Tag: রণবীর কাপুর

  • দীপিকার সঙ্গে প্রতারণা করেছিলেন রণবীর কাপুর!

    দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর নিঃসন্দেহে বলিউডের সবচেয়ে সফল অন-স্ক্রিন জুটিদের মধ্যে একটি। কিন্তু বাস্তব জীবনে তাদের প্রেম একসময় হিট সিনেমার চেয়ে বেশি আলোড়ন তুলেছিল। দীপিকা রণবীরের সঙ্গে সম্পর্কের জন্য তার সর্বস্ব উৎসর্গ করেছিলেন। 

    ‘বাচনা অ্যায়ে হাসিনো’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক এতই মধুর ছিল যে, প্রেমিককে খুশি করতে দীপিকা নিজের ঘাড়ে রণবীরের নামে (আরকে) একটি ট্যাটুও করেছিলেন। দু’জনার বিচ্ছেদের পর দীপিকা পাড়ুকোন তার ট্যাটু নিয়ে কোনও অনুশোচনা করেননি এবং দীর্ঘ সময় সেটি রেখেছিলেনও। শত চেষ্টা করেও প্রাক্তন প্রেমিককে ‘প্রতারক’ বলতে পারেননি এ বলিউড অভিনেত্রী। 

    যদিও রণবীরের অন্ধকার দিক প্রকাশ্যে আনেন তার আরেক প্রেমিকা সোনম কাপুর। বিচ্ছেদের পর  রণবীরকে ‘ভয়ঙ্কর প্রেমিক’ বলেই এক সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন সোনম। তবে এক্ষেত্রে দীপিকা ছিলেন একেবারেই নমনীয়। বিশ্বাস নষ্ট হয়েছে বলে শরীরও নষ্ট করার পক্ষপাতী ছিলেন না তিনি। ভালোবাসার প্রতীক ধরে রেখেছিলেন বহুদিন। তবে দীপিকার এই ট্যাটুকে সোনম উল্লেখ করেছেন ‘যুদ্ধের দাগ’ হিসাবে।

    অন্যদিকে নিজ শরীরে প্রেমিকের নামে ট্যাটু এঁকে দীপিকা যে রণবীরের প্রতি ভালোবাসার গভীরতা দেখিয়েছেন তাতে মোটেও আগ্রহ ছিল না রণবীরের। যদিও তিনি করন জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের এক পর্বে হাজির হয়ে প্রাক্তন সঙ্গী দীপিকা পাড়ুকোনকে সাহসী বলে সম্বোধন করেন। 

    আরও পড়ুন: 

    করণ জোহর তাকে জিজ্ঞেস করেন, দীপিকার ট্যাটুটি সরানোর ‘কোন পরিকল্পনা’ নেই, সে সম্পর্কে তার অনুভূতি কেমন। 

    উত্তরে রণবীর বলেন, ‘এটা তার ইচ্ছা। আমি বলতে চাইছি যে, আমরা যখন সম্পর্কে ছিলাম তখন সম্ভবত সে এটি করেছিল। আমি এই পাগলামি সমর্থন করি না, তবে এটি তার পছন্দ ছিল। আমার মনে হয় সে এটি করার জন্য যথেষ্ট সাহসী ছিল এবং আমি মনে করি সে এখনও যথেষ্ট সাহসী।’ 

    গুঞ্জন আছে, দীপিকার সঙ্গে সম্পর্ক চলাকালীর ক্যাটরিনা কাইফের সঙ্গে ঘনিষ্ট হন রণবীর কাপুর। আর এ কারণেই তাদের সম্পর্ক ভেঙে যায়। বিষয়টি ‘প্রকাশ্যে প্রতারণা’ হলেও এ নিয়ে দীপিকা কখনও অভিযোগ করেননি।  

    উল্লেখ্য, সাত বছর প্রেমের পর  ২০১৬ সালে দীপিকা ও রণবীরে সম্পর্কে ভাটা পড়ে। বর্তমানে রণবীর আলিয়া ভাটের সঙ্গে এবং দীপিকা রণবীর সিংয়ের সঙ্গে এবং ক্যাটরিনা কাইফ ভিকি কৌশলের সঙ্গে চুটিয়ে সংসার করছেন।

    শাহনাজ হেনা

  • রণবীর নিজের স্ত্রী নির্বাচনে কোন দিকটা মাথায় রেখেছিলেন, জানালেন অভিনেতা

    জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর একসময় বলিউডে ‘ক্যাসানোভা’ তকমা পেয়েছিলেন। বি-টাউনের একাধিক প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।

    অভিনয়ের পাশাপাশি বারবার প্রেমের সম্পর্কের কারণে শিরোনামে এসেছিলেন এ অভিনেতা। যদিও ২০২২ সালে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রণবীর কাপুর। 

    এর মাস কয়েকের মধ্যে তাদের জীবনে আসে কন্যাসন্তান রাহা। এখন স্ত্রী ও কন্যাকে নিয়ে ঘোরতর সংসারী অভিনেতা। আলিয়া যে ভারতীয় সিনেমার এক গুরুত্বপূর্ণ অভিনেত্রী, তা নিজেও স্বীকার করে রণবীর কাপুর। বিয়ের অনেক বছর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন— তিনি বিয়ে করতে চান কোনো অভিনেত্রীকে। এর নেপথ্যে কারণও জানান তিনি।

    এর আগে ২০১১ সালে ‘রকস্টার’ সিনেমা মুক্তির সময় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ওঠে। সেই সময় এক সাক্ষাৎকারে রণবীর বলেন, বিয়ে করলে কোনো অভিনেত্রীকেই করবেন। তিনি বলেন, প্রেম যে কোনো সময় হতে পারে। কিন্তু আমার কোনো অভিনেত্রীর সঙ্গে বিয়ের সম্ভাবনাই বেশি। কারণ আমি যাদের সঙ্গে দেখা করি এবং যোগাযোগ করি, তারা সবাই সিনেমা জগতের। 

    অভিনেতা বলেন, সিনেমাই আমাদের জগৎ এবং অভিনেতা-অভিনেত্রীদের একে অপরের সঙ্গে বিয়ে করার এটাই অন্যতম প্রধান কারণ। সাধারণত সিনেমার বাইরে আমাদের বাস্তবজীবন থাকে না। 

    বিনোদন ডেস্ক

  • রণবীর কাপুর না রণবীর সিং—এ প্রশ্নের জবাবে যা বললেন দীপিকা

    বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সম্পর্ক ছিল বলিউডের অন্যতম চর্চিত প্রেমের মধ্যে একটি। ভাঙাগড়ায় যেন এক রূপকথা। একইভাবে অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে দীপিকার প্রেম ও দাম্পত্য আর এক সোনালি স্বপ্নের আবেশ। 

    বিনোদন জগতের বলিউড ইন্ডাস্ট্রির সাক্ষী— এই তিনজনের পর্দার রসায়নও ইর্ষণীয়। একদিকে যখন রণবীর সিংয়ের সঙ্গে ঝড় তুলছেন ‘গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা’য়। অন্যদিকে দীপিকা তখনই মায়া বুনছেন রণবীর কাপুরের সঙ্গে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমায়। আপাতত তিনজনেই সুখে সংসার করছেন । 

    দীপিকার সঙ্গে সংসার করছেন রণবীর সিং। এক কন্যার বাবা-মা এ দম্পতি। অন্যদিকে অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করে সুখে সংসার করছেন রণবীর কাপুরও। তার ঘরেও রয়েছে ফুটফুটে এক কন্যাসন্তান। এরই মধ্যে খবর ছড়িয়েছে— আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ তার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে দীপিকাকে। সিনেমায় অভিনয় করবেন রণবীর-পত্নী আলিয়াও।

    অনেক বছর আগে দীপিকাকে বেছে নিতে হয়েছিল একজন রণবীরকে। ২০১৫ সালের একটি ভিডিও এ মুহূর্তে ফের চর্চায় উঠে এসেছে। সেই সময় ইমতিয়াজ আলির ‘তামাশা’ সিনেমার প্রচারে ছিলেন দীপিকা ও রণবীর কাপুর। অনুরাগীদের সঙ্গে এক কথোপকথনে দর্শকদের তরফে প্রশ্ন উঠে আসে দীপিকার কাছে— সেরা অভিনেতা হিসাবে কাকে বেছে নেবেন— রণবীর সিংকে নাকি রণবীর কাপুরকে? ততদিনে দীপিকার জীবনে নতুন করে ভালোবাসার লাল রঙ ছড়িয়েছেন রণবীর সিং।

    এমন প্রশ্ন শুনে দীপিকার চোখেমুখে অস্বস্তির ভাব স্পষ্ট হয়ে ওঠে। তিনি সাফ জানিয়ে দেন— এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। তিনি বলেন, আরে এটা তো সেই রকম প্রশ্ন— বাবাকে বেশি ভালোবাস না মা-কে… এটা বলা মুশকিল। ভিডিওতে দেখা যায়, দীপিকার কথার মধ্যেই রণবীর কাপুর বলে বসেন— আমি বাবা হতে চাই।

    পরে অবশ্য নিজের বক্তব্য দৃঢ়তার সঙ্গেই জানান দীপিকা। অভিনেত্রী বলেন, আমরা সবসময় এ রকম একটা বিভাজন করতে ভালোবাসি। সবসময় এই তুলনা টানা ঠিক নয়। 

    দীপিকা সেদিন বলেছিলেন— রণবীর কাপুরের ব্যক্তিত্ব আর সিংয়ের ব্যক্তিত্ব একরকম নয়। তাদের কাজের ধরনও আলাদা। তাই তারা যেমন, তেমনভাবেই তাদের গ্রহণ করা উচিত, প্রশংসা করা উচিত।

    প্রায় ১০ বছর পর সেই কথোপকথন আবার উঠে এসেছে আলোচনায়। নেটেজেনদের একাংশ দীপিকার এ কথায় দ্বিধা খুঁজে পেয়েছেন। তারা বলছেন, নিজের মানুষকে বেছে নিন। 

    আবার দীপিকার মনের কথা বোঝার মতো অনুরাগীও রয়েছেন। তারা পাল্টা জবাবে বলেছেন, দীপিকার কথা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি কী বলতে চেয়েছেন। 

    বিনোদন ডেস্ক

  • ‘রণবীরকে দীপিকার সঙ্গে সম্পর্ক শেষ করতেই হত’, কেন বলেছিলেন মা নীতু?

    বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সিনেমায় অভিষেক হয় ২০০৭ সালে।  ইন্ডাস্ট্রিতে পা রেখেই তিনি সম্পর্কে জড়ান কাপুর পরিবারের ছেলে রণবীর কাপুরের সঙ্গে।  ‘বাচনা অ্যায় হাসিনো’ সিনেমার সেটে একসঙ্গে কাজ করার সময় প্রেমের সূত্রপাত হয়েছিল দীপিকা ও রণবীরের মধ্যে।  

    সেই সম্পর্কের স্থায়িত্ব খুব বেশি দিন না হলেও তা নিয়ে বলিপাড়ায় কম চর্চা হয়নি। এমনকি রণবীরের প্রেমে এতটাই মজেছিলেন দীপিকা যে, তার নামের আদ্যক্ষর দিয়ে নিজের ঘাড়ে ট্যাটু পর্যন্ত করিয়ে ফেলেছিলেন নায়িকা। এত কিছুর পরেও মন জয় করতে পারেননি দীপিকা। অভিযোগ রণবীর নাকি ঠকিয়েছেন তাকে। 

    দীপিকার সঙ্গে প্রেম ভাঙার পর ‘ক্যাসানোভা’ তকমা পান রণবীর। যদিও মানতে নারাজ রণবীরের মা নীতু সিং। উল্টে দীপিকাকেই দোষলেন নীতু। 

    রণবীরের সঙ্গে বিচ্ছেদের পরে করণ জোহরের ‘কফি উইথ করণ’-এর কফি আড্ডায় গিয়েছিলেন দীপিকা। সঙ্গে ছিলেন সোনম কপুর। 

    শোনা যায়, ‘সওয়ারিয়া’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল রণবীর ও সোনমের মধ্যে। তবে সেই সম্পর্কও ছিল কিছুদিনের। কফি কাউচে বসে রণবীরের বিষয়ে জমিয়ে সমালোচনা করেছিলেন সোনম ও দীপিকা। 

    ওই অনুষ্ঠানেই দীপিকা মন্তব্য করেন, রণবীরের নাকি কন্ডোমের সংস্থার হয়ে বিজ্ঞাপন করা উচিত। দীপিকার কথায় সায় দেন সোনমও।

    পরে ‘কফি উইথ করণ’-এর ওই পর্বের সম্প্রচার হলে দীপিকার ওই মন্তব্যে কিছুটা অবাক হয়েছিলেন রণবীর। 

    পরবর্তীতে এক সাক্ষাৎকারে মা নীতু রণবীরের পক্ষ নিয়ে বলেন, ‘আমার ছেলের প্রেমিকা বলতে একজনই ছিল সেটা দীপিকা। যদিও ওদের সম্পর্কে একটা কমতি ছিল। আমার ছেলে নিজের মতো থাকতে পারছিল না। সম্পর্কটা ভাঙার ছিল। প্রত্যেকের সম্পর্ক হয়, সেটা ভাঙে। মানুষ জীবনে এগিয়ে যায়। যদি সম্পর্কে সব কিছু ঠিকই থাকত তা হলে নিশ্চয় সেটা ভাঙত না।’

    বিনোদন ডেস্ক

  • আলিয়ার চলাফেরা নিয়ন্ত্রণ করেন রণবীর!

    দাম্পত্য জীবনের তিন বছর কেটে গেছে। এই দিনেই গাঁটছড়া বেঁধেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। ‘ডেস্টিনেশন ওয়েডিং’ নয়, নিজেদের বাড়ি ‘বাস্তু’তেই ঘরোয়াভাবে বসেছিল বিয়ের আসর। বিয়ের এক মাসের মাথায় সুখবর দিয়েছিলেন আলিয়া ও রণবীর। জানিয়েছিলেন, খুব শীঘ্রই তাদের কোলে আসছে সন্তান। এই নিয়ে কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল তারকা দম্পতিকে।

    বলিউডে বরাবরই ‘ক্যাসানোভা’ তকমা রণবীরের। একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে সব শেষে তার জীবনে আসেন আলিয়া। 

    অভিনেত্রী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, শৈশব থেকেই রণবীরকে স্বামী হিসাবে পেতে চান তিনি। সঞ্জয় লীলা ভানসালীর ছবি ‘ব্ল্যাক’-এ সহ-পরিচালকের কাজ করছিলেন রণবীর। সেই সময়ে আলিয়ার বয়স মাত্র ১১। তখন থেকেই রণবীরের প্রেমে পড়ে যান আলিয়া। সেই ইচ্ছে পূরণ হয় অভিনেত্রীর। তবে বিতর্কের শেষ এখানেই নয়। বার বার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তারকা দম্পতিকে।

    রণবীর নাকি আলিয়াকে নিয়ন্ত্রণ করেন, এমন একটি ধারণা তৈরি হয় অনুরাগীদের মধ্যে। সাজগোজ সংক্রান্ত নিজের একটি ভিডিওতে আলিয়া বলেছিলেন, তিনি গাঢ় রঙের লিপস্টিক পরেন না, কারণ রণবীর নাকি একেবারেই তা পছন্দ করেন না। গাঢ় রঙের লিপস্টিক দেখলেই, তা মুছে দিতে বলেন রণবীর। 

    আলিয়ার এই মন্তব্যের পরেই এই বিতর্কের শুরু। গত বছর একটি সাক্ষাৎকারে রণবীর এই বিতর্কে ঘৃতাহুতি দিয়েছিলেন। অভিনেতা জানিয়েছিলেন, আলিয়া নিজের মধ্যে অনেক পরিবর্তন এনেছেন। বিয়ের আগে খুব চিৎকার করে কথা বলতেন তিনি। এখন তিনি অনেক শান্ত কণ্ঠে কথা বলেন। এই মন্তব্যে বিতর্ক দ্বিগুণ হয়।

    এই নিয়ে আলিয়া অবশ্য স্বপক্ষে যুক্তি দিয়ে জানিয়েছিলেন, রণবীর মোটেই নিয়ন্ত্রণ করেন না তাকে। বরং স্বামীর সঙ্গে থাকাকালীনই নিজেকে সবচেয়ে বেশি খাঁটি মনে হয় তার। রণবীরও এই বিষয়ে জানিয়েছিলেন, তারা দু’জনেই স্বতন্ত্র ও স্বাধীন মানুষ। কোনোভাবেই পরস্পরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না তারা।

    এই সব বিতর্ক নিয়েই একসঙ্গে তিন বছর কাটিয়ে ফেলেছেন রণবীর ও আলিয়া। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং করতে গিয়ে প্রেমের শুরু রণবীর ও আলিয়ার। ২০২২-এর ১৪ এপ্রিল বিয়ে সারেন তারা। সে বছরই নভেম্বরে কন্যা রাহা আসে তাদের জীবনে।

    বিনোদন ডেস্ক

  • রণবীর-দীপিকার বিচ্ছেদ, ছেলের পক্ষে সাফাই গাইলেন নীতু

    ২০০৭ সালে বলিউডে পা রাখা মাত্রই কাপুর পরিবারের মতো ফিল্মি পরিবারের এক তারকা সন্তানের প্রেমে পড়েন দীপিকা পাড়ুকোন। সেই তারকা সন্তানের নাম রণবীর কাপুর। ‘বচনা অ্যায় হাসিনো’ ছবির সেটে একসঙ্গে কাজ করার সময় প্রেমের সূত্রপাত হয়েছিল দীপিকা ও রণবীরের মধ্যে। 

    সেই সম্পর্কের আয়ু খুব বেশি দিন না হলেও তা নিয়ে বলিউড পাড়ায় কম চর্চা হয়নি। এমনকি, রণবীরের প্রেমে এতটাই মজেছিলেন দীপিকা যে, তার নামের আদ্যক্ষর নিজের ঘাড়ে ট্যাটু পর্যন্ত করিয়ে ফেলেছিলেন নায়িক। এত কিছুর পরেও মন পাননি দীপিকা। 

    অভিযোগ রণবীর নাকি ঠকিয়েছেন তাকে। দীপিকার সঙ্গে প্রেম ভাঙার পর থেকে ‘ক্যাসানোভা’ তকমা পান রণবীর। যদিও এমন তকমা মানতে নারাজ রণবীরের মা নীতু সিংহ। উল্টো দীপিকার মধ্যে খুঁত বের করলেন নীতু!

    রণবীরের সঙ্গে বিচ্ছেদের পরে কর্ণ জোহরের ‘কফি উইথ কর্ণ’-এর কফি আড্ডায় গিয়েছিলেন দীপিকা। সঙ্গে ছিলেন সোনম কাপুর। 

    শোনা যায়, ‘সওয়ারিয়া’ সিনামায় একসঙ্গে কাজ করার সময় ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল রণবীর ও সোনমের মধ্যে। তবে সেই সম্পর্কও স্বল্পায়ু। কফি কাউচে বসে রণবীরের বিষয়ে জমিয়ে সমালোচনা করেছিলেন সোনম ও দীপিকা। ওই অনুষ্ঠানেই দীপিকা মন্তব্য করে বসেন, রণবীরের নাকি কন্ডোমের সংস্থার হয়ে বিজ্ঞাপন করা উচিত। দীপিকার কথায় সায় দেন সোনমও।

    পরে ‘কফি উইথ কর্ণ’-এর ওই পর্বের সম্প্রচার হলে দীপিকার ওই মন্তব্যে কিছুটা অবাক হয়েছিলেন রণবীর। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে নীতু খানিক সাফাই গেয়ে বলেন, ‘আমার ছেলের প্রেমিকা বলতে একজনই ছিল সেটা দীপিকা। যদিও ওদের সম্পর্কে একটা খামতি ছিল। আমার ছেলে নিজের মতো থাকতে পারছিল না। সম্পর্কটা ভাঙার ছিল। প্রত্যেকের সম্পর্ক হয়, সেটা ভাঙে। মানুষ জীবনে এগিয়ে যায়। যদি সম্পর্কে সব কিছু ঠিকই থাকত তাহলে নিশ্চয় সেটা ভাঙত না।’

    বিনোদন ডেস্ক

  • রণবীরের জীবনে ফিরছেন সাবেক প্রেমিকা!

    স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটকে নিয়ে সুখেই সংসার করছেন রণবীর কাপুর। তাদের সুখী দাম্পত্য জীবনে রয়েছে একটি কন্যা সন্তান। নাম রাহা। কিছুদিন আগে জানা গেছে, আবারও মা হতে যাচ্ছেন আলিয়া। এর মধ্যেই নতুন খবরে নড়েচড়ে বসেছেন এ দুই তারকার ভক্তরা। 

    রণবীরের জীবনে এন্ট্রি ঘটছে সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনের। যদিও দীপিকা চুটিয়ে সংসার করছেন আরেক অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে। তাদেরও রয়েছে এক কন্যা সন্তান। নাম দুয়া। বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে আছেন এ অভিনেত্রী। তাহলে কীভাবে রণবীর-আলিয়ার সংসারে হানা দেবেন দীপিকা। 

    বিষয়টি খোলসা করেছেন বলিউডের প্রভাবশালী নির্মাতা সঞ্জয়লীলা বানশালি। রণবীর-আলিয়া-ভিকিকে নিয়ে ত্রিকোণ প্রেমের গল্পের জাল বুনছেন এ নির্মাতা। সবকিছুই ঘটছে তার আগাম সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’র সৌজন্যে। এরই মধ্যে সিনেমাটির শুটিংও শুরু হয়েছে। এ সিনেমায়ই দীপিকার আগমন ঘটবে বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। 

    সর্বশেষ ২০১৫ সালে ‘তামাশা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। এক সময় চুটিয়ে প্রেম করা এ দুই তারকাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি। দীর্ঘ এক দশক পর আবারও পর্দায় তাদের রসায়ন দেখতে পাবেন দর্শক। তবে এর মধ্যেই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, এ সাবেক প্রেমিক যুগলকে কী কোনো ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে? যদি যায়, তাহলে তখন তাদের মনের অবস্থাই বা কী হবে, কিংবা দুজনের বর্তমান জীবনসঙ্গী (আলিয়া ও রণবীর সিং) বিষয়টি কীভাবে নেবেন? তাদেরই বা মনের অবস্থা কী হবে? গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় দীপিকাকে দেখা যাবে অতিথি চরিত্রে। 

    শুধু তাই নয়, সিনেমায় সাবেক প্রেমিক যুগলের বোল্ড রোমান্টিক দৃশ্যও থাকতে পারে। দীপিকার চরিত্রের ব্যপ্তি হতে পারে ৪০ মিনিট। বোল্ড রোমান্টিক দৃশ্যের কারণে সেন্সরে সিনেমাটির সার্টিফিকেট হবে ‘অ’ ক্যাটাগরির। সূত্র অনুযায়ী, দীপিকা এখনো সিনেমাটিতে চুক্তিবদ্ধ হননি। যেহেতু সঞ্জয়লীলা বানশালির সিনেমা এটি, এবং এ নির্মাতার সঙ্গে অভিনেত্রীর দারুণ বন্ডিং রয়েছে, তাই কাজটিতে হয়তো তিনি ‘না’ করবেন না। 

    তবে, অভিনেত্রী কিংবা নির্মাতা-কারও কাছ থেকেই আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো জানানো হয়নি। উল্লেখ্য, ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় রণবীর কাপুর এবং ভিকি কৌশল ভারতীয় সেনাবাহিনীর অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। এটি ২০২৬ সালে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • জেমস বন্ড দিয়েই হলিউড অভিষেক হতে যাচ্ছে রণবীরের!

    বলিউড অভিনেতা রণবীর কাপুর সবসময়ই তার অসাধারণ অভিনয় ও বিভিন্ন ঘরানার ছবিতে পারদর্শিতার জন্য দর্শকদের মুগ্ধ করে এসেছেন। এবার তিনি নাকি প্রস্তুতি নিচ্ছেন হলিউডে বড় পরিসরে পা রাখার।

    অভিনয়ের বহুমাত্রিকতা ও বিপুল জনপ্রিয়তার জন্য পরিচিত রণবীরের হলিউড যাত্রা নিয়ে ইতোমধ্যেই উত্তেজনার সৃষ্টি হয়েছে ভক্তদের মধ্যে।

    বলিউডে ‘অ্যানিমাল’ ছবির বিশাল সাফল্যের পর রণবীর বর্তমানে একাধিক আলোচিত প্রজেক্টে যুক্ত রয়েছেন। এর মধ্যে রয়েছে ‘অ্যানিমাল পার্ক’-এর সিক্যুয়েল, ঐতিহাসিক ছবি ‘রামায়ণ’ যেখানে তিনি রামের চরিত্রে অভিনয় করছেন, এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’ নামের একটি বড় বাজেটের ছবি—যেখানে তার সঙ্গে আছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল।

    এবার টেলিচক্কর-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রণবীর কাপুর নাকি আন্তর্জাতিক পরিসরে আলোচনায় এসেছেন জনপ্রিয় ‘জেমস বন্ড’ ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে। প্রতিবেদন অনুযায়ী, অ্যাকশনধর্মী ব্লকবাস্টার নির্মাতা মাইকেল বের পরিচালনায় তৈরি হতে চলা নতুন বন্ড ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য রণবীরের নাম বিবেচনা করা হচ্ছে।

    নতুন জেমস বন্ড ছবি একটি সৃজনশীল পুনর্গঠনের অংশ হিসেবে তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে, যার মাধ্যমে এই বহুল জনপ্রিয় সিরিজটিকে এক নতুন দিকে নিয়ে যাওয়া হবে। গুঞ্জন রয়েছে, এটি হতে পারে একটি প্রিকুয়েল—সম্ভবত ১৯৫০ বা ১৯৬০-এর দশকে সেট করা—যা সাম্প্রতিক বন্ড ছবির আধুনিক সময়ের পটভূমি থেকে একেবারে আলাদা।

    ‘নো টাইম টু ডাই’ ছবিতে জনপ্রিয় চরিত্র পালোমা হিসেবে যিনি অভিনয় করেছিলেন, সেই আনা দে আরমাসকেও আবার দেখা যেতে পারে এই ছবিতে। পাশাপাশি ব্রিটিশ অভিনেতা চিউয়েটেল ইজিওফোর-এর নামও শোনা যাচ্ছে সম্ভাব্য অভিনয়শিল্পীদের তালিকায়।

    নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৫ সালের জুন মাসে, তবে রণবীর কাপুরের সংশ্লিষ্টতা নিয়ে এখনো পর্যন্ত তার টিম বা মাইকেল বের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবু খবরে ইতোমধ্যেই বলিউড ও হলিউডের ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

    যদি এটি নিশ্চিত হয়, তাহলে এটি রণবীর কাপুরের ক্যারিয়ারে এক ঐতিহাসিক মোড় নিয়ে আসবে। বলিউড থেকে হলিউডে সফল রূপান্তরের পথ ধরতে তিনি পা রাখতে পারেন সেই অল্পসংখ্যক অভিনেতার তালিকায়, যারা বিশ্বদরবারে নিজেদের পরিচিতি প্রতিষ্ঠা করতে পেরেছেন। জেমস বন্ড ছবির মতো এক আন্তর্জাতিক ব্লকবাস্টারে অভিনয় তাকে বৈশ্বিক দর্শকের সামনে নতুনভাবে উপস্থাপন করবে এবং তার বহুমুখী প্রতিভাকে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করবে।

    বলা হচ্ছে, আসন্ন বন্ড ছবিতে দেখা যেতে পারে এখন পর্যন্ত সবচেয়ে কমবয়সি জেমস বন্ডকে। সেই প্রেক্ষাপটে অনেকে এখন কৌতূহলী যে রণবীর কাপুর এই নতুন রূপে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ঠিক কীভাবে মানানসই হবেন।

    যদিও এখনো পর্যন্ত রণবীর কাপুর কিংবা মাইকেল বের পক্ষ থেকে এই খবরের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি, তবে বলিউড তারকার হলিউড অভিষেক নিয়ে জল্পনা-উৎসাহ তুঙ্গে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আনুষ্ঠানিক ঘোষণা শোনার জন্য, যেখানে তারা প্রিয় তারকাকে আন্তর্জাতিক পর্দায় দেখতে পাবেন এক নতুন রূপে।

    রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আরাকান আর্মি ও মিয়ানমার জান্তার মনোভাব কি একই?

    বিনোদন ডেস্ক

  • রণবীর কাপুর ভেবে পাকিস্তানি অভিনেতার সঙ্গে ছবি তুললেন ভক্তরা

    বলিউড অভিনেতা রণবীর কাপুর ভেবে পাকিস্তানি অভিনেতা আফফান ওয়াহিদের সঙ্গে ছবি তুলেছেন ভক্তরা। কয়েক বছর আগে লন্ডন এমন ঘটনা ঘটে বলে অভিনেতা নিজেই জানিয়েছেন। 

    বেসরকারি একটি টিভি শোতে সঞ্চালক আফফান ওয়াহিদকে তার জীবন সম্পর্কে একটি সত্য বলতে বলেন। উত্তরে অভিনেতা বলেন, আমি একটি গল্প বলতে পারি।

    পরে আফফান ওয়াহিদ বলেন, আমি একটি প্রকল্পের কাজে লন্ডনে ছিলাম। সেখানের একটি রাস্তায় প্রচুর লোক ছিল, তাদের মধ্যে কিছু ভারতীয় আমার কাছে এসে বলল আপনি কি বলিউড অভিনেতা রণবীর কাপুর? 

    উত্তরে আমিও হ্যাঁ বলেছিলাম। ভক্তরা আমাকে রণবীর কাপুর ভেবে ছবি এবং অটোগ্রাফ নিয়েছিল।

    তখনকার এ গল্পটি মনে পড়লে আফফান ওয়াহিদের এখনও হাসি পায়। 

    জিও নিউজ উর্দূ 

    যুগান্তর ডেস্ক

  • ফের রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দীপিকা!

    বলিউড তারকা রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোন। এই প্রেম, এই বিরহ ও তিক্ত সম্পর্কের কথা বলিউডে জনপ্রিয়। রণবীরের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর থেকে কীভাবে মানসিক যন্ত্রণা ঘিরে ধরেছিল দীপিকাকে, তাও সবাই জানে। রণবীর এরপর আলিয়ার প্রেমে পড়লেন। বিয়েও করলেন। অন্যদিকে, রণবীর সিংকে বিয়ে করলেন দীপিকা। দুজনেই সন্তান নিয়ে এখন সুখে সংসার করছেন। তবে হঠাৎই বলিউডের হাওয়ায় নতুন খবর। রণবীর ও দীপিকা নাকি আবার ঘনিষ্ঠ! আর এর সবটা জানেন আলিয়া! এমনকী, আলিয়ার চোখের সামনেই সব ঘটছে!

    ‘তামাশা’ বা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো ছবিতে ওই দুই তারকার রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শক। বিশেষত রণবীরের প্রতি দীপিকার প্রেম নাকি বার বার ফুটে উঠেছে এই ছবিতে।

    তার পরে অবশ্য পানি গড়িয়ে গিয়েছে অনেক দূর। দুজনই এখন যে যার সংসারে সুখী। তবে এর মধ্যেই নাকি ফের ঘনিষ্ঠ হবেন দীপিকা-রণবীর।

    সঞ্জয় লীলা বানসালি ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে জুটি বাঁধছেন রণবীর ও আলিয়া। ছবিতে রয়েছেন ভিকি কৌশলও। এ বার শোনা যাচ্ছে রণবীরের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যের জন্য বেছে নেওয়া হয়েছে দীপিকাকেই। ছবিতে রণবীরের বিপরীতে ৪০ মিনিটের জন্য একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

    অতিথি শিল্পী হিসেবে এ ছবিতে অভিনয় করছেন দীপিকা। তবে রণবীরের সঙ্গে নাকি তার রয়েছে অতি ঘনিষ্ঠ একটি সাহসী দৃশ্য। সেই দৃশ্যের জন্য ছবিটি দেখতে গেলে দর্শককে প্রাপ্তবয়স্ক হতে হবে। সেন্সর বোর্ড থেকেও তাই এই ছবি ‘এ’ সংশাপত্র পাবে বলে জানা যাচ্ছে।

    এখন পর্যন্ত এ বিষয়ে নিয়ে দীপিকা বা তার সহযোগী দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। অভিনেত্রী চুক্তিপত্রে এখন সই করেননি বলেই জানা যাচ্ছে। ‘গেহরাইয়া’ ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছিল দীপিকাকে। তবে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে তার চেয়েও বেশি সাহসী দৃশ্যে তাকে দেখা যাবে বলে জানা যাচ্ছে। দৃশ্যটি অতিরিক্ত সাহসী বলেই দীপিকা নাকি ভাবার সময় নিয়েছেন।

    বিনোদন ডেস্ক