Tag: মাহি

  • সমালোচনার মুখে মাহি

    ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। এবার ঈদে অন্যান্য অনেক শিল্পীর একাধিক কাজ এলেও সেভাবে দেখা যায়নি মাহিকে। এরমধ্যে হঠাৎ এক নাচের ভিডিওর কারণে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন সামিরা খান মাহি। 

    শুক্রবার (১১ এপ্রিল) ইয়ামাহার একটি ইভেন্টে অংশ নিয়ে নৃত্য পরিবেশনা করেছিলেন তিনি।

    সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা বেশ সমালোচনা করেছেন। বিভিন্ন পেজ থেকে শেয়ার করা ভিডিওটা ছড়িয়ে পড়েছে। নাসির নামে একজন নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, ‘পোশাকটা যেমন কালা বাস্তবেও কিন্তু এমন কালা ক্যামেরাম্যান হয়ত একটু এডিট মাইরা একটু চেহারাটা দেখাইছে আর কি অনেক সুন্দর লাগছে বস্তির রানীকে।’

    আরেকজন প্রশ্ন করে লিখেছেন, ‘আচ্ছা ভাই পোশাক কি আর এই দুনিয়ায় ছিল না।’ রুশা জানাহ বুসরার কথায়, ‘পারিবারিক শিক্ষা বলে কিছু নাই এদের এসব ড্রেস পরে এদের মা-বাবা দেখলে ওর মা-বাবার লজ্জা করে না।’

    অনেকের কাছে মনে হয়েছে যে, আমি মনে হয় নাচের কস্টিউমের ভিতরে কিছুই পরিনি। কিন্তু তা না। নাচের কস্টিউমের ভিতরে আমি আরো দুইটা জামা পরেছিলাম। যেহেতু কস্টিউম একদম বডি ফিটিং সেজন্য হয়তো এমন লেগেছে।’

    এসব সমালোচনা নিয়ে খানিক বিরক্ত অভিনেত্রী নিজে। এ বিষয়ে এবার মুখ খুললেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমি ইভেন্টে অংশ নিয়ে এক ঘণ্টার মতো পারফর্ম করি। পুরো নাচের মধ্যে অনেকগুলো মুদ্রা ছিল তবে সেখান থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছিল, যেটা দেখতেও খুব বাজে লেগেছে। এমনটা করা মোটেও উচিত হয়নি।’

    সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সঙ্গে তো এটা কিছুদিন পরপরই হয়ে আসছে। এটা নিয়ে আমার আর কিছুই বলার নেই। অনেকের কাছে মনে হয়েছে যে, আমি মনে হয় নাচের কস্টিউমের ভিতরে কিছুই পরিনি। কিন্তু তা না। নাচের কস্টিউমের ভিতরে আমি আরও দুটি জামা পরেছিলাম। যেহেতু কস্টিউম একদম বডি ফিটিং সেজন্য হয়তো এমন লেগেছে।’

    তিনি আরও বলেন, আমি এই কস্টিউম পেয়েছি জাস্ট রিহার্সেলের সময়- তাও একদিন আগে। আর এটা পরিবর্তন করার মতো যথেষ্ট সময়ও ছিল না।’

    এদিকে সামিরা খান মাহি এখন একটি অ্যান্থোলজি ফিল্মের শুটিং করছেন। ‘থার্স ডে নাইট’ শিরোনামের এই গল্পটি পরিচালনা করছেন জাহিদ প্রীতম। 

    বিনোদন ডেস্ক

  • ফের মাহির দেড় মিনিটের ভিডিও ভাইরাল

    রাজনীতি থেকে ছটকে পড়ার পর নতু সিদ্ধান্ত নিয়েছেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিচ্ছেদের পথ বেছে নিয়ে শুরু হয় তার নতুন অধ্যায়। এখন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। ফেসবুকে আবারও নতুন একটি ভিডিও প্রকাশ করে চমক দেখালেন ‘অগ্নি’খ্যাত অভিনেত্রী।

    নতুন ভিডিওতে মাহির পরনে দেখা যায় কালো-খয়েরি রঙের শাড়ি। খোলা চুলে হিন্দি গানে কোমর দুলিয়ে নাচছেন এই নায়িকা। চোখে মোটা কাজল, কপালে ছোট টিপ। গাল ভরা মুচকি হাসিতে গানের সুরে তাল মেলাচ্ছেন তিনি।

    সম্প্রতি নিজের ফেসবুকে ১ মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি পোস্ট করেছেন মাহি নিজেই। যা নেটদুনিয়ায় আবারও ভাইরাল। 

    মাহি তার ভিডিওটির ক্যাপশনে লেখেছেন— ‘এভাবেই নেচে নেচে ফটোশুট করি আমি।’

    বদলে যাওয়া জীবনে অনেক কিছুতেই পরিবর্তন এনেছেন এই নায়িকা। এর আগে ভাইরাল হওয়া দেড় মিনিটের এক ভিডিওতেও তারই প্রমাণ পাওয়া গেছে। যেখানে তিনি সাদা শার্ট ও কালো প্যান্টে দুর্দান্ত ভিডিও ধারণ করেছিলেন।

    সেই ভিডিও দেখে নেটিজেনরা বলেছেন, মাহি ফুরিয়ে যাননি। তিনি আবারও ফিরবেন নতুনভাবে। কেউ কেউ মাহির পুরোনো লুকের সঙ্গে বর্তমান রূপের তুলনা টেনে মন্তব্য করেছেন।

    ভক্তদের এমনসব প্রতিক্রিয়া মাহি নিজেও বেশ উপভোগ করেছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি। একইসঙ্গে ভালো প্রজেক্ট পেলেই সিনেমাতে ফিরবেন। বুঝেশুনে কাজ করবেন। 

    উল্লেখ্য, মাহি ব্যস্ত নায়িকার তকমা গায়ে লাগাতে চান না। এখন থেকে কাজ করবেন বেছে বেছে। তাকে সবশেষ দেখা গেছে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়। যেখানে প্রথমবারের মতো পর্দায় শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। 

    বিনোদন ডেস্ক

  • অক্টোবরের আগে কাজে ফিরছেন না মাহি

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতনের পর বেশ কিছুদিন শুটিং বন্ধ ছিল। এরপর শুটিং সীমিত পরিসরে শুরু হলেও, বন্যা পরিস্থতিতে অনেক শিল্পীই তাদের শুটিং বন্ধ রেখেছেন। দুর্যোগ নিরসনে শোবিজ অঙ্গনের মানুষও বানভাসিদের পাশে দাঁড়িয়েছেন। এ অবস্থায় শুটিং করার মতো মানষিক পরিস্থিতিতেও নেই শিল্পীরা এমনটাই জানিয়েছেন নাটকের অভিনেত্রী সামিরা খান মাহি। 

    rnrn

    নিজের কাজ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘এ পরিস্থিতিতে আমাদের কারোই অক্টোবরের আগে কাজে ফেরা হবে বলে মনে হচ্ছে না। এখন সবাই দেশের সমস্যাগুলো নিয়েই ব্যস্ত। এর মধ্যে একটা ওয়েব সিরিজ নিয়ে কথা হচ্ছিল কিন্তু আপাতত সেটারও কোনো আপডেট নেই।’ দীর্ঘদিন ধরেই কাজ করছেন মাহি। অভিনয় নিয়ে অনেক স্বপ্ন দেখেন। 

    rnrn

    মিডিয়ায় নিজের অবস্থান তৈরি করা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘আমি নিজের একটা পরিচিতি তৈরি করতে চাই। আন্তর্জাতিক পরিমন্ডলে কাজ করতে চাই। কিন্তু আমাদের পেশায় কোনো কিছুই প্রত্যাশার মধ্যে রাখা যায় না। অনেক সময় মানুষের কথার শিকার হতে হয়, ট্রলের শিকার হতে হয়। আর একজন মেয়ে শিল্পীর জন্য তা আরও বেশি কঠিন। একটা ছেলে বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারলেও একজন মেয়ে অভিনয়শিল্পীর জন্য সেই সুযোগ গড়ে ওঠেনি।’ মাহি বর্তমানে বন্যার্তদের সহযোগিতায় বন্যাকবলিত এলাকায় আছেন। 

    rnrn

    সেখান থেকেই তিনি জানান, ‘আমি ও আমার টিম বর্তমানে লক্ষীপুর আছি। আমরা যে জায়গাগুলোয় গিয়েছি, সেখানের অবস্থা খুব খারাপ। বিশুদ্ধ পানির সংকট। এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সিনেমার দৃশ্যকেও হার মানাবে।’

    বিনোদন ডেস্ক

  • যেসব সিনেমায় কাজ করতে চান মাহি 

    ঢালিউড সিনেমার অন্যতম আলোচিত নায়িকা মাহিয়া মাহি। ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। বর্তমানে সিনেমা থেকে অনেক দূরে সরে গেছেন মাহি। যদিও সামাজিকমাধ্যমে তাকে হরহামেশাই দেখা যায়। বিভিন্ন ফটোশুটে গ্ল্যামারাসভাবে নিজেকে উপস্থাপন করতে দেখা যায়। 

    এ মুহূর্তে বিয়ে আর সন্তানের জন্য বিরতিতে আছেন মাহি। তবে দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর পাকাপাকিভাবে অভিনয়ে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন এ অভিনেত্রী।

    কবে নাগাদ সিনেমায় ফিরছেন—এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মাহিয়া মাহি। আবার বড় পর্দায় কবে দেখা যাবে—এমন প্রশ্নে তিনি বলেন, আসলে কামব্যাক করার মতো চিত্রনাট্য এখনো হাতে পাননি তিনি। তবে বেশ কয়েকটি ছবির স্ক্রিপ্ট হাতে এসেছে, সেগুলো দেখেছি। কিন্তু পছন্দ হয়নি।

    মাহি বলেন, আমি নায়িকা হিসেবে, অভিনেত্রী হিসেবে ফিরতে চাই। সে কারণেই ভালো পরিচালক ও ভালো চিত্রনাট্যের অপেক্ষা করছি। 

    তিনি আরও বলেন, শুধু কাজের সংখ্যা বাড়ানোটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। মানুষ যেন আমার অভিনয়ে মুগ্ধ হয়, তৃপ্তি পায় সেরকম সিনেমায় কাজ করব। আমার ‘অগ্নি’, ‘পোড়ামন’-এর মতো বছরে যদি একটা ভালো সিনেমা করতে পারি, সেটিই হবে আমার অনেক বড় প্রাপ্তি। 

    শাকিব খানের সঙ্গে অভিনয় প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, তার কোনো বিকল্প দেশে নেই। শাকিব খানের অভিনয়সত্তা এবং স্টারডম গড গিফটেড। এখানে শুধু পরিশ্রম নয়, আরও অনেক কিছুই রয়েছে। অনেকেই খুব চেষ্টা করে হয়তো তার কাছাকাছি যেতে পারবে; কিন্তু একজন শাকিব খান হতে পারবে না।

    নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার প্রসঙ্গে মাহি বলেন, তিনি ব্যস্ত অভিনেত্রী হতে চান না। একের পর এক কাজ দরকার নেই। ‘ভারতে ‘পুষ্পা’, ‘কেজিএফ’, ‘কল্কি’র জন্য আল্লু অর্জুন, প্রভাস বছরের পর বছর অপেক্ষা করেন। আমিও তেমনই অপেক্ষা করতে চাই।

    বিনোদন ডেস্ক

  • মাহিকে দুটি গাড়ি ও ফ্ল্যাট দিয়েছিলাম: আজিজ

    প্রযোজক আব্দুল আজিজের হাত ধরেই ঢালিউডে পা রেখেছিলেন মাহিয়া মাহি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে এই নায়িকাকে। 

    rnrn

    সেই সময় ঢালিউডে ওপেন সিক্রেট ছিল মাহি ও আজিজের প্রেমের ‘গুঞ্জন’। বিষয়টিকে ‘গুঞ্জন’ বলার কারণ দুজনই তখন নিজেদের সম্পর্কের বিষয়টি আড়ালে রাখার চেষ্টা করেছেন। তাই বলে আলোচনা থামাতে পারেননি। 

    rnrn

    সময়ের সঙ্গে সঙ্গে মাহি-আজিজ দুজন হেঁটেছেন দুজনের পথে। জাজের সিনেমায় আর কাজ করতে দেখা যায়নি মাহিকে। 

    rnrn

    তখনই শোনা যায়, আজিজের সঙ্গে সম্পর্কে ভাঙনের পরই জাজের ঘরে আর ফেরত যাননি এই অভিনেত্রী। 

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে আব্দুল আজিজ বলেন, মাহিকে আমি দুইটা গাড়ি ও একটা ফ্ল্যাট কিনে দিয়েছিলাম। সে যখন জাজের সঙ্গে ছিল তখনই দিয়েছিলাম।

    rnrn

    এ সময় মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন সম্পর্কে আজিজ বলেন, তার একটা ব্যক্তিগত জীবন আছে, আমারও সংসার রয়েছে। প্রেমের বিষয়টি সামনে এলে দুজনকেই বিব্রত হতে হয়। এটা অনেক আগের ঘটনা। তাই এ বিষয়ে এখন কেউ প্রশ্ন না করলেই ভালো।

    rnrn

    ওই সাক্ষাৎকারে আজিজ আরও বলেন, একজন ভালো মানুষই একজন ভালো প্রেমিক হতে পারে। আমি মনে করি, একজন মেয়ের গায়ে কখনো হাত দেওয়া যাবে না। তাদের মারধর করা যাবে না। যতই অন্যায় করুক।

    rnrn

    ২০১৫ সালে ঢাকঢোল পিটিয়ে সংবাদ সম্মেলন করে জাজ মাল্টিমিডিয়া থেকে বহিষ্কার করা হয়েছিল মাহিকে। তারপর দীর্ঘ সময় জাজের সঙ্গে কোনো কাজ করতে দেখা যায়নি এই নায়িকাকে।

    rnrn

    প্রসঙ্গত, চিত্রনায়িকা মাহির ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমা ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’। দুটি সিনেমাই নারীকেন্দ্রিক। এগুলোতে মাহিকে দেখা গেছে অ্যাকশন অবতারে। দর্শকের কাছে সিনেমা দুটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল। ভক্তদের কাছে মাহি পরিচিতি পান ‘অগ্নিকন্যা’ হিসেবে। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • আবার কি রাকিবের কাছে ফিরতে চান মাহি?

    চিত্রনায়িকা মাহিয়া মাহি বছর তিনেক আগে দ্বিতীয়বার বিয়ের মালা গলায় পরেছিলেন। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। তাদের ঘরে ফারিশ নামে এক বছরের একটি পুত্রসন্তানও রয়েছে; কিন্তু এ বিয়েটিও টেকেনি মাহির।

    গত ১৬ ফেব্রুয়ারি মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট করে রাকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন মাহিয়া মাহি। ৮ মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি জানান, তার স্বামী গাজীপুরের আওয়ামী লীগ নেতা রাকিব সরকারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। দুজন আলাদা হয়ে গেছেন। খুব দ্রুত তাদের বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষ হবে। 

    তবে কিছু দিন আগে মাহির স্বামী রাকিব সরকার একটি গণমাধ্যমকে বলেছেন— তিনি মাহির সঙ্গে সংসার করতে চান। 

    এ বিষয়ে মাহি বলেন, ঘোষণা যখন দিয়েছি, আমাদের বিচ্ছেদ হবেই। বিচ্ছেদের তো একটা আনুষ্ঠানিকতা থাকে, সেই কাজ চলছে। শিগগিরই বিচ্ছেদের চিঠি চলে যাবে। 

    রাকিবের কাছে ফেরার প্রশ্নে মাহি বলেন, শুধু এই বিচ্ছেদ নিয়ে নয়, আমি যখন কোনো সিদ্ধান্ত নিই, অনেক সময় নিয়ে যাচাই-বাছাই করেই সিদ্ধান্ত নিই। অনেক দিন পর্যবেক্ষণ করে, জেনেবুঝেই এ সিদ্ধান্ত নিয়েছি। তার সঙ্গে এক ছাদের নিচে আর ফিরব না।

    বিনোদন প্রতিবেদন

  • এই অশান্তি আর ভাল্লাগে না, ক্ষোভ ঝাড়লেন মাহি

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। অন্যদিকে, ঢালিউডের এই প্রজন্মের নায়ক জয় চোধুরী। দুজনেই বিবাহিত। তবে সম্প্রতি স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে মাহির। এরপর সন্তান ফারিশকে নিয়েই থাকছেন থাকছেন তিনি। এদিকে ভালোবেসে নায়িকা নীড়কে বিয়ে করেছেন জয়। তাদের সংসারে রয়েছে একটি সন্তানও। তবুও নায়িকা মাহির সঙ্গে নাকি চলছে তার গোপন সম্পর্ক! 

    সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন এই দুই তারকা। সেখানে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা হয়। কথা প্রসঙ্গে মাহি বলেন, ‘জয়ের সঙ্গে আমার ২০১৯ থেকেই ভালো সম্পর্ক কিন্তু গোপন রেখে ছিলাম কারণ যেকোনো জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে।’ 

    এই সাক্ষাৎকার প্রকাশের পর থেকেই নতুন করে আলোচনায় এই দুই তারকা। তবে বিষয়টি নিয়ে এত হইচই পড়ে যাওয়া এবং গণমাধ্যমের প্রচারে বিরক্ত হয়েছেন মাহিয়া মাহি। 

    আরও পড়ুন: 

    সোমবার (১৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ক্ষোভ উগড়ে দিয়ে নায়িকা বললেন, ‘আমি খুব অবাক নামিদামী পত্রিকারও আজব আজব হেডলাইন দেখে। খুব বিরক্ত, রাগান্বিত। জাস্ট কিছু রিচ বাড়ানোর জন্য আপনাদের এমন টেকনিক আমাকে বিব্রত করতেসে। সবাই তো নিউজ পড়ে না, জাস্ট হেডলাইন দেখেই জাজ করে ফেলে। এই অশান্তি আর ভাল্লাগে না। উফফ!’

    ওই সাক্ষাৎকারে মাহির সঙ্গে ভালো সম্পর্কের বিষয়ে জয় বলেন, ‘খোলামেলা বিষয়টা আসলে সবাই ভালভাবে নেন না। গোপন থাকলে বিষয়টার মাঝে একটা পবিত্রতা থাকে। মাহির সঙ্গে আমার বন্ধুত্ব অল্প দিনের হলেও আমাদের সম্পর্কের মাঝে গভীরতা অনেক।’

    আর মাহি বলেন, ‘অল্প সময়েই জয়ের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। ও আমার সঙ্গে কোনো সিনেমায় কাজ করেনি। আর আমার সঙ্গে যেই নায়করা কাজ করেন তাদের আমি শত্রু ভাবি। যার কারণে তাদের সঙ্গে আমার সম্পর্কটা ভালো হয় না। জয়ের সঙ্গে আমার ২০১৯ থেকেই ভালো সম্পর্ক কিন্তু গোপন রেখে ছিলাম কারণ যে কোন জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে।’

    বিনোদন ডেস্ক

  • জন্মদিনে গাড়ি পেলেন মাহির ছেলে, কে দিল এই উপহার?

    চিত্রনায়িকা মাহিয়া মাহির একমাত্র ছেলে মো. মোসাইব আরশ শামসুদ্দিন ফারিশের জন্মদিন ছিল বৃহস্পতিবার। এই দিনটি বেশ জাঁকজমকভাবে উদযাপন করেন অভিনেত্রী। 

    কিন্তু একমাত্র ছেলের জন্মদিনে পাশে ছিলেন না সদ্য সাবেক হওয়া স্বামী রকিব সরকার।

    আরও পড়ুন: 

    সাবেক স্বামী পাশে না থাকলেও ছেলেকে শুভেচ্ছাবার্তায় ভাসিয়েছেন ইন্ডাস্ট্রির তারকা এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। সবাই যেমন ছেলেকে শুভকামনা জানিয়েছেন, একই সঙ্গে মা হিসেবে অভিনেত্রীর যাত্রাকেও স্বাগত জানিয়েছেন অনেকে।

    বিশেষ দিনটিতে শেষ বেলায় ছেলেকে অভূতপূর্ব উপহার দিয়েছেন এ নায়িকা। একদম লাল রঙের একটি গাড়ি উপহার দিয়েছেন ছেলেকে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তিনি। 

    ক্যাপশনে লিখেছেন, ‘আমার চাঁদটা উপহার পেয়ে খুব খুশি।’ আর ভিডিওতে মা-ছেলে দু’জনকেই বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে।

    প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল এটি। দাম্পত্য জীবনের দুই বছরে তাদের সংসারে পুত্রসন্তান আসে। 

    কিন্তু সেই ছেলের এক বছর পূর্ণ না হতেই গত ১৬ ফেব্রুয়ারি রাতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এ নায়িকা। এরপর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের।
     

    বিনোদন ডেস্ক

  • মাহির ছেলের জন্মদিনে পরীমনির শুভেচ্ছা

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহির ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী পরীমনি। আজ মাহির ছেলে ফারিশের জন্মদিন।

    চিত্রনায়িকা মাহিয়া মাহির ছেলে মো. মোসাইব আরশ শামসুদ্দিন ফারিশ সরকারের আজ প্রথম জন্মদিন। তার জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠালেন পরীমনি।

    পরীমনি লিখেছেন— ‘হ্যাপি বার্থডে মানিক চাঁদ আমাদের। তুমি মায়ের চোখের মনি হয়ে থাকো ফারিশ বাবা। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি।’

    গত মাসের ১৬ ফেব্রুয়ারি হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। বর্তমানে ছেলেকে নিয়ে আলাদাই থাকছেন এই নায়িকা। ছেলেকে নিয়েও ফেসবুকে ছবি পোস্ট করতে দেখা যায় এই অভিনেত্রীকে।

    এখন নিজের লুক বদলাচ্ছেন অভিনেত্রী। ব্যস্ত হয়েছেন ক্যারিয়ার নিয়ে। এরই মধ্যে পর্দায় ফেরার প্রস্তুতি নিয়েছেন তিনি। মাহি বলেন, ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেবেন না। এর কারণও অবশ্য রয়েছে। বিয়ের পর বেশ কিছু সিনেমার প্রস্তাবই ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।

    প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাদের ফারিশ নামে এক বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। ৫ বছর সংসারের পর বিচ্ছেদ হয় তাদের।

    বিনোদন ডেস্ক

  • রকিবের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর দিলেন মাহি

    কান্নাজড়িত কণ্ঠে বিয়ের মাত্র আড়াই বছরের মাথায় ১৬ ফেব্রুয়ারি রাতে ফেসবুকে রকিবের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। কিন্তু বিচ্ছেদের নেপথ্যে স্পষ্ট কোনো কারণ ব্যাখ্যা করেননি মাহি। 

    rnrn

    এবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বামী রকিবের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেছে বলে জানিয়ে দিয়েছেন নায়িকা। অভিনেত্রীর ভাষ্য, ‘আমরা দুজনেই চেষ্টা করেছি। যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন আসলে চেষ্টাটা ছেড়ে দিয়েছি। একসঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো। যেহেতু ও ফারিশের বাবা এবং এখনো ওর সঙ্গে আমার কথা হয় নিয়মিত, যোগাযোগ আছে। ফারিশকে নিয়ে কথা হয়, ফারিশের কী প্রয়োজন এবং ও খুব যত্নবান একজন মানুষ। ওর সঙ্গে আমার সম্পর্ক নেই, কিন্তু ও ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব টাফ।’ 

    rnrn

    বিচ্ছেদ হয়ে গেলেও পুরো সাক্ষাৎকারে রকিবের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মাহিয়া মাহি। অভিনেত্রী বলেছেন, ‘আমার জীবনের যতটুকু রাজনৈতিক অর্জন করেছি, সবটাই ওর জন্য। একটা পোস্টার থেকে শুরু করে রাজনৈতিক যে কোনো কিছু, ও এত সুন্দর করে সব গুছিয়ে দিয়েছে আমাকে, একা হলে কখনই পারতাম না। এর পেছনে সব কৃতিত্বই রকিবের। ও মানুষটা অনেক ভালো, এই তিনটা বছর আমি তাকে কাছ থেকে দেখেছি। সে ভীষণ ভালো একজন মানুষ, পরোপকারী। কিন্তু আমার প্যাটার্ন এবং ওর প্যাটার্ন আলাদা— দ্যাটস ইট।’

    rnrn

    সামনে কেমন ধরনের চলচ্চিত্রে থাকবেন, তেমন আভাসও দিয়েছেন নায়িকা। অভিনেত্রীর ভাষ্য, ২০২৪ থেকে যত সিনেমা করবেন, সবই হবে ভালো ভালো প্রজেক্টের। কোনো সাধারণ প্রজেক্টে কাজ করবেন না তিনি। মাহি এখন শূন্য থেকে শুরু করতে চান। আগের মতো জনপ্রিয় বা তার চেয়েও বেশি জনপ্রিয়তায় নিয়ে যেতে চান নিজেকে। কাজের বিষয়ে খুবই সিরিয়াস তিনি।

    বিনোদন প্রতিবেদন