Tag: মোশাররফ করিম

  • কুরবানির ঈদে বড়পর্দা কাঁপাতে প্রস্তুত মোশাররফ-রাজ-ফারিণের ‘ইনসাফ’

    খালি গায়ে পেছন ফিরে বসে আছেন নায়ক, পাশে অস্ত্রধারী বেশ কয়েকজন যুবক। এমন একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পরিচালক সঞ্জয় সমদ্দার। ছবিতে যে নায়ক বসে আছেন, তার নাম শরিফুল রাজ–বর্তমান সময়ে বাংলাদেশের সিনেমার অন্যতম শীর্ষ নায়ক। ছবিটি তার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ইনসাফ’-এর।

    এই ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা দেবেন জীবন্ত কিংবদন্তি মোশাররফ করিম। আর রাজের বিপরীতে অভিনয়ের মধ্যে প্রথমবার ফর্মুলা সিনেমার নায়িকা হিসেবে হাজির হবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

    ‘ইনসাফ’ সিনেমা থেকে রাজের সে ছবিটি প্রকাশের পর মুহূর্তেই তা চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে। তবে শরিফুল রাজ এখনো এ প্রসঙ্গে চুপ। যেন তিনি একেবারেই কথা বলতে চান প্রেক্ষাগৃহে, তার আগে নয়।

    তবে ‘ইনসাফ’ সিনেমার নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেছেন, ‘কুরবানির ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে আমাদের। একটি গানের শুটিং বাকি আছে। আগামী সপ্তাহেই হবে শুটিং। সঙ্গে চলছে সম্পাদনাও। সব ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবো।’

    নির্মাতা সঞ্জয় সমদ্দারের বড়পর্দায় আবির্ভাব টালিউডের সিনেমা ‘মানুষ’ দিয়ে। সে ছবিতে নায়ক ও প্রযোজক ছিলেন পশ্চিমবঙ্গের অভিনেতা জিৎ।

    বিনোদন ডেস্ক

  • এবার ‘ইব্রাহিম বক্স’ রূপে বড়পর্দায় আসছেন মোশাররফ করিম

    প্রেক্ষাগৃহে চলছে কিংবদন্তি অভিনেতা মোশাররফ করিমের সিনেমা ‘চক্কর ৩০২’। ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমা দেখতে মাল্টিপ্লেক্সে হুমড়ি খেয়ে পড়ছেন সিনেমাপ্রেমীরা। ‘চক্কর ৩০২’-এর বেশিরভাগ শো-ই হাউজফুল যাচ্ছে। এর মধ্যেই পাওয়া গেল মোশাররফ করিমের নতুন সিনেমার খবর।

    জানা গেছে, সদ্যই আরও একটি ছবির কাজ শেষ করতে যাচ্ছেন এই অভিনেতা। সরকারি অনুদানের এ ছবিটির নাম ‘কুরকাব’। ছবিটি পরিচালনা করেছেন ‘কমলা রকেট’ খ্যাত পরিচালক নূর ইমরান মিঠু।

    ছবিটির শুটিং শেষের দিকে জানিয়ে সম্প্রতি পরিচালক মিঠু গণমাধ্যমকে বলেছেন, ‘আর মাত্র এক দিনের শুটিং করলেই আমাদের সিনেমার শুটিং পুরোপুরি শেষ হবে। গত বছর আমরা এই সিনেমার শুটিং শুরু করেছিলাম। আমরা চেয়েছিলাম, চুপচাপ কাজটা শেষ করতে। যেভাবে পরিকল্পনা ছিল ঠিক সেভাবেই এগিয়েছি।’

    শাহাদুজ্জামানের ‘ইব্রাহিম বক্সের সার্কাস’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে এ সিনেমা। সিনেমায় ‘ইব্রাহিম বক্স’ চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম।

    এর আগে শাহাদুজ্জামানের দুটি ছোটগল্প ‘মৌলিক’ এবং ‘সাইপ্রাস’ অবলম্বনে নূর ইমরান মিঠু নির্মাণ করেছিলেন সিনেমা ‘কমলা রকেট’। সে সিনেমায় মফিজুল চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। এই চরিত্রে অভিনয়ের তাকে শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। তবে চরিত্রটি কোনভাবেই কৌতুকাত্মক ছিল না উল্লেখ করে মোশাররফ করিম পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানান।

    এদিকে ‘চক্কর ৩০২’-এর পর মোশাররফ করিমের আরো কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে সরকারি অনুদানের সিনেমা ‘বিলডাকিনি’ বাংলা নববর্ষে মুক্তি পেতে পারে। সিনেমাটির মুক্তি এর আগে কয়েক দফা পিছিয়েছে। এছাড়া নিয়ামুল মুক্তার সিনেমা ‘বৈদ্য’র শুটিং অনেক আগেই শেষ করেছেন মোশাররফ করিম। তবে এই সিনেমা কবে নাগাদ মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

    বিনোদন ডেস্ক

  • মোশাররফ করিমের সঙ্গে ঈদের দুই নাটকে ঊর্মী

    মোশাররফ করিমের সঙ্গে ঈদের দুটি একক নাটকে কাজ করলেন উঠতি অভিনেত্রী কাম মডেল ঊর্মী আহমেদ। নাটক দুটি হলো-‘বউ ভাড়া হবে ‘ ও ‘সানগ্লাস ফ্যামিলি’। একটি প্রচার হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে অন্যটি আরটিভিতে। ঊর্মী বলেন, ‘এই নাটক দুটিতে সুযোগ দেওয়ার জন্য পরিচালক মোঃ জাকিউল ইসলাম রিপন ভাইয়ের কাছে কৃতজ্ঞ।’

    তিনি আরও বলেন, ‘মোশাররফ করিম ভাইয়ের মতো অত বড় অভিনেতার সাথে কাজ করতে পারা ভাগ্যের ব্যাপার। তার সাথে কাজ করতে গিয়ে প্রথম প্রথম ক্যামেরার সামনে খুব ভয় কাজ করেছিল। তিনিই আমাকে সহজ করে দিয়েছেন। কাজ করতে গিয়েই মনে হয়েছে, তিনি শুধু একজন বড় অভিনেতাই নন, একজন ভালো মানুষও।’

    উল্লেখ্য, ছোটবেলা থেকেই মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততা ঊর্মীর। মূলত, অভিনেত্রী শাবনূরের অভিনয় দেখেই মিডিয়ার প্রতি দুর্বলতা কাজ করে তার। যুক্ত হন গ্রুপ থিয়েটারে। রেজানুর রহমানের এথিক থিয়েটারে কাজ করছেন নিয়মিত। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে গেছেন সমান তালে। এলএলবি সম্পন্ন করে বর্তমানে একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে প্র্যাকটিস করছেন জজ কোর্টে।

    এর বাইরে শিশুদের প্রতি ভালোবাসার তাগিদ থেকেই গড়ে তুলেছেন শিশু সংগঠন-বর্ণমালা শিশু কিশোর মেলা। মূলত, শিশুদের নিয়েই বেশি ব্যস্ত এখন তিনি।

    তিনি বলেন, ‘আজকের শিশুই দেশের ভবিষ্যৎ। শিশুরা মানবিক হবে, নৈতিকতা শিখবে সর্বোপরি দেশকে ভালবাসবে-এমনটিই আমি চাই। মৃত্যুর আগ পর্যন্ত আমি শিশুদের নিয়েই কাজ করতে চাই।’ 

    বিটিভিতে মাহফুজা আক্তারের প্রযোজনায় কাজী নজরুল ইসলামে ‘মেঘবালিকা’ নাটকের মাধ্যমেই ছোটপর্দায় অভিষেক ঊর্মী আহমেদের। এরপর নাটক, টিভিসিসহ ইউনিসেফের অসংখ্য সমাজ সচেতনতামূলক প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। রায়হান রাফির ‘ফ্রাইডে’ সিনেমায় অভিনয় করাকে তিনি তার ক্যারিয়ারে ইতিবাচক হিসেবে মনে করেন। ‘পিনিক’ সিনেমায় আদর আজাদের ছোট বোনের চরিত্রে অভিনয় করেও অনেক প্রশংসিত হয়েছেন তিনি। 

    ঊর্মী অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে- লাভ এন্ড রিভেন্স, মুক্তি, শুভযাত্রা, বাবার সম্বল, বাবা আর নেই, প্রবাসী ছেলের কোরবানি, বয়রা বউ শাশুড়ি, নিঃশ্বাস, অসহায় বউ, প্রবাসী তিন বউ, শুয়ের মত সোজা, টিকটকার বউ, বৃষ্টি এলো প্রেম এলো অন্যতম।

    বিনোদন ডেস্ক

  • শাকিব-নিশোদের চ্যালেঞ্জ জানাতে তৈরি মোশাররফ করিম

    ঈদকে সামনে রেখে জমে উঠেছে বাংলাদেশের সিনেমা অঙ্গন। ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’ ও সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমার টিজার এরই মধ্যে প্রকাশিত হয়েছে। এবার সে ধারায় প্রকাশ্যে এলো মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ সিনেমার টিজার।

    শরাফ আহমেদ জীবন পরিচালিত ‘চক্কর ৩০২’ সরকারি অনুদানে নির্মিত। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় মুক্তি পাওয়া টিজারে মোশাররফ করিমকে পাওয়া গেল গোয়েন্দা চরিত্রে।

    টিজার দেখে বোঝা যায়, হত্যা রহস্য ঘিরে আবর্তিত হবে গল্প। যেখানে উঠে আসবে জীবনের নানান অন্ধকার দিক। সব মিলিয়ে টিজারটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।

    এর আগে সিনেমার গল্প নিয়ে পরিচালক জীবন বলেন, ‘গল্পটা আমাদের নিজেদের গল্প, দেশের গল্প। একটা মানুষের সম্পর্কের গল্প। দর্শক যদি গল্পের সঙ্গে, চরিত্রের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারে তাহলে সিনেমাটি পছন্দ করবে। এখানে কোনো চ্যালেঞ্জ দেখছি না।’

    সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, তারিন জাহান, সুমন আনোয়ার, শাশ্বত দত্তসহ আরও অনেকে।

    বিনোদন ডেস্ক

  • ভারতে মুখোমুখি মোশাররফ-চঞ্চল, ভাগ্য হাসবে কার?

    দেশের অন্যতম শক্তিমান দুই অভিনেতা মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী। দেশের গণ্ডি ছাড়িয়ে ভারতেও নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তারা। এর স্বীকৃতিস্বরূপ এবার ভারতের মর্যাদাপূর্ণ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে একই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন মোশাররফ ও চঞ্চল।

    প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ দিয়ে টালিউডে যাত্রা শুরু হয় চঞ্চল চৌধুরীর। সৃজিত মুখার্জি পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুবাদে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সমালোচক বিভাগে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন তিনি।

    একই বিভাগে মোশাররফ করিম মনোনয়ন পেয়েছেন ‘হুব্বা’ সিনেমার জন্য। ব্রাত্য বসু পরিচালিত এই সিনেমায় হুগলীর গ্যাংস্টার হুব্বা শ্যামলের চরিত্রে নিজের অভিনয়ের জাদু দেখিয়েছেন বাংলাদেশ এই শক্তিমান অভিনেতা। 

    এ বিভাগে মোশাররফ, চঞ্চলের সঙ্গে আরও আছেন আবির চট্টোপাধ্যায় (বাদামি হায়েনার কবলে), অঞ্জন দত্ত (চালচিত্র এখন), চন্দন সেন (মানিকবাবুর মেঘ) ও পরাণ বন্দ্যোপাধ্যায় (বেলাইন)।

    এদিকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে বাংলাদেশের নিয়মিত মুখ জয়া আহসান ‘বহুরূপী’ সিনেমায় অভিনয় করে মনোনয়ন পেয়েছেন। এ পর্যন্ত ফিল্মফেয়ারে চারবার পুরস্কৃত হওয়া জয়া এবার পঞ্চম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সামনে দাঁড়িয়ে। সেরা অভিনেত্রী বিভাগে তার সঙ্গে মনোনয়ন তালিকায় আরও আছেন অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানী মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)।

    আগামী ১৮ মার্চ কলকাতায় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

    বিনোদন ডেস্ক

  • আসছে তানিয়ার খুচরা পাপী

    নাটকের অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এরইমধ্যে ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি শেষ করলেন ‘খুচরা পাপী’ নামে একটি নাটকের শুটিং। 

    এতে তিনি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে জুটি বেঁধেছেন। এর আগেও এই জুটি একাধিক দর্শপ্রিয় নাটক উপহার দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আবারও জুটি বাঁধলেন তারা। 

    নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন, পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। পরিচালক জানান, আসছে ঈদে বেসরকারি একটি টেলিভিশনে নাটকটি প্রচার হবে।

    তানিয়া বৃষ্টি বলেন, ‘ঈদের কাজ শুরু করেছি। এর মধ্যে একাধিক নাটকের কাজ শেষ করেছি। এটিও তার মধ্যে একটি। নাটকের গল্পটি অনেক সুন্দর। ঈদের সময় যেমন মানুষ নাটক বেশি দেখে, আনন্দে সময় কাটাতে চায়, এটি তাদের জন্য সেরকম একটি নাটক, যা থেকে আনন্দ ও বার্তা দুটোই পাবে।’ 

    মোশাররফ করিমের সঙ্গে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘তার সঙ্গে যতগুলো নাটকে অভিনয় করেছি প্রত্যেকটি নাটকে অভিনয়ের জন্য ভীষণ সাড়া পেয়েছি। আমার কাছে তিনি অভিনয়ের পাঠশালা। তার সঙ্গে যতই কাজ করি ততই আমি আমার নিজেকে সমৃদ্ধ করি। এবারও আমরা জুটি বেঁধেছি। এ নাটকটি বেশ সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস। কাজটি নিয়ে খুব আশাবাদী আমি।’

    আনন্দনগর প্রতিবেদক

  • এবার ‘দানবীয়’ রূপে আসছেন মোশাররফ করিম

    পরিচালক সঞ্জয় সমদ্দার ‘ইনসাফ’ নামে নতুন সিনেমা মাধ্যমের আবারও নির্মাণে ফিরছেন। সিনেমাটি নায়ক হিসেবে থাকবেন শরীফুল রাজ। এতে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। 

    জানা গেছে, ইতোমধ্যে চুক্তি সাক্ষর সম্পন্ন করেছেন এই দুই তারকা। 

    এবার জানা গেল, শরীফুল রাজের নায়িকা হিসেবে এই সিনেমায় তাসনিয়া ফারিণের থাকার কথা রয়েছে। তবে বিষয়টি নিশ্চিত করে কিছু জানাননি পরিচালক সঞ্জয় সমদ্দার।  জানিয়েছেন, বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে কথা চলছে। চূড়ান্ত হলেই জানাবেন। 

    সঞ্জয় সমদ্দার বলেন, একটা সিনেমা নির্মাণের আগে তো অনেকের সঙ্গেই কথা হয়। অডিশন পর্ব হয়। এর মধ্যে থেকে যার সঙ্গে ব্যাটেবলে মিলে যায় তখনই তাকে কাস্ট করা হয়। আমি এখন সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছি। 

    জানা গেছে, অ্যাকশন থ্রিলার গল্পে ‘ইনসাফ’ সিনেমায় রাজ ও মোশাররফ করিমকে ভিন্ন লুকে দেখা যাবে। এতে দানবীয় ভয়ঙ্কর রূপে মোশাররফ করিম হাজির হবেন। যে মোশাররফ করিমকে ইতোপূর্বে কখনই দেখা যায়নি। 

    সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই ‘ইনসাফ’র শুটিং শুরুর কথা রয়েছে। বড় কোনো উৎসবে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলেই ইঙ্গিত দিয়েছেন নির্মাতা।

    পরিচালক সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা এটি।  তার প্রথম সিনেমা ‘মানুষ’। এতে অভিনয় করেন কলকাতার সুপারস্টার জিৎ। ওটিটি ও টিভি নাটক নির্মাণেও মেধার পরিচয় দিয়েছেন এই নির্মাতা। 

    বিনোদন ডেস্ক

  • সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘বিলডাকিনি’ মুক্তি পাচ্ছে না

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত ‘বিলডাকিনি’ ছবিটি আজ সারা দেশে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ছবিটি প্রচারের মাঝপথেই হঠাৎ থমকে গেল। টালিউডের শক্তিমান অভিনেতা মোশাররফ করিম ও পার্নো মিত্র অভিনীত ছবিটি তাই আজ মুক্তি পাচ্ছে না।

    গত ১০ জানুয়ারি ছবিটির প্রথম পোস্টার উন্মোচন করেন অভিনেতা মোশাররফ করিম। নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনি অবলম্বনে নির্মাণ করা হয়েছে ‘বিলডাকিনি’।

    এর আগে সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘বিলডাকিনি’ ২৪ জুলাই মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। এটি নিশ্চিত করেছিলেন নির্মাতা ফজলুল কবীর তুহিন। কিন্তু হঠাৎ করে তিনি ঘোষণা করলেন, অনিবার্য কারণবশত আমরা ছবিটি মুক্তি দিতে পারছি না। দর্শকদের কাছে আমরা বিনীতভাবে ক্ষমাপ্রার্থী। তবে আশা করছি আসন্ন কোনো একটি উৎসব কেন্দ্র করে মুক্তি পাবে ‘বিলডাকিনি’।

    ‘বিলডাকিনি’ ছবিটিতে মোশাররফ করিম ও পার্নো মিত্র ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক, মাহবুবুর রহমান, তিথি, মেহেদী হাসান সোমেন প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • মোশাররফের কণ্ঠে সিনেমার গান

    জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এবার তিনি সিনেমার জন্য গান গাইলেন। গানের শিরোনাম ‘ভালো ভালো লাগে না’। এটি তারই অভিনীত। 

    ‘বিলডাকিনি’ নামে একটি সিনেমায় ব্যবহৃত হবে। সিনেমাটি পরিচালনা করেছেন ফজলুল কবীর তুহিন। গানটির কথা ও সুর করেছেন অভিনেতা নিজেই। সম্প্রতি এটি প্রকাশ হয়েছে। 

    এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, এটি আসলে সিনেমার জন্যই লিখেছিলাম এমন নয়। অনেক আগে থেকেই এ গানটি গাওয়া হতো। নিজের মতো করেই লিখে সুর করেছিলাম। নির্মাতা জানালেন সিনেমায় গানটি ব্যবহার করতে চান এবং আমার কণ্ঠেই রেকর্ড করতে চান। এরপর না করিনি। গেয়ে ফেললাম।

    কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে বিলডাকিনি। এতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী পার্ণো মিত্র। সিনেমাটি ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটি নিশ্চিত নয়। 

    আনন্দনগর প্রতিবেদক

  • বছর শেষে ওটিটিতে ব্যস্ত মোশাররফ করিম

    বছরের শেষ দিকে এসে ওটিটি’র কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অক্টোবরে মুক্তি পায় তার অভিনীত ভৌতিক গল্পের ওয়েব সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’। এ সিরিজে প্রথমবার ভৌতিক গল্প নিয়ে হাজির হন এ অভিনেতা।

    এরপর ২৪ ডিসেম্বর রাতে মুক্তি পায় তার অভিনীত আরও একটি ভৌতিক সিরিজ ‘২ষ’। চার পর্বের এ সিরিজে তিনি ‘ভাগ্য ভালো’ নামের পর্বটিতে অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন নুহাশ  হুমায়ূন।

    ২৬ ডিসেম্বর মুক্তি পায় মোশাররফ করিম অভিনীত আরও একটি ওয়েব ফিল্ম ‘অ-পুরুষ’। এটি যৌথভাবে পরিচালনা করেছেন জসিম মন ও তাইফুর জাহান আশিক।

    বছরের শেষ দিন মুক্তির কথা রয়েছে মোশাররফ করিম অভিনীত ওয়েব ফিল্ম ‘অন্ধকারের গান’। ফিল্মটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

    বিনোদন ডেস্ক