Tag: শুভশ্রী

  • শুভশ্রীর স্বামী রাজের সংক্রমণ, হাসপাতালে ভর্তি 

    টালিউড নায়িকা শুভশ্রী গাঙ্গুলির স্বামী রাজ চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    জানা গেছে, কয়েকদিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না রাজের। তার ব্যক্তিগত চিকিৎসক জানান, রুটিন চেক-আপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ চক্রবর্তী। 

    খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার বিকালে অ্যাপালো হাসপাতালে ভর্তি হয়েছেন পরিচালক রাজ। চেকআপের পর জানা যায় তার মূত্রনালিতে সামান্য সংক্রমণ ধরা পড়েছে। এ কারণে তাকে আপাতত হাসপাতালেই থাকতে হচ্ছে। 

    তবে স্বামীর অসুস্থতা নিয়ে শুভশ্রী জানিয়েছেন, রাজের স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে। চিন্তার কোনো কারণ নেই। বড় ধরনের কোনো অসুস্থতার সম্মুখীন হননি রাজ’।

    হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, মঙ্গলবার রাজকে পর্যবেক্ষণে রাখা হবে। সব ঠিক থাকলে বুধবার হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে। 

    রাজের অসুস্থতার খবরের মাঝেই ইনস্টাগ্রামে বরকে নিয়ে রোমান্টিক পোস্ট করেছেন শুভশ্রীর। রাজের সঙ্গে কাটানো মুহূর্তের কোলাজ ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘আমার সব কিছু’। 

    সঙ্গে নায়িকার বার্তা, রাজের জন্যই নারী হিসাবে তার পূর্ণতা। 

     

    বিনোদন ডেস্ক

  • ট্রলের শিকার শুভশ্রী

    ক্যারিয়ারের শুরুতে শুভশ্রী ছিলেন শ্যামবরণ। তবে এখন তিনি সাদা ধবধবে। এমনকি চেহেরায় এসেছে আমূল পরিবর্তন।
    rnগুঞ্জন আছে— তিনি নাকি সার্জারি করিয়েছেন। যদিও টালিউড নায়িকা কখনো তা স্বীকার করেন না। তাতে কী? অনুরাগীরা নিশ্চিত যে, তিনি সার্জারির মাধ্যমে চেহারার পরিবর্তন এনেছেন। সে জন্য তাকে বারংবার ট্রলের মুখে পড়তে হয়।

    rnrn

    সেই ধারাবাহিকতায় ফের ট্রলের মুখে পড়লেন শুভশ্রী। সামাজিক মাধ্যমে নিয়মিত রিল ভিডিও প্রকাশ করেন তিনি। সম্প্রতি একটি ভিডিওতে তিনি দেখিয়েছেন যে, প্রিয় বন্ধু ফোন না ধরলে ঠিক কী করা উচিত! তাতে অভিনয় করেছিলেন নায়িকা নিজেই।

    rnrn

    সংক্ষিপ্ত সেই ভিডিও অনুরাগীদের মনে ধরে। পোস্টের কমেন্ট বক্সে অভিনেত্রীকে সে কথা জানিয়েছেন তারা। ভিডিওতে শুভশ্রীর পরনে ছিল সাদা রঙের একটি স্যাটিনের শার্ট। ঠোঁটে লিপস্টিক।

    rnrn

    তবে মুখে কোনোরকম মেকআপ করেননি তিনি। রূপটান ছাড়াই ক্যামেরার সামনে আসেন। এতদূর পর্যন্ত সবটাই ঠিক ছিল। তাল কাটে এর পর। নেটিজেনদের একাংশ তারা মেকআপহীন চেহারা নিয়ে কটাক্ষ শুরু করেন।

    rnrn

    আবার অন্যজনের টিপ্পনি, আপনার স্কিন এত খারাপ হয়ে গেছে কেন? ডাক লিপ করতে গিয়ে ঠোঁটের নিচে দাগ করে ফেলেছে। যেই করুক, তিনি ভালো সার্জন নন।
    rnআরেকজনের কথায় আবার খানিক আফসোসের সুর। তিনি লিখেছেন, পরিণীতায় অভিনয় করার সময়ে অনেক বেশি সুন্দর ছিলেন আপনি।
    rnতবে মেকআপ ছাড়া জনসমক্ষে আসায় অনুরাগীদের প্রশংসাও কুড়িয়েছেন শুভশ্রী। অনেকেই তার প্রশংসা করেছেন। ট্রোল-কটাক্ষ নিয়ে যদিও ভাবিত নন তিনি। আগে এসব খারাপ লাগলেও, এখন লাগে না।

    rnrn

    সম্প্রতি ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন শুভশ্রী। সে জন্য দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি তিনি।
    rn 

    বিনোদন ডেস্ক

  • পারলেন না জয়া, শুভশ্রীর বাজিমাত

    ভারতের অন্যতম আলোচিত অ্যাওয়ার্ডস হলো ‘ফিল্মফেয়ার’। বলিউডের পাশাপাশি গত পাঁচ বছর এটি অনুষ্ঠিত হয় কলকাতায়ও। টলিউডের সিনেমাগুলোকে দেওয়া হয় পুরস্কার। কলকাতার সিনেমার জন্য এ পুরস্কার তিনবার পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। 

    rnrn

    এ বছরও মনোনয়ন পেয়েছিলেন। অনেকেই ধারণা করেছেন, এবারও জয়ার হাতেই উঠতে যাচ্ছে সেরা অভিনেত্রীর পুরস্কার। কিন্তু, পারলেন না জয়া। এবার সমালোচক ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বৌদি ক্যান্টিন) ও গার্গী রায় চৌধুরী (মহানন্দা)। 

    rnrn

    ১০ মার্চ কলকাতায় অনুষ্ঠিত এবারের আয়োজনে আরও যারা সেরা হলেন- সেরা সিনেমা ‘দোস্তজী’ ও ‘বল্লভপুরের রূপকথা’, সমালোচকদের বিচারে সেরা সিনেমা ‘দ্যা হোলি কনস্পিরেসি’ ও ‘অভিযান’, সেরা পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় (দোস্তজী), সেরা অভিনেতা মিঠুন চক্রবর্তী (প্রজাপতি), সমালোচকদের বিচারে সেরা অভিনেতা যিশু সেনগুপ্ত (অভিযান), সেরা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (শ্রীমতী), সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বৌদি ক্যান্টিন) ও গার্গী রায় চৌধুরী (মহানন্দা)। 

    rnrn

    সেরা সহ-অভিনেতা শ্যামল চক্রবর্তী (বল্লভপুরের রূপকথা), সেরা সহ-অভিনেত্রী মমতা শঙ্কর (প্রজাপতি), সেরা নবাগত অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত (এক্স = প্রেম), সেরা নবাগত অভিনেত্রী শ্রুতি দাস (এক্স = প্রেম), সেরা নবাগত পরিচালক ঈশান ঘোষ (ঝিল্লি) ও কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা : আইটিআই সেগুন), সেরা গায়ক অরিজিৎ সিং-আজকে রাতে (বিসমিল্লাহ), সেরা গায়িকা কৌশিকী চক্রবর্তী-কেন রং দিলে মোহে (বিসমিল্লাহ)।
    rn 

    বিনোদন ডেস্ক

  • ফের ট্রলের শিকার নায়িকা শুভশ্রী

    তারকাদের বেলায় পান থেকে চুন খসলেই হলো— অমনিতেই শুরু হয়ে যায় ট্রলিং। নীতিবাক্য শোনানোর জন্য একদম রেডি হয়ে বসে থাকেন নেটপাড়ার নীতি পুলিশরা। 

    তারকাদের একটু ভুলে— অমনিতেই শুরু হয়ে যায় ট্রলিং। আবারও ট্রলের শিকার হয়েছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এর আগে ভুলভাল ইংরেজি বলে কিংবা স্বামী নির্মাতা রাজ চক্রবর্তীকে চুমু খেয়ে সমালোচনার শিকার হলেও এবার হলেন ভিন্ন আরেকটি কারণে।

    শনিবার ফটোশুটের ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। যেখানে ব্যাকগ্রাউন্ডে বাসনের দোকান। এ ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখলেন— ‘আই ভাবি ডিফারেন্ট!’ এই একই জায়গা থেকে একটি রিলও শেয়ার করে নিয়েছেন তিনি। তবে অভিনেত্রীর এই ভিন্নধারার প্রচেষ্টাতেই একেবারে জল ঢেলে দিল নেটিজেনদের একাংশ। প্রশংসার চেয়ে নিন্দাই শুনতে হলো বেশি।

    একজন কমেন্টে লিখলেন— ‘সত্যি বলতে এডিটিং জঘন্য। কেন তুমি বাসনের দোকানে চলে গেলে ছবি তুলতে সেটিও স্পষ্ট নয়। সব মিলিয়ে তোমার এই পোস্ট মনে দাগ কাটতে পারল না। মাথামুণ্ডুহীন একটা কাজ।’ অপরজন লিখলেন— ‘দিদি দুটো গামলা আর একটা বালতি লাগবে। আসব নাকি দোকানে?’ তৃতীয়জনের দাবি শুভশ্রীর এই ফটোশুটের আইডিয়া নাকি সাউথের অভিনেত্রী কাজল আগারওয়ালের থেকে কপি করা।

    খুব শিগগির ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন শুভশ্রী। তার এ যাত্রা ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’ দিয়ে শুরু হবে। কল্লোল লাহিড়ির একই নামে উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মাণ করছেন দেবালয় ভট্টাচার্য। এতে ইন্দুবালার ২৫-৭৫ বছর বয়সে অভিনয় করেছেন শুভশ্রী। এ ছাড়া গতবারের মতো এবারেও বসেছেন ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর বিচারকের আসনে।

    বিনোদন ডেস্ক

  • ‘আমি নিজেকে বদলানোর চেষ্টা করব’, কেন শুভশ্রীকে বললেন রাজ

    টালিউডের পাওয়ার কাপল হিসেবে পরিচিত রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুজনের ভালোবাসার ছবি মাঝে-মধ্যেই আসে সামাজিক যোগাযোগমাধ্যমে। রাজশ্রীর অনুরাগীরা তা বেশ পছন্দও করেন। এসবের মধ্যে হঠাৎ ফোন ভেঙে দেওয়ার কথা কেন আসল। 

    rnrn

    শুভশ্রী একটি ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। আর তাতেই রাজ লিখেছেন- ‘প্লিজ আমার ফোনটা ভেঙে দিও না’। কী এমন ছিল সেই ভিডিওতে? 

    rnrn

    ভিডিওতে দেখা যাচ্ছে- মোবাইলে কিছু দেখছেন এবং পাশে থাকা আরেকজনকে দেখাচ্ছেন শুভশ্রী; কিন্তু সেই ব্যক্তি ফোনে কারও সঙ্গে কথা বলছেন। তাই শুভশ্রীর ফোনের দিকে ফিরেও তাকাচ্ছেন না। এরপর একই ঘটনা পরের দিন। আর তাতে চটে গিয়ে শুভশ্রী হাত থেকে ফোন কেড়ে নিয়ে একেবারে ছুড়ে মারেন।

    rnrn

    ক্যাপশনে অভিনেত্রী লেখেন- আমাকে অদেখা করবে। আর এই পোস্টের নিচেই কমেন্ট সেকশনে রাজ মন্তব্য করেন- ‘ওহ! আমি কি এরকম করি? দয়া করে আমার ফোন ভেঙে ফেল না। তুমিই তো আমাকে বছরে একটা করে ফোন উপহার দাও। আমি নিজেকে বদলানোর চেষ্টা করব।
    rn 

    বিনোদন ডেস্ক

  • ইশ…এত নোংরা কেন রে তুই, অঙ্কুশকে কেন বললেন শুভশ্রী

    এক দশকের বেশি সময় ধরে বন্ধুত্ব টালিউড তারকা অঙ্কুশ ও শুভশ্রীর। রুপালি পর্দায় দর্শকের কাছে বেশ জনপ্রিয় এ জুটি। জি বাংলার নাচের রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর নতুন সিজনেও দেখা যাবে এ জুটিকে।

    শুটিংয়ের ফাঁকে দুই বন্ধুর খুঁনসুটির এক ভিডিও শেয়ার করেছেন শুভশ্রীর ইনস্টাগ্রামে।

    শুটিংয়ের ব্যস্ততার ফাঁকেই ফাস্টফুড খেতে দেখা গেল অঙ্কুশকে। সারা গালে চিজ লেগে নায়কের। বার্গারজাতীয় কোনো খাবার খাচ্ছিলেন অভিনেতা। ভিডিওর শুরুতেই শুভশ্রীর প্রশ্ন— ‘কী করছিস তুই?’ খাবারে কামড় দিতে দিতেই অঙ্কুশ বলেন, ‘আমি চিজ খাচ্ছি’। 

    এর পরই বিরক্তি প্রকাশ করে শুভশ্রী বলেন, 'ইশ… এত নোংরা কেন রে তুই? এভাবে খাচ্ছিস কেন?' তাতে অবশ্য কিছু যায় আসেনি অঙ্কুশের। কোনোরকম লজ্জা ছাড়াই শুভশ্রীকে পাল্টা বলেন, ‘কতক্ষণ জলখাবার খাইনি আমি। দে… মুখটা একটু পরিষ্কার করে দে'। এ কথা শুনে রাজের স্ত্রী বলেন, ‘আমি নোংরুটেদের পরিষ্কার করতে পারব না’।

    এই ভিডিওতে কালো টি-শার্টের ওপর কালো জ্যাকেটে দেখা মিলল অঙ্কুশের। নায়িকার মুখ অবশ্য দেখা যায়নি। এই ভিডিও দেখেই স্পষ্ট— অঙ্কুশের সঙ্গে তার বন্ধুত্ব কতটা মজবুত। ডান্স বাংলা ডান্সের সঞ্চালক হিসাবে থাকছেন অঙ্কুশ। অন্যদিকে বিচারকের ভূমিকায় থাকবেন তিন কন্যা— টালিউডের শুভশ্রী, শ্রাবন্তী ও মুম্বাইয়ের ‘নাগিন’ মৌনি রায়। পাশাপাশি মিঠুন চক্রবর্তী ১০ বছর পর ফিরছেন মহাগুরুর আসনে। 

    সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় করোনা ঠিক আগেই একটি ছবিতে কাজ করেছিলেন শুভশ্রী-অঙ্কুশ। বাবা যাদবের এই সুপার ন্যাচারাল থ্রিলার এখনো মুক্তি পায়নি। ২০১৪ সালে 'আমি শুধু চেয়েছি তোমায়' ছবিতে দেখা গেছে অঙ্কুশ-শুভশ্রী জুটিকে। অপেক্ষা তাদের দ্বিতীয় ছবি মুক্তির। 

    শুভশ্রীকে শেষ দেখা গেছে ‘ড. বক্সী' ছবিতে। সেভাবে সাড়া ফেলেনি ক্রিসমাসে মুক্তি পাওয়া এ বাংলা ছবি। খুব শিগগির ওটিটি প্ল্যাটফরমে ডেবিউ করছেন নায়িকা। সৌজন্যে ‘ইন্দুবালা ভাতের হোটেল’। জিফাইভে মুক্তি পাওয়া নায়কের শেষ সিরিজ ‘শিকারপুর’ প্রশংসা কুড়িয়েছে সব মহল থেকে। 

    সূত্র: হিন্দুস্তান টাইমস।

    স্ত্রীকে মারধর-যৌতুক দাবি: ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে চার্জশিট

    যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। নারী ও শিশু নির্যাতন আইনের ১১-এর ‘গ’ ধারায় এ চার্জশিট দাখিল করা হয়।

    বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক সোহেল রানা।

    এদিন আল-আমিন আদালতে হাজিরা দেন। আদালত ‘চার্জশিট দেখিলাম’ বলে তাতে সই করেন। এরপর মামলাটির পরবর্তী বিচারকাজের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ বদলির আদেশ দেন।

    গত বছরের ১ সেপ্টেম্বর ক্রিকেটার আল-আমিনের স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই বছরের ২ সেপ্টেম্বর তা মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা পুলিশ।

    মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর পারিবারিকভাবে ক্রিকেটার আল-আমিন হোসেনের সঙ্গে ইসরাত জাহানের বিয়ে হয়। এ দম্পতির দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকে এ পর্যন্ত সংসারকালে পারিবারিক বিষয় নিয়ে আল-আমিন তার স্ত্রী ইসরাতের কাছে ফ্ল্যাটের মূল্য পরিশোধ বাবদ ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

    ইসরাতের বৃদ্ধ বাবা যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আল-আমিন তাকে মারধর করে বাসা থেকে বের করে দেন। বেশ কয়েকবার মারধরের ঘটনার পর তিনি (ইসরাত) আইনানুগ ব্যবস্থা নিতে প্রস্তুতি নেন। কিন্তু দুই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে পারিবারিকভাবে আপস-মীমাংসা করে নেন। এতে আল-আমিন শান্ত না হয়ে দিনের পর দিন তার ওপর অত্যাচারসহ শারীরিক নির্যাতন অব্যাহত রাখে।

    মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৫ আগস্ট আল-আমিন তার স্ত্রীর কাছে যৌতুকের দাবি করা টাকা নিয়ে বাগবিতণ্ডায় জড়ান। তার স্ত্রী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। আল-আমিন জানান, তার (ইসরাত) সঙ্গে সংসার করবেন না, তাকে তালাক দেবেন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেন। পরে ইসরাতের চাচা তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। চিকিৎসা শেষে বাসায় ফিরলে আল-আমিন তার সঙ্গে আগের মতো আচরণ করতে থাকেন।

    মামলায় গত বছরের ৫ সেপ্টেম্বর হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন আল-আমিন। পরদিন হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ তার আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

    জামিনের মেয়াদ শেষে তাকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে বলেন আদালত। এরই ধারাবাহিকতায় গত ১ নভেম্বর হাইকোর্টের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায়ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৮ নম্বর আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে আল-আমিন জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

    বিনোদন ডেস্ক

  • বিয়েটা কবে করছ, দেবকে শুভশ্রীর প্রশ্ন!

    টালিউড সুপারস্টার দেব। প্রায় ১৭ বছর কাটিয়ে ফেলেছেন এই ইন্ডাস্ট্রিতে। অভিনেতার পরিচয়ের পাশাপাশি জুটেছে সাংসদের তকমা। বাংলা ছবিতে ১৭ বছর পূর্ণ করায় বড় ঘোষণা করলেন এ সুপারস্টার। বয়স চল্লিশেও ব্যাচেলর খেতাব নিয়ে দিব্যি আছেন। কবে বিয়ে করছেন তা নিয়ে মাথাব্যথার শেষ নেই দেব ভক্তদের। 

    rnrn

    এবার তাদের দলে যোগ দিলেন আরেকজন। তবে তিনি সাধারণ কেউ নন, টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

    rnrn

    একটা সময় দেব-শুভশ্রীর প্রেমের সম্পর্ক ছিল টালিপাড়ার ওপেন সিক্রেট। প্রকাশ্যে কোনো দিন সম্পর্কের কথা সেভাবে স্বীকার না করলেও প্রেম ভাঙার পর সবটা পরিষ্কার হয়েছিল। শুভশ্রীর মতোই দেবও এখন ব্যক্তিগত জীবনে অনেকটা পথ এগিয়ে গেছেন। 

    rnrn

    রুক্মিণীর সঙ্গে তার বিশেষ বন্ধুত্বের কথা কারোর অজানা নয়। প্রায় সাত বছরের দীর্ঘ সম্পর্ক দুজনের। বিয়ে না করলেও থাকছেন একসঙ্গেই। অন্যদিকে রাজের সঙ্গে দাম্পত্য জীবন সুখেই কাটছে শুভশ্রীর। ছেলে ইভানকে নিয়ে সুখী পরিবার তাদের।

    rnrn

    জি বাংলার টকশো ‘অপুর সংসার’-এ এসে দেবের বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন শুভশ্রী। অনুষ্ঠানের সঞ্চালক শাশ্বত শুভশ্রীর কাছে জানতে চেয়েছিলেন পেজ থ্রির রিপোর্টার হলে দেবকে কী প্রশ্ন করবেন তিনি। 

    rnrn

    নায়িকার চটপট জবাব ছিল— ‘বয়সটা কত হলো দেব? বিয়েটা কবে করছ?’ এমন কথা শুনে তো অপুদারও মুখ বন্ধ। এর পর হাসিমুখে দেবের কাছে আরও একটা প্রশ্ন রাখেন শুভশ্রী। ‘ধূমকেতুটা কি রিলিজ করছে?’

    rnrn

    ‘চ্যালেঞ্জ’ দিয়ে দেব-শুভশ্রী জুটির যাত্রা শুরু হয়। এর পর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’, ‘রোমিও’ দিয়ে একসঙ্গে পর্দা কাঁপিয়েছেন তারা। সম্পর্ক ভেঙে যাওয়ার পরও দেব তার প্রযোজিত প্রথম ছবির নায়িকা করেছিলেন শুভশ্রীকে। তাদের সেই ছবি (ধূমকেতু) আজও আলোর মুখ দেখেনি। নেপথ্যে সহপ্রযোজক রানা সরকারের সঙ্গে মতের অমিল। দেব-শুভশ্রী ভক্তদের একান্ত চাওয়া ছবিটি মুক্তি পাক।

    বিনোদন ডেস্ক

  • দেবকে যে প্রশ্ন করতে চান সাবেক প্রেমিকা শুভশ্রী 

    টলিউড সুপারস্টার দীপক অধিকারী, যিনি দেব নামে পরিচিত। বয়স চল্লিশেও ব্যাচেলর খেতাব নিয়ে দিব্যি চলছেন। তবে তার বিয়ে নিয়ে মাথা ব্যথার শেষ নেই অনুরাগীদের।

    rnrn

    অন্যদিকে দেব কবে বিয়ে করছেন? তা জানতে আগ্রহী সাবেক প্রেমিকা শুভশ্রীও। এটি কোনো রূপকথার গল্প নয়, একদম সত্যি। দেবের সঙ্গে দেখা হলে এই প্রশ্ন করতে আগ্রহ প্রকাশ করেছেন রাজ ঘরণী।

    rnrn

    জি বাংলার টক শো অপুর সংসারে এ প্রসঙ্গে মুখ খুলেছিলেন পরিণীতার নায়িকা। বর্তমানে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সুখের সংসার করছেন শুভশ্রী। তবে দেবের সঙ্গে শুভশ্রীর প্রায় সাত বছর প্রেমের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। এই সম্পর্কের কথা সেভাবে স্বীকার করেননি তারা। তবে প্রেম ভাঙার পর সবটা পরিষ্কার হয়েছিল।

    rnrn

    টক শোতে অনুষ্ঠানের সঞ্চালক শাশ্বত শুভশ্রীর কাছে জানতে চেয়েছিলেন, পেজ থ্রি রিপোর্টার হলে দেবকে কী প্রশ্ন করবেন তিনি। নায়িকার তড়িঘড়ি জবাব ছিল- ‘বয়সটা কত হলো দেব? বিয়েটা কবে করছ?’ এমন কথা শুনে তো অপুদারও মুখ বন্ধ। এরপর হাসিমুখে দেবের কাছে আরও একটা প্রশ্ন রাখেন শুভশ্রী। ‘ধূমকেতুটা কি রিলিজ করছ?’

    rnrn

    ‘চ্যালেঞ্জ’ দিয়ে দেব-শুভশ্রী জুটির যাত্রা শুরু হয়। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’, ‘রোমিও’ দিয়ে একসঙ্গে পর্দা কাঁপিয়েছেন তারা। সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও দেব তার প্রযোজিত প্রথম ছবির নায়িকা করেছিলেন শুভশ্রীকে। তাদের সেই ছবি (ধূমকেতু) আজও আলোর মুখ দেখেনি। নেপথ্যে সহ-প্রযোজক রানা সরকারের সঙ্গে মতের অমিল। দেব-শুভশ্রী ভক্তদের একান্ত চাওয়া ছবিটি মুক্তি পাক।

    rnrn

    দেবের বিয়ে নিয়ে শুভশ্রী উৎসুক হলেও ‘প্রজাপতি’ অভিনেতা আছেন একেবারে বিন্দাস মুডে। মুক্ত বিহঙ্গের মতো উড়তে চান আরও কিছুদিন। দেবের কথায়- ‘এখন তো বিয়ে হওয়ার চেয়ে ভাঙছে বেশি! এ সময় ভালো থাকা, সুস্থ সম্পর্কে থাকাই আসল।'

    বিনোদন ডেস্ক

  • আমি সব সময়ই ব্লকবাস্টার: শুভশ্রী

    শাহরুখ খানের 'পাঠান' সিনেমা নিয়ে ভয়ঙ্কর উন্মাদনা তৈরি হয়েছে।  টিকিটের পর টিকিট নিমেষে বুকিং! যেন ঝড় চলছে গোটা ভারতজুড়ে। কোথাও প্রি হল বুকিং আবার কোথাও আগাম সেলিব্রেশন, কিং খানকে নিয়ে চরম উন্মাদনা তার ভক্তদের মধ্যে।

    rnrn

    এরই মধ্যে কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী অভিনীত ‘ডক্টর বক্সী’। এই ছবি দিয়েই নতুন বছরের খাতা খুললেন শুভশ্রী। ‘ডক্টর বক্সী’র সঙ্গে একই সময়ে মুক্তি পেয়েছে ‘কাবেরী অন্তর্ধান’ এবং ‘দিলখুশ’। সবচেয়ে বড় প্রতিযোগিতায় পড়তে হবে শাহরুখের ‘পাঠান’র সঙ্গে। কিং খানের ছবির জন্য হল পাচ্ছে না কলকাতার ছবিগুলো।

    rnrn

    এ প্রসঙ্গে শুভশ্রী বলেন, এত বছর পর শাহরুখ খান বড় পর্দায় আসছেন। সিনেমাটা দারুণ হিট হবে, সেটা নিয়ে সন্দেহ নেই। তবে ১ সপ্তাহ আগে যেহেতু ‘ডক্টর বক্সী’ রিলিজ করছে। তাই আশা করব দর্শকেরা ততদিনে আমাদের সিনেমাটা দেখে নেবেন। কারণ বাঙালি দর্শক আগাগোড়া ভীষণ স্মার্ট।

    rnrn

    নিজের ছবির বক্স অফিস নিয়ে মোটেও চিন্তিত নন নায়িকা। তার কথায়, সিনেমা ব্যবসা নিশ্চয়ই দরকার। বক্স অফিসের ব্যবসাতেই আমাদের ইন্ডাস্ট্রি চলে। বাংলা সিনেমা ভালো ব্যবসা করলে আখেরে সকলেরই লাভ। কারণ বহু মানুষের রুটি-রুজি এই ইন্ডাস্ট্রি। তবে বক্স অফিস গোড়া থেকেই কখনও ভাবায়নি। ঈশ্বরের আশীর্বাদে আমার গোটা ক্যারিয়ারে ফ্লপ কিংবা গড়পড়তা ছবির সংখ্যা খুব কম। আমি সব সময়ে ব্লকবাস্টার ক্লাবেই থেকেছি।

    rnrn

    প্রসঙ্গত, সপ্তাশ্ব বসু পরিচালিত মেডিকেল থ্রিলার ‘ডক্টর বক্সী’ ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

    বিনোদন ডেস্ক

  • রাজের পথেই কি হাঁটছেন শুভশ্রী?

    টালিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী। অভিনয় দিয়ে তিনি দর্শকদের মন কেড়েছেন। তবে অভিনয়ের পর কি এবার নতুন ভূমিকায় অভিষেক হতে চলেছে শুভশ্রীর? 

    rnrn

    ইনস্টাগ্রামে তার একটি ছবি এমন প্রশ্নের জন্ম দিয়েছে। পরনে কালো চামড়ার জ্যাকেট। মানানসই কানের দুল। জুতসই মেকআপ করে চেয়ারে বসে আছেন শুভশ্রী। সামনের ফটোফ্রেমে রাখা রাজ-শুভশ্রীর ছবি। রাজের অফিসে ঠিক এভাবেই দেখা গেল তাকে।

    rnrn

    রাজের চেয়ারে বসে এমনই এক ছবি পোস্ট করেন শুভশ্রী। তবে কি এবার নতুন প্রযোজক ইন্ডাস্ট্রিতে? না, সেই উত্তর অবশ্য পাওয়া যায়নি। 

    rnrn

    তবে নিজের ছবি পোস্ট করে তিনি লেখেন, 'প্রযোজকের মতো' রাজকে সম্বোধনও করেছেন সেই ছবিতে। শুভশ্রীর স্বামী রাজ পরিচালক ও প্রযোজক। সেই পথেই কি এবার হাঁটবেন তিনি? সেই প্রশ্ন সবার মনে।

    বিনোদন ডেস্ক