Tag: মোশাররফ করিম

  • কেন সেদিন দিলীপ কুমারকে পেয়েও কথা বলেননি মোশাররফ করিম

    জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম নাটক, সিনেমা কিংবা ওটিটি সিরিজ— সব মাধ্যমেই তার অভিনয়ে অগণিত ভক্ত-অনুরাগী রয়েছেন। ভক্তরা তাকে এক নজর দেখার জন্য পাগল। সুযোগ পেলেই তার সঙ্গে ছবি তোলেন, অটোগ্রাফ নেন এবং কথা বলেন। প্রিয় এ অভিনেতাকে একনজর দেখতে পাওয়া হয়ে ওঠে এক বিশেষ মুহূর্ত বিশেষ স্মৃতি।

    সেই মোশাররফ করিম যখন কোনো অভিনেতার  ভক্ত হন, তখন তার আচরণটাই বা কেমন হওয়া উচিত? সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাব দেন এ অভিনেতা।

    নিজের জীবনের সেই স্মরণীয় অভিজ্ঞতার কথা শোনালেন অভিনেতা মোশাররফ করিম। সেই অভিজ্ঞতার কেন্দ্রে রয়েছেন ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। অভিনয়জীবনের বহু আগে থেকেই দিলীপ কুমারের অভিনয়ের ভক্ত ছিলেন তিনি। তবে প্রিয় অভিনেতাকে সামনে পেয়েও তার সঙ্গে ছবি তোলা কিংবা পরিচিত হওয়ার চেষ্টা করেননি মোশাররফ করিম; বরং ইচ্ছা করেই দূরত্ব বজায় রেখেছিলেন তিনি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ১৯৯৫ সালে তিন দিনের সফরে ঢাকায় এসেছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। সেই সফর ঘিরে তখন দেশের সাংস্কৃতিক অঙ্গনে ছিল ব্যাপক উৎসাহ ও উন্মাদনা। ‘সুপারস্টার’ হিসেবে পরিচিত এ অভিনেতার ঢাকা সফর ঘিরে মানুষের আগ্রহ ছিল তুঙ্গে। তাকে ঘিরে সেই সময়ের উন্মাদনাও ছিল দেখার মতো। 

    সফরের একপর্যায়ে তিনি এফডিসি পরিদর্শন করেন। সেদিন এফডিসিতে ছিল মানুষের উপচেপড়া ভিড়। রাজনৈতিক ব্যক্তিত্বদের আত্মীয়স্বজন, চলচ্চিত্রসংশ্লিষ্ট মানুষ এবং অনেক দর্শকের উপস্থিতিতে পুরো এলাকায় ভিড় জমে যায়। এমনকি অনেক শিল্পীও তার সঙ্গে দেখা করার সুযোগ পাননি। কিন্তু সাধারণ মানুষের মধ্যেও ছিল তাকে একনজর দেখার আগ্রহ।

    সেই সময় তরুণ মোশাররফ করিম ছিলেন নাট্যকেন্দ্রের সদস্য। থিয়েটারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দিলীপ কুমারের সফরের সময় ওসমানী মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে নাট্যকেন্দ্রের হয়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন মোশাররফ করিম। ফলে দিলীপ কুমারকে খুব কাছ থেকে দেখার সুযোগ পান তিনি।

    তিনি বলেন, বাংলাদেশে একবার দিলীপ কুমার এসেছিলেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি আসলে প্রেমের মধ্যে থাকতে চাই। দিলীপ কুমার যে অভিনেতা, তার অভিনয়ের মধ্যে থাকতে চাই। তার যে বাস্তবতা, তার মধ্যে ঢুকে পড়ে আমার ইলিউশনকে নষ্ট করতে চাইনি। মোহকে ভাঙতে চাইনি। তেমনই আমি যদি মোশাররফ করিমের ভক্ত হতাম, তার অভিনয়ের যে মুগ্ধতা, তার মধ্যে থাকতে চাইতাম।

    মোশাররফ বলেন, আমি তখন নাট্যকেন্দ্রের সদস্য। তরুণ বয়স। ওই সময়ে ওসমানী মিলনায়তনে আমাদের দায়িত্ব পড়ে স্বেচ্ছাসেবী হিসেবে। হঠাৎ দেখি, স্বপ্নের মানুষ দিলীপ কুমার চোখের সামনে। অনেকে সেদিন কাছে গিয়ে ছবি তুলেছেন। আমি দূর থেকে দেখেছি। ছবি তোলা বা কাছে যাওয়া সম্ভব ছিল। তারপরও দূর থেকে, আবার কাছ থেকেও তাকে দেখছি। একদম সামনে যাইনি, ছবি তুলিনি।

    বিনোদন ডেস্ক

  • কলকাতার ঘটনা নিয়ে মুখ খুললেন মোশাররফ করিম

    জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে, ভারতের কলকাতায় তিনি ও তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত লোকজন চড়াও হওয়ার চেষ্টা করেছে। 

    প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর মঙ্গলবার (১৬ জুন) এক ফেসবুক পোস্টে এমনটি জানিয়েছিলেন। প্রসঙ্গটি নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা নিজেই। সেখানে বলার মতো তেমন কিছু ঘটেনি বলে জানান তিনি।  

    খবর ছড়ায়, সোমবার (১৫ জুন) রাত ১০টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকায় স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগের কিছু লোক তাকে ‘লাল বদর’ বলে গালাগাল করতে থাকে এবং তার দিকে তেড়ে যায়। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন মোশাররফ করিম। 

    এই অভিনেতা গণমাধ্যমকে বলেন, ‘যেভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটি ছড়িয়েছে, আসলে তেমন না। ফেসবুকে নানা কথাই রং চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, ততটুকু এই ঘটনায় নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।’ 

    কলকাতায় যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ঘুরতে পছন্দ করি। সে হিসেবেই কলকাতায় আসা। তিন চার দিনের মধ্যেই ঢাকায় ফিরব।

    বিনোদন ডেস্ক

  • কলকাতায় আ.লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি

    দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সম্প্রতি ভারতের কলকাতায় এ অভিনেতা ও তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত লোকজন চড়াও হওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। 

    প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর মঙ্গলবার (১৬ জুন) এক ফেসবুক পোস্টে এমনটি জানিয়েছেন। 

    তার দেওয়া তথ্যানুযায়ী, সোমবার (১৫ জুন) রাত ১০টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকার কস্তুরী হোটেলের সামনে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগের কিছু লোক তাকে ‘লাল বদর’ বলে গালাগাল করতে থাকে এবং তার দিকে তেড়ে যায়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে দেন। 

    তবে এ ঘটনার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত মোশাররফ করিম বা তার স্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

    বিনোদন ডেস্ক

  • ‘একটু বিস্কুট দে ভাই, ক্ষুধা লাগছে’

    গত বছরের মে মাসে মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-তে সাদিয়া আয়মান এবং মোশাররফ করিম একসাথে অভিনয় করেছেন। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত এই সিরিজটিতে মোশাররফ করিমের আটজন স্ত্রীর একজন হিসেবে সাদিয়া আয়মান অভিনয় করেছেন। 

    সেই ‘বোহেমিয়ান ঘোড়া’ বা অন্য কোনো সিরিজে অভিনয়ের সময়ে টানা কাজে ব্যস্ত থাকায় খেতে পারেননি মোশাররফ করিম। যে কারণে সাদিয়া আয়মানের কাছে এসে খাবার খেতে চান অভিনেতা। 

    সেই স্মৃতি চারণ করে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সম্প্রতি বলেছেন, ‘তো আমরা কেউই ওভাবে মানে যাই পাচ্ছি বিস্কুট বা কেক, কফি এভাবেই খেয়ে খেয়ে আমরা সিন করছি। তো একটা সময় মোশাররফ ভাই হয়তোবা অনেকক্ষণ না খাওয়া ছিল; না খাওয়া বলতে হয়তোবা সিনের মধ্যে ছিল তো, তো সে এসেই বলল যে, ‘আমাকে একটু কেক বা বিস্কুট দে ভাই, আমি তো রোজা রাখিনাই, ক্ষুধা লাগছে।’

    অভিনেত্রীর আরও বলেন, ‘আমি একজন মানবিক মানুষ, নিজেকে মানবিক মানুষ বলতেই পছন্দ করি। আমার মনে হয় আমি আমার আম্মুর মতো হয়েছি। আমার চেহারা আমার আম্মুর মতোই। যদি কেউ মনে করে যে আমার আম্মুকে কেউ কখনো দেখেনি, কেমন হবে দেখতে ধরেন আমারই একটু ওল্ডার ভার্সন আরকি।’

    তিনি বলেন, ‘আমার মনে হয় যে আমি আগে অনেক অধৈর্যশীল ছিলাম, প্রচণ্ড অধৈর্যশীল ছিলাম, অনেক চঞ্চল ছিলাম, অনেক স্পিডে কথা বলতাম। এখন আস্তে আস্তে আমি অনেক নিজেকে পরিণত করছি। তো এটাই। আমার মনে হয় যে আমি মিডিয়াতে কাজ করার পর থেকে আমি আরও ধৈর্যশীল হয়েছি।’

    বিনোদন ডেস্ক

  • মোশাররফ করিমের ঈদের নাটক ‘কিপ্টে কারে কয়’

    বিনোদন জগতের ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার ঈদের নাটকে অভিনয় করেছেন ‘কিপ্টে কারে কয়’।

    এ নাটকের মাধ্যমে অভিনেতা বুঝিয়ে দিয়েছেন—কিপ্টেমি কত প্রকার ও কী কী। সেই সঙ্গে উদাহরণসহ বুঝিয়ে দিয়েছেন তিনি। ‘কিপ্টে কারে কয়’ শিরোনামের এ নাটকটি দর্শকদের দেখতে চোখ রাখতে হবে দীপ্ত টিভিতে। 

    ‘কিপ্টে কারে কয়’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রোবেনা রেজা জুঁই, শামীম জামান ও তাবাসসুম মিথিলা প্রমুখ। 

    এ নাটকটি নির্মাণ করেছেন শামীম জামান। নাটকে তাকে দেখা যাবে বাড়িওয়ালার ছেলের চরিত্রে। অন্যদিকে ভাড়াটিয়ার চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। 

    ‘কিপ্টে কারে কয়’ নাটকটি প্রসঙ্গে নির্মাতা শামীম জামান বলেছেন, আমি অভিনেতা হলেও নির্মাতা হিসাবেও আমাকে কিছু কিছু নাটক নির্মাণ করতে হয়। এবারের ঈদেও তাই করেছি। তিনি বলেন, এবার ‘কিপ্টে কারে কয়’ নাটকে মোশাররফ করিম ও জুঁইয়ের অভিনয় দর্শককে মুগ্ধ করবে বলেই আমার বিশ্বাস।’ 

    এদিকে শামীম জামান শিগগির নির্মাণ করতে যাচ্ছেন আহমেদ শাহাবুদ্দিনের রচনায় নতুন ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। এতে অভিনয় করবেন মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • ‘উৎসব’ নির্মাতার নতুন সিনেমায় মোশাররফ-চঞ্চল!

    গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া তারকাবহুল সিনেমা ‘উৎসব’ ব্যাপক সাড়া ফেলেছিল। তথাকথিত কমার্শিয়াল ঘরানার সিনেমা না হলেও বক্স অফিসে বাজিমাত করে নির্মাতা তানিম নূরের ‘উৎসব’। এবার নতুন সিনেমা নির্মাণের কাজে হাত দিয়েছেন তিনি। প্রয়াত হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে তিনি বানাচ্ছেন ‘বনলতা এক্সপ্রেস’।

    গেল সপ্তাহে সামাজিক মাধ্যমে প্রকাশিত ৫২ সেকেন্ডের একটি মোশন ভিডিওতে সিনেমার নাম ঘোষণা করা হয়। দেখা গেছে, একটি ট্রেন ছুটে চলছে এবং ব্যাকগ্রাউন্ডে বাজছে অর্থহীনের ‘চাইতেই পারো’ গানটি।

    ভিডিওতে লেখা রয়েছে- ‘আগামী রোজার ঈদে আসছে আরেক ছায়াছবি, এবার সাথে রয়েছে দ্য ম্যাজিশিয়ান হুমায়ূন আহমেদ। উৎসবের পর তানিম নূরের বনলতা এক্সপ্রেস, ট্রেন মিস করবেন না কিন্তু।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জানা গেছে, ‘বনলতা এক্সপ্রেসের’ কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে একঝাঁক তারকাকে। তার মধ্যে রয়েছেন-মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ ও সাবিলা নূর। তবে আনুষ্ঠানিকভাবে এখনও অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়নি।

    গত ঈদুল আজহায় প্রায় একযুগ পর বড়পর্দায় একসঙ্গে ধরা দেন মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’ সিনেমায় অল্প সময়ের জন্য দেখা দেন তারা। এবার ‘বনলতা এক্সপ্রেস’-এ তাদের একসঙ্গে দেখতে মুখিয়ে দর্শক।

    নির্মাতা তানিম নূর জানিয়েছেন, মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী দুজনকেই এই সিনেমায় চান তিনি।

    নির্মাতা সূত্রে জানা গেছে, বর্তমানে চলছে ছবিটির চিত্রনাট্য লেখার কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর থেকে শুরু হবে ‘বনলতা এক্সপ্রেস’-এর শুটিং।

    প্রসঙ্গত, দেশের দুই ঝানু অভিনেতা মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীকে এর আগে তৌকির আহমেদের ‘রূপকথার গল্প’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে।

    বিনোদন ডেস্ক

  • মোশাররফ নয় এবার ‌‘হুব্বা’ পরিচালকের নতুন সিনেমায় চঞ্চল

    মোশাররফ করিমের ‘হুব্বা’ সিনেমার পর এবার নতুন সিনেমায় নাম লিখতে চলেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও নির্মাতা ব্রাত্য বসুর নতুন সিনেমা ‘শেকড়’-এ। পরিচালক চঞ্চল চৌধুরীকে এ সিনেমায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী সেপ্টেম্বরে বেনারসে ‘শেকড়’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এরপর টানা বোলপুরে ও কলকাতায় শুটিং হবে। ২০২৬ সালের জানুয়ারিতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।

    ‘হুব্বা’তে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অভিনেতা মোশাররফ করিম। তবে এবার নতুন সিনেমায় থাকছেন চঞ্চল চৌধুরী বলে জানিয়েছেন নির্মাতা।

    একটি সূত্র জানায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘শেকড়’। প্রধান চরিত্রে রয়েছেন সীমা বিশ্বাস ও লোকনাথ দে। আর এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরী।

    ‘শেকড়’ সিনেমায় চঞ্চল চৌধুরী ছাড়াও থাকছেন পৌলমী বসু, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসুয়া মজুমদার, অনুজয় চট্টোপাধ্যায়, আরেক রাজনৈতিক ব্যক্তিত্ব নারায়ণ গোস্বামীকে। এ ছাড়া আরও দেখা যাবে রাজনৈতিক নেতা কুণাল ঘোষ। ‘কর্পূর’-এর পর কুণালের দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে ‘শেকড়’।

    ‘শেকড়’ সিনেমাটির প্রযোজনায় রয়েছেন ফিরদৌসুল হাসান। এতে সংগীত পরিচালনায় থাকছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দুটি গ্রামের এক বৃদ্ধ ও বৃদ্ধার চরিত্র ঘিরে এগিয়ে যাবে গল্প। যে দুটি চরিত্রে লোকনাথ ও সীমাকে পাওয়া যাবে। এ সিনেমাতেও কুণাল রাজনীতিকের চরিত্রে। লোকনাথ যে বৃদ্ধের চরিত্রে, তার ছেলের ভূমিকায় থাকবেন চঞ্চল চৌধুরী এবং ছেলের বউয়ের চরিত্রে থাকবেন পৌলমী।  

    ‘শেকড়’ সিনেমা প্রসঙ্গে পরিচালক ব্রাত্য বসু বলেন, আমি মনে করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য ‘চিরন্তন’ ও ‘আমি’— এই গল্প দুটি ২০২৫ সালে নিয়ে এসেছি। চিত্রনাট্য আমি লিখেছি। সংলাপ লেখায় সাহায্য করেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। বিভূতিভূষণের লেখায় অসম্ভব মানবিক আবেদন থাকে। 

    তিনি বলেন, আমার মনে হয়েছে— এই যে সামাজিক চিৎকার চলছে, সেটা মানুষের আত্মাকে কোথাও ক্ষইয়ে দিচ্ছে। শিল্পের মাধ্যমে যদি এই আত্মার পুনর্জীবন করতে হয়, তাহলে চিরন্তন মানবিকতার কাছেই আমাদের ফিরে যেতে হবে।

    বিনোদন ডেস্ক

  • পাগলুর মায়া হলেন সাফা

    দীর্ঘদিন পর মোশাররফ করিমের সঙ্গে জুটি হিসাবে নতুন নাটকে কাজ করলেন সাফা কবির। এ অভিনেত্রী এখন খুব বেছে বেছে কাজ করছেন। ফলে নাটকের সংখ্যা কমে গেছে।

    সম্প্রতি তিনি শুটিং শেষ করলেন ‘পাগলু’ নামের একটি নাটকের। এতে বয়সকে পাত্তা না দিয়ে তারুণ্যে ভেসে চলতে চাওয়া এক তরুণের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার জীবনের গল্প নিয়েই নির্মিত হয়েছে এ নাটক।

    এটি পরিচালনা করেছেন সালমান রহমান খান। নির্মাতা জানান, শুটিং শেষ হয়েছে, এখন নাটকটি রয়েছে সম্পাদনার টেবিলে। শিগগিরই এটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে মুক্তি পাবে। নাটকে হাস্যরসের মাধ্যমে এক সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। 

    এতে ‘মায়া’ চরিত্রে দেখা যাবে সাফা কবিরকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পটি দারুণ। এটি কমেডি ধাঁচের একটি গল্প, এর মধ্য দিয়ে একটি বার্তা দেওয়া হয়েছে। মোশাররফ ভাইয়ের সঙ্গে এর আগেও অনেক কাজ করেছি। আশা করছি, এ নাটকেও আমাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে।’

    এ জুটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘দর্শক যে মোশাররফ করিমকে দেখতে পছন্দ করেন, এ নাটকে সেই চেনা অভিনেতাকে ফিরিয়ে এনেছি। সাফা কবিরও অনেকদিন পর তার সঙ্গে কাজ করছেন। তাদের জুটি নিয়েও ভালোলাগার জায়গা আছে। আশা করছি দর্শকের নাটকটি ভালো লাগবে।’ 

    সেজান নূরের চিত্রনাট্যে নাটকটিতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, জাবেদ গাজী প্রমুখ।

    আনন্দনগর প্রতিবেদক

  • অভিনয় ছাড়তে চান মোশররফ করিম, জানালেন পছন্দের পেশা

    নন্দিত অভিনেতা মোশাররফ করিম বহু দর্শকপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে জয় করেছেন দর্শকের হৃদয়। শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরেও তার অভিনয় পৌঁছে গেছে প্রশংসার কেন্দ্রে।

    তবে এতসব অর্জনের মাঝেও মাঝে মাঝে অভিনয় ছেড়ে দেওয়ার চিন্তা করেন এই গুণী অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন তিনি।

    মোশাররফ করিম বলেন, মাঝে মাঝে মনে হয় অভিনয় ছেড়ে দেব। কিন্তু ১০-১২ দিনের বেশি ঘরে বসে থাকতে পারি না। তখন বুঝি, এটা ছাড়া আমি আর কিছু করতে পারি না। আসলে আমি অন্য কিছু উপভোগও করি না।

    তবে অভিনয়ের বাইরে তার কিছু সৃজনশীল আগ্রহ রয়েছে, যার মধ্যে লেখালেখি ও সাংবাদিকতার প্রতি রয়েছে বিশেষ টান। মোশাররফ বলেন, চাকরি করার কথা ভাবতেই পারি না। কিন্তু লেখালেখি করতে ইচ্ছে করে, সাংবাদিকতা করতেও ইচ্ছা করে। অনেক আগেই ভাবতাম, তারিক ভাইয়ের (তারিক আনাম খান) ইন্টারভিউ নিই। আবার হায়াত ভাইয়ের (আবুল হায়াত) দীর্ঘ ইন্টারভিউ নেওয়ার ইচ্ছাও জাগে মাঝে মাঝে।

    সাংবাদিকতাকে তিনি কেবল পেশা হিসেবে নয়, এক ধরনের সৃজনশীলতা হিসেবেও দেখেন। মোশাররফ করিম বলেন, সাংবাদিকতার সৃজনশীলতা হচ্ছে একজন মানুষকে বের করে নিয়ে আসা যায়, উপলব্ধি সম্পর্কে জানা যায়। আলাপ-আলোচনা কী আসলে, আলাপ-আলোচনা হচ্ছে—আমি নিজে সমৃদ্ধ হব, সেই আলোচনা দেখে বা পড়ে অন্যরাও সমৃদ্ধ হবে, আনন্দিত হবে। নতুন দিক সম্পর্কে জানতে পারবে। কোনো দিন অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করতেও পারি। এই পেশাকে আমি ভীষণ শ্রদ্ধাও করি। 

    এদিকে আন্তর্জাতিক মঞ্চেও তার উপস্থিতি অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিতব্য ‘৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫’-এ প্রদর্শিত হবে মোশাররফ করিম অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত–দ্য সার্কেল’।

    মাহমুদুল হাসান টিপুর পরিচালনায় তৈরি এই চলচ্চিত্রে মোশাররফ করিমের পাশাপাশি অভিনয় করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী রেবেনা রেজা জুঁই।

    বিনোদন ডেস্ক

  • ডালাস উৎসবে মোশাররফ করিমের ‘আবর্ত’

    যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে আয়োজিত ‘৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫’-এ নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত-দ্যা সার্কেল’। মাহামুদুল হাসান টিপু পরিচালিত ২৪ মিনিটের এই চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই দম্পতি।

    এর চিত্রনাট্য লিখেছেন কাজী আসাদ। চিত্রগ্রহণে দানিয়েল ড্যানি এবং শিল্প নির্দেশনায় ছিলেন থিউফেলাস স্কট।

    ‘আবর্ত’ প্রদর্শিত হবে উৎসবের দ্বিতীয় দিন, ২ আগস্ট স্থানীয় সময় রাত ৮টা৩০ মিনিটে, ডালাসের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টার এন্ড ক্যাফেতে।

    অভিনেত্রী জুঁই জানান, ‘বাংলাদেশের উপকূলবর্তী এক নারীর নীরব সংগ্রাম, সামাজিক চাপ এবং বৃত্ত ভেঙে মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে এটি নির্মিত।’ 

    এই উৎসবে ২৩৮টি আন্তর্জাতিক চলচ্চিত্রের মধ্য থেকে মাত্র ৪টি স্বল্পদৈর্ঘ্য নির্বাচিত হয়েছে, তার মধ্যে ‘আবর্ত’ একটি। একই সেশনে প্রদর্শিত হবে ভারতের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে নির্মিত সৃজিত মুখার্জি পরিচালিত জীবনীভিত্তিক ফিচার ফিল্ম ‘পদাতিক’।

    বাংলাদেশের পর্যটন নির্ভর নির্জন এক সৈকতের পাশে অবস্থিত ছোট একটি কাঁকড়া ভাজার দোকানকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘আবর্ত’র গল্প।

    বিনোদন ডেস্ক