Tag: রণবীর কাপুর

  • লিপস্টিক মুছে ফেল এক্ষুণি, আলিয়াকে রণবীর

    ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার অভিনেত্রী আলিয়া ভাটের লিপস্টিক পরার কায়দা দেখে চোখ কপালে উঠেছে নেট-নাগরিকদের। তার একটি ভিডিওতে রণবীর-পত্নী শেখাচ্ছেন কীভাবে বিনা ফাউন্ডেশনে রোজকার মেকআপ লুক ক্রিয়েট করা যায়। মানে অফিস বা কলেজে যাওয়ার আগেও একটুখানি সময় খরচ করে আপনি থাকবেন সুন্দরী।

    তবে ভিডিওর যে অংশটি নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে, সেটি হলো আলিয়ার লিপস্টিক পরার কায়দা। আমার আপনার মতো করে মোটেও লিপস্টিক পরেন না আলিয়া। লিপস্টিক ঠোঁটে ঘষার বদলে, ঠোঁট ঘষেন লিপস্টিকের গায়ে!

    অর্থাৎ লিপস্টিকটা সোজা ধরে থাকেন হাতে। এবার মুখ বাড়িয়ে ঠোঁট ঘুরিয়ে ঘুরিয়ে বুলিয়ে নেন লিপস্টিকের গায়ে। তারপর আঙুল দিয়ে মুছে ফেলেন অতিরিক্ত রং। এতেই নাকি বেশ ন্যাচারাল লুক আসে। 

    লিপস্টিক পরা নিয়ে আলিয়া আরেকটি বিষয় ফাঁস করলেন। তা হলো- তার এ লিপস্টিক পরা একেবারেই পছন্দ করেন না স্বামী রণবীর কাপুর। যখন প্রেমিক ছিলেন তখন থেকেই লিপস্টিক পরলেই বলতেন, মুছে ফেলো মুছে ফেলো। আমার ঠোঁটের স্বাভাবিক রংই বেশি পছন্দ তার।

    ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। যদিও কোনো আড়ম্বর ছাড়াই হয়েছিল এ বিয়ের অনুষ্ঠান। আমন্ত্রণ পেয়েছিল গুটিকয়েক। রণবীরের বাড়ি ‘বাস্তুতেই’ হয়েছিল সব আয়োজন। এরপর জুন মাসে সন্তান আসার খবর দেন আলিয়া সোশ্যাল মিডিয়ায়। নভেম্বরে রাহার মা হয়ে যান। 

    অনেকেরই ধারণা, বিয়ের আগেই সন্তানসম্ভবা হয়ে পড়েন আলিয়া। তাই জলদি-জলদি হয় বিয়ের অনুষ্ঠান। তবে এ নিয়ে মুখ খোলেননি আলিয়া বা রণবীরের কেউই। 

    কয়েক দিন আগে আলিয়া-রণবীরের বিয়েকে ‘ভুয়ো’ বলে মন্তব্য করে বসেন কঙ্গনা রানাওয়াত। নাম না করে দাবি করেন মাফিয়া ড্যাডির (পড়ুন করণ জোহর) চাপে পড়ে বিয়েটা হয়েছে। পাপা কি পরীর (আলিয়া ভাট) বদলে তাকে ট্রিলজি ফিল্ম (ব্রহ্মাস্ত্র) সিনেমা অফার করা হয়েছিল। এখন সেই ট্রিলজি স্থগিত হয়ে গেছে। আর সেই ভুয়ো স্বামী বিয়ের বন্ধন থেকে বেরিয়ে আসতে ছটফট করছেন।

    আলিয়াকে শেষ দেখা গিয়েছে ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায়; যা মুক্তি পায় ২৮ জুলাই। ১২৯ কোটি রুপি ব্যবসা করেছে সিনেমাটি।

    বিনোদন ডেস্ক

  • রণবীরকে প্রথম দেখার অনুভূতি কী ছিল, জানালেন আলিয়া

    বলিউড সেনসেশন ও রণবীর কাপুর এখন সুখী কাপল। ৫ বছর চুটিয়ে প্রেম করে তারা এখন এক ছাদের নিচে বাস করছেন। বিয়ের আট মাসেই সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া।

    বলিউড নায়িকা রণবীর কাপুরকে প্রথম দেখায় অনুভূতি কী হয়েছিল সেটি জানিয়েছেন।

    প্রথম দেখা ১৮ বছর আগে। ২০০৫ সাল, একটি সিনেমার শুটিং সেটে অডিশন টেস্ট দিতে গিয়েছিলেন কিশোরী আলিয়া। সেটা ছিল অমিতাভ বচ্চন ও রানি মুখার্জি অভিনীত ‘ব্ল্যাক’। 

    অভিনেত্রী বলেন, সেই সিনেমায় আমার জায়গা হয়নি; কিন্তু লম্বা এক তরুণের সঙ্গে দেখা হয়েছিল, তিনি রণবীর কাপুর। আমি তাকে কেবল দেখছিলাম। 

    এনডিটিভি জানিয়েছে, হলিউডে আলিয়ার প্রথম সিনেমা ‘হার্ট অব স্টোন’ নিয়ে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে স্বামীর সঙ্গে তার প্রথম দেখার মুহূর্ত জানান আলিয়া।

    এর ৯ বছর পর ২০১৪ সাল। নির্মাতা প্রযোজক করণ জোহরের শো ‘কফি উইথ করণে’ হাজির হয়ে আলিয়া বলেছিলেন, তিনি অনেক দিন ধরেই রণবীরকে পছন্দ করেন এবং তাকেই বিয়ে করতে চান।

    আলিয়ার মনের কথা রণবীর জানেন কিনা— করণের এ প্রশ্নে তিনি বলেছিলেন, আমার এ ইচ্ছা সম্পর্কে সবাই জানে। এ বিষয়ে আমি কখনো লুকোছাপা করিনি। তবে রণবীরকে এখনো সরাসরি বলা হয়নি।

    তখন সবাই ধরে নিয়েছিল, প্রেমিকা ক্যাটরিনা কাইফকে ছেড়ে আলিয়াকে রণবীর বিয়ে করতেই পারেন, তবে সেটি ঘটবে পর্দায়; কিন্তু সেটি বাস্তবে করে দেখিয়েছেন আলিয়া। বয়সে ১০ বছরের বড় রণবীরের সঙ্গে কেবল প্রেম নয়, তাকেই শেষ পর্যন্ত বিয়ে করেছেন আলিয়া।

    ক্যাটের সঙ্গে বিচ্ছেদের পর রণবীর আর আলিয়ার প্রেমের মেয়াদ ছিল পাঁচ বছর। প্রেমের ষষ্ঠ বছরে সিনেমায় জুটি বাঁধার আগেই কাপুর পরিবারের ‘আরকে হাউসে’ ২০২২ সালে দাম্পত্য জীবনে জুটি বাঁধেন আলিয়া-রণবীর।

    বিনোদন ডেস্ক

  • হঠাৎ রণবীরের প্রশংসা করে যা বললেন রাশমিকা

    রণবীর কাপুর অভিনীত অ্যানিমেলের শুটিং শেষ করে পুষ্পা ২-এর সেটে যোগ দিয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। শুটিং শেষে ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি জানিয়েছেন তিনি।

    rnrn

    ইনস্টাগ্রামে তিনি লেখেন, প্রিয় ডায়েরি, গত রাত পর্যন্ত সিনেমার নাইট শুট ছিল, যা শেষ হয়ে গেছে। আমি হায়দরাবাদে ফিরে এসেছি। আজ রাত থেকেই পুষ্পা ২-এর শুটিং শুরু করব। তবে সিনেমাটি প্রসঙ্গে কিছু বলার আগে অ্যানিমেল নিয়ে কয়েকটি কথা বলতে চাই। এ সিনেমাতে কাজ করতে পেরে আমি খুব খুশি। আচমকাই এ সিনেমার অফার এসেছিল আমার কাছে। আমি এতে কাজের সুযোগ পেয়ে উদ্ভাসিত ছিলাম। কারণ ওই টিমের সঙ্গেই আমি কাজ করতে চাইছিলাম।

    rnrn

    রাশমিকা লেখেন, আমি সম্ভবত ৫০ দিন শুট করেছি। তবে এবার সেই কাজ শেষ হয়েছে। মনের মধ্যে অদ্ভুত একটা শূন্যতা কাজ করছে। ওই সিনেমাতে যাদের সঙ্গে কাজ করেছি, তাদের জন্য বিশেষ জায়গা রয়েছে আমার হৃদয়ে।

    rnrn

    নায়িকা জানিয়েছেন, অ্যানিমেল সিনেমার সবাই ভীষণ প্রফেশনাল। সবার হৃদয় অনেক বড়। আমি বারবার তাদের জানিয়েছি, আমি কতটা খুশি। আমি তাদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে গর্বিত, সেটা বারবার বলেছিও।

    rnrn

    রণবীর কাপুরের সঙ্গে কাজ প্রসঙ্গে রাশমিকা বললেন, আরকে! প্রথমে আমি ভীষণ নার্ভাস ছিলাম। সামনে রণবীর কাপুর যে! আমাদের সিক্রেট গোপন থাকবে। তবে একটা কথা বলব, ঈশ্বর অনেক সময় নিয়ে ওকে বানিয়েছেন। উনি পারফেকট। অসাধারণ অভিনেতা উনি। দুর্দান্ত মানুষ। বাকি সব ঠিক। ক্রেজি বটে। সবটাই আমার ভালো লেগেছে।

    rnrn

    উল্লেখ্য, বর্তমানে পুষ্পা দ্য রুলের অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছেন সিনেপ্রেমীরা। তাই নায়িকার ঘোষণা শুনে উচ্ছ্বসিত পুষ্পা ভক্তরা। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে পারে পুষ্পা ২।

    বিনোদন ডেস্ক