Tag: শুটিং

  • শুটিংয়ে আহত, শাহরুখ খানের নাকে অস্ত্রোপচার

    বলিউড তারকা শাহরুখ খান শুটিংয়ের সময় আহত হওয়ায় তার নাকে অস্ত্রোপচার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুটিংয়ের মধ্যে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুটিং চলাকালে দুর্ঘটনায় আহত হওয়ার সঙ্গে সঙ্গে বলিউড বাদশাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তার নাকে ছোট্ট একটি অস্ত্রোপচার করা হয়েছে।

    rnrn

    প্রতিবেদনে দাবি করা হয়েছে, দৃশ্য ধারণের সময় নাকে আঘাত পেয়েছেন শাহরুখ খান। তার নাক থেকে রক্ত ঝরেছে। রক্ত পড়া বন্ধ করতেই নাকে অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের পর নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে শাহরুখ খানকে। তবে চিকিৎসকরা বলেছেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই।

    rnrn

    অবশ্য প্রতিবেদনে দুর্ঘটনার সময় কিংবা কিসের দৃশ্য ধারণ করছিলেন তা উল্লেখ করা হয়নি। এ বিষয়ে শাহরুখ খানের পক্ষ থেকেও এ পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি।

    rnrn

    খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর শাহরুখ খান ভারতে ফিরে এসেছেন। চিকিৎসকের পরামর্শে আপাতত বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।

    rnrn

    প্রসঙ্গত, এ বছর ব্যাপক ব্যবসা করেছে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে বাংলাদেশসহ বিশ্বজুড়ে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি। আসছে সেপ্টেম্বরে মুক্তি পাবে শাহরুখের আরেক সিনেমা ‘জওয়ান’।

    বিনোদন ডেস্ক

  • নিষিদ্ধ করে লাভ নেই, আমি নাটক করছি: জেবা

    নাটকের শুটিং করছেন ডিরেক্টরস গিল্ড নিষিদ্ধ অভিনেত্রী জেবা জান্নাত। টেলিভিশন নাটক নির্মাতাদের এ সংগঠন থেকে তার কাজে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে তার সঙ্গে কাজ করবেন না সংগঠনের কোনো নির্মাতা।

    তবে ডিরেক্টরস গিল্ডের এ নিষেধাজ্ঞার যে ধার ধারেন না সেটাও স্পষ্ট করলেন জেবা। এসবের মধ্যেই শুটিংয়ের ঘোষণা দেন অভিনেত্রী। গণমাধ্যমের কাছে জেবা বলেন, ‘অভিযোগ নিয়ে আমার কোনো ভাষ্য নেই। আমাকে ব্যান্ড করা হয়েছে, আমি নাটকে নিষিদ্ধ। কিন্তু আমি নাটকের শুটিং করছি। নিষিদ্ধ করে কোনো লাভ নেই।’

    তাহলে কী সিদ্ধান্ত পাল্টেছে ডিরেক্টরস গিল্ড? নিজের অবস্থান পরিষ্কার করতে পেরেছেন অভিনেত্রী? নাট্য নির্মাতা রাশেদা আক্তার লাজুকের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেবাকে নিষিদ্ধ করা হয়। কয়েকদিন আগে ডিরেক্টরস গিল্ড এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞা জানায়।

    এ ঘটনার পর নির্মাতা লাজুক ও তার স্বামী সাজ্জাদ হোসেন দোদুলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন জেবা। তার দাবি, সাজ্জাদ তাকে কুপ্রস্তাব দিয়েছে। যেটা না মানার কারণে তার বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

    শুধু নির্মাতা দোদুলের বিরুদ্ধেই যে কুপ্রস্তাবের অভিযোগ করেছেন তা নয়, বরং অন্য আরও পরিচালকের বিরুদ্ধেও এমন ইঙ্গিত দিয়েছেন। জেবা বলেন, শুধু দোদুলই নয়, অনেক পরিচালক হোটেল-রেস্টুরেন্টে ডাকেন তাকে। তারা টাইমপাস করতে চান, নাটকের কাজ দিতে চান। এ নিয়ে আগে কথা বলিনি কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি।

    দোদুল বলেন, জেবাকে কোনো কুপ্রস্তাব দেওয়া হয়নি। জেবা হয়তো ভাইরাল হতে চাচ্ছে। কিংবা তার নিষেধাজ্ঞার গুরুত্ব কমাতে এ ধরনের অভিযোগ করছে। তার সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন নির্মাতা দোদুল।

    অনলাইন ডেস্ক

  • পরিচালকের ‘মতলব’ বুঝেই শুটিং ছাড়েন প্রিয়াঙ্কা

    ভারতের হিন্দি ছবির সুপারস্টার ও সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া। ২০০২ সালে তামিল ছবির মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক হয়। 

    rnrn

    ২০১৬ সালে তিনি ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কার পান। টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালীর তালিকায় তার নাম রয়েছে। 

    rnrn

    এক সময় পোশাক নিয়ে মনোমালিন্যের কারণেই সিনেমার সেট ছেড়ে বেরিয়ে আসেন প্রিয়াঙ্কা!

    rnrn

    তাকে অন্তর্বাস দেখাতে হবে… শুটিং ফ্লোরে এমনই শর্ত দিয়েছিলেন পরিচালক। বেশ অবাক হয়েছিলেন প্রিয়াঙ্কা। নিজের ইচ্ছার বিরুদ্ধে সেদিন আর কাজ করতে পারেননি। জামাকাপড় খোলার নির্দেশের সঙ্গে সঙ্গে অন্তর্বাস দেখানোর কথাও বলা হয়। যদিও সেই পরিচালকের নাম তিনি জানাননি। 

    rnrn

    প্রিয়াঙ্কা বলেন, ২০০২ সাল বা ২০০৩ সালের ঘটনা। আমি আন্ডারকভার চরিত্রে ছিলাম। একজন পুরুষকে প্রলুব্ধ করার দৃশ্য ছিল। এ ধরনের চরিত্রে এটা খুব স্বাভাবিক। একটা দৃশ্যে আমায় পোশাক খুলতেই হতো। আমি চেয়েছিলাম অনেকগুলো পোশাক পড়তে, কিন্তু পরিচালক বলেন, আমি অন্তর্বাস দেখতে চাই। নাহলে কেউ ছবিটা দেখবে কেন? সেই মুহূর্তেই পরিচালকের মতলব অমানবিক বলে মনে হয় অভিনেত্রীর। প্রিয়াঙ্কা সেই মুহূর্তেই সেট ছেড়ে বেরিয়ে আসেন। 

    rnrn

    শুধু তাই নয়! দুদিন কাজ করার পর বাবা অশোক চোপড়ার নির্দেশে ছবিতে তার জন্য যা যা খরচা হয়েছিল সবকিছু পই পই হিসাব করে ফেরত দেন তিনি। ফিরিয়ে দেন অগ্রিম পারিশ্রমিক। নিজের শিল্পীস্বত্বা বিসর্জন দিয়ে এক মুহূর্ত কাজ করেননি প্রিয়াঙ্কা। 

    rnrn

    পরে অবশ্য অনেক চরিত্রে তিনি অভিনয় করেছেন। এমনকি এ প্রসঙ্গে নিজের আত্মজীবনীতেও লিখেছেন তিনি। 

    বিনোদন ডেস্ক

  • শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেত্রীর

    ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পশ্চিমবঙ্গের টেলিভিশন অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তের। বরানগর থানার ঘোষপাড়ার কাছে একটি ট্র্যাক তার মোটরবাইকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুচন্দ্রার। গৌরী এলোসহ একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন এই অভিনেত্রী। 

    শনিবার রাতে শুটিং সেরে অ্যাপ বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের

    প্রত্যক্ষদর্শীরা জানান, অনলাইনে বাইক বুক করেছিলেন ওই অভিনেত্রী। বরানগরের মোড়ের কাছে সিগন্যালে ওই বাইকের সামনে একটি সাইকেল চলে আসে। বাইকের চালক ব্রেক কষেন। তাতে সুচন্দ্রা বাইক থেকে পড়ে যান। ওই সময়ই পেছন থেকে একটি ১০ চাকার ট্রাক তাকে পিষে দিয়ে চলে যায়। অভিনেত্রীর মাথায় হেলমেট ছিল। কিন্তু সেটি ভেঙে যায়।

    ঘটনায় গুরুতর জখম হন সুচন্দ্রা। তাকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • শুটিংয়ে বিস্ফোরণ আহত সঞ্জয়!

    ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদন করেছে জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত শুটিং করতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন।

    rnrn

    প্রতিবেদনে বলা হয়, বুধবার কন্নড় ছবির শুটিং চলাকালীন হঠাৎ করেই বোমা ফেটে যায়। অভিনেতা হাত-পা ও কনুইয়ে চোট পেয়েছেন।

    rnrn

    অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। তখনই ফেটে যায় বোমা। বেঙ্গালুরু এলাকায় বিস্ফোরণ ঘটেছে। 

    rnrn

    তবে টুইটারে এক পোস্টে সঞ্জয় দত্ত বলেছেন, ‘কিছু গণমাধ্যমে আমার আহতের খবর প্রকাশ হয়েছে। আমি নিশ্চিত করে বলতে চাই যে এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। আমি সুস্থ আছি।’
    rn 

    বিনোদন ডেস্ক

  • শেষ হলো ‘আমার স্বপ্ন তুমি’ নাটকের শুটিং

    বিভিন্ন অনুষ্ঠানে গান করার অভিজ্ঞতা আছে। বেশ কয়েকটি মঞ্চনাটকে অভিনয়ও করেছেন। তবে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালেন জেপি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী মুরতজা পলাশ। 

    rnrn

    আসছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাগর খানের পরিচালনায় ‘আমার স্বপ্ন তুমি’ নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

    rnrn

    জয় পাগল স্টুডিওর ব্যানারে নির্মিত নাটকটিতে আরও অভিনয় করেছেন মানসী প্রকৃতি, টুটুল চৌধুরী, রেবেকা রউফ, মোহাম্মদ পারভেজ, অনীর্বাণ প্রমুখ। শনিবার রাজধানীর রামপুরার একটি হাউজে নাটকটির শুটিং শেষ হয়েছে।

    rnrn

    যুগান্তরকে দেওয়া এক প্রতিক্রিয়ার পলাশ বলেন, মঞ্চনাটকে অভিনয় করেছি। নিয়মিত গান করি। তবে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালাম। নতুন অভিজ্ঞতা অর্জন হলো। নাটকটিতে এমন কয়েকজন গুণী অভিনয়শিল্পীকে পেয়েছি, যারা আমাকে খুব সহায়তা করেছেন। সুন্দরভাবে কাজটা শেষ করতে পেরে ভালো লাগছে। আশা করি, দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব। আমাদের এই প্রচেষ্টা অব্যহত থাকবে।

    rnrn

    মানসী প্রকৃতি বলেন, চমৎকার গল্পের একটি নাটকে অভিনয় করলাম। ‘আমার স্বপ্ন তুমি’ নাটকটি নিয়ে ভীষণ আশাবাদী। আশা করি, দর্শকদের ভালো লাগবে। নতুন হিসাবে পলাশ ভাই খুবই ভালো অভিনয় করেছেন। তাকে দেখে কখনো মনে হয়নি যে, তিনি প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।
    rn 

    বিনোদন প্রতিবেদক

  • সাদিয়া মির্জার ‘বৃষ্টির চোখে জল’ ছবির শুটিং শুরু (ভিডিও)

    সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া মির্জা। তার ক্যারিয়ারের অষ্টম ছবি ‘বৃষ্টির চোখে জল’। রোববার ঢাকার অদূরে পূবাইলে ছবিটির প্রথম লটের শুটিং শুরু হয়েছে।

    ওয়ান ওয়ান মাল্টিমিডিয়ার ব্যানারে হাসিনুর রাজুর পরিচালনায় 'বৃষ্টির চোখে জল' ছবিতে সাদিয়া মির্জাসহ আরও রয়েছেন ফজলুর রহমান বাবু, বড়দা মিঠু, খোকন পাশা, রোহান, নবাগত ছরা মণি ও ফাহিম প্রমুখ। জানা গেছে, আগামী ঈদুল আজহায় ছবিটি মুক্তি দেওয়া হবে। 

    নতুন ছবি নিয়ে আশাবাদী সাদিয়া মির্জা বলেন, ছবির নামটা আমার ভীষণ ভালো লেগেছে। গল্পও চমৎকার। অনেকেই বলেন এখন ভালো ছবি নির্মাণ হচ্ছে না। তাদেরকে শুধু এটুকই বলব, হলে এসে ছবিটি দেখলে আপনাদের ভুল ভেঙে যাবে। আমার বিশ্বাস, সামাজিক ও রোমান্টিক গল্পের এই ছবিটি দিয়ে আমরা আবারও হলে দর্শক ফেরাতে পারব।

    নির্মাতা হাসিনুর রাজু বলেন, 'বৃষ্টির চোখে জল' ছবির শুটিং শুরু করলাম। আমাদের জন্য দোয়া করবেন, যেন ছবিটি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আগামী ঈদুল আজহায় ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।

    বিনোদন প্রতিবেদক

  • শুটিংয়ে গুরুতর আহত অমিতাভ

    শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। হায়দরাবাদে ছবির শুটিং চলাকালে তিনি আহত হয়েছেন। এতে তার পাঁজরের কার্টিলেজ ভেঙে গেছে।

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তার পরবর্তী ছবি ‘প্রজেক্ট কে’। এটির শুটিং চলছিল হায়দরাবাদে। এই ছবির শুটিং করতে গিয়েই দুর্ঘটনায় আহত হন তিনি।

    rnrn

    সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুর্ঘটনায় বুকের পাঁজরের কার্টিলেজ ভেঙেছে এই বর্ষীয়ান অভিনেতার। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন বিগ বি। 

    rnrn

    অবশ্য শুটিং করতে গিয়ে আহত হওয়ার ঘটনা তার এই প্রথম নয়। এর আগেও '৮০- এর দশকে শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। ওই সময় কুলি ছবির শুটিং করতে গিয়ে বড় ধরনের আঘাত পেয়েছিলেন অমিতাভ।

    rnrn

    সেই আঘাত এতটাই গুরুতর ছিল যে, তখন তার সুস্থ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। এমনকি বলিউড শাহেন শাহকে প্রায় ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়েছিল। কিন্তু ভাগ্যগুণে মৃত্যুর মুখ থেকে ফেরেন ৮০ বছরের এই অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • শুটিংয়ে আহত শাকিব খান

    শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান। বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি। 

    সোমবার বিকালে রাজধানীর আফতাবনগরে বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমার একটি অ্যাকশন দৃশ্য করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন তিনি।

    আহতাবস্থায় সঙ্গে সঙ্গে শাকিবকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার শেষে বাসায় ফিরেছেন তিনি।

    শাকিব খানের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ‘আগুন’ সিনেমার নায়িকা জাহারা মিতু।

    তিনি বলেন, ‘আমি গতকাল শুটিংয়ে ছিলাম না। ইউনিটের মানুষের কাছ থেকে শুনেছি শাকিব খান শুটিংয়ে আঘাত পেয়েছেন।’   

    এদিকে শাকিবের ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমে জানান, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন। চিকিৎসক তাকে কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

    জানা যায়, সোমবার এ সিনেমার শেষ অংশের শুটিং হয়েছে। বাকি আছে শুধু দুটি গানের শুটিং। এদিকে আগামী ঈদে ‘আগুন’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আরও শাকিব-জাহারা মিতু ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলী রাজসহ অনেকে।

    বিনোদন ডেস্ক

  • শুটিংয়ে আহত সানি লিওন

    বলিউডের অভিনেত্রী সানি লিওন শুটিংয়ের সময় আহত হয়েছেন। আহত হওয়ার ভিডিও বানিয়ে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। 

    মঙ্গলবার অভিনেত্রী আঘাত হওয়ার ব্যথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

    ভিডিওতে দেখা যায়, সিনেমার কস্টিউমে সজ্জিত রয়েছেন সানি লিওন। পায়ের আঙুলে রক্তাক্ত অবস্থায় বসে আছেন। এ সময় সহকর্মীদের কেউ তার পায়ের ক্ষত সারানোর জন্য সাহায্য করছেন।

    বর্তমানে এই অভিনেত্রী ‘কোটেশন গ্যাং’-এর শুটিং করছেন। এতে আরও অভিনয় করছেন জ্যাকি শ্রফ ও প্রিয়ামনি।

    সানি লিওন দীর্ঘ দিন পর্দার বাইরে ছিলেন। এ কারণে তাকে পর্দায় এতদিন সেভাবে দেখা যায়নি। তবে মালবিকা মোহনানের ‘ক্রিস্টি’ সিনেমার মাধ্যমে ফেরা হবে তার।

    এর আগে বিতর্কিত অভিনেত্রী উরফি জাভেদের পোশাকের প্রশংসা করেন সানি। যে কারণে সোশ্যালে আলোচনা-সমালোচনার মুখে পড়েছিলেন। তবে সেসব সমালোচনা নিয়ে কোনো কথা বলতে দেখা যায়নি সানিকে।

    বিনোদন ডেস্ক