Tag: শিল্পী

  • নিপুণ কি একা হয়ে যাচ্ছেন?

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণের প্যানেলের সভাপতি ইলিয়াস কাঞ্চন এবার অংশ নেবেন না বলে আগেই জানিয়েছেন। বিগত নির্বাচনে এ প্যানেলে ছিলেন অভিনেতা নানা শাহ, শাহনূর ও ডিএ তায়েব। আগামী শিল্পী সমিতির নির্বাচনে এই প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন তারাও। মিশা-ডিপজল প্যানেল থেকে তারা নির্বাচন করতে পারেন বলে শোনা যাচ্ছে। এরপরই সবার মুখে মুখে একটি প্রশ্ন-নিপুণ কি চলচ্চিত্র সমিতির রাজনীতিতে একা হয়ে যাচ্ছেন?

    নিপুণকে ছেড়ে যাওয়ার কারণ হিসেবে চিত্রনায়িকা শাহনূর বলেন, এই প্যানেলে থাকছি না, তার কারণ অনেক কিছুই জানতে পারতাম না। আমার অগোচরে সবকিছু হতো। শুধু কোনো মিটিং হলে জানতে পারতাম। তারা কোথাও গেলে জানতে পারতাম না। এসব কারণে এই প্যানেলে এবার থাকার কোনো ইচ্ছা নেই আমার।

    বর্ষীয়ান অভিনেতা নানা শাহ বলেন, নির্বাচনের পর নিপুণ আমাদের কোনো কথা রাখেননি। তার প্যানেলে গিয়ে ভুল করেছিলাম। আমি এবং ডি এ তায়েব তার সঙ্গে নির্বাচন করেছিলাম। ভালো কিছু কাজের আশা করেই তাদের সঙ্গে নির্বাচন করেছিলাম।

    এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১৯ এপ্রিল। সেটা পিছিয়ে ২৭ এপ্রিল  করা হয়েছে।

    শিল্পী সমিতির নির্বাচন কমিশনার হিসেবে আছেন খোরশেদ আলম খসরু, আপিল বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম।

    নিপুণের প্যানেলের সভাপতি প্রার্থী কে সেটি এখনও জানা যায়নি। এদিকে মিশা সওদাগর ও ডিপজল প্যানেল করতে যাচ্ছেন। 
     

    বিনোদন ডেস্ক

  • বঙ্গবন্ধুকে নিয়ে ১০৫ শিল্পীর কণ্ঠে এক গান

    আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন। দিনটি উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনের তত্ত্বাবধানে একটি নতুন গান তৈরি হয়েছে। এটি লিখেছেন শিশুসাহিত্যিক আখতার হুসেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহীন সরদার। 

    rnrn

    গানটিতে কণ্ঠ দিয়েছেন ১০৫ জন শিল্পী। একই শিল্পীদের নিয়ে তৈরি হয়েছে মিউজিক ভিডিও। শুটিং হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের সামনে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে শিল্পীরা গানটির অডিও আর ভিডিওতে অংশ নেন। 

    rnrn

    সংগঠনগুলো হলো বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা), সারগাম ললিতকলা একাডেমি, জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র, ভিন্নধারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মহীরুহ সাংস্কৃতিক সংগঠন, নির্ঝরিণী একাডেমি, স্বপ্নকুঁড়ি, গীতাঞ্জলি, নিবেদন, গীতিশতদল, রবিরশ্মি, সঙ্গীতভবন, লোকাঙ্গন ও উঠোন। 

    rnrn

    জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মদিনে বিশেষ এ গানটি বিটিভিতে ফিলার হিসেবে প্রচার হবে। গানটি প্রসঙ্গে গীতিকবি আখতার হুসেন বলেন, ‘আমার বহু বছরের লালিত স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর ওপর একটি বিশেষ গান করার। সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ।’ 

    rnrn

    গানের ভিডিও নির্দেশনায় ছিলেন বিটিভির মহাপরিচালক নূরুদ্দিন জাহাঙ্গীর।
    rn 

    আনন্দনগর প্রতিবেদক

  • ফ্ল্যাট থেকে লোকসংগীত শিল্পী আঁচলের লাশ উদ্ধার

    ফ্ল্যাট থেকে বহুল পরিচিত লোকসংগীত শিল্পী আঁচল প্যাটেল ওরফে আঁচল রাঘওয়ানির লাশ উদ্ধার হয়েছে। তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর।

    বুধবার (৬ মার্চ) ভারতের বারানসির উত্তরপ্রদেশে মরদেহ উদ্ধার করা হয়েছে তার। 

    বিরহ ধাঁচের গান করা সংগীতশিল্পী আঁচল উত্তরপ্রদেশের শিবপুর থানা এলাকায় থাকতেন। সেখান থেকে মঙ্গলবার (৫ মার্চ) মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন তার ভাই বিকাশ। গায়িকার ভাই দাবি করছেন, তার বোনকে স্বামী দীপক ও এক নারী মিলে খুন করেছেন। আপাতত বোনজামাই ও সেই নারীর নামে বিকাশ অভিযোগ জানিয়েছেন শিবপুর থানায়।

    হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনার কারণ সম্পর্কে জানার জন্য তদন্ত করা হচ্ছে।

    শিবপুর থানা থেকে জানানো হয়েছে, গায়িকা আঁচলের মৃত্যুর ঘটনায় তার স্বামী ও এক নারীকে ইতোমধ্যে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে, সেটি নির্ভর করছে ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী। এখন সেই প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।

    গায়িকা আঁচলের বাবার বাড়ি বারানসির ঢেলওয়ারিয়া এলাকায়। স্বামী দীপকের সঙ্গে শিবপুর থানা এলাকায় থাকতেন। গায়িকার পরিবার মঙ্গলবার ফোনের মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর জানতে পারেন। এর পর ছুটে আসেন তারা।

    জানা গেছে, দীপকের সঙ্গে তিন বছর আগে বিয়ে হয়েছে আঁচলের। তাদের ফ্ল্যাটে সচরাচর বাইরের মানুষ আসতেন। দীপকও স্ত্রীকে অত্যাচার করতেন বলে জানানো হয়েছে পুলিশকে।

    বিনোদন ডেস্ক

  • লাইভ শোতে উপস্থাপকের অশালীন মন্তব্য, যে কাণ্ড করলেন শিল্পী

    পাকিস্তানের জনপ্রিয় গায়িকা শাজিয়া মঞ্জুর একটি বেসরকারি চ্যানেলের প্রোগ্রামে অংশগ্রহণের সময় তার সহসঞ্চালককে একটি চড় মেরেছেন। 'পাবলিক ডিমান্ড'-এ শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন মঞ্জুর। 

    এর আগেও মহসিন আব্বাস হায়দারসহ একই অনুষ্ঠানের সঞ্চালকদের সঙ্গে বিভিন্ন সময় তাকে দেখা গেছে। তবে এবার কৌতুক অভিনেতা এবং সহ-উপস্থাপক শেরি নানহা লাইভ শো চলাকালীন তার অশালীন মন্তব্যের মাধ্যমে সীমা অতিক্রম করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পী। নানহা ঠাট্টা করে জিজ্ঞেস করেছিলেন, শাজিয়া বিয়ের পর আমি আপনাকে সরাসরি মন্টে কার্লোতে আমাদের হানিমুনে নিয়ে যাব। 

    আপনি কি আমাকে বলবেন আপনি কীভাবে যেতে চান? এমন কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন মঞ্জুর। চড় বসান তার গালে। এবং শুরু হয় প্রবল তর্কবিতর্ক। এই ক্ষোভ ধীরে ধীরে ঝগড়ার দিকে চলে যায়। তিনি তার হতাশা প্রকাশ করতে থাকেন।

    নানহাকে তার এ ধরনের মন্তব্যের জন্য উপদেশও দেন।

    তার পর রেগে গিয়ে বলেন, গতবারও আপনি এ রকম আচরণ করেছিলেন এবং আমি কাজটি হাস্যকর হিসাবেই নিয়েছিলাম। এটি ধামাচাপা দিয়েছিলাম। কিন্তু এবার আমি সিরিয়াস। আপনি এভাবে নারীদের সঙ্গে কথা বলেন? আপনি 'হানিমুন'-এর কথা বলছেন। আয়োজকদের হস্তক্ষেপ না হওয়া পর্যন্ত উত্তেজনা বাড়তে থাকে। শিল্পী বিষয়টা একদমই ভালোভাবে নেননি। তিনি নানহাকে স্ক্রিপ্টে নিজের কাজে লেগে থাকার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়িয়ে যাওয়ার বিষয়টিও কঠোরভাবে স্মরণ করিয়ে দেন। এর পর এক ঝটকায় গায়িকা স্টুডিও থেকে বেরিয়ে আসেন। এবং আর শোতে ফিরে যেতেও অনিচ্ছা প্রকাশ করেন। 

    প্রসঙ্গত, শাজিয়া মঞ্জুর পাকিস্তানি সংগীত জগতের একজন বিখ্যাত ব্যক্তিত্ব। যিনি ব্লকবাস্টার চলচ্চিত্রগুলোর জন্য প্লেব্যাক গায়িকা হিসাবে কিংবদন্তির মর্যাদা অর্জন করেছেন। তার সুরেলা কণ্ঠ শ্রোতাদের বিমোহিত করেছে। ‘বাতিয়ান বুঝাকে রাখ দি’, চ্যায়েন মেরে মাখনা এবং বাল্লে বাল্লের মতো গান গেয়ে সবাইকে মুগ্ধ করেছেন।

    বিনোদন ডেস্ক

  • রজনীকান্তের সিনেমায় মৃত দুই শিল্পীর কণ্ঠে সুর দিলেন এ আর রহমান!

    প্রযুক্তির আশীর্বাদে কত কিছুই না সম্ভব। মৃত ব্যক্তিদের কণ্ঠে গান রেকর্ড! কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে এটাও সম্ভব করেছেন জনপ্রিয় সুরকার এ আর রহমান।

    দক্ষিণ ভারতের একটি সিনেমায় এআই ব্যবহার করে দুই প্রয়াত গায়কের কণ্ঠ নকল করা হয়েছে। তবে তা হয়েছে নিয়ম মেনেই। 

    সদ্য মুক্তি পাওয়া ‘থিমিরি ইয়েজহুদা’ গানটি দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা ‘লাল সালামে’ ব্যবহার হবে। এ গানের মূল কণ্ঠ বাম্বা বাক্য এবং শাহুল হামিদের। 

    গতকাল সোমবার প্রকাশ্যে আনা হয়েছে গানটি। নির্মাতাদের পক্ষ থেকে এক্স পোস্টে লেখা হয়েছে- ‘বাম্বা বাক্য এবং শাহুল হামিদের দুর্দান্ত কণ্ঠ শোনা যাবে লাল সেলাম সিনেমার থিমিরি ইয়েজহুদা গানে। এটা সম্ভব হয়েছে টাইমলেস ভয়েসেস এক্স, যা কিনা এআই ভয়েস মডেল।’

    পরে এ আর রহমান নিজেও এই পোস্ট রিটুইট করেন এবং প্রজেক্টের বিষয়ে আরও বিস্তারিত জানান। তিনি বলেন, আমরা তাদের পরিবারের থেকে অনুমতি নিয়েছি। তাদের কণ্ঠ ব্যবহার করার জন্য যোগ্য সম্মানী পাঠিয়েছি।

    প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে তিনি আরও লেখেন- প্রযুক্তি ভয়ের কিছু বা খারাপ কিছু নয়, যদি আমরা সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানি তবে।

    বাম্বা বাক্য জনপ্রিয় তামিল প্লেব্যাক গায়কদের একজন ছিলেন। তিনি ২০২২ সালে মারা যান। অন্যদিকে শাহুল হামিদ ‘উর্বশী উর্বশী’ গানটির জন্য খ্যাতি অর্জন করেছিলেন, ১৯৯৭ সালে তিনি মারা যান।

    ‘লাল সালাম’ পরিচালনা করেছেন ঐশ্বর্য। এতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বিষ্ণু বিশাল ও বিক্রান্তকে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে রজনীকান্তকে। 

    আগামী ৯ ফেব্রুয়ারি ‘লাল সালাম’ সিনেমা মুক্তি পাচ্ছে।
     

    বিনোদন ডেস্ক

  • শিল্পী সমিতির পদ থেকে পদত্যাগ করলেন সাইমন

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক। 

    তিনি পদত্যাগের কারণ হিসেবে শিল্পী সমিতির সভাপতিকে দেওয়া একটি চিঠিতে বলেছেন, আমি সাইমন সাদিক। আপনার নেতৃত্বাধীন শিল্পী সমিতির নির্বাচিত সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। 

    বিগত দিনে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ নিবেদিত ছিলাম। কিন্তু সম্প্রতি সমিতির নেওয়া কয়েকটি সিদ্ধান্ত ও নীতির সঙ্গে আমি একমত হতে পারছি না। 

    বিশেষ করে সাফটা চুক্তিতে বিদেশি ভাষার সিনেমা আমদানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পকে হুমকিতে ফেলে বিদেশি সিনেমা মুক্তির প্রেক্ষিতে বিতর্কিত পরিস্থিতিতে সমিতির নিষ্ক্রিয়তা আমার কাছে সমর্থনযোগ্য নয়। 

    আমার উল্লিখিত শেষ বাজি সিনেমাটি গতকাল মুক্তি পেয়েছে। একই দিনে নিয়মনীতি না মেনে বিদেশি আর একটি সিনেমা শিল্পী এবং আমার ক্যারিয়ার যথেষ্ট ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু অত্যন্ত হতাশার বিষয় এ সম্পর্কে আমাদের সমিতি নীরব রয়েছে।

    এসব বিষয়ে মতপার্থক্য থাকায় সমিতির কার্যকরী কমিটিতে থাকা আমি অযৌক্তিক ও অনুচিত মনে করছি। তাই সহসাধারণ সম্পাদক থেকে অব্যাহতি চাইছি। তবে আমি অতীতের মতোই দেশীয় চলচ্চিত্রের বিকাশের পক্ষে কাজ করে যাব।
     

    যুগান্তর প্রতিবেদন

  • ‘আমাকে নিয়ে কেউ এক্সপেরিমেন্ট করুক’

    জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। দুই দশক ধরে নিয়মিত কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। ধারাবাহিকের পাশাপাশি একক নাটকেও অভিনয় করতে দেখা যায় তাকে। এ ছাড়া নৃত্য নিয়ে দেশের বাইরেও পারফর্ম করেন। বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে সম্প্রতি কথা বলেছেন যুগান্তরের সঙ্গে।

    rnrn

    * কী নিয়ে ব্যস্ত এখন?

    rnrn

    ** কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছি। যার মধ্যে ‘বকুলপুর’ অন্যতম। চার বছর ধরে এ ধারাবাহিকটি চলছে। এ ছাড়াও ‘গোলমাল’ এবং ‘একটি গ্রাম’ নামে আরও দুটি নাটকেও অভিনয় করছি। পাশাপাশি নাচ নিয়ে কিছু স্টেজ শো’র পরিকল্পনা রয়েছে। কিছুদিন আগে দেশের বাইরেও গিয়েছিলাম শো করার জন্য। এছাড়া একটা একক নাটকেও অভিনয় করেছি। যেখানে আমার চরিত্রটা খুবই বাজে।

    rnrn

    * কী ধরনের চরিত্র এটি?

    rnrn

    ** আমি যে চরিত্রটা করছি, মানুষ হিসাবে সে খুবই খারাপ। শ্বশুরের সঙ্গে খারাপ ব্যবহার করে। কষ্ট দেয়। এ চরিত্রটি করার পর আমি এটাই ভাবছি যে, আমার দর্শক তো এবার আমাকে অপছন্দ করা শুরু করবে। কিন্তু কী আর করার আছে। একজন অভিনেত্রী হিসাবে সব ধরনের কাজ আমার করা উচিত। তাই করছি।

    rnrn

    * অনেকেই এখন ধারাবাহিক নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন। কিন্তু আপনি এখনো করছেন। কেন?

    rnrn

    ** আমিও যে খুব বেশি কাজ করছি তেমন নয়। আগে একসঙ্গে ৪/৫টি ধারাবাহিকে কাজ করতাম। এখন করি মাত্র ২/৩টি। কারণ এ নাটকগুলোর গল্প ভিন্ন। শুধু তাই নয়, এসব গল্পে আমার চরিত্রটিও একটা আরেকটার চেয়ে আলাদা। আর একটা বিষয় রয়েছে, সেটা হলো একটা ভালো টিম। বর্তমানে চলমান কাজগুলোর প্রতিটি টিমই আমার পরিচিত এবং পরিবারের মতো। এর আগেও তাদের সঙ্গে কাজ করেছি। আমি সব টিমের সঙ্গে কমফোর্র্টেবল না। সবচেয়ে বড় বিষয় হলো এ ধারাবাহিকগুলো দর্শক ভীষণ পছন্দ করেন।

    rnrn

    * এখন তো সব মাধ্যমেই অনেক কাজ হচ্ছে। আপনার কি মনে হয় গল্পে বা কাজে বৈচিত্র্য আছে?

    rnrn

    ** আমার মনে হয় না যে খুব একটা বৈচিত্র্য আছে। বেশিভাগ সময় দেখা যায় একই ধরনের গল্প। চরিত্রগুলোও একই। আবার একই অভিনয়শিল্পী ঘুরেফিরে কাজ করছেন। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো নেতিবাচক বিষয় বেশি তুলে ধরা হচ্ছে। প্রতিবেশী দেশের ট্রেন্ড ফলো করতে গিয়ে আমরা দিন দিন নিজেদের সত্ত্বা হারিয়ে ফেলছি। অথচ, আমাদের নিজেদের সমাজের গল্প কিংবা পজেটিভ অনেক কিছু আছে। সেটা আমরা তুলে ধরছি না। আমি যখন দেশের বাইরে যাই, তখন দর্শকরা আমাদের দেশের, আমাদের নিজস্ব গল্পেরই প্রশংসা করেন। এমনি কলকাতার দর্শক আমাকে এও বলেছে, তারা তাদের ধারাবাহিক পছন্দ করে না। সেখানে সব কিছু অতিরঞ্জিত করে দেখানো হয়। তারা আমাদের নাটক ভীষণ পছন্দ করেন।

    rnrn

    * ওটিটি’র কাজ করছেন না কেন?

    rnrn

    ** একটা কাজ করেছি। তারপর আর করা হয়নি। মূলত পছন্দমতো চরিত্র পাচ্ছি না। আবার এও হতে পারে, আমি বেশিরভাগ সময় গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছি বলে, আমার কাছে আসছে না। নির্মাতারা হয়তো ভাবছেন আমাকে দিয়ে হবে না। কিন্তু একজন অভিনয়শিল্পী হিসাবে সব ধরনের চরিত্রের ক্ষুধাই আমার আছে। আমিও চাই কেউ আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করুক। আবার আরেকটা বিষয় আছে, ওটিটিতে অনেক সময় বোল্ড কিছু দৃশ্য থাকে। তারা হয়তো ভাবে আমি সেগুলো করব না। শালীনতার মধ্যে যে কোনো কাজের জন্যই আমি প্রস্তুত।

    নূসরাত অনন্যা 

  • শিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতা তাহসান, রুবেল ও মমতাজ

    জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা-২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০২২-২৩ করবর্ষের জন্য সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

    rnrn

    এতে শিল্পী ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতার তালিকায় জায়গা পেয়েছেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও মমতাজ বেগম।

    rnrn

    এনবিআরের সেরা করদাতার তালিকায় ব্যক্তি ৭৬ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য শ্রেণিতে ১১ জন।

    rnrn

    ইতোমধ্যে এ সংক্রান্ত গেজেটও প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। ওই গেজেট থেকে এসব তথ্য জানা গেছে।

    যুগান্তর ডেস্ক

  • ঢাকায় এসে যে স্বপ্ন পূরণ হলো কলকাতার শিল্পী ইমনের

    গান গাইতে ঢাকায় এসেছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী ইমন চক্রবর্তী। সে কাজ সারার পর ছোটোখাটো একটি আয়োজনে তার সঙ্গে দেখা হয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। এরপর দুজনে মিলে গেয়ে মাতিয়ে দেন এক সন্ধ্যা।

    rnrn

    চঞ্চলের সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতাকে ‘স্বপ্নপূরণ’ হিসেবে বর্ণনা করেছেন ইমন।

    rnrn

    ইমন লিখেছেন, ‘বহুদিন পর বাংলাদেশ গিয়ে এত আনন্দ করলাম। আর এটা সম্ভব হল আমার বন্ধু স্বপ্নীলের জন্য। আমি আমাদের প্রজন্মের সেরা এবং গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে স্টেজ শেয়ার করতে পারলাম। একই সঙ্গে আমার সব থেকে পছন্দের গানটি গাইলাম তার সঙ্গে।’

    rnrn

    চঞ্চলের সঙ্গে ইমন গেয়েছেন ‘হাওয়া’ সিনেমার জনপ্রিয় ‘সাদা সাদা কালা কালা’ গানটি।

    rnrn

    গত বছর চঞ্চলের ‘হাওয়া’ মুক্তির পর গীতিকার ও সুরকার হাশিম মাহমুদের লেখা ‘সাদা সাদা কালা কালা’ গানটি মুখে মুখে ছড়িয়ে পড়ে। ঢাকা এবং কলকাতা দুই জায়গাতে ‘হাওয়া’ সিনেমা এবং গানটি দর্শক মাতায়।

    rnrn

    ইমনের গানের ভিডিওর পোস্টে একজন লিখেছেন, ‘বাংলাদেশ আপনার গান ভীষণ ভালোবাসে ইমন। আবার আসবেন।’

    rnrn

    অভিনেতা চঞ্চল চৌধুরী নাটক-সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামীতে তাকে কলকাতার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ সিনেমায় দেখা যাবে।

    rnrn

    ইতোমধ্যে এ সিনেমা লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালসহ একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সেখানে ভারতীয় নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল।

    বিনোদন ডেস্ক

  • প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ৮ শিল্পী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ৮ জন অভিনয়শিল্পী। এদের মধ্যে রয়েছেন লাকী ইনাম, হৃদি হক, লিটু আনাম, ফেরদৌস, তারিন, সানজীদা প্রীতি, কামরুজ্জামান রনি ও  জহুরুল ইসলাম। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

    rnrn

    জানা গেছে, আগামীকাল শুক্রবার (১৮ আগস্ট) মুক্তি পেতে যাচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। এই সিনেমা মুক্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা। 

    rnrn

    এ সময় তারা প্রধানমন্ত্রীকে ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমাটির বাঁধাই করা পোস্টার তুলে দেন।

    rnrn

    ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমাটি নির্মাণ করেছেন হৃদি হক। এর মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণে এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। তার বাবা জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব প্রয়াত ড. ইনামুল হকের গল্প ভাবনায় মুক্তিযুদ্ধের সময়কার চিত্র ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমাটিতে তুলে ধরা হয়েছে।

    rnrn

    গত ২৯ মে ড. ইনামুল হকের ৮০তম জন্মদিন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রদর্শন করা হয় ‘১৯৭১ সেই সব দিন’র টিজার, ট্রেলার। 

    rnrn

    এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্রোপাধ্যায়, ফেরদৌস আহমেদ, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সজল নূর, সানজিদা প্রীতি, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, জুয়েল জহুর, মৌসুমী হামিদ, সাজু খাদেম, গীতশ্রী চৌধুরী, শিল্পী সরকার অপু প্রমুখ।

    বিনোদন ডেস্ক