Tag: রণবীর কাপুর

  • মা হয়ে এই বিষয়গুলো বুঝতে পারি: আলিয়া ভাট

    শৈশবের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্মৃতি আজও আলিয়া ভাটকে সতর্ক করে রাখে। গাড়ির পেছনের আসনে বসলেও তিনি নিয়মিত সিটবেল্ট ব্যবহার করেন। রাস্তায় চলাচলের সময় তার মনে এক ধরনের শঙ্কা কাজ করে, কারণ একটি দুর্ঘটনাই একসময় তার জীবনের খুব কাছের একজন মানুষকে কেড়ে নিয়েছিল।

    সম্প্রতি ভারতের একটি সড়ক নিরাপত্তাবিষয়ক অনুষ্ঠানে অংশ নেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন ও ভিকি কৌশল। সেখানে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

    আলিয়া জানান, মাত্র ১২ বছর বয়সে তিনি তার ন্যানিকে (আয়া) একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হারান। ওই নারী দীর্ঘদিন তাকে দেখাশোনা করতেন এবং পরিবারের একজন সদস্যের মতোই ছিলেন। আলিয়ার ভাষায়, তিনি শুধু ন্যানি নন, দিদির মতো একজন মানুষ ছিলেন।

    ঘটনার বর্ণনা দিতে গিয়ে আলিয়া বলেন, একদিন তার ন্যানি সঙ্গীর সঙ্গে মোটরসাইকেলে করে মন্দিরে যাচ্ছিলেন। সঙ্গীর মাথায় হেলমেট থাকলেও ন্যানির মাথায় হেলমেট ছিল না। পথে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই দুর্ঘটনা আলিয়ার মনে গভীর ছাপ ফেলে। দীর্ঘ সময় তিনি মানসিক আতঙ্কে ভুগেছেন। ঘটনার পর থেকে তার পরিবার নিরাপত্তা বিষয়ে আরও সচেতন হয়ে ওঠে। আলিয়ার মা সব সময় তাকে নিয়ে দুশ্চিন্তায় থাকতেন। এমনকি গাড়িচালককে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছিল—সিটবেল্ট ছাড়া গাড়ি চালালে চাকরি থাকবে না।

    আলিয়া বলেন, মা হওয়ার পর সেই সময়ের ভয়, উৎকণ্ঠা এবং নিরাপত্তার গুরুত্ব তিনি আরও স্পষ্টভাবে উপলব্ধি করতে পারছেন। তার কথায়, ‘এখন নিজে মা হয়ে এই বিষয়গুলো বুঝতে পারি।’

    বর্তমানে আলিয়া ভাট জীবনের নতুন এক অধ্যায় পার করছেন। কাজের ব্যস্ততার পাশাপাশি তিনি মেয়ে রাহাকে ঘিরে মাতৃত্বের সময় উপভোগ করছেন। এর আগে আলিয়া জানিয়েছিলেন, মেয়ের জন্মের পর তিনি ও রণবীর সিদ্ধান্ত নিয়েছেন—রাহাকে কখনো একা রাখা হবে না। কখনো তিনি, কখনো রণবীর সন্তানের পাশে থাকবেন; একজন কাজ করলে অন্যজন ছুটি নিয়ে মেয়ের দেখভাল করবেন।

    বিনোদন ডেস্ক

  • আমি বড় ভুল করে ফেলেছি: ক্যাটরিনা

    রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদ-পর্ব খুব একটা মসৃণ ছিল না বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। সেই সম্পর্ক থেকে বেরোতে বেশ খানিকটা সময় লেগেছিল অভিনেত্রীর। অবশেষে রণবীরেরই ভালো বন্ধু তথা সহকর্মী ভিকি কৌশলের সঙ্গে প্রেম শুরু হয় অভিনেত্রীর। ২০২১ সালের ডিসেম্বরে তারা বিয়েও করেন। গত ৭ নভেম্বর এ তারকা দম্পতি পুত্রসন্তানের বাবা-মা হন।

    ‘অজব প্রেম কি গজব কাহানি’ সিনেমায় অভিনয় করার সময়ে প্রেম শুরু করেছিলেন ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর। সেই সময় এ তারকা জুটি সম্পর্কে হাবুডুবু খাচ্ছিলেন। কিন্তু সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। একটা সময় বিচ্ছেদ হয়ে যায়। এরপর কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ভেবেছিলেন— শুধু সম্পর্কই না, নিজের কর্মজীবনও ধ্বংস হতে চলেছে তার। সম্প্রতি এক বর্ষীয়ান সাংবাদিক বিষয়টি প্রকাশ্যে এনেছেন। রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর ক্যাটরিনা কীভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন, তাও প্রকাশ্যে আনেন তিনি।

    ওই বর্ষীয়ান সাংবাদিক বলেন, আমরা যখন যশরাজ ফিল্মসের স্টুডিওতে ক্যাটরিনার সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম, তখন উনি অঝোরে কাঁদছিলেন। একটাই কথা অভিনেত্রী বলছিলেন—আমি বড় ভুল করে ফেলেছি। আমি কাজ হারাচ্ছি, আর তার জন্য আমি নিজেই দায়ী।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    রণবীরকে ভীষণ ভালোবেসেছিলেন ক্যাটরিনা কাইফ। কিন্তু তাদের সম্পর্কে কোনো বোঝাপড়া ছিল না। তাই সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেত্রী নাকি সেই দিন বলেছিলেন— আমরা আর একসঙ্গে নেই। কিন্তু ওর জন্য আমি আমার নিজের কর্মজীবন ধ্বংস করে ফেলেছি।

    সেই সাংবাদিক সম্প্রতি একটি পডকাস্টে বলেন, ক্যাটরিনা নিশ্চয়ই ভেবেছিলেন– রণবীরকে বিয়ে করে উনি কাপুর পরিবারের অংশ হয়ে উঠবেন। উনি ভেবেছিলেন— কাপুর পরিবারের বউদের নাকি অভিনয় করতে দেওয়া হতো না। তাই তিনিও বেশ কিছু সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন। পরে সেটি নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন।

    বিনোদন ডেস্ক

  • ট্রাম্পের হবু পুত্রবধূর সঙ্গে রণবীরের নাচের ভিডিও ভাইরাল

    মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বাগদত্তা বেটিনা আন্ডারসনের নাচের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ভারতের রাজস্থানের উদয়পুরে একটি জমকালো বিয়ের অনুষ্ঠানে বলিউড অভিনেতা রণবীর সিং ও ট্রাম্প জুনিয়রের বাগদত্তা বেটিনা আন্ডারসনের সঙ্গে নাচ পরিবেশন করছেন। 

    উদয়পুরের এই মেগাবাজেট বিয়ের অনুষ্ঠানটি ছিল আমেরিকা প্রবাসী ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী রামা রাজু মন্তেনার মেয়ে নেত্রা মন্তানার। সেখানেই আমন্ত্রিত অতিথি হিসেবে বেটিনা আন্ডারসনকে নিয়ে ভারত সফরে আসেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন ট্রাম্প জুনিয়র ও বেটিনা আন্ডারসন এবং তাদের খুব শিগগির বিয়ে হওয়ার কথা রয়েছে।

    রণবীরের সঙ্গে বেটিনার এ পরিবেশনা দেখে ট্রাম্প জুনিয়র মুগ্ধ হয়েছেন এবং হাততালি দিয়ে তাদের আনন্দ দেন। এই নাচের দৃশ্যটি ক্যামেরাবন্দি হওয়ার পর সামাজিক মাধ্যমে দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অনুষ্ঠানের মঞ্চে উঠে রণবীর সিং প্রথমে ট্রাম্প জুনিয়র ও বেটিনার সঙ্গে কুশলবিনিময় করেন। এরপর তিনি বেটিনা আন্ডারসনের হাত ধরে তার অভিনীত সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার জনপ্রিয় গান ‘হোয়াট ঝুমকা’-তে নাচ শুরু করেন। রণবীরের প্রাণবন্ত নাচের স্টেপ দেখে বেটিনা আন্ডারসনও দ্রুত নাচে অংশ নেন এবং মঞ্চ মাতান।

    এদিকে রণবীর সিং তার সিনেমা-পর্দার বাইরেও যে কোনো অনুষ্ঠানে তার উচ্চ উদ্দীপনা ও আকর্ষণীয় নাচের জন্য পরিচিত মুখ। অভিনেতা অক্ষয় কুমারের মতো বলিউড অভিনেতারাও রসিকতা করে তার এই বিশেষ গুণের প্রশংসা করেছেন।

    বিনোদন ডেস্ক

  • রণবীর-দীপিকার মধ্যে কি ‘দ্বন্দ্ব’ বাধিয়ে দিলেন পরিচালক?

    বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আট ঘণ্টার বেশি কাজ করবেন না। মা হওয়ার পর শর্ত রেখেছেন তিনি। এরপর থেকে একের পর এক কাজ হাতছাড়া হয়েছে অভিনেত্রীর। কটাক্ষও শুনতে হয়েছে অনেক। আবার তাকে সমর্থনও করেছেন অনেকে। এই বিতর্কে এবার ঘি ঢাললেনধুরন্ধরসিনেমার পরিচালক আদিত্য ধর।

    ধুরন্ধরসিনেমার
    ট্রেলার মুক্তি পেয়েছে, সেখানে
    একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন অভিনেতা রণবীর সিং। এমন ভয়ানক রূপে এর আগে তাকে কখনো দেখেননি দর্শকরা। তবে এর নেপথ্যে রয়েছে নাকি ১৬ থেকে ১৮ ঘণ্টার পরিশ্রম। সেই দাবি করেছেন এ সিনেমার পরিচালক আদিত্য ধর।

    ট্রেলার মুক্তি অনুষ্ঠানে পরিচালক বলেন, অভিনেতা থেকে শুরু করে প্রত্যেকেই টানা দেড় বছর ধরে দিনে ১৬ থেকে ১৮ ঘণ্টা করে কাজ করেছেন। কিন্তু এরপরও কেউ একবারও নিয়ে কোনো অভিযোগ তোলেননি।

    আদিত্য ধর যখন মন্তব্য করছিলেন, ঠিক তখন তার পাশেই দাঁড়িয়েছিলেন দীপিকার স্বামী রণবীর সিং। তাই নতুন করে বিতর্ক ঘনীভূত হয়েছে। রণবীর সিনেমার সবার প্রশংসা করতেই মন্তব্য করেছিলেন পরিটালক।

    কিন্তু সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের দাবিদীপিকাকে খোঁচা দিতেই মন্তব্য করেছেন আদিত্য ধর।

     

    উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। এরপর থেকে কন্যা দুয়াকে সময় দেবেন বলে ঠিক করেছেন তিনি। তাই শর্ত রেখেছিলেনআট ঘণ্টার বেশি কাজ করবেন না অভিনেত্রী। এই শর্তের কারণে দক্ষিণী সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার সিনেমাস্পিরিটথেকে বাদ পড়েছন তিনি। এমনকিকল্কি ২৮৯৮ এডি সিনেমার সিকুয়েল থেকেও নাকি একই কারণে বাদ পড়েছেন তিনি। মুহূর্তে দীপিকা ব্যস্ত রয়েছেন বলি বাদশাহ শাহরুখ খানের সিনেমাকিংনিয়ে।

    বিনোদন ডেস্ক

  • ২০ বছরের ছোট নায়িকার সঙ্গে রোমান্স, প্রশংসা করে যা বললেন রণবীব

    বলিউড অভিনেতা রণবীর সিং ও উঠতি অভিনেত্রী সারা অর্জুনকে নিয়ে তৈরি সিনেমা ‘ধুরন্ধর’-এর টিজার প্রকাশের পর থেকেই আলোচনার ঝড় উঠেছে। একদিকে রণবীর সিং ও অর্জুন রামপালকে নতুন রূপে দেখে ভক্তরা উচ্ছ্বসিত, অন্যদিকে রণবীরের সঙ্গে তার চেয়ে ২০ বছরের ছোট অভিনেত্রী সারা অর্জুনের ঘনিষ্ঠ প্রেম ও রসায়ন নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে বিতর্ক।

    পর্দায় বয়সের এত বড় ব্যবধান সত্ত্বেও তাদের প্রেমের দৃশ্য নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন রণবীর। সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘হাঁটুর বয়সি নায়িকাদের সঙ্গে জুটি বাঁধা কি বলিউডে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে?’ অবশেষে এই সমালোচনা ও বয়সের ব্যবধান নিয়ে এক অনুষ্ঠানে মুখ খুললেন অভিনেতা।

    ঘনিষ্ঠ দৃশ্যে সারা অর্জুনের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে রণবীর সমালোচকদের জবাব না দিয়ে বরং সহ-অভিনেত্রীর প্রতিভাকেই সামনে আনলেন। তিনি বলেন, ‘এই ছবিতে সারা প্রকাণ্ড চরিত্র। কিছু মানুষ এমনই হয়, বাচ্চা হলেও তারা প্রকাণ্ড।’

    পর্দায় তাদের রোমান্স এবং সারা অর্জুনের সাবলীলতা প্রসঙ্গে রণবীর তাকে হলিউড অভিনেত্রী ডাকোটা ফ্যানিংয়ের সঙ্গে তুলনা করেন। রণবীর বলেন, ‘সে যেন এটা করার জন্যই জন্মেছে। তার অভিনয় দেখলে মনে হবে, এর আগে সে ৫০টি ছবিতে অভিনয় করে ফেলেছে।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সহকর্মীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে রণবীর আরও বলেন, ‘মানুষ ও শিল্পী হিসেবে সে খুবই উঁচু মানের। আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে সে একজন। তার জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে।’

    প্রসঙ্গত, দক্ষিণী চলচ্চিত্র জগতে সারা অর্জুন বেশ সুপরিচিত নাম। অভিনেতা জয় অর্জুনের মেয়ে সারা একসময় শিশুশিল্পী হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। এর আগে হিন্দি ছবি ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হস্টেল’ এবং ‘ব্ল্যাক ফ্রাইডে’-এর মতো সিনেমাতেও তাকে দেখা গেছে।

    বিনোদন ডেস্ক

  • ‘গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট’ নিয়ে যা বললেন রণবীর কাপুর

    বলিউড অভিনেতা রণবীর কাপুর নিজেকে সবসময় আড়ালে থাকতে পছন্দ করেন। তাই সামাজিক মাধ্যমে তার কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। তবে এবার জানা গেল অভিনেতার রয়েছে এক গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যার কথা নিজেই ফাঁস করে দিলেন তিনি।

    সম্প্রতি দুবাইয়ে এক লাক্সারি রিয়েল এস্টেট প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্ত্রী অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে হাজির হয়েছিলেন রণবীর কাপুর। দুজনেই ছিলেন জমকালো পোশাকে। রণবীর কাপুর পরেছিলেন নেভি ব্লু স্যুট, আর আলিয়া ভাট ঝলমল করছিলেন সোনালি গাউনে। দুজনে একসঙ্গে নেচেছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার জনপ্রিয় গান ‘বদতমিজ দিল’-এ। এ ছাড়া সেখানেই ‘গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট’ নিয়ে কথা বলেন রণবীর কাপুর। 

    এ অভিনেতা বলেন, আমি অফিসিয়ালি ইনস্টাগ্রামে নেই। তবে একটা ফিনস্টা অ্যাকাউন্ট আছে, যেটি কেউ জানে না। পৃথিবীতে অনেক অসাধারণ মানুষ আছেন, যাদের কাজ আমি গোপনে ফলো করি। 

    কিন্তু অফিসিয়ালি ইনস্টাগ্রামে থাকলে নিজের জীবন সবার সামনে তুলে ধরার একটা দায় তৈরি হয়, যা আমি কখনোই চাই না। আমার সিনেমাই আমার আসল প্ল্যাটফর্ম। আমি সেখানে নিজেকে দেখাতে চাই— ইনস্টাগ্রামে নয় বলে জানান রণবীর কাপুর।

    রণবীর কাপুর স্বীকার করেছেন, তার এই ‘ফিনস্টা’য় কোনো ফলোয়ার নেই। এমনকি স্ত্রী আলিয়া ভাটকেও ফলো করতে দেন না। মজার ছলে আলিয়া বলেন, ও আমাকে পর্যন্ত ফলো করতে দেয় না। ওর ওই অ্যাকাউন্টে মোটে দুটো রিল আছে। যেটি ও আর দুজন ছাড়া কেউ দেখবে না। রণবীর বলেন, ও যদি আমার ওই অ্যাকাউন্ট ফলো করে, তবে সবাই জেনে যাবে সেটি আমার।

    উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের কন্যা রাহা জন্ম নেয় সে বছরের নভেম্বরে। ২০২৩ সালের বড়দিনে প্রথমবার জনসমক্ষে মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন এ তারকা দম্পতি।

    বিনোদন ডেস্ক

  • কোনো ছেলে প্রস্তাব দিলে রণবীর মেরে তাড়াবে: আলিয়া

    বাবা হওয়ার পরে রণবীর কতটা বদলেছেন, তা নিয়ে আগেও একাধিক সাক্ষাৎকারে কথা বলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্না সঞ্চালিত এক অনুষ্ঠানে আবার বাবা ও মেয়ের রসায়ন নিয়ে কথা বললেন অভিনেত্রী।

    কন্যা রাহাকে নাকি চোখের আড়াল করতে চান না অভিনেতা রণবীর কাপুর। কোনো ছেলে যদি কোনো রকমের প্রস্তাব দিতে আসে, তবে তাদের লাথি মেরে তাড়াবেন বলে জানিয়েছেন অভিনেতা। এমন কথাই জানালেন আলিয়া ভাট। সেই সঙ্গে তাদের বাবা-মেয়ের সম্পর্কে কতটা বদল এসেছে, সে কথাও জানিয়েছেন অভিনেত্রী।

    সম্পর্কে স্বামী-স্ত্রী হলেও তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব রয়েছে বলে জানান অভিনেত্রী। প্রথম থেকেই তাদের সম্পর্ক এমনই। কখনই নাটকীয় রোম্যান্সে ভরা নয়। আলিয়া বলেন, আমি ওকে বিয়ে করেছি। কারণ ও আমার সঙ্গে দারুণভাবে মিশতে পারে। আমরা আবার পরস্পরের সঙ্গে খুনসুটি করতেও খুব ভালোবাসি। সেটাই খুব স্বাভাবিক দুজনের মধ্যে।

    রণবীর বাবা হিসাবে কেমন—এমন প্রশ্নের উত্তরে আলিয়া ভাট বলেন, সঙ্গী হিসাবে খুবই অলস গোছের রণবীর। খুব বেশি উচ্ছ্বাস বা উত্তেজনা নেই তার মধ্যে। কিন্তু বাবা হিসাবে খুবই সতর্ক থাকেন তিনি। অভিনেত্রী বলেন, আমাদের বাড়িতে যদি কোনো ছেলে আসে, তাহলে নির্ঘাত রণবীর তাকে লাথি মেরে তাড়িয়ে দেবে।

    এর আগে এক সাক্ষাৎকারে রণবীর কাপুর বলেছিলেন, আমার অভিনয়ের সফর বা ছবির থেকেও আমার সন্তান আমার জীবন বেশি বদলে দিয়েছে। সন্তানের জন্যই কিছু পরিবর্তন এসেছে জীবনে। বাবা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলেও জানান রণবীর কাপুর। সন্তানের মা-বাবারাই কেবল এ অনুভূতি বুঝবেন বলে জানান এ অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • রণবীরের সঙ্গে শয্যাদৃশ্য বদলে দিয়েছে অভিনেত্রীর জীবন

    বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেছিলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। এ নিয়ে বলিপাড়া থেকে শুরু করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের কটাক্ষও কম সইতে হয়নি তাকে।

    কিন্তু অভিনেত্রী মনে করেন, রণবীরের সঙ্গে ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করেই জীবন রাতারাতি বদলে গিয়েছিল তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই জানান তৃপ্তি দিমরি।

    ‘বুলবুল’ ও ‘লায়লা মজনু’র মতো সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী। খ্যাতি আসে ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করার পর। এ সিনেমাটি বক্স অফিসে সফল হলেও, সমালোচিত হয়েছিল। নারীবিদ্বেষী তকমাও পেয়েছিল এ সিনেমা। একটি দৃশ্যে রণবীর তার জুতা চাটতে বলেছিলেন তৃপ্তি দিমরিকে। সেই দৃশ্য নিয়েও হইহই পড়ে গিয়েছিল।

    তৃপ্তি বলেন, ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করার পরেই দর্শক তার পুরোনো সিনেমাগুলো দেখা শুরু করেছিলেন। তিনি বলেন, আমার জীবন একেবারে বদলে গিয়েছিল ‘অ্যানিমেল’ সিনেমার পর। এ সিনেমা আমার কাছে আশীর্বাদের মতো। ‘লায়লা মজনু’র জন্য যে পরিচিতি পাওয়ার আশা করেছিলাম, তা ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করে পেয়েছিলাম বলে জানান এ অভিনেত্রী।

    তিনি বলেন, রণবীর কাপুরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয় মোটেই সহজ ছিল না। তবে তারচেয়েও কঠিন ছিল অন্য আরেকটি দৃশ্য। সেই দৃশ্যে তিনি নিজের চরিত্রটির আসল পরিচয় প্রকাশ করেছিলেন রণবীরের সামনে।

    অভিনেত্রী বলেন, কিছুতেই সংলাপ মনে রাখতে পারছিলেন না তিনি। চোখে পানি আসছিল তার। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন রণবীর। অতিরিক্ত কাজের চাপের জন্যই তিনি সংলাপ মনে রাখতে পারছিলেন না বলে জানান তৃপ্তি দিমরি।

    তার চরিত্রটি স্বল্পদৈর্ঘ্যের ছিল বলে খ্যাতি পাওয়ার আশা করেননি অভিনেত্রী। কিন্তু পরিচালক সন্দীপ রেড্ডী বঙ্গা আত্মবিশ্বাসী ছিলেন। তাকে সাহস জুগিয়েছিলেন। পরিচালক নাকি দাবি করে বলেছিলেন— তার জন্য এ সিনেমা খুবই ভালো ফলাফল নিয়ে আসবে। সত্যিই উনি ঠিক কথাই বলেছিলেন বলে জানান তৃপ্তি দিমরি।

    বিনোদন ডেস্ক

  • মেয়ের জন্মের পরেই যে সিদ্ধান্ত নিয়েছিলেন আলিয়া

    এ মুহূর্তে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর দুজনেই এক সিনেমায় অভিনয় করছেন। সিনেমার নাম ‘লাভ অ্যান্ড ওয়ার’। শুটিং রাতে। তাই দুজনকেই রাতটা বাইরে কাটাতে হয়।

    যদিও অভিনেত্রী আলিয়া এ মুহূর্তে তার জীবনের এক নতুন অধ্যায় পার করছেন। একদিকে যেমন তার পেশাগত ব্যস্ততা তুঙ্গে, অন্যদিকে তিনি তার মেয়ে রাহার মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন। সম্প্রতি তার এ ব্যস্ততা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

    আলিয়া ভাট তার মেয়ে রাহার সঙ্গে সময় কাটানোর জন্য নিজের জীবনধারা নতুন করে সাজিয়েছেন। সন্তান জন্মের পর অভিনেত্রী বেশ কিছু দিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন। কিন্তু তার পেশাজীবনের ব্যস্ততা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে আলিয়া তার স্বামী রণবীর কাপুরের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়ে আসছেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    আলিয়া বলেন, মেয়ের জন্মের পরেই আমরা একটা সিদ্ধান্তে আসি যে, মেয়েকে কখনো একা ছাড়ব না । রাহাকে কখনো আমি দেখব, আবার কখনো রণবীর দেখবে। যার যখন কাজ থাকবে, অন্যজন ছুটি নিয়ে সন্তানকে কাছে রাখব।

    অভিনেত্রী বলেন, আমরা দিনের পুরোটা সময় তার সঙ্গে থাকি। তবে রাহা নিজেও ব্যস্ত, ওর বিভিন্ন ক্লাস থাকে। দাদু-দিদার কাছে যায়। খেলতে যায়। আমার পরিবার ও সহকারীসহ এতগুলো লোক সহযোগিতা না করলে কিছুতেই সম্ভব হতো না বলে জানান আলিয়া ভাট।

    বিনোদন ডেস্ক

  • কানে আলিয়ার ক্যারিশমা, রাহার দেখভালে রণবীর

    ৭৮তম ‘কান চলচ্চিত্র উৎসব’ শেষ হয়েছে। গত ১৩ মে থেকে শুরু হওয়া এ উৎসব চলে ২৪ মে পর্যন্ত। প্রতিবারের মতো এবারও লালগালিচায় দেখা গেছে বলিউড তারকাদের। এ বছরও সেই আগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়েনি। কার কেমন সাজ-পোশাক তা নিয়ে উৎসুক থাকেন দর্শকরাও। এবারও ব্যতিক্রম নয়। এর মধ্যেই কানের মঞ্চে তার ক্যারিশমা দেখিয়েছেন আলিয়া ভাট। এ মুহূর্তে কান উৎসবে ব্যস্ততায় অভিনেত্রী। অন্যদিকে মুম্বাইয়ে রাহাকে সামলাচ্ছেন রণবীর কাপুর।

    বর্তমান সময়ে পুরুষের পাশাপাশি নারীরাও সমানতালে কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। সাধারণত নারীরা সন্তান ও সংসার নিয়ে ব্যস্ত থাকেন, এমন চিত্রই দেখা যায় হরহামেশা। কিন্তু তারকাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটে না। আর অভিনেতা রণবীর যেন মোটেও তেমনটা নন। অন্তত স্ত্রী আলিয়ার কান জয়ের সময় তিনি যেভাবে বাবার দায়িত্ব পালন করেছেন, তা সত্যিই প্রশংসাযোগ্য। নেটিজেনরা তো অভিনেতাকে ‘সুপারড্যাড’ তকমা দিয়েই ফেলেছেন।

    আপাতত কান উৎসবের মঞ্চে ব্যস্ত আলিয়া ভাট। প্রথমবার অভিষেকেই বাজিমাত করেছেন তিনি। প্রথম দিনের ফ্লোরাল পোশাকের ভিন্টেজ লুক মন ছুঁয়েছে সবার। আবার দ্বিতীয় দিনে গুচির শাড়ি পরে অনুরাগীদের নজর কেড়েছেন অভিনেত্রী।

    এদিকে মা যখন কানের মঞ্চে ব্যস্ত, তখন মুম্বাইতে বাবার দেখভালে দিব্যি দিন কাটছে ছোট্ট রাহার। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তেমনটিই দেখা গেছে। যেখানে দেখা মিলেছে—  রোববার দুপুরে বাবার সঙ্গে কীভাবে সময় কাটাচ্ছে রাহা। 

    এদিন মেয়েকে নিয়ে মুম্বাইয়ের মাউন্ট মেরি গির্জায় যান অভিনেতা। গির্জায় ঢুকে বেশ কিছুক্ষণ বাবা ও মেয়ে সময় কাটান। এ সময় রণবীরের পরনে ছিল হালকা গেঞ্জি, প্যান্ট ও মাথায় টুপি। ছোট্ট রাহার পরনে গোলাপি ও সবুজের মিশেলে ফ্রক। পায়ে স্নিকার্স।

    সামাজিক মাধ্যমে দেওয়া ভিডিওটি যেন বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে যায়। স্ত্রীর অনুপস্থিতিতে যেভাবে মেয়ের দায়িত্ব পালন করছেন রণবীর, তা দেখে মুগ্ধ নেটিজেনরা। কেউ কেউ তো আবার রণবীরকে ‘সুপারড্যাড’ তকমাও দিয়ে বসেছেন। রণবীরের সঙ্গে প্রায়ই দেখা যায় রাহাকে। বেশিরভাগ সময় সে বাবার কোলই জড়িয়ে থাকতে দেখা যায় খুদেকে। কেউ কেউ বলেন, রাহা নাকি বাবাকেই বেশি পছন্দ করেন। 

    যদিও সন্তান জন্মের আগে রণবীর-আলিয়া নাকি সিদ্ধান্ত নিয়েছিলেন— সন্তানকে নিজেরাই বড় করবেন। এ ক্ষেত্রে কোনো ন্যানির সাহায্য নেবেন না। সে কারণে মা না থাকলে বাবা, আর বাবা ব্যস্ত থাকলে মায়ের সঙ্গে সময় কাটে রাহার।

    উল্লেখ্য, এর আগে শোনা গিয়েছিল পাক-ভারত যুদ্ধের কারণে কান চলচ্চিত্র উৎসবে এ বছর যোগ দেবেন না, সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন। কিন্তু আবার সেই সিদ্ধান্ত বদল করেন অভিনেত্রী। পরিকল্পনা অটুট রাখেন। সব আলোচনা নস্যাৎ করে ফ্যাশনের শহর ফ্রান্সের উদ্দেশে রওনা দেন আলিয়া ভাট। ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আগামী দিনে দেখা যাবে আলিয়াকে। তার সঙ্গে রয়েছেন রণবীর কাপুর ও ভিকি কৌশলও।

    বিনোদন ডেস্ক