
দুই বছরেরও বেশি সময় আগে স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছে কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের। সেই কষ্ট বা স্ত্রীর বিরহ হয়তো ভুলেও গিয়েছিলেন। কিংবা না গেলেও সেটার প্রতি ভক্তদের কোনো আগ্রহ ছিল না। কিন্তু গত মাসে পিয়া যখন অনুপমেরই ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা পরমব্রতকে বিয়ে করলেন তখন যেন পুরনো সেই চাপা কষ্ট বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো। পিয়া-পরমের বিয়ের দিনই ভক্তরা অনুপমের গাওয়া পুরনো বিরহের গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বুঝাতে চাইলেন ‘আসলেই কষ্টে আছেন অনুপম’। কিন্তু গায়ক সেসব নিয়ে কিছু বলেননি।
rnrn
হঠাৎ করে দিনদুয়েক আগে এবার নিজেই হাতে লেখা কাগজে বিরহের পংক্তি পোস্ট করলেন ইনস্টগ্রামে। যেখানে লেখা ‘কত বছর ধরে আমার শূন্যস্থান, দুমড়ে গিয়েও বেঁচে থাকার ভান’। এটি মুলত গায়কের নিজের লেখা ও সুর করা গান ‘বাউন্ডুলে ঘুড়ি’ গানের দুটি লাইন।
rnrn
এটা দেখেই নেটিজেনদের মনে প্রশ্ন জাগলো, তাহলে কি ভালো নেই অনুপম? প্রাক্তনকে কী ভুলতে পারেননি তিনি? প্রশ্নের ও পাশাপাশি সন্দেহ যখন ডালপালা মেলতে শুরু করেছে তখন মুখ খুললেন অনুপম। বলেছেন, এই হ্যান্ড রাইটিং তার নয়। তার হাতের লেখা খুব খারাপ। তবে বরাবরের মতোই পোস্টের লেখা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।
rnrn
এদিকে আগামী ২৪ ডিসেম্বর কলকাতায় বিবাহোত্তর অনুষ্ঠান আয়োজন করবেন পরম ও পিয়া।
আনন্দনগর প্রতিবেদক





