Tag: মালাইকা

  • অর্জুনের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন মালাইকা 

    বলিউডে পা ১৯৯৮ সালে। মাত্র ২৫ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন মালাইকা অরোরা। সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে প্রায় ১৮ বছর সংসার করেছেন। ২০১৬ সালে সেই সম্পর্কে চিড় ধরে। ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ় ও মালাইকা। 

    তার বছর দুয়েকের মধ্যে বয়সে ১২ বছরের ছোট বলিউড অভিনেতা অর্জুন কাপুরের প্রেমে পড়েন তিনি। তার পর মাঝেমধ্যেই নিজেদের সম্পর্ক নিয়ে একাধিক সাক্ষাৎকারে মুখ খুলেছেন যুগল। সম্প্রতি নাকি বিয়ে করা নিয়েও ভাবনাচিন্তা করছিলেন তারা। তার মাঝেই বিচ্ছেদের গুঞ্জন।এবার সেই গুঞ্জনেই সিলমোহর দিলেন মালাইকা নিজেই। 

    সামাজিক মাধ্যমে অর্জুনের গোটা পরিবারকে ‘আনফলো’ করলেন বলিউড অভিনেত্রী। শ্রীদেবীর মৃত্যুর পর বাবা বনি কাপুর ও দুই বোন জাহ্নবী কাপুর ও খুশি কাপুরের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়েছে অর্জুনের। অর্জুনের সঙ্গে সম্পর্কের সূত্রে জাহ্নবী ও খুশিকে এত দিন ইনস্টাগ্রামে ফলো করতেন মালাইকা। সেই তালিকায় ছিলেন বনি কাপুর নিজেও। ছিলেন অর্জুনের বোন অংশুলা কাপুরও। 

    তাদের সবাইকেই আনফলো করেছেন অভিনেত্রী। পাশাপাশি, সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করে মালাইকা লেখেন, ‘সাহসের সঙ্গে নিজের জীবন যাপন করতে হবে। অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস রাখতে হবে। যারা পাশে থাকার, তারা তোমার পাশেই থাকবেন।’ 

    মালাইকার এই পোস্ট দেখে অনুরাগীদের ধারণা, সরাসরি এখনও মুখ না খুললেও পরোক্ষভাবে অর্জুনের সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গেই এমন পোস্ট করেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • মালাইকার পথ আগলে দাঁড়ালেন দুই তরুণী, কিন্তু কেন?

    বরাবরই খবরের শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। তার ফিটনেসের কারণেই লাইমলাইটে থাকেন তিনি। যদিও এবার এক অন্য কারণে সামাজিক যোগাযোগমাধ্যমের নিজের জায়গা তৈরি করলেন অভিনেত্রী।

    সম্প্রতি মুম্বাইয়ের রেস্তোরাঁয় গিয়েছিলেন মালাইকা। সেখান থেকে বেরোনোর সময় অভিনেত্রীকে ঘিরে ধরেন বেশ কয়েকজন তরুণী। প্রিয় অভিনেত্রীর কাছে কিছু একটা বিষয় নিয়ে অনুরোধ জানাতে থাকেন তারা। যদিও তাদের বোঝানোর পর বেশ কিছু তরুণী দূরে সরে গেলেও মালাইকার পিছু ছাড়লেন না দুজন। ক্যামেরায় উঠে এলো সেই ভিডিও, যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।

    ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িতে উঠে পড়েছেন অভিনেত্রী; কিন্তু তার পরও তাকে পিছু ধাওয়া করে চলেছে দুই তরুণী। এমনকি একটা সময় তার গাড়ির সামনে এসেও হাজির হন তারা। দেহরক্ষীরা তাদের বারবার সরে যাওয়ার জন্য অনুরোধ করলেও কোনো কথাই শুনতে রাজি ছিলেন না দুই তরুণী।

    ভিডিও দেখে রীতিমতো রেগে লাল নেটিজেনরা। কমেন্ট বক্সে কেউ লিখলেন, যে কাজ হয়েছে সেটা মোটেই ভালো হয়নি। এভাবে কাউকে হেনস্তা করা উচিত নয়। অন্য আরেকজন লিখলেন, এমন বেশ কিছু তরুণী রয়েছে, যারা সবসময় সেলিব্রিটিকে দেখলেই হেনস্তা করেন। এগুলো একেবারেই ঠিক কাজ নয়।

    কয়েক দিন আগেই প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে বার্লিন ও অস্ট্রিয়াতে ছুটি কাটাতে গিয়েছিলেন মালাইকা। তার প্রেমজীবনে নিয়েই বেশি চর্চা হয় সোশ্যাল মিডিয়ায়। মাঝেমধ্যেই শুনতে হয় নানান কটাক্ষ। যদিও সেসবে খুব একটা বেশি পাত্তা দিতে নারাজ এ তারকা জুটি। কাজের দিক থেকে, সম্প্রতি মালাইকাকে দেখা গেছে গুরু রণধাওয়ার সঙ্গে একটি মিউজিক ভিডিওতে।

    বিনোদন ডেস্ক

  • অর্জুনের সঙ্গে কবে ঘর বাঁধছেন প্রশ্নে যা বললেন মালাইকা

    প্রথম বিয়ে ভেঙে গিয়েছে ২০১৬ সালে। তারপর থেকে অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা অরোরা। এবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই যুগল?

    rnrn

    ২০১৬ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে। তারপর থেকেই অর্জুনের সঙ্গে প্রেম মালাইকার। প্রথমদিকে নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও এখন আর কোনো লুকোচুরি নেই এ যুগলের। নিজেদের সম্পর্ক নিয়ে সমাজমাধ্যমেও বেশ খোলামেলা অর্জুন ও মালাইকা। 

    rnrn

    বিয়ে কবে করছেন? প্রশ্নের মুখে পড়ে মালাইকার উত্তর- ‘আমরা পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত।’ তবে কি খুব শিগগিরই ছাঁদনাতলায় দেখা যেতে চলেছে মালাইকা ও অর্জুনকে? তুঙ্গে যুগলের অনুরাগীদের উত্তেজনা।

    rnrn

    দুজনের বয়সের মধ্যে পার্থক্য ১২ বছরের। এক সন্তানের মা তিনি। অর্জুনের সঙ্গে সম্পর্কের প্রথমদিকে একাধিক বিতর্ক ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল মালাইকাকে। তবে সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি। এখন নিজেদের মধ্যে বেশ স্বচ্ছন্দ দুই তারকাই। 

    rnrn

    এক সাক্ষাৎকারে মালাইকা জানান, বয়সের পার্থক্য নাকি কখনই তাদের প্রেমের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়নি। মালাইকা বলেন, অর্জুন ওর বয়সের তুলনায় অনেক বেশি পরিণত। ও ভীষণ যত্নবানও। আমার মনে হয় না ওর মতো পুরুষ এখনকার দিনে খুঁজে পাওয়া যায়। 

    rnrn

    একবার বিয়ে ভেঙেছে মালাইকার। সেই তিক্ততা থেকে কি বেরিয়ে আসতে পেরেছেন তিনি? মালাইকার উত্তর- অনেকেই মনে করেন আমার একবার বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে আমি আর কখনো বিয়ে করব না। সেটা কিন্তু ঠিক নয়। আমি এখনো বিয়েতে বিশ্বাস রাখি।

    rnrn

    অর্জুনের সঙ্গে কবে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি? ‘ছাইয়া ছাইয়া’ খ্যাত তারকা বলেন, আমি আর অর্জুন অবশ্যই নিজেদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যেতে চাই। আমার মনে হয়, আমরা দু’জনেই সেটার জন্য প্রস্তুত। তবে আমরা এখনই খুব বেশি পরিকল্পনা করতে চাই না এটা নিয়ে। আমার খালি মনে হয়, বেশি পরিকল্পনা করলে উৎসাহ কমে যায়।

    rnrn

    এখনই বিয়ের তারিখ চূড়ান্ত না করলেও বিয়ে নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন মালাইকা। অর্জুনের সঙ্গে ঘর বাঁধতে চান তিনি, সংসার করতে চান চুটিয়ে। কাজও করতে চান মন দিয়ে। নতুন ব্যবসায় মন দিতে চান, অর্জুনের সঙ্গে ঘুরে বেড়াতেও চান তিনি- জানান এই মডেল ও অভিনেত্রী।
    rn 

    বিনোদন ডেস্ক

  • বিয়ের আগেই হানিমুন করছেন মালাইকা-অর্জুন!

    মালাইকা অরোরা ও অর্জুন কাপুর বলিউডে বেশ আলোচিত এক জুটির নাম। পর্দায় তারা থাকুক বা নাই থাকুক, তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হবেই। তাদের প্রেম কাহিনী সবাই উপভোগ করেন। 

    rnrn

    আরবাজের সঙ্গে বিচ্ছেদের পরই মালাইকা অরোরা প্রকাশ্যে এনেছে তার ও অর্জুন কাপুরের সম্পর্কের খবর। তবে এখনই বিয়ে নয়, লিভইন সম্পর্কে রয়েছেন তারা। বিয়ে করার ইচ্ছে রয়েছে মালাইকার, সে বিষয়ে কোন রাখঢাক ছাড়াই মুখ খোলেন অভিনেত্রী। 

    rnrn

    সম্প্রতি বিয়ে প্রসঙ্গে মালাইকা প্রথমেই জানান, বিয়ের কোনও বয়স হয় না, তাই কোনও তাড়া নেই। বর্তমানে তারা প্রি-হানিমুন চুটিয়ে উপভোগ করছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

    rnrn

    মালাইকা আরও বলেন, আমরা এখন সম্পর্কের পরিণত ধাপেই রয়েছি। আরও অনেক কিছু জানার বাকি আছে। তবে আমরা একে অন্যের সঙ্গে সংসার করার বিষয় ভীষণ সিরিয়াস। আমরা এই প্রসঙ্গে, হাসি, ঠাট্টা করি, তবে আমরা এটা নিয়ে ততটাই ভাবি। একটা সম্পর্কে তুমি সর্বদাই পজিটিভ ও স্বস্তি অনুভব করবে। আমিও তাই করি। অর্জুন আমার আত্মবিশ্বাস বাড়ায়। তবে আমার মনে হয় সবটাই সামনে তুলে আনা সঠিক নয়। প্রতিটা দিন আমরা একে অপরকে ভালবাসি, একে অপরের কাছে থাকতে চাই। আমি অর্জুনকে বলি আমি তোমার সঙ্গে বৃদ্ধ হতে চাই। বাকিটা আমরা ঠিক করে নেব। তবে এটা আমি জানি ও আমার।

    rnrn

    মালাইকা অরোরা বরাবরই অর্জুন কাপুরকে নিয়ে বিয়ের ইঙ্গিত দিয়েছেন। তবে এবার কি বাজতে চলেছে বিয়ের সানাই! উঠছে এমন প্রশ্ন। কারণ মালাইকা অরোরা সদ্য তার ওটিটি-শো-এর সেট তার বোন অমৃতার সঙ্গে আড্ডায় মজেছিলেন। সেখানেই মায়ের হাতের বালা কার, তা নিয়ে মনে কৌতুহল জাগলে বিষয়টা স্পষ্ট হয়ে যায়, কারণ মালাইকা অরোরা বলে বসেন যে তার বিয়ের সম্ভবনা সব থেকে বেশি। সেই কারণেই তিনি রাখবেন মায়ের বালা। আর তার থেকেই শুরু হয়ে যায় চর্চা, তবে বিয়ের স্পষ্ট ইঙ্গিত দিলেন মালাইকা! 

    অনলাইন ডেস্ক

  • ‘প্রেমিক বয়সে ছোট হলে তারুণ্য ধরে রাখা সহজ’

    বলিউডের জনপ্রিয় অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিয়ে ভাঙার পর থেকেই বেশ কয়েক বছর ধরে কম বয়সি অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা অরোরা।

    rnrn

    অনেকেই বলেছেন, মালাইকার চেয়ে প্রেমিক অর্জুন কাপুর বয়সে ছোট হওয়ায় অভিনেত্রীর সৌন্দর্য ম্লান হয়েছে। তবে ভিন্ন কথা বলেছেন বলিউড অভিনেত্রী।

    rnrn

    সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মালাইকা অরোরা বলেছেন, প্রেমের ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়, প্রেমটাই আসল। প্রেমিক বয়সে ছোট হলেই তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। 

    rnrn

    অল্পবয়স্ক পুরুষের সঙ্গে প্রেস করার সুবিধা সম্পর্কে মালাইকা বলেন, আমি শুধু বলতে চাই যে- প্রেমের কোনো বয়স নেই। আপনি প্রেমে পড়বেন- সেটা যে বয়সই হোক না কেন। প্রেমের ক্ষেত্রে বয়স নির্ধারণ করা উচিত নয়। আমি কৃতজ্ঞ যে আমি এমন একজন সঙ্গী পেয়েছি যে আমাকে বোঝে। সত্য যে সে কম বয়সি তা আমাকে আরও তারুণ্য রাখে। আমি বিশ্বের শীর্ষে অনুভব করি।

    rnrn

    তিনি আরও বলেন, আশ্চর্যজনক ব্যাপার হলো- যখন আমার বিয়েবিচ্ছেদ হয়, তখন অনেকেই বলেছেন- এ ঘটনার ছাপ আমার লাইফে সবসময়ই থেকে যাবে। বিচ্ছেদের পর প্রেম খুঁজে পাওয়া অন্য জিনিস। তারপর একজন কম বয়সি পুরুষের মধ্যে প্রেম খুঁজে বের করার জন্য আমাকে স্পষ্টভাবে বলা হয়েছিল যে, আমি আমার সৌন্দর্য হারিয়েছি।

    rnrn

    অর্জুন কাপুরকে বিয়ে করা প্রসঙ্গে মালাইকা বলেন, বিয়ে এমন একটি বিষয় যা দুই ব্যক্তির মধ্যে আলোচনা করা হয়। যদি আমাদের সেই সিদ্ধান্ত নিতে হয়, আমরা এটি নিয়ে চিন্তা করব এবং আমরা সিদ্ধান্ত নেব। আমরা এটি নিয়ে কথা বলব। এই মুহূর্তে আমরা শুধু জীবনকে ভালোবাসি। আমরা আমাদের প্রাক-হানিমুন পর্ব উপভোগ করছি।

    বিনোদন ডেস্ক

  • ছেলেকে বিদায় দিয়ে আরবাজকে জড়িয়ে ধরলেন মালাইকা

    ছেলেকে ছাড়তে মুম্বাই বিমানবন্দরে এসেছিলেন বলিউডের একসময়ের চর্চিত দম্পতি আরবাজ-মালাইকা। সেখানেই একে অপরকে আলিঙ্গন করেছেন।

    rnrn

    ছেলেকে বিদায় জানাতে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে যাওয়া ঘনিষ্ঠ সেই মুহূর্ত ছড়িয়েও পড়ে সোশ্যাল মিডিয়ায়।

    rnrn

    এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ছেলে আরহানকে বিদায় জানাতে মুম্বাই বিমানবন্দরে গিয়েছিলেন মালাইকা ও আরবাজ। মালাইকা পরেছিলেন কালো-সাদা চেকের একটি ওভারকোট আর আরবাজ সাদা শার্টির সাথে পরেছিলেন ব্লু জিন্স।

    rnrn

    বিমানবন্দর চত্বরে ঢোকার আগেই মা-বাবাকে জড়িয়ে ধরেন আরহান। তারপর সে ফ্লাইট ধরতে চলে গেলে যার যার গাড়িতে উঠার আগে একে অন্যেকে আলিঙ্গন করে বিদায় জানান মালাইকা ও আরবাজ।

    rnrn

    ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন আগেই। দুজন আলাদা হয়ে গেলেও মা-বাবা হিসেবে ছেলের দায়িত্ব পালন করছেন যৌথভাবেই।

    rnrn

    দুজনার দুটি পথ দুই দিকে গেছে বেঁকে। মাঝেমধ্যে যেটুকু দেখা সাক্ষাৎ হয় তা শুধু ছেলে আরহানের কল্যাণেই। 

    rnrn

    মালাইকা এখন অর্জুন কাপুরের বাহুডোরে অন্যদিকে আরবাজও সম্পর্কে রয়েছেন গ্যাব্রিয়েলার সঙ্গে। দুজনই তাদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। 

    বিনোদন ডেস্ক

  • নতুন বছরেই কি বিয়ে করছেন মালাইকা-অর্জুন?

    বয়সে ১৩ বছরের বড় মালাইকার প্রেমে মজেছিলেন অর্জুন কাপুর এ কথা পুরনো। অনেক জল্পনার শেষে নিজেদের সম্পর্ককে স্বীকৃতিও দিয়েছেন বলিউড আইটেম কুইন মালাইকা অরোরা ও হালের হিরো অর্জুন কাপুর।

    rnrn

    এতদিন জল্পনা থাকলেও এদিন নিজের বিয়ে ইস্যুতে সিলমোহর দিলেন স্বয়ং অভিনেত্রী। নিজের রিয়েলিটি শোয়ের এক এপিসোডে বোন অমৃতার সঙ্গে আলোচনা প্রসঙ্গে উঠে আসে বিয়ের কথা। তখনই মালাইকা জানান, শিগগিরই তিনি দ্বিতীয় বিয়ে করবেন।

    rnrn

    মালাইকা আরোরা এবং অর্জুন কাপুরের সম্পর্কের বয়স দেখতে দেখতে চার বছর ছুঁয়েছে! আর খুব শিগগিরই এই প্রেম পরিণতি পেতে পারে। এমন ইঙ্গিত এবার দিলেন মালাইকা নিজে। 

    rnrn

    ‘মুভিং উইথ মালাইকা’তে বোন অমৃতার সঙ্গে মায়ের অলংকার নিয়ে আলোচনা চলছিল। মালাইকা তখনই স্পষ্ট বলেন, দুজনের মধ্যে তার দ্বিতীয়বার বিয়ের সম্ভাবনা প্রবল সুতরাং ওই অলংকারটিও তার প্রাপ্য।

    rnrn

    সম্পর্কের ক্ষেত্রে বয়স কোনো বাধা হয়ে দাঁড়ায় না সেটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। বয়সে অর্জুন মালাইকার থেকে ১৩ বছরের ছোট। নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে প্রেমে মজে রয়েছেন এই জুটি। বর্তমানে লিভ ইন রিলেশনশিপে রয়েছেন তারা।

    rnrn

    সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরে ২০১৯ সালে অর্জুনের সঙ্গে প্রেমের কথা ঘোষণা করেন মালাইকা। তারপর থেকেই তাদের অসমবয়সি প্রেম আলোচনায় রয়েছে। 

    rnrn

    বলিউডের এ অভিনেত্রীর বয়স ৪৮। আর অভিনেতা অর্জুন কাপুর এখন ৩৬ এ পা দিয়েছেন। অর্থাৎ অভিনেত্রীর থেকে বারো বছরের ছোট অভিনেতা অর্জুন কাপুর।  যদিও মালাইকা নিজেকে ফিট রেখেছেন। এই বয়সেও নিজের মোহনীয় দেহয়াবব দিয়ে অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করতে পারলেও তার এ প্রেমের সম্পর্ক ও বয়স নিয়ে আজও কম খোঁটা শুনতে হয় না।

    বিনোদন ডেস্ক