Tag: মাহি

  • শেষ দিনেও নৌকার প্রচারণায় সরব মাহি

    চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের উপনির্বাচনে প্রচারণার শেষ দিনে নৌকা প্রতীকে ভোট চেয়ে জনসংযোগ ও পথসভা করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। 

    rnrn

    সোমবার বিকালে ভোলাহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি গ্রামে তিনি এই গণসংযোগ ও পথসভা করেন।

    rnrn

    এ সময় নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমানকে নৌকায় ভোট দিতে আহ্বান জানান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি। 

    rnrn

    ভোলাহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন মাহি। পরে ভোলাহাট উপজেলার গোলাবাড়ি গ্রামে একটি পথসভায় বক্তব্য রাখেন তিনি। এসময় মাহিয়া মাহি সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন এবং নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন। এসময় তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    বিনোদন ডেস্ক

  • অভিনয়-রাজনীতি দুটোই চালিয়ে যাব: মাহী

    ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন চেয়েও পাননি চিত্রনায়িকা মাহিয়া মাহী। তবে জানিয়েছেন যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার পক্ষে কাজ করবেন। কথা রাখলেন মাহী। 

    rnrn

    জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে চাঁপাইনবাবগঞ্জ-২ শূন্য হওয়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহা. জিয়াউর রহমানের জন্য প্রচারণা চালাচ্ছেন এ নায়িকা। নির্বাচন অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি।

    rnrn

    রাজনীতির কারণে অভিনয় থেকে সাময়িক বিরতিতে থাকলেও নতুন বছরের শুরুতেই ‘অফিসার ইনচার্জ’ নামে একটি সিনেমার শুটিং করেছেন মাহী। এ সিনেমাটি ঈদুল ফিতর উপলক্ষ্যে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া নতুন কোনো সিনেমার কাজ হাতে নেই বলে জানিয়েছেন তিনি। 

    rnrn

    তবে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনায় আছেন। সংসদীয় উপনির্বাচনে মনোনয়ন কিনলেও সমর্থন পাননি। তবু মন খারাপ করেননি। নির্বাচনি প্রচারণায় ব্যস্ত আছেন তিনি। মাঠে-ময়দানে এবং জনসভায় ভোট চাইছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জন্য। গত সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার একটি গ্রামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় হাজির হন তিনি। সেখানে মঞ্চে বক্তব্য দেন। 

    rnrn

    এদিকে রাজনৈতিক ক্যারিয়ারে মাহীর আপাতত প্রাপ্তি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক পদ। অন্যদিকে চলতি বছরের শেষের দিকে নতুন সিনেমার শুটিং নিয়ে ফেরার কথা রয়েছে তার। অভিনয় ও রাজনীতি দুটিই একসঙ্গে চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি।
    rn 

    বিনোদন ডেস্ক

  • ছাত্রলীগের প্রতি যে অনুরোধ মাহির

    চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুহা. জিয়াউর রহমানের পক্ষে প্রচারণায় নামার জন্য ছাত্রলীগের প্রতি অনুরোধ জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

    rnrn

    তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুহা. জিয়াউর রহমান আঙ্কেল প্রচণ্ড ভালো একজন মানুষ। ছাত্রলীগের প্রত্যেক ভাইদের অনুরোধ করব, সবাই তার পক্ষে নৌকার প্রচারণায় নেমে পড়েন। আমি বিশ্বাস করি, আপনারা যেই প্রার্থীর পক্ষে কাজ করবেন, সেই প্রার্থীর হারার কোনো সম্ভাবনা নেই। 

    rnrn

    সোমবার বিকালে রহনপুরে ছাত্রলীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান। 

    rnrn

    মাহি বলেন, আপনারা যেখানে ভূমিকা রাখবেন, সেখানে পরাজয় হতেই পারে না। আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য উপনির্বাচনে নৌকা যাতে বিশাল ব্যবধানে জয়লাভ করতে পারে, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিজয় উপহার দিতে চাই। আপনাদের প্রতি অনুরোধ, এতে যা যা করণীয় তার সবকিছুই করতে হবে।

    বিনোদন ডেস্ক

  • ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও: মাহি

    রাজনীতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। কিছু দিন আগেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। 

    এর পর ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন কিনেছিলেন। শেষ পর্যন্ত দল তাকে মনোনয়ন না দিলেও মনোনয়ন পাওয়া দলীয় প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছেন তিনি। এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখেও গণসংযোগ চালাচ্ছেন মাহি।

    এসবের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ঢাকাই সিনেমার এ নায়িকা। বিভিন্ন লেখা-ছবি পোস্ট করছেন নিয়মিত। শনিবার সন্ধ্যায় মাহি একটি পোস্টে লিখেছেন— ‘খুব বেশি ভালোবাসা চাই না। শুধু আমার ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও। মন খারাপের বিকালগুলোতে গল্পের ছলে পাশে থেকো। খুব বেশি ভালো না বাসলেও চলবে। শুধু আমার রাগ ভাঙানোর কৌশলটা গোপনে আয়ত্ত করে নিও।’

    মাহি আরও যোগ করেন, ‘টুকটুক করে তো অর্ধেক জীবন পার হয়েই গেল। বাকি কয়েকটা বছর যখন আমার চামড়া কুঁচকে যাবে সেদিন পর্যন্ত না হয় আমার হাতটা ধরে রেখো। বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব আমৃত্যু।’

    উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। গেল ডিসেম্বরে মক্কায় গিয়ে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করে এসেছেন। তাদের ঘরে নতুন অতিথি আসার খবরও দিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে নায়িকা মাহি

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের মোরসালিন আলী (২২) নামে এক অসুস্থ ছাত্রলীগ নেতাকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) গিয়েছিলেন।

    rnrn

    বৃহস্পতিবার রাতে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে তাকে দেখতে যান মাহি। মোরসালিন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি হার্টের সমস্যা নিয়ে কিছু দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

    rnrn

    এ সময় ছাত্রলীগ নেতা মোরসালিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তার সুচিকিৎসার আশ্বাস দেন মাহি।

    rnrn

    এ সময় মাহির সঙ্গে ছিলেন তার স্বামী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাকিব সরকার, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ, রামেক ছাত্রলীগের সহসভাপতি নাহিদ হাসান।

    বিনোদন ডেস্ক

  • বিশ্বের সেরা অনুভূতি কী, জানালেন মাহি

    ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। এর বাইরে তিনি বর্তমান সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি। সেখানে মনোনয়ন পান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান।

    মঙ্গলবার মাহি জানান, তিনি তার এলাকায় যাচ্ছেন। বুধবার জিয়াউর রহমান মনোনয়নপত্র জমা দেবেন। এ সময় তার (মুহা. জিয়াউর রহমান) সঙ্গে থাকার কথা বলেছেন বলেও জানান অভিনেত্রী।

    এদিকে এ চিত্রনায়িকা সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয়। সেখানে মাঝে মাঝেই ক্যারিয়ার, রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয়ে কথা বলে থাকেন। মঙ্গলবার রাত ১২টার দিকে ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে মাহি বলেন, ‘বিশ্বের সেরা অনুভূতি কি? নিরাপত্তা।’

    তিনি আরও বলেন, ‘আপনার খারাপ মেজাজ সত্ত্বেও, তারা থাকে। এমনকি যখন আপনি একটি কঠিন দিন কাটাচ্ছেন, তারা থাকে। যখন আপনি বলার জন্য সঠিক শব্দ খুঁজে পান না, তারা বুঝতে পারে এবং আপনার পাশে থাকে। এটি জানার চেয়ে ভালো আর কিছুই নেই যে, যতই রুক্ষ হোক না কেন, কেউ আপনার পাশে থাকবে।

    বিনোদন ডেস্ক