘট করছেন।

    rnrn

    টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকগুলো এ বছর দেরিতে শুরু হচ্ছে। ধর্মঘট চললে চলচ্চিত্রগুলোও আটকে যেতে পারে।  

    rnrn

    আলোচনা ভেস্তে যাওয়ার পরে দ্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড এক বিবৃতিতে বলেছে, স্ট্রিমিং ইকোসিস্টেমের কারণে ক্ষতিপূরণের হার কমে গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সৃজনশীল কাজে হুমকি হয়ে দাঁড়িয়েছে। তবে নির্বাহীরা এতে একমত হননি।

    rnrn

    স্টুডিওর প্রতিনিধিত্বকারী দ্য অ্যালিয়েন্স অফ মোশন পিকচার ও টেলিভিশন প্রডিউসারস বলেছে, ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত হতাশাজনক। বিবৃতিতে আরও বলা হয়েছে এটি ইউনিয়নের সিদ্ধান্ত। তাদের নয়।

    rnrn

    লেখকদের ধর্মঘটের কারণে চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানের সংখ্যা কমে গেছে। অভিনেতাদের ধর্মঘটের কারণে সব কিছুই অচল হয়ে যেতে পারে। কিছু অ্যানিমেশন ও টকশো চলতে পারে।

    rnrn

     

    বিনোদন ডেস্ক