Tag: শুটিং

  • থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার সম্প্রতি থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

    মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

    পাহাড়ের ওপর শুটিং শেষ করে নিচে নামার সময় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। এ ঘটনায় তার সঙ্গে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হয়েছেন। 

    একটি শুটিংয়ের কয়েকটি দৃশ্য ধারণের জন্য পাহাড়ের ওপর গিয়েছিলেন খায়রুল বাসার ও নাটকের টিম। 

    গণমাধ্যমকে খায়রুল বাসার বলেন, ‘আমরা নাটকের শুটিং করতে থাইল্যান্ড এসেছিলাম। কাজ ঠিকমতোই চলছিল। এর মধ্যে আমাদের একটি দৃশ্যের শুটিং ছিল কোলান দ্বীপে। এক পর্যায়ে আমরা পাহাড়ের ওপরে শুটিং করি। শুটিং ঠিকমতোই হয়েছে। কিন্তু নামতে গিয়ে হঠাৎ করে আমাদের স্কুটি নিয়ন্ত্রণ হারায়। সঙ্গে সঙ্গে আমরা পড়ে যাই।’ 

    জানা যায়, ওই সময় স্কুটিটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। সবকিছু খুব দ্রুত ঘটে যায়। তাদের শুটিং টিম কিছুটা দূরে ছিল। তবে তারাই তাদের উদ্ধার করেছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ ব্যাপারে খায়রুল বাসার বলেন, দুর্ঘটনায় আমি বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত পেয়েছি। এখন হাঁটতে কষ্ট হচ্ছে। এ অবস্থায় আমাদের শুটিং বাতিল করতে হয়েছে। আমার যে শারীরিক অবস্থা এখন, তাতে শুটিং করা কোনোভাবেই সম্ভব নয়। 

    খায়রুল বাসার জানান, দুর্ঘটনায় চিত্রগ্রাহকের শরীরের কিছু অংশ ছুলে গেছে। বেশ আহত হয়েছেন। তাদের দুজনেরই এক্স-রে করাতে হবে। তারপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এখন বিশ্রাম নিতে হবে তার। এ অবস্থায় আগামী কয়েক দিন শুটিং করা সম্ভব নয় বলেও জানান খায়রুল বাসার। 

    জানা গেছে, থাইল্যান্ডে একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে গিয়েছেন এই অভিনেতা। ঈদের পর দীর্ঘ বিরতি শেষে এবারই তিনি বিদেশে শুটিংয়ে অংশ নিয়েছেন। এই নাটকে তার সহশিল্পী হিসেবে আছেন সাদনিমা বিনতে নোমানসহ আরও অনেকেই। 

    বিনোদন ডেস্ক

  • প্রভাসের ‘স্পিরিট’ সিনেমার শুটিং সেটে অগ্নিকাণ্ড, আহত ১

    সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পিরিট’-এর শুটিং সেটে বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ‘বাহুবলী’খ্যাত প্রভাস। 

    হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় সেটের কিছু ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানা যায়। 

    শুটিং চলাকালীন সেটে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে সেখানে থাকা অস্থায়ী তাবু এবং সিনেমার কিছু মূল্যবান সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। সেটে উপস্থিত ক্রু সদস্যরা এই আকস্মিক ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। 

    অগ্নিকাণ্ডে সিনেমার ক্রু টিমের একজন সদস্য আহত হয়েছেন। তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    স্বস্তির খবর হলো, দুর্ঘটনার সময় অভিনেতা প্রভাস সেটে উপস্থিত ছিলেন না। গত কয়েকদিন ধরেই ছবিটির এমন কিছু দৃশ্যের চিত্রায়ন চলছিল যেখানে তার উপস্থিতির প্রয়োজন ছিল না। 

    টি-সিরিজের ব্যানারে ভূষণ কুমার প্রযোজিত ‘স্পিরিট’ একটি বড় মাপের অ্যাকশন ড্রামা। এই সিনেমায় প্রভাসকে একজন আইপিএস অফিসারের ভূমিকায় দেখা যাবে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন প্রকাশ রাজ, বিবেক ওবেরয় এবং তৃপ্তি দিমরি। 

    উল্লেখ্য, সিনেমার সেট থেকে প্রভাসের লুক যাতে ফাঁস না হয়, সেজন্য প্রোডাকশন টিম বিশেষ সতর্কতা অবলম্বন করছে। 

    বিনোদন ডেস্ক

  • শুটিংয়ে যে কারণে পাঁজরের হাড় ভেঙে যায় এমিলিয়ার

    স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিককের নতুন সিরিজ ‘পোনিজ’–এ অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন এমিলিয়া ক্লার্ক। শুটিংয়ের সময় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে তার একটি পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল বলে জানিয়েছেন চারবারের এমি–মনোনীত এই অভিনেত্রী।

    দ্য র‍্যাপকে দেওয়া সাক্ষাৎকারে এমিলিয়া বলেন, সিরিজে বিয়া চরিত্রে অভিনয় করতে গিয়ে শারীরিকভাবে সবচেয়ে বেশি চাপ পড়েছিল অন্তরঙ্গ দৃশ্যগুলোর সময়। শীতল যুদ্ধের সময়ের গল্পে নির্মিত সিরিজে বিয়া এমন এক নারী, যিনি তথ্য আদায়ের জন্য একাধিক উচ্চপদস্থ কেজিবি কর্মকর্তাকে প্রলুব্ধ করেন। সেই কারণেই সহ–অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়েছে বেশি।

    এমিলিয়ার কথায়, ‘টানা অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করি। ওই দিনই আমার একটি পাঁজরের হাড় ভেঙে যায়।’

    সহ–অভিনেত্রী হ্যালি লু রিচার্ডসন, যিনি সিরিজে আরেক সিআইএ এজেন্ট ‘টুইলা’ চরিত্রে অভিনয় করেছেন, বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সত্যিই ওর পাঁজরের হাড় ভেঙেছিল। এমিলিয়া সংবেদনশীল গড়নের—সেই কারণেই এমনটা হয়েছে।’

    এমিলিয়া জানান, চিকিৎসককে গিয়ে তাকে বলতে হয়েছিল—আঘাতটি হয়েছে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে। পরে অবশ্য এমিলিয়া জানান, তার পাঁজরের হাড় পুরোপুরি ভাঙেনি, কিছুটা সরে গিয়েছিল।

    বাবা দেখলে ‘হার্ট অ্যাটাক’ করবেন, তাই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি নায়িকা

    ‘পোনিজ’ সিরিজে দেখা যায় বিয়া ও টুইলা ১৯৭৭ সালে মস্কোয় মার্কিন দূতাবাসে সেক্রেটারি হিসেবে কাজ করেন। তাদের স্বামীদের রহস্যজনক মৃত্যুর পর দুজনেই ছদ্মবেশে সিআইএ এজেন্ট হিসেবে গোপন অভিযানে নামেন।

    বিনোদন ডেস্ক

  • শর্ত সাপেক্ষে উত্তরায় শুটিং নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে যাচ্ছে

    উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও সিনেমার শুটিং চলাকালে জনসমাগম, শব্দদূষণ এবং এলাকাবাসীর ভোগান্তির অভিযোগে সম্প্রতি শুটিং কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছিল উত্তরা কল্যাণ সমিতি। তবে শিগগিরই সেই নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

    শনিবার (২৭ জুলাই) বিকেলে উত্তরা কল্যাণ সমিতি, শুটিং হাউস মালিক এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অংশগ্রহণে এক যৌথ বৈঠকে বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    এর আগে ২০ জুলাই উত্তরা সেক্টর-৪-এর বাসিন্দাদের পক্ষ থেকে সমিতি একটি নির্দেশনা জারি করে, যাতে স্থানীয় বাসিন্দাদের শুটিং হাউস হিসেবে বাড়ি ভাড়া না দেওয়ার অনুরোধ জানানো হয় এবং শুটিং কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানানো হয়।

    এই নিষেধাজ্ঞার পর নাটক ও চলচ্চিত্র অঙ্গনের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। শিল্পী, নির্মাতা ও ডিরেক্টরস গিল্ড আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানালে সমিতি নতুন করে আলোচনায় বসার উদ্যোগ নেয়।

    উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪-এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী গণমাধ্যমে বলেন, ‘এই সমিতি সবার কল্যাণে কাজ করে। আবাসিক এলাকার পরিবেশ রক্ষা আমাদের অগ্রাধিকার। তবে শুটিং ইউনিটগুলো যদি নিয়ম মেনে, এলাকাবাসীর স্বস্তি বজায় রেখে কাজ করে, তাহলে সমন্বয়ের মাধ্যমে চলা সম্ভব। আজ বিকেলের বৈঠকে আশা করছি, একটি ইতিবাচক ও যৌক্তিক সমাধানে পৌঁছানো যাবে।’

    শুটিং হাউস মালিকদের সংগঠনের উপদেষ্টা এবং ‘আপন ঘর’ শুটিং হাউসের মালিক খলিলুর রহমান জানান, ‘৩০ বছর ধরে আমরা এই ব্যবসার সঙ্গে জড়িত। হঠাৎ করে নিষেধাজ্ঞা দিয়ে কিছু সমাধান হয় না। আমরা চাই, আলোচনার মাধ্যমে গঠনমূলক সমাধান। আবাসিক এলাকায় কাজ করতে গেলে কিছু নিয়ম-কানুন মানতেই হয়, সেই বিষয়ে আমাদের পক্ষ থেকেও যথাযথ সতর্কতা থাকবে।’

    বর্তমানে উত্তরা সেক্টর-৪ এলাকায় তিনটি সক্রিয় শুটিং হাউস রয়েছে-লাবণী-৪, লাবণী-৫ এবং আপন ঘর-২। এ ছাড়া একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের শুটিং হাউস থাকলেও সেটির কার্যক্রম নিয়মিত নয়।

    তবে সব পক্ষের আলোচনার ভিত্তিতে এখন একটি বাস্তবসম্মত সমাধানের দিকে অগ্রসর হচ্ছে বিষয়টি। নতুন কিছু শর্ত আরোপের মাধ্যমে শুটিং কার্যক্রম আবার চালু করা হবে বলেও জানা গেছে।

    বিনোদন ডেস্ক

  • শিগগিরই শুটিংয়ে ফিরবেন অপূর্ব ও ফারিণ

    শুটিংয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি একটি ওয়েব ফিল্মের শুটিং করছিলেন এ জুটি। ‘হাউ সুইট’ নামে এ ওয়েব ফিল্মটি নির্মাণ করছেন কাজল আরেফিন অমি।

    সহশিল্পী তাসনিয়া ফারিণকে নিয়ে গত শুক্রবার নারায়ণগঞ্জের জিন্দাপার্কে শুটিংয়ে অংশ নেন অপূর্ব। সেখানে স্কুটি চালানোর একটি দৃশ্য করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এসময় তাদের সঙ্গে পাভেল নামে আরও এক অভিনেতা ছিলেন। বর্তমানে শঙ্কামুক্ত এ দুই অভিনয়শিল্পী।

    গুরুতর কিছু না হওয়ায় সেদিনই প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে যান তারা। নির্মাতা তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানান, অভিনয়শিল্পীরা বাসায় আছেন ও সুস্থ আছেন।

    অমি বলেন, অপূর্ব ভাই কবজিতে ব্যথা পেয়েছেন, ফারিণের হাত পা একটু ছিলে গেছে। তার জখম একটু বেশি হয়েছে। তবে এখন দুজনই বিশ্রামে আছেন। আশা করি অভিনয়শিল্পীরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। শিগগিরই আমরা তাদের নিয়ে শুটিংয়ে ফিরতে পারব।

    তিনি আরও বলেন, আমাদের শুটিং প্রায় শেষ পর্যায়ে। আর তিন দিন কাজ করলেই হয়ে যেত। আমরা ১৩ দিন শুটিং করেছি। যেদিন দুর্ঘটনা ঘটে সেদিন আমরা একটি বাজারের শেট বানিয়ে শুটিং করছিলাম। বিশাল এ শেটে মোট ৮৬ জন মানুষকে দেখা যাবে। এখানে দোকানদার, অতিথি শিল্পীসহ অনেকেই থাকবেন। এরকম ব্যয়বহুল একটি শেট নির্মাণ করতে হবে আবার।’

    বিনোদন ডেস্ক

  • শুটিংয়ে দুর্ঘটনার শিকার অপূর্ব পাভেল ফারিণ

    শুটিংয়ের সময় এক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় তিন তারকা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল ও তাসনিয়া ফারিণ।

    শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর জিন্দা পার্কে একটি ওয়েবফিল্মের শুটিংয়ের সময় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। 

    একটি ড্রাইভিং দৃশ্যে স্কুটি থেকে পড়ে এ ঘটনা ঘটেছে।

    সূত্র জানিয়েছে, অপূর্ব ও ফারিণের অবস্থা তেমন গুরুতর নয়। তবে সাইদুর রহমান পাভেল বেশি আঘাত পেয়েছেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তাদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

    ওয়েব ফিল্মটির নির্মাতা কাজল আরেফিন অমির কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

    সম্প্রতি অপূর্ব ও ফারিণকে নিয়ে ‘হাউ সুইট’ নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দিয়েছিলেন অমি। সেই ওয়েবফিল্মের শুটিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের দুই দিন পর ভিকির শুটিং, ক্ষেপে গিয়ে যে কাণ্ড করেন ক্যাটরিনা

    বলিউডের অন্যতম আলোচিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। দেখতে দেখতে বিয়ের চার বছর পর করে ফেললেন এই তারকা জুটি।

    একসঙ্গে এত বছর কাটিয়ে ফেললেও পরস্পরকে প্রভাবিত করার বা নিয়ন্ত্রণে রাখার তাগিদ নেই দুজনের। নিজেদের ব্যক্তিগত সত্তার সহাবস্থানে সফল এই দম্পতি। 

    আবার সাদরে গ্রহণ করেছেন পরস্পরের সংস্কৃতিও। তাই একসঙ্গে এই জুটিকে দেখলে মুগ্ধ হন অনুরাগীরা। কিন্তু একটা সময় নাকি বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছিলেন ক্যাটরিনা।

    ভিকি নিজেই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সেই কথা। বিয়ের আগে ‘জরা হটকে জরা বচকে’ ছবির শুটিং করছিলেন অভিনেতা। ভিকি ভেবেছিলেন, বিয়ের অনুষ্ঠান মিটে যাওয়ার দুই দিন পরেই শুটিং-এ ফিরবেন। 

    অভিনেতা বলেন, ‘ছবির অর্ধেক শুটিং সেরে ফেলেছিলাম। তারপরে বিয়ের জন্য ছুটি নিয়েছিলাম। কিন্তু বিয়ের ঠিক পরেই দুই দিনের মধ্যেই আমাকে কাজে ফিরতে বলা হচ্ছিল।’

    এ কথা শুনেই নাকি বেজায় চটেছিলেন ক্যাট। বিয়ের পরেই যদি কাজে ফিরে যেতে হয়, তাহলে বিয়েটাই বরং বন্ধ হোক। এমন হুমকি পর্যন্ত দিয়েছিলেন অভিনেত্রী।

    তবে এই হুমকি নাকি রসিকতার সুরেই দিয়েছিলেন ক্যাটরিনা। বাস্তবে কাজ ও সংসারে সমতা নিয়ে দু’জনের মধ্যে নাকি যথেষ্ট ভাল বোঝাপড়া রয়েছে। 

    ক্যাট নাকি মাঝেমধ্যেই অতিরিক্ত ভাবনা শুরু করেন, দুশ্চিন্তায় ভোগেন, অল্পেই ঘাবড়ে যান। সেই সময় স্ত্রীকে নিমেষে শান্ত করে দেন ভিকি।

    ভিকি এই মুহূর্তে তার পরবর্তী ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত। ক্যাটরিনাকে শেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। আগামীতে তাকে ‘জি লে জারা’ ছবিতে দেখা যাবে।

    তবে ছবির কাজ না থাকলে প্রচারের আলো থেকে দূরেই থাকেন তিনি। গত কয়েক দিনে বিশেষ অনুষ্ঠান ছাড়া ক্যামেরার সামনে আসেননি ক্যাটরিনা। অধিকাংশ সময়ই খুব সাদামাটা সাজ ও চোখে চশমা পরা অবস্থায় দেখা গিয়েছে নায়িকাকে।

    বিনোদন ডেস্ক

  • প্রোডাকশন ম্যানেজার থেকে সবজি বিক্রেতা

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। আওয়ামী লীগ পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। 

    আজ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে অনেক কিছুই বদলে গেছে। যার প্রভাব পড়েছে বিনোদন জগতেও। রাজনৈতিক অস্থিরতার কারণে প্রায় বন্ধ ছিল সব ধরনের শুটিং। যার ফলে অনেকেই হয়েছেন বেকার। এর মধ্যে রিপন হাওলাদার একজন। এ মুহূর্তে সংসার চালাতে ঢাকার উত্তরা এলাকায় ভ্যানে করে সবজি বিক্রি করেন তিনি। 

    এক সময় চলচ্চিত্রের শুটিংয়ের প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করতেন রিপন। তবে এখন শুটিং না থাকায় জীবিকা নির্বাহের জন্য সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তিনি।

    রিপন বলেন, ২৫ বছর ধরে মিডিয়ায় কাজ করছি। কোনো দিনও ভাবিনি, জীবনে এই দুঃসময় আসবে, বেকার হয়ে যাব! পরিবার নিয়ে অভাব–অনটনে থাকতে হচ্ছে। প্রোডাকশন ম্যানেজারদের কোনো স্বীকৃতি নেই। দেখার কেউ নেই। এখন হকারও বেড়েছে। এখানেও টিকে থাকা কঠিন।

    রিপন ছাড়াও প্রোডাকশন ম্যানেজার কামরুল বলেন, চার সন্তান নিয়ে এখনো আমাকে সংগ্রাম করতে হয়। কল্পনাও করিনি এমন জীবনযাপন করতে হবে। খুবই খারাপ অবস্থায় রয়েছি।

    প্রোডাকশন ম্যানেজার আবদুল বলেন, করোনার সময়ের চেয়েও খারাপ অবস্থায় আছি। তখন অনেকেই সহায়তা করেছে। বাচ্চার দুধ কিনেছি। নিজেরা ডালভাত খেয়েছি। কিন্তু এখন এমন অবস্থা— দুঃখের কথা শোনার মতো কেউ নেই। 

    এদিকে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্যমতে, তাদের সদস্য ২৫০ জন। তবে ঘুরেফিরে ২০-৩০ জনের কাজ রয়েছে। বাকিদের বেশিরভাগই এখন বেকার। সংসার চালানোর জন্য তারা কেউ চা-পান, কেউ তরিতরকারি বিক্রি, আবার কেউ ভাড়ায় মোটরসাইকেল চালানোসহ নানা পেশায় যুক্ত হয়েছেন।

    প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. আবু জাফর বলেন, সংগঠনের ৮০ শতাংশের বেশি সদস্য বেকার। জুলাই থেকে একেবারেই কাজ নেই। সব সেক্টর ভালোভাবে চললেও প্রোডাকশন টিম এখনো পুরোপুরি শুটিংয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন।

    যুগান্তর ডেস্ক

  • শুটিংয়ের পর সবাই ঘুমিয়ে পড়লেও বেরিয়ে যান প্রিয়াংকা-আনুশকা

    শুটিং শেষ। ক্লান্ত-পরিশ্রান্ত। শরীরে আর কোনো শক্তি নেই। তবু একটি কাজ থেকে কখনই মুখ ফেরান না হলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সম্প্রতি আনন্দবাজারের এক সাক্ষাৎকারে অভিনেত্রীদের অভ্যাসের কথা জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা মনোজ পাহওয়া।

    rnrn

    তিনি বলেন, শুটিং করে পরিশ্রান্ত হয়েও বলিউডের কয়েকজন অভিনেত্রী শরীরচর্চা কখনো বাদ দেন না। বিশেষ করে প্রিয়াংকা চোপড়া ও আনুশকা শর্মা। মনোজ বলেন, আনুশকা শর্মা ও প্রিয়াংকা চোপড়ার মতো অভিনেত্রীরা কড়া ডায়েট মেনে চলেন। ভোর ৪টা অথবা ৫টার সময়ে শুটিং শেষ করে আমরা ঘুমিয়ে পড়তাম। কিন্তু ওরা সোজা জিমে চলে যেতেন। টানা দুই ঘণ্টা শরীরচর্চা করে ফিরে এসে ঘুমাতেন। ওরা সত্যিই কঠোর পরিশ্রম করেন। বড় ছবিতে কাজ করার সময়ে একটা বিষয় শিখেছি। সব কিছু দেখেই শুধু সহজ মনে হয়।

    rnrn

    অক্ষয় কুমার সম্পর্কে মনোজ বলেন, অক্ষয়ও এক রকম। অস্ট্রেলিয়াতে ‘সিং ইজ কিং’য়ের শুটিংয়ের কাজ হয়ে গেলে রোজ আমরা পার্টি করতাম। সন্ধ্যা ৬টার মধ্যে কাজ সেরে হোটেলে ৭টা থেকে আমরা পার্টি শুরু করতাম। অক্ষয়ও আসতেন। কিন্তু কখনই মদপান করতে দেখিনি। ঠিক সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ওর প্রশিক্ষক এসে বলতেন—খাবার প্রস্তুত হয়ে গেছে। খেয়ে নিয়ে রাত সাড়ে ৮টার মধ্যে বেরিয়ে যেতেন আবার ৯টার মধ্যে ঘুমিয়ে পড়তেন। আবার ভোর ৪টায় উঠে টানা দুই-তিন ঘণ্টা শরীরচর্চা করতেন।

    rnrn

    উল্লেখ্য, আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘স্টারডম’-এ অভিনয় করছেন মনোজ পাহওয়া। অভিনেতা জানিয়েছেন, আরিয়ানও নাকি তার বাবা শাহরুখ খানের মতোই পরিশ্রমী।

    বিনোদন ডেস্ক

  • শুটিংয়ে গুরুতর আহত কোয়েল মল্লিক

    শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। 

    rnrn

    গত রোববার নেপালগঞ্জে চলছিল মিতিন মাসির আগামী সিনেমার শুটিং। সেখানেই গুরুতর আহত হন কোয়েল মল্লিক। হাতে বড় ধরনের চোট পেয়েছেন তিনি। 

    rnrn

    এ দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার হাতে প্লাস্টার করতে হয়েছে বলেই জানিয়েছে একাধিক সূত্র। 

    rnrn

    এবারে মিতিন মাসির সিনেমাটি তৈরি হবে সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সিরিজের মেঘের পরে মেঘ গল্প অবলম্বনে। এর নাম রাখা হয়েছে ‘একটি খুনির সন্ধানে।’ এবারো মুখ্য ভূমিকায় অর্থাৎ মিতিন মাসির চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিককে। তার সঙ্গে অন্যান্য চরিত্রে থাকবেন মধুরিমা বসাক, কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। থাকবেন শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার প্রমুখ।

    বিনোদন ডেস্ক