Tag: মোশাররফ করিম

  • মোশাররফ করিমের সঙ্গে অভিনয় প্রসঙ্গে যা বললেন শখ

    আজ থেকে আট বছর আগে ‘রক’ নামে একটি নাটকে মোশাররফ করিম ও অভিনেত্রী আনিকা কবির শখকে একসঙ্গে দেখেছিলেন দর্শক। নাটকটি পরিচালনা করেন মাইদুল রাকিব। এরপর আর নতুন কোনো নাটকে তারা একসঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেননি। দীর্ঘদিন পর আবারও জুটিবদ্ধ হয়ে ফিরেছেন এ দুই অভিনয়শিল্পী। 

    rnrn

    সম্প্রতি ‘চৌধুরী’ নামে একটি নাটকের শুটিং শেষ করেন তারা। এটিও পরিচালনা করেন মাইদুল রাকিব। মূলত সময়ের সঙ্গে সঙ্গে বিত্তবান হয়ে উঠলে মানুষ কীভাবে বদলে যান, হাস্যরসাত্মকভাবে সেটিই এ নাটকে তুলে ধরেছেন পরিচালক। 

    rnrn

    এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকের গল্পটি দারুণ। চেষ্টা করেছি ভালো কিছু করতে। আশা করি দর্শক দেখলে মজা পাবেন।’ 

    rnrn

    আনিকা কবির শখ বলেন, ‘দীর্ঘদিন পর মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে কাজ করেছি। পুরোনো অনেক স্মৃতি মনে পড়ে গেল। নতুন যে কাজটি করেছি আশা করি সবার পছন্দ হবে।’ 

    rnrn

    ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে এ নাটকটি আজ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। 
    rnএদিকে ঈদুল ফিতরের একাধিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন মোশাররফ করিম। তার অভিনীত একাধিক নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত কয়েকটি নতুন সিনেমা। অন্যদিকে আনিকা কবির শখও নাটকে অনিভয় নিয়ে ব্যস্ত হওয়ার চেষ্টা করছেন। ঈদুল ফিতরের নতুন নাটকে তাকে দেখা যেতে পারে বলে জানা গেছে।

    বিনোদন ডেস্ক

  • সব সময়ই দর্শকদের ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করি

    সময়ের ব্যস্ত অভিনেতাদের মধ্যে অন্যতম মোশাররফ করিম। টিভি নাটক, ওয়েব কনটেন্ট ও সিনেমা-তিন মাধ্যমেই কাজ করছেন সমানতালে। বিশেষ করে সিনেমা নিয়ে ভারতের কলকাতায়ও তার ব্যস্ততা চোখে পড়ার মতো। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

    rnrn

    * বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

    rnrn

    ** ‘মহানগর-২’ নামে ওয়েব সিরিজের শুটিং শেষ করলাম। ‘রঙ্গিলা’ নামে একটি নতুন নাটকের কাজও শেষ করেছি। এ ছাড়া নতুন কয়েকটি নাটক ও ওয়েব সিরিজের কাজ শুরু করব। সিনেমা নিয়েও ব্যস্ততা রয়েছে।

    rnrn

    * কোন কোন সিনেমা নিয়ে ব্যস্ত আছেন এখন?

    rnrn

    ** নেয়ামূল মুক্তার পরিচালনায় ‘বৈদ্য’ নামে একটি সিনেমার শুটিং করেছি। এ সিনেমার কাজ করতে পুরো ইউনিটকে বেশ কষ্ট করতে হয়েছে। এ ছাড়া আরও দুটি সিনেমার কাজ শেষ করেছি। নতুন সিনেমার কাজ নিয়েও কথা হচ্ছে।

    rnrn

    * আপনার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর খবর কী?

    rnrn

    ** ‘গাঙকুমারী’ ও ‘বিলডাকিনি’ নামে দুটি সিনেমার শুটিং অনেক আগেই শেষ হয়েছে। সিনেমা দুটি নির্মাণ করেছেন ফজলুল হক তুহিন। এগুলো কবে নাগাদ মুক্তি পাবে নিশ্চিত বলতে পারছি না। এ ছাড়া কলকাতার ‘গু-কাকু’ ও ‘হুব্বা’ নামে দুটি সিনেমার কাজও শেষ। এ সিনেমা দুটিও শিগ্গির মুক্তি দেওয়া হবে।

    rnrn

    * সিনেমার ব্যস্ততার জন্য কী নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন?

    rnrn

    ** বিষয়টি এমন নয়। আগেও যে খুব বেশি নাটকে অভিনয় করা হতো বিষয়টি এমনও ছিল না। অভিনয় নিয়মিত করি, তবে সেটি এখন টিভি নাটক, ওটিটি, ওয়েব ফিল্ম নামে হয়তো বলা হয়। বিশেষ দিবসের নাটক করেছি। একক কয়েকটি নাটক আগামীতে প্রচার করা হবে শুনেছি। সব মাধ্যমের কাজ নিয়েই ব্যস্ত আছি বলা চলে।

    rnrn

    * ঈদুল ফিতরের কাজও শুরু করেছেন?

    rnrn

    ** ঈদের জন্য নির্মিত সকাল আহমেদের ‘সাদা সাদা কালা কালা’ ও ‘সব দোষ হোসেন আলীর’ নামে দুটি নাটকের শুটিং শেষ করেছি। এ ছাড়া ‘জাস্ট মৌমিতা’, ‘সিগারেটের শেষ অংশ’, ‘লতিফ দপ্তরি’, ‘ঘুম’, ‘রঙ্গিলা’সহ কয়েকটি নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে।

    rnrn

    * নতুন চরিত্র নিজের ভেতর কীভাবে ধারণ করেন?

    rnrn

    ** সব সময়ই চেষ্টা করি দর্শকদের ভিন্ন কিছু দেওয়ার। একজন অভিনয়শিল্পীর এটাই তো কাজ। তবে এখানে নির্মাতার ভূমিকা বেশি। পাশাপাশি গল্পকারের অবদানও রয়েছে। নির্মাতা আমাকে যে চরিত্রে অভিনয় করার কথা বলেন তা নিজের ভেতর ধারণ করার চেষ্টা করি। কতটা পারি দর্শক তা বলতে পারেন।

    হাসান সাইদুল 

  • পকেটমার দলের সদস্য মোশাররফ করিম!

    ক্যারিয়ারে কখনো চোর, কখনো মানবহিতৈষী, কখনো পাড়ার মাস্তান, কখনো বা বোকাসোকা মানুষ-এ রকম নানা চরিত্রে অভিনয় করে প্রশংসিত মোশাররফ করিম। এবার তিনি নাটকে ক্যানভাসার চরিত্রে হাজির হচ্ছেন। যেখানে তিনি আসলে পকেটমার গ্রুপের একজন সদস্য। নাটকের নাম ‘রঙিলা’। এটি পরিচালনা করেছেন যুবায়ের ইবনে বকর। প্রযোজনা করেছেন সিএমভি।

    rnrn

    নাটকের গল্পে দেখা যাবে, দলের দুই সদস্যকে নিয়ে গ্রামে-গঞ্জে লায়লা নাচ-গানের পাশাপাশি বিভিন্ন পণ্য ফেরি করে বেড়ায় মোশাররফ। মূলত সে ক্যানভাসার। তার দলে একটি মেয়ে নাচে। সে ক্যানভাস করে, আরেকটি ছেলে উপস্থিত দর্শকদের পকেটমারায় ব্যস্ত থাকে। এভাবেই চলতে থাকে তাদের ব্যবসা। কিন্তু দলে বিভেদ তৈরি হয় নৃত্যশিল্পীকে নিয়ে।
    rnদলের সদস্য ক্যানভাসার ও পকেটমার দুজনেই মেয়েটিকে প্রেমিকা হিসাবে দাবি করে। এ নিয়ে তৈরি হয় ঝামেলা।

    rnrn

    এ নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকটির গল্প কৌতুকধর্মী হলেও বাস্তবে কিন্তু এ রকম ঘটনা হরহামেশাই ঘটে। মানুষকে ঠকিয়ে সব কেড়ে নিচ্ছে প্রতারকরা। সেটাই নাটকে ফুটিয়ে তোলা হয়েছে। অভিনয় করে ভালো লেগেছে। আমার বিশ্বাস, দর্শকও নাটকটি দেখে সচেতন হবেন।’ নাটকটি শিগ্গির প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান। এদিকে মোশাররফ করিম বর্তমানে টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়ে ব্যস্ত আছেন।

    rnrn

     

    বিনোদন ডেস্ক