Tag: মাহি

  • আমি এমপি নির্বাচিত হলে গল্পটা অন্যরকম হতো: মাহি

    ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়েন তিনি। 

    rnrn

    ভোটে হেরে গেলেও সেই সময় এলাকার উন্নয়ন এবং গণমানুষের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে নির্বাচনের পর প্রেক্ষাপট বদলেছে, নায়িকা ফিরেছেন নিজের পেশা চিত্রজগতে।

    rnrn

    কিন্তু রাজনীতি ও সিনেমার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন মাহি। তিনি বলেন, যদি আমি জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হতাম তা হলে গল্পটা অন্যরকম হতো। আমি তখন নিজ নির্বাচনি এলাকাতে থাকতাম। এমন হতো না যে, নির্বাচিত হওয়ার পর আমি পুরোদমে সিনেমার কাজে ব্যস্ত হয়ে সবসময় ঢাকাতেই অবস্থান করতাম।

    rnrn

    তিনি আরও বলেন, যেহেতু আমি নির্বাচিত হইনি, এখন আমাকে নিজের পেশা সিনেমাতেই ফিরতে হবে। কারণ আমার প্রথম পরিচয় আমি একজন অভিনেত্রী। এটা আমার রুটি-রুজি। তবে এটির মাধ্যমেও মানুষের সঙ্গে নিজের কাজ দিয়েই সম্পৃক্ত থাকা যায় বলেও বিশ্বাস করেন তিনি। রাজনীতি ও সিনেমা সমান তালে চলতে থাকবে বলেও নিজের অবস্থান পরিষ্কার করেন মাহি।

    rnrn

    উল্লেখ্য, ২০১২ সালে ঢাকাই সিনেমায় অভিষেক হয় মাহির। এক যুগের ক্যারিয়ারে নিজের অভিনয় দিয়ে দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। কাজ করেছেন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমাতেও। রাজনীতির মাঠে তিনি আবার কবে ফিরবেন এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি মাহি।

    বিনোদন প্রতিবেদন

  • রহস্যময় ভিডিও আপ করে কীসের ইঙ্গিত দিলেন মাহি?

    রহস্যময় ফেসবুক স্টোরি দিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। বেদনার নীল রঙের পোশাক পরে অভিমান ভরা অশ্রুসিক্ত চোখ যেন মুখে না বলা অনেক কথার আভাস দিচ্ছে।

    মঙ্গলবার রহস্যময় স্টোরি শেয়ার করেন মাহি। স্বল্প সময়ের ওই ভিডিওতে দেখা যায়, অভিমান ভরা অশ্রুসিক্ত চোখে হাসার চেষ্টা করছেন মাহি।

    কিছু দিন আগে স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। এর পর রকিবকে ‘অতীত’ ঘোষণা করে ছেলে ফারিশকে নিয়ে একাই সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এ চিত্রনায়িকা।

    আরও পড়ুন: 

    নতুন জীবনে পুরনো সব স্মৃতি মুছে ফেলতে এরই মধ্যে নিজের লুক ও হেয়ারকাটে পরিবর্তন এনেছেন মাহি। চুলে ব্রাস্ট কালার করে সাহসী জীবনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এখন বিভোর মাহি।

    তবে অভিনেত্রীর মনের কোণে লুকিয়ে আছে একরাশ অভিমান আর নীবরতা। অশ্রুশিক্ত চোখ যে বার্তা দিতে চাইলেও মুখের কোণে হাসি ফুটিয়ে তা ম্লান করে দিতে চাইছেন মাহি।

    নায়িকার এমন আবেগী স্টোরি হৃদয় ছুঁয়ে গেছে নেটিজেনদের। তবে অভিনেত্রী চোখে জল মুখে হাসি দিয়ে কীসের ইঙ্গিত দিতে চেয়েছেন এবং কাকে উদ্দেশ্য করে অভিমানে দুচোখ ভিজিয়েছেন ভক্তদের কাছে এর সঠিক কারণ অজানাই রয়ে গেছে।

    ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। এর পর ভালোই চলছিল তাদের সংসার। তবে হঠাৎই একদিন মিডিয়ায় ছড়িয়ে পড়ে রকিবের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মাহি।
     
    এ খবর ছড়িয়ে পড়ার কিছু দিন পরই অপুর সঙ্গে ৫ বছর সংসারের ইতি টানেন মাহি। ২০২১ সালের ২২ মে বিবাহিত সম্পর্ক ছিন্ন করার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
     
    এ সম্পর্কেও খুশি ছিলেন মাহি। তাদের সংসারে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম হয় ২০২৩ সালের ২৮ মার্চ। কিন্তু হঠাৎই ১৬ ফেব্রুয়ারি ফেসবুকে এক ভিডিওবার্তায় রকিবের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন মাহি।

    বিনোদন ডেস্ক

  • রকিব-মাহির জন্য কাল হলো এক ‘এসএমএস’

    চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকার বেশ কিছু দিন ধরেই আলোচনায় আছেন। দ্বিতীয় বিয়ের পর স্বামী ও একমাত্র ছেলে ফারিশকে নিয়ে বেশ ভালোই যাচ্ছিল তাদের দিন। 

    কিন্তু সেই সংসারেও বেজে ওঠে ভাঙনের সুর। হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিচ্ছেদের ঘোষণা দিয়ে বসেন মাহি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মাহির স্বামী রাকিব সরকার।

    সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাকিব জানিয়েছেন, গত বছরের জুন মাস থেকে আমরা আলাদা থাকছি। আমি ও মাহি উত্তরায় আলাদা বাসায় থাকতাম। একটি এসএমএস কেন্দ্র করেই আমাদের দুজনের দূরত্ব বাড়ে। এর পর আলাদা থাকতে শুরু করে মাহি।

    তিনি বলেন, আমার মোবাইলে আসা আমারই পরিবারেরই একজনের একটি এসএমএস কেন্দ্র করে মাহির মন খারাপ হয়। এর পর সে আমার বাসা থেকে তার মায়ের বাসায় চলে যায়।

    আরও পড়ুন: 

    রাকিব সরকার বলেন, মাহি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তাকে একাধিকবার ফিরিয়ে আনার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। একটা পর্যায়ে আমি নিজেই মাহির সঙ্গে তার মায়ের বাসায় উঠি। কিন্তু দীর্ঘদিন ধরে দুই পরিবারের সদস্যরা মিলেও বোঝাতে পারিনি। একসময় একটু বুঝেছে, আবার আরেক সময় উল্টে গেছে। এভাবেই আলাদা থাকার দিনগুলো চলে আসছি। যেটি বিচ্ছেদ পর্যন্ত গড়াচ্ছে।

    তিনি আরও বলেন, মাহির পক্ষ থেকে যে সিদ্ধান্ত এসেছে, তা এখন ৯৯ ভাগই বিচ্ছেদের পথে। এক ভাগ নিয়েও আমি আশাবাদী। চেষ্টা করে যাচ্ছি সংসারটা টিকিয়ে রাখতে। কারণ আমি মাহিকে বিয়ে করি পরিবারের অমতে। বিভিন্ন বাধা থাকা সত্ত্বেও তাকে ভালোবেসে বিয়ে করেছি।’

    প্রসঙ্গত, ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান তিনি। 

    পরে ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে মাহিয়া মাহি বিয়ে করেন।

    বিনোদন ডেস্ক

  • ‘মাহিকে নিয়ে কেউ বাজে কথা বইলেন না প্লিজ’

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে এক স্ট্যাটাস দিয়েছেন তার স্বামী রাকিব সরকার। বুধবার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে দেওয়া সেই স্ট্যাটাসে রাকিব বলেছেন, মাহিকে নিয়ে কেউ বাজে কথা বইলেন না প্লিজ।

    rnrn

    ওই স্ট্যাটাসে চিত্রনায়িকার স্বামী লিখেছেন, মাহি দীর্ঘদিন ধরে কুফুরি দ্বারা আক্রান্ত। মাহিকে নিয়ে কেউ বাজে কথা বইলেন না, প্লিজ। আমি অনেক কষ্ট পাই। একসঙ্গে না থাকলেও তাকে আমি ভালোবাসি। ফারিশের মা হিসেবে তার সম্মান অনেক ঊর্ধ্বে।

    rnrn

    এর আগে মঙ্গলবার রাতে ফেসবুকে এক ভিডিওবার্তা নিয়ে হাজির হন মাহি। এ সময় সিনেমা থেকে দূরে সরে আসার কারণও জানান অভিনেত্রী। 

    rnrn

    মাহি বলেন, রাকিব আমার সাবেক স্বামী ছিলেন, আমার ভালোবাসার মানুষ ছিলেন। আমি তাকে ভালোবেসেছি। অল্প না, অনেক ভালোবাসি। যার কারণে আমি সিনেমা থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। কেন গিয়েছি? কারণ তিনি তা পছন্দ করতেন না। সে আমাকে কখনো বলে নাই যে তুমি সিনেমা করতে পারবে না। আমার মনে হয়েছে যে, ওর এটা (সিনেমা) পছন্দ না। আমি এ জন্য সিনেমা থেকে সরে গিয়েছিলাম।

    rnrn

    রাকিবকে এখনো সম্মান করেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, রাকিব ফেসবুকে কী লিখল, কী লিখল না সেটি আমার কিছু না— আমি ‘ডন্ট কেয়ার’। আমার পেটের মধ্যে বোমা মারলেও, আমার মাথায় পিস্তল ধরলেও আমি রাকিবের ব্যাপারে খারাপ কিছু বলতে পারব না। আমি তাকে সম্মান করি এবং এটা মৃত্যু পর্যন্ত থাকবে। ওর কি কোনো নেগেটিভ সাইট নাই? দুইটা মানুষ প্রেম করার সময় বোঝা যায় না কার কী প্রবলেম। বিয়ের হলে বোঝা যায় কার কী প্রবলেম।

    rnrn

    এ সময় সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমার কোনো গান ভালো লাগলে সেটা ফেসবুকে লিখি, কোনো সিনেমা দেখলে ডায়ালগ ভালো লাগলে সেটা ফেসবুকে লিখি, সে জন্য আমার মন খারাপ এমন নয়। তবে হ্যাঁ, দীর্ঘদিনের এক সম্পর্ক থেকে বের হয়ে এসেছি, সে জন্য মন খারাপ। তবে এটা নিয়ে যেভাবে নিউজ করছে, মনে হচ্ছে যেন আমি কাউকে খুঁজতে দ্বারে দ্বারে ঘুরতেছি। না, আমার কাউকে লাগবে না। আমার ফারিশ আছে। আমি তাকে নিয়েই ভালো আছি।

    rnrn

    প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি ফেসবুকে এক ভিডিওবার্তায় স্বামী রাকিব সরকারের সঙ্গে বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মাহিয়া মাহি। এর পর থেকে ফেসবুকে বিভিন্ন সময় করা পোস্টে নিজের একাকিত্বে ভোগা ও আস্থাহীনতার বিষয় তুলে ধরেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • আস্থার জায়গার খোঁজ দিলেন মাহি

    কয়েকদিন আগে ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ব্যাপারে কিছু জানা না গেলেও এর পর থেকেই মাহিকে নানা ধরনের ফেসবুক পোস্ট দিতে দেখা যায়। সেসব পোস্টের বেশির ভাগই ইঙ্গিতপূর্ণ। এর মধ্যে সোমবার দেওয়া ফেসবুক পোস্টে মাহি লিখেছেন, ‘একটা আস্থার জায়গা হলেই চলবে, একটা মানুষের মতো মানুষ হলেই চলবে, একটুখানি যত্ন নিও ছেলে।’ এরপরই দেওয়া আরেক পোস্টে মাহি জানান, তিনি আছেন ‘আস্থার আস্তানায়’।

    rnrn

    ২০১২ সালের অক্টোবরে মুক্তি পাওয়া ‘ভালোবাসার রং’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে মাহির। টানা বেশ কয়েক বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। বিয়ের পর মাহির চলচ্চিত্রে অভিনয় কমে যায়। গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয় বিয়ের পর মাহি জানান, তিনি রাজনীতিতে সক্রিয় হবেন, হয়েছেনও। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ে শোচনীয়ভাবে পরাজিত হন। এরপর সংরক্ষিত নারী আসনেও মনোনয়ন চান এই ঢালিউড তারকা। রাজনৈতিক প্রচারণায় থাকা মাহি তখন ঘোষণা দেন, আর চলচ্চিত্রে অভিনয় করবেন না। নির্বাচন নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই হঠাৎ একদিন ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে বিচ্ছেদের ইঙ্গিত দেন। জানান, যেকোনো দিন আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

    rnrn

    এদিকে বিচ্ছেদের কারণ হিসেবে মাহি ভিডিওতে বলেছিলেন, জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে তিনি আর রাকিব দুজন দুজনার জন্য ‘না’। রাকিবকে মাহি ‘খুব ভালো মানুষ’ উল্লেখ করে বলেন, ‘সে পরোপকারী, খুবই কেয়ারিং একজন মানুষ। যেকোনো প্রয়োজনে সে পাশে দাঁড়িয়েছে। সব সময় সে আমাকে ছাতার মতো করে আগলে রেখেছিল।’

    rnrn

    বিচ্ছেদের ইঙ্গিত দেওয়ার সেই খবরের পরপরই রাত তিনটায় দেওয়া ফেসবুক পোস্টে মাহি লিখেছিলেন, ‘একা একা লাগে।’ এরপর একাকিত্বের কথা জানিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মাহিয়া মাহি, যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ক্যাপশনে লিখেছিলেন, ‘আজকে সন্ধ্যায় সবাই কাপল ছবি তুলছিল।’

    rnrn

    জানা যায়, বেশ কিছুদিন ধরে ছেলেকে নিয়ে আলাদা থাকছেন মাহি। তাই তো ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় মাহি ছেলেকে নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য না করতে সবার প্রতি অনুরোধ জানান। এর পর থেকেই সব মিলিয়ে বিষণ্নতায় ভুগছেন মাহি। বিভিন্ন পোস্টে তেমনটাই মনে হয়েছে। গতকাল রাতে দেওয়া পোস্টে জানান, আস্থার জায়গা খুঁজে পেয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুকে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন মাহি, যার ক্যাপশনে লিখেছেন, ‘আস্থার আস্তানা’। ওই স্থিরচিত্রে দেখা যায়, একটি বাড়ির সিঁড়িতে কয়েকজনের সঙ্গে বসে ক্যামেরায় পোজ দিচ্ছেন মাহি। কার বাড়ি, কোথায় তোলা এই স্থিরচিত্র—সেসবের কিছুই না বললেও শুধু বলেন, ‘আস্থার আস্তানা’। এই স্থিরচিত্রে মাহির সঙ্গে ঢালিউডের জয় চৌধুরী, শিরিন শিলা, শিপন মিত্রদের দেখা গেছে।

    rnrn

    প্রসঙ্গত, ২০১৬ সালের ২৪ মে মাসে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। এর কয়েক বছর পরই ২০২০ সালের মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান তিনি। পরে ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি।

    অনলাইন ডেস্ক

  • রাকিবের আবেগঘন পোস্টের পর যা বললেন মাহি

    স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত ১৬ ফেব্রুয়ারি এ বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। ছেলে ফারিশকে নিয়ে আলাদা থাকছেন মাহি।

    শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ছেলের সঙ্গে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রাকিব সরকার। ছবিতে দেখা যাচ্ছে, ছেলের সঙ্গে খেলায় ব্যস্ত বাবা রাকিব।

    মাহির বিচ্ছেদের ঘোষণার এক সপ্তাহের মাথায় মাহি ও ছেলে ফারিশের সঙ্গে একটি ছবি পাস্ট করেন তিনি । ছবিতে দেখা যায়, পাশে মাহি ও সন্তান ফারিশকে কাঁধে নিয়ে দাঁড়ানো রাকিব। ক্যাপশনে লেখেন— ‘তোমাতেই ডুবে থাকি।’ শেষে ভালোবাসার ইমোজিও জুড়ে দেন তিনি।

    কেন রাকিব সরকার বিচ্ছেদ নিয়ে কোনো কথা বলছেন না। এ বিষয়ে রাকিব জানিয়েছেন, তিনিও একটি ভিডিওবার্তা দিয়ে নিজের কথাগুলো জানাবেন। 

    অন্যদিকে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার ছয় দিনের মাথায় মাহি নিজের ফেসবুকে লেখেন, একাকিত্বের কথা। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৩টায় নিজের ফেসবুকে ক্যাপশনে অভিনেত্রী লিখেন— ‘একা একা লাগে।’

    এদিকে শনিবার (২৪ ফেব্রুয়ারি) একটি রিল ভিডিও শেয়ার দিয়ে ক্যাপশনে মাহি লেখেন, ‘তবু আমি বিশ্বাস করি তোমার অস্তিত্ব আছে।’ শেষে ভালোবাসার ইমোজি জুড়ে দেন অভিনেত্রী।

    তবে কি মাহি স্বামী রাকিব সরকারকে মিস করছেন? তবে কি আবারও এক হয়ে যাবেন এ দম্পতি। এমন হাজারও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।

    গত ১৬ ফেব্রুয়ারি মধ্যরাতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আট মিনিটের বেশি সময়ের একটি ভিডিওতে তিনি জানান, কিছু দিন হলো তারা আলাদা থাকছেন। খুব দ্রুত ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

    মাহির ভাষ্য— একটা ছাদের নিচে দুটো মানুষ কেন আসলে ভালো নেই। এটা ওই দুটো মানুষই কেবল ভালো বলতে পারে। ওরা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি আসলে তাদের সমস্যা বুঝতেও পারবে না, সমাধানও করতে পারবে না। আমরা দুজন মিলেই আমাদের সম্পর্ক যেটা ছিল সে সম্পর্কের জায়গা থেকে দুজন দুজনকে সম্মান জানিয়েই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আলাদা হব। আমরা আলাদা আছি অনেক দিন ধরে। হয়তো খুব দ্রুতই এটার একটা ইনডিং হবে। আমরা দুজন মিলেই এটা ঠিক করব যে, এটা কীভাবে শেষ হবে।

    ভিডিওর একপর্যায়ে মাহি তার সন্তানকে নিয়ে নেতিবাচক মন্তব্য না করার জন্য সেটিজেনদের প্রতি অনুরোধ জানান।

    মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল চিত্রনায়িকা মাহির দ্বিতীয় বিবাহ। এই দম্পতি ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্রসন্তান জন্ম দেন।

    বিনোদন ডেস্ক

  • মাহিকে নিয়ে এ কেমন পোস্ট স্বামী রাকিবের

    চিত্রনায়িকা মাহিয়া মাহি বছর তিনেক আগে দ্বিতীয়বার বিয়ের মালা গলায় পরেছিলেন। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। তাদের ঘরে ফারিশ নামে এক বছরের একটি পুত্রসন্তানও রয়েছে; কিন্তু এ বিয়েটাও টিকছে না মাহির।

    গত ১৬ ফেব্রুয়ারি মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট করে রাকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন মাহিয়া মাহি। ৮ মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি জানান, তার স্বামী গাজীপুরের আওয়ামী লীগ নেতা রাকিব সরকারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। দুজন আলাদা হয়ে গেছেন। খুব দ্রুত তাদের বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষ হবে।

    এদিকে বিচ্ছেদের ঘোষণার এক সপ্তাহের মাথায় ফেসবুকে স্ট্যাটাস লিখে স্ত্রী, সন্তানসহ রাকিব একটি ছবি প্রকাশ করেন। ওই দিন রাতেই মাহিও তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস লেখেন।

    গত বুধবার পাশে মাহি ও সন্তান ফারিশকে কাঁধে নিয়ে দাঁড়ানো একটি ছবি রাকিব তার ফেসবুক পেজে প্রকাশ করেন। সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘তোমাতেই ডুবে থাকি।’

    এর পরই বুধবার মধ্যরাতে মাহি তার ফেসবুক পেজে স্ট্যাটাসে লিখেছেন— ‘একা একা লাগে।’ 

    রাকিব ও মাহির পোস্ট করা ছবি ও স্ট্যাটাস একই সূত্রে গাঁথা বলে ধারণা করছেন তাদের ভক্ত ও অনুসারীরা।ভক্তদের কেউ বলছেন, তবে মাহি রাকিব আবারও এক হতে চলেছেন।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ ঘোষণার পর এবার নতুন চুক্তিতে মাহি

    ঢাকাই সিনেমার অগ্নিকন্যা মাহিয়া মাহি সম্প্রতি স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। মাতৃত্বকালীন অবসর নেওয়ায় অভিনয়ে না ফিরলেও রাজনীতিতে সরব হন এ সুন্দরী। ব্যস্ত ছিলেন একমাত্র সন্তান ফারিশকে নিয়েও। তার সন্তানের বয়স এক বছর ছুঁই ছুঁই। এদিকে সন্তানকে দেখাশোনার পাশাপাশি কাজে মনোযোগী হচ্ছেন মাহি। 

    সম্প্রতি একটি বেবিফুড ব্র্যান্ড জাফরিনস হোম মেইড ফুডের সঙ্গে যুক্ত হয়েছেন মাহি। অপু বিশ্বাসের এবি ক্যাফেতে বসে প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন তিনি। এ সময় ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, ব্র্যান্ড প্রমোটার বারিশ হক ও প্রতিষ্ঠানটির কর্ণধার নুজহাত তাবাসসুম জাফরিন উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন:

    জাফরিনস হোম মেইড ফুড নিয়ে মাহি বলেন, ‘এই খাবারগুলো ইজি টু মেইক, ২ থেকে ৫ মিনিটে চটজলদি তৈরি করা যায়। ভ্রমণ করার সময়ে সহজভাবে বহন করা যায়। বেড়াতে গিয়েও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কোনো চিন্তা নেই। আমি যেহেতু শুটিং নিয়ে ব্যস্ত থাকি, আমার জন্য এই ঝটপট পুষ্টিকর খাবারগুলো লাইফ সেভার। এখানে ৬ মাস থেকে শুরু করে সব বয়সি শিশুর জন্য খাবার আছে।’

    মাহি বর্তমানে ছেলে ফারিশ সরকারকে ঘিরেই ব্যস্ত সময় পার করছেন। ছেলের সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করছেন। তা ছাড়া ফেসবুক রিলে সাজগোজের ভিডিও, অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে মাহিকে।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ ঘোষণার এক সপ্তাহের মধ্যে রহস্যময় স্ট্যাটাস মাহির

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহির সময়টা ভালো যাচ্ছে না। রাজনীতি মাঠে ব্যর্থতার পর এবার বিচ্ছেদের খবর দিয়ে আরেকটি কষ্টের অধ্যায় শুরু করলেন তিনি। এক ভিডিওবার্তায় বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। সেই বার্তার প্রায় এক সপ্তাহ পর তিনি নিজের একাকিত্বের কথা জানালেন।

    বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় নিজের ফেসবুকে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘একা একা লাগে।’

    এর আগে গত ১৬ ফেব্রুয়ারি মধ্যরাতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ৮ মিনিটের বেশি সময়ের একটি ভিডিওতে তিনি জানান, কিছু দিন হলো তারা আলাদা থাকছেন। খুব দ্রুত ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

    আরও পড়ুন: 

    তিনি বলেন, ‘আমি আর রাকিব আমরা আসলে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থেকেই বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে, আমরা আসলে দুজন দুজনের জন্য ‘না’। সে খুব ভালো একজন মানুষ। খুবই পরোপকারী একজন মানুষ। খুবই কেয়ারিং একজন মানুষ। এই পর্যন্ত যতগুলো দিন আমি কাটিয়েছি। সে আমার অনেক যত্ন নিয়েছে, আমারও অনেক টেক কেয়ার করেছে, আমার পুরো পরিবারের মানুষকে সম্মান করেছে। যে কোনো প্রয়োজনে সে পাশে দাঁড়িয়েছে। সবসময় সে আমাকে ছাতার মতো করে আগলে রেখেছিল।’

    ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। এটি তার দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাদের ফারিশ নামে এক বছরের একটি পুত্রসন্তানও রয়েছে।

    আরও পড়ুন: 

    সেই ভিডিওবার্তায় ছেলে ফারিশকে নিয়ে অভিনেত্রী বলেন, আমার ছেলেকে নিয়েও আপনারা অনেকে খারাপ কমেন্টস করেন, সেগুলো দেখে মা হিসেবে আমার বুকটা ফেটে যায়। কোনো বাচ্চাকে নিয়ে এমন খারাপ কমেন্টস করবেন না, সে যেমনি হোক না কেন দেখতে।

    এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। ৫ বছর সংসার করার পর ২০২১ সালের ২২ মে বিয়ের সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন তিনি। তার আগে অবশ্য রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।

    অনলাইন ডেস্ক

  • রাকিবের সঙ্গে মাহির বিচ্ছেদ! (ভিডিও)

    কান্নাজড়িত কণ্ঠে বিয়ের মাত্র আড়াই বছরের মাথায় রাকিবের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি।

    rnrn

    শুক্রবার রাতে ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজের সংসার ভাঙনের খবর নিশ্চিত করেন এ নায়িকা নিজেই।

    rnrn

    ভিডিওর শুরুতে মাহি বলেন, আজকে এ রকম একটা ভিডিও করতে হবে সেটা ভাবিনি। তবে মনে হয়েছে সবাইকে বলার সময় হয়েছে। নিজেদের ভালোর জন্যই সবার জানা উচিত। একটা ছাদের নিচে দুটি মানুষ কেন ভালো নেই, সেটা তারাই ভালো জানে। এটা বাইরের থেকে বোঝা যাবে না। অনেক দিন ধরে আমরা আলাদা থাকছি।

    rnrn

    ভিডিওবার্তায় মাহি বলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রাকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটিও দুজন মিলেই ঠিক করব।

    rnrn

    এ সময় ছেলের জন্য দোয়া চেয়ে মাহি বলেন, আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। ওকে নিয়েও অনেকে বাজে মন্তব্য করেন। সে তো বাচ্চা, বুঝে না। কিন্তু আমি কষ্ট পাই। কোনো বাচ্চাকে নিয়েই আপনারা এমন মন্তব্য করবেন না। বুকটা ফেটে যায় একজন মা হিসেবে কষ্টে। আপনারা আমার ও ফারিশের জন্য দোয়া করবেন।

    rnrn

    ভিডিওর শেষে মাহি বলেন, আমি নতুন করে কাজ শুরু করব। জীবনে আমার অনেক যুদ্ধ। বাচ্চাটা বড় হবে। ওর জন্য অনেক কিছু করার আছে। সবাই দোয়া করবেন, যেন ফারিশকে নিয়ে আমার পথচলা মসৃণ হয়।’

    rnrn

    প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি। তাদের ঘরে পুত্রসন্তান ফারিশ রয়েছে। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর ২০২১ সালের ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী। এর পরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। এটি রাকিবের দ্বিতীয় সংসার।

    বিনোদন ডেস্ক