Tag: সংগীতশিল্পী

  • পর্দায় ফিরছেন তাহসান

    দেশের জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা ও সঞ্চালক তাহসান খান। অভিনয় থেকে সরে দাঁড়ানোর পর তিনি ঘোষণা দিয়েছিলেন আর কোনো নতুন গান প্রকাশ করবেন না। এরপর থেকেই তাহসানকে আর গান ও অভিনয়ে দেখা যায়নি। 

    তবে তাহসান ভক্তদের জন্য সুখবর আবারও পর্দার সামনে আসছেন তিনি। অবশ্য সেটা ভিন্ন ভূমিকায়। জানা গেছে, আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্টের বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’র সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করবেন তাহসান খান। 

    প্রতিযোগিতাটির বিচারকের আসনে দেশের সংগীতাঙ্গনের পাঁচ নন্দিত মুখ থাকছেন বলে জানা যায়। তারা হলেন ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর। 

    উল্লেখ্য, ইউরোভিশন সং কনটেস্ট বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম লাইভ মিউজিক প্রতিযোগিতা, যা ১৯৫৬ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। এর আয়োজক ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এবারই প্রথমবারের মতো এর আঞ্চলিক সংস্করণ ইউরোভিশন সং কনটেস্ট এশিয়াতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। 

    বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করতেই আয়োজন করা হয়েছে ‘ভয়েজ অব বাংলাদেশ’। প্রাথমিক বাছাই শেষে বর্তমানে সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবে বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি। 

    নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এশিয়ার এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস। 

    বিনোদন ডেস্ক

  • ‘টোটাল ইক্লিপ্স অব দ্য হার্ট’ খ্যাত পপতারকা বনি টাইলার আর নেই

    আশির দশকের পপ ও রক মিউজিকের গতিপথ বদলে দেওয়া এবং নিজের জাদুকরী ও গম্ভীর কণ্ঠ দিয়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করা ওয়েলশ রক সংগীতশিল্পী বনি টাইলার আর নেই। 

    গত ৮ জুলাই পর্তুগালের ফারো শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। 

    বৃহস্পতিবার (৯ জুলাই) তার অফিশিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের পক্ষ থেকে এই দুঃখজনক খবরটি নিশ্চিত করা হয়। 

    পারিবারিক বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় আকস্মিকভাবেই শারীরিক জটিলতার কারণে মারা যান।’ উল্লেখ্য, গত মে মাসে পর্তুগালের ফারোতে নিজের বাসভবনের কাছে অন্ত্রের সমস্যার কারণে তার একটি জরুরি অস্ত্রোপচার করা হয়েছিল এবং পরবর্তীতে তাকে কৃত্রিম কোমায় রাখা হয়। 

    মাঝে কিছুটা সুস্থতার লক্ষণ দেখা গেলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি বিদায় নিলেন। মৃত্যুকালে তিনি তার ৫০ বছরেরও বেশি সময়ের জীবনসঙ্গী, সাবেক অলিম্পিক জুডো প্রতিযোগী রবার্ট সালিভানকে রেখে গেছেন। 

    উল্লেখ্য, ১৯৫১ সালের ৮ জুন দক্ষিণ ওয়েলসের এক কয়লা খনি শ্রমিকের পরিবারে জন্মগ্রহণ করেন বনি টাইলার, যার আসল নাম ছিল গেনর হপকিন্স। ক্যারিয়ারের শুরুতে ‘বনি টাইলার’ মঞ্চনাম বেছে নেওয়ার পর সত্তর ও আশির দশকে তিনি বিশ্বসংগীতের অন্যতম চেনা কণ্ঠস্বরে পরিণত হন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ১৯৭০-এর দশকে গলার ভোকাল নডিউল অপসারণের এক অস্ত্রোপচারের পর তার কণ্ঠে এক অদ্ভুত গম্ভীর ও খসখসে ভাব আসে, যা পরবর্তীতে তার গানের প্রধানতম শক্তি ও সিগনেচার স্টাইলে পরিণত হয়।

    ১৯৭৭ ও ১৯৭৮ সালের আন্তর্জাতিক হিট গান ‘ইটস আ হার্টঅ্যাক’-এর মাধ্যমে আটলান্টিকের দুই পারেই তার ব্যবসায়িক সাফল্য আসে। তবে গীতিকার ও প্রযোজক জিম স্টেইনম্যানের সঙ্গে তার জুটি ইতিহাসের পাতায় চিরস্থায়ী জায়গা করে নেয়। 

    ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত তার আইকনিক গান ‘টোটাল ইক্লিপ্স অব দ্য হার্ট’ বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে টানা চার সপ্তাহ অবস্থান করে এবং যুক্তরাজ্যের সিঙ্গেলস চার্টেও এক নম্বরে জায়গা করে নেয়। নাটকীয় সুর আর বনির আবেগী কণ্ঠের এই গানটি আজও বিশ্বসংগীতের অন্যতম সেরা সৃষ্টি হিসেবে বিবেচিত। 

    সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে তাকে সম্মানসূচক ‘মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ উপাধিতে ভূষিত করা হয়। 

    মৃত্যুর মাত্র কয়েক মাস আগেই স্পোটিফাই-এ বনি টাইলারের ‘টোটাল ইক্লিপ্স অব দ্য হার্ট’ গানটি ১ বিলিয়ন (১০০ কোটি) স্ট্রিমের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করে। 

    বিনোদন ডেস্ক

  • সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান

    জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান, অভিনেত্রী পূজা চেরী ও জেফার রহমান এ প্রজন্মের তারকা। গানে ও অভিনয়ে তারা মানুষকে মাতিয়ে রেখেছেন। তবে তাদের নতুন কাজ নিয়ে দর্শকদের মনে ভীষণ আগ্রহ থাকে। 

    সম্প্রতি এ তিন তারকা একমঞ্চে পারফর্ম করে এসেছিলেন মালয়েশিয়ায়। ‘সোনালি সন্ধ্যা’ নামে সেই অনুষ্ঠানটি উপভোগ করেছিলেন বসবাসরত প্রবাসী বাঙালিরা। দেশের মানুষের সেই সুযোগ হয়নি। এবার দেশের মানুষও দেখতে পাবেন সেই অনুষ্ঠানটি এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে টিভির পর্দায়। 

    এ উপলক্ষ্যে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার করা হবে ‘সোনালি সন্ধ্যা’। রাফসান ও তাবাসসুম প্রিয়াংকার উপস্থাপনায় অনুষ্ঠানটিতে প্রীতম হাসান, জেফার রহমান ও পূজা ছাড়াও পারফর্ম করতে দেখা যাবে প্রতীক হাসান, তমা মির্জাসহ আরও অনেককেই।

    ‘সময়ের সাথে আগামীর পথে’— এ স্লোগান নিয়ে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল ২০০৩ সালের ৩ জুলাই। আগামীকাল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাত ৯টা ৩০ মিনিটে প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ আড্ডা’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সেই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বিশেষ এ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী সুমাইয়া শিমু ও আইশা খান। এ ছাড়া আরও নানা আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী।

    বিনোদন ডেস্ক

  • ঢাকায় অনুপমের কনসার্ট স্থগিত, জানা গেল যে কারণ

    আগামীকাল (২৬ জুন) ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়ের বিশেষ কনসার্ট। তবে আজ আয়োজনের একদিন আগে স্থগিত করা হয়েছে অনুষ্ঠানটি।

    বিষয়টি নিশ্চিত করেছে কনসার্টের আয়োজক ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। 

    আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় সব ধরনের অনুমতি পাওয়া গেলেও বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপাতত কনসার্টটি স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

    আয়োজকদের ভাষ্য, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে। যদি নতুন তারিখ নির্ধারণ করা না যায়, তাহলে টিকিটধারীদের জন্য অর্থ ফেরতের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এছাড়া কেউ চাইলে টিকিটের মূল্য ফেরত নেওয়ার সুযোগও পাবেন।

    রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের এ কনসার্টি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের জনপ্রিয় সংগীতদল বেঙ্গল সিম্ফনি-এরও পারফর্ম করার কথা ছিল।

    বিনোদন ডেস্ক

  • আইসিইউতে সংগীতশিল্পী মনির খানের মা

    দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের মা মনোয়ারা খাতুন হঠাৎ অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন। 

    শনিবার (২০ জুন) বুকে তীব্র ব্যথা অনুভব করার পর প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে চিকিৎসকের পরামর্শে তাকে যশোরের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে। 

    মায়ের অসুস্থতা প্রসঙ্গে এই কণ্ঠশিল্পী গণমাধ্যমকে বলেন, ‘আম্মা সন্ধ্যার দিকে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেছিলেন। এরপর আমার ছোট ভাইরা হাসপাতালে নিয়ে যান। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মাকে হাসপাতালে নিয়ে গেলে আইসিইউতে ভর্তি করা হয়। প্রথমদিকে পরিবারের সদস্যরা হার্ট অ্যাটাকের আশঙ্কা করলেও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, এটি হৃদরোগজনিত সমস্যা নয়। বরং শরীরের অভ্যন্তরীণ সংক্রমণের কারণেই এই ব্যথা দেখা দিতে পারে।’ 

    মনির খান আরও বলেন, ‘আমার মনে হয়েছিল তিনি কার্ডিয়াক অ্যাটাক করেছেন।’ এছাড়া বর্তমানে তার মায়ের শারীরিক অবস্থার উন্নতির কথাও উল্লেখ করেন তিনি। মায়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন মনির খান। 

    বিনোদন ডেস্ক

  • কোলে শিশু নিয়ে ছবি, পরিষ্কার করলেন ন্যানসিকন্যা রোদেলা

    জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির প্রথম সংসারের কন্যা রোদেলা। মায়ের মতো কণ্ঠও পেয়েছেন তিনি। তাই গানের পথে হাঁটছেন সুরেলা। মা-মেয়ে একসঙ্গেও গান করেছেন। গত বছরের জুলাইয়ে প্রকাশ করা হয় তাদের প্রথম যৌথ গান ‘কেন’। এরই মধ্যে একাধিক গান প্রকাশ হয়েছে তার। অন্তর্জালেও রোদেলার পরিচিতি বেশ। সামাজিক মাধ্যম ফেসবুকে রয়েছে ১৪ লাখের বেশি অনুসারী।

    সামাজিক মাধ্যম ফেসবুকের সেই পেজে শুক্রবার (১৯ জুন) একটি ছবি পোস্ট করেন ন্যানসিকন্যা। সেই পোস্টের ছবিতে দেখা যায়, রোদেলার কোলে এক শিশু। ক্যাপশনে এ সংগীতশিল্পী লিখেছেন— ‘আলহামদুলিল্লাহ’। ছবিটি দেখে অনেক নেটিজেনই বিভ্রান্তিতে পড়েছেন। ভাবছেন— রোদেলা কি মা হয়েছেন? মন্তব্যের ঘরে অনেকেই এমনটি লিখেছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শনিবার (২০ জুন) আরেকটি পোস্ট দিয়ে বিভ্রান্তি দূর করেন ন্যানসিকন্যা। তার মামা ও তিনি শিশুটির সঙ্গে একটি ছবি দিয়ে পোস্ট করেছেন। সেই পোস্টে রোদেলা লিখেছেন— ‘আগের পোস্ট নিয়ে তথ্যটা জানিয়ে রাখি। আমার মামার ছোট মেয়ে, আমার মামাতো বোন।’

    এই পোস্টের মন্তব্যে অনেক নেটিজেন লিখেছেন—তাদের বিভ্রান্তি দূর হয়েছে। তবে প্রথম পোস্টেই বিষয়টি উল্লেখ থাকলে এমন সংশয় তৈরি হতো না বলে জানিয়েছেন তারা।

    বিনোদন ডেস্ক

  • ৯১ বছরে চলে গেলেন দক্ষিণ আফ্রিকার বিখ্যাত জ্যাজ সংগীতশিল্পী আবদুল্লাহ ইব্রাহিম

    দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা জ্যাজ সুরকার ও পিয়ানোবাদক আবদুল্লাহ ইব্রাহিম আর নেই। দীর্ঘ ক্যারিয়ারে ৭০টিরও বেশি অ্যালবাম রেকর্ড করা এই গুণী সংগীতশিল্পী মাঝে কিছু দিন অসুস্থ থাকার পর জার্মানিতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

    সোমবার (১৫ জুন) তার পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। 

    আবদুল্লাহ ইব্রাহিমের সঙ্গী ড. মেরিনা উমারি লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকা এবং এর মানুষকে হৃদয়ে ধারণ করে আবদুল্লাহ অত্যন্ত শান্তিপূর্ণভাবে বিদায় নিয়েছেন। তিনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, দেশের প্রতি তার ভালোবাসা কখনো ম্লান হয়নি।’ 

    কেপটাউনে ‘অ্যাডলফ জোহানেস ব্র্যান্ড’ নামে জন্ম নেওয়া এই সংগীতশিল্পী এর আগে জানিয়েছিলেন, মাত্র সাত বছর বয়স থেকেই তিনি সুর করা শুরু করেন। তবে পেশাদার সংগীতশিল্পী হিসেবে তার অভিষেক ঘটে ১৫ বছর বয়সে। 

    ১৯৫০-এর দশকে স্থানীয় জ্যাজ অঙ্গনে ‘ডলার ব্র্যান্ড’ নামে তিনি বেশ পরিচিত ও সমাদৃত হয়ে ওঠেন। পরবর্তীতে ১৯৬০ সালে ‘দ্য জ্যাজ এপিসেলস’ ব্যান্ডের সঙ্গে তিনি একটি অ্যালবাম রেকর্ড করেন। তাদের ‘জ্যাজ এপিসেল ভার্স ওয়ান’ অ্যালবামটি ছিল কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকান সংগীতশিল্পীদের দ্বারা রেকর্ডকৃত প্রথম পূর্ণদৈর্ঘ্য জ্যাজ এলপি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তাদের সংগীত সরাসরি রাজনৈতিক না হলেও, তৎকালীন বর্ণবাদী সরকারের রোষানল থেকেও তারা রেহাই পাননি। 

    ১৯৬০-এর দশকে ইব্রাহিম ইউরোপে পাড়ি জমান। সেখানে তিনি আমেরিকান জ্যাজ কিংবদন্তি ডিউক এলিংটনের নজরে পড়েন তিনি। এলিংটন তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যান। পরবর্তীতে জ্যাজ ছন্দের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী সুরের মিশ্রণ ঘটিয়ে ইব্রাহিম এক অনন্য নিজস্ব ধারা তৈরি করেন। 

    ১৯৭৪ সালে মুক্তি পাওয়া তার বিখ্যাত ট্র্যাক ‘ম্যানেনবার্গ’ দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হয়ে ওঠে। 

    দক্ষিণ আফ্রিকার বাইরে বসবাস করলেও আবদুল্লাহ ইব্রাহিম কখনোই তার শিকড় ভোলেননি। সুযোগ পেলেই তিনি দেশে ফিরে গান গাইতেন। মাত্র তিন মাস আগেও তিনি কেপটাউন আন্তর্জাতিক জ্যাজ উৎসবে তার জীবনের শেষ লাইভ পারফরম্যান্স করেন। 

    সংগীতের পাশাপাশি ইব্রাহিম বেশ কিছু সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও করেছেন। এর মধ্যে ফরাসি নির্মাতা ক্লেয়ার ডেনিসের ‘নো ফিয়ার, নো ডাই’ এবং ‘চকোলেট’-এর মতো ড্রামা ফিল্ম উল্লেখযোগ্য। 

    সফল ক্যারিয়ারে তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে রয়েছে ‘জার্মান জাজ ট্রফি’ এবং দক্ষিণ আফ্রিকান মিউজিক লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। 

    সূত্র: দ্য গার্ডিয়ান ও বিবিসি 

    বিনোদন ডেস্ক

  • ১৮ বছর পর আসছে আতিফ আসলামের নতুন অ্যালবাম

    দীর্ঘ প্রায় দুই দশকের বিরতি ভেঙে অবশেষে নিজের চতুর্থ স্টুডিও অ্যালবামের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন পাকিস্তানের তারকা সংগীতশিল্পী আতিফ আসলাম। লন্ডনের ঐতিহ্যবাহী ওটু এরেনায় একটি লাইভ কনসার্ট চলাকালীন তিনি এই চমকপ্রদ ঘোষণাটি দেন, যা দক্ষিণ এশীয় সংগীত জগতে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এবং বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন হতে যাচ্ছে। 

    তার চলমান ‘বর্ডারলেস ওয়ার্ল্ড’ কনসার্ট চলাকালীন আতিফ উপস্থিত হাজারো ভক্তকে চমকে দিয়ে জানান, আগামী আগস্টের প্রথম সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন এই অ্যালবাম। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘মেরি কাহানি’ অ্যালবামের পর এটিই হবে আতিফ আসলামের প্রথম পূর্ণাঙ্গ একক স্টুডিও অ্যালবাম। 

    কনসার্টে নিজের ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় গান ‘জাল পরি’ পরিবেশনের সময় আতিফ তার সংগীত ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়েন। লন্ডনের মঞ্চে দাঁড়িয়ে লাহোর থেকে আন্তর্জাতিক তারকা হয়ে ওঠার গল্প ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। তিনি বলেন, ‘কে জানত লাহোরের একটা সাধারণ ছেলে একদিন ওটু এরেনায় পারফর্ম করবে?’ 

    আতিফ অত্যন্ত আবেগঘন কণ্ঠে তার শুরুর দিনগুলোর বন্ধুদের ধন্যবাদ জানান—যারা সে সময় তাকে খাবার, যাতায়াত এবং প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছিলেন। এই কথা শোনার পর পুরো ওটু এরেনা দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে। আতিফও পুরো পারফরম্যান্সটি তার সেই পুরোনো বন্ধুদের উৎসর্গ করেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অ্যালবাম নিয়ে যা জানা গেল 

    এখন পর্যন্ত আতিফ তার নতুন অ্যালবামের নাম বা গানের তালিকা প্রকাশ করেননি। তবে অ্যালবাম মুক্তির নির্দিষ্ট সময় নিশ্চিত করার পাশাপাশি তিনি এই প্রজেক্টটি তার বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি ভক্তের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। সংগীত জীবনে দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আপনাদের এই ভালোবাসা ও ধৈর্যের জন্য ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই।’ 

    ঘোষণাটি আসার পরপরই বিশ্বজুড়ে আতিফ-ভক্তদের মধ্যে তুমুল উদ্দীপনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এই দীর্ঘ প্রতীক্ষিত অ্যালবাম নিয়ে শুরু হয়েছে আলোচনা।

    সংগীত বিশ্লেষকদের মতে, আগামী আগস্টে মুক্তি পেতে যাওয়া এই অ্যালবামটি আতিফ আসলামের ক্যারিয়ারে একটি নতুন মাইলফলক যোগ করবে। এটি একই সঙ্গে তার ক্যারিয়ারের শুরুর দিককার পপ ঘরানার সাফল্য এবং বর্তমান সময়ের একজন গ্লোবাল লাইভ পারফর্মার হিসেবে তার ম্যাচিউরিটিকে এক সুতোয় বাঁধবে। আপাতত অ্যালবামের নাম, ট্র্যাকলিস্ট এবং সহ-শিল্পীদের নাম জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শ্রোতারা। 

    বিনোদন ডেস্ক

  • ম্যাচের আগে ব্রাজিলকে শুভকামনা জানালেন পড়শী

    আটলান্টিক পাড়ের দেশে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে বিশ্বকাপ হলেও এই উন্মাদনার ঢেউ লাল-সবুজের দেশেও ঠিকই লেগেছে, যাতে গা ভাসিয়েছেন শোবিজ তারকা থেকে শুরু করে সব শ্রেণি-পেশার ফুটবলপ্রেমীরা। তাদেরই একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। 

    বাংলাদেশে সবথেকে বেশি সমর্থক দেখা যায় লাতিন অঞ্চলের দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের। এই দুই দলের সমর্থকদের মধ্যে সব সময় কথার লড়াই চলতেই থাকে। এবার দুই দেশের মধ্যে ব্রাজিলের বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে ১৪ জুন (শনিবার ভোররাত) থেকে। তাই এই মুহূর্তে সবচেয়ে বেশি ব্রাজিল নিয়ে আলোচনায় ভক্তরা। 

    প্রিয় দলের খেলা নিয়ে ভক্তরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। জানাচ্ছেন শুভকামনা। এই যেমন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী শনিবার (১৩ জুন) দুপুরে ব্রাজিল ফুটবল দলের জার্সি গায়ে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। ওই পোস্টের ক্যাপশনে ব্রাজিলকে শুভকামনা জানান তিনি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে বিশ্বকাপ ঘিরে আরও বেশ কিছু পোস্টে তিনি ভক্তদের নজর কাড়েন। এক পোস্টে ফুটবল খেলার অভিজ্ঞতা শেয়ার করে তিনি লেখেন, ‘এই প্রথম ফুটবল খেললাম। তবুও নেইমার এর মতো আমাকেও ফেলে দিল।’ 

    আরেকটি পোস্টে ব্রাজিলের জার্সি পরা ছবি দিয়ে তিনি ভক্তদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, ‘তাহলে এবার বিশ্বকাপে কে কোন দল? আমাকে দেখে কোন দলের লাগছে?’ 

    এদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের প্রথম গ্রুপ ম্যাচ খেলবে আগামী ১৭ জুন সকাল সাতটায়। 

    বিনোদন ডেস্ক

  • শাকিরার বদলে কি বিশ্বকাপ উদ্বোধনীর মঞ্চে ‘বডি ডাবল’ ছিল?

    ২০২৬ বিশ্বকাপ ফুটবলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পপ তারকা শাকিরা পারফর্ম করার পর থেকেই ইন্টারনেটে একটি অদ্ভুত গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেরই দাবি—মেক্সিকো সিটির মঞ্চে শাকিরার বদলে পারফর্ম করেছেন তার কোনো ‘বডি ডাবল’ বা রূপধারী ক্লোন। আসলেই কি তাই? 

    বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটিতে বর্ণিল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে ২৩তম ফুটবল বিশ্বকাপের। উদ্বোধনী মঞ্চে জে বালভিন, মানা, লিলা ডাউনসের মতো বিশ্বখ্যাত তারকাদের পাশাপাশি বরাবরের মতোই আলো ছড়িয়েছেন কলম্বিয়ান গায়িকা শাকিরা। 

    মজার বিষয় হলো, এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি বিশ্বকাপের মঞ্চে উপস্থিতির দিক থেকে তার সাবেক সঙ্গী ফুটবলার জেরার্ড পিকেকেও ছাড়িয়ে গেছেন।

    তবে উদ্বোধনী অনুষ্ঠানের আতশবাজি কিংবা চোখ ধাঁধানো মিউজিক—কোনোটিই নেটিজেনদের ততটা দৃষ্টি আকর্ষণ করতে পারেনি, যতটা পেরেছে এই নতুন ষড়যন্ত্র তত্ত্ব বা ‘কনস্পিরেসি থিওরি’। 

    অনুষ্ঠান শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক দল দাবি করতে শুরু করেন যে, বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ গেয়ে যিনি মাঠ মাতাচ্ছিলেন, তিনি আসলে শাকিরা নন। 

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এবং টিকটকে এই আলোচনা দ্রুত ছড়িয়ে পড়ে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘উনি শাকিরা হতেই পারেন না। ‘দাই দাই’ গাওয়ার সময় উনার নাচের স্টেপটা খেয়াল করুন, উনি তাল হারিয়ে ফেলেছেন। এটা নিশ্চিতভাবেই একজন ডাবল (রূপধারী)। শাকিরা সবার সঙ্গে প্রতারণা করেছেন।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    কিন্তু এই দাবির পেছনে নেটিজেনদের যুক্তি বা প্রমাণ কী? যারা এই তত্ত্ব ছড়াচ্ছেন, তাদের মূল বক্তব্য হলো—মঞ্চে তারকাকে দেখতে কিছুটা অন্যরকম লাগছিল।

    সেদিন শাকিরা যখন মাঠে পারফর্ম করতে নামেন, তখন তার পরনে ছিল একটি জমকালো হলুদ পোশাক, সাদা শর্টস, প্ল্যাটফর্ম স্নিকার্স এবং চোখে ছিল একটি বড় ডার্ক সানগ্লাস। এছাড়া অনেক ভক্ত লক্ষ্য করেছেন, তার চুলের রঙও চিরচেনা শেডের চেয়ে কিছুটা আলাদা ছিল। সানগ্লাসে মুখের সিংহভাগ ঢাকা থাকা এবং সচরাচর লুকের চেয়ে একটু ভিন্ন চেহারার কারণেই মূলত টিকটক ও এক্সে জল্পনা-কল্পনার ডালপালা গজাতে শুরু করে। 

    তবে এখন পর্যন্ত শাকিরার জনসংযোগ বা পিআর টিমের পক্ষ থেকে এই গুজব প্রসঙ্গে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিখুঁত বিষয় প্রমাণ করে যে, মাঠে থাকা ব্যক্তিটি আসলে স্বয়ং শাকিরা নিজেই ছিলেন। 

    দীর্ঘদিন ধরে শাকিরার বিভিন্ন ছবিতে লক্ষ্য করলে দেখা যায়, তার কপালে একটি ছোট্ট কাটা দাগ (স্কার) রয়েছে। উদাহরণস্বরূপ, চলতি বছরের মে মাসে নিউইয়র্কের একটি ইভেন্ট থেকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তোলা হাই-ডেফিনিশন ছবিগুলোতে এই দাগটি স্পষ্টভাবে দৃশ্যমান। 

    আর আসল সত্য এটাই যে—বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ক্লোজ-আপ ফুটেজ এবং ছবিগুলোতেও ঠিক একই জায়গায় সেই নিখুঁত কাটা দাগটি দেখা গেছে। তাই গুঞ্জন যতই ডালপালা ছড়াক না কেন, সবকিছু থেকে ধারণা করা হচ্ছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানরে কেনো ‘বডি ডাবল’ নয়, স্বয়ং শাকিরাই পারফর্ম করেছেন। 

    সূত্র: ইউরোনিউজ 

    বিনোদন ডেস্ক