Tag: রাজ

  • রাজের সঙ্গে তিশা-সুনেরাহর গোপন ভিডিও ফাঁস

    ঢাকাই চলচ্চিত্রের নায়ক ও জনপ্রিয় নায়িকা পরীমনির স্বামী শরিফুল রাজ ফের আলোচনা জায়গা করে নিলেন। মধ্যরাতে রাজের আইডি থেকে তিশা-সুনেরাহর ছবি ও ভিডিও ফাঁস হয়েছে। ফেসবুকে দেখা গেল অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ। 

    সোমবার দিবাগত রাতে রাজের নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়। সেসব ছবি ও ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা গেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও অভিনেত্রী সুনেরা বিনতে কামালকে।

    ভিডিওতে অভিনেত্রী সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। আর এটি নিয়ে সামাজিকমাধ্যমে। এর ফলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে চলছে নানা সমালোচনা।

    ভিডিওতে রাজ নিজে সামনে না আসলেও ক্যামেরার পেছন থেকে ভিডিও ধারণ করেছেন, যা কথা বলতে শোনা যায়। যদিও একটি ভিডিওতে দেখা দিয়েছিলেন রাজ। ক্যামেরার সামনে তানজিন তিশা ও সুনেরাহকে মদ্যপ অবস্থায় পাগলামি করতে দেখা যায়। এ সময় সুনেরাহকে অশ্লীল শব্দ বলতেও শোনা যায়।

    সুনেরাহর সঙ্গে ভিডিও কলের কথোপকথনের ছবি পোস্ট করে রাজ ক্যাপশনে লিখেন, আই লাভ ইউ ক্রাজি গার্ল। এই দিনগুলো। সঙ্গে লাভ ইমোজি। তানজিন তিশার ভিডিওতে লেখেন, ওহ মিস ইউর পি। ভিডিওতে তিশাকে পাগলামি করতে দেখা যায়।

    এ ঘটনায় এখনো অভিনেতা রাজ ও তিশা কিছু না বললেও কথা বলেন অভিনেত্রী সুনেরাহ। তাদের ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার পেছনে চিত্রনায়িকা পরীমনির হাত রয়েছে বলে আকার-ইঙ্গিতে দাবি করেছেন তিনি। তবে ঘণ্টাখানেক পর রাজের প্রোফাইল থেকে সেসব ছবি ও ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।

    এদিকে এ ঘটনায় সোমবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন সুনেরাহ। রাত সোয়া ৩টার দিকে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘রাজকে আমি ১০ বছরেরও বেশি সময় ধরে চিনি। সে আমার অনেক ভালো বন্ধু ছিল। তবে তার বিয়ের পর থেকে প্রায় যোগাযোগ ছিল না আমাদের। সেদিন একটি ডাবিং স্টুডিওতে দেখা হলো আমাদের। আমরা একসঙ্গে ছবি তুললাম। আমি জানি না, পুরনো বন্ধুর সঙ্গে একটি ছবি তোলা এমন কী অপরাধের বিষয়। তার স্ত্রী (পরীমনি) কোনো কারণ ছাড়াই পাগলপ্রায় এটা নিয়ে।’

    বিনোদন ডেস্ক

  • রাজ-মিম নিয়ে প্রশ্নে যে উত্তর দিলেন পরীমনি

    গত বছর ঢালিউড তারকা পরীমনি আর শরিফুল রাজের বিচ্ছেদের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় ছিল। রাজের বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন পরীমনি। কিন্তু পরে আবার সব কিছু ঠিক হয়ে যায়। 

    rnrn

    ওই ঘটনায় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজকে জড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়ে উষ্মা প্রকাশ করেন পরীমনি। পরে অবশ্য এ প্রসঙ্গে মিম বলেছিলেন,এত ঝামেলার পর তিনি আর শরিফুলের সঙ্গে কাজই করতে চান না। তবে রাজ ও মিমের এই জুটিকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছিল দর্শকরা। তাদের অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা প্রশংসিতও হয়েছিল। 

    rnrn

    দর্শকের অনেকের মত, পরীমণির জন্যই ভেঙে গেল রাজ-মিমিরে জনপ্রিয় জুটি।

    rnrn

    এতদিন বিষয়টি নিয়ে কেউ কথা না বললেও এবার নীরবতা ভাঙলেন পরী। স্বামীকে নিয়ে একটি টক শোতে অতিথি হিসেবে গিয়েছিলেন তিনি। সেখানে প্রশ্ন করা হয়, তার জন্যই কি রাজ ও মিমের জুটি ভেঙেছে?

    rnrn

    পরীমনি স্পষ্টভাবে বলেন, এগুলো সম্পূর্ণ বাজে কথা। মিম হঠাৎ করে এক দিন বলে দিল, সে আর কাজ করবে না শরিফুলের সঙ্গে। সেটা তো কোনও সমাধান নয়।

    rnrn

    তার কথায়, ‘এমন গায়ে পড়া মানুষ আমার মোটে পছন্দ নয়।’

    rnrn

    নায়িকা আরও জানান, মিম যত না শরিফুলের ঘনিষ্ঠ ছিলেন, তার চেয়েও বেশি ঘনিষ্ঠ ছিলেন তার। পরীমণি চান তারা আবারও একসঙ্গে কাজ করুন। কারণ পর্দার সামনে তাদের জুটি পরীমণির ভীষণ প্রিয়। এই কথোপকথন চলাকালীন শরিফুল অবশ্য পুরো চুপ ছিলেন। এ প্রসঙ্গে তিনি কোনও মন্তব্য করেননি।
    rn 

    যুগান্তর ডেস্ক

  • রাজের কাছ থেকে লাখ টাকা সালামি, কী কিনলেন পরীমনি?

    এবারের ঈদে রাজের কাছ থেকে এক লাখ টাকা সালামি পেয়েছেন পরীমনি। আর এই ঈদসালামি নিয়েই তিনি গিয়েছিলেন কলকাতায়। 

    rnrn

    সালামির টাকায় সেখান থেকে নিজের পছন্দের মেকআপ কিনেছেন।

    rnrn

    এছাড়া পরীমনি কলকাতা থেকে রাজের জন্য ডায়েরি, নোটবুক, কলম আর সিনেমা রিলেটেড কয়েকটি বই নিয়ে এসেছেন। 

    rnrn

    পরীমনি বলেন, রাজ লেখালেখি ও পড়তে ভীষণ পছন্দ করে। ভেবেছি, ওর জন্য এর চেয়ে ভালো উপহার আর কিছুই হতে পারে না। 

    rnrn

    ঈদের দুই দিন আগে কলকাতায় যান পরীমনি। সেখানে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন। ২১ এপ্রিল রাতে পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে পরদিন সকালের ফ্লাইটে ঢাকায় ফিরেছেন তিনি। সে হিসাবে এবারই প্রথম তার জীবনের কোনো ঈদ একই সঙ্গে কলকাতায় এবং ঢাকায় কেটেছে।

    বিনোদন ডেস্ক

  • শুভশ্রীর স্বামী রাজের সংক্রমণ, হাসপাতালে ভর্তি 

    টালিউড নায়িকা শুভশ্রী গাঙ্গুলির স্বামী রাজ চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    জানা গেছে, কয়েকদিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না রাজের। তার ব্যক্তিগত চিকিৎসক জানান, রুটিন চেক-আপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ চক্রবর্তী। 

    খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার বিকালে অ্যাপালো হাসপাতালে ভর্তি হয়েছেন পরিচালক রাজ। চেকআপের পর জানা যায় তার মূত্রনালিতে সামান্য সংক্রমণ ধরা পড়েছে। এ কারণে তাকে আপাতত হাসপাতালেই থাকতে হচ্ছে। 

    তবে স্বামীর অসুস্থতা নিয়ে শুভশ্রী জানিয়েছেন, রাজের স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে। চিন্তার কোনো কারণ নেই। বড় ধরনের কোনো অসুস্থতার সম্মুখীন হননি রাজ’।

    হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, মঙ্গলবার রাজকে পর্যবেক্ষণে রাখা হবে। সব ঠিক থাকলে বুধবার হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে। 

    রাজের অসুস্থতার খবরের মাঝেই ইনস্টাগ্রামে বরকে নিয়ে রোমান্টিক পোস্ট করেছেন শুভশ্রীর। রাজের সঙ্গে কাটানো মুহূর্তের কোলাজ ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘আমার সব কিছু’। 

    সঙ্গে নায়িকার বার্তা, রাজের জন্যই নারী হিসাবে তার পূর্ণতা। 

     

    বিনোদন ডেস্ক

  • পরীমনি-রাজের আবার মনোমালিন্য? নায়িকার নতুন বার্তা উস্কে দিল জল্পনা

    বাংলাদেশের অন্যতম চর্চিত নায়িকা পরীমনি। তাকে ঘিরে বিতর্কের শেষ নেই। প্রতিদিন নিত্যনতুন পোস্ট করতে থাকেন এই নায়িকা। শুরু নতুন জল্পনার।

    rnrn

    দিগন্ত বিস্তৃত আকাশ। সারি সারি গাছ, সবুজের বন, সামনে বড় পুকুর। আর সেই পুকুরপাড়ে বসে বাংলাদেশের অন্যতম বিতর্কিত নায়িকা পরীমনি। পরনে নীল শাড়ি। গালে হাত দিয়ে বসে আছেন নায়িকা। এমন ছবি দেখে অনেকেরই মনে প্রশ্ন, কী এমন ভাবছেন নায়িকা? সেই ভাবনার উত্তর অবশ্য ছবির ক্যাপশন দেখলেই অনুরাগীরা বুঝতে পারবেন। 

    rnrn

    তিনি লিখেছেন- সাধারণত আমি মানুষকে নিজের ভুল শুধরে নেওয়ার জন্য অনেক সময় দিই; কিন্তু যখন আমি কোনো কিছু থেকে একবার ফিরে আসি তারপর আর ফিরেও তাকাই না।
    rnআচমকা কেন ছবির সঙ্গে এমন লিখলেন পরীমনি? তবে কি আবারো স্বামী শরিফুল রাজের সঙ্গে সমস্যায় আছেন এই নায়িকা? 

    rnrn

    বেশ কয়েক মাস আগে খানিকটা টানাপোড়েনের মধ্যেই গিয়েছে তাদের সম্পর্ক। অন্য নায়িকার সঙ্গে স্বামীর সম্পর্ক ঘিরে প্রকাশ্যেই রাজকে হুমকি দিয়েছিলেন নায়িকা। তারপর অবশ্য আবারো ছেলে রাজ্য আর স্বামীকে নিয়ে নিজের সংসার গুছিয়ে নিয়েছেন পরীমনি। ঘটা করে রাজ্যের মুখে ভাতের অনুষ্ঠানও করেছেন।

    rnrn

    রাজের সঙ্গেও মিষ্টি মুহূর্তের ছবি সবার সঙ্গে ভাগ করতে থাকেন নায়িকা। তারপর আবারো কি রাজের সঙ্গে কোনো মনোমালিন্য হলো তার? 

    rnrn

    অভিনেত্রীর এই ছবি দেখে এমন অনেক প্রশ্নই উঠে আসছে। যদিও এ প্রসঙ্গে পরীমণি কোনো মন্তব্যই করেননি। এমনটা তিনি কেন লিখলেন, তা জানা যায়নি। আগামী দিনে নায়িকার জীবনে অন্য কিছু ঘটে কিনা, তা তো সময় বলবে।
    rn 

    বিনোদন ডেস্ক

  • রাজের ৩ সিনেমার পোস্টার দেখে কী যে আনন্দ হয়েছিল: পরীমনি

    সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পেয়েছে আলোচিত তিন সিনেমা। এর মধ্যে দুটি সিনেমা 'হাওয়া' ও 'দামাল'-এ আছেন সময়ের আলোচিত নায়ক শরিফুল রাজ।

    rnrn

    চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফরম আইস্ক্রিনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বামী রাজের এ দুটি সিনেমা ও আগামীতে মুক্তির অপেক্ষায় থাকা 'রক্তজবা' সিনেমার পোস্টার একসঙ্গে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন পরীমনি।

    rnrn

    রাজ-পরী পোস্টারগুলোর সামনে দাঁড়িয়ে তুলেছেন ছবি। ছবিটি শেয়ার করে পরীমনি শুভকামনা জানিয়েছেন স্বামী রাজকে।

    rnrn

    পরীমনি বলেন, সেদিন অনুষ্ঠানে গিয়ে আসলে অনেক ভালো লেগেছিল। আমার স্বামী রাজের তিনটি সিনেমার পোস্টার দেখে কী যে আনন্দ হয়েছিল সেটি বোঝাতে পারব না। আনন্দে চোখে পানি চলে এসেছিল। সত্যি দারুণ মুহূর্ত ছিল।
    rn 

    বিনোদন ডেস্ক

  • পরীমনির রহস্যময় স্ট্যাটাস, যা বললেন রাজ

    ঢাকাই সিনেমার অনেক তারকাকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ইস্যু নিয়ে নিজের মতামত শেয়ার করেন। তবে এ ক্ষেত্রে বরাবরই ব্যতিক্রম চিত্রনায়িকা পরীমনি। 

    কোনো লুকোচুরি নেই, সরাসরি কথা বলতে ভালোবাসেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। তবে এবার একটু রহস্য রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনিও কাকে যেন খোঁচা দিলেন। আর তাতে ইন্ধন জোগালেন তার স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ।

    বৃহস্পতিবার ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। কারও নাম উল্লেখ না করে সেই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘রাত সাড়ে ৩টায় বাসা থেকে বের হয়ে…, ফ্যামিলি লাভিং স্ট্যাটাস আমিও দিতে চাই! কিন্তু পারি না। কারণ আমি লোকদেখানো নকল মানুষ না।’

    এদিকে পরীমনির সেই স্ট্যাটাসে মন্তব্য করেছেন তার স্বামী শরিফুল রাজ। তিনি লেখেন, ‘দেখায়ে কেউ আসল আর নকল হতে পারলে তো হতোই। আমরা সবাই মানুষ। এবং তুমি একজন মহান মা।’

    রাজের সেই মন্তব্যের উত্তরও দিয়েছেন পরীমনি। তিনি লেখেন, ‘সেটাই কেউ দেখায়ে হইতে পারে না। সাময়িক দেখায়ে সরাইতে বাধ্য হয়। কারণ ওই যে, সবশেষে মানুষের বিবেকের তাড়না বলে একটা জিনিস আছে তো।’

    পরীমনির এই মন্তব্যের সঙ্গেও তাল মিলিয়ে উত্তর দিয়েছেন রাজ। তিনি লেখেন, ‘পরী বিবেকের তাড়নায় তো বেঁচে আছি।’   

    স্ট্যাটাস, পাল্টাপাল্টি মন্তব্য, তবে কোথাও কারও নাম উল্লেখ করেননি এই তারকা। কদিন আগেই পরী-রাজ দম্পতি একমাত্র সন্তানের বয়স সাত মাস পূর্ণ হয়েছে। রাজ কাজে ব্যস্ত থাকলেও আপাতত ছেলে রাজ্যকে নিয়েই সব ব্যস্ততা দেখা যায় পরীকে।

    বিনোদন ডেস্ক

  • রাজের বিরুদ্ধে এবার যে অভিযোগ তুললেন পরীমনি!

    বছরের শুরুতেই স্বামী শরিফুলের সঙ্গে সম্পর্কের অবনতির কথা জানান পরীমনি। বছর শুরুর দিনগুলোতে ঝড়ঝাপ্টা কম যায়নি তার। একটা সময় বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করে দেন অভিনেত্রী। সেখান থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে রাজের সঙ্গেই ফের সংসার করছেন অভিনেত্রী।

    rnrn

    এরই মাঝে সাত মাস পূর্ণ করল পরীমনি ও শরিফুল রাজের একমাত্র ছেলে রাজ্য। এবার স্বামীর প্রতি আবার অভিযোগের সুর অভিনেত্রীর কণ্ঠে। রাত ফুরিয়ে যায়, তবে স্বামীর যে কাজ শেষ হয় না, তাই নিয়ে অনুযোগ পরীমনির।

    rnrn

    অভিনেত্রী জানান, তার স্বামী বইয়ের পোকা। রাতভর বই পড়েন। অভিনেত্রী নিজের সমাজমাধ্যমের পাতায় খানিক অনুযোগের সুরে লেখেন— ‘আমাদের বাসায় একটা বইয়ের পোকা আছে। রাত শেষ হয়ে যায়, তবু তার পড়া শেষ হয় না।’

    rnrn

    দিনকয়েক আগেই ছেলে রাজ্যের সঙ্গে ছবি দিয়ে পরীমনি লেখেন— ভালোবাসার মানুষের পাশে শুলে তাড়াতাড়ি ঘুম আসে, অবসাদ দূর হয়, আয়ু বাড়ে।

    rnrn

    পুরনো মান-অভিমান ভুলে আপাতত স্বামী-পুত্রকে নিয়ে সুখে সংসার করছেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ভালোবাসার মানুষের পাশে থাকলে তাড়াতাড়ি ঘুম আসে: পরীমনি

    দিনের শেষে প্রত্যেকটি মানুষই এমন একজনকে খোঁজে যার পাশে বসলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। পেশাদার জীবনের চাপ, ব্যক্তিগত জীবনের নানা সমস্যার মাঝে এমন একটি আশ্রয় খোঁজেন অনেকেই। 

    rnrn

    সেই শান্তির আশ্রয় খুঁজে পেয়েছেন পরীমনি। ছেলে রাজ্যকে নিয়ে পরম শান্তিতে ঘুমাচ্ছেন পরীমনি। ছেলেকে জড়িয়ে রয়েছেন নায়িকা। মাকে কাছে পেয়ে রাজ্যও অনেক শান্তিতে। 

    rnrn

    বুধবার রাত ১২টার দিকে পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন— 'ভালোবাসার মানুষের পাশে শুইলে তাড়াতাড়ি ঘুম আসে, অবসাদ দূর হয়, আয়ু বাড়ে।'

    rnrn

    ছেলে রাজ্যই এখন পরীমনির জগৎ। সদ্য ছয় মাসে পা দিয়েছে শরিফুল রাজ ও পরীমনির ছেলে রাজ্য। ১৪ ফেব্রুয়ারি ঘটা করে ছেলের মুখে ভাতের আয়োজন করেন পরীমনি। রাজ্যকে নিয়েই পরীমনির সুখের দিন যাচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • ‘আমি নিজেকে বদলানোর চেষ্টা করব’, কেন শুভশ্রীকে বললেন রাজ

    টালিউডের পাওয়ার কাপল হিসেবে পরিচিত রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুজনের ভালোবাসার ছবি মাঝে-মধ্যেই আসে সামাজিক যোগাযোগমাধ্যমে। রাজশ্রীর অনুরাগীরা তা বেশ পছন্দও করেন। এসবের মধ্যে হঠাৎ ফোন ভেঙে দেওয়ার কথা কেন আসল। 

    rnrn

    শুভশ্রী একটি ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। আর তাতেই রাজ লিখেছেন- ‘প্লিজ আমার ফোনটা ভেঙে দিও না’। কী এমন ছিল সেই ভিডিওতে? 

    rnrn

    ভিডিওতে দেখা যাচ্ছে- মোবাইলে কিছু দেখছেন এবং পাশে থাকা আরেকজনকে দেখাচ্ছেন শুভশ্রী; কিন্তু সেই ব্যক্তি ফোনে কারও সঙ্গে কথা বলছেন। তাই শুভশ্রীর ফোনের দিকে ফিরেও তাকাচ্ছেন না। এরপর একই ঘটনা পরের দিন। আর তাতে চটে গিয়ে শুভশ্রী হাত থেকে ফোন কেড়ে নিয়ে একেবারে ছুড়ে মারেন।

    rnrn

    ক্যাপশনে অভিনেত্রী লেখেন- আমাকে অদেখা করবে। আর এই পোস্টের নিচেই কমেন্ট সেকশনে রাজ মন্তব্য করেন- ‘ওহ! আমি কি এরকম করি? দয়া করে আমার ফোন ভেঙে ফেল না। তুমিই তো আমাকে বছরে একটা করে ফোন উপহার দাও। আমি নিজেকে বদলানোর চেষ্টা করব।
    rn 

    বিনোদন ডেস্ক