Tag: শিল্পী

  • যেসব শিল্পীদের ‘বর্জন’ করবেন ন্যান্সি

    শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দিনদুয়েক আগে এক ফেসবুক পোস্টে এক শ্রেণীর শিল্পীদের বর্জনের ঘোষণা দিয়েছেন তিনি।

    নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সে শিল্পীদের নাম উল্লেখ না করেই ন্যান্সি লিখেছেন, ‘প্ৰিয় সুশীল গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ভাই ও বোনেরা, আপনারা যারা চিরকাল সুবিধাভোগী, ভাবছেন সব স্বাভাবিক হয়ে এলেই সরল বাংলাদেশের মানুষ আপনাদের বন্দনায় ব্যস্ত হয়ে যাবে? চলমান পরিস্থিতি নিয়ে টু শব্দটি করেননি! ভবিষ্যতে যার সাথে ছবি দিলে, গুন বন্দনার নামে চাটুকারিতা করলে দুটো পয়সা বেশি পাবেন, সে ফন্দি ফিকির করছেন- ধিক্কার আপনাদের।’

    সেসব শিল্পীরা প্রকৃত শিল্প থেকে অনেক দূরে সরে গেছেন বলে মনে করেন ন্যান্সি, ‘বিশ্বাস করেন, আপনাদের মধ্যে শিল্পের বিন্দুমাত্র অবশিষ্ট নেই। বরং আপনাদের দেখলে ধান্দাবাজ মনে হয়। আপনাদের কীর্তি শুধু আমি নই, সারা বাংলাদেশের মানুষ দেখেছে ও দেখছে। সুযোগ বুঝে ভোল পাল্টে বীর সাজবেন, সে আশায় গুঁড়ে বালি।’

    সবশেষে এ সকল শিল্পীদের সঙ্গে নিজের সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে ন্যান্সি লিখেছেন, ‘আপনাদের সাথে কাজের সূত্রে যে সম্পর্ক ছিলো সেটা আমি ছিন্ন করলাম, আপনাদের বর্জন করলাম। জানি, তাতে আপনাদের কিছু আসে যায় না। তাতে কি! আমি তো আয়নার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, আমার ওতেই চলবে।’

    বিনোদন ডেস্ক

  • শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে শিল্পীদের বিক্ষোভ

    সারা দেশে চলেছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতা। বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল সারা দেশ। সাধারণ মানুষের পাশাপাশি দেশের বিনোদন অঙ্গনের তারকারাও এ বিষয়ে মুখ খুলেছেন। 

    বৃহস্পতিবার (১ আগস্ট) শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে ফার্মগেটে সমবেত হয় শিল্পী সমাজ। বৃষ্টিকে উপেক্ষা করেই শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এক হয়েছিলেন দেশের শিল্পীরা। 

    এ সময়ে উপস্থিত ছিলেন- অমিতাভ রেজা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, আজমেরি হক বাঁধন, নীল হুরে জাহানসহ আরও অনেকে। এই সময়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। 

    অভিনেতা সিয়াম আহমেদ বলেন, এখানে আমার পক্ষ থেকে আলাদা করে কিছু বলার নাই। পুরো দেশের মানুষ এখন একটাই কথা বলছে। আর যখন দেশের মানুষ একটা ন্যায্য দাবি রাখেন তখন এটা বুঝা উচিত এটা ফেলে দেওয়ার মত না। আমাদের যে ভাই-বোনেরা মারা গেল এটা মেনে নেওয়ার না। যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন তবে রাতে ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো আসে ‘কারো পানি লাগবে’। এটা মাথায় যতদিন থাকবে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। আমরা যারা বিনোদন দুনিয়ায় কাজ করি দেশের মানুষের জন্য করি। তরুণরা আমাদের মূল দর্শক, আজ আমরা যদি তাদের সঙ্গে দাড়াতে না পারি তাহলে আমরা কি কাজ করলাম।

    তিনি আরও বলেন, আমার নিজের বাচ্চা আছে। আমি জানি আজ থেকে ১০ বছর পর আমার বাচ্চা আমাকে প্রশ্ন করবে তখন তুমি কি করেছিলে। সে সময় যেন আমি বুক উঁচু করে বলতে পারি আমি তাদের পাশে ছিলাম। আমি তাই ছাত্রদের সঙ্গে আছি। এই বাচ্চারা কোনো অনৈতিক দাবি রাখেনি যার জন্য তাদের প্রাণ হারাতে হবে। একেকজন বাবা-মায়ের আহাজারি নেওয়া যায় না। এর বিচার যতদিন না হবে বাংলাদেশের মানুষ শান্তি পাবে না।  

    অভিনেত্রী আজমেরি হক বাঁধন বলেন, আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত এখন। এই অবস্থায় যদি একটু বিবেক থাকে কারই ঠিক থাকা সম্ভব না। আমরা ছাত্রদের সঙ্গে আছি বলেই আজ এখানে এসেছি। 

    রাজপথের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও ছাত্রদের সঙ্গে থাকার প্রসঙ্গে বলছেন দেশের একাধিক তারকারা। নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে সংগীতশিল্পী সবাই কথা বলছেন কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে। 

    বিনোদন ডেস্ক

  • দুই বাংলার শিল্পী সম্মিলনে আন্তর্জাতিক সঙ্গীত দিবস পালন 

    আন্তর্জাতিক সঙ্গীত দিবস উপলক্ষে দশ দিনের সফরে কলকাতা এসেছেন বাংলাদেশের রোমিও ব্রাদার্স। তাদের সঙ্গে পরিবেশনায় সংযুক্ত হয়েছেন কলকাতার নন্দিত আবৃত্তিশিল্পী ও গীতিকার শুভদীপ চক্রবর্ত্তী। 

    rnrn

    বাংলাদেশের সংগীতজগতে রোমিও ব্রাদার্স এর আত্মপ্রকাশের উজ্জ্বল আলো এবারে এসে পড়লো কলকাতায়। শহরের নানা মঞ্চে শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে সকলকে। কবিতা আবৃত্তির সঙ্গে রবীন্দ্রনাথ, নজরুল, আধুনিক বাংলা গান সহ হিন্দী ও ইংরেজি গানের সমন্বয় নির্মাণ করে এক অনন্য মেলবন্ধন।  রোমিও ব্রাদার্স এর নয়ন ও অরূপের কন্ঠে সেই সমস্ত গান তৈরি করে এক সুরের মায়াজাল। সাথে শুভদীপের আবৃত্তির সংযোগ তাদের সামগ্রিক নিবেদনকে এক বিরাট উচ্চতায় নিয়ে যায়। প্রতিটি পরিবেশনায় মুগ্ধ হয় তিলোত্তমা। 

    rnrn

    অনুষ্ঠানের এই সফর শুরু হয়েছিল বেহালা শরৎ সদনে চিদানন্দ ডান্স একাডেমীর অনুষ্ঠানে। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুনা সেন প্রেক্ষাগৃহে মৃত্তিকা আয়োজনে সম্মাননা অর্পণ করা হয় শিল্পীদের। 

    rnrn

    এরপর প্রতিধ্বনি ও এই আমাদের গান শীর্ষক দুটি অনুষ্ঠানে গানে আর কবিতায় অসাধারণ যুগলবন্দী পরিবেশন করেন নয়ন, অরুপ ও শুভদীপ। একটি বেসরকারি টিভি চ্যানেলে রোমিও ব্রাদার্সকে নিয়ে মহরমের একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিখ্যাত সঙ্গীতশিল্পী নীপবীথি ঘোষের আমন্ত্রণে একটি লাইভ সেশনে রোমিও ভ্রাতৃদ্বয়ের পরিবেশনা নজর কাড়ে। 

    rnrn

    পরিশেষে, একটি বেসরকারি রেডিও চ্যানেলের আওয়ার্ড-ভিত্তিক অনুষ্ঠানের কলকাতার সংস্কৃতি জগতের সমস্ত নক্ষত্রদের সাথে রোমিও ব্রাদার্স এর উপস্থিতি সকলের দৃষ্টি আকর্ষণ করে। 

    rnrn

    আগামি দিনে তাদের কাজের মাধ্যমে দুই বাংলার সাংস্কৃতিক বিনিময়ে এক অভূতপূর্ব নজির সৃষ্টি করতে চান বাংলাদেশের প্রতিভাবান সংগীতশিল্পী নয়ন ও অরুপ এবং কলকাতার শিল্পী শুভদীপ চক্রবর্ত্তী।

    বিনোদন ডেস্ক

  • ২৮ নারী বিয়ে করতে চেয়েছিল এই শিল্পীকে!

    বিয়ের আগে সাতটি প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু পূর্ণতা পায়নি একটিও। এখন জনপ্রিয়তা পাওয়ার পর ২৮ জন নারীর তরফে বিয়ের প্রস্তাব পেয়েছেন। পাকিস্তানের জনপ্রিয় কৌতুক অভিনেতা ও সঙ্গীতশিল্পী চাহাত ফতেহ আলী খান এমনটাই দাবি করেছেন। 

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারসহ ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন চাহাত ফতেহ আলী খান। ওই সাক্ষাৎকারের একটি ছোট ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

    rnrn

    ওই ভিডিওতে চাহাত ফতেহ আলি খান এক প্রশ্নের উত্তরে স্বীকার করেছেন যে বিয়ের আগে তিনি সাতটি প্রেমের সম্পর্কে ছিলেন। তবে তার সাতটি প্রেমের সবকটিই ব্যর্থ হয়েছিল, কারণ তিনি তখন পর্যন্ত এতটা জনপ্রিয় ছিলেন না, তাই তার প্রেমকে গুরুত্ব দেওয়া হয়নি।

    rnrn

    কমেডিয়ান এ গায়ক বলেন, বিয়ের আগে যেসব নারীর সঙ্গে সম্পর্ক ছিল তাদের সঙ্গে যদি প্রেম টিকে থাকত, তাহলে তিনি তাদের একজনকে বিয়ে করতেন। তার এ সম্পর্কগুলো যখন চলছিল তখন তিনি এতটা বিখ্যাত ছিলেন না এবং পুরো সময় গান করতেন না।

    rnrn

    অন্য এক প্রশ্নের উত্তরে চাহাত ফতেহ আলি খান দাবি করেন, বিখ্যাত হওয়ার পর থেকে ২৮ জন নারী তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।

    rnrn

    তার দাবি, এখন তার সাথে সাবেক প্রেমিকারাও যোগাযোগ করেছেন। অন্যদিকে যে মেয়েরা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তাদের বেশিরভাগই শিক্ষিত এবং যুবতী।

    rnrn

    চাহাত ফতেহ আলি জানান, তাকে বেশিরভাগ টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। এমনকি কনসার্টের পরে সাক্ষাতের সময় নারীরা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, কিন্তু এখন তিনি বিবাহিত, তাই এসব প্রস্তাবকে পাত্তা দেন না।

    rnrn

    সম্প্রতি প্রকাশিত গান ‘বদু বদির’ কারণে এখন ব্যাপক আলোচনায় রয়েছেন চাহাত ফতেহ আলী খান।  এই গানটি ইউটিউবে ৩০ মিলিয়ন বার দেখা হয়েছে।

    rnrn

    ডন উর্দূ 

    বিনোদন ডেস্ক

  • শিল্পী সমিতির সম্পাদক পদ ফিরে পেলেন ডিপজল

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) সাধারণ সম্পাদক পদ ফিরে পেলেন মনোয়ার হোসেন ডিপজল। তিনি সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন বলে জানিয়েছেন চেম্বার জজ আদালত। 

    সোমবার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। এর ফলে সম্পাদক পদে দায়িত্ব পালনে ডিপজলের বাধা নেই।

    চলচ্চিত্র শিল্পী সমিতির বিজয়ী সাধারণ সম্পাদক ডিপজলের বিরুদ্ধে বুধবার (১৫ মে) পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার আদালতে রিট করেন। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে ওই দিন নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় আদালতে এ রিট আবেদন করেন।

    নিপুণের রিট চ্যালেঞ্জ করে রোববার (২৬ মে) সম্পাদক পদ ফেরত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন ডিপজল। ডিপজলের আইনজীবী একে খান উজ্জল বলেন, নিপুণের করা রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা ও মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়। তবে কেন শুধুমাত্র ডিপজলের সম্পাদক পদ স্থগিত করা হয়েছে। এটি আইন বহির্ভূত।

    গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা হয় শনিবার (২০ এপ্রিল) সকালে। ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। এতে নতুন সভাপতি নির্বাচিত হন অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হন মনোয়ার হোসেন ডিপজল। 

    নির্বাচনে সভাপতি মিশা সওদাগর মোট ভোট পান ২৬৫টি। অন্যদিকে মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত ডিপজল পান ২২৫ ভোট। ১৬ ভোট কম পেয়ে পরাজিত হন নিপুণ আক্তার (২০৯)।

    বিনোদন ডেস্ক

  • শিল্পী সমিতির সদস্যপদ প্রত্যাহারে চিঠি পাঠাচ্ছেন ওমর সানী

    সদস্যপদ প্রত্যাহার করে নিতে শিগগিরিই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির কাছে চিঠি পাঠাবেন অভিনেতা ওমর সানি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে জানিয়েছেন।

    শনিবার ফেসবুকের এক পোস্টে সানী লেখেন, আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসেবে থাকতে চাচ্ছি না, আমি কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাব। আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল।

    তবে কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি অভিনেতা। কারণ জানতে যোগাযোগ করা হলে সাড়া দেননি তিনি।

    প্রতিবারই নির্বাচন পরবর্তী কাদা ছোড়াছিুড়ির ঘটনা ঘটে। এবার নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। কয়েকদিন ধরেই এ নিয়ে চলচ্চিত্রাঙ্গনে নানা যুক্তিতর্ক তুঙ্গে।  

    শুক্রবার নিজের ফেসবুক পেজে শিল্পী সমিতিকে নিয়ে প্রশ্ন ছুড়েছেন চিত্রনায়িকা বর্ষা। তিনি লেখেন, শিল্পী সমিতি শিল্পীদের জন্য কী কাজে লাগে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। যা জানি তা আর বললাম না। পাবলিকের এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার দরকার নাই। মানুষের এত ধৈর্য!

    একদিন পরই সংগঠনটি ছাড়ার ঘোষণা দিয়ে দিলেন ওমর সানী। এর আগেও অবশ্য সানী এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
     

    বিনোদন ডেস্ক

  • চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নির্বাচন দাবি করে নিপুণের রিট

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) মেয়াদি নির্বাচনের ফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। 

    বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এ রিট আবেদন করেন।

    রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা ও মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

    এর আগে গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ফল ঘোষণা হয় শনিবার (২০ এপ্রিল) সকালে। ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। এতে নতুন সভাপতি নির্বাচিত হন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সফল সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হন চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। 

    নির্বাচনে সভাপতি মিশা সওদাগর মোট ভোট পান ২৬৫টি। অন্যদিকে মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত ডিপজল পান ২২৫ ভোট। ১৭ ভোট কম পেয়ে পরাজিত হন নিপুণ আক্তার (২০৯)। সহসভাপতি পদে ২৩১ ও ২৩৪ ভোট পেয়ে জয়ী হয় মাসুম পারভেজ রুবেল ও ডিএ তায়েব। এ ছাড়া সহসাধারণ সম্পাদক আরমান ২৩৭, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ২৫৫, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো ২৯৬, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর ২৪৫, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ২৩৫ এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হন।

    কার্যনির্বাহী সদস্যপদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয় ৯ জন। তারা হলেন সুচরিতা (২২৮), রোজিনা (২৪৩), আলীরাজ (২৩৯), সুব্রত, দিলারা ইয়াসমিন (২১৮), শাহনূর (২৪৫), নানা শাহ (২১০), রত্না কবির (২৬৩) ও চুন্নু (২৪৮)। কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি (২২০) ও সনি রহমান (২৩০) জয়ী হন।

    বিনোদন ডেস্ক

  • চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পাচ্ছেন জায়েদ খান

    জায়েদ খানসহ বেশ কয়েকজন শিল্পীকে সুখবর দিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ী মিশা-ডিপজল পরিষদ। সমিতির সদস্যপদ ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন ২০২৪-২০২৬ মেয়াদের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল।

    ডিপজল বলেন, ঠিক কী কারণে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে তা জানা নেই। তবে বাদ দেওয়াটা মনে হয় বেআইনি হয়েছে। বিষয়টি নিয়ে সভায় কথা বলব। সেখানে সবার পরামর্শ ও সম্মতিতে সবার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে।

    গত ২ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়। তখন কমিটিতে ছিলেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার। তাদের কমিটিই বেশ কয়েকটি কারণ দেখিয়ে জায়েদের সদস্যপদ বাতিল করে।

    ২০২৪-২০২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। ইতোমধ্যে নবনির্বাচিত কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জায়েদ খানসহ সমিতি থেকে বাদ পড়া সবার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে। নতুন সদস্যও নেওয়া হবে।
     

    বিনোদন ডেস্ক

  • ‘পাকিস্তানি শিল্পীদের প্রতিভা আছে, বলিউডে তাদের সুযোগ দেওয়া উচিত’

    ভারতের জম্মু এবং কাশ্মীর রাজ্যের উরি এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি সেনা ঘাটিতে ২০১৬ সালে হামলা হয়। সেই হামলায় ভারতের ১৯ জন সৈনিকের মৃত্যু হয়।

    rnrn

    তারপর থেকে ভারতের চলচ্চিত্রে পাকিস্তানি শিল্পীদের বয়কট করা হয়। প্রায় আট বছর পরে সেই প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় অভিনেত্রী মুমতাজ। 

    rnrn

    ভারতের বর্ষীয়ান এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘পাকিস্তানি শিল্পীদের ভারতে এসে কাজ করতে দেওয়া উচিত। তাদের প্রতিভা আছে। আমি এটা বলছি না, মুম্বাইয়ে প্রতিভার অভাব আছে। কিন্তু, ওদেরও বলিউডে কাজ করার সুযোগ দেওয়া উচিত।’

    rnrn

    অভিনেত্রী আরও বলেন, ‘ওরা আমাদের থেকে একেবারেই আলাদা নন। যেখানেই আমি গিয়েছি, মানুষ আমাকে আর আমার বোনকে ভালবাসা আর উপহারে দিয়েছে। ওরা আমার সব ছবি ও গান সম্পর্কে অবহিত।’

    বিনোদন ডেস্ক

  • পাঁচ শিল্পীর ঈদে ‘পরিচয়’

    ঈদ উপলক্ষ্যে নির্মিত একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন পাঁচ অভিনয়শিল্পী তারিক আনাম খান, ডলি জহুর, শাহরিয়ার নেওয়াজ জনি, স্বর্ণলতা দেবনাথ ও সারিকা। নাম ‘পরিচয়’। 

    rnrn

    এটি লিখেছেন পারভেজ ইমাম ও পরিচালনা করেছেন বি ইউ শুভ। প্রচার হবে এটিএন বাংলায়। 
    rnএতে অভিনয় প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘গল্পটা ভালো ছিল। সবাই নিজ নিজ চরিত্রে ভালো করার চেষ্টা করেছেন।’ 

    rnrn

    স্বর্ণলতা দেবনাথ বলেন, ‘তারিক আনাম স্যারের সঙ্গে কাজ করার সুযোগ সব সময় সৌভাগ্যের। আমি আমার চরিত্রটিতে অভিনয়ের জন্য অনেক শ্রম দিয়েছি। জানি না কতটুকু ফুটিয়ে তুলতে পারব, তবে দর্শকের ভালো লাগতে পারে।’ 

    rnrn

    জনি বলেন, ‘আমার বিশ্বাস পরিচয় দর্শকের ভালোবাসায় একটি ভালো নাটকেই পরিণত হবে।’
    rn 

    আনন্দনগর প্রতিবেদক