Tag: রাজ

  • যে কারণে সোনার বাটি-চামচ আনলেন রাজ-পরী

    কয়েক দিন আগে ঢালিউড তারকা পরীমনি আর শরিফুল রাজের বিচ্ছেদের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় ছিল। রাজের বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন পরীমনি। কিন্তু এখন আবার সব কিছু ঠিক হয়ে গেছে। স্বামী রাজের সঙ্গে তিনি এখন সুখে সংসার করছেন।

    rnrn

    ২০২২ সালের ১১ আগস্ট রাজ-পরীর কোল আলো করে জন্ম নেয় রাজ্য। সে হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারি ছয় মাস পূর্ণ হবে রাজ্যের। বিশেষ এই দিনটিতে ঘিরে আয়োজনে কমতি রাখছেন না রাজ-পরী।  

    rnrn

    ছয়মাস পরে শিশুদের মুখে বাড়তি খাবার দেওয়া হয়। ছেলের মুখেভাত অনুষ্ঠানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা দম্পতি।  

    rnrn

    বৃহস্পতিবার নিজের ফেসবুকে সোনার চামচ ও বাটির কয়েকটি ছবি দিয়েছেন পরীমণি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাজানের মুখে ভাতের আয়োজন। রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের বাবার কাণ্ড। সুন্দর না?এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে।’

    rnrn

    ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। 

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • রাজের প্রতি ভালোবাসায় এবার যা বললেন পরীমনি

    কয়েক দিন আগে ঢালিউড তারকা পরীমনি আর শরিফুল রাজের বিচ্ছেদের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় ছিল। রাজের বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন পরীমনি। কিন্তু এখন আবার সব কিছু ঠিক হয়ে গেছে। স্বামী রাজের সঙ্গে তিনি এখন সুখে সংসার করছেন।

    বিয়ের এক বছর পর পরীমনি জানালেন, শরিফুল রাজের জন্য ভালোবাসা বেড়েই চলেছে তার। পরীমনি অভিনীত নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সম্প্রতি মুক্তি পেয়েছে। সিনেমা মুক্তি উপলক্ষ্যে রাজধানী ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে ছুটে যাচ্ছেন তিনি। একই সঙ্গে ছবিটির ব্যাপারে দর্শকের আগ্রহ বাড়াতে কথা বলছেন বিভিন্ন গণমাধ্যমেও।

    এক গণমাধ্যম সাক্ষাৎকারে পরীমনি তার আর রাজের ভালোবাসা, সন্তান রাজ্যের বিষয়ে নানান কথা বলেন। রাজকে নিয়ে পরী জানান, সম্পর্ক যতদূর, যতদিন যায় ভালোবাসাও বেড়ে যায়, মান-অভিমান হয়, বন্ধুত্ব বাড়ে, শেয়ারিং বাড়ে। দুজনের বন্ধুত্বের জোরেই এখনো অবধি সম্পর্ক টিকে আছে বলেও জানান পরীমনি।

    জীবনের নানা চড়াই-উতরাই পার করে যতটা আলোচিত হয়েছেন, তেমনি সমালোচিতও কম হননি পরীমনি। চলচ্চিত্রে অভিনয় করবেন, এমনটি কখনো ভাবেননি বলেও জানান পরী।  

    গণমাধ্যমে পরী আরও বলেন, নাটকে কাজ করছিলাম। তা নিয়েই সন্তুষ্ট ছিলাম। নাটকে কাজ করতে গিয়ে চম্পা ম্যাডামের সঙ্গে পরিচয় হয়। নাটকের শুটিংয়ের ফাঁকে প্রায়ই তিনি আমাকে চলচ্চিত্রের নায়িকা হওয়ার কথা বলতেন। অনেক উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন। প্রতিনিয়ত তার বলা কথাগুলো আমাকে নায়িকা হওয়ার স্বপ্ন দেখায়। আমিও আত্মবিশ্বাসী হয়ে ওঠি। এভাবেই একদিন পরিচালক শাহ আলম মণ্ডল আমাকে তার ছবিতে অভিনয়ের জন্য নির্বাচিত করেন। 

    এর পর ২০১৫ সালে 'ভালোবাসা সীমাহীন' ছবি মুক্তির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে পরীমনির।  

    প্রসঙ্গত, ২০২১ সালে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও রাজ। গত বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। যদিও তাদের প্রকৃত বিয়ে হয়েছিল ২০২১ সালের ১৭ অক্টোবর। তবে বিবাহবার্ষিকী হিসেবে ২২ জানুয়ারিকেই বেছে নিলেন।

    বিনোদন ডেস্ক

  • যেভাবে পরীমনির রাগ ভাঙান রাজ

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির সংসারে শান্তি ফিরেছে। স্বামী ও সন্তানকে নিয়ে এখন সুখের সংসার করছেন। অথচ কিছু দিন আগেও বিচ্ছেদের দোরগোড়ায় ছিলেন তারা।

    rnrn

    সংসার ভাঙন নিয়ে নতুন সুর উঠলেও শেষ পর্যন্ত অভিমান ভুলে আবার এক হয়েছেন রাজ-পরী। এখন বেশ সুখেই আছেন বলে জানালেন। 

    rnrn

    শনিবার দুপুরে একসঙ্গে এক অনুষ্ঠানে হাজির হলেন তারা। এদিন তারা রাজধানীর একটি প্রতিষ্ঠানের নতুন শোরুম উদ্বোধন করতে আসেন। সন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন রাজ ও পরী।

    rnrn

    শোরুম উদ্বোধনের আগেই সাংবাদিকদের প্রশ্নে মুখে পড়েন এই তারকা দম্পতি। প্রথমেই রাজের কাছে জানতে চাওয়া হয়, সংসার কেমন চলছে? প্রশ্ন শুনেই রাজ বলেন, খুবই ভালো, ফ্যান্টাস্টিক, জোশ যাচ্ছে আমাদের সংসার। বলতে পারেন সুখ–আনন্দে আমাদের ঘর এখন ভরপুর।

    rnrn

    নিজের কথার সঙ্গে যোগ করে রাজ আরও বলেন, ‘সংসারজীবনে ঝুটঝামেলা থাকেই। এটি প্রায় সব সংসারেই হয়। আমি মনে করি, দাম্পত্যজীবনে একটু মান–অভিমান থাকলে ভালোবাসার গভীরতা বাড়ে। আমাদেরও বেড়েছে। 

    rnrn

    কিন্তু পরীর রাগ বা অভিমান হলে কীভাবে ভাঙান? এমন প্রশ্ন করতেই সঙ্গে সঙ্গে পরীর গালে আলতো করে চুমু খান রাজ। রাজ বলেন, এভাবে গালে আলতো চুমু দিয়ে পরীর রাগ–অভিমান ভাঙাই। আমি ওর সামনে এমনভাবে গিয়ে দাঁড়াই, সব রাগ-অভিমান যেন উড়ে যায় ওর। আমার ওপর রাগ–অভিমান করে থাকতে পারে না পরী।

    rnrn

    পাশে বসে রাজের কথা শুনছিলেন আর মিটিমিটি হাসছিলেন পরীমনি। এই অভিনেত্রী বললেন, আমরা কী সুন্দর আছি, ভালো আছি, সেটা কি আমাদের দেখে বোঝা যাচ্ছে না? দোয়া রাখবেন, যাতে এভাবেই আমাদের সামনের জীবনটা সুন্দরভাবে এগিয়ে যায়।

    বিনোদন ডেস্ক

  • এখন ও মোটামুটি ঠিক হয়েছে: পরীমনি

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির সংসারে শান্তি ফিরেছে। স্বামী ও সন্তানকে নিয়ে এখন সুখের সংসার করছেন। অথচ কিছু দিন আগেও বিচ্ছেদের দোরগোড়ায় ছিলেন তারা।

    rnrn

    পরীমনি বলেন, প্রথম দিকে রাজ একটু পাগলামি করেছে। কিন্তু আস্তে আস্তে ও নিজের ভুল বুঝতে পারছে। এখন ও মোটামুটি ঠিক হয়েছে। আমার কথা শুনছে। একদিনে তো সব পরিবর্তন সম্ভব নয়, একটু তো সময় লাগবেই।

    rnrn

    বুধবার নিজের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর প্রচারে বের হন পরীমনি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বামী রাজের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পরীমনি।

    rnrn

    পরীমনি বলেন, রাজ হলো আমার জীবনের রাজা। আমাকে ও রানির মতোই রেখেছে। রাজ পুরো বাচ্চাদের মতো এসে ‘সরি’ বলে। ওর সবটাই ভালো, কোনটা যে খারাপ বলি। সে জন্যই তো সাত দিনের মাথায় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। মানুষটা ভালো না হলে কি ওকে নিয়ে সংসার করার কথা ভাবি?

    rnrn

    প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন ঘোষণা করেন— সন্তান আসছে তাদের ঘরে। গত বছরে ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী।

    বিনোদন ডেস্ক

  • রাজ আমাকে রানির মতো রেখেছে: পরীমনি

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির সংসারে শান্তি ফিরেছে। স্বামী ও সন্তানকে নিয়ে এখন সুখের সংসার করছেন। অথচ কিছু দিন আগেও বিচ্ছেদের দোরগোড়ায় ছিলেন তারা।

    rnrn

    তবে সব কিছু ঠাণ্ডা হতেই পরীমনি জানালেন, রাজ তাকে নাকি রানির মতো রেখেছেন।

    rnrn

    বুধবার নিজের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর প্রচারে বের হন পরীমনি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বামী রাজের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পরীমনি।

    rnrn

    পরীমনি বলেন, রাজ হলো আমার জীবনের রাজা। আমাকে ও রানির মতোই রেখেছে। রাজ পুরো বাচ্চাদের মতো এসে ‘সরি’ বলে। ওর সবটাই ভালো, কোনটা যে খারাপ বলি। সে জন্যই তো সাত দিনের মাথায় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। মানুষটা ভালো না হলে কি ওকে নিয়ে সংসার করার কথা ভাবি?

    rnrn

    এর আগে গত সপ্তাহে দুজনের মধ্যকার মনোমালিন্য নিয়ে পরীমনি বলেছিলেন, প্রথম দিকে রাজ একটু পাগলামি করেছে। কিন্তু আস্তে আস্তে ও নিজের ভুল বুঝতে পারছে। 

    rnrn

    প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন ঘোষণা করেন— সন্তান আসছে তাদের ঘরে। গত বছরে ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী।

    বিনোদন ডেস্ক

  • স্বামী-সন্তানকে নিয়ে এবার যা বললেন পরীমনি

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির সংসারে শান্তি ফিরেছে।স্বামী ও সন্তানকে নিয়ে সুখের সংসার করছেন। অথচ কিছুদিন আগেও বিচ্ছেদের দোড়গোড়ায় ছিলেন তারা।

    rnrn

    এবার স্বামী ও সন্তানকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পরীমনি।সেটিও আলোচিত হয়েছে। 

    rnrn

    মূলত মা-বাবা হওয়ার পর একমাত্র ছেলেই যেন সব এ তারকা দম্পতির। নিজেদের মধ্যে ভালোবাসার মান-অভিমান থাকলেও সেসব ভেঙে ফিরে আসতে হয় তাদের একমাত্র ছেলের টানে। বেশ কিছু দিন আগেই ছেলে রাজ্যের পাঁচ মাস হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে ঘরোয়া আয়োজন করে রাজ-পরী। সেই সময় ছেলে রাজ্যকে নিয়ে পরীমনি লিখেছিলেন— ‘বাজানের হাসি। আমাদের ছেলের পাঁচ মাস পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ।’

    rnrn

    এবার শুধু ছেলে নয়, স্বামী-ছেলেকে নিয়েই স্ট্যাটাস দিলেন এ অভিনেত্রী। সোমবার নিজের ব্যক্তিগত প্রোফাইল ও অফিশিয়াল পেজে রাজ ও রাজ্যের একটি ছবি পোস্ট করেন পরীমনি। সেখানে তিনি লেখেন— ‘তারা ভিটামিন ডি খায়।’ 
    rnপ্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন ঘোষণা করেন— সন্তান আসছে তাদের ঘরে। গত বছরে ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী।
    rn 

    বিনোদন ডেস্ক

  • সব ভুলে একসঙ্গে ছেলের জন্মদিন পালন করলেন রাজ-পরী

    ঢাকাই সিনেমার তারকা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমনি একসঙ্গে ছেলের জন্মদিন পালন করলেন। 

    মা-বাবা হওয়ার পর একমাত্র ছেলেই যেন সব তারকা দম্পতির। নিজেদের মধ্যে ভালোবাসার মান-অভিমান থাকলেও সেসব ভেঙে ফিরে আসতে হয় তাদের। শুধুই একমাত্র ছেলের টানে। ছেলেও দিন দিন বড় হচ্ছে। দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল।

    ছেলে রাজ্যের পাঁচ মাস উপলক্ষ্যে দিনটি ঘরোয়া আয়োজনে উদযাপন করেছেন রাজ-পরী। সোশ্যাল মিডিয়া ফেসবুকে তাদের পোস্টই বলছে সেই কথা। 

    মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ফেসবুক প্রোফাইলে দুটি ছবি পোস্ট করেন রাজ। সেখানে ছেলের পাঁচ মাস উপলক্ষ্যে পাঁচটি কেক কাটা হয়েছে দেখা যায়।

    এদিকে বুধবার বেলা ১১টা ৩৮ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে ছেলে রাজ্যের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন পরীমনি। সেখানে তারকা মা ছেলেকে নিয়ে লেখেন— ‘বাজানের হাসি। আমাদের ছেলের পাঁচ মাস পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ।’

    গত ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী। ওই দিন বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন পরী। ঠিক এক সপ্তাহ পর ১৮ আগস্ট আকিকা সম্পন্ন করেন নবজাতকের। ছেলের নাম রাখা হয় শাহীম মুহাম্মদ রাজ্য।

    বিনোদন ডেস্ক

  • পরীকে নিয়ে দুবাইয়ে যাওয়ার বিষয় এবার মুখ খুললেন রাজ

    বিচ্ছেদ ইস্যু নিয়ে আলোচনার মধ্যেই দুবাই যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। আগামী ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছেন ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। সেখানে অংশ নিতেই দুবাই যাবেন তারা।

    এ বিষয়ে এক ভিডিও বার্তায় রাজ বলেন, আমি ও পরীমনি দুবাইয়ে আসছি। ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের দ্বিতীয় সিজনে আজমানে। সবার সঙ্গে দেখা হচ্ছে।

    দাম্পত্য কলহের জেরে পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে সামাজিকমাধ্যমে আলোচনায় রয়েছেন রাজ-পরী দম্পতি। এবার রাজের ভিডিও বার্তা নিয়ে আলোচনা চলছে সামাজিকমাধ্যমে। তাহলে কি দূরত্ব ভুলে দুজন এক হলেন, এমন প্রশ্নই ঘুরছে। তবে এখনো কোনো উত্তর মেলেনি। ১৫ জানুয়ারি হয়তো উত্তর মিলতে পারে।

    শুধু রাজ-পরীই নন, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা।  

    এরমধ্যে আছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, শরিফুল রাজ, পরীমনি, তমা মির্জা, রায়হান রাফি, উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ ও শিবলু প্রমুখ।  

    দুবাইয়ে অনুষ্ঠানটি আয়োজন করছেন রুবায়েত ফাতেমা তনি এবং জ্যান প্রপার্টিজের ফাউন্ডার জাহিদ হোসেন। প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো ফোকাসে আনতেই এই আয়োজন।

    রিয়েল হিরোস অ্যাক্সপো অ্যান্ড কমিউনিকেশনসের ফাউন্ডার মালা খন্দকার জানান, প্রবাসী বাঙালিদের অনুপ্রেরণা দিতেই এই সম্মাননার প্রচলন। এবছর প্রবাসী বাঙালি ছাড়াও বাংলাদেশ থেকেও অনেকে দুবাইয়ে অনুষ্ঠিতব্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন।

    বিনোদন ডেস্ক

  • অভিমান ভুলে দুবাই যাচ্ছেন রাজ-পরী

    ঢাকাই সিনেমাই আলোচিত নাম পরীমনি ও শরিফুল রাজ। ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দুজন শুরুতে আলাদা হয়ে যাওয়ার কথা বললেও এরইমধ্যে তাদের সম্পর্কে জোড়া লেগেছে। ৩ জানুয়ারি থেকে একসঙ্গেই আছেন রাজ-পরী। এবার পাওয়া গেল নতুন খবর, পরী ও রাজ দুবাই যাচ্ছেন। 

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো হতে যাওয়া এই আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন শরিফুল রাজ ও পরীমনি।

    শুধু রাজ-পরী নন। দুবাই যাচ্ছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, তমা মির্জা, রায়হান রাফী। অ্যাওয়ার্ড দেওয়া-নেওয়া এবং জমকালো পারফর্মের ওই অনুষ্ঠানে অংশ নিতে আরও যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

    জানা গেছে, প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো সামনে আনতেই এই আয়োজন। বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেওয়া হবে।

    উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

    বিনোদন ডেস্ক

  • পরীমনিকেই জিজ্ঞাসা করেন কার রক্তের ছবি ওটি: রাজ

    এক সপ্তাহ আগে স্বামী রাজকে নিয়ে পরীমনির একটা স্ট্যাটাস দেওয়ার পর থেকে এই দম্পতির সংসারে ভাঙনের সুর শোনা যাচ্ছে। এর দুদিন পর রাজের সঙ্গে সম্পর্ক না রাখার বিষয়ে ফেসবুকে ব্যাখ্যা দেন নায়িকা।

    পরীমনি বসুন্ধরার বাসা থেকে বেরিয়ে গেলেও এখন আবার আছেন সেই বাসাতেই। কিন্তু রাজ থাকছেন আলাদা। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজ নিজেই।

    এ বিষয়ে রাজ বলেন, ‘পরীমনি সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে সরাসরি আমাকে কিছুই বলেনি, স্ট্যাটাস দিয়ে জাতিকে বলেছে। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আমি কিছুই জানি না। আমার সঙ্গে এ ব্যাপারে কোনো কথাও হয়নি। বাইরে বাইরে শুনছি, ফেসবুকে দেখছি।’

    রাজের পক্ষ থেকে বিচ্ছেদের চিন্তা নেই। পরীমনি যদি বিচ্ছেদের চিন্তা করে থাকেন, তাহলে এ ব্যাপারে রাজের কিছুই করার নেই। রাজ বলেন, ‘সংসারে ঝগড়া, হাতাহাতি হয়। প্রতিটি সংসারে কিছু না কিছু ঝামেলা থাকে, আবার মিটেও যায়। কিন্তু বাড়ির খবর, ঘরের খবর এভাবে দেশবাসীকে জানিয়ে কোনো সমাধান কি হয়? নিজেরাই সমাধান করতে হয়। আমার পক্ষ থেকে বিচ্ছেদের কোনো বিষয় নাই। কিন্তু পরীমনি যদি চায়, তাহলে তো কিছু করার নাই। বিচ্ছেদ হয়ে যাবে আমাদের। তবে সম্পর্ক টিকে রাখার চেষ্টা করব আমি।’

    তিনি আরও বলেন, ‘বিচ্ছেদের চিঠি দিলে নব্বই দিন সময় থাকে। সেই নব্বই দিনের মধ্যে কিছুদিন ধরে চেষ্টা করব ঠিকঠাক করার। যদি একান্তই না হয়, তাহলে যা হওয়ার তাই হবে। তবে আমি এখানে একটা কথা বলতে চাই- হয় তো আমাদের দুজনেরই দোষত্রুটি আছে। এক হাতে তো তালি বাজে না। পরী যে রক্ত মাখা বিছানার ছবি দিয়েছে, তাকে জিজ্ঞাসা করেন, কার রক্তের ছবি ওটি।’

    কিন্তু আপনি তার গায়ে হাত তোলেন, সেটা তো সে স্ট্যাটাসে বলেছেন। এ ব্যাপারে কী বলবেন? রাজ বলেন, ‘কেউই ধোয়া তুলসি পাতা নয়, সহ্যের একটা সীমা আছে। দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ সামনে আগাতে চায়। এতটুকুই বললাম, আপনারা এখন বুঝে নেন।’

    বিনোদন ডেস্ক