টাবুর সঙ্গে নাগার্জুনের ‘পরকীয়া’ নিয়ে এবার মুখ খুললেন স্ত্রী অমলা

Written by

in

দক্ষিণী তারকা টাবু ও অভিনেতা নাগার্জুনের প্রেম বলিউডের বহু চর্চিত বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি। ১৯৯৮ সালে মুক্তি পায় রোমান্টিক কমেডি ঘরানার তেলেগু ছবি ‘আভিড়া মা আভিড়ে’। এই ছবির শুটিং করতে গিয়েই টাবুর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন নাগার্জুন। 

তার আগে পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে টাবুর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। প্রথম স্ত্রী অভিনেত্রী দিব্যা ভারতী মারা যাওয়ার পরে টাবুকেই বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন সাজিদ। কিন্তু টাবু মন দিয়ে বসেন নাগার্জুনকে। সেই প্রেম এতটাই তীব্র যে মুম্বাই ছেড়ে সোজা হায়দরাবাদ চলে যান টাবু। শোনা যায়, হায়দরাবাদে নিজের বাড়ির কাছে টাবুর জন্য একটা বাড়িও কিনেছিলেন নাগার্জুন। কিন্তু সেই গভীর প্রেমও ১০ বছর পর ভেঙে যায়।

টাবু চেয়েছিলেন নাগার্জুন তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করুক। সে জন্য ১০ বছর অপেক্ষাও করেন তিনি। কিন্তু বছর দশেক অপেক্ষা করার পর টাবু বুঝতে পারেন, নাগার্জুনের পক্ষে বিবাহবিচ্ছেদ করা অসম্ভব। তাই সম্পর্ক ভেঙে মুম্বাই ফিরে আসেন অভিনেত্রী। সম্পর্ক ভাঙলেও নাগার্জুনকে মন থেকে মুছতে পারেননি টাবু। 

‘কফি উইথ করন’-এ নাগার্জুনকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, ‘জীবনে বহু প্রেমিক এসেছেন এবং গেছেন। কিন্তু নাগার্জুন আমার অন্যতম কাছের মানুষ। আমার খুব ভালো বন্ধু।’

টাবুর সঙ্গে স্বামীর সম্পর্কের গুঞ্জন চলাকালীন সে প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি নাগার্জুনের স্ত্রী অমলা। কিন্তু টাবু হায়দরাবাদ থেকে মুম্বাই ফিরে আসার পর অমলা প্রথম মুখ খুলেছিলেন। তিনি বলেন, ‘আমার সঙ্গে টাবুর যোগাযোগ আছে। ও যখনই মুম্বাই থেকে আসে আমাদের সঙ্গেই থাকে।’

টাবুর স্বামীর চর্চিত সম্পর্ক নিয়ে অমলার মন্তব্য ছিল, ‘আমি জীবনে খুব সুখী। আমার সংসার মন্দিরের মতো। আমার স্বামীকে নিয়ে এ ধরনের কোনো চর্চাকে একেবারেই সমর্থন করি না। আমি চাই আমার সংসার এসব থেকে দূরে থাকুক।’

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *