Tag: শিল্পী

  • রিলিজ হচ্ছে নাশিদ শিল্পী তাহসিনুল ইসলামের কণ্ঠে ‘রমজান এলোরে’

    জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের জনপ্রিয় শিল্পী তাহসিনুল ইসলামের কণ্ঠে রমজানের আগেই রিলিজ হচ্ছে রমজান বিষয়ক ইসলামিক গান ‘রমজান এলোরে। 

    rnrn

    গানের লিরিক লিখেছেন ইউসুফ আল হামিদ। সুর করেছেন এবং গেয়েছেন তাহসিনুল ইসলাম। ভিডিও ধারণ করেছেন এইচ আল হাদি। সাউন্ড ডিজাইনে ছিলেন খিজির মাহমুদ। 

    rnrn

    শিল্পী তাহসিনুল ইসলাম বলেন, রমজান বিষয়ে নতুন এই নাশিদ তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল Tahsinul Islam এ রমজানের আগেই রিলিজ হবে। গানটি শোনে দর্শক-শ্রোতাদের মতামত জানতে চেয়েছেন শিল্পী তাহসিনুল ইসলাম। 

    rnrn

    rn 

    মুহাম্মদুল্লাহ

  • ‘দেশে শিল্পীর এতই অভাব যে মঞ্চে গরু-ছাগলের পারফরম্যান্স দেখতে হয়’

    ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মাঝে মাঝে ক্যারিয়ার, ব্যক্তিজীবন ও ব্যবসার বিষয়ে নানা কথা বলে থাকেন তিনি। পাশাপাশি ইন্ডাস্ট্রির সমসাময়িক বিষয়েও কথা বলতে দেখা যায় এ নায়ককে।

    সম্প্রতি এ নায়ক ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে প্রশ্ন রাখেন— দেশে কী শিল্পীর এতই অভাব যে, মঞ্চে দুই-একজন গরু-ছাগলের পারফরম্যান্স দেখতে হয়? 

    রোববার রাত ১২টায় ফেসবুকে ওমর সানী লেখেন— ‘আমাদের দেশে শিল্পীর এতই অভাব যে, মঞ্চে দুই-একজন গরু-ছাগলের পারফরম্যান্স দেখতে হয়।’

    এর পর তিনি লেখেন, ‘দালালি-চামচামি এগুলো করলেই পারফরম্যান্স করা যায়। আর শিল্পী সবাই হতে পারে না রে, সবাই হলে তো হয়েছিল। যারা সিলেকশনে আছেন, তারাই চায় না বাংলা চলচ্চিত্র দর্শক দেখুক।’

    এর পরই এ অভিনেতা নায়করাজ রাজ্জাকের প্রসঙ্গ টানেন। বলেন, ‘যাক, নায়করাজ রাজ্জাক (আঙ্কেল) বেঁচে নাই, তা হলে আমাদেরকে থাপড়াতেন।’

    এদিকে ওমর সানীর এই মন্তব্যকে অপু বিশ্বাসকে কোলে তুলতে গিয়ে পড়ে গেলেন নিরব— এ ঘটনার প্রসঙ্গ টেনে আলোচনা-সমালোচনা করছেন নেটিজেনরা। তাদের মতে, তবে কি নাম উল্লেখ না করে অপু ও নিরবকে ইঙ্গিত করলেন এ নায়ক?

    আবার ওমর সানীর ওই পোস্টে মন্তব্যের ঘরে কেউ বলছেন, সিনিয়র একজন শিল্পীর (ওমর সানী) থেকে এমন মন্তব্য আশা করা যায় না। আবার কেউ বলছেন, সাহসী উচ্চারণ। ভালোই বলেছেন।

    প্রসঙ্গত, স্টেজে পারফরম্যান্সের সময় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে কোলে তুলতে গিয়ে পড়ে যান নায়ক নিরব। অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার দৃশ্য দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

    গত ১১ মার্চ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষ্যে সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে এ ঘটনা ঘটে। এ বিষয়ে অভিনেতা নিরব স্টেজের সমস্যা জানিয়ে বলেছিলেন, এটা কেবলই একটা দুর্ঘটনা।

    বিনোদন ডেস্ক

  • সংগীত শিল্পী সুমিত্রা সেনের অবস্থা সংকটাপন্ন

    নিউমোনিয়া সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। গত ২১ ডিসেম্বর থেকেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। তার এখন বয়স ৮৯ বছর।

    সুমিত্রা সেনের কন্যা শ্রাবণী সেন জানান, ফুসফুসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন সুমিত্রা দেবীর। পাশাপাশি অনেকদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছেন তিনি। আগামী মার্চে ৯০-পূর্ণ করবেন সুমিত্রা সেন।

    রবীন্দ্রসঙ্গীতের দুনিয়ার অতি পরিচিত নাম সুমিত্রা সেন। তার দুই মেয়ে হচ্ছেন- ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনও বাংলার সঙ্গীত জগতে ছাপ ফেলেছেন। মায়ের পথে হেঁটে রবীন্দ্র সঙ্গীত চর্চাই করে গেছেন ছোট মেয়ে শ্রাবণী সেন, ইন্দ্রাণী সেন অবশ্য সব ধরনের গানেই নিজেদের ছাপ রেখেছেন তারা।

    বেলেভিউ হাসপাতালে চিকিৎসা চলছে সুমিত্রা দেবীর। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিল্পীর অবস্থা সংকটজনক। 

    শ্রাবণী সেন জানিয়েছেন, গতমাসে ঠাণ্ডা লেগে অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান এ শিল্পী। জ্বরের পাশাপাশি বুকে সর্দি বসে শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতি আরও খারাপের দিকে এগোনোয় হাসপাতালে ভর্তি করা হয় সুমিত্রা সেনকে। 

    সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক