Tag: রণবীর কাপুর

  • রামায়ণের ট্রেলার প্রকাশ, প্রশংসায় ভাসছেন যশ

    ভারতীয় পরিচালক নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’-এর ট্রেলার প্রকাশ করা হয়েছে। পৌরাণিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই সিনেমার ট্রেলারে রাম ও সীতার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করলেও সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন রাবণের চরিত্রে অভিনয় করা দক্ষিণ ভারতীয় তারকা যশ।

    ট্রেলারের শুরুতেই দেখা যায়, শালে মুখ ঢাকা রহস্যময় রাবণকে। নীতেশ তিওয়ারির কল্পনা ও প্রাচীন মহাকাব্যের মিশেলে রাবণকে উপস্থাপন করা হয়েছে এক রাজকীয় ও ভিন্নধর্মী রূপে। ত্রিলোকের শাসক হিসেবে নিজের ক্ষমতার ঘোষণা দেওয়ার পর মানবজাতিকে তার অত্যাচার থেকে রক্ষা করতে জন্ম নেন রাম।

    চলচ্চিত্রে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। ট্রেলারে আরও দেখা গেছে কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত, শূর্পণখার চরিত্রে রাকুল প্রীত সিং এবং বিদ্যুৎজিহ্বার ভূমিকায় বিবেক ওবেরয়কে। তবে হনুমানের চরিত্রে অভিনয় করা সানি দেওলকে ট্রেলারে দেখানো হয়নি। বিশেষ আকর্ষণ হিসেবে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ‘রাম’ অরুণ গোভিলকে দেখা যাবে রাজা দশরথের চরিত্রে।

    উন্নতমানের সিজিআই ও ভিএফএক্স প্রযুক্তির ব্যবহারে ট্রেলারটি দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল অভিজ্ঞতার ইঙ্গিত দিয়েছে। নির্মাতাদের আশা, নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের মাধ্যমে বহু পুরোনো এই মহাকাব্য নতুনভাবে বিশ্বদর্শকের সামনে তুলে ধরা যাবে।

    প্রায় ৪ হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘রামায়ণ’, যা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সিনেমা।

    প্রযোজক নমিত মালহোত্রা এক সাক্ষাৎকারে বলেন, ছয়-সাত বছর আগে যখন আমরা এই প্রকল্প শুরু করি, তখন অনেকেই আমাকে পাগল মনে করেছিলেন। কারণ, এর আগে কোনো ভারতীয় চলচ্চিত্র এত বড় পরিসরে নির্মিত হয়নি। সহজভাবে বললে, দুই পর্ব মিলিয়ে সিনেমাটির বাজেট প্রায় ৫০ কোটি মার্কিন ডলার, যা ৪ হাজার কোটি রুপিরও বেশি।

    তিনি আরও বলেন, আমরা বিশ্বের সবচেয়ে বড় মহাকাব্যকে বিশ্বজুড়ে দর্শকের সামনে তুলে ধরার জন্য বিশ্বের অন্যতম বৃহৎ চলচ্চিত্র নির্মাণ করছি। একই সঙ্গে আমার বিশ্বাস, আমরা হলিউডের অনেক বড় বাজেটের চলচ্চিত্রের তুলনায় আরও দক্ষতার সঙ্গে এটি নির্মাণ করছি। আমরা দায়িত্বজ্ঞানহীন নই; বরং উচ্চাভিলাষী হলেও বাস্তবতাকে মাথায় রেখেই কাজ করছি।

    চলচ্চিত্রটির সংগীতে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন ভারতের এ আর রহমান এবং অস্কারজয়ী সুরকার হান্স জিমার। রহমান বলেছেন, এত গুরুত্বপূর্ণ একটি মহাকাব্যের জন্য নতুন ধরনের সংগীত তৈরি করা তাদের জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনি গর্বেরও।

    দুই পর্বে মুক্তি পাবে ‘রামায়ণ’। প্রথম পর্ব ২০২৬ সালের অক্টোবর মাসে দীপাবলির আগে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই চলচ্চিত্রকে ইতোমধ্যেই ভারতের অন্যতম ব্যয়বহুল সিনেমা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

    সূত্র: এনডিটিভি

    বিনোদন ডেস্ক

  • কাপুর পরিবারে একমাত্র রণবীরই একবারে এএসসি পাশ করেন

    বলিউডে কাপুর পরিবারে নাকি সবচেয়ে শিক্ষিত অভিনেতা রণবীর কাপুর। তার চেয়ে বেশি পড়াশোনা নাকি আর কেউ করেননি। ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে রণবীর মজার একটি ঘটনা শেয়ার করে নিয়েছিলেন। সেখানেই তিনি বলেছিলেন— কাপুর পরিবারের মধ্যে তিনিই নাকি সবচেয়ে বেশি পড়াশোনা করা সদস্য।

    রণবীর বলেন, ‘দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের সময়ে তিনি আমেরিকায় ছিলেন। তখন তিনি তার বাবা ঋষি কাপুর পরিচালিত ‘আ অব লওট চলে’ সিনেমার কাজে সাহায্য করছিলেন। আর  মা নীতু কাপুর স্কুল থেকে তার পরীক্ষার ফল আনতে গিয়েছিলেন।’ সেদিন নাকি রণবীরের বন্ধু আয়েশা ফোন করে নীতুকে বলেন, রণবীর ৫৪.৩ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে। এ খবর শুনে নীতু আনন্দে চিৎকার করে ওঠেন।

    রণবীর আরও বলেন, সেই সময় তার পাশ করার খবর শুনে বাড়িতে বড় করে পার্টির আয়োজন করা হয়েছিল। কারণ কাপুর পরিবারের ছেলেদের মধ্যে তিনিই প্রথম, যিনি একবারও ফেল না করে দশম শ্রেণি উত্তীর্ণ হয়েছিলেন। 

    কাপুর পরিবারে তুমিই কি প্রথম ছেলে, যে একবারও ফেল না করে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ?— করণ জোহরের এমন প্রশ্নের জবাবে রণবীর বলেন— হ্যাঁ, আমার জন্য পার্টির আয়োজনও করা হয়েছিল। আমার ঠাকুরমার চোখে পানি চলে এসে গিয়েছিল আনন্দে। কারণ কাপুর পরিবারের কোনো ছেলে এর আগে একবারে দশম শ্রেণির পরীক্ষা পাশ করতে পারেনি। এটা আমাদের পরিবারের কাছে খুব বড় একটা ঘটনা ছিল। তাই আমি মজা করে বলি— আমিই আমাদের পরিবারের সবচেয়ে শিক্ষিত মানুষ।

    উল্লেখ্য, অভিনেতা রণবীর কাপুরকে খুব শিগগির তার স্ত্রী আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে সঞ্জয় লীলা বানশালির নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ দেখা যাবে। এ ছাড়া তিনি নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করছেন। সেই সিনেমায় সাই পল্লবী সীতার চরিত্রে, যশ রাবণ, সানি দেওল হনুমানের চরিত্রে এবং রবি দুবে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করবেন। এ সিনেমাটি দুটি পর্বে মুক্তি পাবে।

     

    বিনোদন ডেস্ক

  • সর্বোচ্চ ১০০ কোটি সিনেমার ক্লাবে ৫ অভিনেতা, কে কত নম্বরে

    বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ বক্স অফিসে ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। সম্প্রতি মাত্র ১০ দিনের মধ্যেই এ সিনেমাটি ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে। ফলে অক্ষয় কুমার আবারও একটি ১০০ কোটি রুপির সিনেমার অংশ হলেন। 

    এর আগে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত গজনি ছিল মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের এমন একটি ছবি, যা প্রথমবারের মতো ভারতীয় বক্স অফিসে ১০০ কোটি রুপির ব্যবসা করেছিল। এর মাধ্যমেই বলিউডে ‘১০০ কোটির ক্লাব’-এর সূচনা হয়। এরপর একাধিক ছবি মুক্তি পায়, যেগুলো এই ক্লাবে নিজেদের জায়গা করে নিয়েছে। 

    চলুন জেনে নেওয়া যাক, ভারতের এমন পাঁচ অভিনেতা সম্পর্কে, যারা ১০০ কোটি রুপির সিনেমার মাইলফলক স্পর্শ করেছেন। 

    রণবীর সিং

    ১০০ কোটি রুপি সিনেমার পঞ্চম স্থানে রয়েছেন অভিনেতা রণবীর সিং। তার ক্যারিয়ারে মোট ৯টি সিনেমা ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে। এ তালিকায় রয়েছে— ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ, ধুরন্ধর, পদ্মাবত, সিম্বা, বাজিরাও মাস্তানি, গল্লি বয়, ৮৩, গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা এবং রকি অউর রানি কি প্রেম কাহানি। 

    শাহরুখ খান

    ১০০ কোটি রুপি সিনেমার চতুর্থ স্থানে রয়েছেন বলি বাদশাহ শাহরুখ খান। তার ১০টি সিনেমা ১০০ কোটি রুপির ক্লাবে রয়েছে। এ তালিকায় রয়েছে— জওয়ান, পাঠান, চেন্নাই এক্সপ্রেস, ডাংকি, হ্যাপি নিউ ইয়ার, রইস, দিলওয়ালে, রা.ওয়ান, যব তাক হ্যায় জান এবং ডন ২।

    অজয় দেবগন

    ১০০ কোটি রুপি সিনেমার তৃতীয় স্থানে রয়েছেন অজয় দেবগন। তার ১৬টি সিনেমা ১০০ কোটির ক্লাবে রয়েছে। এর মধ্যে রয়েছে— তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র, দৃশ্যম ২, গোলমাল এগেইন, সিংঘম এগেইন, টোটাল ধামাল, শয়তান, সিংঘম রিটার্নস, গোলমাল ৩, সন অফ সর্দার, রেড, দে দে পেয়ার দে, বোল বচ্চন, রেইড ২, সিংঘম, শিবায় এবং গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি।

    সালমান খান

    ১০০ কোটি রুপি সিনেমার দ্বিতীয় স্থানে রয়েছেন বলি ভাইজান সালমান খান। তার ঝুলিতে রয়েছে ১৮টি সিনেমা। এর মধ্যে রয়েছে টাইগার জিন্দা হ্যায়, বজরঙ্গি ভাইজান, সুলতান, টাইগার ৩, কিক, ভারত, প্রেম রতন ধন পায়ো, এক থা টাইগার, রেস ৩, দাবাং ২, বডিগার্ড, দাবাং ৩, দাবাং, রেডি, টিউবলাইট, কিসি কা ভাই কিসি কি জান, জয় হো এবং সিকান্দার।

    অক্ষয় কুমার

    ১০০ কোটি রুপি সিনেমার তালিকার শীর্ষে রয়েছেন ‘খিলাড়িখ্যাত’ অভিনেতা অক্ষয় কুমার। ‘ভূত বাংলো’সহ (১০ দিনে ১১৩.৪০ কোটি) অক্ষয় কুমার ভারতের প্রথম অভিনেতা হয়ে উঠেছেন, যার ২০টি সিনেমা ১০০ কোটির ক্লাবে রয়েছে। তিনি প্রথম এই ক্লাবে প্রবেশ করেন হাউসফুল ২ সিনেমার মাধ্যমে, যা ২০১২ সালে মুক্তি পেয়েছিল।

    ১০০ কোটি রুপির ক্লাবে অক্ষয়ের উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে— হাউজফুল ২ (১১১.৭৯ কোটি), রাউডি রাঠোর (১৩১.২১ কোটি), হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি (১১২.৪৪ কোটি), এয়ারলিফট (১২৩.৪৬ কোটি), হাউসফুল ৩ (১০৮.০৭ কোটি), রুস্তম (১২৪.৪৫ কোটি), জলি এলএলবি ২ (১০৭.৭৭ কোটি), টয়লেট: এক প্রেম কথা (১৩২.০৭ কোটি), গোল্ড (১০২.০১ কোটি), ২.০ (১৮৫.৮৯ কোটি), কেশরি (১৫১.৮৭ কোটি), মিশন মঙ্গল (১৯২.৬৭ কোটি), হাউসফুল ৪ (২০৫.৬০ কোটি), গুড নিউজ (১৯৬.৩৩ কোটি), সূর্যবংশী (১৯৫.৫১ কোটি), ওএমজি ২ (১৫০ কোটি), স্কাই ফোর্স (১৩৪.৯৩ কোটি), হাউসফুল ৫ (১৯৮.৪১ কোটি) এবং জলি এলএলবি ৩ (১০০.৮৫ কোটি)।

    বিনোদন ডেস্ক

  • ‘ধুম ৪’ নাকি ‘ব্রহ্মাস্ত্র ২’, কোন সিনেমায় আগে দেখা যাবে রণবীরকে?

    বলিউড সুপারস্টার রণবীর কাপুর বর্তমানে ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘অ্যানিমেল’-এর বিশাল সাফল্যের পর তার পরবর্তী প্রতিটি পদক্ষেপ নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল রয়েছে।

    বর্তমানে এই অভিনেতার হাতে দুটি বড় প্রজেক্ট থাকলেও পরবর্তী কাজ হিসেবে তিনি কোনটিকে বেছে নেবেন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

    রণবীর কাপুর বর্তমানে সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির শুটিংয়ে ব্যস্ত। চলতি বছর অক্টোবরের মধ্যে তার এই দুটি ছবির কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল পার্ক’-এর কাজ শুরু হবে ২০২৭ সালের শেষের দিকে।

    জানা গেছে, এই মাঝখানের সময়টিতেই তিনি নতুন একটি বড় প্রজেক্ট হাতে নিতে চাইছেন। 

    বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, রণবীরের টেবিলে এখন দুটি বিগ বাজেটের চিত্রনাট্য রয়েছে— যশ রাজ ফিল্মসের ‘ধুম ৪’ এবং অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র ২’।

    এর মধ্যে ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে রণবীরের অভিনয়ের জোরালো সম্ভাবনা থাকলেও ছবিটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিশেষ করে প্রযোজনা সংস্থা এখনো ছবিটির জন্য একজন উপযুক্ত পরিচালক খুঁজছে, যার ফলে কাজ শুরু হতে বিলম্ব হতে পারে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অন্যদিকে ‘ব্রহ্মাস্ত্র ২’ আপাতত রণবীরের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছে। তবে এখানেও রয়েছে একটি বড় চ্যালেঞ্জ। ‘অমৃতা’ চরিত্রের জন্য দীপিকা পাড়ুকোনের নাম ভাবা হলেও তার গর্ভাবস্থার কারণে নির্মাতারা এখন বিকল্প অভিনেত্রী খুঁজছেন।

    জানা গেছে, রণবীর দুটি ছবির মূল ভাবনা পছন্দ করলেও পূর্ণাঙ্গ চিত্রনাট্য না পাওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি নন। বড় মাপের প্রজেক্ট হওয়ার কারণে এবং দর্শকদের আকাশচুম্বী প্রত্যাশার কথা মাথায় রেখেই তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে পা বাড়াচ্ছেন।

    এখন দেখার পালা, শেষ পর্যন্ত রণবীর কি দুর্ধর্ষ চোর হয়ে ‘ধুম’ মাতিয়ে দেবেন নাকি ‘ব্রহ্মাস্ত্র’র দুনিয়ায় ফিরবেন।

    মুক্তির অপেক্ষায় দুটি ছবি

    এদিকে নতুন ছবির সিদ্ধান্তের আগেই রণবীর কাপুরের দুটি মেগা রিলিজের অপেক্ষায় আছে বলিউড। আগামী আগস্টে মুক্তি পাবে এই অভিনেতার ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং নভেম্বরে বড়পর্দায় আসবে বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমাটি।

    বিনোদন ডেস্ক

  • চতুর্থ বিবাহবার্ষিকীতে রণবীরকে নিয়ে আলিয়ার আবেগঘন বার্তা

    বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি আলিয়া ভাট এবং রণবীর কাপুর মঙ্গলবার (১৪ এপ্রিল) তাদের চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন করছেন। বিশেষ এ দিনে ভক্তদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারা। 

    বিশেষ দিনটিকে আরও রাঙিয়ে তুলতে আলিয়া ভাট সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী ও পরিবারের সঙ্গে কাটানো কিছু একান্ত ও অদেখা মুহূর্ত শেয়ার করেছেন, যা মুহূর্তেই ভক্তদের মাঝে ভাইরাল হয়ে পড়েছে। 

    আলিয়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যা তাদের সাম্প্রতিক কোনো এক তুষারাবৃত পাহাড়ি অঞ্চলে কাটানো ছুটির দিনগুলোর স্মৃতি তুলে ধরে। 

    সেই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘পিছলে পড়া আর স্লাইড করার মাঝে, হাঁটা আর অফুরন্ত কথার মাঝে… আমরা নিজেদের জন্য একটি চমৎকার জীবন গড়ে নিয়েছি।’

    এরপর নিজের অভিনীত ‘হাইওয়ে’ সিনেমার জনপ্রিয় গানের একটি লাইন লিখে ভালোবাসার কথা প্রকাশ করেন আলিয়া, ‘তু সাথ হ্যায় তো দিন রাত হ্যায়।’ মানে হলো- তুই সঙ্গে থাকলে দিনও রাত হয়ে যায়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ছবিগুলোর মধ্যে একটিতে এই দম্পতিকে পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে কফি খেতে দেখা গেছে। অন্য একটি ছবিতে দেখা যায় স্কিইং শুরুর আগে রণবীর পরম আদরে আলিয়ার দিকে তাকিয়ে আছেন। 

    শেয়ার করা ছবিগুলোর মধ্যে বিশেষ আকর্ষণ, রণবীর কাপুর ও তাদের কন্যা রাহা কাপুরের একটি ছবি। সেখানে দেখা যায়, বরফে ঢাকা শান্ত পরিবেশে আলপাকাদের (এক ধরণের পশু) সঙ্গে খেলছে ছোট্ট রাহা এবং পাশেই তাকে আগলে আছেন বাবা রণবীর। 

    আলিয়ার মা সোনি রাজদানের পাশাপাশি রণবীরের মা নীতু কাপুরও এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। নীতু কাপুর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে তাদেরকে নিজের ‘হার্টবিট’ বলে সম্বোধন করেন। 

    এই দম্পতি ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও দারুণ সফল। বড় পর্দায় তাদের রসায়ন দেখার জন্য ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার জন্য, যেখানে দীর্ঘ বিরতির পর এই দম্পতিকে আবার একসঙ্গে দেখা যাবে।  

    ২০২২ সালের ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিয়া ও রণবীর।  

    বিনোদন ডেস্ক

  • নতুন বিতর্কে জড়ালেন রণবীর

    বলিউড পরিচালক নীতেশ তিওয়ারি ও প্রযোজক নমিত মালহোত্রার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ নিয়ে উন্মাদনার শেষ নেই। বৃহস্পতিবার (২ এপ্রিল) হনুমান জয়ন্তী উপলক্ষ্যে বড়সড় ধামাকা দেবেন পরিচালক। কিন্তু তার আগেই টিজার প্রকাশের ঠিক আগমুহূর্তে এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা শক্তিমান অভিনেতা রণবীর কাপুরকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

    সম্প্রতি আমেরিকায় আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ‘রামায়ণ’ সিনেমার টিজার প্রদর্শন করা হয়েছে। সেখানে অভিনেতা রণবীর কাপুরকে ‘রাম’ অবতারে দেখে প্রবাসী ভারতীয়রা প্রশংসায় পঞ্চমুখ হলেও বিষয়টি ভালোভাবে নেননি দেশের সিনেমাপ্রেমী দর্শকরা। যদিও অভিনেত্রী আলিয়া ভাট তার স্বামীর লুক দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    কিন্তু সামাজিক মাধ্যমের নেটিজেনরা রণবীর কাপুর ও তার টিম ‘রামায়ণ’ সিনেমার দিকেই ধাবিত হচ্ছেন। নিজের দেশের চেয়ে বিদেশের মাটিতেই বেশি অগ্রাধিকার দেওয়াতে চটেছেন তারা। বিশেষ করে সিনেমাবোদ্ধাদের প্রশ্ন— ‘ভারতীয় মহাকাব্য কেন আমেরিকায় আগে প্রদর্শিত হবে?’

    নেটিজেনদের একাংশ রণবীর ও নীতেশ তিওয়ারির বিরুদ্ধে ‘ভারত এবং ভারতীয় সিনেদর্শককে অপমান’-এর অভিযোগ তুলেছেন। আবার কেউ কেউ সরাসরি আক্রমণ করে বলছেন, ‘বাণিজ্যিক স্বার্থে, টাকার লোভেই নিজ দেশ ছেড়ে মার্কিনমুলুকে ঝলক উন্মোচন করেছেন রণবীর কাপুররা।’

    রণবীরের জন্য এ পরিস্থিতি বেশ অস্বস্তিকর। কারণ ‘রাম’ চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে গত তিন বছর ধরে কঠোর পরিশ্রম করেছিলেন তিনি। এখন দেখার বিষয়— ভারতের মাটিতে আনুষ্ঠানিক টিজার মুক্তির পর এ ক্ষোভের আগুন কতটা প্রশমিত হয়।

    বিনোদন ডেস্ক

  • বলিউডে আয়ের দিক থেকে স্ত্রী আলিয়ার পেছনে রণবীর

    ২০১২ সালে পরিচালক করণ জোহরের হাত ধরে বলিপাড়ায় আত্মপ্রকাশ  করেছিলেন অভিনেত্রী আলিয়া ভাট। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমায় অভিনয় করে ক্যারিয়ার শুরু করেন তিনি। তারপর ‘হাইওয়ে’, ‘রাজি’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র মতো সিনেমার মাধ্যমে ধীরে ধীরে বলিউডের পয়লা নম্বর অভিনেত্রী হয়ে উঠেন আলিয়া ভাট।

    অন্যদিকে তার স্বামী রণবীর কাপুর আত্মপ্রকাশ করেন ২০০৭ সালে। আলিয়ার আগে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছেন রণবীর কাপুর। তবে আর্থিক সাফল্যের দিক থেকে আলিয়া ছাপিয়ে গেলেন স্বামীকে।

    এর আগে ২০১৮ সালে নিজের উপার্জিত টাকায় প্রথম বাড়ি কেনেন আলিয়া ভাট। লন্ডনের বিলাসবহুল এলাকা কোভেন্ট গার্ডেনে বাড়ি কেনেন তিনি। লন্ডনের এ বাড়িটির মূল্য ২৫ কোটি টাকা। আসলে মুম্বাইয়ে থাকলেও অভিনেত্রী ব্রিটিশ নাগরিক। এরপর মুম্বাইয়ের জুহু এলাকায় একটি বাড়ি কেনেন আলিয়া ভাট। বিয়ের আগে বোনের সঙ্গে সেখানেই থাকতেন তিনি। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় পালি হিল কমপ্লেক্সের পাঁচ তলায় একটি ফ্ল্যাট কেনেন অভিনেত্রী। একই বিল্ডিংয়ের সাততলায় ফ্ল্যাট কেনেন রণবীর কাপুর। সেখানেই একত্রবাস শুরু করেন তারা।

    আরও পড়ুন
    আরও পড়ুন
     

    সেই বাড়িতেই বিয়ে হয় তাদের। ওই বাড়ির মূল্য প্রায় ৪০ কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত আলিয়া ভাট। ২০২০ সালে একটি পোশাক সংস্থা খোলেন তিনি। আলিয়ার পোশাক সংস্থার বাজারমূল্য ১৫০ কোটি রুপি। এ ছাড়া তার একটি প্রযোজনা সংস্থা রয়েছে। এদিকে সিনেমাপ্রতি আলিয়া পারিশ্রমিক নেন প্রায় ১৫ কোটি রুপি। প্রযোজনা সংস্থার নামে মুম্বইয়ের বান্দ্রায় একটি অ্যাপার্টমেন্টও কিনেছেন আলিয়া। যার মূল্য প্রায় ৩৮ কোটি।

    এ ছাড়া দেশ ও আন্তর্জাতিক স্তরের একাধিক নামি ব্র্যান্ডের প্রচার দূত অভিনেত্রী। প্রতিটি বিজ্ঞাপনে তার পারিশ্রমিক প্রায় ১০ কোটি রুপি। ২০২৫ সালের অর্থবর্ষের হিসাবে তার মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৫০ কোটি রুপি। যদিও রণবীর বেছে বেছে সিনেমা করেন। 

    খুব একটা যে ব্র্যান্ডের প্রচার মুখ আলিয়া ভাট, ঠিক তেমনটিও নয়। অভিনেত্রী বহু ধরনের কাজের সঙ্গে যুক্ত। সেদিক থেকে রণবীর কাপুর ভিন্ন। তিনি সিনেমা নিয়েই বেশি ব্যস্ত থাকেন। তিনি এ মুহূর্তে বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। তার মোট সম্পত্তির পরিমাণ ৩৪৫ কোটি রুপি। স্ত্রী আলিয়ার থেকে বেশ কিছুটা পিছিয়ে আছেন রণবীর কাপুর।

    বিনোদন ডেস্ক

  • প্রাণনাশের হুমকি রণবীরের, আতঙ্কে পরিবার

    বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং আবারও হুমকিবার্তা পেলেন। পরিচালক রোহিত শেঠির বাড়িতে হামলার পরের দিনই হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে হুমকি পান এ অভিনেতা। এবার বিষ্ণোই গ্যাংয়ের সদস্যের পরিচয়ে এক ব্যক্তি রণবীরকে ভয়েস মেসেজে পাঠিয়েছেন। সেই মেসেজে রণবীরকে ‘লাইনে না এলে ফল ভুগতে হবে’ বলা হয়েছে। তা না হলে অভিনেতার কর্মীদের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে।

    সেই ভয়েস মেসেজে রোহিত শেঠির নামও উল্লেখ করা হয়েছে। ভয়েস মেসেজে রণবীর সিংয়ের উদ্দেশে বলা হয়েছে— ‘তোমার সব কর্মীকে চিনি।’ রণবীর কথা না শুনলে যে তার কর্মীদের টার্গেট করা হবে, তেমনটিই বলা হয়েছে ওই ভয়েস মেসেজে। গণমাধ্যমসূত্রে জানা গেছে, এ হুমকি মেসেজ আসার পরেই রণবীরের বাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

    ভয়েস মেসেজে আরও বলা হয়েছে—’রণবীর সিং, তুমি উপদেশ দিতে খুব ভালোবাসো। এবার আমার কথা শোনো। তোমার অধীনে যারা কাজ করে— ম্যানেজার, স্টাফ, তাদের সব তথ্য আমাদের কাছে আছে। সরাসরি তোমাকে কিছু বলব না, আমরা ওদের আঘাত করা শুরু করব। তখনই তোমার হুঁশ ফিরবে।

    বিনোদন ডেস্ক

  • কবে থেকে শুরু হচ্ছে ‘অ্যানিম্যাল পার্ক’-এর শুটিং?

    রণবীর কাপুর অভিনীত বহুল আলোচিত ছবি ‘অ্যানিমেল’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০২৩ সালের ডিসেম্বরে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। অনেকদিন পরে হলেও আগামী ১৩ ফেব্রুয়ারি জাপানে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। মুক্তির আগেই ছবিটি নিয়ে দেশটিতে ইতোমধ্যে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। 

    সম্প্রতি জাপানে কিছু দর্শকের জন্য একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও অভিনেতা রণবীর কাপুর আগতদের সঙ্গে মতবিনিময় করেন। এই আলোচনায় তারা ছবিটির অ্যাকশন-নির্ভর জগৎ নিয়ে কথা বলেন এবং অ্যানিম্যালের সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ সম্পর্কে নতুন তথ্য শেয়ার করেন। 

    দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন, কবে থেকে ‘অ্যানিম্যাল পার্ক’-এর শুটিং শুরু হবে? এবার গল্পের পরিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। বহুল প্রতীক্ষিত এ ছবিটি নিয়ে তিনি বলেন, ‘আমার বর্তমান ছবির কাজ শেষ হলেই অ্যানিম্যাল পার্ক শুরু করব। এই পর্বে ‘অ্যানিম্যাল’ (চরিত্রের সংখ্যা) আরও বেশি থাকবে। দেখতে একই রকম দুই ভাইয়ের মধ্যে এক ভয়ংকর লড়াই নিয়ে এর গল্প আবর্তিত হবে।  সেই ভাবনা থেকেই সিক্যুয়েলের নাম অ্যানিম্যাল পার্ক ঠিক করা হয়েছে। আপাতত ২০২৭ সালের মাঝামাঝি এর শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ছবিতে রণবিজয় চরিত্রে অভিনয় করা রণবীর কাপুর জানান, এই চরিত্রে আবার ফিরে আসতে তিনি ভীষণভাবে আগ্রহী। তার উপর সিক্যুয়েলে এবার দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। 

    রণবীর বলেন, ‘সন্দীপের (পরিচালক) সঙ্গে আবার সেটে ফিরতে এবং দুই চরিত্রে অভিনয় করতে আমি মুখিয়ে আছি। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্বের শুটিংয়ের সময়ই সন্দীপের মাথায় দ্বিতীয় পর্বের ধারণা একেবারে পরিষ্কার ছিল।’ 

    একে সৃজনশীলভাবে অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করে রনবীর আরও বলেন, ‘একজন অভিনেতা হিসেবে এটা আমার জন্য ভীষণ রোমাঞ্চকর। সন্দীপ আর আমি প্রতি সপ্তাহে, মাসে নিয়মিত কথা বলি—নানা আইডিয়া নিয়ে আমাদের আলোচনা হয়। রণবিজয় ও আজিজ চরিত্রে আবার সিনেমায় ফিরতে আমি সত্যিই আর অপেক্ষা করতে পারছি না।’ 

    বিনোদন ডেস্ক

  • ধর্মীয় অনুভূতিতে আঘাত, রণবীর সিংয়ের বিরুদ্ধে মামলা

    কর্নাটকের উপকূলবর্তী অঞ্চলের চৌভুন্ডি দৈব সংস্কৃতি ও হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগ উঠেছে ‘ধুরন্ধর’খ্যাত বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় রণবীরের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেছেন আইনজীবী প্রশান্ত মেঠাল।

    কয়েক মাস আগে গোয়ার এক অনুষ্ঠানে মঞ্চে উঠে ঋষভ শেঠির সিনেমা ‘কান্তারা’র প্রশংসা করছিলেন রণবীর সিং। তখনই সিনেমায় দেখানো চামুণ্ডা দেবীর অভিনয় করে দেখাচ্ছিলেন তিনি। এমনকি চামুণ্ডা দেবীকে ‘মহিলা ভূত’ বলেও সম্বোধন করেছিলেন অভিনেতা। সেখান থেকেই সমস্যার সূত্রপাত।

    পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় রণবীর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেঠাল। অভিযোগে বলা হয়েছে— হিন্দু দেবদেবীদের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করেছেন রণবীর সিং এবং চামুণ্ডা দেবীর মতো অভিনয় করতে গিয়ে তিনি আদতে কর্নাটকের এ দেবীকে অপমান করেছেন।

    এই প্রসঙ্গে ‘কান্তারা’র পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি দর্শকাসন থেকে বারবার রণবীরকে চামুণ্ডা দেবীর নকল করতে নিষেধ করছিলেন। তবে শোনেননি অভিনেতা। ঋষভ শেঠি বলেছিলেন, আমি খুব অস্বস্তিতে পড়েছিলাম। হতে পারে এটি সিনেমা বা অভিনয়। কিন্তু যে দৈব্যকে দেখানো হয়েছে, তা খুবই পবিত্র ও সংবেদনশীল বিষয়। তাই আমি যেখানেই যাই, এই দৈব্যের নকল করতে নিষেধ করি। এই দেবদেবী আমাদের সঙ্গে খুব গভীরভাবে জড়িয়ে।

    এ ঘটনায় কটাক্ষের শিকার হন রণবীর সিং। পরে অভিনেতা ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু ক্ষমা চেয়েও নিষ্পত্তি হয়নি। তবে এফআইআর নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি অভিনেতা রণবীর সিং।

    বিনোদন ডেস্ক