Tag: শুটিং

  • সিনেমার শুটিং থেকেই লাপাত্তা অভিনেত্রী

    ভারতীয় হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী তৃপ্তি দিমরি। সম্প্রতি কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির শুটিংয়ে ছিলেন অভিনেত্রী। 

    rnrn

    সেই ছবির শুটিং থেকেই  হছাৎ লাপাত্তা অভিনেত্রী। পরে জানা যায়, তিনি মডেল-ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে গোয়ায় ঘুরতে গেছেন। 

    rnrn

    ২০২২ সালে কর্ণেশ শর্মার সঙ্গে ছবি দিয়ে প্রেমের সম্পর্কের কথা জানান অভিনেত্রী। তাদের সেই সম্পর্ক চিড় ধরেছে। শোনা যাচ্ছে বিচ্ছেদের পথে হাঁটছেন তারা। এবার নতুন করে স্যামের প্রেমে মজেছেন অভিনেত্রী। 

    rnrn

    গোয়ায় ঘুরতে গিয়ে স্যামের সঙ্গে তোলা বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। 

    rnrn

    ২০০২ সালে একটি বিখ্যাত সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী ছিলেন স্যাম। বর্তমানে গোয়ায় তার একাধিক হোটেল রয়েছে। তার সঙ্গে একান্তে সময় কাটাতেই গোয়ায় গিয়েছেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ‘সিংহাম এগেইন’র শুটিংয়ে আহত অজয়

    ‘সিংহাম’ সিনেমার তৃতীয় কিস্তি ‘সিংহাম এগেইন’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছে বলিউড অভিনেতা অজয় দেবগন। এ সিনেমায় আবারও ভরপুর অ্যাকশনে দেখা যাবে এ অভিনেতাকে। সেই অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই মারাÍক আহত হলেন অজয়।

    rnrn

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনোর পরিচালক রোহিত শেট্টি ও তার দল ভিলে পার্লেতে শুটিং করছিলেন। তখনই একটি মারামারির দৃশ্যের শুটিং করার সময় মুখে আঘাত লাগে অজয়ের। এমনকি চোখেও আঘাত লেগেছে তার। কিন্তু আঘাতের কারণে শুটিং বন্ধ করেননি এ অভিনেতা।

    rnrn

    আচমকা ব্যথা পাওয়ায় শুটিংয়ের মাঝে শুধু কয়েক ঘণ্টার জন্য বিরতি নিয়েছিলেন তিনি। শুটিং সেটেই ডাক্তার এসে চিকিৎসা করেন। শুটিং শেষে হোটেলে ফিরে অজয় বুঝতে পারেন আঘাতটা মারাÍক। কিন্তু কাজের ধারাবাহিকতা নষ্ট হবে বলে সেটি প্রকাশ করেননি।

    rnrn

    প্রসঙ্গত সিংহামের তৃতীয় কিস্তিতে অজয়ের সঙ্গে যোগ দিয়েছেন দীপিকা পাড়–কোন।  আরও দেখা যাবে রণবীর সিং ও অক্ষয় কুমারকে।

    বিনোদন ডেস্ক

  • নতুন প্রজেক্টের শুটিংয়ে ব্যস্ত শুভ

    একই সঙ্গে সিনেমা হল এবং ওটিটি দাপিয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। গত মাসেই তার অভিনীত ‘মুজিব’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এরপরই শুরু করেছেন নতুন প্রজেক্টের কাজ। 

    rnrn

    সম্প্রতি কলকাতার একটি ওয়েব সিরিজে শুটিং শুরু করেছেন তিনি। রাহুল মুখার্জি পরিচালিত এ সিরিজের নাম ‘লহু’। এ সিরিজের শুটিংয়ের জন্যই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন শুভ। 

    rnrn

    নির্মাতা সূত্রে জানা গেছে, সিরিজটির গল্প পাহাড়ি অঞ্চলের একটা সক্রিয় গোষ্ঠীকে নিয়ে। থ্রিলারধর্মী এ সিরিজে শুভর বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী সোহিনী সরকারকে। 

    rnrn

    এ সিরিজে অভিনয় প্রসঙ্গে শুভ বলেন, ‘অবশ্যই এটা অনেক আনন্দের বিষয়। স্ক্রিপ্ট পড়ে, পরিচালকের সঙ্গে কয়েকদফায় মিটিং করে চরিত্রের মাত্রাটা কী রকম ও কেমন তা বোঝার চেষ্টা করেছি।’ 

    rnrn

    এদিকে, ‘লহু’র পাশাপাশি একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে শুভ। মিঠু খান পরিচালিত এ সিনেমার নাম ‘নীলচক্র’। জানা গেছে, এ সিনেমার শুটিং শুরু হবে শিগ্গির।
    rn 

    আনন্দনগর প্রতিবেদক

  • সুস্থ হয়ে শুটিংয়ে ফিরেছেন ওমর সানী

    বান্দরবানে শুটিংয়ের সময় সাপের কামড়ে আহত ওমর সানী বর্তমানে শঙ্কামুক্ত। সুস্থ হয়ে আবার শুটিংয়ে ফিরেছেন এই অভিনেতা। ‘ডেড বডি’ সিনেমার শুটিংয়ে বান্দরবান গিয়ে সাপের কামড়ে আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক এমডি ইকবাল। 

    পরিচালক জানান, রোববার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় আমরা শুটিং করছিলাম। হঠাৎ একটি সাপ কামড়ে দেয় ওমর সানীকে। দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

    তিনি বলেন, বর্তমানে শঙ্কামুক্ত ওমর সানী। সুস্থভাবে আবার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। 

    ‘ডেড বডি’ সিনেমায় ভিন্ন এক চরিত্রে অভিনয় করছেন ওমর সানী। যেখানে দর্শকরা তাকে নতুন রূপে দেখতে পাবেন। এ সিনেমায় আরও অভিনয় করছেন- শ্যামল মাওলা, রোশান, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান, কলকাতার অন্বেষা রায় এনি। ঢাকায় সিনেমাটির শুটিং শেষে বর্তমানে বান্দরবানে শুটিং চলছে।
     

    বিনোদন ডেস্ক

  • ভিসা জটিলতায় আটকে গেল শাকিবের শুটিং

    ২০ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের বেনারস ও এলাহাবাদে শুটিং শুরুর কথা ছিল বাংলাদেশ–ভারত যৌথ প্রযোজনার ছবি ‘দরদ’-এর। ওই দিনই শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল ঢাকাই ছবির নায়ক শাকিব খানের। 

    rnrn

    তার আগে ১৫ অক্টোবর ভারতের মুম্বাইতে যাওয়ার কথা ছিল এই নায়কের। সেখানে তার লুকসেট হওয়ার কথা। তবে তেমন কিছু আর হয়নি। ভিসা জটিলতার কারণে ভারতে পৌঁছাতে পারেননি শাকিব খানসহ দেশের অন্য অভিনয়শিল্পীরা। 

    rnrn

    শাকিব ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ১৫ অক্টোবর ভারত যাওয়ার কথা ছিল শাকিবের। কিন্তু ভিসা জটিলতার কারণে যাওয়া সম্ভব হয়নি। কবে যাবেন, সেটিও এখনো নিশ্চিত নয়।

    rnrn

    ছবিটির প্রযোজকদের একজন বাংলাদেশের কিবরিয়া ফিল্মসের স্বত্বাধিকারি গণমাধ্যমকে জানান, বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার ওপর নির্ভর করছে শাকিব খানের ভারত গমন। এরই মধ্যে শাকিবসহ সবার ওয়ার্ক পারমিট ভিসার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। কিন্তু এখনও তা সুরাহা হয়নি। 

    rnrn

    তবে আশার কথা হচ্ছে, দেশে মন্ত্রণালয়ের আবেদনের সঙ্গে ভারত সরকারের অনুমতিপত্র দিতে হয়। সেটি গত ২০ অক্টোবর এসেছে। শুক্র ও শনিবারের কারণে সেটি যথাসময়ে দেওয়া যায়নি। রোববার তা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন খুব দ্রুতই ভিসার অনুমতি মিলবে।

    rnrn

    ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে আরও অভিনয় করছেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • নতুন নাটকের শুটিংয়ে ব্যস্ত শখ

    অভিনয়ে বেশ কিছুদিন বিরতি দিয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। সম্প্রতি আবারও কাজে ফিরেছেন তিনি। শুরু করেছেন মাইদুল রাকিবের রচনা ও পরিচালনায় ‘ককু’ নামে একটি নাটকের শুটিং। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে।

    কাজে ফেরা প্রসঙ্গে শখ বলেন, আমার সন্তান জন্মের কিছুদিন পর থেকেই অভিনয় শুরু করি। এটা সত্যি, মেয়ের কারণে সব সময় টানা কাজ করতে পারি না। তবে যখন ভালো গল্প পাই তখন আম্মু আর আমার স্বামী ভীষণ সহযোগিতা করেন। তখন মন দিয়ে কাজটা করতে পারি।

    কুক-নাটকের ক্ষেত্রেও তাই হয়েছে। মাইদুল রাকিব আমার কাছে গল্পটা পাঠানোর পর আমার কাছে মনে হয়েছে যে এ কাজটা আমি করতে পারি। সব মিলিয়ে ভালো লাগায় কাজটি করেছি। নাটকে আরও যারা ছিলেন প্রত্যেকেই বেশ সহযোগিতা করেছেন। নির্মাতাও বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। আশা করছি, সবার ভালো লাগবে।

    এদিকে অভিনয়ের পাশাপাশি স্টেজ শো’তেও নিয়মিত হবার চেষ্টা করছেন শখ। কিছুদিন আগে একটি স্টেজ শো’তে নৃত্য পরিবেশন করেন।

     

    বিনোদন ডেস্ক

  • চলতি মাসেই শুটিংয়ে ফিরছেন পূর্ণিমা

    দীর্ঘদিন সিনেমার পর্দায় দেখা যাচ্ছে না চিত্রনায়িকা পূর্ণিমাকে। যদিও ‘আহারে জীবন’ নামে নতুন সিনেমার শুটিংও করেছেন তিনি। এর পর কাজ করেছেন ‘হোটেল রিল্যাক্স’ নামে একটি ওয়েব সিরিজে। তাও মাস কয়েক হয়ে গেল। এর পর ইচ্ছা থাকলেও পছন্দসই না হওয়ায় নতুন কোনো সিনেমায় নিজেকে জড়াতে পারেননি এ চিত্রনায়িকা। গত কয়েক মাস নিজের মতো করেই সময় কাটিয়েছেন তিনি। 

    তবে চলতি মাসের মাঝামাঝি আবারও কাজে ফেরার কথা জানিয়েছেন পূর্ণিমা। গত দেড় বছর ধরে তিনি একটি প্রসাধনী পণ্যের কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। ওই কোম্পানির ওভিসি (অনলাইন বিজ্ঞাপন)’তে মডেল হিসাবে কাজ করেছেন। দেড় বছরের চুক্তি এরই মধ্যে শেষ হয়ে যাওয়ার পর সম্প্রতি আগামী আরও দুই বছরের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে ফের চুক্তিবদ্ধ হয়েছেন। 

    চলতি মাসের মাঝামাঝিতে প্রতিষ্ঠানটির ইনহাউজ পরিচালকের পরিচালনায় নতুন ওভিসির শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। 

    এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘হোটেল রিল্যাক্সের পর বেশ কিছু স্ক্রিপ্ট হাতে এসেছিল। কিন্তু প্রচণ্ড গরমের কারণে কাজ করার মুড ছিল না। তাই কিছু দিন পরিবার নিয়েই ব্যস্ত ছিলাম। সময় কাটিয়েছি নিজের মতো করে। এরই মধ্যে এ প্রতিষ্ঠানের সঙ্গে দেড় বছরের চুক্তিও শেষ। তারা আবার দুই বছরের জন্য নতুন করে আমাকে চুক্তিবদ্ধ করলেন। চলতি মাসের ঠিক মাঝামাঝি তাদেরই বিজ্ঞাপনের মাধ্যমে কাজে ফিরব। এর পর আসলে ভেবে দেখব যে, ভালো স্ক্রিপ্ট পেলে নতুন সিনেমা, নতুন নাটক কিংবা নতুন ওয়েব সিরিজে কাজ করা যায় কী না।’ 

    এদিকে পূর্ণিমা নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ নামে একটি সিনেমার কাজও শেষ করেছেন। একই নির্মাতার ‘জ্যাম’ নামে আরও একটি সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • শুটিং ছেড়ে চলে যাওয়ার বিষয়ে এবার মুখ খুললেন সায়ন্তিকা

    সম্প্রতি জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ সিনেমায় কাজ করতে বাংলাদেশে এসেছিলেন ওপার বাংলার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। কিন্তু সিনেমার নৃত্য পরিচালকের সঙ্গে দ্বন্দ্বের জেরে শুটিং পুরোপুরি শেষ হওয়ার আগেই হঠাৎ কলকাতায় ফিরে গেছেন নায়িকা।

    rnrn

    এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে সায়ন্তিকা বলেন, যদিও এখানে মাইকেলের নাম উঠছে, তবে গোড়ায় গণ্ডগোল। বলা যেতে পারে, নায়িকাকে হয়রানির শিকার হতে হয়েছে প্রযোজকের অব্যবস্থাপনার কারণে। 
    rnসায়ন্তিকা বলেন, প্রথমে অন্য মাস্টারজি এসেছিলেন নাচের দৃশ্য শুটিংয়ের জন্য। কিন্তু সেখানেও টাকাপয়সা নিয়ে সমস্যার জন্য তিনি চলে যান। তার পর মাইকেল নামক বাচ্চা ছেলেটি আসে। 

    rnrn

    সায়ন্তিকা বলেন, আমি একজন পেশাদার শিল্পী। তাই এ রকম করার কথা ভাবতেই পারি না। মাইকেল আমার থেকে অনুমতি না নিয়েই হাত ধরে আমায় সরাতে গিয়েছিল। তখন আমি সবার সামনেই বাধা দিই।’ 

    rnrn

    অভিনেত্রী জানান, মূল সমস্যার নেপথ্যে রয়েছেন ছবির প্রযোজক। বারবার আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো উত্তরই পাওয়া যায়নি। ওর কোনো পরিকল্পনা নেই। কোনো ব্যবস্থা নেই।

    rnrn

    সায়ন্তিকা জানান, দুদিন ধরে কক্সবাজারে গিয়ে তিনি অপেক্ষা করেন। প্রযোজকের কোনো পরিকল্পনা ছিল না। 

    rnrn

    অভিনেত্রীর কথায়, হঠাৎই বলা হলো, নাকি নাচের দৃশ্যের শুটিং করা হবে! বারবার যোগাযোগের চেষ্টা করার পরও যখন মনিরুল উত্তর দেননি, তখন বলেছিলাম— আমি এভাবে কাজ করব না মাইকেলের সঙ্গে। 

    rnrn

    তবে নায়িকার দাবি, এত কিছুর পরও প্রযোজক নাকি জানিয়েছিলেন, মাইকেলকে নিয়েই কাজ করতে হবে।

    rnrn

    ছবিটির কাজ শেষ করা নিয়ে সায়ন্তিকা বলেন, তিনি যদি সঠিক পদ্ধতিতে কাজ করেন, তা হলে আমি নিশ্চয়ই ছবিটার কাজ শেষ করব। কিন্তু তার আগে আমায় চিত্রনাট্য, শট ডিভিশন পুঙ্খানুপুঙ্খ জানাতে হবে।

    rnrn

    উল্লেখ্য, ছায়াবাজ সিনেমার শুটিং সেরে কলকাতা ফিরে যাওয়ার আগে জায়েদের সঙ্গে আরও একটি সিনেমার সই করেছেন সায়ন্তিকা।

    বিনোদন ডেস্ক

  • শুরু হল ফারিণের ওয়েবফিল্মের শুটিং

    নাটকে এ সময়ের ব্যস্ত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কিছুদিন আগে নতুন ওয়েব ফিল্মে অভিনয়ের কথা জানিয়েছিলেন তিনি। তাও তার অভিনীত প্রথম নাটক ‘প্রাক্তন বয়ফ্রেন্ড’র পরিচালক কাজল আরেফিন অমি’র নির্মাণে। ওয়েব ফিল্মটির নাম ‘অসময়’। চলতি মাসেই এ ফিল্মের শুটিং শুরু করবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। কথা অনুযায়ী এরইমধ্যে শুরু হয়েছে শুটিং। 

    rnrn

    জানা গেছে, টানা এক মাস শুটিং করার পরিকল্পনা করেছেন নির্মাতা। তিনি জানিয়েছেন, ফিল্মে এ সময়ের গল্প তুলে ধরা হবে। বর্তমান সমাজে বেশিরভাগ মানুষ যা না, তাই দেখানোর জন্য ব্যস্ত। ছোট ছোট বিষয় নিয়ে শো-অফ করতে চায়। আর এতেই পড়তে হয় নানান বিপাকে। 

    rnrn

    এই প্রক্ষাপটেই তৈরি হচ্ছে সিনেমাটি। এ ওয়েব ফিল্মে ভিন্নরকম চরিত্রে দেখা যাবে ফারিণকে। চরিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফারিণ বলেন, ‘আমাকে বিশ্বাস এবং আমাকে গ্রহণ করার জন্য আমার প্রিয় দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। আমি জানি এটি কেবল শুরু। আমাদের সীমানা অসীম। আরও অনেক দূর যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’

    আনন্দনগর প্রতিবেদক

  • ‘আমার এখন যে বয়স, তাতে….’

    ‘লিপস্টিক’ এর শুটিংয়ে ব্যস্ত পূজা চেরি। এ সিনেমায় পূজা দুই রূপে হাজির হবেন। একটি গ্রামের হতদরিদ্র তরুণী ‘বুচী’, অন্যটি বাংলাদেশের সুপারস্টার নায়িকা ‘মাধুরী’। 

    এ বছর ঈদুল ফিতরে পূজা চেরি অভিনীত ‘জ্বীন’ ছবিটি মুক্তি পায়। এর দেড় বছর পর সিনেমার শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী।

    বুধবার পূজা চেরি বলেন, বেশ আগে থেকেই বলে আসছি ভালো গল্প, ভালো চরিত্র না পেলে কাজ করব না। সেটি এক বছর, দুই বছর বসে থাকতে হলেও থাকব। মাঝে ওয়েব ফিল্ম ‘পরী’ করেছিলাম; কিন্তু প্রেক্ষাগৃহের সিনেমা করা হয়নি। সে রকম গল্প, চরিত্র পাইনি বলে করিনি। 

    পূজা বলেন, আমার এখন যে বয়স, তাতে কম কাজ করলেও সমস্যা নেই। তাই কাজ কম হোক, সময় নিয়ে ভালো কাজ করব।

    শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে পূজা বলেন, কাজটি করে বেশ মজা পাচ্ছি। অভিনয়ের জায়গা আছে। সত্যি বলতে, ‘পোড়ামন-২’ ছবিতে কাজ করতে গিয়ে ভালোলাগার যে অনুভূতি পেয়েছিলাম, এ কাজটি যতটুকু করেছি, সেই ফিল পেয়েছি।

    ‘লিপস্টিক’ এর পরিচালক কামরুজ্জামান রোমান জানান, ৩ থেকে ৭ আগস্ট পর্যন্ত গাজীপুরের লোকেশনে প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। ১৩ আগস্ট থেকে সাভারে দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে।

    ছবিতে পূজার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এর আগে ‘নোলক’ সিনেমাতেও জুটি হয়েছেন তারা। মুক্তির অপেক্ষায় আছে ছবিটি।

    সহশিল্পী আদরের প্রশংসা করে পূজা বলেন, সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ ছবির শুটিং সেটে আদর ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। কাজটি করতে গিয়ে দেখেছি, দারুণ মনোযোগী অভিনেতা আদর ভাই। প্রচুর পরিশ্রম করতে পারেন।

    বিনোদন ডেস্ক