Tag: মালাইকা

  • মেহজাবিনের ‘কার্বন কপি’ মালাইকা!

    প্রথম দেখাতে ছোটপর্দার পরিচিত মুখ মেহজাবিন চৌধুরী ভেবেই ভুল করে বসবেন সবাই। কিন্তু মেহজাবিন নয়, মালাইকা চৌধুরী। শোবিজেও তার অভিষেক হয়ে গেছে। দেখতে কিন্তু একেবারে মেহজাবিনের মতোই, অনেকে তার “কার্বন কপি” বলেও মন্তব্য করেন। মালাইকা চৌধুরী আসলে মেহজাবিন চৌধুরীর ছোট বোন।

    rnrn

    বৃহস্পতিবার একটি বিজ্ঞাপনে অভিনয়ের মধ্য দিয়ে বড় বোনের পথ ধরে শোবিজে পা রাখলেন মালাইকা।

    rnrn

    ত্বকের রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন মালাইকা। এটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। বিজ্ঞাপনচিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশও করা হয়েছে।

    rnrn

    ছোট বোনের অভিষেক বিজ্ঞাপনটি ফেসবুকে পোস্ট করে মেহজাবিন চৌধুরী লেখেন, টিভিসিতে অভিষেকের জন্য মালাইকা তোমাকে অভিনন্দন। তুমি অসাধারণ। 

    rnrn

    মেহজাবিনের বোনকে পর্দায় দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। কেউ কেউ দাবি করেছেন, দুই বোনকে একসঙ্গে একফ্রেমে দেখতে চাই। মালাইকা চৌধুরী বর্তমানে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

    rnrn

    মেহজাবিনরা তিন বোন ও দুই ভাই। বোনদের মধ্যে সবার ছোট মালাইকা। শৈশব থেকে মেহজাবিনকে দেখে বড় হয়েছেন মালাইকা। পরিবারের অন্যদের চেয়ে মালাইকার বেশি সময় কেটেছে মেহজাবিনের সঙ্গে। তার কাছে বোনই আদর্শ। বোনের মতো করে সামনে এগিয়ে যেতে চান। বোনের কাছ থেকে অভিনয়ের প্রাথমিক তালিমটা নিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • মডেলিংয়ে মেহজাবিনের বোন মালাইকা 

    একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে শোবিজ অঙ্গনে পা রাখলেন মালাইকা চৌধুরী। ত্বকের রং ফর্সাকারী ক্রিমের এই বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন আদনান আল রাজীব।

    বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিজ্ঞাপনচিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

    ছোট বোনের অভিষেক বিজ্ঞাপনটি ফেসবুকে পোস্ট করে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লেখেন- টিভিসিতে অভিষেকের জন্য মালাইকা তোমাকে অভিনন্দন। তুমি অসাধারণ। মেহজাবিনের বোনকে পর্দায় দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকে মালাইকাকে মেহজাবিনের কার্বন কপি বলে মন্তব্য করছেন।

    কেউ কেউ দাবি করেছেন, দুই বোনকে একসঙ্গে একফ্রেমে দেখতে চাই। মালাইকা চৌধুরী বর্তমানে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

    বিনোদন ডেস্ক

  • অর্জুনের চেয়ে মালাইকার সম্পদ কি বেশি?

    সদ্য দ্বিতীয়বার বিয়েরপিঁড়িতে বসেছেন অভিনেতা আরবাজ খান। মালাইকার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেল। অন্যদিকে মালাইকা আরোরাও নয়া সম্পর্কে পা রেখেছিলেন।

    বয়সে ১৩ বছরের বড় মালাইকার প্রেমে মজেছিলেন অর্জুন কাপুর এ কথা পুরনো। গত কয়েক বছর ধরেই চুটিয়ে প্রেম করছেন অর্জুন-মালাইকা। দেশে কিংবা দেশের বাইরে বিভিন্ন জায়গায় একসঙ্গে সময় কাটাচ্ছেন এই জুটি। যদিও তাদের বিয়ের পরিকল্পনা নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেননি।

    এদিকে মামলাইকা এবং অর্জুনের সম্পদ নিয়ে একটি প্রতিবেদন করেছে ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা। প্রতিবেদন অনুসারে, সম্পত্তির দিক থেকে অর্জুনের চেয়ে এগিয়ে আছেন মালাইকা আরোরা। অভিনেত্রীর মোট সম্পদের পরিমাণ ১০০ কোটি টাকার বেশি। অন্যদিকে অর্জুন কাপুরের মোট সম্পত্তি প্রায় ৮৫ কোটি টাকা। দুজনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২০০ কোটি। 

    যদিও এখানেই শেষ নয়। এই জুটির সংরক্ষণে আছে একাধিক বিলাসবহুল গাড়ি ও সম্পত্তি। এছাড়াও বিভিন্ন বিজ্ঞাপন থেকে মোটা অঙ্কের অর্থ আয় করেন অর্জুন-মালাইকা। পাশাপাশি ছবিপ্রতি পারিশ্রমিক তো রয়েছেই।

    যদিও অর্জুনের তুলনায় বর্তমানে মালাইকার ছবির পরিমাণ কম, তবুও বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালনা, বিচারকের ভূমিকা পালন করে কোটি টাকা আয় করেন এই তারকা। পাশাপাশি দুজনেই কাজ করেন বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে।
     

    বিনোদন ডেস্ক

  • বিয়ে করলেন আরবাজ খান, বিপাকে মালাইকা

    পাঁচ বছর প্রেম করার পর এবার নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। গত কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে— তাদের সম্পর্ক আর আগের মতো ভালো যাচ্ছে না। যদিও সেই গুঞ্জনে পাত্তা দিচ্ছেন না দুপক্ষ। অন্যদিকে বিয়ে করে হানিমুনে আছেন মালাইকার সাবেক স্বামী আরবাজ খান। 

    এর আগে যখনই তাদের সম্পর্ক ভাঙার খবর এসেছে, তখনই হয় মালাইকাকে নিয়ে ডিনারে বা অর্জুনের জন্মদিনে নাচতে দেখা গেছে মালাইকাকে। তবে এবার যেন সত্যিটা প্রকাশ্যে এলো। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দুই মাস আগেই নাকি প্রেম ভেঙেছে অর্জুন-মালাইকার।

    ২০১৭ সালে ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদ হয় আরবাজ ও মালাইকার। এর পর বয়সের ১২ বছরের ছোট বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন এই অভিনেতা। শোনা যায়, অর্জুনের কারণেই নাকি বিয়ে ভাঙে মালাইকার। দুই বছর লুকিয়ে প্রেম করার পর ২০১৯ সালে নিজেদের সম্পর্কের কথা সামনে আনেন মালাইকা-অর্জুন। তার পর বিভিন্ন সময়ে একসঙ্গে ছবি দিতে দেখা গেছে এই দুজনকে। তবে হঠাৎ গত বছরের শেষ থেকে সম্পর্কে অবনতি দেখা যায়। শোনা যাচ্ছে, মাস দুয়েক আগেই আলাদা হয়ে গেছেন অর্জুন-মালাইকা।

    তবে একেবারে হাল ছেড়ে দিতে রাজি নয় অর্জুন। বরং কিছুটা সময় নিচ্ছেন। তাদের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, মালাইকা জীবনের এমন একটা পর্যায়ে এসেছেন, যেখানে প্রেম ভাঙা নয়; বরং কীভাবে একসঙ্গে ভালো থাকা যায় তাতেই বেশি গুরুত্ব দিতে চাইছেন। তাই এ মুহূর্তে একসঙ্গে না থাকলেও খানিকটা সময় দিচ্ছেন একে অপরকে।

    যদিও মালাইকার জীবনে যখন প্রেম নিয়ে মহাসংকট, ঠিক সেই সময় সাবেক স্বামী আরবাজ বিয়ে করে ফেলেছেন। সপ্তাহখানেক আগেই আর্টিস্ট শিল্পী সুরা খানকে বিয়ে করেন আরবাজ খান। বর্তমান স্ত্রীকে নিয়ে হানিমুনে রয়েছেন আরবাজ। সেই সময় যেন ঝড় উঠল মালাইকার জীবনে।

    তথ্যসূত্র: আনন্দবাজার

    বিনোদন ডেস্ক

  • বিয়ের পর এবার মালাইকার সঙ্গে যা ঘটালেন আরবাজ

    গত ২৪ ডিসেম্বর ৫৬ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন সালমান খানের ভাই আরবাজ খান। মালাইকার সঙ্গে বিচ্ছেদ, জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক— এরই মাঝে আরবাজ সুরায় মুগ্ধ হন। 

    বিয়ের পর নতুন বউকে নিয়ে এখন মধুচন্দ্রিমায় মগ্ন আরবাজ। এদিকে আরবাজের সঙ্গে দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য জীবন ছেড়ে অনেকটাই নিঃসঙ্গ মালাইকা অরোরা। ২০১৬ সালে ভেঙে যায় তাদের বিয়ে। একদিকে বড়দিনের আগের রাতে সাবেক স্বামীর বিয়ে। অপরদিকে পাশে নেই প্রেমিক অর্জুন কাপুর। 

    তবে বিচ্ছেদের পরও তাদের মাঝ ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক কি অটুট ছিল। কিন্তু এর মধ্যেই নতুন খবর। ইনস্টাগ্রামে মালাইকাকে আর আনফলো করেছেন আরবাজ়।

    আরবাজ ও মালাইকা বিবাহবিচ্ছেদের পরও ছেলে আরহানকে তারা একসঙ্গে বড় করে তুলেছেন। ছেলের কথা ভেবেই তারা একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। কিন্তু আরবাজ়ের বিয়ের পর অনেকেই মনে করছেন, দুজনের সমীকরণে বদল ঘটেছে। 

    আরও পড়ুন: 

    কারণ ইতোমধ্যে মালাইকাকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন আরবাজ। তা দেখে নেটিজেনদের একাংশের মত— নতুন জীবন শুরু করছেন বলেই আরবাজ আর অতীতকে ফিরে দেখতে চান না। তবে মালাইকা কিন্তু এখনো ইনস্টাগ্রামে আরবাজকে অনুসরণ করছেন।

    বিনোদন ডেস্ক

  • সুরাকে নিয়ে মধুচন্দ্রিমায় আরবাজ, যা বললেন মালাইকা

    গত ২৪ ডিসেম্বর ৫৬ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন সালমান খানের ভাই আরবাজ় খান। মালাইকার সঙ্গে বিচ্ছেদ, জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক— এরই মাঝে আরবাজ সুরায় মুগ্ধ হন। 

    বিয়ের পর নতুন বউকে নিয়ে এখন মধুচন্দ্রিমায় মগ্ন আরবাজ। মুম্বাই বিমানবন্দরে সুরা খানের হাত ধরে ক্যামেরার সামনে আরবাজের হাসি যেন থামছিলই না! 

    এদিকে আরবাজের সঙ্গে দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য জীবন ছেড়ে অনেকটাই নিঃসঙ্গ মালাইকা অরোরা ২০১৬ সালে ভেঙে যায় তাদের বিয়ে। একদিকে বড়দিনের আগের রাতে সাবেক স্বামীর বিয়ে। অপরদিকে পাশে নেই প্রেমিক অর্জুন কাপুর। এসবের মধ্যেই নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে চাইছেন মালাইকা অরোরা। 

    বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, মালাইকা-অর্জুনের প্রেমে নাকি ভাঙন ধরেছে। প্রেমিকার সাবেক স্বামী যখন বিয়ের পিঁড়িতে, তখন অর্জুন লন্ডনে বোন অনসুলা কাপুরের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। বছর শেষে যখন সবাই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, তখন মালাইকা যেন বড় একা! পাশে আছে শুধু ছেলে আরহান। 

    তাই ছেলেকে জড়িয়ে ধরেই মালাইকা লিখলেন, আমার একমাত্র সাপোর্ট সিস্টেম। 

    এর পরই ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেত্রী ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দেন। লিখেন— তুমি যখন নেগেটিভিটি থেকে দূরে থাকো, তখন জীবন সুন্দর হয়। 

    কিন্তু আরবাজ না অর্জুন, কার উদ্দেশে এমন পোস্ট দিলেন সে প্রশ্ন রয়েই গেল। তবে এর উত্তর অধরা থাকলেও কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করে চলেছেন মালাইকা। যেগুলোর অন্তর্নিহিত অর্থ অনেকটাই দুঃখ ও অভিমান।

    এদিকে আরবাজের বিয়ের পর একটি হিন্দি নাচের রিয়্যালিটি শোর মঞ্চে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন মালাইকা। 

    আরও পড়ুন: 

    সেখানে তাকে প্রশ্ন করা হয় নতুন বছরে তিনি কি বিয়ে করবেন? উত্তরে তিনি বলেন,'আমায় কেউ বিয়ের জন্য জিজ্ঞেস করলে, নিশ্চয়ই করব।'

    বিনোদন ডেস্ক

  • বিয়ের ৫ দিন আগে সুরাকে প্রেম নিবেদন করেন আরবাজ!

    মালাইকার সঙ্গে বিচ্ছেদ, জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক— এরই মাঝে আরবাজ সুরায় মুগ্ধ হন। এর পরই জর্জিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে মেকআপ শিল্পী সুরা খানের সঙ্গে বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন সালমান খানের এই ভাই। যেমন ভাবা, তেমনি কাজ। অবশেষে নিকাহও সেরে ফেলেছেন আরবাজ ও সুরা।

    তবে বিয়ের পরেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনুরাগীদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন আরবাজ় খানের স্ত্রী সুরা খান। সেখানে একের পর এক বিয়ে সংক্রান্ত পোস্ট করছেন তিনি। এবার আরবাজ়ের সঙ্গে তার বিয়ের ব্যাপারে এক নতুন তথ্য প্রকাশ্যে আনলেন তিনি।

    রোববার সুরা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, একটি পার্টিতে ভিড়ের মধ্যে রয়েছেন আরবাজ় ও সুরা। তার পর হঠাৎ অভিনেতা মাটিতে হাঁটু গেড়ে সুরাকে প্রেম নিবেদন করলেন। হাতে ফুলের তোড়া। কিছু ক্ষণ পর সুরার হাতে আংটি পরিয়ে দিলেন আরবাজ়। অভিনেতার পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। এই ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগীরা নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

    তবে এই ভিডিওর বিবরণীতে সুরা আরও একটি তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, প্রেম প্রস্তাবের মাত্র পাঁচ দিনের মাথায় তিনি আরবাজ়কে বিয়ে করেন। সুরা লেখেন, ‘১৯ তারিখে হ্যাঁ বলার পর ২৪ তারিখে বিয়ে। বিষয়টা খুবই তাড়াতাড়ি ঘটেছে।’

    আরও পড়ুন: 

    ২৪ ডিসেম্বর ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও পরিবারের উপস্থিতিতে দ্বিতীয় বিয়ে সারেন আরবাজ় খান। ৫৬ বছর বয়সেই নতুন করে দাম্পত্য জীবন শুরু করলেন তিনি।
     

    বিনোদন ডেস্ক

  • আরবাজের পর এবার নিজের বিয়ে নিয়ে যা বললেন মালাইকা

    দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য জীবন ছিল মালাইকা অরোরা-আরবাজ খানের। ২০১৬ সালে ভেঙে যায় সেই বিয়ে। বিবাহবিচ্ছেদ হওয়ার সঙ্গে সঙ্গেই মালাইকা সিদ্ধান্ত নেন, খান পদবি সরিয়ে দেওয়ার। আরবাজ ৬ বছর পর রোববার দ্বিতীয় বিয়ে করলেন হেয়ারস্টাইলিস্ট সুরা খানকে। 

    তার পর থেকে বলিপাড়ার অন্দরে আলোচনা— তবে কি এবার বিয়ের পিঁড়িতে বসবেন মালাইকাও? বেশ কয়েক বছর হলো অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। তবে বিয়ে প্রসঙ্গে কোনো দিনই কিছু বলেননি তারা। সম্প্রতি আরবাজ়ের বিয়ের পর সেই প্রসঙ্গে আরও খানিকটা উসকে দিয়েছে। ফলে ইদানীং আরও বেশি করে এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অভিনেত্রীকে।

    সম্প্রতি একটি হিন্দি নাচের রিয়্যালিটি শোর মঞ্চেও তার বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন ফারহা খান। 

    আরও পড়ুন: 

    তাকে প্রশ্ন করা হয় নতুন বছরে তিনি কি বিয়ে করবেন? প্রথমে একটু ঘুরিয়ে প্রশ্ন করার জন্য বুঝতে পারেননি তিনি। তার পর অবশ্য উত্তর দেন, 'আমায় কেউ বিয়ের জন্য জিজ্ঞেস করলে, নিশ্চয়ই করব।' তবে এ ক্ষেত্রে অর্জুনের প্রসঙ্গ টানেননি মালাইকা।

    বিনোদন ডেস্ক

  • ভাইয়ের বিয়ের দিন সাবেক ভাবিকে যে উপহার পাঠালেন সালমান

    মালাইকার সঙ্গে বিচ্ছেদ, জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক— এরই মাঝে আরবাজ সুরায় মুগ্ধ হলেন। এর পরই জর্জিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে মেকআপ শিল্পী সুরা খানের সঙ্গে বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন সালমান খানের ভাই আরবাজ খান। যেমন ভাবা, তেমনি কাজ। রোববার অবশেষে নিকাহও সেরে ফেললেন আরবাজ ও সুরা।

    এদিকে বড়দিন উপলক্ষ্যে ভাইয়ের সাবেক স্ত্রী মালাইকাকে বড়দিনের উপহার পাঠালেন সালমান। সামাজিক মাধ্যমে তার ছবিও দিলেন মালাইকা।

    সালমানের সংস্থা ‘বিইং হিউম্যান’ পরিবারের তরফে একগুচ্ছ উপহার পাঠানো হচ্ছে বলিপাড়ার তারকাদের। সান্তা টুপি, মোজা, স্কার্ফ, চকোলেট পাউডার এবং স্ন্যাকসে ভর্তি বাক্স… আরও কত কী! শুধু তা-ই নয়, সঙ্গে রয়েছে মিষ্টি একটি বার্তা। 

    যেখানে লেখা— ‘বড়দিনের শুভেচ্ছা। নতুন বছর ভালো কাটুক। তোমার বন্ধুত্ব আর পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি, এই ছোট্ট উপহার তোমার মুখে হাসি ফোটাবে, ঠিক যেমন তোমার উপস্থিতি আমাদের মুখে হাসি ফোটায়। ভালোবাসাসহ সালমান খান ও বিইং হিউম্যান।' 

    মালাইকা এই সবকটি উপহারের ছবি সামাজিক মাধ্যমে দিতেই রসিকতা শুরু। অনেকের ধারণা— আরবাজ় বিয়ে করতে চলেছেন বলেই মালাইকাকে উপহার পাঠিয়েছেন সালমান!

    আরও পড়ুন: 

    ১৯ বছরের দাম্পত্যের পর ২০১৭ সালে মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় আরবাজ়ের। তার পরেই ইতালিয়ান মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির প্রেমে পড়েন সালমানের ভাই। চার বছরের থেকে বেশি সময় জর্জিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তবে ২২ বছরের ছোট জর্জিয়ার সঙ্গেও সম্পর্ক টেকেনি আরবাজ়ের। এবার সুরা খানের সঙ্গে নতুন জীবন শুরু করলেন আরবাজ়।

    বিনোদন ডেস্ক

  • মালাইকার সঙ্গে ছবি তোলার সময় ভক্তের কাণ্ড

    যেকোনো অনুষ্ঠানে মালাইকার উপস্থিতি থাকে চোখেপড়ার মতো। কেননা বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই, এখনো বলিউডের অন্যতম মোহময়ী অভিনেত্রীর তকমা নিজের দখলে রেখেছেন মালাইকা আরোরা। 

    rnrn

    প্রায়ই ছবি শিকারিদের ক্যামেরায় ধরা পড়েন মালাইকা। তবে তাকে আলোকচিত্রী ও অনুরাগীদের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা যায় না। চিত্রগ্রাহীদের ছবি তোলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন তিনি। অনুরাগীদের আবদারও ফেরান না।

    rnrn

    সম্প্রতি ‘ঝলক দিখলা যা’র সেটের বাইরে ছবি তোলার অনুরোধ করেন বিশেষভাবে সক্ষম এক অনুরাগী; কিন্তু তার কাণ্ড দেখে ছুটে এলেন অভিনেত্রীর দেহরক্ষী।

    rnrn

    গণমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে- লাল শাড়িতে মালাইকা। ভ্যানিটি ভ্যান থেকে নেমে অভিনেত্রী ছবির জন্য পোজ দিচ্ছেন। এমন সময় ছবি তুলবেন বলে বিশেষভাবে সক্ষম এক পুরুষ অনুরাগী এগিয়ে আসেন। ফেরাননি মালাইকাও, কিন্তু ওই ব্যক্তি ছবি তুলতে এসে সরাসরি মালাইকার কোমর ধরে দাঁড়িয়ে পড়েন। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েন অভিনেত্রী, বদলাতে থাকে তার মুখের অভিব্যক্তি। তড়িঘড়ি করে তার নিরাপত্তারক্ষী এসে অভিনেত্রীর কোমর থেকে হাত সরিয়ে দেন ওই ব্যক্তির। যদিও এ পরিস্থিতি ঠাণ্ডামাথায় সামাল দিয়েছেন অভিনেত্রী। কোনো রকমের চোটপাট না করেই পরিস্থিতি সামলান তিনি। 

    rnrn

    মালাইকার এমন ব্যবহার মন কেড়েছে ভক্তদেরও। অভিনেত্রীর তারিফ করে কেউ লিখেছেন- ছেলেটা হয়তো না বুঝেই করেছে। কাজটা যদিও ভুল; কিন্তু মালাইকা এরপরও এত মিষ্টি ব্যবহার করলেন! 

    rnrn

    আরেকজন লিখেছেন- আর ট্রোল করব না মালাইকাকে। তিনি আমার মন জয় করে নিলেন।
    rn 

    বিনোদন ডেস্ক