Tag: সংগীতশিল্পী

  • ‘ভালো কাজে নিজেকে প্রকাশ করতে চাই’

    বিনোদন জগতে একাধিক মাধ্যমে কাজ করা চৌকশ শিল্পী বর্তমান প্রজন্মের মধ্যে খুব কম দেখা যায়। বিশেষত একইসঙ্গে গান এবং অভিনয়, এ দুই মাধ্যমে সমানতালে কাজ করা একটু কঠিন বটে। এ কঠিন কাজটি স্বাচ্ছন্দ্যের সঙ্গে করছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী নিশাত তাসনিম তমা।

    গান দিয়ে মিডিয়ায় পথচলা শুরু তার। ২০১৮ সালে তিনি প্রথম বিজ্ঞাপনে মডেল হিসাবে কাজ করেন। ২০২০ সাল থেকে অভিনয়ে নিয়মিত। সম্প্রতি রাকেশ বসুর পরিচালনায় ‘লাভ ফ্যাক্টর’ নামে একটি নাটকের কাজ শেষ করেছেন তমা। এ নাটকে তার গাওয়া একটি গানও থাকছে। 

    আরও পড়ুন: 

    সম্প্রতি শেষ হওয়া হাসান রেজাউল পরিচালিত ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’ নাটকেও অভিনয় করেছেন তিনি। আরজে হিসাবেও কাজ করছেন তমা। নিয়মিত উপস্থাপনা করেন বিটিভির ‘আজকের সকাল’ ও ‘সুপ্রভাত বাংলাদেশ’ অনুষ্ঠানের।

    বিটিভি’তে ‘স্বাধীন বাংলা বেতার’ অনুষ্ঠানেও নিয়মিত দেশের গান করেন। মিডিয়ায় কাজের ব্যস্ততা প্রসঙ্গে নিশাত তাসনিম তমা বলেন, ‘গান ও নাটক নিয়েই ব্যস্ত আছি। তবে এখনো সিনেমায় কাজ করার সুযোগ হয়ে উঠেনি। ইচ্ছা আছে। আমি ভালো কাজে নিজেকে প্রকাশ করতে চাই।’

    বিনোদন ডেস্ক

  • বিয়ে নিয়ে যা বললেন সংগীতশিল্পী লিজা

    গোপনে বিয়ে করেছেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। সম্প্রতি এ খবরটি বেশ শক্তভাবে ছড়িয়েছে।  

    অবশ্য বিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি লিজা। তবে সচরাচর সবুজকে ছায়ার মতো দেখা যায় তার সঙ্গে। বিভিন্ন অনুষ্ঠানে লিজার পাশে থাকেন তিনি। এছাড়া এ গায়িকার হোয়াটস্যাপের প্রোফাইল পিকচারটিও সবুজের সঙ্গে।

    সবুজের সঙ্গেই যে বিয়ে সেরেছেন লিজা সে কথা বলছে তার ফেসবুকও। কেননা নেটমাধ্যমে লিজা ও তার পরিবারের সঙ্গেও দেখা গেছে সবুজ খন্দকারকে।

    জানা গেছে, সবুজের সঙ্গে লিজার পরিচয় যুক্তরাষ্ট্রে। সেখানে একটি শো করতে গিয়ে আলাপ হয়েছিল তাদের। এর পর প্রেমের সম্পর্কে জড়ান তারা। যুক্তরাষ্ট্রে লিজা-সবুজকে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে।

    এদিকে এর আগে সংবাদমাধ্যমকে বিয়ে লিজা বলেছিলেন, ‘সব মানুষই জীবনে কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়ায়। আমি নতুন সম্পর্কে জড়িয়েছি। এটুকু বলতে পারি, আমাদের বিয়ের সবকিছু রেডি। এ বছরই বিয়ে করব। করোনার প্রাদুর্ভাব কমলে বিয়ের ঘোষণা দিতে পারব। শুধু বলি, সে গানের বাইরের জগতের মানুষ। তবে পরিচয় গানের সূত্রেই।’

    এদিকে ২০১২ সালে ইকবাল মাহমুদ লাভলুর সঙ্গে বাগদান হয়েছিল লিজার। তবে তা আর বিয়ে পর্যন্ত গড়ায়নি। বিষয়টি নিয়ে পরে লিজা জানিয়েছিলেন, ২০১৫ সালে তাদের বাগদান ভেঙে গেছে এবং যার সঙ্গে বাগদান হয়েছিল তিনিও বিয়ে করে ফেলেছেন।

    এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে লিজার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। ক্ষুদেবার্তা পাঠালেও সাড়া দেননি তিনি।

    উল্লেখ্য, ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সংগীতাঙ্গনে নাম লেখান লিজা। তারপর থেকে মিউজিক ইন্ডাস্ট্রিতে সরব বিচরণ তার। বর্তমানে লিজা ব্যস্ত আছেন একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে। 

    বিনোদন ডেস্ক

  • সেই রাতে আমার ঘুম হয়নি: শ্রাবণী

    দিন দুয়েক আগে রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার আগাম জন্মদিনের উৎসব পালিত হয়। এ আয়োজনে তারকাশিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন এ প্রজন্মের সংগীতশিল্পী শ্রাবণী সায়ন্তনী। সেখানেই তাকে আশির্বাদ করেন রুনা লায়লা।

    শ্রাবণী বলেন, যেদিন রাতে জানলাম শ্রদ্ধেয় রুনা আপার সঙ্গে দেখা হবে, সেই রাতে আমার আর ঘুম হয়নি। সেই মাহেন্দ্রক্ষণ যখন সামনে এলো আমি একদম চুপ হয়ে গেলাম। আমি ঠিক বুঝাতে পারব না সেই মুহূর্তে কী হয়েছিল আমার। তিনি আমাকে আশির্বাদ করেছেন, আমার দিকে তাকিয়েছেন, হেসেছেন-এটাইতো অনেক বড়প্রাপ্তি। এই প্রাপ্তিটুকু নিয়ে আজীবন গানের ভুবনে থেকে যাওয়া যায়। অনেক অনেক কৃতজ্ঞতা অভি মঈনুদ্দীন ভাইয়ের কাছে, এই অবিস্মরণীয় মুহূর্তটুকু তৈরি করে দেওয়ার জন্য। 

    আগামী ১৭ নভেম্বর রুনা লায়লার জন্মদিন। দিনটিতে তিনি দেশে থাকবেন না বলে জানিয়েছেন। 

    শ্রাবণীর সর্বশেষ প্রকাশিত গান হচ্ছে ‘মন পিয়ন’। তার অন্যান্য উল্লেখযোগ্য গান হচ্ছে ‘বন্ধুরে’, ‘অকারণ বিরহ’, ‘সোনা বউ’, ‘মন দেব না’ ইত্যাদি।
     

    বিনোদন ডেস্ক

  • সংগীতে প্রতিনিয়ত নতুন কিছু আসছে: শাফিন

    জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদ। ব্যান্ডদল ‘মাইলস’র বেজ গিটারিস্ট ও প্রধান গায়ক। ব্যান্ডের পাশাপাশি, একক ও মিক্সড অ্যালবামে গান গেয়েছেন। বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে যুগান্তরের সঙ্গে কথা বলেছেন তিনি।   

    যুগান্তর: বর্তমানে কী নিয়ে ব্যস্ত?

    শাফিন: কনসার্ট, স্টেজ শো করছি ভীষণ ব্যস্ত। দেশের ভেতরেই বিভিন্ন জায়গায় শো করেছি। চলতি মাসে তো করছিই। এছাড়া অক্টোবর মাসেও আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সে শো করেছি। 

    যুগান্তর: চলমান রাজনৈতিক পরিস্থিতি আপনাদের শো’র ওপর প্রভাব ফেলেছে কী?

    শাফিন: অবশ্যই। গত বছর অক্টোবর থেকে এ বছরের মার্চ পর্যন্ত প্রচুর কনসার্ট আর স্টেজ শো করেছি। তবে এ বছর রাজনৈতিক পরিস্থিতির কারণে সবাই কিছুটা শঙ্কায় আছে। যারা কনসার্ট বা স্টেজ শো আয়োজন করে তারাও চাইছে ডিসেম্বর-জানুয়ারি মাসটা এড়িয়ে চলতে। এতে আমার কাজে তো প্রভাব পড়েছেই।

    যুগান্তর: আপনাদের পুরোনো গানগুলো নতুন করে মুক্তির কথা চলছিল। সেগুলোর কী খবর?

    শাফিন: আমাদের অনেকগানই ক্যাসেট বা সিডি আকারে প্রকাশ পেয়েছিল। যা এখন আর পাওয়া যায় না। তাই আমি উদ্যোগ নিয়েছিলাম গানগুলো নতুন সংগীতায়োজনে প্রকাশ করব। এর মূল উদ্দেশ্য ছিল মাইলসের গানের একটা সংকলন তৈরি করা। এছাড়া তখনকার এবং বর্তমান মিউজিক, যন্ত্রপাতিতে অনেক পার্থক্য। এখন গানগুলো আরও পরিস্কার এবং উন্নতমানের হবে। 

    যুগান্তর: আপনার একটি ইউটিউব চ্যানেলও আছে। সেটি কেমন চলছে?

    শাফিন: আমি খানিকটা দেরি করে ইউটিউবে এসেছি। আমার আরও আগেই আসা উচিত ছিল। শুরুতে বুঝিনি এই মাধ্যমটা এতো প্রয়োজনীয়। কিন্তু পরে বিভিন্নভাবে শ্রোতারা আমাদের জানিয়েছেন, তারা আমাদের গান অফিশিয়ালি একটা নির্দিষ্ট মাধ্যমে শুনতে চায়। তখনই আমি চ্যানেলটা করলাম। এখন ধীরে ধীরে ইউটিউবেও আমাদের গানগুলো সংকলনের চেষ্টা করছি। এরমধ্যে বেশ কিছু গান সেখানে আপলোড হয়েছে। সামনে আরও আসবে।

    যুগান্তর: আপনাকে নতুনদের নিয়েও কাজ করতে দেখা যায়…।

    শাফিন: বেশ কিছু গান নতুন শিল্পীদের দিয়ে গাইয়েছি। এগুলো আমার ‘ডাবল বেইজ প্রোডাকশন’ থেকে প্রকাশ পেয়েছে। সংগীতে প্রতিনিয়ত নতুন কিছু আসছে। সেই নতুনত্বকে গ্রহণ এবং এগুলোতে সাহায্য করা আমাদের দায়িত্ব। বলা যায়, আমি সেই দায়িত্বই পালন করছি।  
     

    বিনোদন ডেস্ক

  • কানাডা ফিরে গেলেন কুমার বিশ্বজিৎ

    ঢাকায় খুব ব্যস্ত সময় কাটানোর পর গত শুক্রবার রাতে আবারও কানাডা ফিরে গেছেন প্রখ্যাত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। গত সপ্তাহে মাত্র কয়েকদিনের জন্য দেশে এসেছিলেন তিনি। 

    যাওয়ার আগে কুমার বিশ্বজিৎ বলেন, আমার পৃথিবীজুড়েই নিবিড়। সবার কাছে দোয়া চাইছি, ঈশ্বর যেন নিবিড়কে পূর্ণ সুস্থ করে দেন।

    গত কয়েকমাস ধরে কানাডায় অসুস্থ ছেলের সঙ্গে অবস্থান করছিলেন কুমার বিশ্বজিৎ। তার একমাত্র ছেলে নিবিড় সেখানে গাড়ি দুর্ঘটনাজনিত কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। তাই ছেলের পাশে থাকতেই দেশটিতে অবস্থান করছেন এ সংগীতশিল্পী। ঠিক কতোদিন কানাডায় থাকতে হবে তার কোনো নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন।

     

    বিনোদন ডেস্ক

  • আমি কাজের ভবিষ্যৎ নিয়ে ভাবি না: আতিয়া

    এ সময়ের সংগীতশিল্পী আতিয়া আনিসা। রিয়েলিটি শোয়ের মাধ্যমে সংগীত জগতে আসেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২-এর শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পাচ্ছেন তিনি। পুরষ্কারপ্রাপ্তি, বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে যুগান্তরের সঙ্গে কথা বলেছেন এই সংগীতশিল্পী।  

    প্রশ্ন: শ্রেষ্ঠ গায়িকা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। অনুভূতি কেমন?

    আতিয়া: এখনো সবকিছু স্বপ্নের মতো লাগছে। নাম ঘোষণার পর প্রথমে আমি বিশ্বাসই করতে পারিনি। এত বড় রাষ্ট্রীয় সম্মান পেয়েছি আর এটা যে সত্যি, তা মানতে আমার সময় লেগেছে। এ আনন্দ বলে বোঝাতে পারব না। তবে এ অর্জন আমার একার নয়। আমি শুধু গান গেয়েছি। ‘পায়ের ছাপ’ সিনেমার পরিচালক সাইফুল ইসলাম মাননু, গীতিকার, সুরকার-সবার কাছে আমি কৃতজ্ঞ। এ অর্জন সবার।

    প্রশ্ন: ক্যারিয়ারের শুরুতে ভেবেছিলেন এতো অল্প বয়সে এ পুরস্কার পাবেন?

    আতিয়া: ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম সংগীতের জন্য পুরস্কার পাব। তবে সেটা যে এত তাড়াতাড়ি পাব কখনো ভাবিনি। আজ সেই স্বপ্ন পূরণ হওয়ায় অদ্ভুত লাগছে। 

    প্রশ্ন: পুরস্কারপ্রাপ্তি দায়িত্ব বাড়ায়, নাকি সন্তুষ্টি দেয়?

    আতিয়া: সন্তুষ্টি দেয়, তবে সেটা ক্ষণিকের। কিন্তু দায়িত্ব বেড়ে যায় কয়েকগুণ। এখন আরও বুঝে কাজ করতে হবে। কাজের মানের দিকে নজর দিতে হবে। নিজের উন্নয়নে সময় দিতে হবে। আরও বেশি চর্চা করতে হবে। যেন এ পুরস্কারের মান আমি রাখতে পারি। নিজেকে আরও ভালো জায়গায় নিতে পারি। এজন্য অবশ্যই আমার কিছু মানুষের সহযোগিতাও লাগবে। তাই যারা এতদিন আমার সঙ্গে ছিলেন, আমাকে গাইড করেছেন; তারা সব সময় যেন পাশে থাকেন সেটাই আশা করি। 

    প্রশ্ন: ভবিষ্যত নিয়ে কী ভেবেছেন?

    আতিয়া: তেমন কিছুই না। আমি কাজের ভবিষ্যৎ নিয়ে ভাবি না। যা যেমন চলছে, চলতে থাক। এখন তো প্লেব্যাক করছি। এভাবেই চলবে। এছাড়া আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তবে সেখানে আমি খুব একটা অ্যাকটিভ ছিলাম না। পরিকল্পনা ছাড়াই কিছু গান পোস্ট করেছিলাম। কিন্তু এখন ভেবেছি এখানে সময় দেব। নিজের পছন্দ মতো নতুন কিছু গান সেখানে শেয়ার করব। নতুন একক গান গাইব। পুরো চ্যানেলটিকে নতুন করে সাজাব।

    প্রশ্ন: কখনো সুরকার বা গীতিকার হওয়ার কথা ভেবেছেন?

    আতিয়া: গায়িকা হিসাবে নতুন নতুন সুর মাথায় আসে ঠিক, কিন্তু তা দিয়ে এখন কিছু করা হয়নি। হয়তো কখনো করব। সেটা কবে তা জানি না। তাই জীবনের একটা পর্যায়ে আমি সুরকার হতেও পারি। তবে গীতিকার হব না। সেই সাহস আমার নেই। আমি যখন গান গাই, তখনি ভাবি যে এ লেখাগুলো কীভাবে লিখল। আমাকে বললে হয়তো কিছুই লিখতে পারব না। তাই সুরকার হলেও গীতিকার হওয়ার সম্ভাবনা নেই।

    প্রশ্ন: কোন ধরনের গানে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?

    আতিয়া: মোটামুটি সব ধরনের গান নিয়েই কাজ করেছি। কিন্তু ব্যক্তিগতভাবে রোমান্টিক এবং মেলোডি ঘরানার গান আমার বেশি পছন্দ।    
     

    বিনোদন ডেস্ক

  • প্রেক্ষাগৃহে আসার আগেই টেলর সুইফটের রেকর্ড

    বড়পর্দায় আসার এক সপ্তাহ আগেই অগ্রিম টিকিট বিক্রিতে বিশ্বব্যাপী একশ মিলিয়ন ছাড়িয়ে গেছে জনপ্রিয় সংগীতশিল্পী টেলর সুইফটের ‘ইরাস ট্যুর’ নামের কনসার্ট ফিল্ম। সিনেমাটির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এএমসি থিয়েটারস বিষয়টি নিশ্চিত করেছে। 

    সুইফটের কনসার্ট ফিল্মটি বিশ্বব্যাপী তার রেকর্ড-ব্রেকিং স্টেডিয়াম সফরকে ক্যাপচার করে তৈরি করা হয়েছে। এটি আগামী ১৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, যা বিশ্বের একশটি দেশের সাড়ে আট হাজার হলে প্রদর্শিত হবে। 

    শিল্প বিশেষজ্ঞদের মতে, মুক্তির পর ‘ইরাস ট্যুর’ উদ্বোধনী সপ্তাহান্তে শুধু উত্তর আমেরিকাতেই একশ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। যদি এমনটি হয় তাহলে এটি একটি কনসার্টকেন্দ্রিক সিনেমার জন্য অভূতপূর্ব ব্যবসা। 

    ২০২৩ সালে মাত্র পাঁচটি সিনেমা ‘বার্বি’ (১৬২ মিলিয়ন ডলার), ‘দ্য সুপার মারিও ব্রোস. মুভি’ (১৪৬ মিলিয়ন ডলার), ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স’ (১২০ মিলিয়ন ডলার), গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম ৩’ (১১৮ মিলিয়ন ডলার) এবং ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টুম্যানিয়া’ (১০৬ মিলিয়ন ডলার) ঘরোয়া অভিষেকের মধ্যে কমপক্ষে একশ মিলিয়ন ডলার উপার্জন করেছে। 

    এদিকে সুইফটের এই কনসার্ট সিনেমার অগ্রিম টিকিট বিক্রির ধারাই সিনেমা বিশ্লেষকদের এমন প্রত্যাশা দিয়েছে। কারণ এটি উত্তর আমেরিকায় এক দিনের ছাব্বিশ মিলিয়ন ডলার টিকিট বিক্রির রেকর্ড স্থাপন করেছে, যা আগে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’র (১৬ মিলিয়ন ডলার) ছিল।
     

    বিনোদন ডেস্ক

  • অন্যরকম এক হলুদ সন্ধ্যা ঐশীর

    একঝাঁক সংগীতশিল্পীর অংশগ্রহণে অন্যরকম এক হলুদ সন্ধ্যা। পারিবারিক আবহে জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর গায়েহলুদের অনুষ্ঠান হলো ৩১ মে। নাচ-গানে মাতিয়ে তোলেন শিল্পীরা। এমন আনন্দঘন এক সন্ধ্যায় বসে থাকতে পারেননি হবু বধূও। হবু বর জিলানিকে নিয়ে নিজের গায়েহলুদে নাচেগানে মেতে ওঠেন ঐশীও।

    rnrn

    সদ্য প্রয়াত ঐশীর বাবার একটি চিঠি দিয়ে শুরু হয় হলুদ সন্ধ্যার আয়োজন। সে চিঠি শুনে কান্নায় ভেঙে পড়েন ঐশী। ভারি হয়ে ওঠে পরিবেশ আবার তা কেটেও যায়। যখন লুইপার মজার উপস্থাপনায় মঞ্চে এসে হাজির হন পারভেজ। 

    rnrn

    একে একে মজার সব পারফরম্যান্সে মঞ্চে আসেন- আনিকা, লুইপা, তূর্য, নাবিলা, সজল, পূজা, নাদিয়া, নিলয় প্রমুখ। মজার মজার গানে ঐশীর সতীর্থ সংগীতশিল্পীরাই হয়ে উঠেন ড্যান্সার। 

    rnrn

    নাচে অংশ নেন ঐশী ও তার হবু বর জিলানিও। নৈশভোজের পর মঞ্চে গিটার হাতে তুলে নেন কৌশিক হোসেন তাপস। তার সঙ্গে যুক্ত হয়ে একে একে গান পরিবেশন করেন শিল্পীরা। গান করেন ঐশীও।

    rnrn

    ঐশী বলেন, আমার বাবা-মায়ের পরে কৌশিক হোসেন তাপস ভাইয়া ও মুন্নী ভাবি আমাকে সন্তানের মতো করে সংগীত জীবনে বড় করে তুলেছেন। তাদের ঘিরে আমাদের সংগীত শিল্পীদের যে বলয় তাই আমাদের টিএম পরিবার। গায়েহলুদের এমন আনন্দঘন মুহূর্ত উপহার দেওয়ায় টিএম পরিবার ও গানবাংলাকে অনেক ধন্যবাদ।

    rnrn

    গায়ে হলুদের আয়োজনে উপস্থিত থেকে ঐশী-জিলানিকে আশীর্বাদ জানিয়েছেন বরের বাবা-মা, ঐশীর মা নাসিমা মান্নান, টিএম পরিবারের দুই মধ্যমণি কৌশিক হোসেন তাপস-ফারজানা মুন্নী, ব্যান্ড লিজেন্ড হামিন আহমেদসহ দুই পরিবারের অনেকেই।

    rnrn

    আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর গত ২ এপ্রিল আংটি বদল হয় ঐশী ও জিলানির। সংগীতশিল্পী পরিচয়ের বাইরে ঐশী এখন চিকিৎসক। অন্যদিকে জিলানি পড়াশোনা শেষ করে যুক্ত হয়েছেন একটি ওষুধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • নতুন প্লে­ব্যাকে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন

    প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন এখনও গানে নিয়মিত। রোজার আগে নিয়মিত স্টেজ শো করেছেন। সম্প্রতি এ সংগীতশিল্পী নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। সিনেমার নাম ‘স্বপ্নের রাজকন্যা’।

    rnrn

    এটি পরিচালনা করবেন সোহানুর রহমান সোহান। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুরও করেছেন সাবিনা ইয়াসমিন। লিখেছেন সাবিলা নাসরিন ও সংগীতায়োজন করেছেন জায়েদ আহমেদ কিসলু।

    rnrn

    নতুন গান প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘গানের কথাগুলো চমৎকার। খুব মজা করে গেয়েছি। আমার বিশ্বাস সিনেমাটি মুক্তি পেলে এ গানটি দর্শক শ্রোতাদের পছন্দ হবে।’ 

    rnrn

    এদিকে এ সংগীতশিল্পী আরও নতুন দুটি গানে কণ্ঠ দিয়েছেন। এগুলো শিগগিরই প্রকাশ হবে। প্রয়াত অভিনেত্রীর কবরীর পরিচালনায় নির্মিতব্য একটি সিনেমায় সংগীত পরিচালনায়ও করেছেন সাবিনা ইয়াসমিন। তবে সিনেমাটি কবে নাগাদ মুক্তি পাবে তা এখনও নিশ্চিত বলতে পারছেন না তিনি।

    আনন্দনগর প্রতিবেদক

  • দক্ষিণ আফ্রিকায় র‌্যাপ সংগীতশিল্পীকে গুলি করে হত্যা

    দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় র‌্যাপ সংগীতশিল্পীকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি একেএ নামে পরিচিত ছিলেন। দেশটির পূর্বাঞ্চলীয় শহর ডারবানের একটি রেস্তোরাঁর বাইরে তাকে গুলি করে হত্যা করা হয়। নাম তার কিয়েরনান ফোর্বস।

    শনিবার ফোর্বসের পরিবার এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

    একাধিক দক্ষিণ আফ্রিকান পুরস্কার জিতেছেন সংগীতশিল্পী কিয়েরনান ফোর্বস। যুক্তরাষ্ট্রের ব্ল্যাক এন্টারটেইনমেন্ট টেলিভিশন পুরস্কারের জন্য একাধিকবার মনোনীত হয়েছেন তিনি। এ ছাড়া এমটিভি ইউরোপ সংগীত পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন একেএ।

    একেএর বাবা-মা, টনি ও লিন ফোর্বস টুইটারে এক পোস্টে বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি— আমাদের প্রিয় পুত্র আর আমাদের মাঝে নেই। সে মৃত্যুবরণ করেছে।

    পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে দুজন সশস্ত্র সন্দেহভাজন ব্যক্তি রাস্তার ওপর পাশ থেকে ভিকটিমদের খুব কাছ থেকে গুলি করে। খুনের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনার তদন্ত চলছে।

    ৩৫ বছর বয়সি তার একেএর ক্যারিয়ার শুরু করার আগে র‌্যাপ গ্রুপ এন্টিটির মাধ্যমে সংগীতজীবন শুরু করেছিলেন।

    বিনোদন ডেস্ক