Tag: শুভশ্রী

  • শুভশ্রীর পর এবার সুখবর দিলেন অভিনেতা জিৎ

    দ্বিতীয়বার বাবা হতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ ছবি পোস্ট করে এ সুখবর দিলেন অভিনেতা। কয়েক মাস আগে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং পরিচালক রাজ চক্রবর্তী জানান দ্বিতীয়বার মা-বাবা হওয়ার কথা। এবার সে তালিকায় জিতের নামও উঠে এল।

    বিশেষ ফটোশুটের ছবি পোস্ট করে জিৎ লেখেন, খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সবার আশীর্বাদ কাম্য। মেয়ে হওয়ার ১১ বছর পর নতুন সদস্য আসতে চলেছে।

    মা হচ্ছেন মোহনা মদনানি। নীল রঙের পোশাকে বিশেষ ‘ম্যাটারনিটি শুট’-এর ছবিতে প্রকাশ্যে এলো মোহনার স্ফীতোদর। ছবি দেখে বোঝা যাচ্ছে খুব বেশি দিন দেরি নেই। কয়েক মাসের মধ্যেই ভূমিষ্ঠ হবে তাদের দ্বিতীয় সন্তান। 

    এই সুখবর পেয়ে শুভেচ্ছাবার্তায় ভরে গেছে নায়কের মন্তব্য বাক্স। অঙ্কুশ থেকে প্রিয়াংকা ত্রিপেদী— কে নেই সেই তালিকায়। বড়পর্দায় প্রথমবার প্রিয়াংকার সঙ্গে জুটি বেঁধেছিলেন জিৎ। অভিনেত্রী লেখেন— দারুণ খবর। অনেক শুভেচ্ছা তোমাদের। 

    অঙ্কুশ লিখেছেন, তোমাদের শুভেচ্ছা জিৎ দা। টালিপাড়ায় একের পর এক সুখবর। কয়েক দিন আগে দাদু হয়েছেন ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তী। মা-বাবা হয়েছেন ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী। ডিসেম্বরে ডেলিভারি হওয়ার কথা শুভশ্রীরও।

    মা-বাবা, স্ত্রী, কন্যাকে নিয়েই আবর্তিত জিতের জগত। কোনো রকম ফিল্মি পার্টি হোক কিংবা প্রিমিয়ার কোথাও দেখা যায় না নায়ককে। সিনেমার প্রচার ছাড়া সাংবাদিকদের মুখোমুখিও কম হয়েছেন তিনি। কয়েক দিন আগে প্রকাশ্যে এসেছে নায়কের নতুন ছবির প্রথম ঝলক। 

    ২৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা তার নতুন ছবি ‘মানুষ’। ছবির প্রচারের ফাঁকে নায়ক যে এমন খবর শোনাবেন, সেটা কেউ-ই হয়তো আশা করেননি। আপাতত মদনানি পরিবারের নতুন সদস্য আসার অপেক্ষায় সবাই।

    বিনোদন ডেস্ক

  • আমার জীবনে সবার আগে শুভশ্রী: রাজ

    টলিউডের সুখী দম্পতি হিসেবে পরিচিত শুভশ্রী-রাজ। সামাজিকমাধ্যমে তাদের ভালোবাসাময় মুহূর্তগুলো দেখলেই বোঝা যায়। এবার রাজের কথায় ফের স্পষ্ট হয়ে উঠল বিষয়টি। তিনি জানালেন, তার জীবনে সবার আগে শুভশ্রী।

    rnrn

    রাজ বলেন, ‘শুভশ্রী আসার পর আমার জীবনটাই পালটে গেছে। শুভশ্রী আসার আগে আমার জীবনে শুধুমাত্র কাজই গুরুত্ব পেত। তবে এখন আমার জীবনে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন কাজ করি পরিবারের জন্য। আগে অনেক বেশি আবেগপ্রবণ ছিলাম। অনেকের ওপর সহজে ভরসা করে ফেলতাম। এখন শুধু বউয়ের ওপর ভরসা করি।’

    rnrn

    তিনি আরও বলেন, ‘আগে সহজেই খারাপ লেগে যেত। এখন তেমনটা হয় না। এখন আরও গঠনমূলক ভাবনাচিন্তা করি। সারাদিন কাজের পর বাড়ি গিয়ে শান্তি পাই। বউ আছে। মা আছে। জীবনে বউ আমার সবার প্রথমে। এখন আমার আর কাউকে দরকার নেই।’

    rnrn

    মুক্তির অপেক্ষায় রয়েছে রাজের ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিরিজটির আইটেম গান। এতে কোমর দুলিয়েছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। স্বামীর সিরিজের গান নিজের ওয়ালে শেয়ার করেছেন শুভশ্রী। 

    বিনোদন ডেস্ক

  • নতুনদের সুযোগ দিতে চাই: শুভশ্রী

    নিজের অভিনয়ের দক্ষতায় টালিউডে শক্ত জায়গা করে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি এবার নতুন একটি সফর শুরু করতে চলেছেন তিনি। এবার প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন তিনি নিজের। যদিও ইতোমধ্যে তার প্রযোজক হিসেবে অভিষেক হয়েছে। আবার প্রলয় সিরিজের হাত ধরে তিনি প্রযোজনায় পা রাখেন। কিন্তু সেটা তো রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা হিসেবেই। তাই এবার নিজের নতুন কিছু করার পরিকল্পনা রাজপত্নীর।

    ‘বৌদি ক্যান্টিন’, ‘ইন্দুবালা’, ‘পরিণীতা’সহ একাধিক ছবি বা সিরিজে নিজেকে বারবার প্রমাণ করেছেন শুভশ্রী। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি কতটা দক্ষ। তবে এবার অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন। অভিনেত্রীর এই প্রযোজনা সংস্থার নাম হবে সিকাবা হাউস। কিন্তু আচমকা রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ছেড়ে এভাবে আলাদা প্রযোজনা সংস্থা খোলার কারণ কী? কোনো জটিলতা হয়েছে?

    শুভশ্রী তার এই নতুন সফরের বিষয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, আমার শাশুড়ি মা এবং রাজ দুজনেই বরাবর চেয়েছেন যাতে আমি অভিনয়ের পাশাপাশি নিজে একটা কিছু করি। নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলি। আর সেটা অবশ্যই কোনো অন্য প্রযোজনা সংস্থার অধীনে নয়। ওরা উৎসাহ দিয়েছেন বলেই আমি এই পথে এগিয়েছি।

    শুভশ্রী জানিয়েছেন, তিনি তার এই প্রযোজনা সংস্থায় মূলত নতুনদের সুযোগ দিতে চান। অন্য ধারার কাজ করতেই তিনি বেশি আগ্রহী বলেও ব্যাখ্যা করেন। অভিনেত্রীর কথায়, প্রচুর গল্প শুনছি, অনেক নতুন লেখক পরিচালকরা আসছেন। আমি চেষ্টা করব নতুন ধরনের করতে।

    প্রসঙ্গত শুভশ্রী দ্বিতীয়বার মা হতে চলেছেন। নিজেই কিছু দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে জানান ইউভান দাদা হতে চলেছে। পরে তিনি এবং রাজ দুজনেই আরও জানান যে এটা তাদের প্ল্যান্ড বেবি। সন্তানসম্ভবা হওয়ার কারণে তিনি সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’ থেকে সরে দাঁড়িয়েছেন। তার জায়গা নিয়েছেন জয়া আহসান।

    বিনোদন ডেস্ক

  • ‘বানানটা অন্তত ঠিক লিখুন’

    ইন্দোনেশিয়ার বালিতে ছুটির মেজাজে স্বামী-সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘হবু মা’ কী করছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, সব দিকেই নজর রাখেন নেটিজেনরা। সেসব কোনোদিনই পাত্তা দেননি অভিনেত্রী।

    গর্ভাবস্থায়ও যেভাবে বোল্ড অবতারে ধরা দিচ্ছেন, তা রীতিমতো ‘মেটারনিটি ফ্যাশন গোল’! একাধিকবার নেটিজেনদের ট্রলেরও শিকার হতে হয়েছে তাকে। এবার বলিউড অভিনেতা শাহরুখ খানের বার্তা শেয়ার করেই নেটিজেনদের জব্দ করলেন শুভশ্রী।

    ইনস্টা স্টোরিতে শাহরুখ খানের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন- ‘নিন্দুকদের প্রতি আমার বার্তা।’ কিং খানকে সেখানে বলতে শোনা গিয়েছে- ‘আমাকে অনেকদিন ট্রল না করা হলে আমি চিন্তায় পড়ে যাই যে, আমার জনপ্রিয়তা কমে গেল নাকি ভেবে! পরে ভাবি ও আচ্ছা পরীক্ষা চলছে তাহলে। তবে নিন্দুকদের কাছে আমার অনুরোধ, টুইটারে গালিগালাজ দিতে হলে বানানটা অন্তত ঠিক লিখুন।’ 

    বিনোদন ডেস্ক

  • সৃজিত আমাকে নেয়নি: শুভশ্রী

    কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমায় কাজ করবেন জয়া। তবে এ সিনেমায় শুভশ্রী গাঙ্গুলী অভিনয় করতে চেয়েছিলেন। 

    rnrn

    কিন্তু শুভশ্রী গর্ভবতী হওয়ার কারণে তার জায়গায় জয়াকে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ‘দশম অবতার’-এর লোগো। 

    rnrn

    শুক্রবার থেকেই শুরু এই বহুচর্চিত ছবির শুটিং। ছবির কাস্টিং-এ তারকার ছড়াছড়ি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য থেকে জয়া আহসান। 

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছেন, তিনি চেয়েছিলেন এই ছবিতে কাজ করতে। কিন্তু পরিচালক আত্মবিশ্বাসী ছিলেন না প্রেগন্যান্ট অবস্থায় এই ছবিতে শুভশ্রীর অভিনয় করার ব্যাপারে। 

    rnrn

    টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শুভশ্রী জানান, ‘আমি চেয়েছিলাম ছবিটা করতে, কিন্তু সৃজিত কনফিটেন্ড ছিল না। আমাকে ওর সিদ্ধান্তকে সম্মান জানাতেই হত’। 

    rnrn

    তবে এত বড় প্রোজেক্ট হাতছাড়া হওয়ার কোনো আফসোস নেই শুভশ্রীর। জানিয়েছেন, ‘আমি জীবনে এমন অনেক বড় প্রোজেক্ট ছেড়েছি’।

    rnrn

    যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় নায়িকাদের অ্যাকশন ছবির শ্যুটিং করা আজকাল কোনও বিরল ঘটনা নয়। রাহাকে গর্ভে নিয়েই ‘দ্য হার্ট অফ স্টোন’-এর মতো হলিউড ছবিতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন আলিয়া। হয়তো ছক ভাঙাতে এখনও তৈরি নয় টালিউড। কাজ থেকে দূরে আপাতত বেবিমুনে ব্যস্ত শুভশ্রী। ইন্দোনেশিয়ার বালিতে রাজ আর ইউভানের সঙ্গে সময় কাটাচ্ছেন। ফিরে এসে যোগ দেবেন ‘ডান্স বাংলা ডান্স’-এর শুটিংয়ে।

    বিনোদন ডেস্ক

  • স্বামী-সন্তানকে নিয়ে বালিতে শুভশ্রী

    ইন্দোনেশিয়ায় ছুটি কাটাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কয়েক দিন আগে স্বামী-সন্তানকে নিয়ে ইন্দোনেশিয়ার বালিতে গেছেন তিনি। 

    rnrn

    পরিবার নিয়ে কাটানো নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভশ্রী। তাতে দেখা যায়, বিলাসবহুল রিসোর্টে উঠেছেন রাজ-শুভশ্রী। বালির ‘দ্য অপূর্বা কেম্পিনস্কি’ রিসোর্টে উঠেছেন রাজ-শুভশ্রী। সমুদ্রমুখী সুদৃশ্য হোটেলে নানা ক্যাটাগরির রুম রয়েছে। 

    rnrn

    এ রিসোর্টের রুমের ভাড়া ২২ হাজার রুপি থেকে শুরু, আর সুইটের ভাড়া ৩৬ হাজার রুপি থেকে শুরু। সম্ভবত প্রাইভেট পুলসহ সমুদ্রমুখী সুইট বুক করেছেন রাজ-শুভশ্রী; যার ভাড়া ৪৩ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭ হাজার টাকা)।

    rnrn

    অন্তঃসত্ত্বা অবস্থায়ই ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর বিচারক হিসেবে কাজ করছেন রাজ ঘরণী। বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে শুভশ্রী গাঙ্গুলি বলেন, ‘আমি একদম সুস্থ আছি। চিকিৎসকের পরামর্শমতো কাজও করছি।’ 

    rnrn

    সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমার প্রসবের তারিখ ডিসেম্বরে।’

    rnrn

    টালিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন এই অভিনেত্রী। ওই বছরেই মে মাসে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। এর পর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘরে জন্ম নেয় পুত্র ইউভান। যার বয়স এখন ২ বছর ৯ মাস।

    বিনোদন ডেস্ক

  • অন্তঃসত্ত্বা অবস্থায় কী খাচ্ছেন শুভশ্রী? 

    দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তা প্রায় পুরোনো খবর। ইনস্টাগ্রামে বিশেষ ছবি পোস্ট করে দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। হালকা স্ফীতোদরও বোঝা যাচ্ছে নায়িকার জামার উপর থেকে। তাদের প্রথম সন্তান ইউভানের জন্মের সময় শহরে লকডাউন চলছিল। সেই সময় বাড়িতে বন্দি থাকলেও নিজের কাজ চালিয়ে গিয়েছিলেন নায়িকা। এবারো চুটিয়ে কাজ করে যাচ্ছেন এই নায়িকা। সঙ্গে অবশ্য যতটা পারা যায় বাড়িতেও সময় দিচ্ছেন। আর অন্তঃসত্ত্বা অবস্থায় প্রতিটি মেয়েরই নানা ধরনের খাওয়া-দাওয়া করতে ইচ্ছা করে। নায়িকার ক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না।

    rnrn

    ইউভানের জন্মের পর ধীরে ধীরে বাড়তি ওজন ঝরানোর চেষ্টা করেছেন অভিনেত্রী। এখন আবারো পুরনো চেহারায় ফিরে গিয়েছেন তিনি। আবারো চেহারার পরিবর্তন হতে শুরু করেছে নায়িকার। এ সময় কী কী খেতে ইচ্ছা হচ্ছে শুভশ্রীর? সেই খোঁজই দিলেন অভিনেত্রী। 

    rnrn

    নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু আইসক্রিম এবং আচারের ছবি দিয়েছেন তিনি। অন্তঃসত্ত্বা থাকাকালীন সাধারণত মেয়েদের চকোলেট, টকজাতীয় খাবার খাওয়ার খুব ইচ্ছা হয়। শুভশ্রীরও যে তেমনটাই হচ্ছিল তা বোঝা গেল নায়িকার পোস্টে। বন্ধুদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। পছন্দমতো খাবার যদি চাইতেই পাওয়া যায়, তাহলে তো মন্দ হয় না। তার পোস্ট দেখে বোঝা গেল তিনি ঠিক কতটা উত্তেজিত।

    rnrn

    এ মুহূর্তে ‘ডান্স বাংলা ডান্স’-এ বিচারকের আসনে তাকে দেখছেন দর্শক। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘দশম অবতার’-এ অভিনয় করার কথা ছিল তার। কিন্তু সেটা তিনি করছেন না বলেই জানা গেছে। ইন্ডাস্ট্রিসূত্রে জানা গেছে, শরীরের কথা ভেবেই তিনি এই ছবি থেকে সরে এসেছেন।

    অনলাইন ডেস্ক

  • সুসংবাদ দিলেন শুভশ্রী

    আবারও মা হতে যাচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নিজেই জানালেন সুখবর। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে পুত্র সন্তান জন্ম দেন ভারতীয় এই নায়িকা। তিন বছর পার হতেই আবারও দিলেন সুখবর। 

    rnrn

    আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন শুভশ্রী৷ তারপর করোনা পরিস্থিতির সময়ে প্রথম বার মা হওয়ার কথা ঘোষণা করেন শুভশ্রী। 

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্বিতীয়বার মা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি৷ তবে তা যে এমন সুখবরের পূর্বাভাস তা অনেকেই আন্দাজ করেননি। 

    rnrn

    দ্বিতীয়বার মা হতে যাওয়ায় খুশি পরিচালক রাজ চক্রবর্তী। ছেলেকে ঘিরেই তাদের পৃথিবী, এ কথা বার বার বলে এসেছেন তারা। এ বার পরিবারে যোগ হতে চলেছে নতুন সদস্য। সেই ঘোষণাও নায়িকা করলেন অন্য ভাবে৷ 

    rnrn

    শুভশ্রী এবং রাজের হাত ধরে লাফাচ্ছে তাদের তিন বছরের ছেলে। সেই ছবিতে শুধু দেখা যাচ্ছে তাদের হাত৷ ইউভানের চোখে মুখে স্পষ্ট উত্তেজনা। পরনে সাদা টি-শার্ট। যেখানে লেখা ‘বড় দাদা’। এমন ছবি পোস্ট করে নায়িকা লেখেন, ‘ইউভান এ বার বড় দাদায় উত্তীর্ণ হল।’

    অনলাইন ডেস্ক

  • সাবেকের হাতে পুরস্কার নিয়েই শুভশ্রীর মুখে স্বামীর প্রশংসা! 

    টালিউড পরিচালক রাজ চক্রবর্তীর ঘরনি শুভশ্রী। অন্যদিকে রুক্মিণীর সঙ্গে দেবের প্রেম এখন সবার জানা। তবে একটা সময় টালিউড সুপারস্টার দেবের সঙ্গে সম্পর্ক ছিল শুভশ্রীর, এটা ওপেন সিক্রেট। এখন দুজন দুই মেরুর বাসিন্দা। তাদের একসঙ্গে অভিনয় করতেও দেখা যায় না।

    rnrn

    বৈশাখী সন্ধ্যায় এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে দেখা হলো টালিউডের সাবেক জুটি দেব-শুভশ্রীর। দেবই পুরস্কার তুলে দিলেন শুভশ্রীর হাতে। পেশাদারের মতোই পরস্পরের সঙ্গে হাত মেলালেন দুই সাবেক। এরপরই মাইক্রোফোন নিয়ে স্বামীর প্রশংসা করতে থাকেন শুভশ্রী।

    rnrn

     ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে শুভশ্রীর অভিনয় নজর কেড়েছে সবার। হইচই-এর এই সিরিজের জন্যই টিভি নাইন বাংলা আয়োজিত পুরস্কার মঞ্চে ওটিটির সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন শুভশ্রী।

    rnrn

    পুরস্কার হাতে নিয়ে একরাশ হাসি শুভশ্রীর মুখে। শিফন শাড়িতে ঝলমলে নায়িকা, সঙ্গে স্লিভলেস ব্লাউজ। খোলা চুল আর মানানসই মেকআপে দ্যুতি ছড়ালেন রাজ ঘরনী। পাশে আসমানি নীল শার্ট আর কালো ব্লেজার আর প্যান্টে হাসিমুখে দাঁড়িয়ে দেব। কোনোরকম তিক্ততা নেই, ছিল না বাড়তি আবেগও। পুরস্কার হাতে নিয়ে মাইক ধরলেন শুভশ্রী। 

    rnrn

    এর পর শুভশ্রী দৃঢ়কণ্ঠে বললেন, সবচেয়ে বেশি যে মানুষটাকে ধন্যবাদ জানাব, তিনি আমার প্রচণ্ড সাপোর্টিভ স্বামী রাজ চক্রবর্তী আর আমার খুব বুঝদার বাচ্চা ইউভানকে। ওদের সমর্থন ছাড়া এই চরিত্র আমি ফুটিয়ে তুলতে পারতাম না। শুভশ্রীর বক্তব্যে ততক্ষণে দর্শকাসনে করতালির ফোয়ারা।

    rnrn

    দেব-শুভশ্রীর সম্পর্ক ভেঙেছে, এখন আর বন্ধু নন তারা। তবে একই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে সৌজন্যতা বজায় রেখেছেন। সেই সৌজন্যবোধের ঝলক এখন সামাজিক যোগাযোগমাধ্যমে। এটা নিয়ে অনুরাগীরা নানা মন্তব্য করেছেন। 

    rnrn

    শুভশ্রীর ভিডিওতে একজন লেখেন- কোথাও যেন পড়েছিলাম সাবেকের সামনে সাকসেস নিয়ে দাঁড়াতে হয়, ঠিক এভাবেই। একদিন যার হাত ছেড়ে দিয়েছিল আজ তার হাতেই বেস্ট অ্যাওয়ার্ড দিতে হচ্ছে। 

    rnrn

    অপর একজন লেখেন— দেবকে শুনিয়ে শুনিয়ে বরের নামটা বলল। আরেকজন শুভশ্রীর সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে লেখেন— যাকে তুমি একদিন ভালোবেসেছিলে তার পাশে দাঁড়িয়ে তুমি যাকে ভালোবাসো তার কথা বলতে সাহস লাগে। 

    বিনোদন ডেস্ক

  • সার্জারি করে তোপের মুখে শুভশ্রী!

    টালিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। শুটিংয়ের ফাঁকে মাঝেমধ্যেই অনুরাগীদের জন্য নতুন নতুন ছবি শেয়ার করেন। এতে যে সবসময় প্রশংসাই মেলে এমনও কিন্তু নয়। কখনো সমালোচনার মুখেও পড়তে হয় এই অভিনেত্রীকে। যদিও বিষয়গুলো নিয়ে বরাবরই চুপ থেকেছেন তিনি। 

    rnrn

    বর্তমানে রাজপত্নী ব্যস্ত রয়েছেন ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর শুটিংয়ে। এ রিয়্যালিটি শোতে মিঠুন চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে বিচারকের আসন উজ্জ্বল করেছেন তিনি। 

    rnrn

    ক্যারিয়ারের পাশাপাশি নিজের ব্যক্তিগতজীবন নিয়েও সবসময় চর্চায় থাকেন শুভশ্রী। শুটিং সামলে সবসময় তিনি চেষ্টা করেন একমাত্র সন্তান ইউভানকে সময় দিতে। 

    rnrn

    এসব ব্যস্ততার মাঝেই ‘ড্যান্স বাংলা ড্যান্স’র শুটিংয়ের ফাঁকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি এবং রিল ভক্তদের জন্য শেয়ার করেছেন তিনি।

    rnrn

    ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘হা হা হা এটিই হচ্ছে খুব মজার।’ রিলের ক্যাপশনে লিখেছেন— ‘নমনীয় ওপর আত্মা’। 

    rnrn

    ছবিতে শুভশ্রীকে দেখা গেছে, মুখে চড়া মেকআপের সঙ্গে সোনালি রঙের পোশাকে সেজে উঠতে।

    rnrn

    কিন্তু ছবিগুলো প্রকাশের পরেই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অভিনেত্রী। অনেকেই তার মুখে সার্জারি করানো নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ সরাসরি বলেছেন, ‘সার্জারি করিয়ে মুখটা নষ্ট করে ফেলেছেন।’ 

    rnrn

    কেউ মন্তব্য করছেন— আগেই দেখতে সুন্দর ছিলেন এই অভিনেত্রী। সার্জারির পর এখন আর আগের মতো দেখতে নেই। 

    বিনোদন ডেস্ক